দুইদিনে ৩ কোটি টাকার পণ্য জব্দ, তালিকায় স্বর্ণ-মদ-নিষিদ্ধ ক্রিম

অধিদপ্তরের ভাষ্য, অননুমোদিত ত্বক ফর্সাকারী প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক থাকার আশঙ্কা রয়েছে।

কাশ্মীরে জুমার নামাজের খুতবা ও রাষ্ট্রের চোখ রাঙানি

সম্প্রতি জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ড ভারত-শাসিত কাশ্মীরের আওতাধীন সব মসজিদে জুমার নামাজের খুতবা অভিন্ন করার প্রস্তাব দিয়েছে।

কাশ্মীরে জুমার নামাজের খুতবা ও রাষ্ট্রের চোখ রাঙানি
শনির আখড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালকের মৃত্যু

রাজধানীর শনির আখড়ায় বন্ধন পরিবহনের বাসের ধাক্কায় ফারুক নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনির আখড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালকের মৃত্যু
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবার মান ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী
ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৪

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে লাগা আগুনে চারজনের মৃত্যু হয়েছে।

ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৪
রাকসু নির্বাচনের এক বছর, প্রতিশ্রুতি বাস্তবায়নে মিশ্র চিত্র

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে।

রাকসু নির্বাচনের এক বছর, প্রতিশ্রুতি বাস্তবায়নে মিশ্র চিত্র
‘কী অপরাধে বাদ পড়লাম, জানি না’, ক্ষোভ গেজেট থেকে বাদ পড়া মনিরুজ্জামানের

“এই রাষ্ট্র আমার না। চার বছরের অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফল আজ শূন্য। কীভাবে বৃদ্ধ আব্বার সামনে যাব, জানি না। শুধু একটাই প্রশ্ন—কী অপরাধে মেধাতালিকায় ২৮তম হওয়ার পরও বাদ দেওয়া হলো! ক্রসফায়ারে দিয়ে দে...

‘কী অপরাধে বাদ পড়লাম, জানি না’, ক্ষোভ গেজেট থেকে বাদ পড়া মনিরুজ্জামানের

সারা দেশ

View more
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

Video news
Readysell
Readysell

https://www.youtube.com/watch?v=8tpROnMtdbk

Rss feed news

অবৈধ ফোন বন্ধে আবার উদ্যোগ, বৈধ সেটের দাম কমানোর দিকেও নজর
অবৈধ ফোন বন্ধে আবার উদ্যোগ, বৈধ সেটের দাম কমানোর দিকেও নজর

তবে বৈধ ফোনের দাম না কমিয়ে এই ব্যবস্থা পুরোপুরি চালু করতে চায় না সরকার। এদিকে বৈশ্বিক বাজারে মেমোরি চিপের সংকটে বৈধ স্মার্টফোনের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন উৎপাদকেরা।

অক্টোবর ১৭, ২০২৬
তীব্র অগ্ন্যুৎপাত সাকুরাজিমায়, ৩ নম্বর সতর্কতা জারি
তীব্র অগ্ন্যুৎপাত সাকুরাজিমায়, ৩ নম্বর সতর্কতা জারি

জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত হয়েছে। আকাশে ছড়িয়ে পড়েছে ছাই ও ধোঁয়া। দেখুন ভিডিওতে...

অক্টোবর ১৭, ২০২৬
উচ্চ শব্দে মাইক, অপ্রয়োজনীয় আলো থেকে বিরত থাকাসহ পরিবেশবান্ধব পূজা আয়োজনে কয়েক নির্দেশনা
উচ্চ শব্দে মাইক, অপ্রয়োজনীয় আলো থেকে বিরত থাকাসহ পরিবেশবান্ধব পূজা আয়োজনে কয়েক নির্দেশনা

নির্দেশনায় পূজামণ্ডপে প্লাস্টিকের ব্যবহার পরিহার, বিকল্প বিদ্যুৎ–ব্যবস্থা রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ, উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার এবং আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
অ্যাকসেস আমার হাতে নাই
অ্যাকসেস আমার হাতে নাই

