বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও ফ্যাসিবাদী মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তিকে নির্মূল করার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব উদ্বেগজনক।
প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্...
ভারতের আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ভ...
বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করছে আইটেল এনার্জি। দেশের বাজারের চাহিদা ও স্থানীয় পরিবেশ...
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টার পর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে অবস্থান করছেন এক নারী। ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা বলতে পারছে না...
ভারত তার নিজের নীতিকে পাশ কাটিয়ে একটি ইসরায়েলি ফোন-হ্যাকিং কোম্পানিকে নয়াদিল্লির নিজস্ব নিয়মাবলি থেকে অব্যাহতি দিয়েছে। এর ফলে কোম্পানিটি সরকারি সংস্থাগুলোর কাছে ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি ও নজর...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

আশির দশকে গান শোনার অভিজ্ঞতায় বড় পরিবর্তন এনেছিল সনির ওয়াকম্যান। ছোট আকারের এই ক্যাসেট প্লেয়ার সহজেই পকেটে বা হাতে নিয়ে ঘুরে বেড়ানো যেত। হেডফোন কানে লাগিয়ে নিজের পছন্দের গান শোনার সুযোগ করে দিয়েছিল যন্ত্রটি। ১৯৭৯ সালে বাজারে আসা প্রথম ওয়াকম্যানের সঙ্গে ছিল বিশেষ নকশার একটি হেডফোন, যার নাম এমডিআর-৩এল২। প্রায় ৫০ বছর পর সেই পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি। তবে এবার নাম এমডিআর-৩আর।

প্রায় ৫০ বছর পর পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি, এবার নাম এমডিআর-৩আর

পুরোনো দিনের চেনা নকশা অক্ষুণ্ন রেখে এতে যোগ করা হয়েছে আধুনিক ইউএসবি-সি সংযোগ, মাইক্রোফোন ও রিমোট কন্ট্রোল। শুধু তা-ই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে। ব্যক্তিগতভাবে বহনযোগ্য ক্যাসেট প্লেয়ারের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই যন্ত্র। এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন। হালকা গড়নের এই হেডফোনে ছিল ২৩ মিলিমিটারের ড্রাইভার ইউনিট। এর নকশায় কান পুরোপুরি ঢাকা পড়ে না।

১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে, এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন

নতুন এমডিআর-৩আর হেডফোনে সেই পুরোনো নকশাই ফিরিয়ে এনেছে সনি। এর হালকা গঠন ও খোলামেলা নকশা দীর্ঘক্ষণ ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। সঙ্গে থাকছে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ার প্যাড। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ার প্যাড বদলে নিতে পারবেন।

শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ। ১৯৭৯ সালের মূল মডেলের নকশার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে এসব।

মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন

তারযুক্ত হেডফোনে ইউএসবি-সি

শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ

ব্লুটুথ হেডফোনের জনপ্রিয়তার মধ্যেও তারযুক্ত হেডফোনের প্রতি আগ্রহ আবার বাড়ছে। চার্জ দেওয়ার ঝামেলা নেই, ব্লুটুথের সঙ্গে সংযোগ স্থাপনের প্রয়োজন নেই—তারযুক্ত হেডফোনের এই সরল ব্যবহারই অনেকের কাছে আকর্ষণীয়। নতুন এমডিআর-৩আর মডেলটি সেই সুবিধার সঙ্গে যুক্ত করেছে আধুনিক প্রযুক্তি।

এতে আছে ইউএসবি-সি সংযোগব্যবস্থা। ফলে ইউএসবি অডিও ক্লাস ১.০ সমর্থন করে, এমন স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের সঙ্গে হেডফোনটি ব্যবহার করা যাবে। তবে কিছু যন্ত্রে সংযোগের জন্য আলাদা সেটিংস পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

হেডফোনের তারে আছে ইন-লাইন রিমোট কন্ট্রোল ও বিল্ট-ইন মাইক্রোফোন। এর সাহায্যে গান চালু বা বন্ধ করা এবং ফোনে কথা বলা যাবে। ফলে গান শোনার পাশাপাশি দৈনন্দিন যোগাযোগের কাজেও ব্যবহার করা যাবে হেডফোনটি।

সাউন্ডের ক্ষেত্রেও পুরোনো মডেলের সঙ্গে মিল রাখার চেষ্টা করেছে সনি। এতে ব্যবহার করা হয়েছে ২৩ মিলিমিটারের ড্রাইভার ইউনিট, যা মূল এমডিআর-৩ মডেলের সমান। তবে আধুনিক শ্রোতার পছন্দের কথা বিবেচনা করে শব্দের মানে কিছুটা পরিমার্জন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘স্ট্রেঞ্জার থিংস’ সংস্করণও আসছে

সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি

সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি। এর নাম এমডিআর-৩আর স্ট্রেঞ্জার থিংস এডিশন।

আশির দশককে কেন্দ্র করে নির্মিত সিরিজটির আবহের সঙ্গে ওয়াকম্যানের পুরোনো নকশার বেশ মিল আছে। সিরিজটির চরিত্র ম্যাক্সের ব্যবহৃত হেডফোন এবং রহস্যময় আপসাইড ডাউন দুনিয়ার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণটি।

এতে হেডব্যান্ডে লেজার দিয়ে খোদাই করা হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’ লোগো। হেডফোনের সঙ্গে থাকছে কালো ও লাল রঙের ইয়ার প্যাড। এর প্যাকেজিংয়েও রাখা হয়েছে সিরিজটির বিশেষ নকশা।

পরিবেশের কথাও ভেবেছে সনি

নতুন হেডফোন তৈরিতে পরিবেশের বিষয়টিও বিবেচনায় নিয়েছে সনি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হেডফোনের প্লাস্টিকের প্রায় ২৫ শতাংশ পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি। এ ছাড়া পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়নি।

ছেলেকে পাঁচ বছর টিভি-মোবাইল থেকে দূরে রেখেছিলেন অমৃতা, কী করতেন বিকল্প হিসেবে?

