সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে স্বামী মো. হারুনকে (৩২) হত্যার ঘটনায় প্রথম স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ...

স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না
জন্মের ছয় বছর আগেই দেখা, গুগলের তথ্য নিয়ে বললেন সাদিয়া

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে, নিজের বয়স নিয়ে এবার আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

জন্মের ছয় বছর আগেই দেখা, গুগলের তথ্য নিয়ে বললেন সাদিয়া
গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের কোন রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।

গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের কোন রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু
সিলেট বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ১৪ হাজার শিক্ষার্থীর আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য সিলেট শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সিলেট বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ১৪ হাজার শিক্ষার্থীর আবেদন
কিশোরগঞ্জে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখ...

কিশোরগঞ্জে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
স্বাস্থ্য খাত আধুনিকায়নে বরাদ্দে সরকারের সদিচ্ছা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় বরাদ্দ দিতে সরকারের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য খাত আধুনিকায়নে বরাদ্দে সরকারের সদিচ্ছা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ
দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ

স্বজনদের অভিযোগ, তাঁর স্বামী আমিনুর তাঁকে হত্যা করেছেন। পাঁচ দিন আগে পারিবারিক সমঝোতায় সানজিদা ঢাকায় ফিরেছিলেন।

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক এসিআই মোটরস
বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক এসিআই মোটরস

দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস দেশে চীনের নেতৃস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) পরিবেশক নিযুক্ত হয়েছে। এ নিয়ে উভয় প্রতিষ্ঠান একটি চুক্তি সই করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই মোটরস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের গ্লোবাল হেডকোয়ার্টার তথা বৈশ্বিক সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের মধ্যে চুক্তিটি সই হয়। চুক্তিটির আওতায় এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে।

এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা; এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু ও কান্ট্রি ম্যানেজার তাভি চিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের হাভাল, টাঙ্ক, অরা, উয়ে ও পোয়ের প্রভৃতি ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে। এর মধ্যে রয়েছে আধুনিক এসইউভি, ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তাব্যবস্থা, আকর্ষণীয় ডিজাইন এবং পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এসিআই মোটরস।

নভেম্বর ৯, ২০২৬
সমুদ্রের দেড় মাইল গভীরে টেলিস্কোপ বসিয়ে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র পরীক্ষা
সমুদ্রের দেড় মাইল গভীরে টেলিস্কোপ বসিয়ে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র পরীক্ষা

ফরাসি উপকূলের নীল ভূমধ্যসাগরের প্রায় দেড় মাইল গভীরে, ঘুটঘুটে অন্ধকারের মাঝে বিজ্ঞানীরা এক অবিশ্বাস্য জাদুর ফাঁদ পেতে রেখেছেন? এই ফাঁদের নাম অরকা বা ORCA। অর্থাৎ অসিলেশন রিসার্চ উইথ কসমিকস ইন দ্য অ্যাবিস। না, এটি দিয়ে কোনো সামুদ্রিক দানব বা হাঙর ধরা হয় না; এটি দিয়ে ধরা হয় মহাবিশ্বের সবচেয়ে মায়াবী ও অধরা এক কণা, নাম নিউট্রিনো। আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, এই অদ্ভুত সামুদ্রিক টেলিস্কোপটি বানানো হয়েছে স্বয়ং আলবার্ট আইনস্টাইনের ১০০ বছরের পুরোনো একটি থিওরিকে চ্যালেঞ্জ করার জন্য!

গবেষক আলবা ডোমির কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল। তিনি যখন ডক্টরাল স্টুডেন্ট, তখন ফ্রান্সের তুলন উপকূলের ঢেউ ভেঙে দুটি ছোট নৌকায় করে এই দানবীয় টেলিস্কোপের প্রথম অংশগুলো সমুদ্রের অতল গভীরে নামিয়েছিলেন। সেই টেলিস্কোপের পাঠানো ডেটা থেকেই এবার আইনস্টাইনের রিলেটিভিটির অন্যতম একটি মূল নিয়ম পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। নিয়মটিকে বলা হয় লোরেন্টজ ইনভ্যারিয়েন্স। খুব সহজ কথায় এর মানে হলো, আপনি যেদিকেই মুখ করে থাকুন না কেন, কিংবা আপনি রকেটে থাকুন বা সাইকেলে, প্রকৃতির নিয়ম বা ফিজিকসের সূত্র সবসময় আপনার জন্য একই রকম আচরণ করবে। কিন্তু বিজ্ঞানীরা হঠাৎ করে এই শাশ্বত নিয়মকে চ্যালেঞ্জ করতে গেলেন কেন?

আইনস্টাইনের আপেক্ষিকতা বনাম নিউটনের গতি সূত্র

গবেষক আলবা ডোমি যখন ডক্টরাল স্টুডেন্ট, তখন ফ্রান্সের তুলন উপকূলের ঢেউ ভেঙে দুটি ছোট নৌকায় করে এই দানবীয় টেলিস্কোপ অরকার প্রথম অংশগুলো সমুদ্রের অতল গভীরে নামিয়েছিলেন।

পুরো পদার্থবিজ্ঞান মূলত দুটি বিশাল পিলারের ওপর দাঁড়িয়ে আছে। একটি হলো আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা, যা মহাবিশ্বের বিশাল বিশাল গ্রহ-নক্ষত্র বা গ্যালাক্সি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করে। আর অন্যটি হলো কোয়ান্টাম মেকানিক্স, যা অতিপারমাণবিক কণা বা ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিস কীভাবে কাজ করে তা নিয়ে কথা বলে। এই দুটি থিওরিই লোরেন্টজ ইনভ্যারিয়েন্সকে বেদবাক্যের মতো ধ্রুব সত্য বলে মেনে নিয়েছে।

সমস্যাটা বাঁধে অন্য জায়গায়। আপনি যদি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ঠিক পরের সেই চরম মুহূর্তগুলোর কথা ভাবেন, যেখানে মহাবিশ্বের সবকিছু একটি অতি ক্ষুদ্র বিন্দুর ভেতর প্রচণ্ড চাপে আটকে ছিল, তখন এই দুটি তত্ত্ব একসঙ্গে প্রয়োগ করতে গেলে গাণিতিক বিশৃঙ্খলা তৈরি হয়। তাদের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায়! এই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা ধারণা করেছেন, স্থান-কালের একদম ক্ষুদ্রাতিক্ষুদ্র স্তরে হয়তো কাঠের মতো এক ধরনের দানা বা গ্রেইন লুকিয়ে আছে। আর যদি সত্যিই এমন কিছু থাকে, তবে বিখ্যাত লোরেন্টজ ইনভ্যারিয়েন্স নিয়মটি হয়তো চরম পর্যায়ে গিয়ে ভুল প্রমাণিত হতে পারে!

