পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনার মালঞ্চিতে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন।

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার

নিরাপদে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের মেঘনা নদীতে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে নেমেছেন নদীতে। জেলেদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে...

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার
নারী স্বাস্থ্যসেবায় রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: প্রতিমন্ত্রী

নারীদের জটিল ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার।

নারী স্বাস্থ্যসেবায় রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: প্রতিমন্ত্রী
ঘরে বসেই যেভাবে খুব সহজে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন

মুঠোফোন কিংবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সহজেই এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে। এ জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ঘরে বসেই যেভাবে খুব সহজে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন
অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

চলতি বছরের শুরুর দিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার
ধানক্ষেত থেকে আটক আ.লীগ নেতা

ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জ...

ধানক্ষেত থেকে আটক আ.লীগ নেতা

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া মির্জা। তিনি সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্র্যাব এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাজধানীর গুলশানের একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। এ সময় উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনটির জ্যেষ্ঠ সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের সংগঠন হিসেবে ২০১১ সালে যাত্রা শুরু করে প্র্যাব। সংগঠনটি অত্যন্ত সুনামের সঙ্গে গঠনমূলক নানা সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে। এটি সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যা প্রতি দুই বছরের জন্য গঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিংপ্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা এ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু বলেন, ‘আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে প্র্যাবের ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।’

অক্টোবর ৩০, ২০২৬
জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অক্টোবর ৩০, ২০২৬
৩৬ বছরে এইচএসসির ফলে বড় ওঠা–নামা, কোন বছর কত ছিল পাসের হার
৩৬ বছরে এইচএসসির ফলে বড় ওঠা–নামা, কোন বছর কত ছিল পাসের হার

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার, ৩১ অক্টোবর। ফল প্রকাশের আগে গত ৩৬ বছরের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, পাসের হারে বড় ধরনের ওঠা–নামা হয়েছে। কোনো বছর পাসের হার ২৫ শতাংশের নিচে নেমেছে, আবার কোনো বছর তা ৭৫ শতাংশ ছাড়িয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে পরীক্ষা ছাড়াই মূল্যায়নে সব পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করায় পাসের হার হয়েছিল ১০০ শতাংশ।

পাসের হারের এই ওঠা–নামা শুধু শিক্ষার্থীদের ফলাফলের পরিবর্তনই তুলে ধরে না, পরীক্ষার ফলকে প্রভাবিত করতে পারে এমন বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন সামনে আনে। পরীক্ষার প্রশ্নের ধরন, উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রস্তুতি, পাঠ্যসূচি শেষ করতে পারা এবং মূল্যায়নপদ্ধতি—এসব বিষয় ফলাফলে প্রভাব ফেলতে পারে। যদিও শুধু পাসের হারের পরিসংখ্যান দিয়ে কোন বিষয়টি কতটা প্রভাব ফেলেছে, তা নিশ্চিত করে বলা যায় না।

পূর্বঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পাসের হারে বড় পতন গত বছর

১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ের মধ্যে সর্বনিম্ন পাসের হার ছিল ১৯৯৬ সালে, ২৪ দশমিক ৭৭ শতাংশ। অন্যদিকে করোনাকালে ২০২০ সালে পাসের হার ছিল সর্বোচ্চ ১০০ শতাংশ। তবে ওই বছরের ফল নিয়মিত পরীক্ষা নিয়ে পাওয়া ফলাফলের সঙ্গে সরাসরি তুলনা করা ঠিক হবে না। কারণ, পরীক্ষা ছাড়াই ফল মূল্যায়ন করায়, সবাই পাস করেন।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে পাসের হারে বড় পতন হয়েছে গত বছর। ২০২৪ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৭ দশমিক ১২ শতাংশে। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশীয় পয়েন্ট। ২০০৫ সালের পর গত বছরের পাসের হার ছিল সর্বনিম্ন।

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে এইচএসসি পরীক্ষায় পাসের হারে ওঠা–নামা হয়েছে। বছর দুয়েক ধরে নীতিতে পরিবর্তন আনার কারণেও ফলাফলে প্রভাব পড়েছে। তবে তিনি আশা করছেন, প্রকৃত মেধার ভিত্তিতে মূল্যায়নের ধারা অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পাসের হার বাড়বে।