দাম ও প্রাপ্যতা

সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ সংস্করণের দাম ৭৯ দশমিক ৯৯ ডলার, যা প্রায় ৯ হাজার ৮০০ টাকা। এই দাম যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নির্ধারিত; অন্যান্য দেশে দাম ও প্রাপ্যতা ভিন্ন হতে পারে।

একনজরে এমডিআর-৩আর ওয়াকম্যান হেডফোন

সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা

মডেল: এমডিআর-৩আর

ধরন: ওপেন-ইয়ার, তারযুক্ত হেডফোন

ড্রাইভার ইউনিট: ২৩ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার

কানেক্টিভিটি: ইউএসবি-সি

কন্ট্রোল: ইন-লাইন রিমোট কন্ট্রোল ও বিল্ট-ইন মাইক্রোফোন

বিশেষ সুবিধা: নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ার প্যাড

সূত্র: সনি, ফোর্বস ও ইয়াহু টেক

যে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী সেজে বসে ছিলেন তিন পুরুষ ও এক নারী। পেছনের আসন খালি থাকায় তাঁদের সঙ্গে ওঠেন এক শিক্ষিকা। কিছু দূর যাওয়ার পর চালক গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়েন। এর প্রতিবাদ করলে গামছা দিয়ে ওই শিক্ষিকার মুখ বেঁধে ফেলা হয়। এরপর অটোরিকশার দুই পাশের পর্দা নামিয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর হাত, আঙুল, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আফজাল সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম লক্ষ্মী রানী নাথ। তিনি উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছিনতাইয়ের পর তাঁকে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মামুন (২৪), নুরুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রাজু (২২)।

লক্ষ্মী রানীর ছেলে তপন মজুমদার জানান, তাঁর মা চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির কাছে যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন। একপর্যায়ে অটোরিকশাটি গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়ে। কোথায় নেওয়া হচ্ছে, জানতে চাইলে দুর্বৃত্তরা তাঁর মায়ের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে তাঁকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তিনি সাঁতার জানেন না বলে আকুতি জানান। পরে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে তাঁকে সড়কের পাশের বাগানে ফেলে দেওয়া হয়।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় লক্ষ্মী রানী নাথকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ছিনতাইকারীরা লক্ষ্মী রানীকে মারধর করেছে। তাঁর দুটি চোখ ফুলে গেছে। চোখের পাতা কালো হয়ে রয়েছে। মুখেও জখম হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বহু বছর ধরে সরকারগুলো বিদ্যুৎ গ্রিড, বিমানবন্দর, আর্থিক ব্যবস্থা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কে সম্ভাব্য সাইবার হামলার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আসছে। এসবের পেছনে ভাবনাটি ছিল একদম স্পষ্ট: সাইবার যুদ্ধের মূল লক্ষ্য হবে কেবল সেই সব পরিকাঠামো বা ‘ইনফ্রাস্ট্রাকচার’, যার ওপর ভর করে দেশ চলে।

তবে ইউরোপের সুপারমার্কেটগুলোর ফ্রিজিং ব্যবস্থায় সাম্প্রতিক আক্রমণগুলো এক নতুন ও উদ্বেগজনক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। সাইবার সংঘাতের পরবর্তী ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র হয়তো প্রথাগত গুরুত্বপূর্ণ পরিকাঠামো নাও হতে পারে; বরং তা হতে পারে দৈনন্দিন জীবনের এমন অসংখ্য সাধারণ প্রযুক্তিগত ব্যবস্থা, যা খুব একটা চোখ না টেনেও আধুনিক সমাজকে সচল রাখে।

এবার লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি, সরকারি মন্ত্রণালয় কিংবা কৌশলগত শক্তি সম্পদ (এনার্জি অ্যাসেট) ছিল না। লক্ষ্যবস্তু ছিল অতি সাধারণ এক ফ্রিজ বা রেফ্রিজারেটর।

কয়েক সপ্তাহের ব্যবধানে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনজুড়ে শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো (রিটেইলার) জানায়, তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার পর তাদের ফ্রিজিং সিস্টেমে বড় ধরনের বিপত্তি ঘটেছে।

সাইবার যুদ্ধ ঘনিয়ে আসছে, চীনকে কীভাবে ঠেকাবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের শিক্ষাক্রমে সাইবার নিরাপত্তা শিক্ষা যুক্ত করা সময়ের দাবি

খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য তৈরি ডিপ ফ্রিজগুলো রাতারাতি খাদ্য পচিয়ে নষ্ট করার যন্ত্রে পরিণত হয়। সুইডেনের একটি দোকানে তো ফ্রিজারের তাপমাত্রা এতটাই বেড়ে যায়, যা ঠান্ডায় সংরক্ষণের চেয়ে রান্নার তাপমাত্রার সঙ্গেই বেশি মেলে!

প্রথম দর্শনে এ ঘটনাটিকে প্রায় অবিশ্বাস্য বা হাস্যকর মনে হতে পারে। তবে এই ঘটনার কৌশলগত গুরুত্বটি লুকিয়ে রয়েছে ঠিক ওই অদ্ভুত স্বভাবের মধ্যেই।

কয়েক দশক ধরে নীতিনির্ধারকেরা প্রকাশ্যে থাকা কিছু স্পষ্ট লক্ষ্যবস্তুর নিরাপত্তা দেখেই জাতীয় নিরাপত্তার ঝুঁকি বা দুর্বলতা পরিমাপ করেছেন—যেমন বন্দর, গ্যাস ও তেলের পাইপলাইন, রেলপথ নেটওয়ার্ক, বিদ্যুৎকেন্দ্র এবং যোগাযোগমাধ্যম। অথচ আধুনিক সমাজব্যবস্থা দিন দিন এমন এক দ্বিতীয় স্তরের পরিকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যার প্রতি নজর দেওয়া হয় খুবই কম।

এসব ব্যবস্থা বিদ্যুৎ উৎপাদন করে না, সেনাবাহিনী পরিচালনা করে না কিংবা বড় ধরনের আর্থিক লেনদেনও সম্পাদন করে না। এর বদলে এগুলো গুদামের স্বয়ংক্রিয়তা (ওয়্যারহাউস অটোমেশন), ডিজিটাল ইনভেন্টরি নেটওয়ার্ক, লজিস্টিকস সফটওয়্যার, কোল্ড-চেইন স্টোরেজ এবং খাদ্য উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলোর মাধ্যমে খুব নীরবে আমাদের দৈনন্দিন জীবনকে সচল রাখে।