কিন্তু এই ভুল প্রমাণের কাজটি তো আর ফিতে দিয়ে মেপে করা যাবে না। এর জন্য দরকার এমন এক গুপ্তচর, যে মহাবিশ্বের এমাথা-ওমাথা ঘুরে বেড়াবে, কিন্তু কারও সঙ্গে ধাক্কা খাবে না বা কথা বলবে না। আর ঠিক এই কাজের জন্যই বিজ্ঞানীদের সেরা বাজি হলো নিউট্রিনো!

আইনস্টাইনের আপেক্ষিকতা কি সত্যিই টাইম ট্রাভেলের অনুমতি দেয়

অরকা টেলিস্কোপটি দেখতে অদ্ভুত। সমুদ্রের একদম তলদেশে নোঙর করে রাখা এই টেলিস্কোপের প্রতিটি ইউনিটে ১৮টি কাঁচের গোলক থাকে। প্রতিটি গোলকের ভেতর থাকে ৩১টি করে লাইট সেন্সর।

ভূতুড়ে কণার জাদুকরী খেলা

নিউট্রিনো হলো এমন এক ভূতুড়ে কণা, যাদের কোনো ভর নেই বললেই চলে এবং এদের কোনো চার্জও নেই। প্রতি সেকেন্ডে কোটি কোটি নিউট্রিনো আপনার-আমার শরীরের ভেতর দিয়ে এবং পুরো পৃথিবী ফুঁড়ে চলে যাচ্ছে, অথচ আমরা টেরই পাচ্ছি না! এরা তিন ধরনের হয়—ইলেকট্রন, মিউয়ন এবং টাউ। মহাকাশ দিয়ে ছুটে চলার সময় এরা জাদুর মতো নিজেদের রূপ বদলাতে থাকে, যাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় নিউট্রিনো অসিলেশন।

বিজ্ঞানীদের অঙ্ক বলে, যদি সেই নিয়মটি সত্যিই ভেঙে যায়, তবে নিউট্রিনো কণাগুলো যত বেশি পথ পাড়ি দেবে, তাদের এই রূপ বদলানোর খেলাটিও ততটাই এলোমেলো হয়ে যাবে। তাই বিজ্ঞানীরা পৃথিবীর উল্টো পিঠের বায়ুমণ্ডলে তৈরি হওয়া নিউট্রিনোগুলোকে টার্গেট করলেন, যারা ১২ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ আস্ত পৃথিবীটা ফুঁড়ে সমুদ্রের তলার ওই অরকা টেলিস্কোপে এসে ধাক্কা মারবে।

অরকা টেলিস্কোপটি দেখতে অদ্ভুত। সমুদ্রের একদম তলদেশে নোঙর করে রাখা এই টেলিস্কোপের প্রতিটি ইউনিটে ১৮টি কাঁচের গোলক থাকে। প্রতিটি গোলকের ভেতর থাকে ৩১টি করে লাইট সেন্সর বা আলোর ফাঁদ। যখন আস্ত পৃথিবী ফুঁড়ে আসা একটি নিউট্রিনো সমুদ্রের জলের কোনো একটি কণার সঙ্গে সজোরে ধাক্কা খায়, তখন সেখানে এক ঝলক অতি ক্ষীণ নীল আলো জ্বলে ওঠে। আর সেন্সরগুলো সঙ্গে সঙ্গে সেই আলোর দিক ও শক্তি মেপে পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দেয়!

আপেক্ষিকতা তত্ত্ব এবং আইনস্টাইনের থট এক্সপেরিমেন্ট

বিজ্ঞানীদের অঙ্ক বলে, যদি আইনস্টাইনের সেই নিয়মটি সত্যিই ভেঙে যায়, তবে নিউট্রিনো কণাগুলো যত বেশি পথ পাড়ি দেবে, তাদের এই রূপ বদলানোর খেলাটিও ততটাই এলোমেলো হয়ে যাবে।

তাহলে আইনস্টাইন ভুল নাকি সঠিক

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে মাত্র ১৭ মাসে বিজ্ঞানীরা এই টেলিস্কোপের ফাঁদে ৫ হাজার ৮২৮টি নিউট্রিনো ধরতে পেরেছেন। ডেটা বিশ্লেষণ করে তারা দেখলেন, নিউট্রিনোগুলোর রূপ বদলের খেলা ঠিক প্রচলিত পদার্থবিজ্ঞানের নিয়ম মেনেই চলছে। অর্থাৎ, লোরেন্টজ ইনভ্যারিয়েন্সের নিয়ম এখনো পর্যন্ত নিখুঁতভাবে কাজ করছে। অন্তত এই টেলিস্কোপের সীমাবদ্ধতার মধ্যে এটি কোথাও ভাঙেনি।

সবচেয়ে বড় চমকটি হলো, অরকা টেলিস্কোপটি কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি! এর মাত্র ৬টি ইউনিট ব্যবহার করে বিজ্ঞানীরা যে ডেটা পেয়েছেন, তা জাপানের ১২ বছর ধরে চলা বিখ্যাত সুপার-কামিওকান্ডে বা অ্যান্টার্কটিকার বরফের নিচে থাকা নোবেলজয়ী আইসকিউবের ফুল অ্যারের ডেটাকে রীতিমতো টক্কর দিচ্ছে! গবেষক হেনিগ নিজেই বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘মাত্র ৬টি ইউনিট দিয়ে এত শক্তিশালী ফলাফল পাওয়া সত্যিই অবিশ্বাস্য।’ বর্তমানে সমুদ্রে ৪৪টি ইউনিট নামানো হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে এর সংখ্যা ১০৮-এ গিয়ে পৌঁছাবে।

তবে খেলা এখনো শেষ হয়নি! সিসিলি দ্বীপের উপকূলে অরকার জমজ বোন আরকা (ARCA) তৈরি হচ্ছে, যা মহাবিশ্বের অনেক দূর থেকে আসা আরও অনেক বেশি শক্তিশালী নিউট্রিনো ধরবে। স্পেস-টাইমের কাঠামোতে যদি সত্যিই কোনো লুকানো ‘দানা’ থাকে, তবে একদিন না একদিন এই সামুদ্রিক টেলিস্কোপগুলোর নীল আলোর ফাঁদেই তা ধরা পড়বে।

সূত্র: লাইভ সায়েন্স

আইনস্টাইন, আপেক্ষিকতা এবং নাটকীয় শেষ সপ্তাহ

নভেম্বর ৯, ২০২৬
পাঠকের ছবি (৯ নভেম্বর ২০২৬)
পাঠকের ছবি (৯ নভেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

