পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

রাজশাহী চিনিকলে ১ কেজির উৎপাদনে খরচ ৪০৫ টাকা

রাজশাহী চিনিকলে এক কেজি উৎপাদনে খরচ ৪০৫ টাকা ৬৮ পয়সা। আর এই চিনি বিক্রি করা হয় ১০০ টাকা কেজি দরে। প্রতি কেজি চিনিতে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান ৩০৫ টাকা ৬৮ পয়সা। আর্থিক সংকট নিয়েই আবারও উৎপাদনে...

রাজশাহী চিনিকলে ১ কেজির উৎপাদনে খরচ ৪০৫ টাকা
প্রথম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা

২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রথম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা
স্কুলের বাথরুমে ই-সিগারেট পান, ৬ ছাত্রীর বিরুদ্ধে হংকংয়ে তদন্ত শুরু

স্কুলের শৌচাগারে (বাথরুমে) জমায়েত হয়ে ছয় ছাত্রীর ই-সিগারেট (ভ্যাপ) পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র উদ্বেগ প্রকাশ করেছে হংকংয়ের শিক্ষা প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে দেশটির শ...

স্কুলের বাথরুমে ই-সিগারেট পান, ৬ ছাত্রীর বিরুদ্ধে হংকংয়ে তদন্ত শুরু
৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি

নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও সিআইডি।

৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকি
কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বল...

কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি
শ্রীলঙ্কার জালে এক হালি, গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নতুন নেতা হামজা দেওয়ান চৌধুরীর হাত ধরে নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। শক্তিশালী শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার জালে এক হালি, গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

এলপিজির দামের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে: লোয়াব
এলপিজির দামের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে: লোয়াব

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে এলপিজির দাম বেড়েছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তারা বলছে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই আমদানি বাবদ খরচ। মূলত বিদেশ থেকে গ্যাস কেনা ও দেশে আনার পেছনে এই ব্যয় হয়।

বুধবার এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে পাঠানো এক ব্যাখ্যায় এমন দাবি করেছে লোয়াব। এতে বলা হয়, এলপিজির দামের বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন। গত এক বছরে বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম প্রায় ২১ শতাংশ বেড়েছে। একই সময়ে ডলারের বিপরীতে টাকার মানও কমেছে।

লোয়াবের ব্যাখ্যায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এতে অনেক প্রচলিত সরবরাহ চুক্তিও বাতিল হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহ করতে হচ্ছে আমদানিকারকদের। বর্তমানে দেশের এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্যাস আনতে হয়। আবার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসবাহী জাহাজের সংকট তৈরি হওয়ায় জাহাজভাড়া ও অন্যান্য পরিবহন ব্যয় বহুগুণ বেড়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরামকোর এলপিজির দর, যা সৌদি কন্ট্র্যাক্ট প্রাইস (সিপি) নামে পরিচিত; তা আগে গড়ে টনপ্রতি ৫৫২ ডলার ছিল, যা পরে বেড়ে গড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। চলতি নভেম্বরে তা আরও বেড়ে প্রোপেনের দাম টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলারে পৌঁছেছে। ৩৫:৬৫ অনুপাতে এই দুই উপাদানের গড় দাম দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার। আর বছরের শুরুতে ফেব্রুয়ারিতে দেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১১৩ টাকা, যা নভেম্বরে বেড়ে হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।

ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার কারণও ব্যাখ্যা করেছে আমদানিকারকদের সংগঠনটি। তাদের দাবি, ভারতে বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারে এবং দ্রুত গ্যাস খালাস করতে পারে। অন্যদিকে বাংলাদেশে গভীর সমুদ্র থেকে ছোট জাহাজে গ্যাস খালাস করতে হয়, যাতে সময় ও ব্যয় দুটিই বেশি হয়। এ ছাড়া ভারতের চাহিদার প্রায় অর্ধেক এলপিজি দেশেই উৎপাদিত হয়, কিন্তু বাংলাদেশের প্রায় পুরো এলপিজিই আমদানি করতে হয়। ভারতের বাজার বাংলাদেশের চেয়ে প্রায় ২০ গুণ বড় হওয়ায় দেশটি আমদানিতে বাড়তি সুবিধাও পেয়ে থাকে। পাশাপাশি ভারত সরকার এলপিজি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিলেও বাংলাদেশে এ খাতে সরকারি কোনো ভর্তুকি নেই।

এলপিজির দাম কমাতে কক্সবাজারের মহেশখালীতে সরকারি বা যৌথ উদ্যোগে টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব। তাদের মতে, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা গেলে আমদানি ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে।

বিবৃতিতে লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সদস্যপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

নভেম্বর ১২, ২০২৬
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

নভেম্বর ১২, ২০২৬
মাঝরাতে ই-মেইল পেয়েছিলেন, ক্ষোভে সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কা কোচের
মাঝরাতে ই-মেইল পেয়েছিলেন, ক্ষোভে সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কা কোচের

মুতাইরির দাবি, ১০ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলে তিনি ১৪টি বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এরপরও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

নভেম্বর ১২, ২০২৬
আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণকসহ আবেদন করতে হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে যাঁরা আহত হয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন আছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাঁদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আহত ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণক দাখিল করতে হবে।

ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে সরাসরি জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরে জমা হওয়া আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এর আগে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে নতুন করে দুই হাজারের বেশি আবেদন জমা পড়ার তথ্য জানিয়েছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

গত বছরের নভেম্বর পর্যন্ত দেশের ৪০টি জেলা থেকে মন্ত্রণালয়ে ১ হাজার ৫৪৩টি আবেদন জমা পড়েছিল। এর বাইরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়ে আরও প্রায় ৭০০ আবেদন। সব মিলিয়ে তখন নতুন আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৪৩।