রেফ্রিজারেটর বা ফ্রিজটি এখানে কেবল একটি উপসর্গ মাত্র।

সুইডেনের স্টকহোমে একটি আইসিএ দোকানে সাইবার হামলার ফলে বেশ কয়েকটি ফ্রিজার বিকল হয়ে যাওয়ার পর সেখানে টাঙানো একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, "সাইবার হামলার কারণে আমাদের সব ফ্রিজার নষ্ট হয়ে গেছে", ২ নভেম্বর, ২০২৬।

আসল গল্পটি হলো আধুনিক সভ্যতার সুরক্ষাবলয়ের পরিধি ক্রমেই সাইবার আক্রমণের মুখে কীভাবে উন্মুক্ত হয়ে পড়ছে।

অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি পর্যায় নতুন নতুন ধরনের ঝুঁকির জন্ম দেয়। উনিশ শতকে শিল্পপ্রধান অর্থনীতিগুলো রেলপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বিশ শতকে তারা তেল এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়। আর একবিংশ শতকে এসে সমাজ সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়েছে সফটওয়্যারের ওপর।

প্রযুক্তির এই নিত্যনতুন রূপকে প্রায়ই প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে উপস্থাপন করা হয় এবং বহু ক্ষেত্রে তা সত্যিও। ডিজিটাইজেশন বা ডিজিটাল রূপান্তর কাজের দক্ষতা বাড়িয়েছে, খরচ কমিয়েছে, নজরদারি ক্ষমতা উন্নত করেছে এবং সরবরাহব্যবস্থাকে (সাপ্লাই চেইন) রূপান্তরিত করেছে। কিন্তু সমস্যা হলো, কেবল ‘কাজের দক্ষতা বৃদ্ধি পাওয়া’ আর কোনো ব্যবস্থার ‘স্থায়িত্ব বা সক্ষমতা’ (রেজিলিয়েন্স) এক জিনিস নয়।

একটি শতভাগ নিখুঁত ও দক্ষ ব্যবস্থা প্রায়ই ভীষণ ভঙ্গুর হয়ে থাকে।

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক

যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে

ইউরোপীয় খুচরা বিক্রেতাদের ওপর হামলাগুলো সেই বৈপরীত্যকেই স্পষ্ট করে তোলে। হামলায় ক্ষতিগ্রস্ত এই ফ্রিজিং ব্যবস্থাগুলো কেবল সাধারণ শীতলীকরণ যন্ত্র ছিল না।

এগুলো মূলত সফটওয়্যার প্ল্যাটফর্ম, রিমোট মনিটরিং নেটওয়ার্ক, পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা (প্রেডিক্টিভ মেইনটেন্যান্স) এবং ক্লাউড–ভিত্তিক ব্যবস্থাপনা টুলের সমন্বয়ে গঠিত একটি বড় ডিজিটাল নেটওয়ার্কের অংশ ছিল।

এই ধরনের প্রযুক্তি পারফরম্যান্স উন্নত করতে পারে এবং পরিচালন খরচ কমাতে পারে। তবে এগুলো একই সঙ্গে অনুপ্রবেশের নতুন নতুন পথও তৈরি করে দেয়।

আগের দশকগুলোতে একটি ফ্রিজার যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার কারণে বন্ধ হতো। আর আজ সেটি হাজার হাজার মাইল দূরে বসে থাকা কোনো ব্যক্তির মাধ্যমে বন্ধ হতে পারে, যিনি হয়তো ওই সফটওয়্যারের কোনো গোপন দুর্বলতা খুঁজে বের করেছেন।

এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কেবল নষ্ট হওয়া খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।

সাইবার হামলার পর সুপারমার্কেট খালি পড়ে আছে, বেলজিয়াম

বড় পরিসরে যখন এই শীতলীকরণ ব্যবস্থা ব্যর্থ হয়, তখন পুরো সরবরাহব্যবস্থা ধাক্কা খায়। খাবার নষ্ট করে ফেলতে হয়। নতুন পণ্য দিয়ে ইনভেন্টরি পূরণ করতে হয়। পরিবহন সূচি পুনর্নির্ধারণ করতে হয়। বেড়ে যায় বিমা খরচ।

উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে বিনিয়োগ করা সম্পদ অপচয় হয়। এমনিতেই যেখানে বিশ্ব অর্থনৈতিক মূল্যস্ফীতি এবং খাদ্যব্যবস্থার ওপর তীব্র চাপ যাচ্ছে, সেখানে এই ক্ষতিগুলো কেবল একটি কারিগরি অসুবিধা নয়—এটি একধরনের অর্থনৈতিক ক্ষয় বা ধস।

এ ধরনের নেটওয়ার্কে আঘাত এলে কোনো শহর হয়তো অন্ধকার হয়ে যাবে না। তবে এটি রাজনৈতিকভাবে আরও কার্যকর একটি লক্ষ্য অর্জন করতে পারে: বাজারে বিশৃঙ্খলা, সম্পদের অপচয়, খাদ্যাভাব, মূল্যস্ফীতির চাপ এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করা।

এই কারণেই ঘটনাগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথাগত যুদ্ধ প্রতিপক্ষের ক্ষমতা বা সক্ষমতাকে ধ্বংস করতে চায়। অন্যদিকে আধুনিক সাইবার যুদ্ধ দিন দিন মানুষের ‘আস্থা বা বিশ্বাস’ নষ্ট করার দিকে ঝুঁকছে।

ইউরোপের ফ্রিজিং সিস্টেমে সাইবার হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা নয় যে হ্যাকাররা কীভাবে ফ্রিজ পর্যন্ত পৌঁছাল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কেন এমন এক পৃথিবী তৈরি করলাম, যেখানে একটি ফ্রিজও এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে?

