১২ নভেম্বর বেরোবিতে এমসিজে উৎসব
চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তের জন্য বেশ সাফল্যের। ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর মতো ভিন্নধর্মী কাজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’।
দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের সমস্যার চিকিৎসার জন্য একটি ন্যূনতম ইনভেসিভ আধুনিক সার্জিক্যাল পদ্ধতি। এটি প্রচলিত ওপেন সার্জারির তুলনায় অনেক সুবিধাজনক।

প্রধান সুবিধাগুলো

ক্ষুদ্র কাটা ও কম টিস্যু ড্যামেজ। মাত্র ১০ মিলিমিটার জায়গা কাটার মাধ্যমে সার্জারি করা যেতে পারে। পেশি ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় না, ফলে দ্রুত সুস্থ হওয়া যায়।

কম ব্যথা ও দ্রুত সুস্থতা—কম টিস্যু ট্রমার কারণে সার্জারির পর ব্যথা অনেক কম হয়। ব্যথা কমানোর জন্য কম মাত্রার ওষুধ প্রয়োজন হয়। রোগী সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে হাঁটতে পারেন।

অল্প সময় হাসপাতালে থাকা ও দ্রুত কর্মজীবনে ফেরা। বেশির ভাগ ক্ষেত্রে একই দিনে বা এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যায়। প্রচলিত ওপেন সার্জারির তুলনায় অনেক দ্রুত কাজে ফিরতে পারেন।

কম রক্তক্ষরণ ও কম সংক্রমণের ঝুঁকি। ছোট কাটার ফলে রক্তক্ষরণ খুব কম হয়। কম ইনভেসিভ হওয়ায় সংক্রমণের ঝুঁকি কম।

জেনারেল অ্যানেসথেসিয়ার প্রয়োজন নেই। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য (যেমন বয়স বেশি বা হার্টের রোগী) এটি নিরাপদ বিকল্প।

ডিস্ক, স্টেনোসিস এবং অন্যান্য সমস্যার কার্যকর সমাধান। লুম্বার ডিস্ক হের্নিয়েশন, স্পাইনাল স্টেনোসিস, ফ্যাসেট সিনড্রোম, রেকারেন্ট ডিস্ক হের্নিয়েশনে কার্যকর।

সেলফ-হিলিং প্রসেসকে ত্বরান্বিত করে। এন্ডোস্কোপিক পদ্ধতিতে শরীরের নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতা বেশি কার্যকর হয়। প্রচলিত ওপেন সার্জারির তুলনায় মেরুদণ্ডের কাঠামো বেশি অক্ষত থাকে। অনেক সময় ওপেন সার্জারির পর পুনরায় সমস্যা হতে পারে, কিন্তু এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই ঝুঁকি কম। পুনরায় অস্ত্রোপচারের (রিভিশন সার্জারি) প্রয়োজন হলে এটিও সহজে করা যায়।

লেখক: নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪ জমির দলিল এক দিনে নিবন্ধন (রেজিস্ট্রি) করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাবরেজিস্ট্রার রেজাউল করিম বকসু। তিনি আজ বুধবার প্রথম আলোকে বলেন, রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার (বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরের সাবরেজিস্ট্রার) রায়হান হাবীবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাঁকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৭৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব। পরে ২৮ অক্টোবর বিষয়টি জানাজানি হলে হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসন সূত্র আরও জানায়, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেছেন র্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি।

চলতি বছরের ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেন। এর আগে বিভিন্ন সময় চেষ্টা করেও এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি। বরং অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। ওই অভিযানের পর থেকে ইয়াসিনসহ অন্য সন্ত্রাসীরা পলাতক। পরে জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়েছে। বর্তমানে জঙ্গল সলিমপুরে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনা করছে সরকার।

চট্টগ্রামের যে এলাকা পাহারা দেয় সশস্ত্র সন্ত্রাসীরা, পুলিশ-প্রশাসন ঢুকলেই হামলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে একটি সড়ক পাহাড়ের ভেতরে চলে গেছে। সেই পথেই জঙ্গল সলিমপুরের শুরু। এলাকাটি মূলত জঙ্গল সলিমপুর ও আলীনগর—এই দুই অংশে বিভক্ত।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। আলীনগর দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেখানে পুলিশের অভিযানের পর ইয়াসিন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও স্থানান্তর করা হবে। এ জন্য জমি দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি জঙ্গল সলিমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের জন্যও জায়গা নেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

কী রয়েছে ‘ভয়ংকর’ সেই জঙ্গল সলিমপুরে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এ কাজ হচ্ছে। সভায় ওই কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন মৌজায় সরকারি জমি রয়েছে। এসব জমি পাহাড় শ্রেণির হোক বা খাসজমি—সবকিছু সুশাসনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য জঙ্গল সলিমপুরে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গল সলিমপুরের অবৈধ বসতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় সেখানে যাঁরা অবৈধভাবে বসতি স্থাপন করেছেন, তাঁদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানও পরিচালনার আওতায় আনা হবে। তিনি বলেন, সবকিছু একটা সুশাসনের মধ্যে নিয়ে এসে ওই জায়গাটি যে একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেখান থেকে ওই জায়গাটিকে মুক্ত করা হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।

