জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবিতে আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা হয়: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, “স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ  জিয়াউর র...

৭ নভেম্বর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা হয়: ভূমি প্রতিমন্ত্রী
পাঁচ বিমা কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২০ কোটি টাকা

দেশের পাঁচ বিমা কোম্পানির ৫ হাজার ৯৭২ জন গ্রাহক বিমাদাবির ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পেতে যাচ্ছেন। গ্রাহকদের এসব অর্থ পরিশোধ করতে উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী...

পাঁচ বিমা কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২০ কোটি টাকা
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজক জান্নাতুল সাইফা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ বছরের অস্বীকৃতির সামনে এখন নতুন বাস্তবতা

যাত্রীর চোখে পড়া সেই স্থাপনাটি ছিল আসলে দিমোনা পারমাণবিক কেন্দ্র, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভাণ্ডারের উৎসস্থল হিসেবে পরিচিত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন ওই নির্মাণাধীন স্থা...

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ বছরের অস্বীকৃতির সামনে এখন নতুন বাস্তবতা
৩১ ঘণ্টায়ও সুন্দরবনে সাগরে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি

সুন্দরবনের দুবলার চরে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজের ৩১ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮)। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

৩১ ঘণ্টায়ও সুন্দরবনে সাগরে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে তিন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে তিন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান

ইসরায়েলে গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগে ইরানের বড় ধরনের হামলা চালাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর অনুগত মোসাদপ্রধান রোমান গফম্যান। গতকাল শুক্রবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে কোনো সূত্রের পরিচয় দেওয়া হয়নি। এতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই হামলার পক্ষে ছিলেন না। তাঁদের আশঙ্কা ছিল, এতে সংঘাত ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, এমনকি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব না–ও হতে পারে।

এরপরও অভিযানের প্রস্তুতি এগিয়ে চলেছে। তবে শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা সংস্থার এক সদস্যের ভুলে যুক্তরাষ্ট্র পরিকল্পনাটি জেনে যায়। ওয়াশিংটন দ্রুত উদ্যোগ নিয়ে নেতানিয়াহুর এ হামলার উদ্যোগ আটকে দেয়। কী ধরনের হামলার পরিকল্পনা ছিল, তা জানায়নি চ্যানেল টুয়েলভ। তবে চ্যানেলটি বলেছে, সামরিক বিধিনিষেধ মেনে প্রতিবেদনটি প্রচার করা হয়েছে।

নেতানিয়াহুর দপ্তর প্রতিবেদনটি নাকচ করে দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, প্রধানমন্ত্রী তখনই স্পষ্ট করেছিলেন, ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো পরিকল্পনা ছিল না।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বৃহস্পতিবার এক সাক্ষাৎকারেও একই ধরনের অভিযোগ করেছেন বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ। নেতানিয়াহুর কড়া সমালোচক বারাক বলেন, সেনাপ্রধানকে না জানিয়ে মোসাদের মাধ্যমে ইরানকে ঘিরে একটি ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু।

শুক্রবারের এই প্রতিবেদনের আগেও একই ধরনের কয়েকটি খবর প্রকাশিত হয়েছিল। ইসরায়েলের নির্বাচনের ঠিক আগে সেগুলো প্রকাশিত হয়েছিল।

ভোটের দুই দিন আগে ২৫ অক্টোবর চ্যানেল টুয়েলভ জানায়, নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে ‘নজিরবিহীন বিরোধ’ চলছিল। বিরোধের কারণ ছিল প্রধানমন্ত্রীর একটি সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ। প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ওই পদক্ষেপ ইরানের সঙ্গে নতুন করে সংঘাত বাধাতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে চ্যানেলটি জানায়, জামির ওই সামরিক পদক্ষেপ নিতে আপত্তি জানাচ্ছিলেন। তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে চেয়েছিলেন। পাশাপাশি পদক্ষেপটির আইনগত অনুমোদনসংক্রান্ত নথিতে নেতানিয়াহুর স্বাক্ষরও চেয়েছিলেন। কী পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চ্যানেলটি তখন জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় বিরোধ চরমে পৌঁছায়। ওই প্রতিবেদনও সামরিক বিধিনিষেধ মেনে প্রচার করা হয়েছিল।