এর আগে ২০০৫ সালে পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এরপর বেশ কয়েক বছর পাসের হার বেড়েছে। যদিও এ বৃদ্ধি সব বছর সমান ছিল না, মাঝেমধ্যে কমেছেও। পরবর্তী সময়ে পাসের হার ৬০ থেকে ৭০ শতাংশের ঘরে ওঠানামা করেছে।

গত বছরের ফলাফলে বড় পতন কেন হলো, তা বুঝতে শুধু আগের বছরের পাসের হারের সঙ্গে তুলনা যথেষ্ট নয়। উত্তরপত্র মূল্যায়ন, পরীক্ষার বিষয়ভিত্তিক ফল, শিক্ষার্থীদের প্রস্তুতি, প্রশ্নের ধরনও ভূমিকা রেখেছে বলে মনে করেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। গত বছরের ফল প্রকাশের পর পর্যালোচনায় দেখা যায়, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তুলনামূলক বেশি অকৃতকার্য হয়েছেন; যা সার্বিক ফলাফলের ওপরে বড় প্রভাব ফেলেছে।

এ রকম পরিস্থিতি এ বছরের ফলাফলে পাসের হার বাড়ে, নাকি গত বছরের নিম্নমুখী ধারা অব্যাহত থাকে, তা জানা যাবে আগামীকাল।

শুরুতে পাসের হার ছিল কম

৩৬ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ২৯ দশমিক ৭০ শতাংশ। পরের দুই বছরে তা বেড়ে ১৯৯১ সালে প্রায় ৫১ শতাংশ এবং ১৯৯২ সালে ৬৫ শতাংশের বেশি হয়। তবে এরপর আবার পাসের হার কমে যায়। ১৯৯৩ সালে পাসের হার ছিল ৪৬ শতাংশের কিছু বেশি, ১৯৯৪ সালে ৪০ শতাংশের বেশি এবং ১৯৯৫ সালে ৪৬ শতাংশের বেশি।

১৯৯৬ সালে পাসের হারে বড় পতন ঘটে। ওই বছর পাসের হার নেমে আসে ২৪ দশমিক ৭৭ শতাংশে। এরপর কয়েক বছর পাসের হার বাড়লেও ধারাবাহিকতা ছিল না। ১৯৯৭ সালে পাসের হার ছিল ৩৯ শতাংশের বেশি। ২০০১ সালে পাসের হার ছিল ২৮ শতাংশের বেশি এবং ২০০২ সালে ২৭ শতাংশের মতো। ২০০৩ সালে তা বেড়ে ৩৮ শতাংশের বেশি হয়। ২০০৪ সালে পাসের হার ছিল প্রায় ৪৮ শতাংশ।

২০০৫ সালে পাসের হার বেড়ে ৫৯ শতাংশ ছাড়ায়। পরের কয়েক বছরেও এ ধারা বজায় থাকে। ২০০৬ সালে পাসের হার ছিল প্রায় ৬৪ শতাংশ, ২০০৭ সালে ৬৪ শতাংশের বেশি এবং ২০০৮ সালে প্রায় ৭৫ শতাংশ। ২০০৯ সালে তা কমে ৭০ শতাংশের কিছু বেশি হয়। এরপর ২০১০ ও ২০১১ সালে পাসের হার ছিল প্রায় ৭২ শতাংশ। ২০১২ সালে তা বেড়ে ৭৬ শতাংশের বেশি হয়।

এসএসসিতে যেসব কারণে ১৯ বছরে সর্বনিম্ন পাসের হার, আগে ফলাফল কেমন হতো

৭০ শতাংশের আশপাশে ওঠা–নামা

২০১২ সালের পরও বেশ কয়েক বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ শতাংশের আশপাশে ছিল। ২০১৩ সালে পাসের হার ছিল ৭১ শতাংশের বেশি, ২০১৪ সালে প্রায় ৭৬ শতাংশ। তবে ২০১৫ সালে তা কমে প্রায় ৬৬ শতাংশে নেমে আসে। পরের বছর, ২০১৬ সালে পাসের হার আবার বেড়ে ৭২ শতাংশের বেশি হয়। ২০১৭ সালে তা কমে প্রায় ৬৭ শতাংশ, ২০১৮ সালে প্রায় ৬৫ শতাংশ এবং ২০১৯ সালে ৭২ শতাংশের কাছাকাছি ছিল।