মোড়ের চায়ের দোকানে বসে একটা লিকার–চা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে পা নাড়াচ্ছে পল্টুদা। পল্টুদা আমাদের এলাকার কাউন্সিলর কাশেম ব্যাপারীর বাঁহাত বলা চলে। বাঁহাত এ কারণে যে কাশেম ব্যাপারীর যত খারাপ কাজের বাস্তবায়ন হয় এই পল্টুদার মাধ্যমেই। তবে এলাকায় গুঞ্জন আছে, কয়েক দিন‌ ধরে কিছু বিষয় নিয়ে কাশেম ব্যাপারী আর পল্টুদার দহরম–মহরম নাকি এখন আদায় কাঁচকলায় পরিণত হয়েছে।

তো যা–ই হোক, পল্টুদার পাশে গিয়ে বসলাম। দেখি সকালের নাশতার খরচটা বাঁচাতে পারি কি না।

—কী পল্টুদা, টেনশনে মনে হচ্ছে!

—জীবন রিস্কে, টেনশন না ক‌ইরা কী করমু?

—আবার ঝগড়া হয়েছে ঘরে?

—আরে ধুর! হেই সব না।

—তাহলে কী সমস্যা? আপনি আমার বড় ভাই; আপনার সমস্যা আমার সমস্যা।

—বেটা সকাল সকাল তেল মারতাছস, সর এইহান থেইক্কা।

বুঝলাম, বেচারা আসলেই কোনো দুশ্চিন্তায় আছে। মানবতা জাগিয়ে ভাবলাম, তাকে একটু সাহায্য করাই যায়।

—ভাই খুলে বলেন, সমস্যা কী হয়েছে? সমাধান আমি দেব।

—দুঃখের কথা কী কমু? তোরা তো জানস, কাশেম ব্যাপারীর লগে আমার গোঁজামিল চলতাছে। হের সব অকাজের ফাইলপত্র আমার কাছে। কয় দিন আগে ব্যাপারী প্রাইমারি স্কুলের দেয়াল বরাবর ‘এক নম্বর’ বাথরুম করছিল। সময়ে কাজে লাগতে পারে ভাইবা, ওই ছবি তুইলা রাখছিলাম।

—ওইটা সমস্যা?

—আরে না, বেটা। সমস্যা আরও গুরুতর। গত রাইতে জসিমের বিয়ায় গিয়া, উল্টাপাল্টা খায়া আমি ওই ছবি পোস্ট মাইরা দিসি ফেসবুকে, লগে ক্যাপশনও দিছি—কাশেম ব্যাপারীর উন্নয়নের জোয়ারে ভাসছে আবদুল্লাহপুর!

—হায় হায়! কন কী! পোস্ট ডিলিট করেন নাই?

—পোস্ট তো সকালে হুঁশ হ‌ওয়ামাত্রই ডিলিট করছি। তয় মাঝরাইতে ওই পোস্ট দেইখা ব্যাপারী নাকি স্ট্রোক করছে, অহন আইসিইউতে। এহন যদি ব্যাপারী পটল তুলে, তোগো পল্টু ভাই তো চৌদ্দ শিকের ভাত খাইব রে, মফিজ। ভাই মফিজ, আমারে তুই বাঁচা...

আপত্তিকারী

এমন মারাত্মক সমস্যার সমাধান ভাবতে ভাবতে মাথায় যা এল, তা হলো…

—পল্টুদা, আপনি এক কাজ করেন, ফেসবুক লাইভ করেন। ওইখানে বলেন যে আপনার আইডি হ্যাক হ‌য়েছিল; আইডির অ্যাকসেস আপনার কাছে ছিল না। বিরোধী দল আপনার আইডি হ্যাক করে এসব পোস্ট করেছে। সাথে কাউন্সিলরের নামে ননস্টপ সুনাম করেন; সব সমস্যার সমাধান হয়ে যাবে।

—হাছা ক‌ইতাছস? এটা করলেই হ‌ইব?