‘শুধু সপ্তাহ নয়, বছরের পর বছর থাকুক শান্তি’

সময়টা ১৯৮৪ সালের ৩১ অক্টোবর। সোনিয়া গান্ধী তখন বয়সে তরুণ। একজন স্ত্রী, একজন মা হিসেবে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। থাকেন দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে। শাশুড়ি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তখন দায়িত্বে।

সেদিন সকালে গোসল সেরে নিয়েছিলেন সোনিয়া। হঠাৎ বিকট আওয়াজে চমকে ওঠেন। বাগানের দিক থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে। শাশুড়ি ইন্দিরা সবে দপ্তরে যাওয়ার জন্য বাসভবন থেকে বেরিয়েছেন। পাশের একটি ভবনেই প্রধানমন্ত্রীর দপ্তর।

গুলি ইন্দিরাকে লক্ষ্য করেই। নিজের দুজন শিখ দেহরক্ষী সেই গুলি চালায়। প্রাণ হারান ইন্দিরা। ওই বছরের শুরুতে অমৃতসরের শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। এর প্রতিশোধ নিতেই ইন্দিরাকে গুলি, খুন।

সোনিয়া তখন ভেবেছিলেন, এটা হয়তো বাজির শব্দ। তবে শব্দটা প্রচলিত বাজির চেয়ে কিছুটা আলাদা। দুই সন্তানের দেখভালের জন্য রাখা পরিচারিকা দ্রুত ছুটে আসেন। বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করেন। এরপর আতঙ্কিত পরিচারিকা বাগানের দিকে আঙুল তুলে দেখান।

সোনিয়াও দ্রুত বাগানের দিকে ছুটে যান। তখন একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছিল। গাড়ির ভেতরে ছিলেন ইন্দিরা। পরনের শাড়ি রক্তে ভেজা। চোখ খোলা, মুখে বিস্ময়ের ছাপ। সোনিয়ার স্মৃতিতে দৃশ্যটা এভাবেই ধরা আছে।

ছুটে গিয়ে ‘মা, মা’ বলে ডাকতে চেয়েছিলেন সোনিয়া। কিন্তু ঘটনার বিহ্বলতায় মুখ দিয়ে আওয়াজ বের হয়নি তাঁর। সেখান থেকে শাশুড়িকে নিয়ে হাসপাতালে ছুটে যান। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। আশঙ্কা সত্য করে চিকিৎসক জানান, ইন্দিরা আর নেই।

স্বামী রাজীবের প্রধানমন্ত্রী হওয়া

দুঃসহ সেই সময়ের সেখানেই শেষ নয়। ইন্দিরার বড় ছেলে ও সোনিয়ার স্বামী রাজীব গান্ধী তখন পশ্চিমবঙ্গে। একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে রাজীব সেখানে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে দ্রুত দিল্লি ফিরিয়ে আনা হয়। আসার পর তিনি সোনিয়াকে জানান, এ পরিস্থিতিতে দলের (ভারতীয় জাতীয় কংগ্রেস) নেতারা তাঁকে নতুন প্রধানমন্ত্রী করতে চাইছেন।

স্বামীর মুখে কথা শুনে ভড়কে গিয়েছিলেন সোনিয়া। ক্ষোভে আর আতঙ্কে ফেটে পড়েন তিনি। স্বামীকে বলেন, ‘ওরা তোমাকে মেরে ফেলবে। আমাকেও মেরে ফেলবে।’ জবাবে রাজীব বলেছিলেন, ‘ওরা এমনিতেও আমাকে মেরে ফেলবে।’

সেদিন সন্ধ্যায় ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। সদ্যপ্রয়াত সরকারপ্রধান ইন্দিরার মরদেহ তখনো বাড়িতে রাখা।

শাশুড়ির নিহত হওয়া ও আকস্মিকভাবে স্বামীর সরকারপ্রধান হওয়ার এসব স্মৃতি সোনিয়া গান্ধী নিজেই লিখেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটিতে ব্যক্তিগত শোকের সঙ্গে উঠে এসেছে জনজীবনের কঠিন বাস্তবতা। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে রাজনৈতিক দায়িত্বের চাপ—সবই আছে এ বইয়ে।

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া

একসঙ্গে রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী; তাঁদের জীবনের শুরুর দিকের একটি হাস্যোজ্জ্বল মুহূর্ত

নতুন পরিবার, নতুন দেশ

ইউরোপে জন্ম নেওয়া সোনিয়া বরাবর ভারতীয় রাজনীতি থেকে বেশ দূরে ছিলেন। কিন্তু পরিস্থিতি তাঁকে রাজনীতির মাঠে টেনে এনেছে। হয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মিশে গেছেন জনগণের সঙ্গে। পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃত্বের ভার নিয়েছেন। সেটাও দীর্ঘ সময় ধরে। সফলও হয়েছেন।

সোনিয়ার নেতৃত্বে কংগ্রেস দুটি সাধারণ নির্বাচনে বিজয়ী হয়। সরকার গড়ে। ভারতের রাজনীতিতে সোনিয়া অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু শাশুড়ি ও স্বামীর পদাঙ্ক অনুসরণ করেননি সোনিয়া। কখনোই প্রধানমন্ত্রী হননি।