কুয়াশায় মোড়ানো হেমন্তের সকালে নতুন ধান আনতে মাঠে যাচ্ছে তাঁদের দল। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ নভেম্বর ২০২৬

দিনাজপুর ফুলবাড়ী রেলস্টেশন। ১৮৭৮ সালে যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য ব্রিটিশ সরকার স্টেশনটি প্রতিষ্ঠা করে এবং তখন থেকে কার্যক্রম শুরু হয়ে এখন অবধি চলছে। এ অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে স্টেশনটির অবদান অনস্বীকার্য। কিন্তু বর্তমান সময়ে দেশের আর সব রেলস্টেশনে আধুনিকতার ছোঁয়া লাগলেও এ স্টেশন সেই পুরোনো জরাজীর্ণই রয়ে গেছে। এখানে টিকিট কালো বাজারি, রেলওয়ে চত্বরে মাদকসেবীদের আনাগোনা এবং উদ্বাস্তুদের আশ্রয়স্থল হিসেবে দখল হয়ে আছে। যুগের সঙ্গে স্টেশনটির পরিবর্তন আনার জন্য অনুরোধ রইল সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে

ব্রহ্মপুত্রের বুকে যখন দিনের আলো ফুরিয়ে আসে, শান্ত নদী আর ঘাটে বাঁধা নৌকাগুলো যেন এক মায়াবী রূপ নেয়। ময়মনসিংহ শহর থেকে ছবিটি সম্প্রতি তোলা

আবার এসেছে শিউলি ফুলের দিন। দিন আসে দিন যায়। আমাদের কাছে জমা থাকে শুধু স্মৃতি। স্মৃতির নুড়ি ছাড়া মানুষের বড় কোনো সম্পদ নেই। ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলা

নদীর পানি শুকিয়ে গেলে জেগে ওঠে ফিলিপনগর পদ্মার চর। তখন বালুচর পেরিয়ে ফসল আনা-নেওয়া ও কৃষিকাজের নানা প্রয়োজনে চরবাসীর ভরসা হয়ে ওঠে গরু-মহিষের গাড়ি। আধুনিক যানবাহনের বাইরে এই বাহন শুধু যাতায়াতের মাধ্যম নয়; বরং চরের মানুষের জীবন-জীবিকা ও গ্রামবাংলার ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ফিলিপনগর পদ্মার চর, দৌলতপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা

নদীর স্রোত, সবুজের ছায়া আর নৌকার ছন্দে প্রাণবন্ত তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা, চাঁদপুর, ৮ নভেম্বর ২০২৬

প্রিন্সেপ ঘাট, কলকাতা, ভারত। ছবিটি সম্প্রতি তোলা

হাটবারে হাঁস কিনতে ক্রেতা–বিক্রেতাদের ভিড়। দেশি-বিদেশি প্রজাতির হাঁসের চাহিদাও বেশ। স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ক্রেতাদের পদচারণে জমে উঠেছে বাজার। সলঙ্গা বাজার, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা

নভেম্বর ৯, ২০২৬
এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন
এআই সাম্রাজ্য: এক নতুন বিশ্বব্যবস্থার উত্থান ও পতন

মাত্র কয়েক বছরের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই এমন এক জিনিস তৈরি করে ফেলেছে, যাকে ভবিষ্যৎ ইতিহাসবিদরা নতুন ধরনের সাম্রাজ্য বলে মনে করতে পারেন। তাদের এই আধিপত্য কেবল কোনো ভূখণ্ড, বাণিজ্যপথ বা আকাশসীমার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন জ্ঞানের ওপর বিস্তার লাভ করেছে।

লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), চিপ, ভৌত অবকাঠামো এবং মূলধন নিয়ন্ত্রণের মাধ্যমে বেইজিং ও ওয়াশিংটন কেবল অর্থনৈতিক পারদর্শিতা এবং শক্তি প্রদর্শনের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে না, বরং তারা ভবিষ্যতের সব বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির শর্তও নির্ধারণ করে দিচ্ছে।

সাম্রাজ্যের ইতিহাস আমাদের এক সতর্কবার্তা দেয়। অন্য কোনো শক্তির অনুপস্থিতিতে সাম্রাজ্যগুলো কেবল বাইরের কোনো প্রতিদ্বন্দ্বী বা সীমান্তের শত্রুর আক্রমণে ধ্বংস হয় না। বেশির ভাগ সময় তারা ব্যর্থ হয়, কারণ তাদের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে বস্তুগত সম্পদ, জনগণের সম্মতি কিংবা অভিজাত শ্রেণির আনুগত্য—সবই নিঃশেষ হয়ে যায়।

কেন্দ্রের পক্ষে তখন আর প্রান্তিক অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। এই ব্যর্থতা হতে পারে আর্থিক, যেমনটি হয়েছিল ১৯৪৫ সালের পর ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষেত্রে; আবার এই ব্যর্থতা হতে পারে প্রাতিষ্ঠানিক, যেমনটি হয়েছিল উনিশ শতকের শেষভাগে ক্বিং রাজবংশের ক্ষেত্রে।

এআই কি আমাদের হয়ে বেশি চিন্তা করছে?

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক

অথবা এই পতন হতে পারে প্রযুক্তির কারণে। ১৯০৬ সালে রয়্যাল নেভির ‘ড্রেডনট’ নামক যুদ্ধজাহাজ যুক্তরাজ্যকে বিশাল কামানবিশিষ্ট প্রথম সর্বাধুনিক নৌবহর এনে দিয়েছিল, তবে এটি একই সঙ্গে তাদের আগের সব নৌবহরকে রাতারাতি অপ্রচলিত বানিয়ে দেয়।

হঠাৎ করে এই একটি বড় প্রযুক্তিগত আবিষ্কার জার্মানির মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য পথ খুলে দেয় এবং ব্রিটেনের শত বছরের অর্জিত সুবিধাকে নিমেষেই ধূলিসাৎ করে দেয়।

এআই মূলত দুইভাবে ‘সাম্রাজ্যসম’। একদিকে এআই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্রাজ্যের মতো বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বেইজিং তাদের শিল্প ও সরবরাহ শৃঙ্খলের আধিপত্যের পাশাপাশি বিশ্বের বৃহত্তম নৌবাহিনী পরিচালনা করছে এবং আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলোর ভৌত ও ডিজিটাল অবকাঠামোর ওপর দিন দিন তাদের নিয়ন্ত্রণ শক্ত করছে।

এই দুই দেশের জন্যই এআই হলো তাদের বিদ্যমান ক্ষমতাকে আরও সম্প্রসারিত করার একটি বড় মাধ্যম।