—আরে হ‌ইব হ‌ইব।

পল্টুদাকে দিয়ে লাইভটা করালাম। পল্টুদা বিরোধী দলকে গালাগালি করে কাশেমের নামে যা সুনাম করল, এই সুনাম যদি কাশেম শোনে, তাহলে হয় ৬০ বছরের কাশেমের আয়ু ১০০ হবে, নয়তো খুশিতে আজ‌ই সে অক্কা পাবে। লাইভ চলাকালীন দেখলাম, নোটিফিকেশন এল—কাশেম ব্যাপারী (কাউন্সিলর আবদুল্লাহপুর) is watching your live

লাইভ শেষে পল্টুদা আর আমি খুশিতে ৩০ টাকার লোকাল বিরিয়ানি খাচ্ছিলাম (ডিম ছাড়া ৩০, ডিমসহ ৪০)। এমন সময় বন্ধু বুলবুলের ফোন এল। দুই মিনিটের কলে সে যা বলল, তার সারমর্ম এই যে কিছুক্ষণ আগেই কাশেম ব্যাপারী মারা গেছে। মানে কাশেমের কাছে তার নিজের ‘জীবনের’ অ্যাকসেসই আর নাই।

পল্টুদাকে বললাম, দাদা, জলদি এলাকার অ্যাকসেস ছাড়েন। নয়তো আপনার জিন্দেগি এমনভাবে হ্যাক হ‌ইব, হাজারবার রিস্টোর মারলেও আর ফিরে আসবে না।

টেসলা গাড়ি আমাকে দেখে মনে মনে হয়তো বলে, ‘পরের জন্মে মাল্টা হব!’ — মি. মাল্টা

ভদ্র ছেলেরা কখনো হাফপ্যান্ট পরে বাইরে যায়?

ডেঙ্গু থেকে বাঁচতে ফুলহাতা শার্ট পরা ছাড়া আর কী কী করা যেতে পারে?

অক্টোবর ১৭, ২০২৬
ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিল থালাপতি বিজয়ের টিভিকে
ইন্ডিয়া জোটের বিক্ষোভে যোগ দিল থালাপতি বিজয়ের টিভিকে

বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে ৩ অক্টোবর যোগ দেওয়ার পর সিইসিবিরোধী কোনো কর্মসূচিতে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দলের এটিই প্রথম অংশগ্রহণ।

অক্টোবর ১৭, ২০২৬
‘বাংলাদেশের প্রথম নারী হিসেবে পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করেছি’
‘বাংলাদেশের প্রথম নারী হিসেবে পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করেছি’

নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়—এই তিন পর্বের সমন্বয়ে হয় আয়রনম্যান প্রতিযোগিতা। গত মাসে ফ্রান্সে অর্ধদূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করার পর ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পূর্ণ দূরত্বের আয়রনম্যানও শেষ করেছেন সাজিয়া সুলতানা। একটি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসারের ট্রায়াথলন–ভুবনে জড়িয়ে পড়ার গল্প শুনলেন সজীব মিয়া

পরপর দুটি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেওয়াটা তো চাট্টিখানা কথা নয়?

সত্যি বলতে, এটি শরীর ও মন—দুটির জন্যই বড় পরীক্ষা ছিল। গত ১২ সেপ্টেম্বর ফ্রান্সের নিসে ৭ ঘণ্টা ৫১ মিনিট ৭ সেকেন্ডে ৭০.৩ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করেছি। এর মাত্র তিন সপ্তাহ পর, ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গুর্যে কাউন্টিতে ১৫ ঘণ্টা ১৬ মিনিট ৩৪ সেকেন্ডে পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করেছি। দুটি প্রতিযোগিতাই আমাকে নতুন করে শিখিয়েছে, শরীর যখন থেমে যেতে চায়, তখন মনোবলই আরও এগিয়ে যেতে সাহায্য করে।

ট্রায়াথলন অঙ্গনের সবাই বলছেন, পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করা বাংলাদেশের প্রথম নারী আপনি...

জি, বাংলাদেশের প্রথম নারী হিসেবে আমি ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়, মোট ২২৬ কিলোমিটারের পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করেছি। এর আগে নিসে ৭০.৩ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করা প্রথম বাংলাদেশি নারীও আমি। তবে ‘প্রথম’ শব্দটি আমার কাছে শুধু রেকর্ড নয়, বরং একটি দায়িত্বও।

আয়রনম্যান প্রতিযোগিতায় ১৮০ কিলোমিটার সাইকেল চালাতে হয়

প্রথম পূর্ণ দূরত্বের আয়রনম্যানের অভিজ্ঞতা কেমন ছিল?

