ঘেরের পাড়ে কলা চাষে আয় বাড়ছে কৃষকের

একই জমিতে মাছ ও কলা, দুই ধরনের উৎপাদন সম্ভব হচ্ছে। কম খরচে তুলনামূলক ভালো লাভ পাওয়ায় দিন দিন ঘেরের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

রাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনিতে নিহত ১
শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা

ইসরায়েলের পার্লামেন্টে নতুন সরকারের ঘোষণা ছাড়াই মঙ্গলবার নির্বাচিত আইনপ্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক অচলাবস্থার সৃষ্টি হয়।...

শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নানিও ভিমরুলের আক্রমণে আহত হয়েছেন।

ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর
সাক্ষাৎকার নিতে গিয়ে ওসির রোষানলে সাংবাদিক, ওসির দাবি- চাপ প্রয়োগ করেছিল

সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সাঁথিয়া থানা-পুলিশ। এ বিষ...

সাক্ষাৎকার নিতে গিয়ে ওসির রোষানলে সাংবাদিক, ওসির দাবি- চাপ প্রয়োগ করেছিল
গাজায় জলাধার মেরামতের কাজ আটকে দিয়েছে ইসরায়েল, বাড়ছে বন্যার ঝুঁকি

গাজায় একটি জলাধার মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতি দেয়নি ইসরায়েল। এই জলাধারটি উপচে পড়ে বন্যা সৃষ্টি করতে পারে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা বিপদের মুখে পড়তে পারেন, পাশাপাশি ছড়িয়ে পড়তে পা...

গাজায় জলাধার মেরামতের কাজ আটকে দিয়েছে ইসরায়েল, বাড়ছে বন্যার ঝুঁকি
৫৬ রকম পদ তৈরি করে অন্নকূট ভোগ মহোৎসব

গ্রামবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তখন নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে ধরেন। সেই পাহাড়ের নিচে আশ্রয় নেন বৃন্দাবনবাসীরা। সাত দিন ধরে প্রবল বৃষ্টি চলার পর শেষ পর্যন্ত ইন্দ্র নিজের ভুল বুঝতে পারেন। ত...

৫৬ রকম পদ তৈরি করে অন্নকূট ভোগ মহোৎসব

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর
সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

নভেম্বর ১০, ২০২৬
ব্যক্তিগত সম্পর্কের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন এনভিডিয়া সিইও
ব্যক্তিগত সম্পর্কের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন এনভিডিয়া সিইও

ব্যক্তিগত সম্পর্কের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলারের সম্পদ কমেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
ব্যক্তিগত সম্পর্কের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন এনভিডিয়া সিইও
ব্যক্তিগত সম্পর্কের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন এনভিডিয়া সিইও

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/bzktigt-smprker-jere-ek-dinei-680-koti-dlar-haralen-envidiza-siioo

নভেম্বর ১০, ২০২৬
সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ
সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ

৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এরপরও স্কুলছাত্রীদের বিয়ে দিতে নানা কৌশল নিচ্ছেন অভিভাবকেরা।

এক দশক আগে ঘটা করে সাতক্ষীরার কালীগঞ্জকে ‘বাল্যবিবাহমুক্ত উপজেলা’ ঘোষণা করেছিল প্রশাসন। তখন বাল্যবিবাহ প্রতিরোধে সাফল্যের কথাও বলা হয়। সেই কালীগঞ্জে একের পর এক বাল্যবিবাহের ঘটনা সামনে আসছে। গত ছয় মাসে শুধু কালীগঞ্জেই ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। তবে প্রতিরোধের বাইরে কতটি বাল্যবিবাহ হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য হিসাব নেই।

সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে জেলায় ১৩২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়া ১৭টি বাল্যবিবাহের মধ্যে তালা উপজেলায় ৫টি, কলারোয়ায় ৪টি, সাতক্ষীরা সদরে ২টি, কালীগঞ্জে ২টি, দেবহাটায় ২টি, শ্যামনগরে ১টি ও আশাশুনির ১টি রয়েছে।

সর্বশেষ গত শুক্রবার বিকেলে তালা উপজেলার কুমিরা ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে প্রশাসন। একই ইউনিয়নে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তবে তাঁরা পৌঁছানোর আগেই ওই কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে যান বর। পরে এই দুটি আয়োজনে জড়িত অভিভাবকদের গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডাকা হয়।

