থাই রাজতন্ত্রের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলায় ৩৪ বছরের কারাদণ্ড

আদালতকক্ষে প্রবেশের আগেই বন্দিদের এগিয়ে আসার শব্দ শোনা যায়; তাদের পায়ের গোড়ালিতে থাকা শিকল প্রতিটি পদক্ষেপের সঙ্গে ঝনঝন করে বেজে ওঠে।

গত ৮ মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে: সারজিস

এনসিপিও এককভাবে নির্বাচন করবে। সেটি সামনে রেখেই ঢাকার দুই সিটিতে নাসির উদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদকে আমরা মেয়র প্রার্থী করেছি। তাদের কোনো ধরনের সমঝোতার জন্য প্রার্থী করা হয়নি। আমরা শেষ মুহূর্ত পর্যন...

গত ৮ মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে: সারজিস
পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জেএসডির

জাতীয় প্রেসক্লাবে জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও- অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন...

পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জেএসডির
শেয়ারবাজারের মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। দেশের...

শেয়ারবাজারের মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ
মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ার নীতিন মেননের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আলোচনার কেন্দ্রে ভারতের আম্পায়ার নীতিন মেনন।

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ার নীতিন মেননের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
হ্যালোইনে কোথায় ঘুরলেন স্পর্শিয়া?

মাথার ওপর একটি কুমড়া, দুদিকে ছড়ানো হাত আর চারপাশে সারি সারি কমলা রঙের কুমড়া; এভাবেই ভিন্ন এক মুহূর্তে ধরা দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

হ্যালোইনে কোথায় ঘুরলেন স্পর্শিয়া?
মধুমতির ভাঙনে নিঃস্ব আমডাঙ্গার মানুষ, চোখের সামনে নদীতে বিলীন মসজিদ

এ বছর নদীতে তার ফসলি জমিসহ ঘরবাড়ি সবকিছুই বিলীন হয়ে গেছে। ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন। গ্রামের একতলা মসজিদটি চোখের সামনে নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু তারা কিছুই করতে পারেননি। বর্তমানে এলাক...

মধুমতির ভাঙনে নিঃস্ব আমডাঙ্গার মানুষ, চোখের সামনে নদীতে বিলীন মসজিদ

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র
‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র

পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন। এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন। এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।

অক্টোবর ৩১, ২০২৬
৩০ কোটি ডলারের প্রতিপক্ষকে পেছনে ফেলে ওয়াই কম্বিনেটরে জায়গা পেল স্টার্টআপ ‘টিলিয়ন’
৩০ কোটি ডলারের প্রতিপক্ষকে পেছনে ফেলে ওয়াই কম্বিনেটরে জায়গা পেল স্টার্টআপ ‘টিলিয়ন’

বিশ্বের অন্যতম নামী স্টার্টআপ একসিলারেটর ওয়াই কম্বিনেটর (ওয়াইসি) টিলিয়নকে বেছে নিয়েছে তাদের ২০২৬ সালের ফল ব্যাচে। এয়ারবিএনবি, স্ট্রাইপ ও রেডিটের মতো প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল এই ওয়াইসি থেকেই। বাংলাদেশের চালডালও আছে সেই তালিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
শাম সফরে যে গাছের ছায়ায় মহানবী (সা.) বিশ্রাম নিয়েছিলেন
শাম সফরে যে গাছের ছায়ায় মহানবী (সা.) বিশ্রাম নিয়েছিলেন

সেই বৃক্ষটি এখনো তাজা রয়েছে। বিস্তৃত মরুপ্রান্তরের মাঝে একমাত্র সজীব ও সবল বৃক্ষ। সেই বৃক্ষের অদূরে একটি ভবনের ধ্বংসাবশেষ, যা বুহাইরা পাদরির গির্জা হতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
মালয়েশিয়ায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কী কী দেখলেন এভারেস্টজয়ী বাবর আলী
মালয়েশিয়ায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কী কী দেখলেন এভারেস্টজয়ী বাবর আলী

