হামজা-শমিতের গোলে উড়ছে বাংলাদেশ, বিরতিতে গেল ম্যাচের লাগাম হাতে নিয়ে
৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে।
স্পেনজুড়ে লাখ লাখ মানুষ গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন। আবাসনমূল্য আকাশচুম্বী হওয়ার প্রতিবাদে তারা বিভিন্ন স্থানে পিকেটিং করছেন। এমন এক সময়ে এই ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছ...
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন থেকে অভিযানের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে কমিয়ে আনার ইঙ্গিত না দিয়ে, বরং প্রকৃতপক্ষে তা পুরোপু...
একাই শ্রীলঙ্কার রক্ষণভাগকে তছনছ করে দিলেন ফারহান আলী ওয়াহিদ! অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ ফরোয়ার্ড।
পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ খুলেছে টিসিবির। এ নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। এমন বিধান রেখে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে।

আজ বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ সংসদে তোলেন। বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে সরকার এ–সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছিল। সেটি রহিত করে আইনে সংশোধন আনতে বিলটি তোলা হয়েছে।

বিলে বলা হয়েছে, কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেনের পরিমাণ (টার্নওভার), সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে ক্রয়কারী কর্তৃপক্ষ বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশেষ শর্ত আরোপ করতে পারবে।

বিলে আরও বলা হয়েছে, সরকার দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বৃদ্ধির লক্ষ্যে দেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার অথবা নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে পারবে।

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নূতন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা বা নারী দরপত্রদাতা অথবা সুযোগবঞ্চিত ব্যক্তিদের ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকার যোগ্যতার শর্তাদি শিথিল করতে পারবে বলেও বিলে উল্লেখ করা হয়েছে।

সরকারি কেনাকাটার দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য সুযোগ তৈরি

বিলে বলা হয়েছে, কোন বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে বাধ্যতামূলকভাবে বাংলাদেশি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।

পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলেন, রাষ্ট্র ও জনস্বার্থে সরকারি তহবিলের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, বৈষম্যহীনতা, সমআচরণ, দক্ষতা, অবাধ প্রতিযোগিতা ও দেশীয় স্বার্থ নিশ্চিত করা অনস্বীকার্য। এ লক্ষ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনার আইনি কাঠামো হিসেবে সরকার ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন করে। পরবর্তী সময়ে ২০২৬ সাল পর্যন্ত আইনটি মোট পাঁচবার সংশোধন করা হয়।

সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগের

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা বিবেচনায় বিদ্যমান সব বৈষম্য দূর করা এবং সবার জন্য প্রতিযোগিতামূলক অংশগ্রহণ ও সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গত ২১ সেপ্টেম্বর পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা ও জনমত যাচাইয়ের মাধ্যমে মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় পরিমার্জন, পুনর্গঠন করে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি দেশীয় শিল্পের অগ্রাধিকার রক্ষার মাধ্যমে রাষ্ট্র ও জনসাধারণের স্বার্থ আরও সুরক্ষিত হবে।

সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই

হংকংয়ে প্রথমবারের মতো নিজস্ব আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং (বিএসএএইচকে)। সংগঠনটির নতুন এই উদ্যোগের লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করা এবং পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের সুযোগ তৈরি করা।

৮ নভেম্বর শেক কিপ মেই পার্ক স্টেজ থ্রির ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ‘বিএসএএইচকে ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’। ম্যাক্সসেলে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই আয়োজনে বর্তমানদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের দলের মাধ্যমে যোগ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে নিবন্ধনের ব্যবস্থাও ছিল, যাতে আগে থেকে কোনো দলে যুক্ত না থাকলেও আগ্রহীরা অন্য খেলোয়াড়দের সঙ্গে দল গঠনের সুযোগ পান। এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ক্রীড়ামঞ্চ তৈরির উদ্যোগ নেয় বিএসএএইচকে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

প্রতিযোগিতায় অংশ নেয় দ্য ইউনিভার্সিটি অব হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি অব হংকং, নিনজাস ও ফ্যালকনস। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ছিল দ্য ইউনিভার্সিটি অব হংকং, নিনজাস ও সিটি ইউনিভার্সিটি অব হংকং; ‘বি’ গ্রুপে দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফ্যালকনস। গ্রুপ পর্বের পর ছিল সেমিফাইনাল ও ফাইনালের সূচি। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে আয়োজনের কার্যক্রম।

