জার্মানিসহ তিন দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা ঘেরাও ও হামলার চেষ্টা চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন।
ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিশাল সব বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করা হয়েছে। এর মাধ্যমে ইরানের রাজধানীতে সরকারি প্রচারণামূলক ব...
বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জার্মানিসহ তিন দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে জার্মানি, স্পেন ও হংকংয়ে এ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছুটির পর প্রাইভেট পড়ানো ও কোচিং করানো নিষিদ্ধ। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাও রয়েছে।
মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তু...
ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
সেই ২০০৩ সালে এই ঢাকার মাটিতেই শেষবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়।
অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। তিন সংস্করণ মিলিয়ে তাঁর রান ৭ হাজার ২২৬, উইকেট ১৩৬টি।

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের ঘটনা ঘিরে শিক্ষককে থাপ্পড়, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি ও শিশুটির বাবাকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগাম জামিন চেয়ে করা শিশুটির বাবার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

গত ১৯ অক্টোবর টঙ্গীর মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়। একই দিন শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষকদের মারধর ও ১৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলমাছ হোসেন শিশুটির বাবাসহ আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ২৩ অক্টোবর পাল্টা মামলা করেন। এ মামলায় আগাম জামিন চেয়ে ২৬ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন শিশুটির বাবা।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসাইন ও এইচ এম রুহুল আমিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান।

আইনজীবী বেল্লাল হোসাইন প্রথম আলোকে বলেন, আগাম জামিন চেয়ে শিশুটির বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এ সময় তিনি একধরনের জামিনে থাকবেন।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তার অন্যতম ফ্যাক্টর (কারণ) কারফিউ জারি করা ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী এস এম সায়েম। তিনি বলেছেন, কারফিউ জারি না করলে এত হত্যাকাণ্ড হয়তো হতো না। এই কারফিউ জারির মূল কারিগর হলো সালমান এফ রহমান এবং আনিসুল হক।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় আজ মঙ্গলবার ১৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এস এম সায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। সায়েম জুলাই আন্দোলনে মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

গণ–অভ্যুত্থান চলার সময় তাঁকে কয়েকবার আটক করার জন্য তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলেও জবানবন্দিতে উল্লেখ করেন সাক্ষী সায়েম। তিনি বলেন, তাঁর বাসার একটি দেয়াল গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। হুমকি দিয়ে আসে তাঁকে যেখানেই পাবে মেরে ফেলবে। এই স্মৃতি তাঁকে এখনো তাড়া করে বেড়ায়।

জবানবন্দিতে এস এম সায়েম বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমে ২০২৪ সালের ১৯ জুলাই দিবাগত রাতে আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যকার কথোপকথনের কথা জানতে পারেন। তারা ‘কারফিউ দিয়ে আন্দোলনকারীদের শেষ করে দাও’; সেই কথাটি সেদিন রাতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, কারফিউ জারি করা হলো এবং শ্যুট অ্যাট সাইট, অর্থাৎ দেখামাত্র গুলি করা হবে।

গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিচার চেয়ে সায়েম বলেন, হতাহতদের জন্য সর্বোচ্চ ক্ষতিপূরণ চান। ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তাও চান তিনি।

এই মামলার আসামি আনিসুল হক ও সালমান এফ রহমান কারাগারে আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

‘আমার একটা মেয়ে। ২২ বছর বয়স হয়েছিল। আমি মাইনে নিতে পারতেছি না। গত শুক্রবার তাঁর জন্মদিন পালন করছি। আত্মীয়স্বজন সবাইরে দাওয়াত দিছি। আমার ঝি কত খুশি। এখন শেষ, সব শেষ।’

কথাগুলো বলতে বলতে চোখ ভিজে আসে দিদারুল আলমের। গত শুক্রবারও যে মেয়ের জন্মদিন ঘিরে বাড়িতে আনন্দ ছিল, আজ মঙ্গলবার সেই মেয়ের মরদেহের সামনে দাঁড়াতে হলো তাঁকে। তাঁর মেয়ে মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া একটি মিনিবাসের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে এ দুর্ঘটনায় আরও এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। মাইশার মরদেহ মিরসরাই উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷

তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে দিদারুল আলমের সংসার। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি বলছিলেন, ‘আমার তিন ছেলে। এক মেয়ে। এখন মেয়েটা নাই।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দিদারুল আলম সাংবাদিকদের জানান, সকালে মাইশা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, ‘হঠাৎ একটা কনটেইনারবাহী লরি ধাক্কা দেয় বাসটিকে। আর বাসটি গিয়ে পড়ে আমার মেয়ের ওপর। এরপর আমি খবর পাই। হাসপাতালে এসে দেখি মেয়ে আর নাই।’