এক সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এমন এক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা এই সংবেদনশীল সময়ে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। এতে পরিস্থিতি ভুলভাবে ব্যাখ্যা করারও আশঙ্কা তৈরি হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল টুয়েলভের সঙ্গে কথা বলেছেন। তাঁদের ভাষ্যমতে, সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ ছিল। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক নেতৃত্ব নিজেদের সুবিধার জন্য ইরান ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছেন।

২৫ অক্টোবর রাতে চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রতিবেদন নিয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল। তিনি একে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দেন। বলেন, জামিরের সঙ্গে তাঁর ‘কোনো বিরোধ নেই’।

একই সাক্ষাৎকারের শুরুর দিকে নেতানিয়াহু বলেন, সম্প্রতি তিনি ইসরায়েলের সামরিক বাহিনী ও মোসাদকে ইরানের শাসকগোষ্ঠীর পতন ঘটানোর নির্দেশ দিয়েছেন। তবে এ বক্তব্যের সঙ্গে চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে উল্লেখ করা নির্দিষ্ট নির্দেশটির সম্পর্ক আছে বলে মনে হয়নি।

চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়েছিল, পালমাহিম বিমানঘাঁটিতে এক বৈঠকেও নেতানিয়াহু ও জামিরের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছিল। বৈঠকের পরিবেশ ছিল ‘অত্যন্ত তিক্ত’।

চ্যানেল টুয়েলভ এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্যও উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, ‘গত কয়েক দিনে জামির যে ভূমিকা রেখেছেন, ইতিহাস তা ভুলবে না’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের আগে অপেক্ষা করছেন মোসাদপ্রধান রোমান গফম্যান। হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের এক দিন আগে ২৬ অক্টোবর চ্যানেল টুয়েলভ ও থার্টিন আরও একটি খবর প্রচার করে। এতে বলা হয়, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (ইরানের বিরুদ্ধে) সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিলেন। সেনাপ্রধান জামির একাই সেটার বিরোধিতা করেন। অন্য কোনো নিরাপত্তাপ্রধান তাতে আপত্তি জানাননি। সামরিক বাহিনীর আশঙ্কা ছিল, ওই পদক্ষেপ ইরানের সঙ্গে সংঘাত বাধাতে পারে। নির্বাচনও ভেস্তে যেতে পারে।

একই দিন মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ইরানে নতুন করে বিমান হামলা চালানোর জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছিলেন নেতানিয়াহু। তবে জামিরের বাধায় তা এগোয়নি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এর কয়েক দিন আগে জামিরের মনে আরেকটি উদ্বেগ তৈরি হয়েছিল। তিনি আশঙ্কা করছিলেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আলাদা কোনো পদক্ষেপ নিতে চাইছেন, যা সরাসরি প্রকাশ্য হামলার পর্যায়ে পড়বে না। জামিরের ধারণা ছিল, এমন পদক্ষেপ ভুল হবে। এতে ইসরায়েলে হামলা চালাতে ইরান উসকানি পেতে পারে।

শুক্রবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো।

সরকার গঠনের আহ্বান জানাবেন প্রেসিডেন্ট

ইসরায়েলে ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আজ রোববার গঠনের জন্য যেকোনো একটি পক্ষকে আমন্ত্রণ জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। দলটির ভাষ্য, ২০১৫ সালের পর কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী এত বেশি আইনপ্রণেতার সমর্থন পাননি।

ইসরায়েলি আরব দল ও জোটের সমর্থন পাওয়ার পর আইজেনকটের প্রতি এখন নবনির্বাচিত ৬৭ আইনপ্রণেতার সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, তিনি রোববারের মধ্যে নতুন সরকার গঠনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করবেন।

‘আমরা ইরানের সঙ্গে কথা বলছি’

