বন্দুক হাতে কনের সাজে কীসের ইঙ্গিত দিলেন ফারিণ

একদিকে বিয়ের সাজ, অন্যদিকে হাতে পিস্তল। পাশে বন্দুক হাতে আরো তিন তরুণ।

পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহু...

পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর
স্বামীকে রাজনীতিতে না আসার অনুরোধ করেছিলেন, কিন্তু ছেলেকে বাধা দেননি সোনিয়া

ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী তার স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে না আসার জন্য ‘অনুরোধ’ করেছিলেন, কিন্তু যখন তার ছেলে রাহুল গান্ধীর জীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এল, তখন তিনি ‘তাতে বাধ...

স্বামীকে রাজনীতিতে না আসার অনুরোধ করেছিলেন, কিন্তু ছেলেকে বাধা দেননি সোনিয়া
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, তদন্তে কমিটি

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চার সদস্যের তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, তদন্তে কমিটি
নড়াইলে ভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া পৌরসভার মোল্যার মাঠ এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক ভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নড়াইলে ভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়ে...

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
আ.লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আ.লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী
মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

নভেম্বর ১০, ২০২৬
আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ
আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ

উপসহকারী পরিচালকের পদ থেকে সাড়ে চার বছর আগে মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। সেই আদেশ প্রত্যাহার করে আজ তাঁকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়।

নভেম্বর ১০, ২০২৬
বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে মন্ত্রীকে বাইরে নেওয়া হয়

আমন ধানের দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ বিশিষ্টজনের
আমন ধানের দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ বিশিষ্টজনের

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।

৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়।

বিবৃতিতে বলা হয়, গত বছরের তুলনায় ধানের সংগ্রহমূল্য কেজিতে ১ টাকা বাড়ানো হলেও সেদ্ধ ও আতপ চালের দাম ১ টাকা কমানো হয়েছে। অথচ সার, ডিজেল ও সেচের খরচ বেড়েছে। সারের সংকটও রয়েছে। সব মিলিয়ে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। কিন্তু দাম নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।

নাগরিকেরা বলেন, সরকারি সংগ্রহমূল্য বাজারদরের চেয়ে কম হওয়ায় প্রকৃত কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন। অনেক কৃষক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে আবাদ করেন। এ ক্ষতি তাঁদের পক্ষে কাটিয়ে ওঠা কঠিন। এর প্রভাব আগামী বোরো মৌসুমে ধান উৎপাদনের ওপরও পড়তে পারে।

বিবৃতিতে বলা হয়, সংগ্রহমূল্য নির্ধারণের আগে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা জরুরি। প্রতিনিধি নির্বাচনে বিভিন্ন কৃষি-প্রতিবেশ অঞ্চলের পাশাপাশি নারী, আদিবাসী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কৃষকদের সংকট মোকাবিলায় ছোট, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের জন্য প্রয়োজন অনুযায়ী মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অন্তত দ্বিগুণ করা এবং তা যথাযথভাবে বাস্তবায়নে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রীকে তাঁর নির্বাচনী ইশতেহারে কৃষকের ফসলের ন্যায্যমূল্য দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য এবং দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সুলতানা কামাল, খুশী কবির, শিরীন পারভিন হক, আনু মুহাম্মদ, ইফতেখারুজ্জামান, জেড আই খান পান্না, শাহীন আনাম, শামসুল হুদা, তানজীমউদ্দিন খান, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, স্বপন আদনান, আবু সাঈদ খান, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, রোজিনা বেগম, মনিন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, সাইদুর রহমান, সালেহ আহমেদ, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

নভেম্বর ১০, ২০২৬
হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
হত্যা মামলা রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী

বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় হওয়া ধর্ষণ মামলা বাদে হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, তাঁদের নির্ধারিত ছকে মামলা প্রত্যাহারের আবেদন করারও আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যখন মামলা হয় তখন কোনো মামলায় গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতা–কর্মী যাঁদের নামে মামলা আছে, তাঁদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।

ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’

আইনমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধুমাত্র রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফ্স অ্যান্ড বাট্সের সুযোগ নাই।’

রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি। কোনো অনুকম্পা না নিয়ে আদালতের মাধ্যমে তাঁদের মামলাগুলো নিষ্পত্তি করা হয়েছে।

এর আগে জয়নুল আবদিন ফারুক তাঁর সম্পূরক প্রশ্নে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৮৬টি মামলা করা হয়েছিল। এই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে তাঁর বিরুদ্ধে একই দিনে দেশের ৬৪টি জেলায় মামলা করা হয়েছিল। এসব মামলা প্রত্যাহার হয়নি। তিনি মামলা প্রত্যাহারের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করার দাবি করেন।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করে।

জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে তাঁকে (আইনমন্ত্রী) আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। মামলা প্রত্যাহারের আবেদন প্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের জন্য আবেদন করার খবর প্রকাশের পরের দিন এ কথা বললেন তিনি।

নভেম্বর ১০, ২০২৬
‘আমার বাবা আজ বাসায় আসবেন’
‘আমার বাবা আজ বাসায় আসবেন’

ফোন রেখে কাজে মন দিলাম। পাঁচ মিনিট পর মনে হলো, মিতু কি কিছু বলতে চেয়েছিল? হয়তো মিটারে টাকা শেষ, বিদ্যুৎ চলে গেছে।

নভেম্বর ১০, ২০২৬
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ, যানবাহনে আগুন
গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ, যানবাহনে আগুন

বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

নভেম্বর ৯, ২০২৬
সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে: সমাজকল্যাণ মন্ত্রী
সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।”

নভেম্বর ১০, ২০২৬
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি নিয়োগের উদ্যোগ, তিন ধাপে পরিকল্পনা
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি নিয়োগের উদ্যোগ, তিন ধাপে পরিকল্পনা

দেশের সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাঁচ লাখেরও বেশি শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, প্রশাসনকে দুষলেন ছাত্রদল নেতা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, প্রশাসনকে দুষলেন ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল নেতা তানভীর আল হাদী মায়েদ।

নভেম্বর ১০, ২০২৬
সাফে আমরাই ফেভারিট: হামজা চৌধুরী
সাফে আমরাই ফেভারিট: হামজা চৌধুরী

২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশনে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের সামনে এবার শিরোপা জিততে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই স্বপ্ন পূরণে দলের অন্যতম বড় ভরসা হামজা চৌধুরী। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফের শিরোপা বাংলাদেশেই রাখা সম্ভব বলে হামজা চৌধুরীর নিজেও বিশ্বাস করেন।

নভেম্বর ১০, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অর্থায়িত একটি সাবান কারখানা পরিদর্শন করেছেন।

নভেম্বর ১০, ২০২৬
আ.লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ.লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

নভেম্বর ১০, ২০২৬
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।