হাসপাতালে এসেছিলেন মাইশার মা সালমা আক্তারও। মেয়েকে হারিয়ে বিলাপ করছিলেন তিনি। আঞ্চলিক ভাষায় বলছিলেন, ‘আঁর ঝিরে আনি দে। আঁর ঝিরে আঁই শোকেশে রাখমুতো।’

কোনো রকমে নিজেকে সামলে সালমা আক্তার জানান, সকালে মেয়ের সঙ্গে তাঁর দুই মিনিট কথা হয়েছিল। মাইশার মাথাব্যথা ছিল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাঁকে ফোন করে বলেন, ‘আপনার মেয়ে অ্যাকসিডেন্ট করছে। হাসপাতালে আসেন।’

মেয়ের পড়ালেখা ও ভবিষ্যতের স্বপ্নের কথা মনে করছিলেন সালমা আক্তার। তিনি বলেন, ‘আমার মেয়ের স্বপ্ন ছিল চাকরি করবে। বড় হবে পড়ালেখা করে। পড়ালেখায় ভালো ছিল।’ মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন তাঁর বাবা। মহাসড়কে কনটেইনারবাহী লরির বেপরোয়া চলাচল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘দিনের বেলা বেপরোয়াভাবে কনটেইনারবাহী লরিগুলো ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলতেছে। এগুলা কি আমাদের দেশের এমপি-মন্ত্রীরা দেখতেছে না। শত শত মানুষ দুর্ঘটনার শিকার হইছে। মানুষ মইরতেছে। কিন্তু এ ব্যাপারে কোনো মূল্যায়নই নাই।’ দিদারুল বলেন, ‘আপনারা দোয়া করবেন, আর কারও বুক যেন খালি না হয় আমার মতো।’

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি পরস্পর প্রতিযোগিতা করে যাচ্ছিল। এ সময় একটি লরি থেমে থাকা মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি কাত হয়ে উল্টে পড়ে।

মাইশার বাবা দিদারুল আলম। আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে মাইশা নামেন। এর একটু পর মিনিবাসটি তাঁর ওপর উল্টে পড়ে। একই ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন লরি দুটি আটক করেন। পরে পুলিশ লরি দুটি ও মিনিবাস থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী জানান, আহত অপর শিক্ষার্থী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। তাঁরা দুর্ঘটনার প্রতিবাদ জানান এবং পদচারী-সেতু নির্মাণের দাবি তোলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহ নেওয়াজ চৌধুরী বলেন, দুর্ঘটনার আশঙ্কায় তাঁরা দীর্ঘদিন ধরে সেখানে পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট হয়। সীতাকুণ্ড ও ফৌজদারহাট স্টেশনে আটকা পড়ে যথাক্রমে মহানগর প্রভাতী ও মহানগর এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে মহানগর গোধূলী ছাড়তেও বিলম্ব হয়। বাস ও ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর বিকেল সোয়া চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রায় পাঁচ ঘণ্টা পর মহাসড়ক ও রেলপথে চলাচল শুরু হয়।

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক–রেলপথ অবরোধ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচন আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। নির্বাচনে মুখোমুখি হয়েছেন বর্তমান মেয়র কারেন বাস এবং সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্টের সদস্য নিথিয়া রামান। একসময় রাজনৈতিক মিত্র থাকলেও এবার মেয়র পদে দুজনের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে শহরের রাজনীতিতে তীব্র আলোচনা ও উৎসাহ তৈরি হয়েছে।

একদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার কথা তুলে ধরছেন কারেন বাস। অন্যদিকে শহরের মৌলিক সেবা, আবাসন, গৃহহীনতা মোকাবিলা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন নিথিয়া রামান।

নির্বাচনের আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে দুই প্রার্থীর সমর্থন প্রায় সমান দেখা গেছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচার চালিয়েছেন তাঁরা। বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়, গৃহহীন মানুষের সংখ্যা, পুলিশের ভূমিকা, নগরের অবকাঠামো, দাবানলের পর পুনর্গঠন এবং ২০২৮ সালের অলিম্পিক আয়োজন—সবকিছুই নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ নির্বাচন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় বাংলাদেশি ভোটার ও কমিউনিটির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে দুই প্রার্থীর প্রচারশিবির। মতবিনিময় সভা, স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং ভোটারদের কাছে সমর্থন চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিও নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