তালার ইউএনও জান্নাতুল আফরোজ প্রথম আলোকে বলেন, কিশোরীদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর কালীগঞ্জ ও সদর উপজেলায় তিন ছাত্রীর বাল্যবিবাহের তথ্য সামনে আসে। গত সেপ্টেম্বর মাসে তালা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী এবং সদর উপজেলার একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পাওয়া গেছে।

বাল্যবিবাহ প্রতিরোধকর্মীরা বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকেরা বাল্যবিবাহের বিষয়টি গোপন রাখেন। অনেক ক্ষেত্রে প্রশাসন বিয়ে বন্ধ করার পরও অভিভাবকেরা গোপনে মেয়েদের আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের পেছনে মুঠোফোনে প্রেমের সম্পর্ক, মেয়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, আর্থিক সংকট এবং সামাজিক চাপের মতো কারণ উঠে এসেছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাল্যবিবাহের খবর পেলেই তা বন্ধের চেষ্টা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি অভিভাবকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

গোপনে বিয়ে, পরে পাঠানো হয় শ্বশুরবাড়ি

অতিথিদের খাওয়াদাওয়া শেষ। বাড়ির উঠানে প্যান্ডেল তৈরি করে সাজানো রয়েছে চেয়ার-টেবিল। পাশে রাখা হাঁড়ি–পাতিল ও খাবারের পাত্র। আয়োজন ছিল অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক কিশোরীকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে পাঠানোর। তবে খবর পেয়ে সেখানে হাজির হন উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মীরা। তাঁদের হস্তক্ষেপে বন্ধ হয় শ্বশুরবাড়িতে পাঠানোর আয়োজন। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

২ নভেম্বর বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, মাসখানেক আগে দুই পরিবারের সম্মতিতে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তবে মেয়ে শ্বশুরবাড়ি যায়নি। আনুষ্ঠানিকভাবে পাঠানোর আয়োজন করেছিলেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা এসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠাতে বলেছেন। তাঁদের কথা মেনে নিয়েছেন।

এর আগে ২৫ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহের তথ্য সামনে আসে। প্রায় দুই সপ্তাহ আগে পারিবারিকভাবে পাশের গ্রামের এক তরুণের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের সময় তার বয়স ছিল ১৫ বছর ১১ মাস।

সাকিবুর রহমান, সদস্য, সাতক্ষীরা দুর্নীতি প্রতিরোধ কমিটিবাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে বিয়ে বন্ধ করার পরও অভিভাবকেরা গোপনে মেয়েদের আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন।

দশম শ্রেণিতে ওঠার আগেই অর্ধেক ছাত্রীর বাল্যবিবাহ, কয়েকটি কারণ বলছে পরিবার

কালীগঞ্জের ইউএনও তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর পরিবারকে তাঁর কার্যালয়ে ডেকে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে বোঝানো হয়েছে। বিয়ে আগেই হয়ে যাওয়ায় ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুরবাড়িতে পাঠানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর (১০) বিয়ে কয়েক দিন আগে সম্পন্ন হয়েছে। তার বরের বয়স ১৭ বছর। একই উপজেলার ধুলিহর ইউনিয়নে ২২ অক্টোবর দশম শ্রেণির ১৭ বছর বয়সী আরেক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়েছিল।

২৫ অক্টোবর সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সদর ইউএনও কার্যালয়ে ডাকা হয়। ইউএনও অর্ণব দত্ত প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যরা বাল্যবিবাহের বিষয়টি স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবেন না বলে মুচলেকা দিয়েছেন। দুটি ঘটনায়ই মেয়েদের ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এলাকায় ‘বাল্যবিবাহ প্রতিরোধকর্মী’ হিসেবে পরিচিত। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে বিয়ে বন্ধ করার পরও অভিভাবকেরা গোপনে মেয়েদের আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। তিনি বলেন, বেশ কিছুদিন আগে তালা উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে প্রশাসনের মাধ্যমে বন্ধ করা হয়েছিল। এর আড়াই মাস পর একই ছেলের সঙ্গে গোপনে ওই ছাত্রীর বিয়ে হয়।