সবচেয়ে কার্যকর হামলা সেটি নাও হতে পারে, যা সবচেয়ে বড় ভৌত ধ্বংসযজ্ঞ ঘটায়; বরং সেটিই বেশি কার্যকর হতে পারে, যা ধীরে ধীরে নাগরিকদের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে তাদের চারপাশের ব্যবস্থাগুলো আর ভরসাযোগ্য নয়।

কারণ দিনশেষে, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ‘আস্থা’ একটি বড় অর্থনৈতিক সম্পদ। অত্যাবশ্যকীয় ব্যবস্থার ওপর থেকে যখন একবার মানুষের বিশ্বাস টলতে শুরু করে, তখন তার পরিণতি মূল লক্ষ্যবস্তু ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

একটি আক্রান্ত ফ্রিজ হয়তো কোনো সরকারকে ফেলে দেবে না।

কিন্তু হাজার হাজার সাধারণ প্রযুক্তিতে ছড়িয়ে থাকা হাজারটা দুর্বলতা নিশ্চয়ই বড় কিছু ঘটিয়ে ফেলার ক্ষমতা রাখে।

এই বিস্তৃত প্রবণতা প্রযুক্তিগত উন্নয়নের গতিপথ নিয়ে এক অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে।

আজ থেকে অর্ধশতকেরও বেশি আগে, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ অর্থনীতিবিদ ই এফ শুমেকার তাঁর বিখ্যাত গ্রন্থ ‘স্মল ইজ বিউটিফুল’-এ যুক্তি দিয়েছিলেন, প্রযুক্তিকে তার জটিলতা দিয়ে নয়, বরং তার উপযোগিতা দিয়ে বিচার করা উচিত। তাঁর মতে, সেরা প্রযুক্তি সেটাই নয়, যা সবচেয়ে উন্নত; বরং সেরা প্রযুক্তি হলো সেটাই, যা উদ্দিষ্ট উদ্দেশ্যের জন্য সবচেয়ে উপযোগী।

সাইবার হামলার পর সুপারমার্কেটের ফ্রিজ খালি করা হচ্ছে, সুইডেন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে তাঁর সেই মতামতটি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়।
এআই ঘিরে যাবতীয় বিতর্ক সাধারণত কিছু নাটকীয় দৃশ্যপটকে কেন্দ্র করেই ঘুরপাক খায়—যেমন স্বায়ত্তশাসিত অস্ত্র, সভ্যতার অস্তিত্বের ঝুঁকি, গণস্বয়ংক্রিয়তা বা অতি বুদ্ধিমান যন্ত্র।

অথচ মূল ও তাৎক্ষণিক চ্যালেঞ্জটি হয়তো এতটা নাটকীয় নাও হতে পারে। আধুনিক সমাজ অর্থনীতি ও দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কানেকটিভিটি, অটোমেশন এবং বুদ্ধিমান সিস্টেমকে যুক্ত করছে—কিন্তু এই বাড়তি জটিলতা সত্যিই স্থিতিশীলতা বা স্থায়িত্ব বাড়াচ্ছে কি না, তা নিয়ে ভাবার প্রয়োজন বোধ করছে না।

এখানে সমস্যাটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নয়। এআই নিশ্চিতভাবেই চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা, লজিস্টিকস এবং শক্তি ব্যবস্থাপনায় অসামান্য অগ্রগতি এনে দেবে। সমস্যা হলো আমাদের এই ধারণাটি যে—যেকোনো ব্যবস্থাকে কেবল ‘স্মার্ট’ বা বুদ্ধিমান করে তুললেই তা উন্নত হয়ে যায়।

ইউরোপের ফ্রিজিং সিস্টেমে সাইবার হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা নয় যে হ্যাকাররা কীভাবে ফ্রিজ পর্যন্ত পৌঁছাল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কেন এমন এক পৃথিবী তৈরি করলাম, যেখানে একটি ফ্রিজও এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে? সাধারণ বস্তুগুলো যখন কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন বুঝতে হবে সাইবার সংঘাত কেবল পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। তা ঢুকে পড়েছে আমাদের একেবারে দৈনন্দিন জীবনে।

কারম নামা ব্রিটিশ–ইরাকি লেখক। মিডল ইস্ট মনিটর থেকে সংক্ষেপে অনূদিত।

এবার হত্যার হুমকি দেওয়া হলো দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুধু তিনি নন, হুমকি দেওয়া হয়েছে তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও। বলা হয়েছে, ৭ কোটি রুপি দিতে হবে। না হলে দুজনকেই প্রাণে মেরে ফেলা হবে। অভিযোগ, হুমকি দাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।

দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিং জানিয়েছেন, তাঁর কাছে ৬ নভেম্বর এক ফোন আসে। একই সঙ্গে পাঠানো হয় এক খুদে বার্তাও। তাতে বলা হয়, ৭ কোটি রুপি না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুন করা হবে। এ ঘটনায় জার্নেল সিং পাঞ্জাবের মোহালি থানায় এক অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আম আদমি পার্টির পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়েছে।

পাঞ্জাব পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছে ও বার্তা পাঠানো হয়েছে সেটির বিভিন্ন ডিজিটাল নথি তদন্তকারী কর্তারা খতিয়ে দেখছেন। মুঠোফোন নম্বরটির কল রেকর্ড, ইন্টানেট প্রটোকল লগ ও লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে। হুমকির পেছনে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে নাকি কেউ ওই গ্যাংয়ের নাম করে ভয় দেখাচ্ছে তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাটের সবরমতি কারাগারে বন্দি রয়েছেন। তিনি কারাগারে থাকলেও তাঁর দলের সদস্যরা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়। গুলিতে আহত হলেও টাইগার শ্রফ ও তাঁর চালক প্রাণে বেঁচে যান। বিষ্ণোই গ্যাং সামাজিক মাধ্যমে এই ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছে। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যিই তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে।

মুম্বাইয়ে এই ধরনের হুমকি মাঝেমাঝেই দেওয়া হয়। বহু বছর থেকেই এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আন্ডার ওয়ার্ল্ডের (অপরাধ জগত) মানুষজনের কাছে এটা হলো ‘প্রোটেকশন মানি’। অর্থাৎ, কাজকর্ম করে খেতে গেলে ওই অর্থ তাদের দিতে হবে। সাম্প্রতিক সময়েও মুম্বাইয়ের একাধিক অভিনেতা ও পরিচালকের কাছে এই ধরনের হুমকি এসেছে। কিছু দিন আগে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে টাকা চেয়ে হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ হয়েছে। তাঁদের কাছে ৫ কোটি রুপি দাবি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাই পুলিশ বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ওই কর্মী এআইয়ের সাহায্যে কন্ঠস্বর নকল করে টাকা দাবি করেছিলেন। ওই ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগাযোগ ছিল না।