ইন্দিরার হত্যাকাণ্ডের বর্ণনা ছাড়াও সোনিয়ার আত্মকথায় আরেকটি শোকাবহ ঘটনার কথা বিশদ উল্লেখ আছে। সেটা ১৯৯১ সালে, আততায়ীর হাতে স্বামী রাজীব গান্ধীর নিহত হওয়ার ঘটনা।

সোনিয়ার আশঙ্কাই সত্য হয়েছিল। রাজীবকে হত্যা করা হয়েছিল। শোকে ভেঙে পড়েছিলেন সোনিয়া। স্বামী হারানোর পরের বছরগুলোয় তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। রাজনীতি ও জনজীবন থেকে দূরে সরে গিয়েছিলেন। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। অচিরেই পরিস্থিতি তাঁকে শাশুড়ি–স্বামীর মতো ভারতীয় রাজনীতির অন্যতম কান্ডারি করে তোলে।

রাজীবের সঙ্গে যখন পরিচয়, তখন সোনিয়া ১৯ বছরের চনমনে তরুণী। ইতালির একটি ছোট্ট শহরের মেয়ে। পড়তে এসেছিলেন যুক্তরাজ্যে। সেখানেই ভারতীয় শিক্ষার্থী রাজীবের সঙ্গে সাক্ষাৎ। রাজীব যে ভারতের বিখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান, শুরুতে সেটা সোনিয়া জানতেন না।

পরিচয় থেকে প্রেম, এরপর সেটা পরিণয়ে গড়ায়। সোনিয়া নতুন একটা পরিবার, একটা দেশ পান। ইন্দিরার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্বামী–শাশুড়ির সূত্রে ভারত হয়ে ওঠে তাঁর নিজের দেশ, নিজের ঘর।

রাজীব নিহত হওয়ার পর সোনিয়া পুরোপুরি নিভৃতে চলে যান। পারিবারিক মেমোরিয়াল ট্রাস্টের ভার ছিল তাঁর কাঁধে। সেসব আয়োজনে কদাচিৎ প্রকাশ্যে আসতেন, কথা বলতেন। তবে ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি সবার সামনে কান্নায় ভেঙে পড়েন।

ইউরোপে জন্ম নেওয়া সোনিয়া বরাবর ভারতীয় রাজনীতি থেকে বেশ দূরে ছিলেন। কিন্তু পরিস্থিতি তাঁকে রাজনীতির মাঠে টেনে এনেছে। হয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মিশে গেছেন জনগণের সঙ্গে। পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃত্বের ভার নিয়েছেন। সেটাও দীর্ঘ সময় ধরে। সফলও হয়েছেন।

ধীরে ধীরে রাজনীতিতে আসা

দালাই লামা একবার সোনিয়াকে জিজ্ঞেস করেছিলেন, রাজীবের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান কি না? জবাবে তিনি বলেছিলেন, ‘না, আমার মধ্যে এমন কোনো অনুভূতি কাজ করে না।’ বলেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

সোনিয়া লিখেছেন, ধীরে ধীরে রাজীব তাঁর কাছে এক নতুন অনুভূতি হয়ে ধরা দেন। রাজীব আর শুধু হারিয়ে যাওয়া কেউ নন, বরং তাঁর নিজের ভেতরেই স্বামীর উপস্থিতি অনুভব করতে শুরু করেন। তীব্র যন্ত্রণা কিছুটা কমে আসে।

পরিবারের বিশেষ মুহূর্তগুলোয় শোক ফিরে ফিরে আসত। ১৯৯৫ সালে ছেলে রাহুল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তন পান। ওই দিন রাজীবের না থাকাটা তাঁদের সবার চোখ ভিজিয়ে তুলেছিল। সোনিয়ার মনে হয়েছিল, রাজীব বেঁচে থাকলে ছেলের এমন সাফল্যে কতই না গর্বিত হতেন।

ধীরে ধীরে রাজনীতিতেও জড়িয়ে পড়ছিলেন সোনিয়া। কয়েক প্রজন্ম ধরে গান্ধী পরিবারের রাজনৈতিক শক্তির ভিত্তি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু দলটি তখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছিল। নির্বাচনী সাফল্যও কমছিল। একের পর এক জ্যেষ্ঠ নেতা দল ছাড়ছিলেন। সোনিয়াকে দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জোরালো হয়ে ওঠে।

শুরুর দিকে রাজনীতিতে আসার চাপ থেকে নিজেকে দূরে রেখেছিলেন সোনিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা আর পারেননি। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, রাজীবের চোখ দিয়েই তিনি রাজনীতিকে দেখেছিলেন। রাজনীতির সাফল্য যেমন দেখেছেন, তেমনি দেখেছেন ‘ক্ষমতার লোভ, স্বার্থপরতা, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতা’।

সোনিয়ার ভাষায়, ‘আমি সব সময় রাজনীতি অপছন্দ করতাম। রাজনীতি কেড়ে নিয়েছে আমার শাশুড়িকে। এরপর আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, আমার সন্তানদের বাবাকে।’

সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, মেয়েজামাই রবার্ট ভদ্র ও ছেলে রাহুল গান্ধী। ২১ মে ২০০৯, নয়াদিল্লি

