জেলা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল

নভেম্বর ১২, ২০২৬
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপির নেতা বাবুল
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

Prothomalo

View more
ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর
ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর

স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা সম্পন্ন করে তাঁদের যাওয়ার কথা ছিল।

নভেম্বর ১২, ২০২৬
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নভেম্বর ১২, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

নভেম্বর ১২, ২০২৬
লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন
লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জিওন দো ইয়ন। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তবে নতুন সিনেমা ‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে পাওয়া প্রশংসা তাঁকে অবাক করেছে। কারণ, তাঁর কাছে সিনেমাটির শুটিং ছিল বেশ স্বাভাবিক ও সাবলীল। তাই অভিনয় নিয়ে এত প্রশংসা পাবেন, তা ভাবেননি এই অভিনেত্রী।

পরিচালক লি চ্যাং ডংয়ের সিনেমাটিতে চাকরি হারানো কারখানা শ্রমিক হো সোকের (সল কিয়ং গু) স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জিওন। মি ওক নামের এই নারী বাস্তববাদী ও আশাবাদী। স্বামীর নানা সংকটের মধ্যেও তিনি পরিবারকে আগলে রাখেন।

একসময় তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে তথ্যচিত্র নির্মাতা ইয়ে জি (জো ইয়ো জিয়ং) ও তাঁর ধনী স্বামী সাং উয়ের (জো ইন সুং) জীবন।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর আট বছর বিরতি দিয়ে নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ফিরেছেন পরিচালক লি চ্যাং ডং। এ বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জুরি বিভাগের গ্র্যান্ড প্রিক্স, সিলভার লায়ন পুরস্কার জিতেছে। গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘পসিবল লাভ’।

সিনেমাটির মাধ্যমে ১৯ বছর পর আবারও লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করলেন জিওন। এর আগে ২০০৭ সালে পরিচালকের ‘সিক্রেট সানশাইন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেই সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন জিওন।

সম্প্রতি সিনেমাটি নিয়ে এক দল সাংবাদিকের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। সেখানে নিজের অভিনয় নিয়ে পাওয়া প্রশংসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি। “সিক্রেট সানশাইন”-এ শিন আ চরিত্রের মতো এখানে তীব্র বা নাটকীয় আবেগের কোনো বিষয় ছিল না।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে জিওন বলেন, ‘লি চ্যাং ডংয়ের সঙ্গে কাজ করছি বলে কঠিন একটি প্রকল্পের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শুটিং সেটের পরিবেশ ছিল অবিশ্বাস্য রকমের ভালো।

সবকিছু এত স্বাভাবিকভাবে এগোচ্ছিল, গল্পেও বড় কোনো ঘটনা ঘটছিল না। একসময় আমার মনে হয়েছিল, এভাবে সিনেমার শুটিং করা ঠিক হচ্ছে তো?’

সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পরও নিজের অভিনয় নিয়ে সংশয় কাটেনি জিওনের। প্রদর্শনী শেষে দর্শকেরা প্রায় ছয় মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান নির্মাতা ও অভিনয়শিল্পীদের। এরপর পরিচালকের কাছে নিজের অভিনয় নিয়ে জানতে চান তিনি।

জিওন বলেন, ‘প্রদর্শনীর পর পেছনে গিয়ে আমি লি চ্যাং ডংকে জিজ্ঞাসা করেছিলাম, আমি সত্যিই ভালো অভিনয় করেছি কি না। তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি ভালো করেছি। তিনি সাধারণত এমনটা করেন না।’

‘পসিবল লাভ’-এ অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেতে পারেন জিওন—এমন আলোচনা চলছে। তবে এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না তিনি। পুরস্কার পাওয়ার প্রত্যাশা আছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘অনেক দিন আগের কথা, কান চলচ্চিত্র উৎসবে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি, কোনো পুরস্কার জিতলেই আমি হঠাৎ অন্য কোনো অভিনেত্রী হয়ে যাই না কিংবা আমার পরিচয় বদলে যায় না। ফল যা-ই হোক, এই কাজের মধ্য দিয়ে আমি জীবনের সেরা সময় কাটাচ্ছি, সেটাই গুরুত্বপূর্ণ।’

সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতাকে স্বপ্নের সঙ্গে তুলনা করেছেন জিওন। তাঁর ভাষায়, শুটিংয়ে অংশ নেওয়া সব অভিনয়শিল্পীরই মনে হতো, গল্পটি যেন শেষ না হয়, চলতেই থাকে। কিন্তু স্বপ্নের মতো সেই অভিজ্ঞতা খুব দ্রুত শেষ হয়ে গেছে।

পরিচালক লি চ্যাং ডংয়ের কাজের ধরনও তাঁর কাছে ছিল বিশেষ। জিওনের মতে, পরিচালক খুব বেশি নির্দেশনা দিতেন না, দৃশ্য ধারণের সময় জোরালো প্রতিক্রিয়াও দেখাতেন না। কিন্তু তাঁর উপস্থিতিতে সেটের সবকিছু যেন জাদুর মতো স্বাভাবিকভাবে এগিয়ে যেত।

কোরিয়া টাইমস অবলম্বনে

নভেম্বর ১২, ২০২৬
দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের
দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের

আসাদুজ্জামানের জানাজায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন। সম্প্রতি সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নভেম্বর ১২, ২০২৬
‘কী গোলটাই না করল ফারহান!’
‘কী গোলটাই না করল ফারহান!’