জনপ্রিয় অভিনেতাদের অনেকেই মাঝে মধ্যে এই ধরনের হুমকি ও বার্তা পেয়ে থাকেন। সলমন খান, শাহরুখ খান, আমির খান একাধিকবার হুমকি পেয়েছেন। সম্প্রতি অমিতাভ বচ্চনকেও এমন হুমকি দেওয়া হয়েছে। বৃহন্মুম্বাই পৌরসভায় পাঠানো এক ইমেল বার্তায় বলা হয়, জুহু এলাকায় বচ্চনের বাংলো ‘জলসা’, মুম্বাইয়ের মেয়রের অফিস ও একটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সেই বার্তায় বলা হয়, ৩১ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে।

মুম্বাইয়ে থাকলে প্রতি রোববার এক নির্দিষ্ট সময়ে অমিতাভ বচ্চন তাঁর বাড়ির সামনে এসে অনুরাগীদের দেখা দেন। ওই হুমকির পর দেখা যায়, প্রবীন অভিনেতা এক বুলেট প্রুফ কাচের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে অনুগামীদের অভিনন্দন জানাচ্ছেন।

আপ বিধায়ক জার্নেল সিং কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হত্যার হুমকির অভিযোগের তদন্তের দাবি দিল্লি পুলিশের কাছে জানাননি। অভিযোগ দায়ের করেছেন পাঞ্জাব পুলিশের কাছে। দিল্লির সরকারে আসীন বিজেপি। দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। আর পাঞ্জাবের শাসন ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। বিশ্বাসের ঘাটতিই এর কারণ মনে করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর পাঞ্জাব পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ও আইটি আইনের আওতায় এফআইআর দায়ের করেছে।

মাখোঁর সামনে অজ্ঞান হয়ে পড়লেন ফরাসি নিরাপত্তারক্ষী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। পাশাপাশি মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
‘আমার সবচেয়ে বেশি প্রিয় আলস্য।’ এক সাক্ষাৎকারে বলেছিলেন কবি হেলাল হাফিজ। মজা করে বললেও জিনিসটা বড় অদ্ভুত। কাজটা করতে হবে, এটা তুমি জানো। কাজটা কীভাবে করতে হবে, তা–ও জানো

‘নিউরালিংকের মাধ্যমে আমি কাজ খুঁজে পেয়েছি। এই বাক্যটা লিখতে গিয়েই আমার চোখে পানি চলে আসছে।’ কথাগুলো নোল্যান্ডের। ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্বের প্রথম মানুষ হিসেবে নিজের মাথায় নিউরালিংকের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বসিয়েছিলেন তিনি। স্পাইনাল কর্ড ইনজুরির কারণে তাঁর ঘাড় থেকে নিচের অংশ একদমই নড়াচড়া করে না। অথচ এখন তিনি শুধু চিন্তা করেই কম্পিউটারের কার্সর নাড়াতে পারেন। খেলতে পারেন দাবা ও ভিডিও গেম। প্রশ্ন ওঠা স্বাভাবিক, হাত না নাড়িয়ে একজন মানুষ কীভাবে কম্পিউটার চালান?

উত্তরটা শুরু হয় জীববিজ্ঞানের একটি মৌলিক নিয়ম দিয়ে। বিশ্রাম অবস্থায় মস্তিষ্কের প্রতিটি নিউরন তার কোষপর্দার ভেতরে ও বাইরে সোডিয়াম এবং পটাশিয়াম আয়নের একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখে। এর ফলে কোষপর্দার দুই পাশে সামান্য বৈদ্যুতিক পার্থক্য তৈরি হয়। আমরা যখন হাত নাড়ানোর কথা ভাবি, তখন মস্তিষ্কের মোটর কর্টেক্স অংশের নির্দিষ্ট কিছু নিউরন সক্রিয় হয়ে একটি সীমা অতিক্রম করে। তখন আয়নের এই ভারসাম্য মুহূর্তের জন্য উল্টে যায়। এতে তৈরি হয় একটি বৈদ্যুতিক সংকেত, যাকে বলে অ্যাকশন পটেনশিয়াল। স্বাভাবিক অবস্থায় এই সংকেত মেরুদণ্ড বেয়ে হাতের পেশিতে পৌঁছায়, আর আমাদের হাত নড়ে।

নোল্যান্ডে ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্বের প্রথম মানুষ হিসেবে নিউরালিংকের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস নিজের মাথায় বসিয়েছিলেন

স্পাইনাল কর্ড ইনজুরিতে মস্তিষ্কের কোনো ক্ষতি হয় না। সমস্যাটা হয় সংকেত পাঠানোর রাস্তায়, অর্থাৎ মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশে। মস্তিষ্ক তখনো ঠিকই ‘হাত নাড়াও’ বলে সংকেত পাঠায়। কিন্তু পথ বন্ধ থাকায় বার্তাটা আর হাত পর্যন্ত পৌঁছাতে পারে না।

কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের নতুন যোগাযোগ

ব্রেইনগেটে থাকে ১০০টি চুলের মতো সূক্ষ্ম ইলেকট্রোডসমৃদ্ধ একটি মাইক্রোইলেকট্রোড অ্যারে, যা আকারে একটি কন্টাক্ট লেন্সের চেয়েও ছোট, যা মোটর কর্টেক্সের ওপর বসিয়ে দেওয়া হয়।

নিউরালিংকের কাজ হলো এই আটকে যাওয়া বার্তাটিকে বিকল্প পথে বের করে আনা। তাদের তৈরি ইমপ্লান্টে আছে চুলের চেয়েও পাতলা ও অত্যন্ত নমনীয় কিছু সুতা বা থ্রেড। এগুলো মস্তিষ্কের নির্দিষ্ট অংশে নিউরনের খুব কাছাকাছি বসানো হয়। থ্রেডগুলো নিউরনের অ্যাকশন পটেনশিয়াল বা বৈদ্যুতিক সংকেত ধরতে পারে। এরপর একটি ছোট চিপ সেই সংকেতগুলো প্রক্রিয়া করে তারহীন বা ওয়্যারলেস পদ্ধতিতে একটি অ্যাপে পাঠিয়ে দেয়। সেখানে থাকা মেশিন লার্নিং মডেল সংকেতের ধরন বুঝে অনুমান করে, ব্যবহারকারী কোন দিকে কার্সর সরাতে চাইছেন। তবে সংকেত পাঠোদ্ধার বা ডিকোডিংয়ের এই কাজটা মোটেও সহজ নয়। কারণ, প্রতিটি নিউরনের সংকেত আলাদা। আবার একই ইচ্ছার পেছনে কাজ করে হাজারো নিউরনের সম্মিলিত সংকেত। তাই মডেলটিকে প্রতিটি ব্যবহারকারীর মস্তিষ্কের নিজস্ব ‘উচ্চারণ’ বা সংকেতের ধরন আলাদাভাবে শিখে নিতে হয়।

