মানিকগঞ্জের পদ্মায় ইলিশের উৎপাদন কমেছে ৪৬ শতাংশ

মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার এবং প্রকাশ্যে বেচাকেনা চলছে।

১০ কোটি টাকার ফুটওভার ব্রিজে বন্ধ এস্কেলেটর, দখলে হাঁটার পথ

রাজধানীর নিউমার্কেটে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্মিত ফুটওভার ব্রিজটি এখন আরামদায়ক চলাচলের বদলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

১০ কোটি টাকার ফুটওভার ব্রিজে বন্ধ এস্কেলেটর, দখলে হাঁটার পথ
শুরু হলো বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রি ট্রফির নিলাম

বাংলাদেশ ক্রিকেটে নতুন সংযোজন ডি-থ্রি ট্রফি। তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে শুরু হয়েছে নতুন এই প্রতিযোগিতার নিলাম।

শুরু হলো বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রি ট্রফির নিলাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
চুয়েটে মঙ্গলবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

চুয়েটে মঙ্গলবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা
মধ্যপ্রাচ্য কেন ট্রাম্পের বিদায়ের প্রহর গুনছে

ডোনাল্ড ট্রাম্প যতদিন হোয়াইট হাউজে আছেন, ততদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তির কোনো সম্ভাবনা নেই বললেই চলে- মধ্যপ্রাচ্যের বড় দেশগুলো এখন ঠিক এই কথাই বিশ্বাস করছে।

মধ্যপ্রাচ্য কেন ট্রাম্পের বিদায়ের প্রহর গুনছে

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে মা-ছেলে নিহত
মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে মা-ছেলে নিহত

ছেলেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন দম্পতি। মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন মা।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি কী বার্তা দিচ্ছে
ব্রাজিলে ফিলিস্তিনপন্থী লুলার জয় আর সার্বিয়ায় নেতানিয়াহুর মিত্র ভুচিসের ভরাডুবি কী বার্তা দিচ্ছে

গতকাল দ্বিতীয় ধাপের ভোটে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ শতাংশের বেশি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট।

অক্টোবর ২৬, ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে
সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে

সৌদিতে মৃত্যুদণ্ড: আইন কী, আদালতে কী ঘটে

অক্টোবর ২৬, ২০২৬
আজকের বিনিময় হার
আজকের বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম সামান্য বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ৭৫ পয়সা।

অক্টোবর ২৬, ২০২৬
সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিল
সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিল

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। মামলায় গ্রেপ্তার হওয়া ১১তম অভিযুক্ত প্রাঞ্জল ঠাকরানকে (২২) ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে হাজির করা হলে আদালত ৩১ অক্টোবর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১৮ অক্টোবর টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে কাছ থেকে গুলি চালানোর পর অভিযুক্তেরা ট্যাক্সিতে মুম্বাইয়ের কান্দিভলি থেকে সুরাটে পৌঁছেছিলেন। সেখানে রেললাইনের কাছে অস্ত্রগুলো ফেলে তাঁরা ট্রেনে দিল্লি চলে যান। এক শুটারের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে আহত ২

প্রাঞ্জলের বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের অভিযোগ, হরিয়ানার সোনিপতের বাসিন্দা প্রাঞ্জল শুটারদের দেশি পিস্তল সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। মামলার মূল অভিযুক্ত অনিল পণ্ডিতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং অপরাধের পরিকল্পনা বাস্তবায়নে তিনি প্রয়োজনীয় সহায়তা দিয়েছিলেন।

এর আগে জিগানা পিস্তল সরবরাহের অভিযোগে কুণাল সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। অস্ত্র সরবরাহের শৃঙ্খল এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বাবা সিদ্দিকি হত্যা ও সালমান খানের বাড়িতে গুলির ঘটনাতেও জিগানা পিস্তল
মুম্বাই পুলিশের দাবি, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনাতেও জিগানা পিস্তল ব্যবহার করা হয়ে থাকতে পারে। ২৫ অক্টোবর সুরাট রেলস্টেশনের কাছে ঝোপ থেকে একটি পিস্তল, একটি দেশি পিস্তল এবং ১০টি অব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গুলি চালানোর সময় জিগানা পিস্তলটি আটকে গিয়েছিল এবং দুটি কার্তুজ বাইরে পড়ে যায়। শুটারদের ওই পিস্তল চালানোর বিশেষ অভিজ্ঞতা ছিল না বলেও পুলিশের ধারণা। তবে অস্ত্রগুলো ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গুগলে তারকাদের বাড়ির খোঁজ, নিশানায় সালমান? শঙ্কায় বলিউড

