খুলনায় ক্লিনিকে গুলিবর্ষণ, ভাঙচুর

খুলনা মহানগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবর্ষণ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

লিটন-হৃদয়-জাকেরদের নিয়ে অনুশীলনে ব্যস্ত নতুন কোচ

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে দায়িত্ব পাওয়ার পরদিনই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্য...

লিটন-হৃদয়-জাকেরদের নিয়ে অনুশীলনে ব্যস্ত নতুন কোচ
নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি

দীর্ঘ সাত বছরের বিরতি শেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি
ফরিদপুরে আগুনে পুড়ল ৯ গুদাম, ৩ কোটি টাকার ক্ষতি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ফলিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট, পেঁয়াজ, রসুন ও চালের ৯টি গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ফরিদপুরে আগুনে পুড়ল ৯ গুদাম, ৩ কোটি টাকার ক্ষতি
নজিরবিহীন নিরাপত্তায় দুর্গোৎসব, সরকারকে পূজা উদযাপন ফ্রন্টের কৃতজ্ঞতা

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, টানা পাঁচ দিনের সরকারি ছুটি, পূজামণ্ডপে অনুদান বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে এবারের দুর্গোৎসব সর্বকালের সর্বশ্রেষ্ঠভাবে উদযাপিত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ...

নজিরবিহীন নিরাপত্তায় দুর্গোৎসব, সরকারকে পূজা উদযাপন ফ্রন্টের কৃতজ্ঞতা
পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই শীতের আগমনী বার্তা, তাপমাত্রা ১৭ ডিগ্রি

রাত থেকে ভোরের কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকা। হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি।

পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই শীতের আগমনী বার্তা, তাপমাত্রা ১৭ ডিগ্রি
সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হয়েছে দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল অ্যাপস ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক...

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হয়েছে দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

দুর্ঘটনায় পা হারানো সাকিবকে নগদ অর্থসহায়তা পটিয়া বন্ধুসভার
দুর্ঘটনায় পা হারানো সাকিবকে নগদ অর্থসহায়তা পটিয়া বন্ধুসভার

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, ১৩ অক্টোবর পটিয়ার একটি ভবনে রঙের কাজ করতে গিয়ে ছাদের ওপর অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন সাকিব। প্রায় এক মিনিট বিদ্যুতের সংস্পর্শে থাকার পর এক পথচারী তাঁকে দেখতে পান। পথচারী রং করার দড়ি নাড়িয়ে সাকিবকে বৈদ্যুতিক তারের সংস্পর্শ থেকে বাঁচাতে গেলে তিনি ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান।

অক্টোবর ২৫, ২০২৬
আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল
আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল

টঙ্গীর একটি মাদ্রাসায় এক ছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগের ঘটনার আইনগত দিক কী—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আজ রোববার দুপুরে অ্যার্টনি জেনারেল এই মন্তব্য করেন।

অক্টোবর ২৫, ২০২৬
জন্মগত সমস্যা, যা প্রতিরোধ করা সম্ভব
জন্মগত সমস্যা, যা প্রতিরোধ করা সম্ভব

এতে মস্তিষ্ক ও মেরুদণ্ডের নানা ধরনের জন্মগত জটিলতা হতে পারে। নিউরাল টিউব ডিফেক্ট একটি প্রতিরোধযোগ্য কিন্তু অত্যন্ত জটিল সমস্যা।

অক্টোবর ২৫, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএ ভর্তিতে আবেদন শুরু, আবেদন সিজিপিএ ২.৫০-এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএ ভর্তিতে আবেদন শুরু, আবেদন সিজিপিএ ২.৫০-এ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের দশম ব্যাচে ভর্তি শুরু হয়েছে। সিজিপিএ ২.৫০ হলেই আবেদন করা যাবে। পূর্বাভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অক্টোবর ২৫, ২০২৬
অন্য কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা
অন্য কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা

মাঠের পাশে দাঁড়িয়ে মিকেল আরতেতার ছটফটানি নতুন কিছু নয়। কখনো চিৎকার করে খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন, কখনো উত্তেজনায় ছুটে যাচ্ছেন টেকনিক্যাল এরিয়ার বাইরে। আর্সেনাল কোচের এমন দৃশ্যের সঙ্গে ফুটবলপ্রেমীরা ভালোই পরিচিত। কিন্তু সমস্যা হচ্ছে, আরতেতার এই অস্থিরতা মোটেও পছন্দ নয় রেফারিদের। তাই বারবার হলুদ কার্ড দেখতে হচ্ছে তাঁকে।

গতকাল এভারটনের বিপক্ষে আর্সেনালের ২–০ গোলের জয়ের ম্যাচেও হলুদ কার্ড দেখেছেন আরতেতা। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় হলুদ কার্ড। আর একবার হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হবেন আর্সেনাল কোচ।

সুযোগ কাজে লাগিয়ে সিটির পাশে আর্সেনাল

তবে আরতেতা মনে করেন, রেফারিরা তাঁর প্রতি একটু বেশিই কঠোর। অন্য কোচরা একই কাজ করেও পার পেয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পক্ষে প্রমাণও নাকি জমাচ্ছেন তিনি। অন্য কোচদের টেকনিক্যাল এরিয়ার বাইরে যাওয়ার ছবি ও ভিডিওর বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন এই স্প্যানিশ কোচ!

এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরতেতা বলেছেন, ‘প্রিমিয়ার লিগে এমন কোচও আছেন, যিনি ১০ মিনিটে ৩৬ বার টেকনিক্যাল এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার রেকর্ড গড়েছেন। অথচ একবারও হলুদ কার্ড দেখেননি।’

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলেন আরতেতা।

কথাটা শুধু অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি আরতেতা। জানালেন, অন্য কোচদের নিয়ম ভাঙার দৃশ্য নিয়মিত সংরক্ষণ করছেন তিনি, ‘আমি এসব দৃশ্যের ক্লিপ জমাচ্ছি। আমার কাছে ছবির বিশাল সংগ্রহ আছে।’

প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোচদের নির্ধারিত টেকনিক্যাল এরিয়ার মধ্যে থাকতে হয়। কিন্তু উত্তেজনার বশে প্রায়ই সেই সীমা অতিক্রম করেন আরতেতা। ডাগআউটের সামনে তাঁর ছোটাছুটি কখনো কখনো ম্যাচের উত্তেজনাকেও হার মানায়।

এভারটনের বিপক্ষে ম্যাচটিও ছিল বেশ উত্তপ্ত। শুধু আরতেতা নন, এভারটন কোচ ডেভিড ময়েস এবং আরতেতার সহকারী গ্যাব্রিয়েল হেইনজেকেও হলুদ কার্ড দেখান রেফারি টনি হ্যারিংটন।
এজরি কনসা ও গ্যাব্রিয়েল মাগালায়েসের গোলে ম্যাচটি জিতে আর্সেনাল অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সমান পয়েন্টে পৌঁছে গেছে। একই দিনে অ্যাস্টন ভিলার কাছে ২–১ গোলে হেরেছে সিটি।

আরতেতা মনে করেন, রেফারিরা তাঁর প্রতি একটু বেশিই কঠোর।

দলের এমন সাফল্যের মধ্যেও আরতেতার মাথায় এখন হলুদ কার্ডের চিন্তা। আরেকটি কার্ড দেখলেই যে এক ম্যাচ ডাগআউটে বসতে পারবেন না!
তাহলে নিজেকে সামলাবেন কীভাবে? আরতেতার উত্তরেও মিশে থাকল রসিকতা, ‘আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর সেখানে আমাদের ভালো সেন্সর বসাতে হবে।’

লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত

অক্টোবর ২৫, ২০২৬
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, জ্ঞানের পিরামিডে কোনো আইকন থাকছে না
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, জ্ঞানের পিরামিডে কোনো আইকন থাকছে না

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর জ্ঞানের পিরামিডে সব আইকন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

অক্টোবর ২৫, ২০২৬
বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু
বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

খুলনায় বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

অক্টোবর ২৫, ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট, খরচের বোঝা কার

অক্টোবর ২৫, ২০২৬
সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠক
সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠক

রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে হেডম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৫, ২০২৬
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'

আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।

অক্টোবর ২৫, ২০২৬
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।

অক্টোবর ২৫, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু

ক্যান্সার ও অকাল মেনোপজ হয়েছিল তার। তবে ২৩ বছর আগে ক্যাসান্ড্রা বেকনের শরীর থেকে নেওয়া ডিম্বাশয়ের টিস্যু সফলভাবে তার শরীরে পুনরায় প্রতিস্থাপন করা হয়, যার ফলে তিনি ৪৪ বছর বয়সে তিনি একটি ছেলেশিশু জন্ম দিতে সক্ষম হন।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’
প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’

অ্যাক্টিভিস্ট ও সংগঠনটির সদস্যসচিব আনন্দ কুটুম বলেন, সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত নয় মাসে দেশে ফিরেছেন ৯৮০ জন নারী কর্মী। তাদের কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন। এসব নারীকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক ফোরামে আলোচনা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

অক্টোবর ২৫, ২০২৬
সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ-সুইডেনের মধ্যে সাদৃশ্য রয়েছে: স্পিকার
সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ-সুইডেনের মধ্যে সাদৃশ্য রয়েছে: স্পিকার

সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অক্টোবর ২৫, ২০২৬
চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ
চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অক্টোবর ২৫, ২০২৬
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যখন-যেখানে আঘাত হানতে পারে
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যখন-যেখানে আঘাত হানতে পারে

পূর্বাভাসের তথ্যানুযায়ী, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ২৫ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