কংগ্রেসের ক্রমশ পতনে সোনিয়ার মনে আশঙ্কা দেখা দেয়, ভারতকে বহুত্ববাদী দেশ হিসেবে টিকিয়ে রাখতে ইন্দিরা ও রাজীব যে শক্তিগুলোর বিরুদ্ধে লড়েছিলেন, সেগুলো আবার শক্তিশালী হয়ে উঠছে। ক্রমে বাড়তে শুরু করেছিল হিন্দু জাতীয়তাবাদী শক্তির প্রভাবও।

সোনিয়ার মতে, এ শক্তি ভারতের ধর্মনিরপেক্ষ আর বহুত্ববাদী রাষ্ট্রের ধারণার জন্য হুমকি হয়ে উঠছিল। যেই আদর্শ রক্ষায় তাঁর শাশুড়ি ও স্বামী কাজ করেছিলেন, সেটিই তখন হুমকির মুখে।

কংগ্রেস নেতাদের যুক্তি ছিল, সোনিয়া এগিয়ে না এলে দলের পুনরুত্থান কার্যত অসম্ভব। তখন সাম্প্রদায়িক রাজনীতি মোকাবিলা করার মতো শক্তিশালী কোনো রাজনৈতিক দলও ভারতে টিকে থাকবে না।

অন্যদিকে সোনিয়ার বিশ্বাস ছিল, মানুষের মধ্যে গান্ধী পরিবারের প্রতি ভালোবাসা ও গ্রহণযোগ্যতা—দুটোই আছে। ধর্ম, জাতপাত, ভাষা বা অঞ্চল—কোনো কিছুই এ গ্রহণযোগ্যতাকে সীমাবদ্ধ করতে পারেনি। তাঁর ভাষায়, এটাই ছিল তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ‘সবচেয়ে জোরালো’ যুক্তি।

রাজনীতিতে আসবেন, এমন সিদ্ধান্ত নেওয়ার পরও নিজের যোগ্যতা নিয়ে সংশয়ে ছিলেন সোনিয়া। নিজের কাছেই তাঁর প্রশ্ন ছিল, বাইরের একজন মানুষ হয়ে কীভাবে এমন দুজন প্রভাবশালী ব্যক্তিত্বের জায়গায় বসবেন তিনি?

বাড়িতে রাহুল–প্রিয়াঙ্কারও ভয় ছিল। দাদি ও বাবাকে হারানোর পর এবার মাকেও হারাতে চাননি তাঁরা। নতুন বছরের ছুটিতে যাওয়ার আগেও মায়ের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন দুজনে—‘আমরা বাইরে থাকার সময় কোনো পাগলামি করবে না।’

ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া

প্রধানমন্ত্রী হওয়ার প্রবল চাপ

সোনিয়া লিখেছেন, শেষ পর্যন্ত দ্বিধা কাটাতে সহায়তা করে ‘ভগবদ্গীতা’। ১৯৯৭ সালের জানুয়ারিতে সংস্কৃতের একজন পণ্ডিতের কাছে গীতা পড়তে শুরু করেন। শ্লোক ধরে ধরে পড়েন পুরো গ্রন্থ।

সোনিয়ার উপলব্ধি হয়, গীতার মূল শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করা। তবে সেই কাজের ফল কী হবে, তা নিয়ে আসক্ত না হওয়া। নিজের দায়িত্ব পালনই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ উপলব্ধি ধীরে ধীরে তাঁর দ্বিধা দূর করে দেয়।

স্মৃতিকথায় লিখেছেন, ‘আমার সংশয় ও প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম। আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। যে দায়িত্ব আমাকে ডাকছে, সেখানে যেতে হবে। আর আমি সেটাই করেছি।’

স্মৃতিকথার সবচেয়ে নাটকীয় অংশটি বোধ হয় এর বছর সাতেক পরের। তখন ২০০৪ সাল। ভারতের সাধারণ নির্বাচনে বড় জয় পায় কংগ্রেস। সোনিয়া দলের নেত্রী। নির্বাচনী প্রচারের পুরোভাগে ছিলেন তিনি।

নির্বাচনে জয়ের পর দিল্লির রাষ্ট্রপতি ভবনে যান সোনিয়া। সঙ্গে ছিলেন মনমোহন সিং। উদ্দেশ্য ছিল, কংগ্রেস জোট সরকার গড়তে চায়, এ বার্তা রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো। সবার ধারণা ছিল, সোনিয়াই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে এ গুঞ্জন নিয়ে সোনিয়া পুরোপুরি নিশ্চুপ ছিলেন।

বাড়ি ফিরে এসে সোনিয়া তাঁর একজন জ্যেষ্ঠ রাজনৈতিক সহযোগীকে জানান, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তাঁর বাড়ির সামনে হাজারো নেতা–কর্মী জড়ো হয়েছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। তাঁকে বোঝাতে চাইছেন।

শুরুর দিকে রাজনীতিতে আসার চাপ থেকে নিজেকে দূরে রেখেছিলেন সোনিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা আর পারেননি। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, রাজীবের চোখ দিয়েই তিনি রাজনীতিকে দেখেছিলেন। রাজনীতির সাফল্য যেমন দেখেছেন, তেমনি দেখেছেন ‘ক্ষমতার লোভ, স্বার্থপরতা, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতা’।

ওই সময় দলের একজন নেতা সোনিয়াকে বলেছিলেন, ‘আপনি নির্বাচনে লড়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন। মানুষ আপনাকে বিশ্বাস করেছে। এখন আপনি কীভাবে জনগণকে হতাশ করবেন? আমাদের নেতা-কর্মীরা বিদ্রোহ করবে। আপনি কি মনে করেন, তাঁরা অন্য কাউকে নেতা হিসেবে মেনে নেবে?’