কী এই জিগানা পিস্তল
জিগানা তুরস্কে তৈরি একটি আধা স্বয়ংক্রিয় পিস্তল। ভারতে একাধিক আলোচিত হত্যাকাণ্ড ও গুলির ঘটনায় এই অস্ত্রের নাম উঠে এসেছে। একটি ম্যাগাজিন থেকে এই পিস্তলে সর্বোচ্চ ১৫টি গুলি ছোড়া যায়। ভারতে এর দাম আনুমানিক ২ লাখ থেকে ৭ লাখ রুপি। ২০২৩ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফের হত্যাকাণ্ডেও জিগানা পিস্তল ব্যবহার করা হয়েছিল। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ড এবং সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনাতেও এই পিস্তল ব্যবহারের কথা সামনে এসেছিল। টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অস্ত্র সরবরাহের পুরো শৃঙ্খল এবং অভিযুক্তদের পারস্পরিক যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

হাসপাতালে রাত কাটাতেন প্রাঞ্জল
পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে প্রাঞ্জল বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। হোটেলে না থেকে তিনি ইন্দোরের একটি হাসপাতালে রাত কাটাতেন। সেখানে তাঁর ভাইয়ের চিকিৎসা চলছিল। হোটেলে থাকলে পুলিশ সহজেই তাঁর কাছে পৌঁছে যেতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন বলে তদন্তকারীদের ধারণা।

‘টাইগার থ্রি’–এর সিনেমায় সালমান। ভিডিও থেকে

সালমানের বাসায় গুলি: আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ

প্রাঞ্জল সম্পর্কে আরও যা জানা গেছে
পুলিশের তথ্য অনুযায়ী, প্রকৌশলী নিয়ে পড়াশোনা করা প্রাঞ্জল প্রায় পাঁচ দিন আগে সোনিপত থেকে ইন্দোরে এসেছিলেন তাঁর পক্ষাঘাতে আক্রান্ত ভাইয়ের চিকিৎসার জন্য। সোনিপতের যে হাসপাতালে তাঁর ভাই ভর্তি ছিলেন, সেখান থেকে তাঁকে ইন্দোরের মালওয়া মিল চৌরাস্তার কাছে অঙ্কুর স্টেপ-ডাউন সেন্টারে রোবোটিক অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছিল।
মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা আগেই প্রাঞ্জলের খোঁজ করছিল। তিনি সোনিপত ছেড়ে ইন্দোরে চলে যাওয়ায় মুম্বাই পুলিশ তাঁর অবস্থান জানতে পারে। গত বৃহস্পতিবার রাতে ইন্দোর পুলিশের অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে মুম্বাই পুলিশ। এরপর দুই দলের সমন্বয়ে প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। অভিযানে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার প্রায় চারজন কর্মকর্তা এবং ইন্দোর পুলিশের আটজন সদস্য অংশ নেন। ইন্দোর পুলিশের অপরাধ দমন শাখার অতিরিক্ত উপকমিশনার রাজেশ দণ্ডোতিয়ার বক্তব্য অনুযায়ী, মুম্বাইয়ে গুলি চালানোর ঘটনায় প্রাঞ্জলের সন্দেহজনক ভূমিকার বিষয়ে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ইন্দোর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল।