ভেস্তে যাওয়া হামলা নিয়ে প্রতিবেদনটি এমন এক সময়ে চ্যানেল টুয়েলভে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার বিষয়টিও বিবেচনা করছেন বলে খবর রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে চ্যানেল টুয়েলভ জানায়, যুক্তরাষ্ট্রের গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পকে একটি অনুরোধ করেছিলেন নেতানিয়াহু। ভোট শেষ হওয়ার পরপরই যেন ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করা হয়। ওই নির্বাচনে দেশজুড়ে বড় পরাজয়ের মুখে পড়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি।

তবে চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় আরও সময় দিতে চান ট্রাম্প।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নেতানিয়াহুর আশঙ্কা, আলোচনার ফলে ইরানের ওপর চাপ অনেকটা কমে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প চান, এই কূটনৈতিক চেষ্টায় ইসরায়েল যেন হস্তক্ষেপ করা থেকে আপাতত বিরত থাকে।

গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, ইরানের প্রতি তাঁর বার্তা কী। জবাবে তিনি বলেন, ‘আমরা ইরানকে পরাজিত করেছি। ইরানে আমরা খুব ভালো করছি। আমরা ইরানের সঙ্গে কথা বলছি। ছয় বা সাত মাসে আমরা একজন সেনাও হারাইনি।’

ট্রাম্প আবারও দাবি করেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামাতে না পারলে আজ ইসরায়েল, এমনকি পুরো মধ্যপ্রাচ্যেরই অস্তিত্ব থাকত না।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘কেউ এটা বলতে চায় না; কিন্তু সবাই জানে, এটাই সত্য।’

নভেম্বর ৭, ২০২৬
পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ
পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

৭ নভেম্বরকে বিএনপি বিপ্লব হিসেবে উদ্‌যাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দলটির মধ্যে দ্বিচারিতা দেখা যাচ্ছে বলে সভায় মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।

নভেম্বর ৭, ২০২৬
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ, অনুষ্ঠান বর্জন
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ, অনুষ্ঠান বর্জন

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

নভেম্বর ৭, ২০২৬
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স

প্রায় পুরো দিন ব্যাটিং করা হৃদয়েরই আজ সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। কিন্তু মাংস পেশিতে টান লাগায় এতটুকু আসতেও নিষেধ ছিল ফিজিওর।

নভেম্বর ৭, ২০২৬
মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন
মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন

চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

নভেম্বর ৭, ২০২৬
সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে ছোটগল্পের বই
সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে ছোটগল্পের বই

সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায়ের জীবন, সংস্কৃতি, সম্পর্ক ও স্মৃতি নিয়ে প্রথম ছোটগল্পের বই প্রকাশ করেছেন লেখক আনিথা দেবী পিল্লাই। ‘হোয়াট দ্য টাং রিমেম্বার্স’ নামের বইটিতে ১১টি গল্পের পাশাপাশি রয়েছে মালয়ালি খাবারের নানা রেসিপি। খাবার কীভাবে মানুষের সম্পর্ক ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকে, তা-ই উঠে এসেছে গল্পগুলোতে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মালয়ালিদের শিকড়। সিঙ্গাপুরের ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে তারা দ্বিতীয় বৃহত্তম উপগোষ্ঠী। সিঙ্গাপুরের চতুর্থ প্রজন্মের মালয়ালি পিল্লাই মনে করেন, এই সম্প্রদায়কে নিয়ে ইংরেজিতে কথাসাহিত্যের বইয়ের অভাব আছে।

বইয়ের গল্পগুলোতে ইতিহাসনির্ভর কাহিনি থেকে শুরু করে কল্পনাশ্রয়ী রচনাসহ বিভিন্ন ধরনের গল্প স্থান পেয়েছে। কোথাও দূরে থাকা স্বামীর জন্য স্ত্রীর রান্না, কোথাও শিক্ষককে কলার পিঠা উপহার দেওয়ার ঘটনা। আবার কেরালার প্রকৃত খাবার কেমন হওয়া উচিত, তা নিয়ে স্বামী-স্ত্রীর মতবিরোধও আছে।