কারেন বাস: স্বাস্থ্যসেবাদাতা থেকে রাজনীতির শীর্ষে

কারেন বাসের পুরো নাম কারেন রুথ বাস। ১৯৫৩ সালের ৩ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে তাঁর জন্ম ও সেখানেই বেড়ে ওঠা। কমিউনিটি সংগঠক হিসেবে রাজনৈতিক জীবনের শুরু হলেও পরে তিনি স্বাস্থ্যসেবা পেশায় যুক্ত হন। তিনি চিকিৎসক নন; একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। লস অ্যাঞ্জেলেস কাউন্টি-ইউএসসি মেডিক্যাল সেন্টারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

১৯৯০ সালে দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে ‘কমিউনিটি কোয়ালিশন’ প্রতিষ্ঠা করেন বাস। মাদকাসক্তি, এইডস, অপরাধ এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের মতো সমস্যা মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের সংগঠিত করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য।

২০০৪ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিতে নির্বাচিত হন বাস। ২০০৮ সালে তিনি অ্যাসেম্বলির স্পিকার হন। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে স্পিকারের দায়িত্ব পালনের ইতিহাস গড়েন তিনি। এরপর ২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০২২ সালের মেয়র নির্বাচনে রিক কারুসোকে পরাজিত করে লস অ্যাঞ্জেলেসের ৪৩তম মেয়র নির্বাচিত হন কারেন বাস। শহরটির প্রথম নারী ও দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র তিনি। এবার দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন।

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নারী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন বর্তমান মেয়র কারেন বাস

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শহরে গৃহহীনতা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন বাস। গৃহহীন মানুষকে রাস্তা থেকে সরিয়ে অস্থায়ী আবাসনে নেওয়ার জন্য চালু করেন ‘ইনসাইড সেফ’ কর্মসূচি। তাঁর প্রশাসনের দাবি, এ কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষকে হোটেল, মোটেল ও অন্যান্য অস্থায়ী আবাসনে নেওয়া হয়েছে।

সাশ্রয়ী আবাসন নির্মাণের অনুমোদন দ্রুত করতে ‘এক্সিকিউটিভ ডিরেক্টিভ ১’ জারি করেন তিনি। মেয়রের কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগের আওতায় ১০ হাজারের বেশি সাশ্রয়ী আবাসন ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং আরও প্রায় ৫০ হাজার ইউনিট উন্নয়নপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

তবে গৃহহীনতা মোকাবিলায় তাঁর প্রশাসনের সাফল্য নিয়ে প্রশ্ন রয়েছে। টানা দুই বছর গৃহহীন মানুষের সংখ্যা কমার পর ২০২৬ সালের সর্বশেষ হিসাবে লস অ্যাঞ্জেলেসে এই সংখ্যা আবার বেড়েছে। ‘ইনসাইড সেফ’ কর্মসূচির আওতায় অস্থায়ী আবাসনে নেওয়া মানুষের একটি বড় অংশ পরবর্তী সময়ে সেখান থেকে বেরিয়ে আবার রাস্তায় ফিরে গেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে কর্মসূচির দীর্ঘমেয়াদি কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে।

প্যালিসেইডসের দাবানল ও বাসের সমালোচনা

২০২৫ সালের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয় এবং অন্তত ১২ জনের মৃত্যু হয়। দাবানল শুরুর সময় কারেন বাস দেশের বাইরে ঘানায় অবস্থান করছিলেন। তাঁর অনুপস্থিতি এবং নগর প্রশাসনের প্রস্তুতি ও আগুন মোকাবিলার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

দাবানল-পরবর্তী পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা নিয়েও তাঁর প্রশাসন প্রশ্নের মুখে পড়ে। সাবেক ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলিকে বরখাস্ত করার ঘটনাও বিতর্ক তৈরি করে। ক্রাউলি পরে অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া ২০২৬ সালে বয়েল হাইটস এলাকার লাইনেজ কোল্ডস্টোরেজ গুদামে অগ্নিকাণ্ডের পর পচে যাওয়া মাংসের দুর্গন্ধ প্রায় দুই মাস ধরে এলাকায় ছড়িয়ে ছিল, যা স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে ফেলে। এ ঘটনাও নগর প্রশাসনের জরুরি সাড়া ও ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার জন্ম দেয়। তবে প্রচারে নেমে কারেন বাস এসব সমালোচনার জবাবে তাঁর প্রশাসনের বিভিন্ন অর্জনের কথাই তুলে ধরছেন।