সমাপনী অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বাংলাদেশের কনসাল জেনারেল শাহ মোহাম্মদ তানভীর মনসুর, ম্যাক্সসেল গ্রুপের চেয়ারম্যান মাওলা মাসুদ ম্যাক্স, হংকংয়ে বাংলাদেশি কমিউনিটির নেতা বজলুল কাদের হেলাল, এস এম তাসিমুল বিপু, ফখরুল ইসলাম বাবু এবং আইরিন সুলতানা। তাঁদের উপস্থিতি শিক্ষার্থীদের এ উদ্যোগের সঙ্গে বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সংযোগের একটি উপলক্ষ তৈরি করে।

বিএসএএইচকের সভাপতি ইশমামুল ইসলাম বলেন, এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সব বাংলাদেশি শিক্ষার্থী বন্ধুদেরকে, আমার সহকর্মীবৃন্দকে এবং এই সফল আয়োজনে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের সহযোগিতায় নতুন উদ্যমে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং এগিয়ে যাবে এবং ভবিষ্যতে এ রকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব।

বিএসএএইচকের এই আয়োজন শুধু শিরোপার প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছিল না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মাঠে নিয়ে আসা, নতুন পরিচয়ের সুযোগ তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে পারস্পরিক যোগাযোগ বাড়ানোও ছিল এর উদ্দেশ্য। দলগুলোকে সমর্থন জানাতে বন্ধু ও পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার একটি মুহূর্ত।

প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় দ্য ইউনিভার্সিটি অব হংকং ও দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্য ইউনিভার্সিটি অব হংকং। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আসরের ক্রীড়া পর্ব শেষ হয় এই শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে।

‘Play. Connect. Belong.’ (খেলি। মিলি। আপন হই)—খেলাধুলা, পারস্পরিক যোগাযোগ ও একাত্মতার এই বার্তা সামনে রেখেই সাজানো হয় বিএসএএইচকের প্রথম আসরটি। জয়-পরাজয়ের পাশাপাশি হংকংয়ে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করার নতুন উদ্যোগই এ আয়োজনের মূল তাৎপর্য।

লেখক: ওয়াজিব ইমতিয়াজ ইবনে রাজ

প্রচার সম্পাদক, বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং

(বিএসএএইচকে) ২০২৬–২০২৭

৫২ বছর বয়সেও স্টাইল ও ব্যক্তিত্বের ছাপ রাখতে যে হৃতিক রোশনের জুড়ি নেই, তা আবারও দেখা গেল লস অ্যাঞ্জেলেসের ২০২৬ সালের ল্যাকমা আর্ট + ফিল্ম গালায়। হলিউডের তারকাদের সঙ্গে একই মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের এই ‘গ্রিক গড’। তাঁর পরেছিলেন ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির নেভি ব্লু টাক্সিডো। তার এই লুকে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। চলুন, দেখে নেওয়া যাক হৃতিক রোশনের পুরো সাজের আদ্যোপান্ত।

৫২ বছর বয়সেও যে নিজের স্টাইল আর ব্যক্তিত্বের জাদুতে সবাইকে মুগ্ধ করা যায়, তারই প্রমাণ হৃতিক রোশন। ল্যাকমা গালায় তাঁর ড্যাপার লুকে মুগ্ধ ভক্তরা।

তিনি পরেছেন ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির হালকা ভার্জিন উল ও সিল্ক টুইল কাপড়ের তৈরি মিডনাইট ব্লু টাক্সিডো।

স্যুটে ছিল স্যাটিন লেপেল ও ডাবল-ব্রেস্টেড নকশা।

সঙ্গে ক্রিস্প সাদা শার্ট ও কালো বো টাই। পরিমিত অথচ আভিজাত্যপূর্ণ এই সাজে হৃতিককে দেখাচ্ছিল বেশ ড্যাপার।

ছয়টি বোতামের ফাস্টেনিং, বুকের কাছে একটি পকেট এবং দুই পাশে ওয়েল্ট পকেটের ডিটেলিং আছে স্যুটটিতে।

নজর এড়ায় না তাঁর ফিঙ্গার রিংও।

সঙ্গে পরেছেন কালো অক্সফোর্ড শু।

সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়া বলেন, কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাঁকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো যায় না।

আইনশৃংখলা বাহিনী অভিযান পরিচালনার সময় যে কোন পদক্ষেপ গ্রহন করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১১ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী স্লোগান নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম। দলটির বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তরুণদের এই দল। তবে জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে এনসিপিকে আগের মতো তৎপর দেখা যায়নি।

এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সাম্প্রতিক নাশকতার বিষয়ে ‘ভিন্ন মূল্যায়নের’ কারণেই এনসিপি সচেতনভাবেই কম তৎপর। পরিস্থিতি সম্পর্কে এনসিপির মূল্যায়ন হচ্ছে, এখন যা হচ্ছে, তা সরকার নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড করার সুযোগ দিচ্ছে। এই ‘নিয়ন্ত্রিত নাশকতার’ বিরুদ্ধে মাঠে নামার কিছু নেই। তবে সত্যিকার অর্থে হুমকি তৈরি হলে এনসিপি সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামবে।

গত মঙ্গলবার দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই কর্মসূচি ঘিরে ওই দিন সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ২২টি যানবাহনে আগুন ও অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব নাশকতা করছেন। বিদেশে পলাতক নেতারা তাঁদের উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য অর্থ পাঠাচ্ছেন।

ছাত্রলীগের কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের কিছু জায়গায় এনসিপির নেতা–কর্মীরা রাস্তায় সতর্ক অবস্থানে ছিলেন। সেদিন ঢাকার দু–একটি জায়গায় মোটরসাইকেল শোডাউনও দিয়েছেন এনসিপির নেতা–কর্মীরা। থানা পর্যায়ে ছোট পরিসরে কিছু কর্মসূচিও হয়েছে। মৌলভীবাজারে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি হয়েছে। তবে ওই দিন এনসিপির কেন্দ্রীয় কোনো কর্মসূচি বা তৎপরতা ছিল না।

এনসিপির এক নেতা বলেন, ‘সরকার বা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সুযোগ না দিলে ভারত থেকে দেশে ঢুকে বৈঠক করে আবার ফিরে যাওয়া কীভাবে সম্ভব? ছাড় দিয়ে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে, পরে বলা হবে বিরোধী দল কোথায়, রাস্তায় নামে না কেন—আমরা বিএনপির হয়ে বেগার খাটব নাকি?’

চলমান পরিস্থিতি সম্পর্কে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের চারজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো বিএনপি সরকারই করতে দিচ্ছে বলে এনসিপি মনে করছে। সে জন্য তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ছাত্রশক্তিসহ এনসিপির কোনো কোনো সহযোগী সংগঠন কোথাও কোথাও কর্মসূচি করেছে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ দেশের কিছু জায়গায় সতর্ক অবস্থান ও মোটরসাইকেল শোডাউন হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আপাতত এটুকুই যথেষ্ট বলে এনসিপি মনে করছে। তবে আওয়ামী লীগ যদি সিরিয়াসলি মাঠে নামে, তখন এনসিপিও মাঠে নামবে।

আওয়ামী লীগকে নাশকতামূলক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়ার পেছনে বিএনপির স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক কৌশল রয়েছে বলে মনে করছে এনসিপি। দলটির নেতারা বলছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেতে চায়। আওয়ামী লীগ এ ধরনের কর্মসূচি ঘোষণা করলে কারা কারা মাঠে নামে, তাঁদের স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত পাকড়াও করতে হবে, গ্রেপ্তার করে আবার জামিন দেওয়া হবে। ওই ব্যক্তিরা নিরূপায় হয়ে যেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সঙ্গে থাকে, এটাই তাদের কৌশল।

এ ধারণার পেছনে দুটি বিষয় এনসিপি নেতারা জোরালোভাবে বলছেন। এগুলো হলো—মঙ্গলবার জাতীয় সংসদে নাশকতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নিরুদ্বেগ’ বক্তব্য এবং সুনামগঞ্জ–১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকারের গত ৮ নভেম্বর দেশে ঢুকে বৈঠক করে আবার ভারতে ফিরে যাওয়ার ঘটনা। এনসিপির এক নেতা বলেন, ‘সরকার বা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সুযোগ না দিলে ভারত থেকে দেশে ঢুকে বৈঠক করে আবার ফিরে যাওয়া কীভাবে সম্ভব? ছাড় দিয়ে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে, পরে বলা হবে বিরোধী দল কোথায়, রাস্তায় নামে না কেন—আমরা বিএনপির হয়ে বেগার খাটব নাকি?’