প্রায় দুই দশক ধরে সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন পিল্লাই। গবেষণার কাজে সাক্ষাৎকার নিতে গিয়ে প্রায় প্রতিবারই তাঁকে খাবার পরিবেশন করা হয়েছে। তাঁর উপলব্ধি, খাবার কেবল ক্ষুধা মেটায় না, মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্কও তৈরি করে। এ কারণেই গল্প লিখতে গিয়ে খাবার বারবার ফিরে এসেছে। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাগ্রন্থ ‘ফ্রম কেরালা টু সিঙ্গাপুর: ভয়েসেস ফ্রম দ্য সিঙ্গাপুর মালয়ালি কমিউনিটি’।

প্রায় দুই দশক ধরে সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন পিল্লাই। গবেষণার কাজে সাক্ষাৎকার নিতে গিয়ে প্রায় প্রতিবারই তাঁকে খাবার পরিবেশন করা হয়েছে। তাঁর উপলব্ধি, খাবার কেবল ক্ষুধা মেটায় না, মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্কও তৈরি করে। এ কারণেই গল্প লিখতে গিয়ে খাবার বারবার ফিরে এসেছে। ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাগ্রন্থ ‘ফ্রম কেরালা টু সিঙ্গাপুর: ভয়েসেস ফ্রম দ্য সিঙ্গাপুর মালয়ালি কমিউনিটি’।

বইয়ের শেষে থাকা রেসিপিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট খাবার নিয়ে মানুষের ব্যক্তিগত স্মৃতি। ছোলার তরকারি, আমের দইয়ের তরকারি থেকে শুরু করে গুড় ও ঘি দিয়ে তৈরি কেরালার মিষ্টান্নও আছে সেখানে। ওই সম্প্রদায়ের সদস্য, গবেষণায় অংশ নেওয়া ব্যক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রেসিপিগুলো সংগ্রহ করেছেন লেখক।

বাস্তব জীবনের ঘটনাও গল্পের অনুপ্রেরণা হয়েছে। ‘অ্যান আনইউজুয়াল অ্যারেঞ্জমেন্ট’ গল্পটি লেখকের পিতামহীর জীবন থেকে অনুপ্রাণিত। যুদ্ধের আশঙ্কা থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে থাকতে তিনি সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গল্পে দাদা-দাদির প্রকৃত নাম ব্যবহার করলেও ঘটনার বিবরণ কাল্পনিক রেখেছেন পিল্লাই।

লেখকের মতে, কথাসাহিত্য তাঁর কাছে ‘খেলার মাঠের মতো’। তিনি গল্পে এমন কিছু ইঙ্গিত রাখতে ভালোবাসেন, যা পাঠক প্রথমবার পড়ার সময় হয়তো খেয়াল করবেন না। তাঁর বিশ্বাস, জীবনের সব প্রশ্নের উত্তর মেলে না, তাই গল্পেও সবকিছুর ব্যাখ্যা থাকা জরুরি নয়।

পিল্লাই আশা করেন, বইটি সিঙ্গাপুরের বিভিন্ন সংখ্যালঘু ও অভিবাসী সম্প্রদায় নিয়ে আলোচনা বাড়াবে। তাঁর ভাষায়, অভিবাসীরা একই সঙ্গে অনেক জায়গার মানুষ, আবার কোথাও পুরোপুরি নিজের নয়। এই মাঝামাঝি অবস্থানই তাঁদের জীবনের বিশেষ বাস্তবতা।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

লেখা: গ্রন্থনা: রবিউল কমল

নভেম্বর ৭, ২০২৬
তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ
তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য
ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য

২০২৭ সালে বেড়ানোর জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্যের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ওয়েবসাইট ‘ন্যাশনাল জিওগ্রাফিক’। ইতিহাস-ঐতিহ্য, প্রকৃতি, সংস্কৃতি কিংবা রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা, বিভিন্ন কারণে এসব গন্তব্য ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করবে। চলুন, জেনে নেওয়া যাক গন্তব্যগুলো সম্পর্কে।