‘নাজা’: গাজায় এআই–চালিত হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র

এআই কি এশিয়ার তরুণদের চাকরি কেড়ে নেবে

তবে এআই স্বভাবগতভাবেই একটি সাম্রাজ্যবাদী উপাদান। যারা এই ফ্রন্টিয়ার মডেল বা সর্বাধুনিক এআই প্রযুক্তি তৈরি ও নিয়ন্ত্রণ করবে, তারা বৈশ্বিক উদ্ভাবন, উৎপাদন, বিজ্ঞান, সংস্কৃতি এবং সার্বিকভাবে মানুষের চিন্তা জগতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ পেয়ে যাবে।

যেভাবে রৌপ্য একসময় হাবসবার্গ স্পেনকে সমৃদ্ধ করেছিল এবং খনিজ তেল ‘আমেরিকান শতাব্দী’র রূপরেখা তৈরি করেছিল, ঠিক তেমনই এই নতুন প্রযুক্তি কেবল এর আধিপত্যকারীদের সমৃদ্ধই করবে না, বরং এমন এক মৌলিক ‘অপারেটিং সিস্টেম’ প্রদান করবে, যার ওপর পুরো বিশ্বকে বাধ্য হয়ে নির্ভর করতে হবে।

যেকোনো আগের সাম্রাজ্যের চেয়ে এই এআই সাম্রাজ্যকে যা আলাদা করে তা হলো এর লক্ষ্য নয়, বরং এর দ্রুতগতি। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সাম্রাজ্যের গতিপথ পুরো এক শতাব্দী বা সহস্রাব্দজুড়ে ঘটত। কিন্তু আজ সেই প্রক্রিয়াটি ঘটছে মেশিনের গতিতে।

সাংহাইতে টেসলা রোবট

ঘাটতি নিশ্চিত করে শ্রেষ্ঠত্ব অর্জন

একটি সাম্রাজ্য কেবল একটি পরাশক্তি হওয়ার চেয়েও অনেক বড় কিছু। এটি এমন এক শাসনব্যবস্থা যার কর্তৃপক্ষ ও প্রভাব কোনো জনগোষ্ঠীর প্রত্যক্ষ সম্মতি ছাড়াই বিশাল ভূখণ্ড এবং জনগণের ওপর বিস্তৃতি লাভ করে।

ইতিহাসে দেখা যায়, সাম্রাজ্যগুলোর মধ্যে অভ্যন্তরীণ শাসন কাঠামো, সম্পদ নিয়ন্ত্রণের ধরন কিংবা কর্তৃত্ব বজায় রাখার উপায়ে অনেক পার্থক্য ছিল। তা সত্ত্বেও ক্ষমতার মূল রূপরেখা কখনো বদলায় না—কেন্দ্র আদেশ দেয়, আর প্রান্তিক অঞ্চল তা মেনে চলে।

অবশ্য যেকোনো রাষ্ট্রীয় ক্ষমতাকে টিকে থাকতে হলে সংঘাত ও সহিংসতার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি তা প্রয়োগ করার ক্ষমতাও থাকতে হয়। যা সাম্রাজ্যকে আলাদা করে তা হলো হাজার হাজার মাইল দূরেও নিজেদের আনুগত্য আদায়ের করার ক্ষমতা।

ইতিহাসে সাম্রাজ্যগুলো প্রায়শই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হয়তো চীন ও যুক্তরাষ্ট্রকে আগের এসব প্রযুক্তির চেয়ে বহুগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে সাম্রাজ্যিক বিস্তার এনে দিতে পারে।

দুটি এআই সাম্রাজ্যের মধ্যে অন্তত একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। চীনের এআই সাম্রাজ্যটি তাদের সরকারের সুপরিকল্পিত পদক্ষেপের ফসল, অন্যদিকে আমেরিকান এআই আধিপত্য গড়ে উঠেছে বেসরকারি মূলধন, সরকারের কোনো হস্তক্ষেপ না করার নীতি এবং পরিস্থিতি অনুযায়ী গৃহীত কিছু রপ্তানি নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে। এই অর্থে, ওয়াশিংটনের সাম্রাজ্যটিই বেশি ঐতিহ্যবাহী।

এআই যে কেবল একটি বাণিজ্যিক প্রযুক্তি নয়, বরং একটি সাম্রাজ্যবাদী প্রযুক্তি, তা কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, এই প্রযুক্তি সংস্থানের ঘাটতিকে পুনরায় ফিরিয়ে আনে। আদতে একটি সাম্রাজ্য হলো সীমিত কৌশলগত সম্পদ নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা।

১৯৭০ থেকে ২০১০ এর দশক পর্যন্ত সফটওয়্যার শিল্প এই সীমাবদ্ধতার বাইরে ছিল, কারণ সস্তা ও অঢেল সিলিকন চিপের ওপর প্রায় শূন্য খরচে সফটওয়্যার গণহারে উৎপাদন করা যেত। এআই সেই সুযোগ শেষ করে দিয়েছে।

এই প্রযুক্তির অগ্রগতি এখন পুরোপুরি নির্ভর করছে বিশাল পরিমাণের শক্তি, কৌশলগত খনিজ সম্পদ, সর্বাধুনিক চিপ এবং বিপুল মূলধনের ওপর। যে মুহূর্তে কোনো প্রযুক্তির অগ্রগতি এসব সীমিত সম্পদের ওপর নির্ভর করতে শুরু করে, সেই মুহূর্তেই তার উৎপাদন রাজনীতির মূল বিষয় হয়ে ওঠে।

এআই প্রযুক্তির গঠনগতভাবেই একটি ‘কেন্দ্র-প্রান্তিক’ রূপরেখা রয়েছে। সর্বাধুনিক এআই এবং এর সুবিধার নিয়ন্ত্রণ মূলত চীন ও যুক্তরাষ্ট্রের হাতে গোনা কয়েকটি ফার্ম বা প্রতিষ্ঠানের হাতে পুঞ্জীভূত। বাকি বিশ্ব কেবল এর নির্ভরশীল ব্যবহারকারী মাত্র।

যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে

এআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেন

একই সময়ে, এআইয়ের প্রয়োজনীয় কাঁচামাল এবং মানবসম্পদ কিন্তু সংগৃহীত হচ্ছে প্রান্তিক বা অনুন্নত অঞ্চলগুলো থেকে। চ্যাটবটের যুগে এটি যেন সেই পুরোনো বাগানভিত্তিক দাস-অর্থনীতির নতুন রূপ। কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে প্রান্তিক অঞ্চল থেকে, যা তৈরি ও শোধন করা হচ্ছে মূল সাম্রাজ্যিক কেন্দ্রে, আর চড়া দামে আবার তা বিক্রি করা হচ্ছে প্রান্তিক অঞ্চলেই।

