হামজা-শমিতের গোলে উড়ছে বাংলাদেশ, বিরতিতে গেল ম্যাচের লাগাম হাতে নিয়ে
৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে।
স্পেনজুড়ে লাখ লাখ মানুষ গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন। আবাসনমূল্য আকাশচুম্বী হওয়ার প্রতিবাদে তারা বিভিন্ন স্থানে পিকেটিং করছেন। এমন এক সময়ে এই ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছ...
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এখন থেকে অভিযানের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে কমিয়ে আনার ইঙ্গিত না দিয়ে, বরং প্রকৃতপক্ষে তা পুরোপু...
একাই শ্রীলঙ্কার রক্ষণভাগকে তছনছ করে দিলেন ফারহান আলী ওয়াহিদ! অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ ফরোয়ার্ড।
পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পথ খুলেছে টিসিবির। এ নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

নেপালের পোখারায় প্রবল বাতাসে নিয়ন্ত্রণ হারানো পর্যটকবাহী হট এয়ার বেলুন দক্ষতার সঙ্গে ধানখেতে নামান তুর্কি পাইলট। অক্ষত রয়েছেন সব পর্যটক। দেখুন ভিডিওতে...

দুবাইয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরের পুরস্কার বিতরণী। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। পাঁচটি বিভাগে বিশ্বের ২০৯টি দেশের পাঁচ লাখের বেশি আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে ১০ লাখের বেশি ছবি। পরিবার ছাড়াও ছিল পোর্টফোলিও, স্পোর্টস ফটোগ্রাফি, জেনারেল এবং নতুন বিভাগ ‘ড্রিমস থ্রু এআই’। প্রতিযোগিতায় বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী পিনু রহমানের ছবি গ্র্যান্ড পুরস্কার পেয়েছে। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিউজিয়াম অব ফিউচারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি ও তথ্য হিপা কর্তৃপক্ষ থেকে পাওয়া।

বাংলাদেশের পিনু রহমানের ‘আন্ডার দ্য সেম স্কাই’ (এক আকাশের নিচে) ছবিটি গ্র্যান্ড পুরস্কার পায়

সংযুক্ত আরব আমিরাতের হামিদ ওবাইদ আল আলীর ‘দ্য প্রমিস অব টুমরো’ (আগামীর প্রতিশ্রুতি) ছবিটি ১ম স্থান লাভ করে

সৌদি আরবের নাওয়াফ আলওসাইমির ‘দ্য লাইন’ (সারি) ছবিটি ২য় স্থান পেয়েছে

ভারতের শুভজিৎ দত্তর ‘ফ্রেমড কানেকশন’ (ফ্রেমে বাঁধা সংযোগ) ছবিটি রয়েছে ৩য় স্থানে

স্লোভাকিয়ার ফিলিপ হ্রেবেন্দার ‘হোয়াট দ্য আর্থ ড্রজ ইন সিক্রেট’ (পৃথিবী গোপনে যা আঁকে) জেনারেল: কালার—১ম স্থান অধিকার করে

সুইজারল্যান্ডের ফ্রাঙ্কো বানফির ‘গিভ মি আ রাইড’ (আমাকে একটু পৌঁছে দাও) ছবিটি জেনারেল: কালার—২য় স্থান অধিকার করে

ইতালির রামিরো তোরেন্তসর ‘বিটুইন আইস অ্যান্ড গ্যালাক্সিজ’ (বরফ ও ছায়াপথের মাঝে) ছবিটি নেয় জেনারেল: কালার—৩য় স্থান

অস্ট্রেলিয়ার জোনো অ্যালেনের ‘মাহিনা অ্যান্ড মাদার’ (মাহিনা ও তার মা) ছবিটি জেনারেল: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট—১ম স্থান পায়

ভারতের বরুণ সরকারের ‘বিয়ন্ড দ্য থ্রেডস’ (সুতার ওপারে) ছবিটি জেনারেল: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট—২য় স্থান অধিকার করে

কানাডার থমাস বিজয়নের ‘ব্ল্যাক ইজ পাওয়ারফুল’ (কালো শক্তির প্রতীক) ছবিটি জেনারেল: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট—৩য় স্থান পায়