১. ভেস্টল্যান্ড, নরওয়ে

কেন যাবেন: ইউরোপের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ফিয়র্ড (শীতপ্রধান অঞ্চলের উপকূলভাগে হিমবাহসৃষ্ট সুগভীর উপত্যকা সমুদ্রজলে ডুবে থাকলে তাকে বলে ফিয়র্ড) অভিযান ও সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের অভিজ্ঞতা নিতে।

ভেস্টল্যান্ড, নরওয়ে

২. পেনাং, মালয়েশিয়া

কেন যাবেন: গ্রীষ্মমণ্ডলীয় এই গন্তব্যে আছে রেইনফরেস্টের পথ ধরে হাঁটার সুযোগ এবং প্রাচীন ও প্রাণবন্ত ঐতিহ্য।

পেনাং, মালয়েশিয়া

৩. লুক্সর, মিসর

কেন যাবেন: শহরটির ওপর দিয়ে সূর্যগ্রহণের দৃশ্য দেখার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ উন্মুক্ত জাদুঘর ঘুরে দেখতে।

লুক্সর, মিসর

৪. ম্যাডিসন, উইসকনসিন, যুক্তরাষ্ট্র

কেন যাবেন: হ্রদকেন্দ্রিক অ্যাডভেঞ্চার, স্থানীয় খাবার এবং সৃজনশীল সাংস্কৃতিক পরিসর মিলিয়ে আনন্দময় ছুটি কাটাতে।

ম্যাডিসন, উইসকনসিন

৫. পুয়ের্তো রিকো

কেন যাবেন: বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যভিত্তিক আয়োজন নতুন করে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করছে।

পুয়ের্তো রিকো

৬. ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে, স্কটল্যান্ড

কেন যাবেন: তুলনামূলক কম ভ্রমণকারীর এই অঞ্চলে আছে নিরিবিলি হাঁটার পথ ও তারাভরা আকাশ দেখার সুযোগ।

ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে, স্কটল্যান্ড

৭. নিগাতা, জাপান

কেন যাবেন: ব্যতিক্রমী আর্ট ফেস্ট ও শতাব্দীপ্রাচীন খাবারের ঐতিহ্যের মধ্য দিয়ে জাপানের অপেক্ষাকৃত শান্ত একটি অঞ্চলকে নতুনভাবে চিনতে।

নিগাতা, জাপান

৮. চেংদু, চীন

কেন যাবেন: তিন হাজার বছরের পুরোনো এক রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য নতুন করে আবিষ্কার করতে।

চেংদু, চীন

৯. প্যাসিফিক কোস্ট হাইওয়ে, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

কেন যাবেন: উপকূলীয় জনপদের পথে পথে ক্যালিফোর্নিয়ার শিল্প-সংস্কৃতির ঐতিহ্য এগিয়ে চলা দেখতে।

প্যাসিফিক কোস্ট হাইওয়ে, ক্যালিফোর্নিয়া

১০. জয়পুর, ভারত

কেন যাবেন: প্রায় ৩০০ বছরের পুরোনো প্রাসাদের শহরে বিশ্বের অন্যতম বৃহৎ সাহিত্য উৎসবের অভিজ্ঞতা নিতে।

জয়পুর, ভারত

১১. গ্রেনাডা

কেন যাবেন: সৃজনশীল সুস্থতাকেন্দ্রিক আয়োজন ও ব্যতিক্রমী উৎসবের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা পেতে।

গ্রেনাডা

১২. সালভাদর, ব্রাজিল

কেন যাবেন: দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক শহরগুলোর অন্যতম এই জনপদে আফ্রিকান-ব্রাজিলীয় সংস্কৃতির বৃহত্তম উৎসবের অংশ হতে।

কেপ ফ্রোওয়ার্ড, চিলি

১৩. কেপ ফ্রোওয়ার্ড, চিলি

কেন যাবেন: দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তে গড়ে ওঠা নতুন জাতীয় উদ্যানের বুনো প্রকৃতি ঘুরে দেখতে।

সান্তান্দের, স্পেন

১৪. সান্তান্দের, স্পেন

কেন যাবেন: রেইনা সোফিয়া জাদুঘরের নতুন শাখাকে কেন্দ্র করে কান্তাব্রিয়া অঞ্চলে গড়ে ওঠা সাংস্কৃতিক জাগরণের অভিজ্ঞতা নিতে।

