দিনাজপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মনোরঞ্জন রায় নামের এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালকে পেছনে ফেলেছেন হ্যারি কেইন

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই জানা যাবে ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠছে কার মাথায়।

ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালকে পেছনে ফেলেছেন হ্যারি কেইন
টাঙ্গাইলে ‘প্রযুক্তি গ্রাম’ বিষয়ে কৃষক সমাবেশ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের অধীনে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও...

টাঙ্গাইলে ‘প্রযুক্তি গ্রাম’ বিষয়ে কৃষক সমাবেশ
খুলনার শিপইয়ার্ড সড়কে অনিয়মে দুদকের ২ মামলা

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুই ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনার শিপইয়ার্ড সড়কে অনিয়মে দুদকের ২ মামলা
কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী

একজনের অভিনয় যাত্রা অন্যজনের জন্য অনুপ্রেরণা হতে পারে, কিন্তু তাই বলে তার জায়গা নেওয়া যায় না; এই ভাবনাতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী
নুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অ...

নুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। রবিবার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র...

প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

সিটি গ্রুপকে ঋণখেলাপি না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের
সিটি গ্রুপকে ঋণখেলাপি না করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের ঋণকে এখনই খেলাপি ঋণ হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিল্পগ্রুপটি যাতে তাদের সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্গঠন ও পুনঃ তফসিলের সুবিধা দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসা চালাতে গ্রুপটিকে মূলধন জোগান দিতে ঋণদাতা ব্যাংকের সমন্বয়ে একটি জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে আজ রোববার সকালে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এক বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন, ঋণদাতা কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী ও সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি ব্যাংক সিটি গ্রুপের ঋণকে খেলাপি হিসেবে নথিভুক্ত করে এই ঋণ আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গ্রুপটির ২৬ হাজার কোটি টাকার ঋণ গত সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ব্যাংক গ্রুপটির ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত করেছে। এ অবস্থায় গ্রুপটির ঋণ আপাতত খেলাপি না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সভায় ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান, প্রাইম ব্যাংকের এমডি ফয়সাল রহমান, ইস্টার্ন ব্যাংকের এমডি হাসান ও. রশিদ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, সাউথইস্ট ব্যাংকের এমডি খালিদ মাহমুদ খানসহ আরও কয়েকটি ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সিটি গ্রুপ আগে কখনো খেলাপি হয়নি। এ ছাড়া গ্রুপটির বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। এ জন্য সবাই চায় গ্রুপটি সমস্যা কাটিয়ে আবার ঘুরে দাঁড়াক। সব ব্যাংকই গ্রুপটিকে সহায়তা দিতে আগ্রহী। বাংলাদেশ ব্যাংকও বলেছে, ব্যাংকগুলোকে এমন কোনো সিদ্ধান্ত না নিতে, যাতে গ্রুপটি আরও খারাপ হয়ে যায়। সহায়তা পেলে গ্রুপটি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

জানা যায়, দেশি-বিদেশি ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনার সময় পেরিয়ে যাওয়ায় কয়েকটি ব্যাংক নতুন করে গ্রুপটির ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত করেছে। এক ব্যাংকে খেলাপি হলে অন্য ব্যাংক থেকে কোনো সুবিধা পাওয়া যায় না। এ কারণে সমস্যায় পড়েছে গ্রুপটি। এ কারণে সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে গ্রুপটির ব্যবসা বন্ধ হয়ে যায়।

সভার বিষয়ে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘গ্রুপটিকে স্বাভাবিক ধারায় ফেরাতে নানা পরামর্শ উঠে এসেছে সভায়। গ্রুপটির ব্যবসা যাতে সচল থাকে, ব্যাংকগুলো সে বিষয়ে সচেষ্ট। আমরা সবাই চাই, গ্রুপটি ঘুরে দাঁড়াক।’

এদিকে সভায় ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের পর্ষদে ঋণখেলাপির বিষয়ে সিদ্ধান্ত হয়। তাই বাংলাদেশ ব্যাংক থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হলে তাতে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়।

