নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
গাছ কাটার একপর্যায়ে আলম বক্তার মাটিতে বিদ্যুতের একটি ছিঁড়ে পড়ে থাকা তার দেখতে পান। সেটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বিপদে পড়তে দেখে গাছের নিচে থাকা এক ছেলে তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা অপর ছেলে বাবা ও ভাইকে বাঁচাতে নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাই গুরুতর আহত হন।
কারো পাতে দামি মাছ, কারো পছন্দ সাধারণ পাঙ্গাস—খাবারের রুচি নিয়ে মানুষের ভাবনা যে একেক রকম, সেটিই যেন মনে করিয়ে দিলেন চিত্রনায়ক ওমর সানী।
বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার...
২২৫ রান তুলেও স্বস্তিতে থাকার উপায় ছিল না নিউজিল্যান্ডের। কারণ, লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যে শুরু থেকেই চালিয়েছে পাল্টা আক্রমণ।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোই রোগটির সংক্রমণ ছড়ানোর সম্ভাব্য ‘হটস্পট’ বা উৎস হয়ে উঠতে পারে। আইজিআই গ্লোবাল প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা গ্রন্থে উঠে এসেছে এমন তথ্য।
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
হাজার হাজার ইউয়ান খরচ করে চীনের অভিভাবকেরা তাঁদের সন্তানদের দিয়ে কঠিন সব কাজ করাচ্ছেন। ইট বহন করা, খেতে কাজ করা কিংবা গোয়ালঘর পরিষ্কার করা। তবে মনোবিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, সন্তানদের ওপর এমন অতিরিক্ত চাপ দিলে সুবিধার চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি।

শুবমান গিলের রেকর্ডটা এক মাসও টিকল না।

গত ৩০ সেপ্টেম্বর ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। আজ গিলকে পেছনে ফেলে ৫০ ওভার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

ব্রুকের ডাবল সেঞ্চুরিটি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও প্রথম। এর আগে এই সংস্করণে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন স্টোকস।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচটির শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না ব্রুক। চারে নেমে প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। পরে কামিন্দু মেন্ডিসের ওভারে পরপর দুটি ছক্কা মেরে রানের গতি বাড়ান। এরপর সুইপ, স্কুপ, রিভার্স স্কুপ আর দৃষ্টিনন্দন শটে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি।

তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ার পর উইল জ্যাকসের সঙ্গে যোগ করেন আরও ১৮৫ রান। জ্যাকসও ২৫ বলে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে আউট হন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ১৫টি ছক্কা।

ব্রুকের এই ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই কোনো দলের সর্বোচ্চ রান। পাকিস্তানের মাটিতেও এটিই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর।

আরেকটি বিরল কীর্তিও গড়েছেন ব্রুক। টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ও টি–টুয়েন্টিতে সেঞ্চুরি—তিন সংস্করণে এই তিন মাইলফলক ছোঁয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবি নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আবু বক্কর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে এসআরবি। দেখুন ভিডিও প্রতিবেদনে—

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের বৈঠক। আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম (ঢাকা) মাদ্রাসায়

স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। এর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম (ঢাকা) মাদ্রাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ আলোচনা হয়। সাত দলের এই ঐক্য প্রক্রিয়ায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলা বৈঠকে সাত দলের লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আবদুল আউয়াল ও হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরীও বৈঠকে ছিলেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে সাতদলীয় ঐক্যের কাঠামো, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আরও আলোচনা হবে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, জামায়াতে ইসলামী এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায়। এ পরিস্থিতিতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলো কীভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কওমি ঘরানার সাত দলের ঐক্যপ্রক্রিয়া এগোতে থাকায় ওই ঐক্যে থাকা দলগুলো নতুন এই ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারে কি না, তা নিয়েও কথা হয়েছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সাত দল একসঙ্গে অংশ নিতে পারে কি না, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ আলোচনাকে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন এবং স্থানীয় নির্বাচনে সাত দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে তাঁরা এতে থাকবেন।

সাত দল স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিতে পারে কি না, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমানও। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের বৈঠকে আরও আলোচনা হবে। এর মাঝে অনানুষ্ঠানিক আলোচনাও হতে পারে।

‘সমমনা ইসলামী দল’ ব্যানারে চলবে ৭ দল

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, সাত ইসলামি দল ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে একসঙ্গে কাজ করবে। তবে দলগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে দলগুলো ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। কিসের ভিত্তিতে ঐক্য হবে, তা নিয়েও আলোচনা হয়েছে। তবে ঐক্যের কর্মপদ্ধতি এখনো ঠিক হয়নি। এ জন্য ৫ ডিসেম্বর আবার বৈঠক ডাকা হয়েছে।