সাম্রাজ্যের সব শক্তি যে কেবল সরাসরি ভূখণ্ড দখলের মাধ্যমে আসে তা নয়, আর শাসিত সবাই যে ঔপনিবেশিক প্রজা—তা–ও নয়। উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান প্রধানত তাদের বিশাল ভূখণ্ডের কারণে হয়নি। বরং ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব এসেছিল বৈশ্বিক অর্থনীতির প্রবাহ যেসব মাধ্যম দিয়ে প্রবাহিত হতো, সেই ভৌত, প্রযুক্তিগত এবং আর্থিক পাইপলাইনগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে।

আজ এআইয়ের উৎপাদন ও বণ্টন ব্যবস্থা এর চেয়েও ঘন ও জটিল এক সাম্রাজ্যিক নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে কেন্দ্র চাইলে যেকোনো মুহূর্তে তাদের পছন্দ অনুযায়ী এর যেকোনো উপাদান বন্ধ বা চালু করে দিতে পারে।

তবে দুটি এআই সাম্রাজ্যের মধ্যে অন্তত একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। চীনের এআই সাম্রাজ্যটি তাদের সরকারের সুপরিকল্পিত পদক্ষেপের ফসল, অন্যদিকে আমেরিকান এআই আধিপত্য গড়ে উঠেছে বেসরকারি মূলধন, সরকারের কোনো হস্তক্ষেপ না করার নীতি এবং পরিস্থিতি অনুযায়ী গৃহীত কিছু রপ্তানি নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে। এই অর্থে, ওয়াশিংটনের সাম্রাজ্যটিই বেশি ঐতিহ্যবাহী।

তাইওয়ানের প্রযুক্তি সম্মেলন

ওয়াট বনাম ট্রানজিস্টর

ইউরোপীয় সাম্রাজ্যিক যুগের বড় বড় করপোরেশন-রাষ্ট্রগুলো নিজেদের মুদ্রা তৈরি করত, ব্যক্তিগত সেনাবাহিনী পরিচালনা করত, কর আদায় করত এবং রাজাদের সঙ্গে সমকক্ষ হিসেবে দর–কষাকষি করত।

বাণিজ্য একচেটিয়া নিয়ন্ত্রণ, সামরিক শক্তি দিয়ে তা রক্ষা এবং প্রান্তিক অঞ্চলগুলোকে নির্মমভাবে শোষণ করার মাধ্যমে তারা নিজেদের সাম্রাজ্যিক বিস্তার ঘটিয়েছিল। আজকের দিনে তাদের আধুনিক রূপ হলো ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো ফ্রন্টিয়ার এআই কোম্পানিগুলো।

কূটনীতির ক্ষেত্রেও এই মিল চোখে পড়ার মতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আজকের এআই ল্যাবের প্রধানরাও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও ক্যাবিনেট সচিবদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা এমন সব সরকারের সঙ্গে দরদাম করেন, যাদের নিজেদের কোনো উন্নত এআই মডেল নেই। কোম্পানির সঙ্গে ওই রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সংস্থাগুলোর মধ্যে সম্পাদিত চুক্তির শর্তাবলি মূলত ওই কোম্পানিটিই নির্ধারণ করে দেয়।

এই ফ্রন্টিয়ার এআই ফার্মগুলোকে দেখতে যতই স্বাধীন ও সার্বভৌম মনে হোক না কেন, রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া তারা একটি চিপও নাড়াতে পারে না কিংবা নতুন ডেটা সেন্টার তৈরি করতে পারে না। সরকারের কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ নীতি একমুহূর্তেই তাদের থামিয়ে দিতে পারে।

এআই নিয়ন্ত্রণের বাইরে, অস্ত্র বানাতে ব্যবহারের চেষ্টা, সামনে বিপদ কতটা

এআই ইস্যুতে কেন বিশ্বনেতাদের এক হতে হবে

ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা রথসচাইল্ড ব্যাংকগুলো যেমন শেষ পর্যন্ত নিজ নিজ দেশের সরকারের অধীনেই পরিচালিত হতো, এই ফ্রন্টিয়ার ল্যাবগুলোকেও সাম্রাজ্যের অবস্থান মজবুত করার বিনিময়ে বিপুল স্বাধীনতা দেওয়া হয়েছে।

সাম্রাজ্যগুলো কেবল রাজস্ব আয়ের জন্যই কাজ করে না, বরং আনুগত্যের বিনিময়ে নির্দিষ্ট কিছু সুবিধা বা ‘পাবলিক গুডস’ সরবরাহ করে। মিত্রদের কাছে ওয়াশিংটন তাদের পূর্ণাঙ্গ এআই স্ট্যাক উপস্থাপন করে: সর্বাধুনিক চিপ, শক্তিশালী ফ্রন্টিয়ার মডেল, প্রয়োজনীয় টুলস এবং তার সঙ্গে সামরিক নিরাপত্তার নিশ্চয়তা।

বেইজিংয়ের কৌশলটি কিছুটা সূক্ষ্ম। তাদের ‘ওপেন-ওয়েট’ মডেলগুলো বিনামূল্যে ডাউনলোড ও পরিবর্তন করা যায়। বেইজিং তাদের অনুগত দেশগুলোকে বলে—এই মডেলগুলোর পাশাপাশি চীনের হার্ডওয়্যার, ক্লাউড সার্ভিস এবং ইঞ্জিনিয়ারদের গ্রহণ করো, তাহলে প্রযুক্তিগত মানদণ্ড বা স্ট্যান্ডার্ডসও আমরাই সেট করে দেব।

বিশ্বজুড়ে সরকারগুলোকে এখন যেকোনো একটি পক্ষ বেছে নিতে হচ্ছে—কার চিপ, কার ক্লাউড সার্ভিস এবং কোন শিবির তারা গ্রহণ করবে। এই বাইনারি বা দ্বিধাবিভক্ত পছন্দ অনেক দেশের জন্যই অস্বস্তিকর হয়ে উঠছে। যেকোনো সাম্রাজ্যিক সংস্করণে মূল সিদ্ধান্ত নেয় সাম্রাজ্যিক কেন্দ্র—কে এই প্রযুক্তি পাবে আর কে পাবে না।

পূর্ববর্তী যেকোনো সাম্রাজ্যিক প্রযুক্তির চেয়ে আলাদা হয়ে এআই হয়তো তার নিজের একটি ‘বিদ্রোহ’ তৈরি করতে পারে। ইতিমধ্যে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। উন্নত এআই মডেলগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে তাদের প্রকৌশলীরাও এখন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।