নিউজিল্যান্ডের চি হুই টাংয়ের ‘বিটুইন হেভেন অ্যান্ড আর্থ’ (স্বর্গ ও পৃথিবীর মাঝে) ছবিটি ড্রিমস থ্রু এআই—১ম স্থান পায়

চীনের ফ্যান হো সাংয়ের ‘ড্রিমস উই ইনহেরিট’ (উত্তরাধিকারে পাওয়া স্বপ্ন) ছবিটি ড্রিমস থ্রু এআই—২য় স্থান লাভ করে

কলম্বিয়ার বের্নার্দো এরনান্দেসের ‘সার্ফিং দ্য সানসেট’ (সূর্যাস্তে সার্ফিং) ছবিটি ড্রিমস থ্রু এআই—৩য় স্থান পায়

ফিলিস্তিনের ইউসুফ আলজানুনের ‘বিটুইন হাঙ্গার অ্যান্ড ফায়ার’ (ক্ষুধা ও আগুনের মাঝখানে) ছবিটি পোর্টফোলিও (স্টোরি-টেলিং)—১ম স্থান লাভ করে

যুক্তরাষ্ট্রের ব্রেন্ট স্টার্টনের ‘রিওয়াইল্ডিং রাইনোজ’ (গন্ডারকে বনে ফিরিয়ে দেওয়া) ছবিটি পোর্টফোলিও (স্টোরি-টেলিং)—২য় স্থান পায়

যুক্তরাষ্ট্রের ডন পেটিটের ‘মিল্কি ওয়ে ফ্রম অরবিট’ (কক্ষপথ থেকে ছায়াপথ) ছবিটি পোর্টফোলিও (স্টোরি-টেলিং)—৩য় স্থান লাভ করে

চীনের হংবিন উর ‘উইন্টার গেম’ (শীতের খেলা) ছবিটি স্পোর্টস ফটোগ্রাফি—১ম স্থান অধিকার করে

কুয়েতের ফয়সাল হামাদার ‘ব্লেজিং ল্যাপ’ (ঝোড়ো গতির চক্কর) ছবিটি স্পোর্টস ফটোগ্রাফি—২য় স্থান পায়

রাশিয়ার কিরিল কুদ্রিয়াভ্তসেভের ‘সেলেস্টিয়াল ফ্লেয়ার’ (মহাজাগতিক সৌন্দর্য) ছবিটি স্পোর্টস ফটোগ্রাফি—৩য় স্থান অধিকার করে

চট্টগ্রামের কর্ণফুলীতে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম নুরুল আবছার (৩০)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় লোকজন একটি গাছবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ দেখতে পান। পরে তাঁরা স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদকে বিষয়টি জানান। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলটি একটি গাছবাগান। সেখানে বড় বড় গাছ রয়েছে। এর একটি গাছে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ পাওয়া যায়। তাঁর দুই হাত বাঁধা ছিল এবং গলায় ফাঁস লাগানো ছিল। ঘটনাস্থলের কাছাকাছি তাস খেলার কিছু কার্ড ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।

নিহত নুরুল আবছারের বাবা আবদুর রহিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালে ছেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এখন দেখছেন, তাঁর ছেলের মরদেহ গাছে ঝুলছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। যুবকের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদ্যাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। পাশাপাশি সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত তরুণদের কাজ ও অভিজ্ঞতার কথাও উঠে আসে।

শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারত্বে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের ভূমিকার সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, চেঞ্জমেকার, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও অংশীদারেরা এ আয়োজনে অংশ নেন।

এবারের আয়োজনে বিশেষ মাত্রা যুক্ত করে যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফির উপস্থিতি। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধনকে স্বীকৃতি জানাতে তিনি এ উদ্যাপনে অংশ নেন।

ব্রিটিশ কাউন্সিল সফরকালে নারী ক্ষমতায়ন, ‘গ্রিন এন্টারপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন ডাচেস অব এডিনবরা সোফি। তাঁদের উদ্যোগ, কাজ ও অভিজ্ঞতার কথা শোনেন তিনি।