নরম্যান্ডি, ফ্রান্স

১৫. নরম্যান্ডি, ফ্রান্স

কেন যাবেন: হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক আয়োজন উপভোগ করতে। একই সঙ্গে দেখা মিলবে সেই সব প্রাকৃতিক দৃশ্যের, যা মুগ্ধ করেছিল ইমপ্রেশনিস্ট শিল্পীদের (এমন একদল চিত্রশিল্পী, যাঁরা ১৯ শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে ফ্রান্সে গড়ে ওঠা ‘ইমপ্রেশনিজম’ নামক শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন)।

সাদার্ন ওজার্কস

১৬. সাদার্ন ওজার্কস, মিজৌরি ও আরকানসাস, যুক্তরাষ্ট্র

কেন যাবেন: যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের এই এলাকায় আছে প্রত্যাশার বাইরে নানা রোমাঞ্চকর প্রকৃতিভিত্তিক অভিযানের সুযোগ।

হ্যালিফ্যাক্স, নোভা স্কশিয়া, কানাডা

১৭. হ্যালিফ্যাক্স, নোভা স্কশিয়া, কানাডা

কেন যাবেন: আটলান্টিক কানাডার ঐতিহ্য ও ইতিহাস নতুন করে তুলে ধরার উদ্যোগের কেন্দ্র হয়ে উঠেছে প্রাদেশিক এই রাজধানী।

ট্রান্সককেশীয় ট্রেইল

১৮. ট্রান্সককেশীয় ট্রেইল, আর্মেনিয়া

কেন যাবেন: দীর্ঘ পায়ে হাঁটাপথ ধরে আর্মেনিয়ার দুর্গম ও বুনো প্রকৃতির নানা প্রান্ত আবিষ্কার করতে।

মেলবোর্ন, অস্ট্রেলিয়া

১৯. মেলবোর্ন, অস্ট্রেলিয়া

কেন যাবেন: বসবাসের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহরটি পর্যটকদের জন্য আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।

লাইপজিগ, জার্মানি

২০. লাইপজিগ, জার্মানি

কেন যাবেন: সংগীত ও সংস্কৃতিতে সমৃদ্ধ এক ভ্রমণের জন্য। জার্মানির দ্রুত বর্ধনশীল এই শহর সংগীতপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।

সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন? জেনে রাখুন ১০টি তথ্য

মায়া কা’আন, মেক্সিকো

২১. বাল্টিমোর, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র

কেন যাবেন: যুক্তরাষ্ট্রের রেলপথের ইতিহাসের সূতিকাগার এই শহরে নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠছে অতীতের নানা অধ্যায়।

মালাবি

২২. মালাবি

কেন যাবেন: আফ্রিকার তুলনামূলক কম পরিচিত এই গন্তব্যে ভিড় এড়িয়ে বন্য প্রাণী ও প্রকৃতির রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে।

মায়া কা’আন, মেক্সিকো

২৩. মায়া কা’আন, মেক্সিকো

কেন যাবেন: স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মেক্সিকোর ক্যারিবীয় উপকূলের সাংস্কৃতিক ও প্রাকৃতিক অভিজ্ঞতা পেতে।

ত্রিসিটি, পোল্যান্ড

২৪. ত্রিসিটি, পোল্যান্ড

কেন যাবেন: বাল্টিক সাগরের তীরের গডানস্ক, সোপোট ও গডিনিয়া—এই তিন শহরে আছে নতুন করে সাজানো জলধারার তীর, প্রাণবন্ত নগরজীবন ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন।

কুয়েলাপ, পেরু

২৫. কুয়েলাপ, চাচাপোয়াস, পেরু

কেন যাবেন: ‘উত্তরের মাচু পিচু’ নামে পরিচিত এই প্রত্নতাত্ত্বিক স্থানে দক্ষিণ আমেরিকার অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক অভিযানের অভিজ্ঞতা নিতে।

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

নভেম্বর ৭, ২০২৬
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'
রান্নার হাঁড়ি পাতিলে বিষাক্ত সিসা, 'খোঁজখবর নেওয়ারও কেউ নেই'

গবেষকরা বলছেন, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশুর খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে। আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

নভেম্বর ৭, ২০২৬
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান

১৯৭৫ সালের ৭ই নভেম্বর। অস্থির এক সময় পার করছিল বাংলাদেশ। ৬ই নভেম্বর সন্ধ্যার সময় ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরণ করা হয়। ঐ লিফলেট যারা পেয়েছিলেন তারা আঁচ করতে পারছিলেন যে রাতে 'কিছু একটা' ঘটতে যাচ্ছে।

নভেম্বর ৭, ২০২৬
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?

পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পায়নে উৎসাহ দেওয়ার পাশাপাশি জমি নীতি নিয়েও একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম আলোচিত হলো সরকারি উদ্যোগে ল্যান্ড ব্যাংক তৈরির ঘোষণা।

নভেম্বর ৭, ২০২৬
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?
ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে?

বিরোধ যখন দু'জন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছকই প্রচলিত ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?

নভেম্বর ৭, ২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে  ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি

পেনিয়াকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বর ৭, ২০২৬
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ৭, ২০২৬
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

নভেম্বর ৭, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
হৃদয়ের ডাবল সেঞ্চুরি অবিশ্বাস্য, দ্রুত পরিণত হচ্ছে সে: ফিল সিমন্স
হৃদয়ের ডাবল সেঞ্চুরি অবিশ্বাস্য, দ্রুত পরিণত হচ্ছে সে: ফিল সিমন্স

সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ব্যাটে রেকর্ডের ঝড়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার অপরাজিত ২৪২ রানের ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হৃদয়ের এমন অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হেড কোচ ফিল সিমন্সও। তার মতে, দিনভর হৃদয় যা করেছেন, তার সবকিছুই ছিল অসাধারণ।

নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে তিন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে তিন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি

যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

নভেম্বর ৭, ২০২৬
৩১ ঘণ্টায়ও সুন্দরবনে সাগরে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি
৩১ ঘণ্টায়ও সুন্দরবনে সাগরে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি

সুন্দরবনের দুবলার চরে সাগরের ঢেউয়ে ভেসে নিখোঁজের ৩১ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮)। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নভেম্বর ৭, ২০২৬
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ বছরের অস্বীকৃতির সামনে এখন নতুন বাস্তবতা
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ বছরের অস্বীকৃতির সামনে এখন নতুন বাস্তবতা

যাত্রীর চোখে পড়া সেই স্থাপনাটি ছিল আসলে দিমোনা পারমাণবিক কেন্দ্র, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভাণ্ডারের উৎসস্থল হিসেবে পরিচিত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন ওই নির্মাণাধীন স্থাপনার আসল উদ্দেশ্য উদ্ঘাটন করে, তার কয়েক মাস পর ওগডেন রিড কোহেনের সঙ্গে একটি বৈঠকের দাবি জানান।

নভেম্বর ৭, ২০২৬
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজক জান্নাতুল সাইফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নভেম্বর ৭, ২০২৬
পাঁচ বিমা কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২০ কোটি টাকা
পাঁচ বিমা কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২০ কোটি টাকা

দেশের পাঁচ বিমা কোম্পানির ৫ হাজার ৯৭২ জন গ্রাহক বিমাদাবির ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পেতে যাচ্ছেন। গ্রাহকদের এসব অর্থ পরিশোধ করতে উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামীকাল রবিবার (৮ নভেম্বর) এসব অর্থ পরিশোধ করা হবে।

নভেম্বর ৭, ২০২৬
৭ নভেম্বর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা হয়: ভূমি প্রতিমন্ত্রী
৭ নভেম্বর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা হয়: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, “স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ  জিয়াউর রহমানকে মুক্ত করেন। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়।”

নভেম্বর ৭, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবিতে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবিতে আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নভেম্বর ৭, ২০২৬