পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ডে আলোচনার পাশাপাশি শ্রমিকদের বিক্ষোভও চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।

রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আগামী শনিবার সংগঠনটির বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বুধবার বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এ–সংক্রান্ত প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আজকের সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার–উল–আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রমুখ। এ ছাড়া আশুলিয়ার বেশ কয়েকজন পোশাকশিল্প মালিকও এই সভায় উপস্থিত ছিলেন।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি বৃদ্ধির আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি। প্রতিদিনই বেশ কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিজিএমইএর তথ্যানুযায়ী, আজ বুধবারও সাভার–আশুলিয়া ও গাজীপুর এলাকায় ১৫৬ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সাভার–আশুলিয়ায়, ১৪০টি।

প্রথম আলোর সাভার প্রতিনিধি জানান, তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাইয়ের তালিকা বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবারও শ্রমিক বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, কাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শনিবার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় আমরা যাব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ, আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।’

তাহলে কি আগামী সভায় মজুরি প্রস্তাব দেবে না মালিকপক্ষ—এমন প্রশ্নের উত্তরে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা প্রস্তাব দেব। তবে আলোচনায় অংশ নেব না। কারণ, আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?’

মালিকপক্ষের এমন আলোচনার প্রেক্ষিতে জানতে চাইলে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধরনের শ্রমিক ধর্মঘট ডাকি নাই। আন্দোলন করতেও আমরা শ্রমিকদের বলি নাই। শ্রমিকদের আন্দোলনে অন্য অনেক মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে আমরা মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেব।’

সরকার বুক টান করে দাঁড়ালে জনগণ তাদের সহায়তা করবে, এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে আজ বুধবার সংগঠনটির সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা তৈরি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রেনাটা পিএলসির সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশ (এসেডবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ, খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা।

আলোচকেরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটি এবং ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে যাবে। ঢাকা শহরেই ডায়াবেটিসে আক্রান্ত রোগী প্রায় ১২ শতাংশ ছুঁয়েছে এবং প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিস এর আগের ধাপ) হার প্রায় ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫ থেকে ৮ শতাংশ। গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে অনেক বেশি।

নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মেদভুঁড়ির হার বাড়া এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিন দিন বাড়তেই থাকবে বলে বক্তারা সতর্ক করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, সুমন চৌধুরীসহ সংগঠনের অন্য সদস্যরা।

রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চার দিন আটকে রাখেন তরুণীকে।
রাতটা শুরু হয়েছিল হামজার ওপর প্রত্যাশা দিয়ে। শেষটা হলো ফারহান-রাকিবের পায়ের জাদুতে মুগ্ধতা ছড়িয়ে।

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’

পরে যোগাযোগ করা হলে ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। গরমের কারণে তিনি জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মুঠোফোনের খুদে বার্তা দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা একটা ছেলে ছোঁ মেরে ফোনটা নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নামেন, তবে ছেলেটা দৌড়ে পালিয়ে যায়।

আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’

কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। এ ছাড়া সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে উসকানিমূলক মন্তব্যও করেছেন তিনি।

আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়?...জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।

জসিম উদ্দিন বলেন, সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।

সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল

জসিম উদ্দিন আরও বলেন, কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোর্শেদুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান প্রথম আলোকে বলেন, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন। এটি দলের জন্য বিব্রতকর। এর আগেও মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। তিনি অতি উৎসাহী হয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাঁকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগস্ট মাসে হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার ৫১ সংবাদকর্মী: বিএজে

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুজনকেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। গতকাল সাময়িক বরখাস্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

গতকাল মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কারচালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।