জোটের শর্তে আপত্তি দুই দলের

বৈঠক অংশ নেওয়া নেতারা জানান, ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম চালানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলেও অন্য রাজনৈতিক জোটে থাকা দলগুলোকে সেই জোট ছাড়তে হবে কি না, তা নিয়ে মতৈক্য হয়নি।

বৈঠক সূত্র জানায়, অন্য রাজনৈতিক জোটে থাকা নিয়ে শর্ত আরোপের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তাদের বক্তব্য, এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন প্রথম আলোকে বলেন, সাতদলীয় ঐক্যে থাকা কোনো দল অন্য কোনো জোটে থাকতে পারবে না মর্মে বৈঠকে আলোচনা হয়েছে। দলগুলোর মধ্যে যারা অন্য জোটে আছে, তাদের ওই জোট ছেড়ে আসতে অনুরোধ করেছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য থেকে কওমি ঘরানার দলগুলোকে বের হয়ে আসতে হেফাজতে ইসলামের নেতারা অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারও। তিনি প্রথম আলোকে বলেন, সমমনা ইসলামী দলের ব্যানারে তাঁরা থাকছেন। তবে তাঁরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১–দলীয় ঐক্যের আন্দোলনেও শরিক থাকবেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, সাত দল অন্য কোনো জোটে থাকতে পারবে না—এমন সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো কোনো দল এ বিষয়ে নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করে পরে জানাবে বলে জানিয়েছে।

বৈঠক সূত্র জানায়, জামায়াতে ইসলামী ও বিএনপির সঙ্গে দলগুলোর সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এ সময় বলেছেন, সাত দলের এই ঐক্য হলে তাঁরা বিএনপির জোট থেকে বেরিয়ে যাবেন।

বৈঠকে অংশ নেওয়া নেতারা আরও জানান, রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলগুলোর লিয়াজোঁ কমিটিতে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। অন্য রাজনৈতিক জোটে থাকা নিয়ে শর্ত শিথিল করা যায় কি না, সে বিষয়েও আরও আলোচনা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

আরও যেসব বিষয়ে আলোচনা

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের এক নেতা তাঁদের দলের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে নেতিবাচক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও বই প্রকাশের বিষয়টি তুলে ধরেন। এ সময় হেফাজতের মহাসচিব এ ধরনের ঘটনা ও কাজের নিন্দা জানান।

এ ছাড়া হেফাজত নেতা হারুন আজিজীর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাসের বিষয়টি বৈঠকে তোলা হয়। বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরীকে।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সাম্প্রতিক দুর্গাপূজার সময় কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়েও আলোচনা–সমালোচনা হয়।

ভিন্টেজ ফ্যাশন, বিশাল সিল্কের বো আর ঝলমলে হীরার গয়না। অ্যাকাডেমি মিউজিয়াম গালায় কিম কার্দাশিয়ানের সাজে মিশেছে পুরোনো হলিউডের আভিজাত্য।

কাগজে-কলমে আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৫০। কিন্তু শরীরের বয়স কি আদতে ততটাই? বিজ্ঞানীরা এখন জন্মগত বয়সের পাশাপাশি ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়সকেও গুরুত্ব দিচ্ছেন। শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কতটা ভালোভাবে কাজ করছে, তার ওপর ভিত্তি করে এই বয়সের ধারণা করা হয়। কিছু লক্ষণ ইঙ্গিত দিতে পারে, শরীর প্রত্যাশার চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে। তবে জীবনযাপনে পরিবর্তন এনে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব হতে পারে।

১. বোতল বা বয়ামের ঢাকনা খুলতে কষ্ট হয়

হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচক

আগের মতো সহজে শক্ত ঢাকনা খুলতে পারছেন না? ভারী ব্যাগ বহন করতেও কষ্ট হচ্ছে? এর পেছনে ‘হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ’ বা হাতের আঁকড়ে ধরার শক্তি কমে যাওয়া একটি কারণ হতে পারে। হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচক। হাত ও কনুইয়ের পেশি শক্ত রাখতে নিয়মিত ব্যায়াম বা বিশেষ বল চেপে ধরার মতো সহজ অনুশীলন উপকারী হতে পারে।

২. সিঁড়ি ভাঙা কঠিন লাগে

সিঁড়ি ভাঙার সময় পেশির শক্তি, ভারসাম্য, চলাফেরার সক্ষমতা ও ফিটনেস—সবকিছুরই পরীক্ষা হয়