অক্টোবর ২৫, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা ইসির
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা ইসির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অক্টোবর ২৫, ২০২৬
দুই মাসে মাদকের অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
দুই মাসে মাদকের অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

বাগেরহাট প্রতিনিধি, পুলিশ বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হলে আগে নিজেদের ঘর পরিষ্কার করতে হবে। একই সঙ্গে পুলিশের যানবাহনের সংকট দূর করতে প্রায় ৫ হাজার ৮০০ গাড়ি কেনার প্রকল্প নেওয়া হয়েছে। জনবলের ঘাটতি পূরণে প্রতি বছর ন্যূনতম ১৫ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। রবিবার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও এক প্রেসব্রিফিং এ তিনি একথা বলেন। আইজিপি বলেন, “গত দুই মাসে আমি ২৭ জন পুলিশ অফিসারকে, পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছি এই মাদকের কারণে। আপনারা আর কী চান? আগে ঘর পরিষ্কার হোক, তারপরে আপনারা পরিষ্কার হবেন।” পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, মাদক নির্মূল, জনবল ও যানবাহনের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। যারা বাহিনীকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্ব দিয়ে কাউকে কক্সবাজারে পাঠানো হলে তিনি নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন না। ভালো কাজ করলে চাকরি হারানোর ভয় থাকার কথা নয়। এ বিষয়ে দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে নতুন প্রকল্প দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মানবিক ও বন্ধুসুলভ পুলিশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইজিপি। এ ক্ষেত্রে সাংবাদিক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জনগণের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। আইজিপি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। পুলিশের যানবাহনের চাহিদার তুলনায় প্রায় আড়াই হাজার গাড়ির ঘাটতি রয়েছে। এ ছাড়া আট থেকে ২০ বছর বয়সী পুরোনো গাড়ির সংখ্যাও কম নয়। সব মিলিয়ে প্রায় ৫ হাজার ৮০০ গাড়ি কেনার জন্য নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে। গত সপ্তাহে প্রকল্পটি অনুমোদন হয়েছে বলে জানান তিনি। পুলিশ বাহিনীর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করে আইজিপি বলেন, জনবলের ঘাটতি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। এ জন্য প্রতি বছর ন্যূনতম ১৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে ধীরে ধীরে জনবলের সংকট কাটিয়ে পুলিশের লজিস্টিক সহায়তা আরও শক্তিশালী করা হবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সম্মিলিত উদ্যোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে বেকারত্ব একটি বড় সমস্যা। প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার এই জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছেন। বেকারত্ব মোকাবিলা, তরুণদের পুনর্বাসন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমন, সামাজিক সমস্যা সমাধান এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও সম্পত্তিসংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। কিশোর গ্যাং নির্মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। স্থানীয় মানুষের কাছে অপরাধের তথ্য অনেক সময় পুলিশের চেয়েও বেশি থাকে উল্লেখ করে আইজিপি বলেন, “ইউনিয়নের কোন পাড়ায় কে মাদক সেবন করে, কারা অপরাধের সঙ্গে জড়িত কিংবা কোথায় অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে—এসব তথ্য স্থানীয় মানুষ অনেক সময় পুলিশের চেয়েও ভালো জানেন। তাই আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’ গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “প্রতিটা জায়গায় ষড়যন্ত্র। আমি বুঝি, আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী এসেই বলেছে, প্ল্যান। এটার ভিতরে আপনারা ষড়যন্ত্র খুঁজেন কেন? সে কোন কাজটা খারাপ করছে?” আইজিপি আরও বলেন, “ব্যাংক শূন্য, সবকিছু শূন্য। তারপরে আবার বলেন, ওনারাই ফেরেশতা। আর এখন যারা আমরা আছি, আমরা সব খারাপ লোক।” দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের সঙ্গে আঁতাতকারীরা দেশপ্রেমিক হতে পারে না। সবশেষে জনগণের সহযোগিতা কামনা করে আইজিপি বলেন, পুলিশকে শক্তিশালী করতে না পারলে কেউই দিন-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন না। জনগণের সার্বিক সহযোগিতা পেলে বাংলাদেশ পুলিশ একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিলুর ইসলামের সভাপতিত্বে সভায়, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনুসহ জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

অক্টোবর ২৫, ২০২৬
যবিপ্রবির ন্যানো ইউরিয়া: উদ্ভাবন থেকে মাঠপর্যায়ে পৌঁছানোর অপেক্ষায় গবেষকরা
যবিপ্রবির ন্যানো ইউরিয়া: উদ্ভাবন থেকে মাঠপর্যায়ে পৌঁছানোর অপেক্ষায় গবেষকরা

বিশ্বজুড়ে সারের সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় প্রযুক্তিতে বিকল্প সমাধানের সম্ভাবনা তৈরি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণাগার।

অক্টোবর ২৫, ২০২৬
হাম উপসর্গে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৫৬
হাম উপসর্গে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