জোটের নেতারাও সোনিয়াকে রাজি করাতে আসেন। সোনিয়া লিখেছেন, নেতারা তাঁকে ঘিরে ধরেছিলেন। একজন জোর দিয়ে বলেন, ‘আপনার না বলার কোনো সুযোগ নেই।’ চাপে পড়ে সোনিয়া ক্ষীণ কণ্ঠে বলেন, ‘ঠিক আছে।’ নেতারা এটাকে তাঁর সম্মতি হিসেবে ধরে নেন। তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন।

সোনিয়া লিখেছেন, তাঁর দুই সন্তান বিষয়টি মেনে নিতে পারেননি। ছেলে রাহুল ক্ষুব্ধ হয়ে জানতে চান, ‘তুমি হ্যাঁ বলে দিয়েছ?’ মেয়ে প্রিয়াঙ্কাও তাঁকে বলেন, অন্যের চাপে পড়ে যেন কোনো সিদ্ধান্ত না নেন।

সোনিয়া লিখেছেন, সেই রাতে নিজের সঙ্গে, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় ধরে তর্ক করেন তিনি। এটা শুধু তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় ছিল না। আশঙ্কা ছিল, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি নিয়ে রাজনীতি চালিয়ে যাবে।

সোনিয়া গান্ধীর পাশে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২ সেপ্টেম্বর ২০১০, নয়াদিল্লি

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী না হওয়া

কংগ্রেস নেত্রী এটাও মনে করেছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে জন্মস্থান নিয়ে বিতর্ক আরও প্রকট হয়ে উঠবে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। দলও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

শেষ পর্যন্ত মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন সোনিয়া। পেশায় অর্থনীতিবিদ মনমোহন তখন কংগ্রেসের অন্যতম নেতা। সোনিয়ার ভাষায়, মনমোহন ছিলেন ‘নিষ্কলঙ্ক চরিত্রের’ মানুষ। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তাঁর ‘গভীর ও পূর্ণাঙ্গ’ জ্ঞান ছিল। তাই তাঁর মনে হয়েছিল, ধীরস্থির মনমোহন সামলে নিতে পারবেন।

সোনিয়া লিখেছেন, তিনি যখন রাজনীতিতে আসেন, তখন ভারতের সংসদীয় রাজনীতিতে একধরনের ‘শালীনতা আর সৌজন্যবোধ’ ছিল। সোনিয়ার মতে, ক্ষমতাসীনদের মধ্যে এখন ভিন্নমতাবলম্বীদের ছোট করা ও হয়রানি করার প্রবণতা প্রকট হয়ে উঠেছে।

বিরোধী মতের মানুষদের ভয় দেখানোর প্রবণতাও রাজনীতিতে বাড়ছে বলে মনে করেন সোনিয়া। তাঁর ভাষায়, এটি বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে ছড়িয়ে পড়া ‘নির্দয় মানসিকতার’ অংশ।

সোনিয়ার বিশ্বাস ছিল, মানুষের মধ্যে গান্ধী পরিবারের প্রতি ভালোবাসা ও গ্রহণযোগ্যতা—দুটোই আছে। ধর্ম, জাতপাত, ভাষা বা অঞ্চল—কোনো কিছুই এ গ্রহণযোগ্যতাকে সীমাবদ্ধ করতে পারেনি। তাঁর ভাষায়, এটাই ছিল তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ‘সবচেয়ে জোরালো’ যুক্তি।

২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা ইঙ্গিতে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়: আত্মকথায় সোনিয়া

প্রসঙ্গ যখন নরেন্দ্র মোদি

বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও স্মৃতিকথায় বেশ অকপট সোনিয়া। লিখেছেন, মোদির সঙ্গে তাঁর ‘কার্যত কোনো যোগাযোগই হয়নি’।

বিভিন্ন অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় ছাড়া মোদির সঙ্গে তাঁর তেমন কথা হয়নি বলেও লিখেছেন সোনিয়া। তাঁর দাবি, মোদি সাধারণত তাঁর দিকে তাকান না। চোখে চোখ রেখে কথাও বলেন না। চোখাচোখি এড়িয়ে চলেন।

সোনিয়া লিখেছেন, মোদির ভারত ভাবনা গড়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শে। এ আদর্শে এমন এক মৌলবাদী চিন্তার প্রতিফলন রয়েছে, যেখানে নিজের ধর্ম–সংস্কৃতিকে সবকিছুর ওপর স্থান দেওয়া হয়।

সোনিয়ার ভাষায়, মোদির ভারত হলো ‘শ্রেণিবিন্যাস, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের ভারত’। অন্যদিকে তাঁর নিজের ভাবনা হলো ‘আধিপত্যবাদের বিরুদ্ধে একক ভারত’। তাঁর ভাবনার ভারত অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচারে বিশ্বাস করে।

সোফায় রাখা নিজের নতুন বই; ভিডিওতে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে কথা বলছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