এ সময় ডাচেস অব এডিনবরাকে ব্রিটিশ কাউন্সিলের ‘ইয়াং লার্নার আর্ট কম্পিটিশন’-এর এক বিজয়ীর আঁকা চিত্রকর্ম উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক ‘শু বিং স্পেস আর্ট রেসিডেন্সি কম্পিটিশন ২০২৬-২৭’-এর সঙ্গে যুক্ত এ প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীদের পৃথিবীর বাইরের জগতে শিল্পের সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করা হয়। সৃজনশীলতা, বিজ্ঞান ও মহাকাশের সমন্বয়ে আরও সংযুক্ত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ কেমন হতে পারে, সে বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পান তাঁরা।

১৯৫১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে শিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানো, ইংরেজি ভাষা শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক বিনিময়ে দেশের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। সংস্থাটির কর্মসূচি ও অংশীদারত্বের মাধ্যমে দেশের বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যুক্ত হয়েছেন।

ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফির সঙ্গে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ঢাকা, ১১ নভেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের কাজের তিনটি দিক তুলে ধরা হয়। এগুলো হলো—তরুণদের ক্ষমতায়ন, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্র বিস্তৃত করা। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রিন এন্টারপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম, ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) এবং আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব কর্মসূচি তাঁদের কাজের ধরন কীভাবে বদলে দিয়েছে এবং বাংলাদেশের বাইরেও যোগাযোগ ও কাজের সুযোগ তৈরি করেছে, সে কথাও জানান তাঁরা।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘শিক্ষা, ইংরেজি ভাষা ও শিল্পের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে ৭৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। সময়ের সঙ্গে দেশের চাহিদা ও মানুষের প্রত্যাশা বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজের ধরনও বদলাতে হবে। আমরা চাই, তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করুক এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের সুযোগ পাক। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দীর্ঘদিনের। আমরা প্রতিবেশী প্রতিষ্ঠান হিসেবে রয়েছি দীর্ঘদিন ধরে। কিন্তু সময়ের সঙ্গে শুধু সে পরিচয় ছাপিয়ে শিক্ষা, সংস্কৃতি, মতবিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছি। সামনে আমাদের তরুণেরা এমন সব সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যা আগের প্রজন্মের কাছে ছিল কল্পনার বাইরে। এসবের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের নতুন দক্ষতা, বিশ্ব সম্পর্কে বিস্তৃত ধারণা, ডিজিটাল জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা দরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় জ্ঞান, যোগাযোগ ও সুযোগ নিশ্চিত করতে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’

বাংলাদেশে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কয়েক দশক ধরে সংস্থাটির কাজকে এগিয়ে নেওয়া ব্যক্তি ও অংশীদারদের অবদানও এতে তুলে ধরা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক শিক্ষা ও দীর্ঘস্থায়ী যোগাযোগ তৈরিতে ইংরেজি ভাষা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ অব্যাহত রাখবে ব্রিটিশ কাউন্সিল।

একদিকে মা স্ট্রোক করে প্যারালাইজড, অন্যদিকে অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি। এর মধ্যে নিখোঁজ হয়েছিল ১৩ বছর বয়সী বাক্প্রতিবন্ধী সন্তান। তাকে খুঁজতে স্বজনেরা পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন দেয়ালে লাগিয়েছিলেন। তিন দিন পর ডেমরার একটি ঝোপ থেকে উদ্ধার হলো শিশুটির অর্ধগলিত মরদেহ।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের পেছনের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, যৌন নির্যাতনের সময় চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঝোপের মধ্যে মরদেহ ফেলে রাখা হয়।

শিশুটির বড় ভাই বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজের পর খোঁজাখুঁজি, সিসিটিভিতে আরিফ

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৮ নভেম্বর ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। নিখোঁজের পর থেকেই আরিফকে সন্দেহ করছিল পরিবার।

মামলার এজাহারে বলা হয়েছে, এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আরিফ শিশুটিকে বোতল কারখানার পেছনের একটি ঝোপের দিকে নিয়ে যাচ্ছেন। পরে আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মিথ্যা তথ্য দিতে থাকেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে বালুর মাঠে কয়েকটি শিশু খেলছিল। এ সময় তাদের ফুটবল ঝোপঝাড়ের ভেতরে চলে যায়। বল আনতে গিয়ে তারা শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ

ওসি তাইফুর রহমান বলেন, জিডির তদন্তের মধ্যেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে আরিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