নিউরালিংকের কাজ হলো না-পৌঁছানো বার্তাটিকে অন্য একটি রাস্তা দিয়ে বের করে আনা

নিউরালিংক নিয়ে প্রায়ই এমনভাবে আলোচনা হয়, যেন এই পুরো প্রযুক্তিই তাদের আবিষ্কার। কিন্তু ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআইয়ের ইতিহাস বেশ পুরোনো। এর পেছনে আছে বহু প্রতিষ্ঠান ও গবেষকের অবদান। ১৯৯০-এর দশকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী জন ডোনোহিউ কলাম্বিয়া ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সঙ্গে মিলে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করেন। তাঁরা দেখান, মোটর কর্টেক্সের আলাদা আলাদা নিউরনের সংকেত রেকর্ড ও ডিকোড করে বাইরের যন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব। এই গবেষণাকে চিকিৎসাক্ষেত্রে বা ক্লিনিক্যাল প্রয়োগে নিয়ে যেতে ডোনোহিউ প্রতিষ্ঠা করেন ‘সাইবারকাইনেটিক্স নিউরোটেকনোলজি সিস্টেমস’ নামের একটি কোম্পানি। এই কোম্পানিই তৈরি করে ‘ব্রেইনগেট’ নামের সিস্টেমটি। এতে থাকে ১০০টি চুলের মতো সূক্ষ্ম ইলেকট্রোডযুক্ত একটি মাইক্রোইলেকট্রোড অ্যারে। আকারে এটি একটি কন্টাক্ট লেন্সের চেয়েও ছোট, যা সরাসরি মোটর কর্টেক্সের ওপর বসিয়ে দেওয়া হয়।

নিউরালিংকের ব্রেইন চিপ কীভাবে কাজ করে?

প্রতিটি নিউরনের সংকেত আলাদা। আর একই ইচ্ছার পেছনে থাকে হাজারো নিউরনের সম্মিলিত সংকেত। মডেলটিকে শিখতে হয় প্রতিটি ব্যবহারকারীর মস্তিষ্কের নিজস্ব উচ্চারণ ধরন।

২০০৪ সালে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সাইবারকাইনেটিক্সকে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমোদন দেয়। এরপর রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস ও ইলিনয়ের চারজন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত রোগী এই পরীক্ষায় যুক্ত হন। শুরুর দিকের একজন অংশগ্রহণকারী শুধু চিন্তা দিয়েই মোটরচালিত হুইলচেয়ার চালাতে পেরেছিলেন। পাশাপাশি তিনি ই-মেইল পড়তে, ভিডিও গেম খেলতে এবং টিভি নিয়ন্ত্রণ করতেও সক্ষম হন। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি আবার হাঁটতে চান কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘না, আমি শুধু নিজের নাক চুলকাতে পারলেই খুশি হতাম।’

সাইবারকাইনেটিক্স কোম্পানিটি আর্থিকভাবে টিকে থাকতে পারেনি। তবে ব্রেইনগেটের প্রযুক্তি ও এর পেটেন্ট টিকে যায়। ২০০৯ সালে একজন উদ্যোক্তা এই পুরো মেধাসম্পদ কিনে নেন। পরে ২০২০ সালে তিনি তা সম্পূর্ণভাবে টাফটস বিশ্ববিদ্যালয়কে দান করে দেন। অন্যদিকে ব্রাউন বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের একটি যৌথ দল বা কনসোর্টিয়ামের মাধ্যমে গবেষণাটি এগিয়ে চলে। বর্তমানে এই দলের নেতৃত্বে আছেন গবেষক লেই হচবার্গ।

২০১২ সালে নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় চমকপ্রদ এক সাফল্য দেখানো হয়। ব্রেইনস্টেম স্ট্রোকে আক্রান্ত দুজন অংশগ্রহণকারী শুধু চিন্তা দিয়ে একটি রোবোটিক হাত ত্রিমাত্রিকভাবে নিয়ন্ত্রণ করে নিজেদের ঠোঁট পর্যন্ত একটি থার্মোস তুলে আনতে পেরেছিলেন। ২০২১ সালে ব্রেইনগেট কনসোর্টিয়াম প্রথমবারের মতো তারহীন ও উচ্চগতির বিসিআই ব্যবহারের কথা জানায়। এর মাধ্যমে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত দুজন অংশগ্রহণকারী বাড়িতে বসেই একটি সাধারণ ট্যাবলেট কম্পিউটারে পয়েন্ট, ক্লিক ও টাইপ করতে পেরেছিলেন।

মানবমস্তিষ্কে চিপ বসানোর অনুমতি পেল নিউরালিংক

সাইবারকাইনেটিক্স আর্থিকভাবে টিকে থাকতে পারেনি, কিন্তু ব্রেইনগেটের প্রযুক্তি ও তার পেটেন্ট থেকে যায়। ২০০৯ সালে একজন উদ্যোক্তা এই পুরো মেধাসম্পদ কিনে নেন।

২০২৩ সালে নেচার সাময়িকীতে আরেকটি গবেষণা প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, এএলএস রোগে আক্রান্ত ও স্পষ্টভাবে কথা বলতে অক্ষম একজন অংশগ্রহণকারী ‘ব্রেইনগেট২’ ব্যবহার করে চিন্তাকে লেখায় রূপান্তর করতে পারছেন। ৫০ শব্দের শব্দভান্ডারে তাঁর নির্ভুলতার হার ছিল ৯০.৯ শতাংশ, আর ১ লাখ ২৫ হাজার শব্দের বিশাল শব্দভান্ডারে নির্ভুলতা ছিল ৭৬.২ শতাংশ। এরপর ২০২৪ সালে আরেকজন এএলএস রোগী স্বাভাবিক ও তাৎক্ষণিক কথোপকথনে ৯৭ শতাংশ পর্যন্ত ডিকোডিং নির্ভুলতা অর্জন করেন। এখন তিনি প্রতিদিন পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য এই সিস্টেমটি ব্যবহার করছেন।