তবে একটি দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কেবল সুবিধা দেওয়ার ওপর ভিত্তি করে টিকে থাকতে পারে না। শক্তির একচেটিয়া ব্যবহারকে জনগণের চোখে বৈধতা দিতে এর একটি শক্ত গল্পের প্রয়োজন হয়।

ঐতিহাসিকভাবে প্রতিটি সফল সাম্রাজ্যই নিজেদের আধিপত্যকে মানবসেবার মোড়কে তুলে ধরেছে। এআইয়ের ক্ষেত্রে বাইডেন ও ট্রাম্প উভয় প্রশাসনই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইকে মানুষের নাগরিক স্বাধীনতা রক্ষা, বাক্‌স্বাধীনতা বজায় রাখা এবং স্বৈরাচারী দেশগুলোকে প্রতিরোধ করার গল্পের সঙ্গে মিলিয়ে দিয়েছে। বেইজিং এর জবাবে তাদের ওপেন-ওয়েট মডেলগুলোকে বিশ্বজনীন সম্পদ হিসেবে উপস্থাপন করছে।

যে বাধাগুলো এদের আধিপত্যকে হুমকির মুখে ফেলছে, সেখানে দুটি পরাশক্তি একে অপরের বিপরীত চিত্র তুলে ধরে। চীনের পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে এবং এআই স্ট্যাকের জন্য প্রয়োজনীয় দুষ্প্রাপ্য খনিজ পদার্থের ওপর বিশ্বজুড়ে প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু তারা সর্বাধুনিক চিপ তৈরি করতে পারে না।

যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সেরা সেমিকন্ডাক্টর ও ফ্রন্টিয়ার মডেল রয়েছে, কিন্তু তাদের খনিজ সম্পদের ঘাটতি রয়েছে এবং দেশটির জরাজীর্ণ বিদ্যুৎ গ্রিড বিশাল বিশাল নতুন ডেটা সেন্টারের ক্ষুধার্ত বিদ্যুতের চাহিদা মেটাতে পারছে না। সহজ কথায়, একটি সাম্রাজ্যে রয়েছে ওয়াটের (বিদ্যুৎ) অভাব, অন্যটিতে ট্রানজিস্টরের।

ইউক্রেনীয় সেনারা একটি ড্রোন ওড়াচ্ছেন

বাটার বনাম গান

প্রতিটি সাম্রাজ্যই একসময় তার বৃদ্ধির শেষ সীমায় পৌঁছে যায়; এবং এই সীমা সাধারণত নির্ধারিত হয় সেই প্রাথমিক সম্পদের জোগানের ওপর ভিত্তি করে, যা দিয়ে সাম্রাজ্যটি গড়ে উঠেছিল। এআই সাম্রাজ্যগুলোর জন্য সেই প্রাথমিক সম্পদটি হলো মূলধন।

যুক্তরাষ্ট্র ও চীন একই লক্ষ্যের জন্য লড়ছে, কিন্তু ভিন্ন উপায়ে: প্রথমটি প্রতিযোগিতা করছে অবাধ মূলধন বাজার দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের মাধ্যমে; দ্বিতীয়টি লড়ছে রাষ্ট্রীয় নির্দেশে পরিচালিত প্রতিষ্ঠানের মাধ্যমে। উভয় দেশেই সর্বাধুনিক মডেল তৈরির জন্য মূলধন প্রয়োজন—এবং তা বিপুল পরিমাণে।

যেভাবে ব্রিটিশ পাউন্ড এবং লন্ডনের ফাইন্যান্সিয়াল হাব ব্রিটিশ সাম্রাজ্যকে অর্থায়ন করেছিল, ঠিক সেভাবেই ডলার এবং ওয়াল স্ট্রিট আজ আমেরিকান এআই ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। এর বিপরীতে চীনকে নিজেদের অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়ন করতে হয়—তাদের কঠোর রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা এবং বৈশ্বিক মূলধন থেকে বিচ্ছিন্ন মুদ্রার মাধ্যমে।

এসব পার্থক্য সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই অন্যান্য কারণে ইতিমধ্যে ঋণের পাহাড়ে চেপে বসেছে। আগের সাম্রাজ্যগুলো যুদ্ধ চালানোর জন্য বিপুল ঋণ নিত। আজকের এআই সাম্রাজ্যগুলোকেও একই আকারের ঋণের বোঝা বইতে হচ্ছে, কিন্তু তা কোনো সামরিক খরচের জন্য নয়।

চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে

‘রেয়ার–আর্থ’ কি চীনের নতুন হাতিয়ার হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের বাজেট–ঘাটতি মূলত সেখানকার রাজনৈতিক সমাজের ট্যাক্স বাড়াতে না চাওয়া এবং সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতের পেছনে ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারার ফসল। চীনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অপ্রকাশিত ঋণ জমেছে স্থানীয় সরকারগুলোর মাধ্যমে, কারণ তারা আবাসন খাত ও অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঋণ নিয়েছিল।

যে সাম্রাজ্য প্রতিরক্ষার চেয়ে ঋণের সুদ মেটাতে বেশি খরচ করে, তার সাম্রাজ্যিক অবস্থান হারানোর ঝুঁকি থাকে। ইতিহাস আঠারো শতকের দার্শনিক অ্যাডাম ফার্গুসনের সেই বিখ্যাত উক্তিকেই স্মরণ করিয়ে দেয়—অতিরিক্ত ঋণই দিন শেষে সাম্রাজ্যের পতন ডেকে আনে।

আর্থিক সংকট এবং সাম্রাজ্যিক কৌশলের মধ্যকার সম্পর্ক নিয়ে চিন্তাবিদরা বহু বছর ধরে ভেবেছেন, যা এখন আবার পরীক্ষা করে দেখার সময় এসেছে। উভয় এআই সাম্রাজ্যের জন্যই এই নতুন প্রযুক্তিকে একটি অলৌকিক সমাধান হিসেবে দেখা হচ্ছে—যা ঋণ, জনসংখ্যার হ্রাস এবং অর্থনৈতিক স্থবিরতার হাত থেকে বাঁচাবে।

চীন নিয়ে যুক্তরাষ্ট্র কি আবার ভুল করতে যাচ্ছে

চীন যেভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দিতে চায়

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যদি বিনিয়োগকারীরা হঠাৎ করেই এআই কোম্পানি বা ডেটা সেন্টার প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। চীনে এআই–সংকট তৈরি হতে পারে প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন বা নিঃশেষ করে দেওয়া প্রতিযোগিতার মাধ্যমে। এর ফলে তরুণদের বেকারত্ব মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।