থাইল্যান্ডের সীমান্তঘেঁষা মালয়েশিয়ার পাদাং বেসার থেকে তিতিওয়াংসা পর্বতমালা পেরিয়ে দক্ষিণ চীন সাগরের উপকূল ধরে সুংগাই রেংগিত। ১২ দিনে সাইকেলে ১ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রোমাঞ্চকর গল্প শোনাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী

চুনাপাথরের জোড়া পাহাড়

১৮ অক্টোবর। সকাল ১০টার দিকে সাইকেলে চড়ে বসলাম। ‘পাদাং বেসার ০ কিমি’ লেখা মাইলফলকের সামনে ছবি তুলে যাত্রা শুরু। সঙ্গী জুমন নিয়াজ। রাস্তায় প্রচুর সাইনবোর্ড চোখে পড়ছে যেখানে মালয়েশিয়ার পারলিস প্রদেশের পথে রাজপরিবারের সদস্যদের ছবি চোখে পড়ে। অন্য দেশের শাসনকর্তারা ‘সুলতান’ উপাধি ব্যবহার করলেও এ প্রদেশের প্রধান এখনো ‘রাজা’ উপাধি ব্যবহার করেন।

কিছুটা এগোতেই অল্প চড়াই শুরু হলো। পথের দুই পাশে কেনাফের খেত। অনেক জায়গায় ‘জাভা জুট’ নামে পরিচিত এই শস্যে আমাদের পাটের মতো আঁশ থাকে। এই আঁশ দিয়ে তৈরি হয় দড়ি, কাগজ কিংবা বায়োপ্লাস্টিক। কেনাফের ফুল অনেকটাই ঢ্যাঁড়সের ফুলের মতো দেখতে। আরও কিছুটা এগোতে দিগন্তে মাথা তুলল চুনাপাথরের জোড়া পাহাড় বুকিত চাবাং। চোখ ফেরানো কঠিন।

মালয়েশিয়ায় এসেছি ১৭ অক্টোবর। দেশটির কিছু জায়গা আগেও ঘোরা হয়েছে। এবার বেছে নিয়েছি নতুন এক চ্যালেঞ্জ। থাইল্যান্ড সীমান্তের পাদাং বেসার থেকে আড়াআড়ি তিতিওয়াংসা পর্বতমালা পেরিয়ে পৌঁছাব কেলানটান প্রদেশের রাজধানী কোটা বারুতে। এরপর দক্ষিণ চীন সাগরের উপকূল ধরে যাব দেশটির দক্ষিণের শেষ প্রান্ত সুংগাই রেংগিতে। ১২ দিনে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সাইকেল চালানোর পরিকল্পনা।

জুমন নিয়াজ ও বাবর আলী

‘ভাই কি দেশি নাকি’

প্রথম দুই দিনে পাড়ি দিয়েছি ১৭১ কিলোমিটার। মাঝে জিত্রা ও কুপাং এলাকায় থেকেছি। তৃতীয় দিনের গন্তব্য বান্দিং। পাহাড়ি এলাকাটিতে থাকার জায়গা দুটি। এর মধ্যে গুগল বলছে বান্দিং লেকসাইড ইন বন্ধ আর রয়েল বেলুমের ভাড়া সাধ্যের বাইরে। তবু একবার পাহাড় বেয়ে বান্দিং হোটেলটায় উঁকি দিলাম। গুগল ম্যাপের রিভিউই সঠিক বলে প্রমাণিত হলো। মালয় এক লোকের সঙ্গে কথাবার্তা বলে জানা গেল, জায়গাটা এখন খোলা নেই, সংস্কারকাজ চলছে। তাঁর সঙ্গে থাকা দুজন আমার দিকে ঠারেঠোরে দেখছিলেন। মালয় ভদ্রলোকের সঙ্গে চোস্ত ইংরেজিতে কথা বলছিলাম দেখেই হয়তোবা আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি। ফেরার সময় কী মনে করে আন্দাজে ঢিল ছুড়ে বললাম, ‘ভাই কি দেশি নাকি?’

উত্তর এল, ‘হ্যাঁ।’

তাঁর নাম আসাদ। তিনিসহ ছয়জন বাংলাদেশি সেখানে নির্মাণশ্রমিকের কাজ করেন। পাঁচজনের বাড়ি নরসিংদীর মাধবদী, ষষ্ঠজন নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা। রাতে তাঁদের সঙ্গেই থেকে যেতে প্রস্তাব দিলেন আসাদ। আমি খানিকটা দোনোমনা করছিলাম। পাহাড় থেকে নিচে গিয়ে জুমন ভাইকে বলতেই তিনি রাজি।

ভাগ্যিস, রাজি হয়েছিলাম। নইলে বিদেশবিভুঁইয়ে দেশের মানুষের এ রকম আন্তরিকতার দেখা কোথায় মিলত?

তাঁদের আতিথ্যে সেদিন রাতে খেয়েছি বান্দিং লেক থেকে ধরা শোল মাছ আর টমেটোর তরকারি। রাতভর চলেছে দেশ ও রাজনীতি নিয়ে আড্ডা। পরদিন বিদায় নিয়েছি ২০২৯ সালে মাধবদীতে আসাদ ভাইয়ের বিয়ের আমন্ত্রণ নিয়ে।

পথের পাশে হাতি চলাচলের সর্তকতা

বুনো হাতির সঙ্গে সাক্ষাৎ

তিন দিনে পাড়ি দিয়েছি ২৬১ কিলোমিটার পাহাড়ি পথ। চতুর্থ দিনে তিতিওয়াংসা পর্বতমালার খাড়া ঢাল বেয়ে উঠছি। মাঝেমধ্যেই রাস্তার ধারে হাতি পারাপার–সংক্রান্ত সতর্কবার্তা চোখে পড়ে। সেসব পাত্তা না দিয়েই এগোই। হাতি সামনে পড়লে আমি কী করব, যা করার হাতিই করবে! হঠাৎ রাস্তার ধারে ধূসর ঢিবির মতো কিছু চোখে পড়ল। বিশাল কোনো পাথর ভেবে গা না করে এগোতেই দেখি ঢিবিটা নড়ে উঠল! দেখি, বিশাল এক হাতি। মাথা ঠান্ডা রেখে ছবি তুলতে যাব, এমন সময়ে হাতিটা গা–ঝাড়া দিয়ে নড়েচড়ে উঠল। প্রাণপণে প্যাডেল মেরে সামনে এগিয়ে গেলাম। কিছুটা ওপরে উঠে সঙ্গী জুমন ভাইকে সতর্ক করি। আমার অস্বাভাবিক গতি তার নজর এড়ায়নি। বিপদের আঁচ করতে পেরেছেন। তিনি পায়ে পাখা লাগিয়ে চড়াইয়ের নিরাপদ দূরত্বে চলে আসার সময় বুনো হাতির একটা ছবি অবশ্য তুলতে পেরেছেন!

বনের ভেতর সড়ক

বনের বয়স ১৩ কোটি বছর

সামনে আমাদের গন্তব্য কেলানটান প্রদেশের জেলি শহর। পথে পড়েছে বেলুম-তেমেনগর বনাঞ্চল। মালয়েশিয়ার সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও বিস্তৃত এই বনাঞ্চল। প্রায় ১৩ কোটি বছরের পুরোনো এ বন ডাইনোসরের যুগের সাক্ষী। বহুল আলোচিত আমাজন আর কঙ্গোর বনের চেয়েও বয়সের দিক থেকে এটি প্রাচীন। বিশ্বে এর চেয়ে পুরোনো অতিবৃষ্টির অরণ্য খুব কমই আছে।

রাস্তা থেকেই জঙ্গলের ভেতর বিশাল সব মহিরুহ দেখা যাচ্ছে। কয়েকটা গগনভেদী গর্জনগাছও নজরে এল। কোথাও হাতির মল, কোথাও ধনেশ পাখির উপস্থিতি। মালয়েশিয়ার ১০ প্রজাতির ধনেশের দেখা মেলে এ বনে।