ব্রেইনগেটের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় বিশ্লেষণটি প্রকাশিত হয় ২০২৩ সালের জানুয়ারিতে, নিউরোলজি সাময়িকীতে। ২০০৪ থেকে ২০২১ সালের মধ্যে ট্রায়ালে অংশ নেওয়া ১৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের ১২ হাজার ২০৩ অংশগ্রহণকারী-দিনের তথ্য এখানে বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, যন্ত্র বা তার বসানোর সঙ্গে সরাসরি সম্পর্কিত গুরুতর জটিলতা ঘটেছে মাত্র ছয়টি। অর্থাৎ এর সামগ্রিক নিরাপত্তা মান অনুমোদিত অন্যান্য দীর্ঘমেয়াদি স্নায়ুযন্ত্রের মতোই। তাই বলা যায়, নিউরালিংক কোনো শূন্য থেকে শুরু হওয়া প্রযুক্তি নয়। বরং দুই দশকের বেশি সময় ধরে চলা একাধিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার ওপর দাঁড়িয়ে থাকা একটি ধারার সবচেয়ে সাম্প্রতিক ও সবচেয়ে বেশি বাণিজ্যিক বিনিয়োগ পাওয়া অধ্যায় এটি।

মানবমস্তিষ্কে চিপ বসাল ইলন মাস্কের নিউরালিংক

২০২৪ সালে আরেকজন এএলএস রোগী স্বাভাবিক, অপরিকল্পিত কথোপকথনে ৯৭ শতাংশ পর্যন্ত ডিকোডিং নির্ভুলতা অর্জন করেন।

মানুষের হাত দিয়ে যা সম্ভব নয়

নিউরালিংকের থ্রেডগুলো এতই সূক্ষ্ম যে মানুষের হাত দিয়ে তা মস্তিষ্কে বসানো সম্ভব নয়। তাই তারা একটি বিশেষ সার্জিক্যাল রোবট তৈরি করেছে। এই রোবটের মাথায় বসানো আছে পাঁচটি ক্যামেরা সিস্টেম এবং একটি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি বা ওসিটি সিস্টেম। এগুলোর সাহায্যে রোবটটি প্রতিটি থ্রেড ঠিক জায়গায় নিখুঁতভাবে বসাতে পারে। মানুষের চুলের চেয়েও চিকন একটি সুচ থ্রেডগুলো ধরে মস্তিষ্কে ঢুকিয়ে দেয় এবং তারপর ছেড়ে দেয়। পুরো ইমপ্লান্টটি শরীরের ভেতরে বসানো থাকে বলে বাইরে থেকে দেখা যায় না। এটি চলে একটি ছোট ব্যাটারির সাহায্যে, যা বাইরে থেকেই তারহীন বা ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ করা যায়।

মস্তিষ্কে চিপ বসানো সেই রোগী শুধু চিন্তা করে মাউস নাড়াতে পারছেন: ইলন মাস্ক

ব্লাইন্ডসাইট নামের এই প্রকল্পের লক্ষ্য দৃষ্টিহীন মানুষের মস্তিষ্কে সরাসরি সংকেত পাঠিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা যাচাই করা।

পরীক্ষামূলক পর্যায়ে অংশগ্রহণকারীরা

নোল্যান্ডের পর নিউরালিংক আরও অনেককে নিয়ে এই পরীক্ষা চালিয়ে গেছে। দ্বিতীয় অংশগ্রহণকারী অ্যালেক্স বলেছেন, ‘দুর্ঘটনার আগে আমি একজন সৃজনশীল মানুষ ছিলাম। বিসিআই আমাকে সেই সৃজনশীলতার সীমানা আবার ছাড়িয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।’ তৃতীয় অংশগ্রহণকারী ব্র্যাড বলেছেন, ‘এত বড় একটি কাজের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি, যা ভবিষ্যতে অনেক মানুষকে সাহায্য করবে।’ ২০২৬ সালের ২৮ জানুয়ারি নিউরালিংক জানায়, এখন পর্যন্ত মোট ২১ জন অংশগ্রহণকারী তাদের এই ইমপ্লান্ট নিয়েছেন।

প্রতিষ্ঠানটি একই সঙ্গে তিন ধরনের ট্রায়াল পরিচালনা করছে। প্রথমটি হলো ডিভাইস কন্ট্রোল। এতে কোয়াড্রিপ্লেজিয়া বা এএলএস রোগীরা শুধু চিন্তা দিয়ে কম্পিউটার ও রোবোটিক হাত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দ্বিতীয়টি হলো ভয়েস স্টাডি। এখানে তীব্র বাক্প্রতিবন্ধী মানুষের চিন্তাকে সরাসরি লেখা বা কথায় রূপান্তরের চেষ্টা চলছে। তৃতীয় প্রকল্পটি এখনো মানুষের ওপর পরীক্ষা শুরুর অপেক্ষায় আছে। ‘ব্লাইন্ডসাইট’ নামের এই প্রকল্পের লক্ষ্য হলো, দৃষ্টিহীন মানুষের মস্তিষ্কে সরাসরি সংকেত পাঠিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা যাচাই করা। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ইতিমধ্যে বাক্প্রতিবন্ধিতাসংক্রান্ত প্রকল্পটিকে ২০২৫ সালের মে মাসে এবং ব্লাইন্ডসাইট প্রকল্পটিকে ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘ব্রেকথ্রু ডিভাইস ডেজিগনেশন’ বা বিশেষ স্বীকৃতি দিয়েছে। এসব ট্রায়াল এখন যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যে ‘জিবি-প্রাইম স্টাডি’, কানাডায় ‘ক্যান-প্রাইম স্টাডি’ এবং সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির ক্লিভল্যান্ড ক্লিনিকে ‘ইউএই-প্রাইম স্টাডি’ নামে এই গবেষণা চলছে।

মস্তিষ্কে মাইক্রোচিপ ঢুকিয়ে কি নিয়ন্ত্রণ করা সম্ভব

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা এফডিএ বাক্প্রতিবন্ধিতাসংক্রান্ত প্রকল্পটিকে ২০২৫ সালের মে মাসে এবং ব্লাইন্ডসাইট প্রকল্পটিকে ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রেকথ্রু ডিভাইস ডেজিগনেশন দিয়েছে।