মূল অভিযুক্ত অনিল পণ্ডিতের সঙ্গে যোগাযোগ রাখা এবং জিগানা পিস্তল সরবরাহের অভিযোগ রয়েছে প্রাঞ্জলের বিরুদ্ধে। গতকাল এসপ্ল্যানেড বা কিলা আদালত তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতে পাঠান। অন্য অভিযুক্তদের ভূমিকা এবং কথিত ষড়যন্ত্র সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গুলি চালানোর ১৫ দিন আগে ইনস্টাগ্রামে ভিডিও
পুলিশের দাবি, ১৮ অক্টোবর টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর প্রায় ১৫ দিন আগে প্রাঞ্জল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে তাঁর গলায় বুলেট ঝোলানো ছিল এবং হাতে ছিল একটি পিস্তল। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অনুরাগী বলে পরিচয় দেওয়ার পাশাপাশি তাঁকে অপরাধমূলক ঘটনা নিয়ে কথাবার্তা বলতেও দেখা গিয়েছিল। নিজেকে হিন্দু কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের সভাপতি বলেও পরিচয় দিতেন তিনি।
এ ছাড়া চলতি বছরের মার্চে পানিপথের একটি মুদ্রা বিনিময় দপ্তরে গুলি চালানোর ঘটনাতেও প্রাঞ্জলের নাম জড়িয়েছিল বলে অভিযোগ। এই সব দিক খতিয়ে দেখে মামলার বিভিন্ন সূত্রের মধ্যে যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ।

অক্টোবর ২৬, ২০২৬
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন

বাংলাদেশের জন্মলগ্নে যাঁদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তাঁরা আমাদের বীর মুক্তিযোদ্ধা। একাত্তরের সেই ভয়াল দিনগুলোয় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বরতা ও হত্যাযজ্ঞের মধ্যে স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। তাঁদের অনেকের হাতে প্রশিক্ষণ ছিল না, ছিল না আধুনিক অস্ত্র। ছিল শুধু বুকভরা সাহস আর একটি স্বাধীন দেশের স্বপ্ন। সেই সাহসকেই একমাত্র অস্ত্র করে তাঁরা যুদ্ধে নেমেছিলেন। মানিক পশারী ছিলেন এমন মুক্তিযোদ্ধাদেরই একজন।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহীদের আত্মত্যাগ আর অগণিত মানুষের সীমাহীন কষ্টের বিনিময়ে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। এই দেশের পতাকা, মানচিত্র, আমাদের আত্মপরিচয়, সবকিছুর পেছনে আছে মুক্তিযোদ্ধাদের ঘাম, রক্ত আর তাঁদের শহীদ সহযোদ্ধাদের আত্মদান।

অথচ সেই মানিক পশারীকে শেষযাত্রায় যে অসম্মানের মুখোমুখি হতে হলো, তা খুবই লজ্জাজনক। একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের যে ছবি আমরা দেখলাম, তা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়।

গণমাধ্যমের খবর বলছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে গোপালগঞ্জে মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই ২৪ অক্টোবর তিনি মারা যান। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনারের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বাধায় তা হতে পারেনি। পরে পিরোজপুর পুলিশ লাইনসে গার্ড অব অনার দেওয়ার কাজটি সারা হয়। প্রতিবেদন বলছে, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাধার মুখে প্রায় ১৫ ঘণ্টা তাঁর দাফন আটকে থাকে। শেষ পর্যন্ত মধ্যরাতে, পুলিশ পাহারায়, রাতের আঁধারে তাঁকে কবর দিতে হয় (প্রথম আলো, ২৫ অক্টোবর ২০২৬)।

মানিক পশারীর কবর খুঁড়তে তাঁর মেয়ে ও বোনদের বাধ্য হওয়ার দায় আমাদের নিজেদের কাঁধেও পড়ে। একটি সমাজ কতটা সুস্থ, তা বোঝা যায় সে তার দুর্বল ও প্রয়াত মানুষদের সঙ্গে কেমন আচরণ করে, তা দেখে। মানিক পশারীর ঘটনা আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়েছে, আর সেই আয়নায় যে ছবি ফুটে উঠছে, তা মোটেও স্বস্তিদায়ক নয়।

আমাদের সমাজে সাধারণত কবর খোঁড়ার কাজ করেন পুরুষেরা, বিশেষ করে প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজন। সবচেয়ে মর্মস্পর্শী বিষয়টি হলো, এই বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে হয়েছে তাঁর মেয়ে ও বোনকে। বাংলাদেশের সমাজে এমন দৃশ্য বিরল।

একবার দৃশ্যটি ভাবুন। একজন মানুষ, যিনি একদিন এই দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন, তাঁর নিথর দেহ পড়ে আছে, অথচ পাড়া-প্রতিবেশী কেউ জানাজা-দাফনে এগিয়ে আসছেন না। কী অদ্ভুত প্রতিদান আমরা মানিক পশারীকে দিলাম!