এত দীর্ঘ দূরত্বের প্রতিযোগিতায় নামার আগে উত্তেজনা, প্রত্যাশা ও কিছুটা অনিশ্চয়তা—সবই কাজ করছিল।

দক্ষিণ কোরিয়ায় সাইক্লিংয়ের ৪০ থেকে ১০০ কিলোমিটার অংশে রাস্তা ছিল এবড়োখেবড়ো। কোথাও চড়াই, কোথাও উতরাই, আবার কোথাও পথ ছিল বেশ সংকীর্ণ। প্রায় ৪০ কিলোমিটার সাইক্লিংয়ের পর এমনই একটি এবড়োখেবড়ো পথে সামনের চাকা পিছলে যায়। মুহূর্তেই পড়ে যাই। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে যায়, হাঁটু ও হাত থেকে রক্তক্ষরণ হচ্ছিল। মাথায়ও আঘাত পাই।

আমার অবস্থা দেখে একজন স্বেচ্ছাসেবক কাঁদছিলেন। তিনি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁকে বলেছিলাম, যা-ই হোক, চেষ্টা থামাব না। সেই মনোবলই আমাকে শেষ পর্যন্ত ফিনিশ লাইনে পৌঁছাতে সাহায্য করেছে।

সাঁতার, সাইক্লিং ও দৌড়ের মধ্যে কোনটি সবচেয়ে কঠিন?

তিনটি পর্বই কঠিন। তবে প্রতিযোগিতার স্থান ও পরিবেশের ওপর নির্ভর করে চ্যালেঞ্জের ধরন বদলে যায়। ফ্রান্সের নিসে সাঁতার কাটতে হয়েছে ভূমধ্যসাগরের উত্তাল পানিতে। এরপর সাইক্লিংয়ের পথে ছিল প্রায় ৪ হাজার ৯০ ফুট উচ্চতার চড়াই। বিশেষ করে প্রথম ৩৬ কিলোমিটারের খাড়া পাহাড় ও একের পর এক বিপজ্জনক বাঁক সামলানো খুব কঠিন ছিল। দেশের পাহাড়ি এলাকায় সাইক্লিং করলেও ওই ধরনের পথে চালানোর অভিজ্ঞতা আমার ছিল না।

দক্ষিণ কোরিয়ার বরফশীতল পানিতে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার কাটাও ছিল বড় পরীক্ষা। এরপর ১৮০ কিলোমিটার সাইক্লিং শেষ করে যখন ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় শুরু করি, তখন শরীর অনেকটাই ক্লান্ত। সেই অবস্থায় পুরো ম্যারাথন শেষ করাই ছিল সবচেয়ে কঠিন। এসব প্রতিযোগিতায় শুধু শারীরিকভাবে ফিট থাকলেই চলে না; অপরিচিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, পরিস্থিতি বুঝে নিজের গতি নিয়ন্ত্রণ করা এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াও সমান জরুরি।

ফ্র্যান্সের নিসে আয়রনম্যান ৭০.৩ চ্যাম্পিয়নশিপে

ট্রায়াথলনে আপনার যাত্রা কীভাবে শুরু হলো?

আমার খেলাধুলার শুরুটা একেবারেই আচমকা। অফিসে পুরুষ সহকর্মীদের ফুটবল ও ক্রিকেট দলের সংগঠক এবং ম্যানেজার ছিলাম। জুনিয়র সহকর্মীরা আমাকে ভরসা করত। মাঠে তাদের উৎসাহ দিতাম, তাদের সাফল্যে আমিও আনন্দ ভাগ করে নিতাম।

অন্যদিকে, অফিসের সহকর্মী ফারুক প্রায়ই তাঁর দৌড়ের অভিজ্ঞতার কথা বলতেন। ২০২৫ সালের জুলাইয়ে একদিন তাঁর দৌড় দেখতে গেলাম। সেখান থেকেই খেলাধুলায় অংশ নেওয়ার আগ্রহ তৈরি হয়। এরপর প্রশিক্ষণ নিতে শুরু করি।