বিশ্বনেতাদের প্রসঙ্গে

স্মৃতিকথায় বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে নিজের সাক্ষাতের কথাও বিশদ তুলে ধরেছেন সোনিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর কাছে ‘আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী’ বলে মনে হয়েছে।

সেন্ট পিটার্সবার্গে একবার পুতিন সোনিয়াকে নৌভ্রমণে নিয়ে গিয়েছিলেন। পথে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখিয়ে সেগুলো সম্পর্কে বলেছিলেন।

ভূরাজনীতি সম্পর্কে পুতিনের জ্ঞান এবং রাশিয়াকে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নেওয়ার সংকল্প তাঁকে মুগ্ধ করেছিল বলেও লিখেছেন সোনিয়া। তবে এটা ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগের কথা, তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন।

আরেকটি মজার ঘটনার কথা লিখেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে নিয়ে। ২০০৮ সালে ভারত সফরে এসেছিলেন সারকোজি। তখন তিনি সঙ্গী কার্লা ব্রুনিকে সঙ্গে আনেননি। কারণ, তখনো তাঁদের বিয়ে হয়নি।

সোনিয়ার স্মৃতিকথায় উঠে এসেছে, ভারত সফরের এসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সুন্দরী নারীদের দিকে আড়চোখে তাকিয়েছেন।

কংগ্রেস শাসনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সোনিয়া স্মৃতিকথায় খোলামেলা কিছু লিখেননি। বিরোধীদের শাসনামলে রাজনৈতিক দুর্নীতি, ভণ্ডামি ও জনজীবনের নৈতিক মানের অবনতি নিয়ে তিনি অনেক কথা লিখেছেন। কিন্তু ক্ষমতায় থাকার সময় কংগ্রেসের বিরুদ্ধে ওঠা স্বজনতোষণ, দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়া এবং দুর্নীতির অভিযোগ অনেকটাই এড়িয়ে গেছেন।

রাজীব গান্ধীর সঙ্গে কীভাবে পরিচয় এবং সম্পর্কে জড়ালেন, জানালেন সোনিয়া নিজে

নেই আত্মসমালোচনা, আছে বিষণ্নতা

কংগ্রেস শাসনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সোনিয়া স্মৃতিকথায় খোলামেলা কিছু লেখেননি। বিরোধীদের শাসনামলে রাজনৈতিক দুর্নীতি, ভণ্ডামি ও জনজীবনের নৈতিক মানের অবনতি নিয়ে তিনি অনেক কথা লিখেছেন। কিন্তু ক্ষমতায় থাকার সময় কংগ্রেসের বিরুদ্ধে ওঠা স্বজনতোষণ, দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়া এবং দুর্নীতির অভিযোগ অনেকটাই এড়িয়ে গেছেন।

জনগণের আস্থা কমে আসার পেছনে কংগ্রেসের নিজেদেরও যে দায় ছিল, সেটা নিয়েও ৫০২ পাতার বইটিতে তেমন কোনো আত্মসমালোচনা নেই।

সোনিয়ার স্মৃতিকথায় শুধু রাজনীতির বন্ধুর পথে আসতে না চাওয়া এক নারীর গল্প উঠে আসেনি, বরং উঠে এসেছে স্বামী ও শাশুড়ির রাজনৈতিক উত্তরাধিকার বহনের চড়া মূল্যও। যে জীবন শেষ পর্যন্ত সোনিয়াকে অনেক কিছু দিয়েছে ঠিকই, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে।

স্মৃতিকথার শেষ পাতাগুলোয় তাই স্পষ্ট বিষণ্নতার সুর। সোনিয়ার বয়স এখন ৭৯ বছর। তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। ছেলে রাহুলের বয়স ৫৫ বছর। তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিরোধী দলের নেতা। মেয়ে প্রিয়াঙ্কার বয়স ৫৩ বছর। তিনিও এখন সংসদ সদস্য।

সোনিয়া লিখেছেন, জীবনের নানা চড়াই–উৎরাই, দুঃখ-কষ্ট, জয়-পরাজয় এবং রাজনীতির নানা কৌশলের মধ্যেও ‘মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজের’ প্রতি বিশ্বস্ত থাকাই ছিল তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

শেষাংশে কোনো বিজয়গাথা লেখেননি সোনিয়া। ইতিহাস একদিন তাঁর পক্ষে রায় দেবে—এমন বার্তাও দেননি। বরং খানিকটা আক্ষেপের সুরেই লিখেছেন, ‘এ মুহূর্তে মনে হচ্ছে, সর্বোচ্চ চেষ্টার পরও সেই শক্তিগুলোকে প্রতিহত করতে পারিনি, যাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম।’

জন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকে

‘ঢাকা-গাজীপুর বিআরটি’র বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে

প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা–গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, প্রকল্পে ভুল বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হবে। এর দায় বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ বুধবার ‘ঢাকা–গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি নগর–পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পরিকল্পনাবিদ মু. মুসলেহ উদ্দিন হাসান। উপস্থিত ছিলেন সিপিবি নেতা রুহিন হোসেন (প্রিন্স), গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী এবং সাবেক অধ্যক্ষ ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিন।