সাতক্ষীরায় দেড় বছরে এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ

নানা শঙ্কায় থাকেন অভিভাবকেরা

প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিয়েছেন—এমন অন্তত ১০ জন অভিভাবকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, পরিবারের আর্থিক অসচ্ছলতা এবং সামাজিক চাপের কারণে দ্রুত বিয়ে দিতে বাধ্য হন। কোনো কোনো ক্ষেত্রে প্রেমের সম্পর্কের জেরে মেয়ের পালিয়ে বিয়ের আশঙ্কা থেকেও অভিভাবকেরা দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন। আবার উপযুক্ত পাত্র পাওয়ার সুযোগকেও বিয়ের কারণ হিসেবে দেখেন কেউ কেউ।

২৪ সেপ্টেম্বর সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির ১৬ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য প্রকাশ্যে আসে। আগের দেড় বছরে তাদের বিয়ে হয়েছিল বলে জানা যায়। ওই ঘটনায়ও অভিভাবকদের ডেকে সতর্ক করে উপজেলা প্রশাসন।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম বলেন, অধিকাংশ সময় অভিভাবকেরা বিয়ের বিষয়টি গোপন রাখেন। কখনো এক-দুই মাস, আবার কখনো ছয় মাস পর বিয়ের খবর পান। কোনো কোনো ক্ষেত্রে বিয়ের খবর জানার আগেই বিবাহবিচ্ছেদের খবরও পেয়েছেন। আগে জানতে পারলে বাল্যবিবাহ ঠেকানোর চেষ্টা করেন। এ বিষয়ে মাদ্রাসায় সচেতনতামূলক সভা করা হয়। প্রতিরোধ কমিটিও রয়েছে।

ওই মাদ্রাসার এক ছাত্রীর অভিভাবক প্রথম আলোকে বলেন, পরিবারের অজান্তেই তাঁর মেয়ে পালিয়ে বিয়ে করে। পরে বিষয়টি জানতে পেরে তিনি বিয়ে মেনে নেন। পরিবারের আর্থিক অসচ্ছলতা ও কাজের ব্যস্ততার কারণে মেয়ের ওপর সব সময় নজর রাখা সম্ভব হতো না বলেও জানান তিনি।

আরেক ছাত্রীর অভিভাবক মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান। তাঁর ভাষ্য, স্থানীয় কয়েকজন তরুণের উৎপাতের কারণে মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। সেই উদ্বেগ থেকেই মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তানিয়া যেভাবে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিল

বাল্যবিবাহ দিতে নানা কৌশল

অভিভাবক, বাল্যবিবাহ প্রতিরোধকর্মী ও নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) সঙ্গে কথা বলে জানা গেছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে—এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা। কখনো ঘরোয়াভাবে মৌলভি ডেকে বিয়ে পড়িয়ে রাখা হয়। কখনো আবার বয়স বেশি দেখিয়ে বিয়ের নিবন্ধন করা হয়। একশ্রেণির অসাধু ‘নিকাহ রেজিস্ট্রার’ বয়স ১৮ হলে নিবন্ধনের কপি দেওয়ার আশ্বাস দিয়ে বাল্যবিবাহ সম্পন করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

কিছু ব্যক্তি নিকাহ রেজিস্ট্রার না হয়েও সরকারি নিকাহ রেজিস্ট্রারদের ব্যবহৃত খাতার মতো দেখতে নকল রেজিস্টার ব্যবহার করে বাল্যবিবাহ সম্পন্ন করছেন বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলার নিকাহ রেজিস্ট্রার মাহবুবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে তথ্য আছে, সাতক্ষীরা সদর উপজেলায় এ ধরনের ব্যক্তি রয়েছেন প্রায় সাতজন। তাঁরা প্রকৃত নিকাহ রেজিস্ট্রারদের অগোচরে নিজেদের মতো করে বিয়ে সম্পন্ন করেন। পরে দম্পতিকে আশ্বাস দেন, বয়স ১৮ বছর হলে বিয়ের নিবন্ধনের কপি দেওয়া হবে। এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করা হচ্ছে।’

মহিলাবিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালক নাজমুন নাহার বলেন, বাল্যবিবাহের খবর পেলেই তা বন্ধ করার চেষ্টা করা হয়। তবে সবার সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল করা কঠিন। একসময় কালীগঞ্জের তৎকালীন ইউএনও বেশ ঘটা করে উপজেলাটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছিলেন। তখন এ বিষয়ে বেশ কাজ হয়েছিল; কিন্তু পরবর্তী সময়ে সেখানে আবার বাল্যবিবাহের ঘটনা সামনে এসেছে।