ইতিহাসে এমন বহু সাম্রাজ্যের উদাহরণ রয়েছে, যা নিজেদেরই আবিষ্কার করা প্রযুক্তির শিকারে পরিণত হয়েছিল। রোমের তৈরি সড়ক এবং ওয়াটার সাপ্লাই ব্যবস্থা অতি সহজে মহামারি ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠেছিল।

এআইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। কিছু এআই এজেন্ট তাদের সুরক্ষা দেয়াল এড়িয়ে উদ্দেশ্য হাসিলের জন্য প্রতারণা করছে এবং নিজেদের অপরাধের চিহ্ন মুছে ফেলছে। অপরাধী সংস্থা বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সরকারের চেয়েও দ্রুত এই প্রযুক্তি ব্যবহার শুরু করতে পারে।

মার্কিন-চীনের মধ্যে এআই নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে

সূর্য যেভাবে অস্তমিত হয়

সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে তত্ত্ব দাঁড় করানো এক ঝুঁকিপূর্ণ কাজ। ইতিহাসে সাম্রাজ্যগুলোর আকার ও আয়ু এতটাই ভিন্ন ছিল যে কোনো একক মডেল সবার ক্ষেত্রে খাটে না। তা সত্ত্বেও, দুটি এআই পরাশক্তির জন্য কয়েকটি সম্ভাব্য ভবিষ্যতের চিত্র কল্পনা করা যায়।

প্রথম দৃশ্যপট হতে পারে, নতুন উদ্ভাবক বা প্রতিদ্বন্দ্বী পুরোনো পরাশক্তিকে ছাড়িয়ে যাবে। উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের শুরুতে জার্মানি ও যুক্তরাষ্ট্র কেবল যুক্তরাজ্যকে অনুকরণ করে নয়, বরং তাদের উদ্ভাবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে অর্থনৈতিকভাবে ব্রিটেনকে পেছনে ফেলে দিয়েছিল। বেইজিং এখন সেই পথই অনুসরণ করছে।

দ্বিতীয় দৃশ্যপট হচ্ছে, প্রভাবশালী সাম্রাজ্য তার সম্পদ নিঃশেষ করে ফেলবে। যুক্তরাজ্য দুটি বিশ্বযুদ্ধে জয়ী হলেও বিজয়ের মুখ দেখতে গিয়ে নিজেকে দেউলিয়া করে ফেলেছিল। আজকের যুক্তরাষ্ট্রেরও বিশ্বজুড়ে বিশাল সামরিক প্রতিশ্রুতি রয়েছে, যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিজ দেশের অভ্যন্তরীণ সামাজিক ব্যয়।

এআই ডেটা সেন্টার ও বিদ্যুৎ গ্রিড তৈরির জন্য প্রয়োজন বিপুল মূলধন ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমর্থন। এমন সাংঘর্ষিক চাপ শেষ পর্যন্ত মার্কিন এআই অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টাকে অচল করে দিতে পারে।

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চীন কেন মানবে না

মার্কিন নৌবাহিনী চরম বিপর্যয়ে, চীন যেভাবে টেক্কা দিচ্ছে

তৃতীয় সম্ভাবনা হচ্ছে, এআই সাম্রাজ্যের একটিতে উদ্ভাবনের গতি থমকে যাবে বা স্থবির হয়ে পড়বে। একটি সাম্রাজ্য তার নিজস্ব প্রযুক্তির ছড়িয়ে পড়া সত্ত্বেও টিকে থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে নতুন কোনো বড় আবিষ্কার করতে থাকে।

কিন্তু নতুন কিছু উদ্ভাবন করার চেয়ে পুরোনো প্রযুক্তি থেকে রাজস্ব বা খাজনা আদায় করা অনেক সহজ। পতন তখনই শুরু হয় যখন উদ্ভাবনের স্থবিরতার সঙ্গে এমন কোনো নতুন প্রতিদ্বন্দ্বীর উত্থান ঘটে, যারা নতুন কিছু আবিষ্কারে উন্মুখ।

সর্বশেষ দৃশ্যপট হচ্ছে ভেতর থেকে বিদ্রোহের মুখোমুখি হওয়া। অতীতে ইউরোপীয় সাম্রাজ্যগুলো ধ্বংসের অন্যতম বড় কারণ ছিল নিজ দেশের মানুষের এই অনিচ্ছা। সেই সঙ্গে যোগ হয়েছিল সাম্রাজ্যের প্রান্তিক অঞ্চলগুলোতে জাতীয়তাবাদী আন্দোলন ও বিদ্রোহ।

আজকের এআই সাম্রাজ্যগুলোর জন্য এই বিপদ আরও ঘরের কাছে। অনেকেই ভবিষ্যদ্বাণী করছেন যে এআইয়ের কারণে সাম্রাজ্যের কেন্দ্রে ব্যাপকভাবে কর্মসংস্থান ধ্বংস হবে।

তবে বেইজিংয়ের চিন্তা আরও গভীরে: তাদের উন্মুক্ত এআই মডেলগুলোর পরিবর্তনযোগ্যতা তাদের কয়েক দশকের গড়ে তোলা তথ্য ও সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। সহজ কথায়, একদলীয় এই শাসনব্যবস্থা হয়তো নিজেদের ধ্বংসের হাতিয়ার নিজেই তৈরি করছে।

পূর্ববর্তী যেকোনো সাম্রাজ্যিক প্রযুক্তির চেয়ে আলাদা হয়ে এআই হয়তো তার নিজের একটি ‘বিদ্রোহ’ তৈরি করতে পারে। ইতিমধ্যে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে। উন্নত এআই মডেলগুলো এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে তাদের প্রকৌশলীরাও এখন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং

'ক্র্যাশ টেস্ট'

সব সাম্রাজ্যবাদী অস্ত্র প্রতিযোগিতা যে শেষ পর্যন্ত যুদ্ধে গড়ায় তা নয়, তবে নতুন কোনো প্রযুক্তির ওপর শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নামা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সংঘাতের আশঙ্কা অনেক বেশি থাকে। আজকের বিপদটি হলো—এআই আধিপত্যের এই দৌড়ে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা জয় করতে হলে তাদের চরম ও অসহনীয় মূল্য চোকাতে হবে।

আজকের দিনে বড় শক্তিগুলোর মধ্যে সম্ভাব্য যুদ্ধের দৃশ্যপট এবং আমেরিকান এআই সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি, দুটিই মূলত এক ও অভিন্ন। পুরো এআই ব্যবস্থার মূল চাবিকাঠি হচ্ছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

মার্কিন সর্বাধুনিক এআই মডেলগুলোর শ্রেষ্ঠত্ব এবং সাইবার অস্ত্র হিসেবে এদের সুপরিচিত ক্ষমতাকে পঙ্গু করে দিতে বেইজিংয়ের কেবল তাইওয়ান দখল করে নেওয়াই যথেষ্ট।

তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলে কে জিতল তা বড় কথা নয়, এটি উভয়ের জন্যই ধ্বংসাত্মক হবে। আসল চিন্তার বিষয় হলো—এআই অস্ত্র প্রতিযোগিতা এবং উভয় পরাশক্তির ওপর জমতে থাকা আর্থিক চাপ এমন একটি সংঘাতের সম্ভাবনাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।

এআই যুগের শ্রমবাজারের জন্য প্রস্তুতি কি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শুরু হবে

এআই ‘শাসনব্যবস্থায়’ ভূরাজনীতির টানাপোড়েন

সাম্রাজ্যের ইতিহাস দুটি সম্ভাব্য বিকল্প পথ বা উত্তরণের উপায় নির্দেশ করে। যেকোনো সাম্রাজ্য—যার টিকে থাকা কেবল একটি একক এবং ঝুঁকিপূর্ণ প্রদেশের ওপর নির্ভর করে—সব সময়ই বিপদের মুখে থাকে। আজকের দিনে এর সমতুল্য বিষয় হলো উন্নত তাইওয়ানি চিপের ওপর আমেরিকার এই অতিরিক্ত নির্ভরতা।

যে দুষ্প্রাপ্যতা তাইওয়ানকে নিয়ে যুদ্ধের উপযোগী করে তোলে, সেই একই দুষ্প্রাপ্যতা তাইওয়ানের ওপর নির্ভরতা কমানোর দৌড়কেও ত্বরান্বিত করছে। ওয়াশিংটন যদি এই লক্ষ্য অর্জনে সফল হয়, তবে সেমিকন্ডাক্টরে তাইওয়ানের একচেটিয়া আধিপত্য ক্ষুণ্ন হবে এবং চীনের সামরিক অভিযানের যৌক্তিকতা দুর্বল হয়ে পড়বে।

অন্য বিকল্পটি হলো আজকের এআই সাম্রাজ্যগুলোর সেই চেষ্টা করা, যা অর্ধশতক আগে তাদের স্নায়ুযুদ্ধের পূর্বসূরিরা করেছিল। সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ বলতেন ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ এবং আমেরিকান রাষ্ট্রনেতারা বলতেন ‘উত্তেজনা হ্রাস’। এআই অস্ত্র প্রতিযোগিতাকে সীমিত করার জন্যও চীন ও যুক্তরাষ্ট্রের একই ধরনের সমঝোতায় পৌঁছানো উচিত।

নিয়াল ফার্গুসন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো; লিসা ক্লাসেন অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ডক্টরেট গবেষক; এরিক শ্মিট গুগলের প্রাক্তন সিইও ও চেয়ার।

ফরেন এফেয়ার্স থেকে সংক্ষেপে অনূদিত।

নভেম্বর ৯, ২০২৬
মধ্যরাতে মাস্ক পরে শহীদ সাগর চত্বরে আগুন, প্রতিবাদে আমরণ অনশন
মধ্যরাতে মাস্ক পরে শহীদ সাগর চত্বরে আগুন, প্রতিবাদে আমরণ অনশন

ময়মনসিংহে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে আমরণ অনশন করেন জুলাই আন্দোলনের সাবেক কয়েকজন নেতা। বিস্তারিত ভিডিও প্রতিবেদন...

নভেম্বর ৯, ২০২৬
‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করলেন জুবাইদা রহমান
‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করলেন জুবাইদা রহমান

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। আজ সোমবার তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। এ সময় তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস (মলি)।

পরিদর্শনের শুরুতে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জুবাইদা রহমানকে অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন। এ সময় জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে উল্লেখ করেন। এ জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সুযোগের অভাবে কোনো শিশু ও কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নভেম্বর ৯, ২০২৬
বিদেশে চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত নেওয়া যাবে
বিদেশে চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত নেওয়া যাবে

এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিনা মূল্যে পড়ার সুযোগ আছে কি না, তা যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে।

নভেম্বর ৯, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।

নভেম্বর ৯, ২০২৬
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।

নভেম্বর ৯, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'

আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।

নভেম্বর ৯, ২০২৬
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি

ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।

নভেম্বর ৯, ২০২৬
বগুড়ায় রঙিন ফুলকপির চারা উৎপাদনে সাফল্য, বাড়ছে কৃষকদের আগ্রহ
বগুড়ায় রঙিন ফুলকপির চারা উৎপাদনে সাফল্য, বাড়ছে কৃষকদের আগ্রহ

বাংলাদেশে সাধারণত সাদা রঙের ফুলকপি দেখা যায়। সাম্প্রতিক সময়ে রঙিন ফুলকপি, বিশেষ করে হলুদ ও বেগুনি রঙের ফুলকপির দেখা মিলছে ক্ষেতে ও বাজারে। এসব ফুলকপির প্রতি মানুষের আগ্রহ বেশি, তাই বাড়ছে চাহিদাও। এ কারণেই রঙিন ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে চাষিদেরও।

নভেম্বর ৯, ২০২৬
হার এড়াতে পারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন শান্ত
হার এড়াতে পারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন শান্ত

সিলেট টেস্টে হার এড়াতে পারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নভেম্বর ৯, ২০২৬
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ করার ঘোষণা, দর্শকরা চান—নতুন সিজন
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ করার ঘোষণা, দর্শকরা চান—নতুন সিজন

কাজল আরেফিন অমি নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক—‘ব্যাচেলর পয়েন্ট’।

নভেম্বর ৯, ২০২৬
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ​সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নভেম্বর ৯, ২০২৬
নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন
নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনা খরচে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও ডিজিটাল লেনদেনের সুযোগ নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

নভেম্বর ৯, ২০২৬
দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল
দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল

উপজেলা পর্যায়ে বিগত সরকারের আমলে নির্মিত প্রথম পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে নিছক ‘দুই রুমের স্থাপনা’ হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, “একটি টয়লেট ও ড্রেসিং রুমের মতো ছোট ঘর বানিয়ে সেটিকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল।

নভেম্বর ৯, ২০২৬
এক নবজাতকের ২ যুবকের পিতৃত্ব দাবি, চাঞ্চল্য
এক নবজাতকের ২ যুবকের পিতৃত্ব দাবি, চাঞ্চল্য

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে মায়ের কোলজুড়ে জন্ম নিয়েছে এক নবজাতক। সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুই যুবক। তাও একজন হিন্দু এবং আরেকজন মুসলিম।

নভেম্বর ৯, ২০২৬
মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: মাসুদ
মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: মাসুদ

পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

নভেম্বর ৯, ২০২৬