যত এগোচ্ছি, জঙ্গল তত পুরু হচ্ছে। ভেসে আসছে বিচিত্র সব আওয়াজ। একটা প্রাণীর শব্দ রীতিমতো অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো। শুনতে শুনতে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। অনেক আপহিল। পরপর বাঁকানো কাস্তের মতো বাঁক। ঢালু রাস্তায় উল্টো দিক থেকে লরি নামছে অতি ধীরে, ব্রেক কষতে কষতে। বাতাসে রবার পোড়ার তীব্র গন্ধ। পাহাড় ঠেলতে ঠেলতে অতি ধীরে আমরা উঠি। মাঝেমধ্যে ছোট একটা-দুটো উতরাই পড়ে। সেগুলো বেয়ে নামার আগে চাকা স্কিড করার সংকেতচিহ্ন দেওয়া আছে।

বনের ভেতর দিয়ে এগিয়েছে ফেডারেল রুট ৪। পাহাড়ি বাঁক আর খাড়া চড়াইয়ে সাইকেল চালানো কঠিন। রাস্তার পাশ থেকে সরু পথ চলে গেছে বনভূমির গভীরে, যেখানে মালয়েশিয়ার আদিবাসী ওরাং আসলিদের বসবাস। তাদের অনেকেই তেমেংগান লেক ও আশপাশের জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বন আর পানির সঙ্গে নিবিড়ভাবে জড়ানো তাদের জীবন।

মালয়েশিয়ায় গিয়ে ভুলেও এই কাজ করবেন না

মালয়েশিয়ায় সাইকেল অভিযানে বাবর আলী

নিজের সঙ্গে দেখা

বেসেরাহ থেকে নেনাসির পথ ধরেছি। এর আগে জেলি থেকে কোটা বারু, তেলাগা পাপান, বুকিত বাউ, বেসেরাহ পর্যন্ত ৯ দিনে পাড়ি দিয়েছি ৮০০ কিলোমিটারের বেশি। কোটা বারু থেকেই দক্ষিণ চীন সাগরের উপকূল ধরে পথ চলছি। আমাদের পথের শেষ বিন্দু সুংগাই রেংগিত পর্যন্ত এই উপকূল ধরেই যেতে হবে।

পথে পড়ল সুংগাই পেনর। অনেক দিন পর একটা স্বচ্ছতোয়া নদী দেখে আনন্দ হলো। টলমলে জলে নিজের প্রতিবিম্ব দেখলাম। নিজের সঙ্গে দেখা হলো কি? চেনা গন্তব্যের বাইরে ভ্রমণে বেরোলে অপ্রত্যাশিতভাবে দেখা হয় অনেকের সঙ্গে, তবে সবচেয়ে বেশি আনন্দ হয় নিজের সঙ্গে দেখা হলে!

পথে অনেক বানর চোখে পড়ছে। ইলেকট্রিকের মোটা তারের ওপর বসে পথের পানে চোখ রেখে বসে আছে। পেকানের দিকে যত এগোচ্ছি, গাড়ির ভিড় তত বাড়ছে। পথে ছোট্ট একটা দোকানে সকালের খাবারের জন্য থামলাম। নতুন খাবার চেখে দেখতে আমার ভালো লাগে। রাস্তার পাশের ছোট দোকানগুলোয় খাবারের বৈচিত্র্যও বেশি। নাসি বা ভাত ছাড়া আর কিছু পাওয়া যায় না দেখে ভাতই নিতে হলো। সঙ্গে নিলাম স্প্রাউট, মিশ্র সবজি, রান্না করা আনারস আর দুরিয়ানের চাটনি। জুমন ভাই আইয়াম (চিকেন) আর মিক্সড ভেজিটেবলেই আস্থা রাখল।