২০২৫ সালের ডিসেম্বর থেকে ধীরে ধীরে সাঁতার ও সাইক্লিংয়ের অনুশীলন শুরু করি। অল্প সময়ের প্রস্তুতিতে ২০২৬ সালের জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম স্থান অর্জন করি। এভাবেই ট্রায়াথলনের পথে আসা।

গত ১৭ মে চীনের সাংহাইয়ের চংমিং দ্বীপে আয়রনম্যান ৭০.৩ শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ১০৩ বছর বয়সী প্রবীণ জানালেন দীর্ঘ জীবনের রহস্য

চাকরি, সংসার, অনুশীলন—এত কিছুর ভারসাম্য কীভাবে করেন?

আমি আইসিবির জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার। মা–বাবা ও স্বামীর সহযোগিতার কারণেই চাকরি বা সংসার ছেড়ে নয়, বরং সবকিছুর মধ্যে সমন্বয় করে অ্যাথলেট হতে পেরেছি। তারপরও শুরুর দিকে সবকিছু সামলানো অনেক কঠিন ছিল। প্রশিক্ষণ, বাচ্চাদের স্কুল ও অফিস—সবকিছু সমন্বয় করতে হতো। খুব ভোরে উঠে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত অনুশীলন করতাম। এরপর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সোজা অফিসে চলে যেতাম। অফিস শেষে সন্ধ্যা সাতটার মধ্যে বাসায় ফিরতাম। রাত ১১টায় ঘুমাতে যাওয়ার আগে আরও দুই ঘণ্টা সময় বের করে ইনডোর ট্রেনিং করতাম।

মাঝেমধ্যে বাচ্চারাও আমার সঙ্গে ইনডোর ট্রেনিং করত। আমরা খেলার ছলেই অনুশীলন করতাম। কখনো গান ছেড়ে দুই বাচ্চাকে নিয়ে আনন্দ করতে করতেই ট্রেনিং করতাম। ছুটির দিনে অনুশীলনের জন্য বেশি সময় রাখতাম।

পূর্ণ দূরত্বের আয়রনম্যানের মঞ্চে সাজিয়া সুলতানা

আপনি ৪০-৪৪ বছর বয়স শ্রেণিতে প্রতিযোগিতা করেন। বয়সকে কখনো বাধা বলে মনে হয়েছে?

আমি মনে করি, বয়স বাধা নয়। অনেক নারী ভাবেন, ত্রিশ বা চল্লিশের পর তাঁদের সময় শেষ হয়ে গেছে। আমার গল্প সেই ধারণার বিপরীত। আমি দেখাতে চাই, ৩০-৪০ কিংবা তার পরেও নতুন করে শুরু করার সুযোগ থাকে।

এই বয়সে পরিকল্পনা, ধৈর্য ও নিজের প্রতি শৃঙ্খলা অনেক বেশি থাকে, যা আয়রনম্যানের মতো দীর্ঘ প্রতিযোগিতায় বড় সুবিধা দেয়। তবে শরীরের যত্ন ও বিশ্রামের দিকে একটু বেশি মনোযোগ দিতে হয়। বয়সকে বাধা না ভেবে নিজের সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

আপনার পরবর্তী লক্ষ্য কী?

প্রথম লক্ষ্য হলো, আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যে ঋণ করেছি, সেগুলো পরিশোধ করা। পাশাপাশি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। বিশ্বদরবারে বাংলাদেশের একজন স্পোর্টস ডিপ্লোম্যাট হতে চাই। পাশাপাশি দেশের মেয়েদের মধ্যে সুস্থ জীবনযাপনের সচেতনতা তৈরি করতে চাই, যাতে তারা নিজেদের শরীর ও মনের সক্ষমতা বুঝতে পারে।

সুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন

অক্টোবর ১৭, ২০২৬
পূজার দিনে নিজেকে সেরা দেখাতে যা করবেন
পূজার দিনে নিজেকে সেরা দেখাতে যা করবেন