খবর বলছে, মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী ছিলেন। এই সংসদীয় আসনের সংসদ সদস্য এখন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী । ফলে ক্ষমতায় থাকার সুবাদে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি যেভাবে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন, তাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী

এই ঘটনা আমাদের বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। যে রাষ্ট্র একজন মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায়, সেই রাষ্ট্র কেন তাঁর মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিত করতে ১৫ ঘণ্টা সময় নিল? কেন দিনের আলোয় নয়, রাতের আঁধারে লুকিয়ে কবর দিতে হলো? একজন বীর মুক্তিযোদ্ধা কি মুক্তিযুদ্ধ করে অপরাধ করেছেন যে তাঁকে লোকচক্ষুর আড়ালে কবর দিতে হবে? পুলিশ পাহারা ছাড়া যদি একজন মুক্তিযোদ্ধার দাফনই সম্ভব না হয়, তাহলে এই দেশ যে মূলনীতির ওপর দাঁড়িয়ে আছে, তা-ই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, গণতন্ত্রে তা স্বাভাবিক। কিন্তু মৃত্যুর পরও কি বিরোধ থামবে না? একজন মানুষের কবর দেওয়া নিয়েও কি রাজনীতি করতে হবে? মৃত মানুষের প্রতি শ্রদ্ধা, তাঁর দাফনে বাধা না দেওয়া, এগুলো তো আমাদের ধর্ম, সংস্কৃতি ও মানবিকতার সবচেয়ে মৌলিক শিক্ষা।

তাহলে যাঁরা কথায় কথায় ধর্মের কথা বলেন, রাজনীতির মাঠে ধর্মকে টেনে আনেন, সেই দলের দায়িত্বশীল ভূমিকা কোথায়?

একাত্তরে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা যে অপরাধ করেছিলেন, সেই অপরাধে তাঁদের অনেকের বিচার ও শাস্তি হয়েছে। এই বিচারের প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্নও রয়েছে। কিন্তু এই বিষয়কে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীরা যে অবস্থান নিলেন, তাতে প্রশ্ন জাগে, দলটি কি আজও একাত্তরের বিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসতে পেরেছে?

এ ঘটনা ইঙ্গিত দেয়, মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের নেতা-কর্মীদের একটি অংশও পূর্বসূরিদের উত্তরাধিকারই বয়ে বেড়াচ্ছেন, অতীতের ভুলের জন্য অনুতপ্ত নন। যাঁদের বিরুদ্ধে এই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের দলের দায়িত্বশীল নেতৃত্বের উচিত ছিল বিষয়টি স্পষ্ট করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

জামায়াতে ইসলামী যদি সত্যিই একাত্তরের কলঙ্কিত অবস্থান থেকে নিজেদের সংশোধন করত, তাহলে আজ মানিক পশারীর জানাজায় নিজেরাই শরিক হতে পারত। কিন্তু সেই পরিচয় তারা দিতে পারেনি। বরং এমন আচরণ দলটির পুরোনো ক্ষতকেই আবার সামনে আনছে, আর তাতে শেষ পর্যন্ত দলটি নিজেরই ক্ষতি করছে।

মানিক পশারীর কবর খুঁড়তে তাঁর মেয়ে ও বোনদের বাধ্য হওয়ার দায় আমাদের নিজেদের কাঁধেও পড়ে। একটি সমাজ কতটা সুস্থ, তা বোঝা যায় সে তার দুর্বল ও প্রয়াত মানুষদের সঙ্গে কেমন আচরণ করে, তা দেখে। মানিক পশারীর ঘটনা আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়েছে, আর সেই আয়নায় যে ছবি ফুটে উঠছে, তা মোটেও স্বস্তিদায়ক নয়।

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে এসে আমরা উন্নয়নের কথা বলি, অগ্রগতির কথা বলি। কিন্তু যে চেতনার ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই চেতনার ধারকদের যদি শেষবিদায়ে এমন অবমাননা সইতে হয়, তাহলে সেই উন্নয়নের ভিত কতটা মজবুত, তা ভেবে দেখার সময় এসেছে। মুক্তিযোদ্ধারা আজ বয়সের ভারে ন্যুব্জ, প্রতিদিন তাঁদের সংখ্যা কমছে। আর কিছু বছর পর হয়তো একজন জীবিত মুক্তিযোদ্ধাও থাকবেন না। তাঁরা চলে যাওয়ার আগে অন্তত এটুকু নিশ্চয়তা কি আমরা দিতে পারি না যে মৃত্যুর পর তাঁরা নিজের মাটিতে সম্মানের সঙ্গে শায়িত হতে পারবেন?