রাস্তার পাশের দোকানগুলোয় খাবারের বৈচিত্র্যও বেশি

দ্য ফরগটেন হাফ অব মালয়েশিয়া

মালয়েশিয়ার পশ্চিম উপকূল অতিমাত্রায় শহুরে ও বহু সাংস্কৃতিক হলেও পূর্ব উপকূলের জীবনধারা পুরোপুরি মালয় সংস্কৃতিনির্ভর। এই অঞ্চলকে অনেকে বলেন ‘দ্য ফরগটেন হাফ অব মালয়েশিয়া’। নেনাসি থেকে মার্সিং, মাওয়াই যেতে যেতে দক্ষিণ চীন সাগরের অনেক সৈকতের বালু লেগেছে সাইকেলের চাকায়। উপকূলে একের পর এক আমাদের সঙ্গী হয়েছে সৈকত, নীলচে সবুজ জল আর নোনা বাতাস। অনেক সৈকত ভঙ্গুর হওয়ায় কোথাও কোথাও কংক্রিটের ব্লক দিয়ে জনপদ রক্ষার চেষ্টা চলছে। পথে দেখা মিলেছে প্রাকৃতিকভাবে তৈরি পাথুরে সামুদ্রিক গুহারও। এভাবেই ১১তম দিনে এসে পৌঁছাই মাওয়াই এলাকায়।

২৯ অক্টোবর আমাদের যাত্রার শেষ দিন। মাওয়াই থেকে সাতসকালে যাত্রা শুরু করলাম। সাইকেল চালাচ্ছি আর অভিযান শেষের সুরটা ভেতরে কেমন যেন বিষাদ ছুঁয়ে যাচ্ছে!

৭৫ কিলোমিটার পাড়ি দিয়ে বিকেলে সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম সুংগাই রেংগিতে। মালয়েশিয়ায় আমাদের শেষ গন্তব্য।

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন? জেনে রাখুন ১০টি তথ্য

অক্টোবর ৩১, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী

মন্ত্রী বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। বোর্ডে শ্রমিক প্রতিনিধিও দেওয়া হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
হাজার বর্গমিটারের যে ক্যাফেতে আছে গাছ, জলপ্রপাত আর পাথুরে পথ
হাজার বর্গমিটারের যে ক্যাফেতে আছে গাছ, জলপ্রপাত আর পাথুরে পথ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/hajar-brgmitarer-ze-kzafete-ache-gach-jlprpat-ar-pathure-pth

অক্টোবর ৩১, ২০২৬
নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ
নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ

দুই দশক ধরে ব্ল্যাকহোলের ভয়ংকর সব রহস্য ফাঁস করা নাসার কিংবদন্তি টেলিস্কোপটি শিগগিরিই আছড়ে পড়বে পৃথিবীতে। কিন্তু কেন?

মহাকাশের সবচেয়ে ভয়ংকর বিস্ফোরণগুলোর খবর পৃথিবীতে বসে পাওয়াটা একসময় অকল্পনীয় ছিল। কিন্তু ২০০৪ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যখন ‘নীল গেহরেলস সুইফট অবজারভেটরি’ মহাকাশে পাঠায়, তখন জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসটাই যেন বদলে যায়।

অবাক করা ব্যাপার হলো, এই মহাকাশযানের মূল মিশন ছিল মাত্র দুই বছরের! অথচ সেটি টানা দুই দশক ধরে মহাকাশের বুকে এক নাগাড়ে কাজ করে গেছে। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক ঘটনা গামা-রশ্মির বিস্ফোরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই ছিল এর প্রধান কাজ। দীর্ঘ এই ক্যারিয়ারে সুইফট দুই হাজারেরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ, ১৪০০-এর বেশি সুপারনোভা এবং এমনকি রাক্ষুসে ব্ল্যাকহোল কীভাবে আস্ত একটি নক্ষত্রকে গিলে খায়, তার চাক্ষুষ প্রমাণ বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে।

শুধু দূরের গ্যালাক্সিই নয়, আমাদের সৌরজগতের কাছের গ্রহাণু এবং 3I/ATLAS-এর মতো আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর দিকেও কড়া নজর রেখেছিল এটি। এ পর্যন্ত সুইফটের পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে প্রায় ৭ হাজার বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। হিসেব করলে দেখা যায়, মহাকাশে কাটানো প্রতি সপ্তাহে এটি গড়ে ছয়টি করে গবেষণাপত্রের রসদ জুগিয়েছে!

আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু 3I/ATLAS

নাসার অ্যাস্ট্রোফিজিকস ডিভিশনের পরিচালক শন ডোমগাল-গোল্ডম্যানের মতে, সুইফট বিজ্ঞানীদের এমন এক অমূল্য তথ্যের ভাণ্ডার দিয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দশক ধরে নতুন নতুন আবিষ্কারের জ্বালানি হিসেবে কাজ করবে। কিন্তু এই টেলিস্কোপের ২২তম জন্মদিন আর মহাকাশে উদ্‌যাপন করা হচ্ছে না। কারণ, নভেম্বরের শুরুতেই এটি পৃথিবীর বুকে এক ভয়ংকর অগ্নিপিণ্ড হয়ে আছড়ে পড়তে যাচ্ছে!

বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস টেলিস্কোপ খুঁজবে ২৭টি রহস্যময় গ্রহ

অবাক করা ব্যাপার হলো, এই নীল গেহরেলস সুইফট অবজারভেটরি মহাকাশযানের মূল মিশন ছিল মাত্র দুই বছরের! অথচ সেটি টানা দুই দশক ধরে মহাকাশের বুকে এক নাগাড়ে কাজ করে গেছে।

কেন মৃত্যুর মুখে ঢলে পড়ল সুইফট

সুইফট যখন যাত্রা শুরু করেছিল, তখন এর কক্ষপথ ছিল পৃথিবী থেকে ৫৮৫ থেকে ৬০৪ কিলোমিটার উঁচুতে। সেখানে বাতাস নেই বললেই চলে, কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের একদম ওপরের স্তরের অতি সামান্য ঘর্ষণ ঠিকই কাজ করে। মানুষের শ্বাস নেওয়ার মতো বাতাস সেখানে না থাকলেও, একটি মহাকাশযানের গতি ধীর করে দেওয়ার জন্য ওই সামান্য ঘর্ষণই যথেষ্ট। বছরের পর বছর ধরে বায়ুমণ্ডলের এই বাধায় সুইফটের গতি কমতে থাকে এবং এটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসতে শুরু করে।

সুইফট যখন যাত্রা শুরু করেছিল, তখন এর কক্ষপথ ছিল পৃথিবী থেকে ৫৮৫ থেকে ৬০৪ কিলোমিটার উঁচুতে

নাসা যখন বুঝতে পারল যে সুইফট ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তখন গত বছর এক দুঃসাহসিক উদ্ধার অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। ক্যাটালিস্ট নামের একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় তাদের রোবোটিক যান ‘লিংক’ পাঠিয়ে সুইফটকে ধাক্কা দিয়ে আবারও ওপরের দিকের নিরাপদ কক্ষপথে তুলে দিতে। সুইফটকে যেহেতু এ ধরনের উদ্ধার অভিযানের জন্য তৈরি করা হয়নি, তাই পুরো বিষয়টিই ছিল চরম ঝুঁকিপূর্ণ। গত ৩ জুলাই মহাকাশে পাড়ি জমায় লিংক। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হলেও শেষ পর্যন্ত উদ্ধারকারী যানটি নিজেই বিকল হয়ে যায়! ফলে সুইফটকে বাঁচানোর আর কোনো চেষ্টাই করা হয়নি। সুইফটের মিশন টিম একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এর থেকে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে গেছে।

রোমান স্পেস টেলিস্কোপ বদলে দিতে পারে মহাবিশ্বের মানচিত্র

ক্যাটালিস্ট নামের একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় তাদের রোবোটিক যান লিংক পাঠিয়ে সুইফটকে ধাক্কা দিয়ে আবারও ওপরের দিকের নিরাপদ কক্ষপথে তুলে দিতে।