সিঁড়ি ভাঙার সময় পেশির শক্তি, ভারসাম্য, চলাফেরার সক্ষমতা ও ফিটনেস—সবকিছুরই পরীক্ষা হয়। বয়সের সঙ্গে পেশির ভর কমে যাওয়াকে বলা হয় সারকোপেনিয়া। এর কারণে সিঁড়ি ভাঙা কঠিন হয়ে উঠতে পারে।

বয়স ৪০ পেরোলে দৃষ্টিশক্তির এসব সমস্যায় পড়েছেন কি না, খেয়াল করুন

৩. হাঁটার গতি কমে গেছে

হাঁটার গতি পায়ের পেশি ও স্নায়ুর কার্যকারিতা সম্পর্কে ধারণা দিতে পারে

হাঁটার গতি পায়ের পেশি ও স্নায়ুর কার্যকারিতা সম্পর্কে ধারণা দিতে পারে। তুলনামূলক দ্রুত ও স্বচ্ছন্দে হাঁটতে পারা ভালো শারীরিক ও জ্ঞানীয় সক্ষমতার সঙ্গে সম্পর্কিত।

৪. ভারসাম্য রাখতে হাতল ধরতে হয়

সিঁড়ি বা হাঁটার সময় ভারসাম্য রাখতে রেলিং বা অন্য কিছুর ওপর বেশি নির্ভর করতে হলে বিষয়টি খেয়াল করার মতো

সিঁড়ি বা হাঁটার সময় ভারসাম্য রাখতে রেলিং বা অন্য কিছুর ওপর বেশি নির্ভর করতে হলে বিষয়টি খেয়াল করার মতো। ভারসাম্য কমে যাওয়া পেশির শক্তি ও স্নায়ু-পেশির সমন্বয় কমার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

৫. ঘুম বারবার ভেঙে যায়

রাতে বারবার অল্প সময়ের জন্য ঘুম ভেঙে যাওয়া তুলনামূলক ‘বয়স্ক’ ঘুমের সঙ্গে সম্পর্কিত

শুধু কত ঘণ্টা ঘুমাচ্ছেন, তা নয়, ঘুম কতটা নিরবচ্ছিন্ন, সেটিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১২ হাজার মানুষের ঘুমের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, রাতে বারবার অল্প সময়ের জন্য ঘুম ভেঙে যাওয়া তুলনামূলক ‘বয়স্ক’ ঘুমের সঙ্গে সম্পর্কিত। প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা এবং ঘুমের আগে ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলা ঘুমের মান উন্নত করতে পারে।

৬. প্রিয় পোশাকের ফিট বদলে গেছে

পেশি কমে গিয়ে পেটের আশপাশে চর্বি বাড়লে হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়তে পারে

ওজন খুব একটা না বাড়লেও কোমরের কাছে পোশাক টাইট, অথচ শরীরের অন্য অংশে ঢিলেঢালা মনে হলে শরীরের গঠনে বয়সজনিত পরিবর্তন হতে পারে। পেশি কমে গিয়ে পেটের আশপাশে চর্বি বাড়লে হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

অন্দরের প্রভাবে বয়স বাড়ছে না তো, জেনে নিন কোথায় হচ্ছে ভুলগুলো

৭. শরীরে অকারণে কালশিটে পড়ে

সামান্য আঘাতেই যদি কালশিটে পড়ে, তা ত্বকের বয়সজনিত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে

সামান্য আঘাতেই যদি কালশিটে পড়ে, তা ত্বকের বয়সজনিত পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। দীর্ঘদিনের সূর্যের ক্ষতিতে ত্বক পাতলা ও দুর্বল হয়ে রক্তনালিগুলো ভঙ্গুর হতে পারে। সানস্ক্রিন ব্যবহার ও শরীর ঢেকে রাখা উপকারী।

৮. ত্বকে বয়সের ছাপ দ্রুত দেখা যাচ্ছে

বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া বা কালচে দাগ বয়স বাড়ার স্বাভাবিক অংশ। তবে এসব প্রত্যাশার তুলনায় আগেই দেখা দিলে ত্বকের বয়স দ্রুত বাড়ার ইঙ্গিত হতে পারে

বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া বা কালচে দাগ বয়স বাড়ার স্বাভাবিক অংশ। তবে এসব প্রত্যাশার তুলনায় আগেই দেখা দিলে ত্বকের বয়স দ্রুত বাড়ার ইঙ্গিত হতে পারে। দীর্ঘদিনের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ, ধূমপান, বায়ুদূষণ, মানসিক চাপ ও অস্বাস্থ্যকর খাবার এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। নিয়মিত সানস্ক্রিন, পুষ্টিকর খাবার ও ধূমপান এড়িয়ে চলা ত্বক সুরক্ষায় সহায়ক।