জানতে চাইলে সাউথইস্ট ব্যাংকের এমডি খালিদ মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘চলতি মাসের মধ্যে গ্রুপটির ঋণ নিয়মিত করতে এককালীন কিছু টাকা জমা দেবে সিটি গ্রুপ। এরপর আমরা বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠাব। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে গ্রুপটি ভালো অবস্থায় পৌঁছাবে।’

সিটি গ্রুপের সংকট: একটি প্রতিষ্ঠানের গল্প, নাকি একটি ব্যবস্থার সতর্কবার্তা

অক্টোবর ২৫, ২০২৬
রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই
রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে আজ রোববার সকালে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলার মধ্যেই আজ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনালে আবারও কার্যক্রম শুরু করা হয়েছে।

বেশ কিছুদিন ধরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবে হামলা চালিয়ে আসছে। ইরান–সমর্থিত হুতি গত শনিবার দাবি করে, ওই দিন সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা সাতটি হামলা চালিয়েছে। সৌদি আরব দাবি করেছে, হুতিরা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে ইয়েমেনের তাইজ শহর ঘিরে দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। শহরে আটকে পড়া আট লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানোর সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহত

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে রোববার সকালে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরও ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সামরিক জোট।

বিমানবন্দরের বিষয়ে হুতিদের হুঁশিয়ারি

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ১০ অক্টোবর হুতিদের হামলায় অন্তত ১৩ জন নিহত ও তিন শতাধিক আহত হওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে শনিবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার (গতকাল) থেকে ২ নম্বর টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট আবার চলবে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে ১ নম্বর টার্মিনাল।

হুতিদের ভান্ডারে কতটা ভয়ংকর অস্ত্র আছে, কোথা থেকে আসছে, সৌদি আরব কেন হামলা ঠেকাতে পারছে না

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে ‘অনিরাপদ’ উল্লেখ করে আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থা, কর্মী ও যাত্রীকে সেটি ব্যবহার না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। সেখানে যেকোনো পরিস্থিতির পরিণতির দায় সৌদি কর্তৃপক্ষকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

হুতিদের এসব হামলায় সৌদি আরবের ব্যবসা, বিমান চলাচল ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আল–জাজিরার প্রতিবেদনে।

সাত স্থানে হামলার দাবি হুতিদের

খালিজ টাইমস–এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার হুতিদের ঘোষিত লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কিং খালিদ, কিং ফাহাদ ও নাজরান বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার, তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশন এবং খামিস মুশাইত বিমানঘাঁটি।
হুতিদের দাবি, সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশনে তারা সফলভাবে হামলা চালিয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, শনিবার দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ মক্কা ও মদিনা অঞ্চলে পড়েছে। জেদ্দার আল নুজহা, তায়েফের ওয়াদি জলিল ও রাবিগের মাস্তুরাহ সেন্টারেও ধ্বংসাবশেষ পড়েছে।

হুতিরা শহর দুটিকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে ‘বড় মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে। এর আগে তারা বলেছিল, পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করবে না তারা।

তাইজে তীব্র লড়াই

ইয়েমেনের তাইজ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবাল সাবর পাহাড় অভিমুখে গতকাল এগিয়েছেন হুতি যোদ্ধারা। তাঁরা তাইজ অবরোধ করে সৌদি আরব–সমর্থিত ইয়েমেনি সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, শনিবার হুতিদের লক্ষ্য করে তারা সাত শতাধিক হামলা চালিয়েছে। এতে ইরান–সমর্থিত গোষ্ঠীটির তিন শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

হুতিরা কি আসলেই এতটা শক্তিশালী হয়ে উঠেছে, সৌদি বাহিনী কেন তাদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না

অক্টোবর ২৫, ২০২৬
সৌদিগামী দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়ল
সৌদিগামী দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়ল

দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

অক্টোবর ২৫, ২০২৬
নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে
নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ির দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১৬ লাখ ২৩ হাজার জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা খেলোয়াড়দের নিয়ে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশগ্রহণ করবে।

