বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ পৌঁছালে মারা গেলেন বাবাও
দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি, চুরি ও নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস।
অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সি...
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে জানাজা শেষে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়েছে।
২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এক হ্যাকার এআই প্রযুক্তি ব্যবহার করে মেক্সিকোর কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালান। এই হামলার কারণে দেশটির ভিত নড়ে যায়।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার
সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের

এমপির স্ত্রী-ভাগ্নীরা সারের ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত অব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত ভিডিওতে...

‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা-বোন আছে?’ এ কথা বলতে বলতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিন। পরে ওই কর্মী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন মঙ্গলবার রাতে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে তানিয়া আমিন অভিযোগ করেন, খোরশেদ আলম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি করে আসছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে আছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে ঢোকেন। তাঁরা খোরশেদ আলমের দিকে এগিয়ে গেলে তিনিও তানিয়া আমিনের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। তাঁদের মধ্যে তানিয়া আমিনও তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় তিনি বলতে থাকেন, ‘তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য...? তোর মা-বোন আছে?’ আশপাশের লোকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

ভিডিওতে তানিয়া আমিনকে আরও বলতে শোনা যায়, ‘আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়।...মেয়েদের মনে করে সব সময় দুর্বল।’

ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে আসে। এক পুলিশ সদস্যকে তানিয়া আমিন বলেন, তিনি গ্যাস-বিদ্যুৎ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে খোরশেদ আলম নোংরাভাবে মন্তব্য করেন।

নিষিদ্ধ শ্রমিক লীগের এক কর্মীকে চড়-থাপ্পড় মারেন এনসিপি নেত্রী তানিয়া আমিন

ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে তানিয়া আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় প্রথম আলোকে বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা-কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি ও জুলাই যোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ এবং মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও হেয়প্রতিপন্ন করে আসছেন।

রিদুয়ান হৃদয় বলেন, এনসিপির নেতা-কর্মীরা খোরশেদ আলমের দোকানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মারা হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। পুলিশ তাঁর মুঠোফোন পরীক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগের প্রমাণ পেয়েছে।

নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তাঁর মুঠোফোনে এর প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এনসিপির নেতা-কর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তাঁরা দোকানে জড়ো হন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাঁকে অনেক দিন ধরে খুঁজছিল। খোরশেদ আলমকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি ওসি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক-স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি-২০২৭ তারিখে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন এবং ‘বি’ ইউনিটের আওতায় রয়েছে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহ। পরদিন ৫ ফেব্রুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের আওতায় রয়েছে কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ডিসিপ্লিনসমূহ। অন্যদিকে, ‘ডি’ ইউনিটের আওতায় রয়েছে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত সোমবার দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনার্স ভর্তি পরীক্ষার সময় পরিবর্তনের আহ্বান জানায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৫ নভেম্বর, সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণদেরও যেভাবে সুযোগ

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৯ম ও ১০ম গ্রেডে চাকরিতে আবেদন চলছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশের স্থায়ী প্রার্থীরা অনলাইনে পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি : নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন

পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল—
১. ৯ম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)
-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
-নিরাপত্তা কর্মকর্তা: ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
-হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি
-সহকারী প্রোগ্রামার: ৩টি
-সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রিয়): ১৫টি
-সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি
-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি
-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি
-সহকারী প্রকৌশলী (পুর): ৩টি
২. ১০ম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)
-সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
-সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
-সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি
-সহকারী অপারেশন অফিসার: ৩টি
-সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি
-উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি
-উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি

ব্যাংকে চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা

শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ-
-পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না:

নবম গ্রেড-
-সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
-সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর) এবং কারিগরি কর্মকর্তা পদের ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে

দশম গ্রেড-
এই গ্রেডের সব পদের (সহকারী প্রশাসনিক, সহকারী নিরাপত্তা, সহকারী হিসাব/অর্থ, সহকারী অপারেশন, সহকারী বাণিজ্যিক, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী) ক্ষেত্রে: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

সুযোগ-সুবিধা ও শর্তাবলি-
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে। একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে।

আবেদনপ্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
– প্রার্থীরা www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
– সফলভাবে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে।
– সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারিত করা হয়েছে।

আবেদনের সময়সূচি-
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

ট্র্যাডিশনাল থেকে ফিউশন—সব ধরনের লুকেই আবেদন কাড়েন এই অভিনেত্রী। বিগ বসের ঘরেও তাঁর স্টাইলিশ উপস্থিতি নজর কাড়ছে। চলুন শ্রীজলার লুকের ঝলক দেখে আসি।

হামে প্রাণ হারালেন আরও ছয়জন। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা) হামের উপসর্গে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এ সময় নতুন করে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। সব মিলিয়ে হামের মোট রোগীর সংখ্যা ১ হাজার ৪৬৪ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। ২৪ হাজার ৭২৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। এ দুই বিভাগে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

ঢাকায় আক্রান্ত বেশি

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩৩ জন হামের উপসর্গের রোগী রয়েছে ঢাকা বিভাগে। এ সময় বিভাগটিতে ৬৩ জনের হাম নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৫৬ জনের মধ্যে উপসর্গের রোগী রয়েছে এবং ৩০ জনের হাম শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গের রোগী হয়েছে, নিশ্চিত শনাক্ত হয়েছেন ২০ জন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১০৭ জন হামের উপসর্গের রোগী হয়েছে। বরিশাল বিভাগে এ সংখ্যা ১০৬, খুলনায় ১০৮, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৫। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার তথ্য নেই।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ লাখ ১ হাজার ৪৫ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এ বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৭২৫। চট্টগ্রাম বিভাগে উপসর্গের রোগী ৪৮ হাজার ৪৭৪ এবং নিশ্চিত রোগী ৩ হাজার ৫৩০ জন। বরিশাল বিভাগে উপসর্গের রোগী ২৫ হাজার ৯৭৭ এবং নিশ্চিত রোগী ৮১৩ জন।

মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। গ্রুপ `বি`-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই জনপদ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে মুখর থাকে। দ্রুতগতির যানবাহন ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ইসরায়েলের নতুন পার্লামেন্টে শপথ নেওয়ার পরপরই বিরোধী দলীয় আইনপ্রণেতারা সময় নষ্ট না করে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মিত্রদের হাত থেকে আইনসভার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছেন।
কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চলা ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।