নাজমুন নাহার, মহিলাবিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালক মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করা গেলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বাল্যবিবাহের পেছনে অর্থ ব্যয় না করে মেয়েদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ করা হলে তা ভবিষ্যতে পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সম্পদ হয়ে উঠতে পারে।

বাল্যবিবাহ বন্ধে করণীয় নিয়ে নাজমুন নাহার আরও বলেন, মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করা গেলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বাল্যবিবাহের পেছনে অর্থ ব্যয় না করে মেয়েদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ করা হলে তা ভবিষ্যতে পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সম্পদ হয়ে উঠতে পারে।

জেলা ও উপজেলা পর্যায়ে বাল্যবিবাহের প্রবণতা নিয়ে ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘স্মল এরিয়া এস্টিমেশন’ প্রতিবেদন। ওই প্রতিবেদন অনুসারে, জেলাগুলোয় বাল্যবিবাহের দিক দিয়ে সাতক্ষীরার অবস্থান অষ্টম। এ জেলায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার ৬২–এর বেশি।

বাল্যবিবাহ প্রতিরোধে শুধু বিয়ে বন্ধ করে মুচলেকা নেওয়াই যথেষ্ট নয় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক আহসানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের পেছনে শুধু কিশোরী বা তার পরিবারের ভূমিকা থাকে না—আত্মীয়স্বজন, স্থানীয় মধ্যস্থতাকারী এবং বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও জড়িত থাকতে পারেন। তাঁদেরও তদন্তের আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নভেম্বর ১০, ২০২৬
রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার
রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। এদিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসামাত্রই কে বা কারা বাসটিতে আগুন দেয়। বাসে যাত্রী ছিল না। চালক ও তাঁর একজন সহকারী ছিলেন। তবে কেউ হতাহত হননি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করছেন তাঁরা।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

শাহজাহানপুরে বিএনপি অফিসের পাশ থেকে তাজা ককটেল উদ্ধার

এদিকে বেলা ১টা ১০ মিনিটে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। পরিত্যক্ত একটি বস্তার ভেতর থেকে এসব ককটেল পাওয়া যায়।

এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক পথচারী বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে এসআরবি-৩-কে খবর দেন। এরপর তারা গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে এগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির

এতে আরও বলা হয়, ককটেলগুলো সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ছাড়া আশপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক ব্যাগ, বস্তা, কার্টন কিংবা টিন দেখতে পেলে তাতে স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি সূত্র বলছে, গতকাল সোমবার বিকেল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

নভেম্বর ১০, ২০২৬
ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার ছবি তুলে, রিল তৈরি করে সেটি ভারতের জায়গা বলে চালানোটা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।

এ বিষয়ে প্রথম আলোর প্রতিবেদন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একাধিক প্রশ্ন করা হয়। বলা হয়, ঢাকার বিভিন্ন জায়গায় শতাধিক চীনা ভ্লগার একের পর এক রিল তৈরি করছেন। সেই সব রিলে দেখানো জায়গাগুলো ভারতের বলে চালানো হচ্ছে। চীনের বিভিন্ন সামাজিকমাধ্যমে তার লাইভ সম্প্রচারও করা হচ্ছে। প্রতিটি এলাকাই নয়াদিল্লির বলে উল্লেখ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের অভিমত জানতে চাওয়া হয়।

এসব প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের মিডিয়ার ওই খবর সরকারেরও নজরে এসেছে। এভাবে এক দেশ থেকে অন্য কোনো দেশের বদনাম করা দুই দেশের পক্ষেই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, মিথ্যা আখ্যান বা ন্যারেটিভ তৈরি ও তার প্রচার যে দেশের নাগরিকেরা করছেন। তাঁদের বোঝা উচিত, তাঁদের দেশের বিশ্বাসযোগ্যতাও এতে নষ্ট হচ্ছে। যাঁরা এটা করছেন এবং যাঁরা এর পেছনে, উভয়েই দোষী। তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মুখপাত্র মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো দেশের বিকৃত ছবি উপস্থাপন করার এই প্রচেষ্টা সমর্থন করার মতো নয়।