ধেয়ে আসা এই ধ্বংসাবশেষ পৃথিবীর ঠিক কোথায় আঘাত হানবে

যেহেতু সুইফটের নিজস্ব কোনো রকেট ইঞ্জিন নেই, তাই পৃথিবীতে এর পতন হবে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। পৃথিবীর দিকে যতই এটি ধেয়ে আসছে, এর পতনের বেগ ততই বাড়ছে। যুক্তরাজ্যের মহাকাশ প্রকৌশলী ডিন স্লাডেনের মতে, সুইফট যখন ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার উচ্চতায় নেমে আসবে, তখন এর ধ্বংসলীলা শুরু হতে আর মাত্র কয়েক মিনিট সময় লাগবে। বায়ুমণ্ডলের প্রচণ্ড ঘর্ষণে এর সামনের অংশের বাতাস এতই গরম হয়ে উঠবে যে, পুরো স্যাটেলাইটটি একটি জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো জ্বলতে শুরু করবে। এরপর প্রায় ৭৮ কিলোমিটার উচ্চতায় (যেখান দিয়ে সাধারণ যাত্রীবাহী বিমান ওড়ে, তার চেয়ে আট গুণ ওপরে) প্রচণ্ড চাপে মূল কাঠামোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

প্রায় সাড়ে ৪ কোটি গ্যালাক্সির বিশাল মানচিত্র বানিয়েছে গায়া টেলিস্কোপ

যুক্তরাজ্যের মহাকাশ প্রকৌশলী ডিন স্লাডেনের মতে, সুইফট যখন ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার উচ্চতায় নেমে আসবে, তখন এর ধ্বংসলীলা শুরু হতে আর মাত্র কয়েক মিনিট সময় লাগবে।

মহাকাশযানটির সোলার প্যানেল এবং অ্যান্টেনাগুলো সবার আগে ছিন্নভিন্ন হয়ে যাবে। সুইফটের গায়ে ৫২ হাজার সিসার ছোট ছোট টাইলস দিয়ে তৈরি যে বিশেষ আবরণ রয়েছে, তা চোখের পলকে গলে বাষ্প হয়ে যাবে। নভেম্বরের ৪ তারিখের দিকে এই পতন ঘটার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। পুরো মহাকাশযানটির বেশিরভাগ অংশই বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে গেলেও, এর কিছু মজবুত অংশ, যেমন ছয়টি ভারী রিঅ্যাকশন হুইল, লেন্স এবং আয়নার কিছু অংশ টিকে যেতে পারে।

এই অবশিষ্ট জ্বলন্ত টুকরোগুলো বিষুব রেখার ২১ ডিগ্রি উত্তর থেকে দক্ষিণের মধ্যে যেকোনো জায়গায় আছড়ে পড়তে পারে। এই বিশাল এলাকার বেশিরভাগ অংশ জুড়েই সমুদ্র থাকলেও, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু জনবহুল অঞ্চলও এর আওতায় রয়েছে। তবে টিকে যাওয়া টুকরোগুলো এতই পুড়ে যাবে যে, তা দেখে বোঝার উপায় থাকবে না এটি একসময় একটি আস্ত টেলিস্কোপ ছিল।

সূত্র: আইএফএল সায়েন্স

সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশের কতদূর দেখা যায়

অক্টোবর ৩১, ২০২৬
১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?
১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/170-koti-viu-drsker-mne-ken-jayga-kre-nil-pakistani-dharabahik-dar-e-nijat

অক্টোবর ৩১, ২০২৬
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ
'আমি এক ভূতের সঙ্গে থাকি'- সস্তায় বাসস্থান পাওয়ার আশায় যেখানে 'ভুতুড়ে বাড়ি' কিনছে মানুষ

যেসব সম্পত্তিতে মর্মান্তিক পরিস্থিতিতে কারো মৃত্যু হয়েছে, সেগুলোর দামে বড় ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

অক্টোবর ৩১, ২০২৬
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?
ডেঙ্গু-চিকুনগুনিয়া নেগেটিভ, তবু জ্বর-শরীর ব্যথা: নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে কি?