সূত্র: দ্য হেলদি

ত্বক ভালো রাখতে কী ধরনের পুষ্টি দরকার, কোন কোন খাবারে তা মিলবে

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের সহদেবপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে আজ সকালে শহরতলির কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন তরুণ মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কালিপাল এলাকার সড়কের একাংশ প্রদক্ষিণ করে ব্যানার গুটিয়ে চলে যায়।

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১৩ জন। আজ বিকেলে ফেনী মডেল থানায়

দুপুরের দিকে মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ছাত্রলীগের পতাকা ছিল। অনেকের মাথায় হলুদ ক্যাপ ও মুখে কালো মাস্ক দেখা যায়।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হেলাল তুহিন (১৯), এনায়েত হোসেন (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), মো. ইমাম হোসেন (১৯), রাকিবুল ইসলাম (২০), তারেক হোসেন (২২), শাহাদাত হোসেন (১৯) ও ১৭ বছরের চার কিশোর। পুলিশ জানায়, তাঁরা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আইসিসিকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা এমন সময়ে এলো, যখন কয়েক দিন আগেই আদালতটির সাবেক বিচারক নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন...
ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে না। লন্ডনে মেয়ের বাসায়.....
সার, ওষুধ, চামড়া ও বস্ত্রখাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। সেই সঙ্গে দেশটি তাদের বস্ত্রশিল্প পুনরুজ্জীবিত...
যুক্তরাষ্ট্রের নতুন হামলা হলে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
দেশের ব্যাডমিন্টনে সবচেয়ে বড় আসর জাতীয় চ্যাম্পিয়নশিপ। এবার ৪০তম আসরে অংশ নিচ্ছেন ৬১৬ শাটলার। ১০ লাখ টাকা প্রাইজমানির এই প্রতিযোগিতা আগামীকাল...
শুরুতে সমানে সমান লড়াই। ভারতের মেয়েদের উচ্চতার সুবিধাকেও উপেক্ষা করে চোখে চোখ রেখে খেলেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি আনা...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের নতুন আবেদন ঘিরে আলোচনা। অতীতে জামায়াত ও বিএনপি নেতাদের আবেদনে অনুমতি মেলেনি; এবার কী সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল...
কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী-দুই বিভাগেই ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। দুই বিভাগেই বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া। আগামী ২৩ থেকে ৩১ অক্টোবর ভারতের গুজরাট...
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন; অন্যদিকে আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, ইয়েমেনি, বাংলাদেশি ও নেপালি নাগরিকরা রয়েছেন।
মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রায় তিন লাখ ৭৫ হাজার ফাঁস হওয়া রেকর্ডের প্রাথমিক তদন্তে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এই তথ্য ব্যবহার করে কীভাবে প্রতারণা করতে পারে অপরাধীরা, আর কীভাবে সতর্ক থাকবেন গ্রাহকরা?
এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেটের ভিত্তি প্রযুক্তিতে গুরুতর ত্রুটি চোখের আড়ালে থেকে গিয়েছিল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকাশ্যে আনতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাইবার-নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
সৌদি আরব থেকে ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও স্বজনদের না জানানোর অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থাটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য তাইজুল সরদারকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার এবং তার লোকজনের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক।
কাশফুলে ছাওয়া যমুনার চর, বিকেলের নরম রোদ আর নদীর বাতাস; প্রকৃতির এমন মায়াবী পরিবেশে গান, কবিতা ও সাহিত্য আড্ডায় মেতে উঠেছিলেন পাঠাগারের সদস্যরা।
দুর্গাপূজা উপলক্ষে চলছে সরকারি ছুটি। অনেকেই দর্শনীয় স্থানে ঘুরে-ফিরে ছুটি উপভোগ করছেন। রাজধানীর রমরমা অবস্থা রমনা উদ্যানের। সেখানে বিনোদনপ্রেমী মানুষের ঢল নেমেছে।
চাঁদপুর সদরের ইব্রাহীমপুরে প্রায় ৪০০ একর কৃষিজমির টপ সয়েল কেটে ঝিল তৈরি করে মাছ চাষের নামে দখল ও মাটি বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সংগীতাঙ্গনের পরিচিত মুখ ও প্রিয় গিটারবাদক রাসেল খান মারা গেছেন।
বয়স্কভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজিজুল হক (৮৫) নামে বৃদ্ধের ১৪ শতক কৃষিজমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।