‘লিটল বাংলাদেশ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতা ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত হন কারেন বাস

নিথিয়া রামান: ভারত থেকে লস অ্যাঞ্জেলেসের রাজনীতিতে

নিথিয়া রামানের জন্ম ভারতের কেরালায়। ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে ভারতের চেন্নাই ও দিল্লিতে নগর দারিদ্র্য, বস্তিবাসীর অধিকার, পানি-স্যানিটেশন এবং ভূমির অধিকার নিয়ে কাজ করেন তিনি। পরে লস অ্যাঞ্জেলেসে এসে গৃহহীন মানুষের সহায়তায় কাজ শুরু করেন। ২০১৭ সালে সিলভার লেক, ইকোপার্ক, লস ফেলিজ, অ্যাটওয়াটার ভিলেজ ও হলিউড এলাকার গৃহহীন মানুষের সহায়তায় ‘সেলাহ নেবারহুড হোমলেস কোয়ালিশন’ প্রতিষ্ঠায় যুক্ত হন তিনি।

২০২০ সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের চতুর্থ ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন রামান। তিনি সিটি কাউন্সিলের প্রথম দক্ষিণ এশীয় সদস্য। ২০২৪ সালে তিনি পুনর্নির্বাচিত হন। কাউন্সিল সদস্য হিসেবে আবাসন, ভাড়াটেদের অধিকার এবং গৃহহীনতা নিয়ে কাজ করেছেন তিনি। শহরের আবাসন ও গৃহহীনতা-সংক্রান্ত কমিটির নেতৃত্বও দিয়েছেন।

২০২৬ সালের মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার আগে বছরের শুরুতে কারেন বাসকে সমর্থন জানিয়েছিলেন রামান। কিন্তু কয়েক সপ্তাহ পরই নিজেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। তাঁর বক্তব্য—শহরটি মৌলিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে; রাস্তাঘাট, ফুটপাত, সড়কবাতি, আবাসন ও গৃহহীনতা মোকাবিলায় আরও কার্যকর প্রশাসন দরকার।

বাড়িভাড়া ও আবাসন নিয়ে পরিকল্পনা

লস অ্যাঞ্জেলেসে বাড়িভাড়া ও আবাসনসংকট নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু। কারেন বাসের প্রশাসন দ্রুত সাশ্রয়ী আবাসন অনুমোদনের পাশাপাশি অফিস ভবনকে আবাসনে রূপান্তরের নিয়ম সহজ করার ওপর জোর দিয়েছে।

অন্যদিকে নিথিয়া রামান ভাড়াটেদের অধিকার জোরালো করা, উচ্ছেদ থেকে সুরক্ষা, ভাড়া বৃদ্ধির সীমা এবং বাড়িওয়ালাদের জবাবদিহির পক্ষে। মেয়র নির্বাচিত হলে হাউজিং ডিপার্টমেন্টের অধীনে ভাড়াটেদের সুরক্ষায় আলাদা দপ্তর গঠন এবং অভিযোগ দ্রুত তদন্তের ব্যবস্থা করতে চান তিনি। এ ছাড়া ভবনের সামগ্রিক ইউটিলিটি খরচ ভাগ করে নেওয়ার পদ্ধতি ‘রেশিও ইউটিলিটি বিলিং সিস্টেমের’ ক্ষেত্রে হিসাব স্বচ্ছ করা এবং ভাড়াটেদের অভিযোগের সুযোগ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বাংলাদেশি কমিউনিটির ভোটার ও স্থানীয় নেতাদের সঙ্গে নিথিয়া রামান (মাঝে)

গৃহহীনতা ও পুলিশের ভূমিকা

গৃহহীনতা মোকাবিলায় বাসের প্রধান কর্মসূচি ‘ইনসাইড সেফ’ নিয়ে রামানের বক্তব্য—ব্যয়ের প্রতিটি ডলারের ফলাফল যাচাই করতে হবে। তাঁর পরিকল্পনায় রয়েছে রাস্তায় চিকিৎসাসেবা, টেকসই আবাসন এবং ব্যয়ের স্বচ্ছতা। ২০২৮ সালের অলিম্পিকের আগে রাস্তায় বসবাসকারী গৃহহীন মানুষের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য ঘোষণা করেছেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়েও দুজনের ভিন্ন অবস্থান রয়েছে। কারেন বাস লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) প্রধান জিম ম্যাকডোনেলকে সমর্থন করছেন। তাঁর মতে, অলিম্পিকের আগে পুলিশ নেতৃত্বে পরিবর্তন অস্থিরতা তৈরি করতে পারে; তিনি পুলিশ সদস্য বাড়ানোরও পক্ষপাতী। অন্যদিকে রামান অতীতে পুলিশের বাজেট কমানোর পক্ষে থাকলেও সাম্প্রতিক প্রচারে বলেছেন, পুলিশের সদস্যসংখ্যা কমানো উচিত নয়। তবে আস্থা ফেরাতে তিনি পুলিশ নেতৃত্বে পরিবর্তন চান।

নির্বাচনী অর্থায়ন ও প্রচার জোট

লস অ্যাঞ্জেলেস টাইমসের ২৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত কারেন বাসের প্রচার তহবিলে প্রায় ৩৪ লাখ ডলার এবং নিথিয়া রামানের তহবিলে প্রায় ৩০ লাখ ডলার জমা পড়ে। শেষ এক মাসে বাস সংগ্রহ করেন ৮ লাখ ২৭ হাজার ডলার এবং রামান সংগ্রহ করেন ৪ লাখ ৮৫ হাজার ডলার। তবে শেষ পর্যায়ে হাতে থাকা অর্থের হিসাবে রামানের তহবিলে ছিল প্রায় ১৪ লাখ ডলার, যা বাসের চেয়ে প্রায় দ্বিগুণ।

এর বাইরে স্বাধীন কমিটিগুলোও বড় অর্থ ব্যয় করেছে। রামানের পক্ষে ‘এস্তামোস কন নিথিয়া’ কমিটি ১০ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রটেকটিভ লিগের সংশ্লিষ্ট কমিটি রামানের বিরুদ্ধে প্রচারে প্রায় ৪৮ লাখ ডলার ব্যয় করে।

লস অ্যাঞ্জেলেস টাইমস ও ইউসি বার্কলির যৌথ জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর সমর্থনই ছিল সমান—উভয়েই ৪০ শতাংশ করে ভোটারের সমর্থন পেয়েছেন এবং ১৯ শতাংশ ছিলেন সিদ্ধান্তহীন।

দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে রামানের প্রচার জোটকে বৈচিত্র্যময় হিসেবে তুলে ধরা হয়, যেখানে শ্রমিক সংগঠন, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার কর্মী এবং দক্ষিণ এশীয়-আমেরিকানরা একসঙ্গে যুক্ত হয়েছেন। এ ছাড়া শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল ইলেভেন তাঁকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে কারেন বাসের পক্ষে রয়েছে শহরের রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠিত ধারা এবং জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাট নেতারা।

লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে হাসিমুখে নিথিয়া রামান

বাংলাদেশি কমিউনিটি ও গাজা ইস্যু

লিটল বাংলাদেশ এলাকায় দুই প্রার্থীই সরাসরি প্রচার চালিয়েছেন। ২০২৬ সালের মে মাসে লিটল বাংলাদেশের অর্কিড কিচেন রেস্তোরাঁয় কারেন বাসের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দায়িত্বে থাকা কোনো মেয়রের লিটল বাংলাদেশে এটিই ছিল প্রথম সরাসরি মতবিনিময়।

সভায় স্থায়ী কমিউনিটি সেন্টার, বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধ, স্কুলে ঈদের ছুটিসহ নানা দাবি ওঠে। এতে উপস্থিত ছিলেন বুয়েনা পার্কের নির্বাচিত কাউন্সিল সদস্য লামিয়া হক, আয়োজক সাবাহ নাবিহা, মমিনুল হক বাচ্চু, সাফিউল আলম বাবু ও শামীম হোসেন। গত সেপ্টেম্বরেও কারেন বাস ফান্ডরাইজিং অনুষ্ঠানে কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে ৩০ অক্টোবর এশীয় ও দক্ষিণ এশীয় ভোটারদের কাছে পৌঁছাতে নিথিয়া রামানের প্রচারশিবির এশিয়ান ডেমোক্র্যাটস অব এলএ কাউন্টি, কোরিয়ান আমেরিকান ডেমোক্রেটিক কমিটি এবং সাউথ এশিয়ান নেটওয়ার্কের শাকিল সৈয়দের সঙ্গে যৌথভাবে কে-টাউন ও লিটল বাংলাদেশে প্রচার চালায়। রামানের সমর্থক তালিকায় রয়েছে ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’।