চিকিৎসকরা বলছেন, গত কয়েক মাস ধরেই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। তবে কোন ভাইরাসের কারণে এসব জ্বর হচ্ছে, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

অক্টোবর ৩১, ২০২৬
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়
কেন উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায়

অভিযোগগুলো যদি সত্যি হয়, তবে এই রেকর্ড সৃষ্টিকারী চুরির ঘটনাটি দেখিয়ে দিচ্ছে যে সন্দেহভাজন উত্তর কোরীয় হ্যাকাররা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা উত্তর কোরীয় নেতা কিম জং উনের সরকারকে নিজেদের প্রয়োজনীয় অর্থায়নের জন্য সাইবার অপরাধের ওপর নির্ভর করার অভিযোগ করেছেন, যা পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে।

অক্টোবর ৩১, ২০২৬
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার । ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।

অক্টোবর ৩১, ২০২৬
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'
পত্রিকা: 'তাহসিফের মৃত্যু: বন্ধু দীপের তথ্যে বাড়ছে রহস্য'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের পর তদন্তে নতুন মোড়; তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা; গ্যাসের মজুত ফুরিয়ে আসা এবং এলডিসি উত্তরণে বাংলাদেশের আরও সময় পাওয়ার খবর গুরুত্ব পেয়েছে আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ৩১, ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?
আওয়ামী লীগের সঙ্গে 'আঁতাত' নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী?

শুধু গোয়েন্দা তথ্য কিংবা সরকার পতনের চেষ্টা নয়, তৃতীয় আরেকটি কারণেও জামায়াত-আওয়ামীলীগ আঁতাতের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সেটা হচ্ছে, জুলাই সনদ এবং সংবিধান নিয়ে ‘অচলাবস্থা তৈরির চেষ্টা’।

অক্টোবর ৩১, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? সাতটি জরুরি প্রশ্নের উত্তর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? সাতটি জরুরি প্রশ্নের উত্তর

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা মামলায় দীপ ৪ দিনের রিমান্ডে

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত ও নিহতের মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অক্টোবর ৩১, ২০২৬
শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির
শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ঊর্ধ্বতন কমান্ডারদের শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন, তাৎক্ষণিক ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছেন।

অক্টোবর ৩১, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে  আশুগঞ্জ বাজারে আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

অক্টোবর ৩১, ২০২৬
হ্যালোইনে কোথায় ঘুরলেন স্পর্শিয়া?
হ্যালোইনে কোথায় ঘুরলেন স্পর্শিয়া?

মাথার ওপর একটি কুমড়া, দুদিকে ছড়ানো হাত আর চারপাশে সারি সারি কমলা রঙের কুমড়া; এভাবেই ভিন্ন এক মুহূর্তে ধরা দিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

অক্টোবর ৩১, ২০২৬
মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ার নীতিন মেননের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ার নীতিন মেননের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আলোচনার কেন্দ্রে ভারতের আম্পায়ার নীতিন মেনন।

অক্টোবর ৩১, ২০২৬
শেয়ারবাজারের মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ
শেয়ারবাজারের মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনি মুনাফার ওপর পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারের তারল্য বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় সংগঠনটি।

অক্টোবর ৩১, ২০২৬
পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জেএসডির
পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জেএসডির

জাতীয় প্রেসক্লাবে জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও- অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব।

অক্টোবর ৩১, ২০২৬
৮ মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে: সারজিস
৮ মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে: সারজিস

এনসিপিও এককভাবে নির্বাচন করবে। সেটি সামনে রেখেই ঢাকার দুই সিটিতে নাসির উদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদকে আমরা মেয়র প্রার্থী করেছি। তাদের কোনো ধরনের সমঝোতার জন্য প্রার্থী করা হয়নি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব।

অক্টোবর ৩১, ২০২৬