এ বিষয়ে চীনের সঙ্গে ভারত আনুষ্ঠানিক বার্তালাপ করেছে কি না, সে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। সেই প্রশ্নের স্পষ্ট উত্তর অবশ্য দেননি জয়সোয়াল। তিনি বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। ওখানকার কর্তৃপক্ষের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

৬ নভেম্বর ‘সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, ঢাকার উত্তরা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দেড় শতাধিক চীনা নাগরিক অলিগলিতে ভিডিও ধারণ করছেন। এই ভিডিও কোথায় প্রকাশিত হয়, ভিডিওতে কী বলা হচ্ছে—সেসব কিছুই জানেন না স্থানীয় লোকজন। এমনকি তাঁদের কার্যক্রম সম্পর্কে নজরদারিও করে না থানা-পুলিশ। শতাধিক ভ্লগার প্রতিদিন এই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি নাগরিকদের এ জন্য তাঁরা টাকাও দিচ্ছেন।

নভেম্বর ১০, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে: জামায়াত আমির
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে: জামায়াত আমির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ নেতা মো. শফিকুর রহমান। উদ্বেগজনক হারে স্বরাষ্ট্রমন্ত্রীর অবনতি লক্ষ করছেন বলে জানান তিনি। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত
বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত

বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত

নভেম্বর ১০, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই এলাকাবাসীর ধাওয়া, পুলিশে সোপর্দ ৩
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হতেই এলাকাবাসীর ধাওয়া, পুলিশে সোপর্দ ৩

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নভেম্বর ১০, ২০২৬
খুলনায় চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
খুলনায় চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।

নভেম্বর ১০, ২০২৬
বেনজীর জামিন পেলেও শেষ হয়নি প্রত্যর্পণ প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর জামিন পেলেও শেষ হয়নি প্রত্যর্পণ প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়নি।

নভেম্বর ১০, ২০২৬
৫৬ রকম পদ তৈরি করে অন্নকূট ভোগ মহোৎসব
৫৬ রকম পদ তৈরি করে অন্নকূট ভোগ মহোৎসব

গ্রামবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তখন নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে ধরেন। সেই পাহাড়ের নিচে আশ্রয় নেন বৃন্দাবনবাসীরা। সাত দিন ধরে প্রবল বৃষ্টি চলার পর শেষ পর্যন্ত ইন্দ্র নিজের ভুল বুঝতে পারেন। তিনি বৃষ্টি থামিয়ে কৃষ্ণের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান।

নভেম্বর ১০, ২০২৬
গাজায় জলাধার মেরামতের কাজ আটকে দিয়েছে ইসরায়েল, বাড়ছে বন্যার ঝুঁকি
গাজায় জলাধার মেরামতের কাজ আটকে দিয়েছে ইসরায়েল, বাড়ছে বন্যার ঝুঁকি

গাজায় একটি জলাধার মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতি দেয়নি ইসরায়েল। এই জলাধারটি উপচে পড়ে বন্যা সৃষ্টি করতে পারে এবং এর ফলে স্থানীয় বাসিন্দারা বিপদের মুখে পড়তে পারেন, পাশাপাশি ছড়িয়ে পড়তে পারে রোগব্যাধি। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
সাক্ষাৎকার নিতে গিয়ে ওসির রোষানলে সাংবাদিক, ওসির দাবি- চাপ প্রয়োগ করেছিল
সাক্ষাৎকার নিতে গিয়ে ওসির রোষানলে সাংবাদিক, ওসির দাবি- চাপ প্রয়োগ করেছিল

সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ফরিদা খাতুনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত এক নম্বর আসামি লিটনের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সাঁথিয়া থানা-পুলিশ। এ বিষয়ে ওসির বক্তব্য জানতে মঙ্গলবার দুপুরে তার কক্ষে যান দুই সাংবাদিক।

নভেম্বর ১০, ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নানিও ভিমরুলের আক্রমণে আহত হয়েছেন।

নভেম্বর ১০, ২০২৬
শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা
শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্টের সদস্যরা

ইসরায়েলের পার্লামেন্টে নতুন সরকারের ঘোষণা ছাড়াই মঙ্গলবার নির্বাচিত আইনপ্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এক অচলাবস্থার সৃষ্টি হয়। এর ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারান, আবার তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের জন্যও ক্ষমতায় যাওয়ার কোনো স্পষ্ট পথ তৈরি হয়নি।

নভেম্বর ১০, ২০২৬