বাংলাদেশের চার গোলের জয়ে ফারহানের গোলটি ছিল দেখার মতো। বিরতির সময় এই ফরোয়ার্ডকে যে পরামর্শ দিয়েছিলেন, সেটি তিনি করেছেন জানিয়ে উচ্ছ্বসিত কোচ টমাস ডুলি।

নভেম্বর ১২, ২০২৬
শুধু আল্লাহর ভয়: কেন এবং কীভাবে মনে জাগিয়ে তুলবেন
শুধু আল্লাহর ভয়: কেন এবং কীভাবে মনে জাগিয়ে তুলবেন

‘তোমার মালিককে না জানিয়ে আমাকে একটি বকরি দিয়ে দাও। মালিককে বলবে, নেকড়ে খেয়ে ফেলেছে।’ রাখাল তৎক্ষণাৎ আকাশের দিকে মাথা তুলে বলল, ‘তাহলে আল্লাহ কোথায়?’

নভেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার, রোহিঙ্গা সংকট সমাধানে জোর
বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার, রোহিঙ্গা সংকট সমাধানে জোর

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গাদের দুর্দশার প্রতি অব্যাহত আন্তর্জাতিক মনোযোগের ওপর জোর দিয়েছেন। দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের প্রচেষ্টায় গুরুত্বের কথাও বলেন তিনি।

বুধবার কেলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন কেলি। ১১ নভেম্বর (বুধবার) থেকে তাঁর এই সফর শুরু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ র‍্যাপোর্টিয়ারের দায়িত্ব নেওয়ার পর কেলি অ্যান কারি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছেন। তিনি এ বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক নিযুক্ত হন। মে মাসে তিনি দায়িত্ব নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইন রাজ্যের গুরুতর পরিস্থিতি, বিশেষ করে সেখানে চলমান সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

নজরুল ইসলাম বলেন, মিয়ানমারে তাঁদের নিজ বাসভূমিতে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি, বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তা সংগ্রহের গুরুত্বও তিনি তুলে ধরেন।

বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান কারি তাঁর বাংলাদেশ সফরের অনুরোধ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশ যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি, তা স্বীকার করে তিনি সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির প্রশংসা করেন। রোহিঙ্গাদের দুর্দশার প্রতি টেকসই আন্তর্জাতিক মনোযোগ এবং দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের প্রচেষ্টার গুরুত্বের কথাও তিনি জোর দিয়ে বলেন।

নভেম্বর ১২, ২০২৬
এলপিজির দামের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে: লোয়াব
এলপিজির দামের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে: লোয়াব

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে এলপিজির দাম বেড়েছে বলে দাবি করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। তারা বলছে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই আমদানি বাবদ খরচ। মূলত বিদেশ থেকে গ্যাস কেনা ও দেশে আনার পেছনে এই ব্যয় হয়।

বুধবার এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে পাঠানো এক ব্যাখ্যায় এমন দাবি করেছে লোয়াব। এতে বলা হয়, এলপিজির দামের বাকি ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন, মুনাফা এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন। গত এক বছরে বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম প্রায় ২১ শতাংশ বেড়েছে। একই সময়ে ডলারের বিপরীতে টাকার মানও কমেছে।

লোয়াবের ব্যাখ্যায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এতে অনেক প্রচলিত সরবরাহ চুক্তিও বাতিল হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহ করতে হচ্ছে আমদানিকারকদের। বর্তমানে দেশের এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্যাস আনতে হয়। আবার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসবাহী জাহাজের সংকট তৈরি হওয়ায় জাহাজভাড়া ও অন্যান্য পরিবহন ব্যয় বহুগুণ বেড়েছে।

এতে আরও বলা হয়, সৌদি আরামকোর এলপিজির দর, যা সৌদি কন্ট্র্যাক্ট প্রাইস (সিপি) নামে পরিচিত; তা আগে গড়ে টনপ্রতি ৫৫২ ডলার ছিল, যা পরে বেড়ে গড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। চলতি নভেম্বরে তা আরও বেড়ে প্রোপেনের দাম টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলারে পৌঁছেছে। ৩৫:৬৫ অনুপাতে এই দুই উপাদানের গড় দাম দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার। আর বছরের শুরুতে ফেব্রুয়ারিতে দেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১১৩ টাকা, যা নভেম্বরে বেড়ে হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।

ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার কারণও ব্যাখ্যা করেছে আমদানিকারকদের সংগঠনটি। তাদের দাবি, ভারতে বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারে এবং দ্রুত গ্যাস খালাস করতে পারে। অন্যদিকে বাংলাদেশে গভীর সমুদ্র থেকে ছোট জাহাজে গ্যাস খালাস করতে হয়, যাতে সময় ও ব্যয় দুটিই বেশি হয়। এ ছাড়া ভারতের চাহিদার প্রায় অর্ধেক এলপিজি দেশেই উৎপাদিত হয়, কিন্তু বাংলাদেশের প্রায় পুরো এলপিজিই আমদানি করতে হয়। ভারতের বাজার বাংলাদেশের চেয়ে প্রায় ২০ গুণ বড় হওয়ায় দেশটি আমদানিতে বাড়তি সুবিধাও পেয়ে থাকে। পাশাপাশি ভারত সরকার এলপিজি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিলেও বাংলাদেশে এ খাতে সরকারি কোনো ভর্তুকি নেই।

এলপিজির দাম কমাতে কক্সবাজারের মহেশখালীতে সরকারি বা যৌথ উদ্যোগে টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব। তাদের মতে, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা গেলে আমদানি ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে।

বিবৃতিতে লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সদস্যপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

নভেম্বর ১২, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।