ওসি আরও বলেন, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করায় আরিফ তার মুখ চেপে ধরে এবং শ্বাসরোধে হত্যা করেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামি আরিফকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পোস্টার ছাপিয়ে ভাইকে খুঁজছিলেন স্বজনেরা

নিহত শিশুটির বড় ভাই জানান, তাঁর মা কিছুদিন আগে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন। বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ভাই নিখোঁজ হওয়ার পর তাঁরা অনেক খোঁজাখুঁজি করেছেন। পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন দেয়ালেও লাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়ের মরদেহ পেলেন তাঁরা।

স্পেনে আবাসন ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিক্ষোভে অংশ নেন তাঁরা। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এ ধর্মঘট হলো।

২০১২ সালের পর স্পেনে এই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। এবারের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও। সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন দেয়।

হেসুস গনসালেস, মাদ্রিদের বাসিন্দা‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব’

আজকের ধর্মঘটকে সফল বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। উপকূলীয় অঞ্চলে ধর্মঘট পালিত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে আবাসনসংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। ধর্মঘটে গতকাল রাজধানী মাদ্রিদের বিভিন্ন দোকান বন্ধ রাখা হয়। মোতায়েন করা হয় পুলিশ। বার্সেলোনায়ও অনেক দোকান বন্ধ ছিল।

স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো।

শ্রমিক সংগঠন সিসিওও জানিয়েছে, মাদ্রিদের একটি বাজারে পিকেটিংয়ের সময় পুলিশ পেপার স্প্রে ব্যবহার এবং একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ১৩ জনকে চিকিৎসা নিতে হয়েছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। তবে পুলিশ পেপার স্প্রে ব্যবহারের কথা স্বীকার করেনি।

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ। আজ বুধবার মাদ্রিদে

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে স্পেনে বাড়ি ভাড়া নেওয়ার হার বেড়েছে। ফলে বাড়ছে ভাড়াও। স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো।

আজকের ধর্মঘটে সমর্থন ছিল ৩৬ বছর বয়সী হেসুস গনসালেসের। তিনি একটি হাসপাতালে কাজ করেন। মাদ্রিদের এই বাসিন্দা বলেন, ‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব।’

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির নাম কোয়াহ শার্প। তাকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়। এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।

এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়। পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়। এরপর সবাই দ্রুত তাকে বের করে আনেন।

শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জে কুন। তিনি বলেন, আশা করা হচ্ছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। এ ছাড়া যাঁরা তাকে উদ্ধারের কাজে অংশ নিয়েছিলেন সবাইকে ধন্যবাদ। শিশুটি বেঁচে থাকার এই ঘটনা উদ্যাপন করার মতো।

শিশুটির বাবার নাম মাইকেল কোমার। তাঁর বয়স ২৫ বছর। সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা যায়, তা নির্ধারণে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।

খুলনা বন্ধুসভার সঙ্গে পথচলার অভিজ্ঞতা থেকে আমি বন্ধুত্বের এই বৃহত্তর অর্থ উপলব্ধি করার সুযোগ পেয়েছি। এখানে বন্ধুত্ব কেবল পরিচিত কয়েকটি মুখের সঙ্গে সময় কাটানোর নাম নয়; বরং নানা বয়স, পেশা ও চিন্তার মানুষের সঙ্গে মিশে নিজেকে সমৃদ্ধ করার, অন্যের জন্য কিছু করার এবং সম্মিলিতভাবে ভালো কিছু গড়ে তোলার একটি অনুশীলন।
বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যখন গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় দেবেন, তখন রোহিঙ্গা শিবিরের মানুষ গভীর মনোযোগে তা শুনবেন।
ভারত সরকার তাদের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে। এর আওতায় মূল ভিসা ক্যাটাগরির সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি এবং উপ-ক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা।
অবৈধ শিক্ষা সনদ ব্যবহারের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকা। বুধবার তার একজন সহযোগী বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা বা এজেন্সির সঙ্গে গোপন বৈঠক কিংবা বোঝাপড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই আসে না।
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করলেও আট মাস পেরিয়ে যাওয়ার পর রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই সরকারের উল্লেখযোগ্য সফলতা দৃশ্যমান হচ্ছে না। বরং সরকারের ব্যর্থতাগুলো দিনদিন প্রকট হয়ে উঠছে।
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে।