রসনা

প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি

নভেম্বর ১৩, ২০২৬
প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি
প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি

প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

ডো তৈরির উপকরণ

ময়দা: ১ কাপ

কর্নফ্লাওয়ার: সিকি কাপ

লবণ: সিকি চা-চামচ

পানি: পরিমাণমতো

তেল: ১ চা-চামচ

প্রণালি

ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন। শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন।

ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

পুর তৈরির উপকরণ

গরুর কিমা ১ কাপ, স্প্রিং অনিয়নকুচি আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গলানো মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।

প্রণালি

তেল ছাড়া ওপরের সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিন। তৈরি করা ডো দিয়ে মোমো শিট তৈরি করে নিন। ভেতরে পুর ভরে পছন্দমতো আকার দিয়ে বানিয়ে রাখুন।

প‍্যানে এক টেবিল চামচ তেল দিয়ে মোমোগুলো দিন, মোমোর নিচের অংশে হালকা রং ধরে এলে আধা কাপ স্টক বা পানিতে এক চা–চামচ কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিয়ে ভেজে নিন। হয়ে এলে পরিবেশন করুন।

যে ৫ কারণে ভাইরাল দূরবীন বাংলা রেস্তোরাঁ

Prothomalo

View more
রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই,তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে
রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই,তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন তাঁদের ব্যাংক হিসাবও অবমুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এই উদ্যোগ নেওয়া হয়। এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভুক্তভোগী কয়েকজন তৈরি পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও তাঁদের কেউ কেউ বলছেন, ব্যাংক হিসাব অবমুক্ত হলেও হয়রানি পুরোপুরি দূর হয়নি। কারণ, ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এখন হিসাব অবমুক্ত হলেও ওই প্রক্রিয়া চলছে। তা ছাড়া হিসাব জব্দের কারণে প্রতিষ্ঠানের ঋণপত্র খোলা, অনুমোদিত ঋণসীমা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে।

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে গত অক্টোবর থেকে শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে সরকার। গত সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গতকালও সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০৪টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।

গত অক্টোবরের শেষের দিকে শ্রমিক বিক্ষোভ তীব্র হলে এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের একাধিক কর্মকর্তা। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পৃথকভাবে এসব ব্যাংক হিসাব জব্দ ও তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়।

আইটিআইআইইউর তালিকায় ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ জন ব্যবসায়ী ছিলেন। আর প্রতিষ্ঠানগুলো ছিল সাতটি শিল্প গ্রুপের। আর ৬৭ জন ব্যবসায়ীর মধ্যে ৬ জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া দুজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে ছিলেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে সংশ্লিষ্ট এই আট ব্যবসায়ীর পাশাপাশি তাঁদের স্ত্রী, ভাই ও ব্যবসায়িক অংশীদারদের নামও ছিল তালিকায়। এতে ইতিবাচক ভাবমূর্তির বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নামও তালিকায় যুক্ত হয়। ফলে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা–সমালোচনার পাশাপাশি দেখা দেয় উদ্বেগ।

পোশাক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংক হিসাব জব্দ ও তলবের পর বিজিএমইএ নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু করেন। তাঁরা বলেন, তালিকায় ভালো ও বড় কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম রয়েছে, যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত নন। এ অবস্থায় তাঁদের ব্যাংক হিসাব জব্দ করা হলে শ্রমিকের মজুরি পরিশোধসহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এরপর সরকার এ বিষয়ে কিছুটা নমনীয় হয়।

মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএবিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।

ব্যাংক হিসাব জব্দের তালিকায় ছিল স্ট্যান্ডার্ড গ্রুপও। অথচ গ্রুপটির মালিকদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। ফলে তাঁদের ব্যাংক হিসাব গত বুধবার অবমুক্ত করে চিঠি দেয় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

জানতে চাইলে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি হাসনাত মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ব্যাংক নিশ্চিত করেছে, আমাদের ব্যক্তিগত ও কোম্পানির ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ফয়জুর রহমান ব্যবসায়িক অংশীদার হওয়ায় তুসুকা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়। সেই সঙ্গে গ্রুপটির পরিচালক ফয়জুর রহমান, আরশাদ জামাল, রেফায়েত উল্লাহ, ফিরোজ আলমসহ ৯ জনের হিসাব জব্দ করা হয়। ৯ পরিচালকের পাশাপাশি প্রতিষ্ঠানের কয়েকটি হিসাবও জব্দ করা হয়। গত সপ্তাহে প্রতিষ্ঠানের জব্দ হিসাবগুলো অবমুক্ত করা হলেও ব্যক্তি হিসাবগুলো এখনো জব্দ রয়েছে।

জানতে চাইলে তুসুকা গ্রুপের চেয়ারম্যান আরশাদ জামাল প্রথম আলাকে বলেন, ‘গত বুধবার আমরা ফয়জুর রহমান ছাড়া অন্য অংশীদারদের ব্যাংক হিসাব অবমুক্ত করতে একটি আবেদন বিজিএমইএতে দিয়েছি। বিজিএমইএ তাদের সুপারিশসহ সেটি এনবিআরে পাঠিয়েছে। আশা করছি, প্রতিষ্ঠানের মতো ব্যক্তি হিসাবগুলোও দ্রুত অবমুক্ত হবে।’

জানা যায়, মন্ডল গ্রুপের ২৮টি ও এনভয় গ্রুপের ৫ প্রতিষ্ঠানের জব্দ ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে গ্রুপ দুটির মালিকদের ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমদু হাসান খান প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের তালিকায় থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া বিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।’

নভেম্বর ১৩, ২০২৬
শেষ তরি
শেষ তরি

‘সবকিছুরই আসলে একটা শেষ আছে।’ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভার্জিনিয়া র‍্যাটনার।

চোখ কুঁচকে সামনের বিস্তীর্ণ সমুদ্রের দিকে তাকিয়ে আছে সে। বেশ কড়া রোদ উঠেছে আজ। ‘কাজ করার জন্য দিনটা সুন্দর। তবে একটু ঝোড়ো বাতাস হলে আমার মেজাজের সঙ্গে মিলে যেত।’

টেরেস্ট্রিয়াল স্পেস এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উপস্থিত আছে রবার্ট গিল। র‍্যাটনারের কথা শুনে বেজার হয়ে সে বলে, ‘ঘ্যান ঘ্যান কোরো না তো। এইমাত্র তুমি নিজেই কিন্তু বললে, সবকিছুরই আসলে একটা শেষ আছে।’

‘কিন্তু পাইলট হিসেবে আমাকেই বেছে নেওয়া হলো কেন?’

‘কারণ, তুমিই আমাদের সংস্থার শ্রেষ্ঠ মহাকাশ পাইলট। আমরা চাই, শেষ কাজটার সুন্দর সমাপ্তি হোক। এজেন্সির শেষ অ্যাসাইনমেন্টের জন্য আমাকেই-বা বেছে নেওয়া হয়েছে কেন?’

‘সমাপ্তি পর্বটা যাতে শুভ হয়। হ্যাপি এন্ডিংয়ের

নাম শোনোনি?’

‘হ্যাপি এন্ডিং?’ নভোতরিতে মালপত্র তোলা দেখতে দেখতে বলল ভার্জিনিয়া। অপেক্ষমাণ যাত্রীদের লাইনও বেশ দীর্ঘ। আজই এসবের শেষ দিন।

২০ বছর ধরে নভোতরি চালাচ্ছে ও। এ কথা সব সময়ই ভেবে আসছে যে একসময় না একসময় এর ইতি ঘটবেই। হয়তো ভাবছেন, জ্ঞানের ভারে চুল পেকে গেছে তার, চেহারায় ভাঁজ পড়েছে। কিন্তু বাস্তবে সে রকম কিছু ঘটেনি। হয়তো নিয়ত পরিবর্তনশীল মহাকর্ষের কোনো ভূমিকা আছে এর পেছনে। নভোতরি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় ওকে। আর ভিন্ন ভিন্ন জায়গায় বদলে যায় মহাকর্ষের টান।

দ্য ভিজিট

২০ বছর ধরে নভোতরি চালাচ্ছে ও। এ কথা সব সময়ই ভেবে আসছে যে একসময় না একসময় এর ইতি ঘটবেই। হয়তো ভাবছেন, জ্ঞানের ভারে চুল পেকে গেছে তার, চেহারায় ভাঁজ পড়েছে।

র‍্যাটনারের মন সায় দিতে চায় না। ‘যদি শেষ মহাকাশতরিটা টেক–অফের সময় বিস্ফোরিত হয়, তাহলে কি খুব বেশি নাটুকে হয়ে যাবে বিষয়টা? পৃথিবীর পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদও হয়ে যাবে কিন্তু।’

মাথা ঝাঁকায় গিল। ‘তুমি ভালো করেই জানো, এসব কথা বললে তোমার সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত আমার। অতীতের কথা ভাবতে ভাবতে একটু বেশিই নস্টালজিক হয়ে উঠছ তুমি।’

‘হ্যাঁ, তো করো রিপোর্ট। তাহলে অন্তত আমার মানসিক অবস্থার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আমাকে এই মহাকাশতরি চালানোর জন্য অনুপযুক্ত ঘোষণা করবে। আমিও মুক্তি পাব। তখন ৬১৬ থেকে যাত্রীর সংখ্যা বেড়ে ৬১৭ হবে। যাত্রীদের তালিকায় নাম থাকবে আমারও। এই নভোতরি অন্য কেউ চালিয়ে নিক, যার নাম ইতিহাসের পাতায় লেখা—’

‘রিপোর্ট করার কোনো ইচ্ছা নেই আমার। তা ছাড়া তুমি যা বলছ, ও রকম কিছুই ঘটবে না। স্পেস শাটল বা নভোতরির টেক-অফের বিষয়টি এখন একদম নিরাপদ।’

‘সব সময় কিন্তু নয়,’ চেহারায় আঁধার ঘনায় ভার্জিনিয়া র‍্যাটনারের। ‘এন্টারপ্রাইজ সিক্সটির বেলায় কী ঘটেছিল, ভুলে গেছ?’

‘ও নিয়ে এখনো পড়ে থাকলে চলবে? ১৭০ বছর আগের ঘটনা, এরপর কিন্তু আর কোনো মহাকাশযান দুর্ঘটনায় পড়েনি। এখন মহাকর্ষ প্রতিরোধব্যবস্থা এত ভালো যে কানের পর্দা ফাটারও কোনো আশঙ্কা নেই। নভোতরি টেক-অফের সময় যে গর্জন হতো, তা এখন আর হয় না। শোনো র‍্যাটনার, তুমি বরং এখন অবজারভেশন ডেকে চলে যাও। টেক-অফের ৩০ মিনিটও বাকি নেই আর।’

কিডন্যাপ

মাথা ঝাঁকায় গিল। ‘তুমি ভালো করেই জানো, এসব কথা বললে তোমার সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত আমার। অতীতের কথা ভাবতে ভাবতে একটু বেশিই নস্টালজিক হয়ে উঠছ তুমি।’

‘তুমি তাহলে এত দিনে আমাকে বোঝাতে চাইছ যে মহাকাশযাত্রা সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়া, যেখানে আমার সে রকম কোনো প্রয়োজন নেই।’

‘আমার বলা না–বলা দিয়ে কিছু যায়-আসে না। তুমি সাধারণ যে কারও চেয়ে বেশি জ্ঞান রাখো এসব ব্যাপারে। কন্ট্রোল সেন্টারে তোমার উপস্থিতি একটা প্রথার মতন। সংস্কারও বলতে পারো।’

‘আমার মনে হয়, তুমিই বরং নস্টালজিয়ায় ভুগছ। এমন একটা সময় ছিল, যখন পাইলটদের হাতে ছিল সব গুরুদায়িত্ব। কন্ট্রোল সেন্টারে শুধু বসে থেকে সময় কাটাতে হতো না তাদের। যাহোক, যাচ্ছি আমি,’ বলে র‍্যাটনার পা বাড়াল সেন্ট্রাল টিউবের দিকে। পাখির পালকের মতো হালকা হয়ে গেল শরীর। একঝটকায় ওপরে উঠে গেল ও।

প্রশিক্ষণের দিনগুলোর কথা মনে পড়ে গেল র‍্যাটনারের। তখন অ্যান্টিগ্র্যাভ ব্যবস্থা কেবল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মূল মহাকাশযানের চেয়েও বিরাট আকৃতির যন্ত্রপাতি ভূমিতে বসাতে হতো মহাকর্ষহীনতা—বলা ভালো ‘ওজনহীনতা’—সৃষ্টির জন্য। তার ওপর যান্ত্রিক গোলযোগ তো ছিলই। হুটহাট বন্ধ হয়ে যেত কাজ।

আর এখন প্রতিটি মহাকাশযানের নিজস্ব অ্যান্টিগ্র্যাভ যন্ত্র আছে। ওগুলোয় চেপে যেসব প্যাসেঞ্জার যাওয়া-আসা করে, তাদের কোনো ধারণাই নেই, আগে কেমন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে নভোচারীদের। ভারী ভারী সব মালামাল এখন একজন মাত্র কর্মী খুব সহজেই ঘর্ষণহীন এয়ারজেট আর ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে ওঠানামা করাতে পারে। ওজন না থাকলেও জড়তা ঠিকই থাকে সেসবের।

অনুরূপী

তখন অ্যান্টিগ্র্যাভ ব্যবস্থা কেবল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মূল মহাকাশযানের চেয়েও বিরাট আকৃতির যন্ত্রপাতি ভূমিতে বসাতে হতো মহাকর্ষহীনতা—বলা ভালো ‘ওজনহীনতা’—সৃষ্টির জন্য।

মানুষের তৈরি আর কোনো যন্ত্রপাতি মহাকাশযানগুলোর মতো এত বিশাল, জটিল আর উন্নত মানের নয়। এখন আর পৃথিবীর মহাকর্ষের বিরুদ্ধে উড্ডয়নের সময় বাড়তি কোনো কিছুর দরকার পড়ে না। তবে কিছু মহাকাশযান ছিল একসময়, রাসায়নিক জ্বালানি ব্যবহার করে, এমন রকেটের সাহায্যে প্রাথমিক উড্ডয়ন পর্ব সংঘটিত হতো সেগুলোতে। নিতান্ত সেকেলে প্রযুক্তি যাকে বলে!

অল্প দূরত্ব পাড়ি দিতে হয় যেসব মহাকাশযানের—যেমন কোনো মহাকাশ উপনিবেশ থেকে কোনো খাদ্য উৎপাদনকেন্দ্রের মধ্যে যাতায়াত করে যেগুলো, অথবা চাঁদ থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, সেগুলোর কোনো অ্যান্টিগ্র্যাভ যন্ত্র বসানোর প্রয়োজন পড়ে না। তাই সেগুলোর গঠনও খুব একটা জটিল নয়।

পাইলটের কামরায় পা রাখল র‍্যাটনার। চারদিকের নির্দেশক যন্ত্রগুলো ওকে জানিয়ে দিচ্ছে মহাকাশযানের কোন জায়গায় কী মালপত্র রাখা হয়েছে।

জানিয়ে দিচ্ছে কোথায় কোন যাত্রী বসেছে এবং তার সহকর্মীরা কে কোথায় কী কাজ করছে। (ভুলেও কাউকে কোনোভাবে রেখে যাওয়া যাবে না!) মনিটরিং স্ক্রিনের তথ্য অনুযায়ী, নভোতরির সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে এ মুহূর্তে।

একদম সামনে ৩৬০ ডিগ্রির একটা টিভি পর্দা। নভোতরির বাইরে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। সেদিকে তাকাল র‍্যাটনার। অতীতে এখান থেকেই মানুষ প্রথম মহাকাশযাত্রা শুরু করেছিল। সে এক বীরত্বপূর্ণ ইতিহাস। এই জায়গা থেকেই

দীর্ঘ পথ পাড়ি দিয়েছে মহাকাশে উপনিবেশ স্থাপনের জন্য এবং স্বয়ংক্রিয় শক্তি উৎপাদন ও কারখানা তৈরির জন্য। কারখানাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতো। তখন এমনও মহাকাশ উপনিবেশ ছিল, যেগুলোতে মাত্র ১০ হাজার লোক বাস করত কোনোমতে।

সন্দেশ

চারদিকের নির্দেশক যন্ত্রগুলো ওকে জানিয়ে দিচ্ছে মহাকাশযানের কোন জায়গায় কী মালপত্র রাখা হয়েছে। জানিয়ে দিচ্ছে কোথায় কোন যাত্রী বসেছে এবং তার সহকর্মীরা কে কোথায় কী কাজ করছে।

কিন্তু এখন সেই সুবিশাল প্রযুক্তি স্থাপনার কিছু আর বাকি নেই। এই শেষ নভোতরির যাত্রা শুরু করতে যে সামান্য জিনিসের প্রয়োজন, সেটুকুই দাঁড়িয়ে আছে কেবল। বাকি সব খুলে একটা একটা করে মহাকাশযানে তুলে দেওয়া হয়েছে। ওই অংশটুকু এই পৃথিবীর মাটিতেই পড়ে থাকবে নভোতরি চলে যাওয়ার পর। একসময় মরচে ধরবে এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।

মুছে যাবে শেষ বিষাদময় স্মৃতিটুকুও।

কিন্তু পৃথিবীর মানুষ কী করে ভুলবে তার অতীত?

র‍্যাটনার এখন কেবল জনাকীর্ণ পথঘাট ও জলরাশি দেখতে পাচ্ছে। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই; নেই মানুষজন। রয়ে গেছে শুধু সবুজ গাছপালা, হলদে বালু এবং নীল পানি।

সময় হয়ে এসেছে। র‍্যাটনারের অভ্যস্ত চোখ বলে দিল মহাকাশযান পূর্ণ যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ তৈরি। যন্ত্রপাতিগুলোও নিখুঁত কাজ করছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেষ ৬০ সেকেন্ড বাকি আছে কেবল যাত্রার। মাথার ওপর ভাসমান নেভিগেশনাল স্যাটেলাইট সংকেত দিল, মহাকাশ পরিষ্কার। র‍্যাটনার জানে, এখন (এমনকি পরেও) কোনো বাটন চাপতে হবে না ওকে। যা হওয়ার স্বয়ংক্রিয়ভাবেই হবে।

নিঃশব্দে, বিনা বাধায় টেক-অফ করল নভোতরি। সেই সঙ্গে শেষ হলো ২০০ বছর ধরে চলতে থাকা বৃহৎ কর্মযজ্ঞ। মহাকাশে চাঁদ, মঙ্গল, অন্যান্য গ্রহাণু এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা মহাকাশ কলোনিগুলোতে ওদের জন্য অপেক্ষা করছে মানবসভ্যতা।

নেতা

র‍্যাটনার এখন কেবল জনাকীর্ণ পথঘাট ও জলরাশি দেখতে পাচ্ছে। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই; নেই মানুষজন। রয়ে গেছে শুধু সবুজ গাছপালা, হলদে বালু এবং নীল পানি।

পৃথিবী থেকে শেষ মানুষের দলটা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এইমাত্র রওনা হয়ে গেল। সেই সঙ্গে বিলুপ্ত হলো পৃথিবীর বুকে মানুষের ৩০ লাখ বছরের রাজত্ব। শেষ হলো ১০ হাজার বছরের সভ্যতা। সমাপ্তি ঘটল ৪০০ বছরের দ্রুত শিল্পোন্নতির।

পৃথিবী বর্তমানে ফিরে গেছে তার আদিম চেহারায়। এই মানবসভ্যতা আরও আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে কৃতজ্ঞতাস্বরূপ মাতৃগ্রহকে আগের রূপ ফিরিয়ে দেবে। এবার বিশ্রামের পালা। এ বিশ্রাম তার প্রাপ্য।

শেষ নভোতরিটা পৃথিবীর বায়ুমণ্ডলের মায়া কাটিয়ে ওপরে উঠে এল দ্রুত। নিচে ছোট হতে হতে একসময় বিন্দুতে পরিণত হলো নীল গ্রহটা।

মহাকাশের আনাচকানাচে ছড়িয়ে থাকা ১৫ হাজার কোটি অধিবাসী সিদ্ধান্ত নিয়েছে, পৃথিবীতে আর কোনো দিন মানুষের পায়ের ছাপ পড়বে না।

মুক্তি পেয়েছে পৃথিবী।

শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে।

রূপান্তর: সালমান হক

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় নভেম্বর সংখ্যায় প্রকাশিত

উদ্ভাবনপটু দেশপ্রেমী

নভেম্বর ১৩, ২০২৬
ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান
ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী বোলিং করেছেন অস্ট্রেলিয়ান পেসার মাহলি বিয়ার্ডম্যান।

নভেম্বর ১৩, ২০২৬
মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’র শিল্পী সাহেদ
মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’র শিল্পী সাহেদ

নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হবেন ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী।

নভেম্বর ১৩, ২০২৬
ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না
ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না

এই পুজোর অনন‍্য বৈশিষ্ট্য হল এর কঠোর নিয়মপালন ও পবিত্রতা। একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, দুটি ভিন্ন প্রহরের সূর্যকেই পুজো করা হয়।

নভেম্বর ১৩, ২০২৬
অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে
অভিজ্ঞদের পাশাপাশি সদ্য স্নাতকদেরও চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের অপারেশনস ডিভিশনে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি সদ্য স্নাতক পাস (ফ্রেশার) প্রার্থীরাও পদটিতে আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার, অপারেশনস ডিভিশন (গ্রেড: প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে)।

শিক্ষাগত যোগ্যতা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সন্তোষজনক ফলাফলসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক পাস প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে।

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভব

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও (ফ্রেশার) আবেদন করা যাবে। প্রার্থীর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ব্যাংকিং ও আর্থিক সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। এ ছাড়া অভ্যন্তরীণ ও বাহ্যিক গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার মতো চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

কাজের ধরন ও কর্মস্থল

—চাকরির ধরন: ফুল টাইম।

—কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (তবে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে)।

—আগ্রহী চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। কেবল বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে। নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক ব্যাংক কোনো ধরনের ফি গ্রহণ করে না। যেকোনো ধরনের ব্যক্তিগত তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৬।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

নভেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না  আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫
বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে মাইক্রোসফট।

নভেম্বর ১৩, ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়

এ বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়েই পড়েছে। বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।

নভেম্বর ১৩, ২০২৬
প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি
প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি

প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

ডো তৈরির উপকরণ

ময়দা: ১ কাপ

কর্নফ্লাওয়ার: সিকি কাপ

লবণ: সিকি চা-চামচ

পানি: পরিমাণমতো

তেল: ১ চা-চামচ

প্রণালি

ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন। শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন।

ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

পুর তৈরির উপকরণ

গরুর কিমা ১ কাপ, স্প্রিং অনিয়নকুচি আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গলানো মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।

প্রণালি

তেল ছাড়া ওপরের সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিন। তৈরি করা ডো দিয়ে মোমো শিট তৈরি করে নিন। ভেতরে পুর ভরে পছন্দমতো আকার দিয়ে বানিয়ে রাখুন।

প‍্যানে এক টেবিল চামচ তেল দিয়ে মোমোগুলো দিন, মোমোর নিচের অংশে হালকা রং ধরে এলে আধা কাপ স্টক বা পানিতে এক চা–চামচ কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিয়ে ভেজে নিন। হয়ে এলে পরিবেশন করুন।

যে ৫ কারণে ভাইরাল দূরবীন বাংলা রেস্তোরাঁ

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।