সিদ্ধান্তের ভিত্তি প্রকাশের দাবি

নগর–পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবকাঠামো নির্মাণের পর সেবা চালু না করেই এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। আর্থিক ও পরিচালনগত সমস্যার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে। তাঁর মতে, সিদ্ধান্তের আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতি মূল্যায়ন জরুরি। সব পক্ষের বক্তব্য ও বিকল্প বিশ্লেষণ করে তথ্য জনগণকে জানাতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রকাশ করতে হবে।

আরিফুল ইসলাম জানান, এই পথে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা, ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানে রয়েছে। বিআরটি চালু হলে যাতায়াতের সময় ও ব্যক্তিগত গাড়িনির্ভরতা কমবে; বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। চলমান সড়ক প্রকল্পগুলো সম্পন্ন হলেও করিডরে যানবাহনের চাপ কমতে পারে।

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’–এর প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে আরিফুল ইসলাম আশা প্রকাশ করেন, বিআরটিতেও পরিকল্পনার সঠিক প্রতিফলন ঘটবে এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৯৭ শতাংশ কাজ শেষে বাতিল কেন

প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৯৭ শতাংশ কাজ শেষে প্রকল্প বাতিলের কারণ এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি চান তিনি।

শামসুল হক বলেন, নির্মাণকাজের অগ্রগতিতে যানজট কমতে শুরু করায় গাজীপুরবাসী আশাবাদী হয়েছিলেন। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে অটোরিকশা বাড়ছে। প্রকল্প বাতিল হলে ২৫টি স্টেশনের বিশেষ পারাপার সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি বাড়তে পারে। যাঁরা গণপরিবহন ব্যবহার করেন না, তাঁরাই সিদ্ধান্ত নিচ্ছেন বলে আক্ষেপ করেন তিনি। বিশেষজ্ঞ ও জনমত গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিনিধিদের সরেজমিন পরিস্থিতি দেখার অনুরোধ জানান।

প্রকল্পটিতে ছিল সড়কের মাঝখান দিয়ে শুধু বিশেষ বাস চলাচল করবে। এতে যানজট ও সিগন্যালে আটকে থাকতে হবে না। চার বছরের প্রকল্প ১৪ বছর চলছে। বাসও নামেনি, দুর্ভোগও যায়নি। এই হলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের অবস্থা। গত ১৮ মে টঙ্গীর আবদুল্লাহপুর চৌরাস্তায়

আলোচনায় রুহিন হোসেন বলেন, এত টাকার প্রকল্প বাতিলের বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তিনি শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

স্থপতি মাসুদুর রশিদ বলেন, বিআরটি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। ত্রুটির কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত। আগে সম্ভাব্যতা যাচাইয়ের পর আবার সমীক্ষা করে বাতিলের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। যথাযথ বাস্তবায়নে এটি দৃষ্টান্তমূলক প্রকল্প ও অনন্য স্থাপত্য নিদর্শন হতে পারে।

১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল

ছয় বাস রুটের ভবিষ্যৎও অনিশ্চয়তায়

পরিবহনবিশেষজ্ঞ মাহবুবুল বারী বলেন, নিজের কাজের অভিজ্ঞতা এবং বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি আর্থিক ও কারিগরিভাবে সম্ভাবনাময়। বিপুলসংখ্যক বাসযাত্রীর এই পথে বিআরটি পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে। বাস ফ্র্যাঞ্চাইজির সফলতায় নিরবচ্ছিন্ন গণপরিবহন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাতিল হলে সেগুলোর ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়বে। প্রকল্পের পাশাপাশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বন্ধের কথাও হচ্ছে। প্রচলিত সড়কব্যবস্থায় ফেরার উদ্যোগকে তিনি ‘আত্মঘাতী’ বলেন।

অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান জানান, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে পৃথক আলোচনা হয়েছে; সমন্বিত আলোচনার পরিকল্পনাও রয়েছে। গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সংবাদ সম্মেলনসহ নানা উদ্যোগ নিলেও দাবিগুলো সরকারের কাছে পৌঁছায়নি। ব্যক্তিগত স্বার্থে নয়, জনস্বার্থে এই বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন চান তাঁরা। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তাঁর সঙ্গে আলোচনার আগ্রহ জানান তিনি। বাস ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করলেও বিআরটি ছাড়া পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন। দাবি পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতাও চান।

বিআরটি প্রকল্প বাতিল: দায় কি শুধু রাজনীতিকদের, আর কারও নয়

আট দফা দাবি

সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা; সব পক্ষের মতামত, আর্থিক–পরিবেশগত মূল্যায়ন ও পরিবহন পরিকল্পনা বিশ্লেষণ করে তথ্য প্রকাশের ভিত্তিতে সিদ্ধান্ত; সব নথি, পরামর্শক ও বাস্তবায়ন–সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা এবং দায়িত্ব সংরক্ষণ করে স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশ; বিমানবন্দর–গাজীপুর করিডরকে ‘আরবান আরটারি’ ঘোষণা; ঢাকাসহ দেশে আরও বিআরটি চালু; ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্নামকরণ করে দেশব্যাপী দায়িত্ব ও কারিগরি নেতৃত্ব দিয়ে শক্তিশালী করা; প্রকল্পের পরিবর্তে পরিকল্পনানির্ভর পরিবহন উন্নয়ন এবং সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ।