রোববার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। আগামী বছরের মে অথবা জুন মাসে খেলার ফাইনাল রাউন্ড হওয়ার কথা আছে।

আমিনুল হক বলেন, ‘দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই নতুন কুঁড়ির এ আয়োজন। নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না; বরং তাদের প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা ও পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে। নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসবে এবং খেলাধুলার মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে।’

খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি থেকে খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলা চলবে।

পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।

অক্টোবর ২৫, ২০২৬
স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত
স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে জয়া আহসান, হল্টার নেক আর কাটআউটেই বাজিমাত

গাঢ় মেরুন দেয়ালের সামনে হালকা গোলাপি-বেজ রঙের স্যাটিন ম্যাক্সি গাউনে ধরা দিলেন জয়া আহসান। হল্টার নেক আর কাটআউট প্যাটার্ন এবং স্যাটিন মৃদু ঝিলিক।

অক্টোবর ২৫, ২০২৬
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুজনেই না যাওয়ায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অক্টোবর ২৫, ২০২৬
সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর ও অন্যান্য খবর
সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে ১ নভেম্বর ও অন্যান্য খবর

১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হচ্ছে, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

অক্টোবর ২৫, ২০২৬
যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী
যোগেন চৌধুরী: মানবমুক্তিতে বিশ্বাসী

যোগেন চৌধুরী বলেন, ‘আমি মানবমুক্তিতে বিশ্বাস করি। যারা মানুষের মুক্তির কথা বলে, তাদের পথ ভিন্ন। আমিও চাই দুর্দশা, দুর্গতি, অন্যায় থেকে মানুষের মুক্তি হোক।

অক্টোবর ২৫, ২০২৬
পহেলা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
পহেলা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

আগামী পহেলা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। অন্যদিকে রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৫, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'

আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।

অক্টোবর ২৫, ২০২৬
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।

অক্টোবর ২৫, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
ইরানকে নিয়ে কটাক্ষ ট্রাম্পের
ইরানকে নিয়ে কটাক্ষ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এখন আর কোনো নেতা অবশিষ্ট নেই, যার ফলে আলোচনার জন্য কাউকে খুঁজে পেতে তার বেগ পেতে হচ্ছে। শনিবার রাতে এক জনসভায় তিনি এ কথা বলেছেন। খবর আনাদুলুর।

অক্টোবর ২৫, ২০২৬
ফির‌লেন আটকেপড়া ৪০ ওমরাহযাত্রী,  বিমানবন্দরে অভ্যর্থনা
ফির‌লেন আটকেপড়া ৪০ ওমরাহযাত্রী,  বিমানবন্দরে অভ্যর্থনা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকেপড়া ৪০ বাংলাদেশি ও মরাহযাত্রী নিরাপদে দে‌শে ফি‌রে এসেছেন।

অক্টোবর ২৫, ২০২৬
জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর
জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে তার প্রচারণার পক্ষে আরো জোরালো প্রকাশ্য সমর্থন চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন।

অক্টোবর ২৫, ২০২৬
চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে ধর্ষণ: চালকসহ তিনজনের যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৫, ২০২৬
নুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ
নুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন।

অক্টোবর ২৫, ২০২৬
কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী
কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী

একজনের অভিনয় যাত্রা অন্যজনের জন্য অনুপ্রেরণা হতে পারে, কিন্তু তাই বলে তার জায়গা নেওয়া যায় না; এই ভাবনাতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

অক্টোবর ২৫, ২০২৬
খুলনার শিপইয়ার্ড সড়কে অনিয়মে দুদকের ২ মামলা
খুলনার শিপইয়ার্ড সড়কে অনিয়মে দুদকের ২ মামলা

খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুই ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অক্টোবর ২৫, ২০২৬
টাঙ্গাইলে ‘প্রযুক্তি গ্রাম’ বিষয়ে কৃষক সমাবেশ
টাঙ্গাইলে ‘প্রযুক্তি গ্রাম’ বিষয়ে কৃষক সমাবেশ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের অধীনে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