নভেম্বর ১২, ২০২৬
আমার বাড়ি কক্সবাজার হওয়াতে অপরাধ না: স্বরাষ্ট্রমন্ত্রী
আমার বাড়ি কক্সবাজার হওয়াতে অপরাধ না: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার এলাকায় মাদক নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীসহ সবাই যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১১ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১১, ২০২৬
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। আজ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত এপ্রিলে ইরানের প্রভাবশালী সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) আর্জেন্টিনা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

গতকাল এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাল্টা পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার বিমানবাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান। এ জন্য যে পরিণতি দেখা দেবে, তার সব দায় আর্জেন্টিনা সরকারের। তবে বিবৃতিতে আর্জেন্টিনার সেনাবাহিনীর নাম উল্লেখ করা হয়নি।

গত এপ্রিলে আর্জেন্টিনা জানিয়েছিল, আইআরজিসিকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। কারণ, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সমর্থন দেয় ইরান।

আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আসছে বুয়েনস এইরেস। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানীতে ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছিলেন।

নভেম্বর ১১, ২০২৬
সমুদ্র নিকটবর্তী হলে
সমুদ্র নিকটবর্তী হলে

উত্তাল নীল ঢেউয়ে ধুয়ে মুছে যায় জীবনের সহস্র হতাশা নগ্ন পা অজান্তেই হারিয়ে যায় ভূমণ্ডল, নভোমণ্ডল পেরিয়ে আরও দূর বহুদূর নীল ঢেউ-নোনাজলরাশি স্মরণ করে দেয় জীবন সমুদ্র নিকটবর্তী হলে আবার নতুন করে বাঁচতে সাধ জাগে...

নভেম্বর ১১, ২০২৬
রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ
রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ

রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে এ অনিয়ম ধরা পড়ে।

আজ বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে মালিবাগ, টিকাটুলী ও খিলগাঁওয়ের তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিবাগের চৌধুরীপাড়ায় মালিবাগ অটো সার্ভিসের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। টিকাটুলীর এই হাই অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিট যাচাই করে দুটি অকটেন ইউনিটে তেল কম পাওয়া যায়।

বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশ নেন।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে। ভোক্তারা যাতে সঠিক পরিমাপে জ্বালানি তেল পান, সে জন্য নিয়মিত পরিমাপযন্ত্র যাচাই করা হচ্ছে।

নভেম্বর ১১, ২০২৬
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে হামলা ও হতাহতের হিসাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় প্রধান অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল।

নভেম্বর ১২, ২০২৬
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক
ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক

"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।

নভেম্বর ১১, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল করেননি, ফলে এখন মৃত্যুদণ্ড কার্যকরে কোন বাধা নেই বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে এতে দ্বিমত পোষন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরদের অনেকে।

নভেম্বর ১১, ২০২৬
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।

নভেম্বর ১১, ২০২৬
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।

নভেম্বর ১১, ২০২৬
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা
ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস - নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা

কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।

নভেম্বর ১১, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
অধিনায়ক হিসেবে হামজা ১০-এ ১০ : ডুলি
অধিনায়ক হিসেবে হামজা ১০-এ ১০ : ডুলি

অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্বেই দলকে এনে দিলেন বড় জয়। মাঠে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে পুরো মাঠের নিয়ন্ত্রণ সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হামজা চৌধুরীর পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের কোচ থমাস ডুলি।

নভেম্বর ১২, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নভেম্বর ১২, ২০২৬
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করতে এবং নগরবাসীর জানমালের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম শুরু করেছে পুলিশ । বাড়ানো হয়েছে চেকপোস্ট,  তল্লাশি কার্যক্রম।

নভেম্বর ১১, ২০২৬
চট্টগ্রামে আরআরএফ পুলিশ সুপারের ফোন জব্দ, রয়েছেন নজরদারিতে
চট্টগ্রামে আরআরএফ পুলিশ সুপারের ফোন জব্দ, রয়েছেন নজরদারিতে

পুলিশের অভ্যন্তরীণ ও প্রশাসনিক স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
স্কুলের বাথরুমে ই-সিগারেট পান, ৬ ছাত্রীর বিরুদ্ধে হংকংয়ে তদন্ত শুরু
স্কুলের বাথরুমে ই-সিগারেট পান, ৬ ছাত্রীর বিরুদ্ধে হংকংয়ে তদন্ত শুরু

স্কুলের শৌচাগারে (বাথরুমে) জমায়েত হয়ে ছয় ছাত্রীর ই-সিগারেট (ভ্যাপ) পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র উদ্বেগ প্রকাশ করেছে হংকংয়ের শিক্ষা প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে দেশটির শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।

নভেম্বর ১১, ২০২৬
প্রথম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা
প্রথম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা

২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

নভেম্বর ১১, ২০২৬
রাজশাহী চিনিকলে ১ কেজির উৎপাদনে খরচ ৪০৫ টাকা
রাজশাহী চিনিকলে ১ কেজির উৎপাদনে খরচ ৪০৫ টাকা

রাজশাহী চিনিকলে এক কেজি উৎপাদনে খরচ ৪০৫ টাকা ৬৮ পয়সা। আর এই চিনি বিক্রি করা হয় ১০০ টাকা কেজি দরে। প্রতি কেজি চিনিতে উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান ৩০৫ টাকা ৬৮ পয়সা। আর্থিক সংকট নিয়েই আবারও উৎপাদনে যাচ্ছে রাজশাহী চিনিকল।

নভেম্বর ১১, ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় কতটা প্রভাব ফেলবে?
রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিজের রায় কতটা প্রভাব ফেলবে?

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যখন গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় দেবেন, তখন রোহিঙ্গা শিবিরের মানুষ গভীর মনোযোগে তা শুনবেন।

নভেম্বর ১১, ২০২৬