আরিফুল ইসলাম বলেন, কারিগরি ভুল বা অনিয়ম আন্তর্জাতিক মানদণ্ডে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করতে হবে। বিআরটি লেন বহাল রেখে দেশের প্রথম বিআরটি করিডর বাস্তবায়ন করতে হবে।

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

শনিবার ভোরে জন্ম, বিদায় নিল বুধবার সূর্য ডোবার আগেই। মাত্র পাঁচ দিনের যাত্রায় পৃথিবীতে এসেছিল। বাক্রুদ্ধ বাবা বললেন, ‘আমার বাচ্চার নাম রাখার সময়টুকু পেলাম না।’

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ হয়েছিল শিশুটি। এই পাঁচ দিনে মায়ের কোলে থাকার সুযোগও হয়নি শিশুটির। জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিতে হয় নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ)। সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে, এমন আশায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা।

ঢাকা মেডিকেলের এনআইসিইউতে শয্যা খালি না থাকায় চিকিৎসার জন্য শিশুটিকে নেওয়া হয়েছিল পার্শ্ববর্তী চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে। সেখানকার এনআইসিউতেই দগ্ধ হয় শিশুটি। মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর শুরু হয় তাকে বাঁচানোর আরেক লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াইও থেমে গেল।

সন্তানের মৃত্যুর খবর শুনে প্রায় বাক্রুদ্ধ হয়ে পড়েন বাবা গোলাম রাব্বানী। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার বাচ্চার নাম রাখার সময়টুকু পেলাম না। এই অবহেলা, অপচিকিৎসার কাছে যেন আমরা সবাই অসহায়।’

সন্তান হারানোর শোকের মধ্যে ঘটনার বিচার চান রাব্বানী। তিনি বলেন, ‘ওদের বিরুদ্ধে হত্যা মামলা করব। যেন আর কেউ এমন নির্মমতার শিকার না হন।’

জন্মের পরই শুরু হয় হাসপাতালে ছোটাছুটি

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির মা শাপলা বেগমকে। পরদিন শনিবার ভোর চারটার দিকে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়। এটি ছিল গোলাম রাব্বানী ও শাপলা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

জন্মের পর শিশুটিকে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ঢাকা মেডিকেলে এনআইসিইউর শয্যা খালি ছিল না। তখন হাসপাতালের মতিউর নামের এক ব্যক্তির পরামর্শে নবজাতককে পাশের চানখাঁরপুল এলাকার রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবার।

বাবা গোলাম রাব্বানীর অভিযোগ, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে শিশুটিকে রাখার কিছুক্ষণ পরই ভেতর থেকে চিৎকার ও আগুনের কথা শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে দেখেন, তাঁর নবজাতক ছেলের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে।

রাব্বানীর দাবি, এনআইসিইউ অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় তাঁর সন্তান দগ্ধ হয়। ঘটনার পর হাসপাতালের সংশ্লিষ্ট লোকজনকে আর সেখানে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

শিশুটিকে বাঁচাতে এরপর আবার শুরু হয় হাসপাতালে ছোটাছুটি। প্রথমে তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চলছিল চিকিৎসা। কিন্তু বুধবার বিকেলে সব চেষ্টা ব্যর্থ হয়। পৃথিবীতে আসার পঞ্চম দিনেই মৃত্যু হয় শিশুটির।

গোলাম রাব্বানীর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পলি বগুই গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে থাকেন গাজীপুরে। সেখানে তাঁর একটি বৈদ্যুতিক পণ্যের দোকান রয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের আনন্দ নিয়ে যে হাসপাতালে গিয়েছিলেন, সেখান থেকে ফিরতে হচ্ছে সন্তান হারানোর শোক নিয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নবজাতকের দগ্ধ হওয়ার ঘটনা এবং এ বিষয়ে হাসপাতালের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে রয়েল কেয়ার হাসপাতালের মালিক অপর্ণা হালদার প্রথম আলোকে বলেন, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাঁদের কাছে লোকও পাঠান। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী করণীয় জানাবেন। তবে শিশুটি কীভাবে দগ্ধ হলো এবং এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্যে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে পাঁচ দিনের শিশুটিকে এখন দাফনের প্রস্তুতি নিচ্ছে গোলাম রাব্বানী ও শাপলা বেগম দম্পতি। যে সন্তানকে ঘিরে তাঁদের নতুন স্বপ্ন শুরু হয়েছিল, তার নাম রাখার আগেই সব শেষ হয়ে গেল। এখন সন্তানের মৃত্যুর বিচার চান বাবা। তাঁর চাওয়া, এমন পরিণতি যেন আর কোনো মা-বাবাকে দেখতে না হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়নের দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট কে বা কারা রেখে গেছে।

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। বিস্তারিত ভিডিওতে...

মাদ্রাসাশিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। মামলায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন দলের সাংগঠনিক পদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
দেশে ফিরলেই তিনি আপিলের সুযোগ পাবেন, এমনটি নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের মামলার নজির এ ক্ষেত্রে প্রাসঙ্গিক।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’।
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তের জন্য বেশ সাফল্যের। ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এর মতো ভিন্নধর্মী কাজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে গত ১০ নভেম্বর রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।