এনসিপির রাজনৈতিক পর্ষদের দুজন সদস্য বলেন, এনসিপির কাছে যদি মনে হয় আওয়ামী লীগ ‘সিরিয়াসলি’ মাঠে নেমেছে, তখন এনসিপিও মাঠে নামবে। তবে এখনকার বিষয়টিকে সরকারের ‘গেম প্ল্যান’ বলে মনে হচ্ছে। সরকার আওয়ামী লীগকে মাঠে নামাবে আর এনসিপি রাস্তায় নেমে তাদের মোকাবিলা করবে, তা হবে না।

সরকারের প্রশ্রয়েই আওয়ামী লীগ ‘নিয়ন্ত্রিত নাশকতা’ করতে পারছে বলে মন্তব্য করেন এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য সারোয়ার তুষার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। কিন্তু এখন যা হচ্ছে, তা সরকার ও আওয়ামী লীগের তলে তলে আঁতাতের ফসল। আমরা সরকারের এই গেম প্ল্যানের অংশ হব না। তবে আওয়ামী লীগ জনগণের জন্য সত্যিকারের হুমকি তৈরি করলে এনসিপি অবশ্যই মাঠে নামবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

আজ বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।

মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।

মন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন–সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।

জামায়াতের এমপি মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, বর্তমানে দেশে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ সমরাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর বিভিন্ন দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আধুনিক সমরাস্ত্র নিজস্ব দেশে উৎপাদনের ক্ষেত্রে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম বেগবান করছে।

২ লাখ ১৭ হাজার একর বনভূমি অবৈধ দখলে

সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, দেশে সরকারি বনভূমির ২ লাখ ১৭ হাজার একর অবৈধ জবরদখলে রয়েছে। দখল করা জমি উদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

সংরক্ষিত আসনের এমপি মাহবুবা হাকিমের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনভূমি দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বনভূমি পুনরুদ্ধারে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারের রাজস্ব বাজেট ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছরসহ ১৮টি অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে ৪ হাজার ২৫১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিএনপির সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী জানান, বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ।

ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে ই–মেইলে বোমার হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় একই ধরনের বিদেশি ই–মেইল পাঠানো হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলে। ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক ও সম্প্রচারমাধ্যমে সাম্প্রতিক সময়ে চালানো একের পর এক সাইবার হামলা ও হুমকির ধারায় এটি সর্বশেষ ঘটনা।

এই সতর্কতার পর ইতালিতে দ্রুত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রয়টার্সের যাচাই করা ওই বার্তার একটি কপিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও লক্ষ্যবস্তু বানানোর হুমকি ছিল।

তবে মেলোনি জানান, এতে বড় কোনো ঝুঁকি নেই এবং নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নজরদারিতে রেখেছে। ই–মেইলে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের স্বঘোষিত এক কাল্পনিক নেতার স্বাক্ষর ছিল।

ইউক্রেনকে সহায়তার কারণে ইউরোপীয় দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে রাশিয়া এসব ঘটাচ্ছে বলে কিছু ইউরোপীয় কর্মকর্তা সন্দেহ করছেন। আবার প্যারিসের সুপারমার্কেটে সাইবার হামলার পর ইরানের দিকেও সন্দেহের তির উঠেছে। তবে রাশিয়া ও ইরান উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলেছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, এ ধরনের হুমকির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়া। এটি কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের কাজ হতে পারে, আবার কেবল দৃষ্টি আকর্ষণের চেষ্টায় থাকা মানসিক বিকারগ্রস্তদের কাণ্ডও হতে পারে। দেশটির স্কুল অধ্যক্ষদের সমিতির মতে, হুমকিগুলো নিশ্চিতভাবেই ভুয়া হলেও এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মানসিক শান্তি ও শিক্ষার কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
সুন্দরবনের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করে রাখা ২৩০ টন কয়লাবোঝাই একটি কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোতে রাখা কয়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ খুলেছে টিসিবির। এ নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
একাই শ্রীলঙ্কার রক্ষণভাগকে তছনছ করে দিলেন ফারহান আলী ওয়াহিদ! অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ ফরোয়ার্ড।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে কমিয়ে আনার ইঙ্গিত না দিয়ে, বরং প্রকৃতপক্ষে তা পুরোপুরি বন্ধ করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন থেকে অভিযানের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপন করা হয়েছে।
স্পেনজুড়ে লাখ লাখ মানুষ গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন। আবাসনমূল্য আকাশচুম্বী হওয়ার প্রতিবাদে তারা বিভিন্ন স্থানে পিকেটিং করছেন। এমন এক সময়ে এই ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে, যখন আসন্ন নির্বাচনে উগ্র ডানপন্থী দলগুলোর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে।