জেলা

‘শুক্রবার মেয়ের জন্মদিন পালন করছি, এখন সব শেষ’

নভেম্বর ৩, ২০২৬
‘শুক্রবার মেয়ের জন্মদিন পালন করছি, এখন সব শেষ’
‘শুক্রবার মেয়ের জন্মদিন পালন করছি, এখন সব শেষ’

মাইশা মুশফিরাত। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি

‘আমার একটা মেয়ে। ২২ বছর বয়স হয়েছিল। আমি মাইনে নিতে পারতেছি না। গত শুক্রবার তাঁর জন্মদিন পালন করছি। আত্মীয়স্বজন সবাইরে দাওয়াত দিছি। আমার ঝি কত খুশি। এখন শেষ, সব শেষ।’

কথাগুলো বলতে বলতে চোখ ভিজে আসে দিদারুল আলমের। গত শুক্রবারও যে মেয়ের জন্মদিন ঘিরে বাড়িতে আনন্দ ছিল, আজ মঙ্গলবার সেই মেয়ের মরদেহের সামনে দাঁড়াতে হলো তাঁকে। তাঁর মেয়ে মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া একটি মিনিবাসের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে এ দুর্ঘটনায় আরও এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। মাইশার মরদেহ মিরসরাই উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷

তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে দিদারুল আলমের সংসার। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি বলছিলেন, ‘আমার তিন ছেলে। এক মেয়ে। এখন মেয়েটা নাই।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দিদারুল আলম সাংবাদিকদের জানান, সকালে মাইশা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, ‘হঠাৎ একটা কনটেইনারবাহী লরি ধাক্কা দেয় বাসটিকে। আর বাসটি গিয়ে পড়ে আমার মেয়ের ওপর। এরপর আমি খবর পাই। হাসপাতালে এসে দেখি মেয়ে আর নাই।’

হাসপাতালে এসেছিলেন মাইশার মা সালমা আক্তারও। মেয়েকে হারিয়ে বিলাপ করছিলেন তিনি। আঞ্চলিক ভাষায় বলছিলেন, ‘আঁর ঝিরে আনি দে। আঁর ঝিরে আঁই শোকেশে রাখমুতো।’

একমাত্র মেয়েকে হারিয়ে বিলাপ থামছে না মা সালমা আক্তারের। আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

কোনো রকমে নিজেকে সামলে সালমা আক্তার জানান, সকালে মেয়ের সঙ্গে তাঁর দুই মিনিট কথা হয়েছিল। মাইশার মাথাব্যথা ছিল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাঁকে ফোন করে বলেন, ‘আপনার মেয়ে অ্যাকসিডেন্ট করছে। হাসপাতালে আসেন।’

মেয়ের পড়ালেখা ও ভবিষ্যতের স্বপ্নের কথা মনে করছিলেন সালমা আক্তার। তিনি বলেন, ‘আমার মেয়ের স্বপ্ন ছিল চাকরি করবে। বড় হবে পড়ালেখা করে। পড়ালেখায় ভালো ছিল।’ মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন তাঁর বাবা। মহাসড়কে কনটেইনারবাহী লরির বেপরোয়া চলাচল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘দিনের বেলা বেপরোয়াভাবে কনটেইনারবাহী লরিগুলো ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলতেছে। এগুলা কি আমাদের দেশের এমপি-মন্ত্রীরা দেখতেছে না। শত শত মানুষ দুর্ঘটনার শিকার হইছে। মানুষ মইরতেছে। কিন্তু এ ব্যাপারে কোনো মূল্যায়নই নাই।’ দিদারুল বলেন, ‘আপনারা দোয়া করবেন, আর কারও বুক যেন খালি না হয় আমার মতো।’

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি পরস্পর প্রতিযোগিতা করে যাচ্ছিল। এ সময় একটি লরি থেমে থাকা মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি কাত হয়ে উল্টে পড়ে।

মাইশার বাবা দিদারুল আলম। আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে মাইশা নামেন। এর একটু পর মিনিবাসটি তাঁর ওপর উল্টে পড়ে। একই ঘটনায় আরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন লরি দুটি আটক করেন। পরে পুলিশ লরি দুটি ও মিনিবাস থানায় নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী জানান, আহত অপর শিক্ষার্থী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। তাঁরা দুর্ঘটনার প্রতিবাদ জানান এবং পদচারী-সেতু নির্মাণের দাবি তোলেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহ নেওয়াজ চৌধুরী বলেন, দুর্ঘটনার আশঙ্কায় তাঁরা দীর্ঘদিন ধরে সেখানে পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট হয়। সীতাকুণ্ড ও ফৌজদারহাট স্টেশনে আটকা পড়ে যথাক্রমে মহানগর প্রভাতী ও মহানগর এক্সপ্রেস। চট্টগ্রাম থেকে মহানগর গোধূলী ছাড়তেও বিলম্ব হয়। বাস ও ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর বিকেল সোয়া চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রায় পাঁচ ঘণ্টা পর মহাসড়ক ও রেলপথে চলাচল শুরু হয়।

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক–রেলপথ অবরোধ

Prothomalo

View more
আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ
আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ami-griber-chele-takar-lov-samlate-parini-smnwyk-riyad

নভেম্বর ৩, ২০২৬
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়,
ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ

তাঁরা বলেছেন, রাজনৈতিক বিভাজন দূর করে সব মতের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

নভেম্বর ৩, ২০২৬
আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ
আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদের বাসায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ৩, ২০২৬
মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে,
বললেন বিজিএমইএর সভাপতি
মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, বললেন বিজিএমইএর সভাপতি

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা দ্রুত, সম্ভব হলে আগামীকাল বুধবার হবে বলে আশা প্রকাশ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

মাহমুদ হাসান খান বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভে দ্রুত সময়ের মধ্যে মজুরি বোর্ডের সভা হওয়া দরকার। সম্ভব হলে কাল বুধবারও প্রথম সভা হতে পারে। সেখান থেকে মজুরি পুনর্নির্ধারণের একটি সময়সীমা ঘোষিত হলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন।

রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার রাতে কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর বর্তমান পর্ষদের প্রথম সহসভাপতি সেলিম রহমান, রেজওয়ান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সম্পাদকদের জানান, আজ সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তৈরি পোশাকশিল্পে চলমান বিক্ষোভ–ভাঙচুর–সংঘর্ষের বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে জানান, কারখানার উৎপাদন নিরবচ্ছিন্নভাবে চালাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এখনো পর্যাপ্ত বলে মনে করছেন না পোশাকমালিকেরা। সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা আরও বাড়ানো দরকার। যাতে করে শ্রমিক–মালিকের নিরাপত্তার পাশাপাশি কারখানার উৎপাদন সচল থাকে।

বিজিএমইএর সভাপতি আরও জানান, মজুরি বোর্ডের সভা দ্রুত করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতিবাচক মতামত দিয়েছেন। সম্পাদকেরা বিজিএমইএর নেতাদের পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি দ্রুত আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছান। তা ছাড়া মজুরিসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলতে পরামর্শ দেন তাঁরা।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে সেই বিক্ষোভ গাজীপুর, সাভার–আশুলিয়া ও মিরপুরে ছড়িয়ে পড়ে। পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে গত রোববার সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি।

নভেম্বর ৩, ২০২৬
বিছানাকান্দি থেকে লক্ষণছড়ার পথে হেঁটে চলা
বিছানাকান্দি থেকে লক্ষণছড়ার পথে হেঁটে চলা

এই ভাবনা থেকেই পরিকল্পনা করেছিলাম কোনো এক ছুটিতে সিলেটে গিয়ে বর্ডার হাইকিং করব। শুধু পর্যটনকেন্দ্র ঘুরে দেখাই নয়; সিলেটের পাহাড়, ঝরনা, সীমান্তবর্তী মানুষের জীবন, সংস্কৃতি ও প্রকৃতিকে কাছ থেকে অনুভব করব। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো।

নভেম্বর ৩, ২০২৬
তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু
তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু

১৯৭৩ সালের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের সূচনা হয়েছিল বলে সেমিনারে দাবি করেছেন বক্তারা। উঠে এসেছে ভোট কারচুপি ও বিরোধী দমনের অভিযোগ।

নভেম্বর ৩, ২০২৬
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল
শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (আইসিএলসি) পরিচালক নিয়োগকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

নভেম্বর ৩, ২০২৬
‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি
‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি

সেই ২০০৩ সালে এই ঢাকার মাটিতেই শেষবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়।

নভেম্বর ৩, ২০২৬
কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল
কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। তিন সংস্করণ মিলিয়ে তাঁর রান ৭ হাজার ২২৬, উইকেট ১৩৬টি।

নভেম্বর ৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।