চলুন, জেনে নেওয়া যাক উৎসবে নিজেকে সেরা দেখাতে কী কী ব্যাপারে খেয়াল রাখবেন।

অক্টোবর ১৭, ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ

২০২৬ সালের মাদ্রাসার বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশিত হয়েছে; সংশোধনের আবেদন ১৭ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

অক্টোবর ১৭, ২০২৬
'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'
'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'

অ্যাডেল ওভারটন ১৩ বছর ধরে স্টিভেন উডেনের সাথে থাকার পর জানতে পারেন যে, সে তাকে অনেকদিন ধরে ঘুমের মধ্যে ধর্ষণ করে আসছিল।

অক্টোবর ১৭, ২০২৬
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?

কেটি জাকারাইয়ার এত দ্রুত বিদায় ট্রাম্পের হোয়াইট হাউজের প্রেস টিমে সবচেয়ে কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘটনা। ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচ্চি হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর পদ ছেড়েছিলেন।

অক্টোবর ১৭, ২০২৬
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার, ট্রেন ও সেতুসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
পত্রিকা: 'স্বাক্ষরেই থমকে আছে সংস্কার'
পত্রিকা: 'স্বাক্ষরেই থমকে আছে সংস্কার'

এক বছর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হলেও সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই; আশির দশকের পর্যায়ে ফিরে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের প্রবৃদ্ধি, যা দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতির মধ্যে সর্বনিম্ন এবং চার বছরে নতুন দরিদ্র ৮০ লাখ— এমন খবর আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি
ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি

বাংলাদেশের উত্তরাঞ্চলের চরের সাধারণ কৃষকরা জানান, সার পেতে এরকম সমস্যা গত দশ-পনেরো বছরে হয়নি। চলতি বছর অগাস্টে কুড়িগ্রাম জেলায় গুদাম থেকে সার লুটের ঘটনাও ঘটেছে।

অক্টোবর ১৭, ২০২৬
জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির বহু মানুষ, দিল্লিতে এর আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে হাজির বহু মানুষ, দিল্লিতে এর আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'লেহরা দো তিরঙ্গা' বা তেরঙ্গা ওড়াও কর্মসূচি, আটক এবং পুলিশ-প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে দিল্লিতে উত্তেজনার পারদ বেশ ঊর্ধ্বমুখী।

অক্টোবর ১৬, ২০২৬
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'

নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

অক্টোবর ১৬, ২০২৬
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার

দক্ষিণ ভারতের মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শান্মুগানাথন গত কয়েকদিন ধরে 'অ্যামাজন', 'সুইগি' এবং অন্যান্য অনলাইন অ্যাপ মারফত একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার- টিভি, ফ্রিজ, আই ফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও। এই পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অক্টোবর ১৬, ২০২৬
খাগড়াছড়িতে ত্রিপুরা নারীদের ঐতিহ্যবাহী পোশাকে দেবী দুর্গা
খাগড়াছড়িতে ত্রিপুরা নারীদের ঐতিহ্যবাহী পোশাকে দেবী দুর্গা

সার্বজনীন দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে খাগড়াছড়ির খাগড়াপুর পূজামণ্ডপ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের আমেজের মাঝেও সেখানে ফুটিয়ে তোলা হয়েছে পাহাড়ি সংস্কৃতির অনন্য রূপ।

অক্টোবর ১৭, ২০২৬
‘কী অপরাধে বাদ পড়লাম, জানি না’, ক্ষোভ গেজেট থেকে বাদ পড়া মনিরুজ্জামানের
‘কী অপরাধে বাদ পড়লাম, জানি না’, ক্ষোভ গেজেট থেকে বাদ পড়া মনিরুজ্জামানের

“এই রাষ্ট্র আমার না। চার বছরের অক্লান্ত পরিশ্রম আর ধৈর্যের ফল আজ শূন্য। কীভাবে বৃদ্ধ আব্বার সামনে যাব, জানি না। শুধু একটাই প্রশ্ন—কী অপরাধে মেধাতালিকায় ২৮তম হওয়ার পরও বাদ দেওয়া হলো! ক্রসফায়ারে দিয়ে দেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চাই না।”