কবরে আগুন দেওয়া, কবর থেকে লাশ তুলে ফেলা কিংবা কাউকে কবর দিতে না দেওয়া যে সমাজে স্বাভাবিক হয়ে উঠছে, সেই সমাজ টিকিয়ে রাখা কঠিন। এমন অমানবিক রাষ্ট্র নিশ্চয়ই আমরা কেউ চাই না।

মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ কোথায় যাচ্ছে? যেখানে একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে পুলিশ পাহারা লাগে, যেখানে তাঁর মেয়েকে নিজ হাতে বাবার কবর খুঁড়তে হয়, সেটি কি সেই স্বপ্নের বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে, বিশেষ করে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে। নইলে ইতিহাস একদিন আমাদের কাউকে ক্ষমা করবে না।

ড. নাদিম মাহমুদ, গবেষক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ই-মেইল: nadim.ru@gmail.com
মতামত লেখকের নিজস্ব

অক্টোবর ২৬, ২০২৬
অনেক আমলের পরও কেন কাঙ্ক্ষিত সফলতা আসে না
অনেক আমলের পরও কেন কাঙ্ক্ষিত সফলতা আসে না

মানুষ যখন দেখে, সৎভাবে ব্যবসা করতে গিয়েও কোনোমতে দিন পার করছে, অথচ যারা ধর্মীয় বিধানের তোয়াক্কাই করে না, তারাই সফল সফল হচ্ছে—তখন হতাশা আসে।

অক্টোবর ২৬, ২০২৬
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
পত্রিকা: 'বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা'
পত্রিকা: 'বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় কমন কোনো বিষয়ে প্রধান শিরোনাম হয়নি। ভিন্ন ভিন্ন বিষয় প্রধান শিরোনাম হিসেবে এসেছে। সেখানে বাংলাদেশের সাগরে গ্যাস অনুসন্ধানে সমস্যা, প্রধানমন্ত্রীর জাপান সফর এবং সৌদিতে রোহিঙ্গাদের বিশেষ পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।

অক্টোবর ২৫, ২০২৬
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২৫
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

অক্টোবর ২৬, ২০২৬
কোথায় হারালেন ‘গজনি’ সিনেমার অসিন?
কোথায় হারালেন ‘গজনি’ সিনেমার অসিন?

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অসিন। তামিল ও তেলুগু সিনেমায় নিজের অবস্থান তৈরি করার পর হিন্দি সিনেমায় পা রাখেন।

অক্টোবর ২৬, ২০২৬
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা করার দাবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিকদের ৩৫টি সংগঠন।

অক্টোবর ২৬, ২০২৬
ডি-থ্রি নিলামে সর্বোচ্চ দর শরিফুল ইসলামের
ডি-থ্রি নিলামে সর্বোচ্চ দর শরিফুল ইসলামের

জাতীয় দলের পেসারদের নিয়ে ডি-থ্রি ট্রফির নিলামে যেন রীতিমতো কাড়াকাড়ি অবস্থা। একের পর এক বড় অঙ্কের পয়েন্ট হাঁকিয়ে ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

অক্টোবর ২৬, ২০২৬
লক্ষ্মীপুরে সুপারি বাগানে মিলল ‍যুবকের মরদেহ
লক্ষ্মীপুরে সুপারি বাগানে মিলল ‍যুবকের মরদেহ

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অক্টোবর ২৬, ২০২৬
খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তা মাহবুবের বিরুদ্ধে মামলা
খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তা মাহবুবের বিরুদ্ধে মামলা

জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অক্টোবর ২৬, ২০২৬
কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, জব্দ বিপুল কাগজপত্রহীন মদ
কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, জব্দ বিপুল কাগজপত্রহীন মদ

রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অক্টোবর ২৬, ২০২৬
ফেসবুক লাইভে ‌‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলা নারী পুলিশ হেফাজতে
ফেসবুক লাইভে ‌‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলা নারী পুলিশ হেফাজতে

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে সমালোচনা করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

অক্টোবর ২৬, ২০২৬