এদিকে গাজা ইস্যুটিও আলোচনায় এসেছে। ২৯ সেপ্টেম্বর স্কারবল কালচারাল সেন্টারের এক ফোরামে কারেন বাস গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ মনে করেন না বলে জানান। বিপরীতে নিথিয়া রামান আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন। এই অবস্থান বাংলাদেশি ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।

শেষ দিনের বিতর্ক ও ভোটের অপেক্ষা

ভোটের আগের দিন কারেন বাস চায়নাটাউনের হোমগার্ল ক্যাফে, সিলমার ও প্যাকোইমায় প্রচার চালান। অন্যদিকে নিথিয়া রামান ইউসিএলএ-তে (UCLA) সমর্থকদের সমাবেশে অংশ নেন।

শেষের দিনে রামানের এক খণ্ডকালীন কর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশিগানের সিনেট নির্বাচন নিয়ে করা মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়। বাস এ নিয়ে রামানের নেতৃত্বের সমালোচনা করেন। তবে রামানের প্রচারশিবির জানায়, মন্তব্যটি তাদের আনুষ্ঠানিক অবস্থান নয় এবং ওই কর্মীকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কাউন্টির কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলবে। তবে ডাকযোগে আসা ও যাচাইয়ের অপেক্ষায় থাকা ব্যালট গণনার কারণে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন সময় লাগতে পারে। ২০২৮ সালের অলিম্পিক আয়োজনের মুখে দাঁড়িয়ে থাকা লস অ্যাঞ্জেলেসবাসী বাসের অভিজ্ঞতা নাকি রামানের পরিবর্তনের ডাক বেছে নেবেন, তা নির্ধারণ করবে এই ভোট।

কার্ডাশিয়ান পরিবারের সদস্য হিসেবে পরিচিতি পেলেও নিজের ক্যারিয়ার গড়েছেন ফ্যাশন–দুনিয়ায়।

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।

অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল। বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ও প্রচেষ্টার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন। এ আয়োজনের মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যে ভোটের ফলাফলের ওপর বাকি মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি কেমন হবে, তা নির্ভর করছে। অন্যদিকে ঢাকা ও গাজীপুরে আজ চতুর্থ দিনের মতো গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ-অবরোধের খবর পাওয়া গেছে, কয়েকটি স্থানে সড়কে যানচলাচল বন্ধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
মোটা দাগে বলতে গেলে, আমেরিকানদের মতামত জানানোর পর তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে। সেগুলো কী হতে পারে, ফলাফল আসতে শুরু করলে প্রাথমিক লক্ষণগুলো কী হতে পারে এবং সেদেশের জন্য এর অর্থ কী হতে পারে, তা এখানে তুলে ধরা হলো।
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের আগে জনমত জরিপ, প্রতিদ্বন্দ্বিতা এবং অন্যান্য বিষয়ের গভীর বিশ্লেষণ, যা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দুই বছরকে সংজ্ঞায়িত করবে।
২০২৬ সালের নির্বাচনী প্রচারণার খরচ প্রায় ১২ বিলিয়ন বা ১২০০ কোটি ডলার হবে বলে অনুমান করা হচ্ছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে বিবিসি ভেরিফাই।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির ভোটারদের কাছে এবার অর্থনীতিই প্রধান ইস্যু, যারা জ্বালানি, খাদ্যপণ্য, আবাসন ও স্বাস্থ্যসেবার উচ্চ মূল্য নিয়ে ভোগান্তিতে রয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সেদেশের অর্থনীতির কী অবস্থা?
বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছুটির পর প্রাইভেট পড়ানো ও কোচিং করানো নিষিদ্ধ। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাও রয়েছে।
বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জার্মানিসহ তিন দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে জার্মানি, স্পেন ও হংকংয়ে এ কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিশাল সব বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করা হয়েছে। এর মাধ্যমে ইরানের রাজধানীতে সরকারি প্রচারণামূলক বক্তব্যের তীব্রতা এক নতুন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানা ঘেরাও ও হামলার চেষ্টা চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য পরিশোধনের জন্য নিজস্বভাবে অথবা কেন্দ্রীয়ভাবে পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা চেয়ে করা দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি হওয়া রুল শুনানি শুনানির জন্য নির্ধারণ করেছে হাইকোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন, যার আওতায় চলতি বছর শেষ হওয়ার পর ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন।
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।