যে প্রশ্নটা এড়িয়ে যাওয়া উচিত নয়

মানুষের ওপর পরীক্ষা শুরুর আগে যেকোনো ইমপ্লান্ট প্রযুক্তিকে প্রাণীর ওপর পরীক্ষা করতে হয়। তবে নিউরালিংকের এই অধ্যায়টি মোটেও বিতর্কমুক্ত নয়। ২০২২ সালের ডিসেম্বরে রয়টার্সের একটি প্রতিবেদন উদ্ধৃত করে ফোর্বস জানায়, যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর নিউরালিংকের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফেডারেল তদন্ত শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সাল থেকে নিউরালিংকের পরীক্ষায় আনুমানিক দেড় হাজারের বেশি প্রাণী মারা গেছে। এর মধ্যে অন্তত ২৮০টি ভেড়া, শূকর ও বানর রয়েছে। এই মৃত্যুর মধ্যে কতগুলো গবেষণাপরবর্তী স্বাভাবিক নিয়ম অনুযায়ী (ইউথানেশিয়া) ঘটেছে, আর কতগুলো এড়ানো যেত এমন ভুলের কারণে হয়েছে—তা নিয়ে তদন্তকারী সংস্থা ও কোম্পানির মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

এই তথ্যটি উল্লেখ করা জরুরি। কারণ, বিজ্ঞান সাংবাদিকতার দায়িত্ব শুধু নতুন আবিষ্কার উদ্যাপন করা নয়, বরং তার পেছনের প্রক্রিয়াটিও সৎভাবে তুলে ধরা। একটি প্রযুক্তি যেমন মানুষের জীবন বদলে দিতে পারে, তেমনি এর বিকাশের পথে সত্যিকারের নৈতিক প্রশ্নও থাকতে পারে। এই দুটি সত্য পাশাপাশি থাকতে বাধা নেই।

মানুষের মস্তিষ্কের সমতুল্য নিউরোমরফিক চিপ বাণিজ্যিকীকরণ কি সম্ভব

২০২২ সালে ডিসেম্বরে ফোর্বস ও রয়টার্স-এর একটি প্রতিবেদন উদ্ধৃত করে জানায়, যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর নিউরালিংকের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন লঙ্ঘনের অভিযোগে ফেডারেল তদন্ত শুরু করেছে।

এখনো পরীক্ষামূলক, এখনো প্রশ্নবিদ্ধ

এই প্রযুক্তি এখনো পুরোপুরি পরীক্ষামূলক পর্যায়ে আছে, সাধারণ মানুষের ব্যবহারের জন্য এখনো উন্মুক্ত হয়নি। দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের ভেতরে ইলেকট্রনিক থ্রেড রেখে দিলে কী প্রভাব পড়বে, তার পূর্ণাঙ্গ উত্তর একমাত্র সময়ই দিতে পারবে। ক্লিনিক্যালট্রায়ালস.গভ-এ থাকা নিবন্ধন নম্বর ও এফডিএর স্বীকৃতিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব। তবে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার বিস্তারিত ফলাফল এখনো মূলত প্রতিষ্ঠানটির নিজস্ব প্রতিবেদনেই সীমাবদ্ধ। স্বাধীন ও পিয়ার-রিভিউড বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফল এখনো খুবই সীমিত।

তারপরও নোল্যান্ডের সেই ছোট্ট বাক্যটি—‘নিউরালিংকের মাধ্যমে আমি কাজ খুঁজে পেয়েছি’—যখন কেবল চিন্তার মাধ্যমেই সরাসরি লেখায় রূপ নেয়, তখন তা আমাদের বড় একটি সত্য মনে করিয়ে দেয়। জন ডোনোহিউয়ের ১৯৯০-এর দশকের গবেষণাগার থেকে যে স্বপ্নের শুরু হয়েছিল, তা আজ বাস্তবের অনেক কাছাকাছি। মন ও যন্ত্রের মধ্যকার দূরত্বটা আগে যতটা অলঙ্ঘনীয় মনে হতো, এখন হয়তো আর ততটা নেই। সেই স্বপ্ন এখনো এগিয়ে চলেছে—ধীরে, নানা প্রশ্ন সঙ্গে নিয়ে, কিন্তু সত্যিকারভাবেই।

সূত্র:

১. World Intellectual Property Organization (WIPO). How BrainGate's Brain-Computer Interface Is Turning Thoughts Into Action.

২. Hochberg, L.R., et al. (2012). Reach and grasp by people with tetraplegia using a neurally controlled robotic arm. Nature, 485, 372–375.

৩. Collinger, J.L., et al. (2013). High-performance neuroprosthetic control by an individual with tetraplegia. The Lancet, 381(9866), 557–564.

৪. BrainGate Consortium (2021). First Human Use of High-Bandwidth Wireless BCI. Brown University News, March 31, 2021.

৫. BrainGate2 Consortium (2023). Large-vocabulary speech decoding from an intracortical BCI. Nature. Reported via Brown University News.

৬. Brown University News (2024, August 14). BCI Enables Natural Conversation for ALS Patient at Up to 97 Percent Accuracy.

৭. BrainGate Consortium (2023). Long-term safety of the BrainGate neural interface system. Neurology. Reported via Brown University News, January 13, 2023.

৮. Neuralink Corp. (2026). Two Years of Telepathy. Official Neuralink Updates, January 28, 2026.

৯. Neuralink Corp. VOICE Study. ClinicalTrials.gov Identifier: NCT07224256.

১০. Neuralink Corp. UAE-PRIME Study. ClinicalTrials.gov Identifier: NCT06992596.

১১. Neuralink Corp. (2025). Neuralink Receives Breakthrough Device Designation for Speech. May 1, 2025.

১২. Neuralink Corp. (2024). Neuralink Receives Breakthrough Device Designation for Blindsight. September 17, 2024.

১৩. Ray, S. (2022). Musk's Neuralink Under Federal Investigation Over Alleged Animal Welfare Abuses, Report Says. Forbes, December 6, 2022.

বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্রেন চিপ আনল চীন

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।
ঢাকার আশুলিয়ার এক পোশাক কারখানায় বহিরাগত আন্দোলনকারীদের হামলার পর ওই এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তার অজুহাতে বাকস্বাধীনতা দমন করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্মার্টফোন হাতে নিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক।
ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার ব্যর্থতা, ছবিটি ঘিরে সমালোচনা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারদের ফিল্ড মার্শালের মতো দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে হবে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত নানা ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।