এ সময়ের ফলাফল থেকে দেখা যায়, পাসের হার প্রতিবছর একই দিকে এগোয়নি। এক বছর বাড়লেও পরের বছর কমেছে, আবার কখনো আগের অবস্থায় ফিরে এসেছে। ফলে দীর্ঘ সময়ের ফলাফল বিশ্লেষণে একটি নির্দিষ্ট বছরের পাসের হারকে পুরো শিক্ষাব্যবস্থার মানের একমাত্র মাপকাঠি হিসেবে দেখার সুযোগ নেই। পাসের হারের পাশাপাশি শিক্ষার্থীদের শেখার মান, বিষয়ভিত্তিক দক্ষতা ও পরীক্ষার মূল্যায়নপদ্ধতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

করোনাকালে শতভাগ, পরে আবার কমেছে

২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি। সব পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। ফলে ওই বছর পাসের হার দাঁড়ায় ১০০ শতাংশে। পরের বছর, ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৭ শতাংশ। ২০২২ সালে তা কমে ৮৪ দশমিক ৩১ শতাংশে নেমে আসে। এরপর পাসের হার আরও কমেছে। ২০২৩ সালে পাসের হার ছিল প্রায় ৭৬ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫ শতাংশের বেশি। আর সর্বশেষ ২০২৫ সালে তা নেমে আসে ৫৭ শতাংশের ঘরে।

সব মিলিয়ে ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষার পাসের হার কখনো বেড়েছে, কখনো কমেছে। তবে গত বছর পাসের হার কমে ৫৭ শতাংশের ঘরে নেমে আসায় এবারের ফল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এবার পাসের হার কত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ অক্টোবর পর্যন্ত।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে এইচএসসি পরীক্ষায় পাসের হারে ওঠা–নামা হয়েছে। বছর দুয়েক ধরে নীতিতে পরিবর্তন আনার কারণেও ফলাফলে প্রভাব পড়েছে। তবে তিনি আশা করছেন, প্রকৃত মেধার ভিত্তিতে মূল্যায়নের ধারা অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পাসের হার বাড়বে।

প্রশাসন, পুলিশে নিয়মিত পদোন্নতি, যোগ্যতা থাকলেও হয় না শিক্ষা ক্যাডারে

অক্টোবর ৩০, ২০২৬
শহর কেন শুধু ঘুমানোর জায়গা হবে,
পুকুর–উঠান–মাঠ ফেরানোর আহ্বান
শহর কেন শুধু ঘুমানোর জায়গা হবে, পুকুর–উঠান–মাঠ ফেরানোর আহ্বান

আইপিডির অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশের শহরগুলোকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর কিংবা লন্ডন–নিউইয়র্ক বানানোর চেষ্টা ছেড়ে নিজস্ব বাস্তবতায় পরিকল্পনা করতে হবে।

অক্টোবর ৩০, ২০২৬
ওয়াটারএইডের ৪০ বছর পূর্তি: ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু
ওয়াটারএইডের ৪০ বছর পূর্তি: ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ প্রদর্শনী শুরু

নিরাপদ পানি, সম্মানজনক স্যানিটেশন ও স্বাস্থ্যকর অভ্যাস প্রসারে চার দশকের পথচলা উদ্‌যাপন করছে ওয়াটারএইড বাংলাদেশ। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে (আইএবি) শুরু হয়েছে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ শীর্ষক আয়োজন। এটা মূলত ৪০ বছর পূর্তিতে মানুষের জীবন বদলের গল্প নিয়ে ৪০টি আলোকচিত্রের প্রদর্শনী। ওয়াটারএইডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হাসিন জাহান এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী। আয়োজনে সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সহযোগী ও দাতা সংস্থা, সাবেক কর্মী, বেসরকারি খাতের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি আয়োজনে রয়েছে সহযোগী সংগঠনগুলোর কাজের প্রদর্শন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি, চলচ্চিত্র প্রদর্শন, ভার্চ্যুয়াল রিয়েলিটি ট্যুর এবং অডিওভিজ্যুয়াল উপস্থাপনা। পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর অভ্যাসের সুযোগ মানুষের জীবনে কী পরিবর্তন আনতে পারে, এসবের মধ্য দিয়ে তা তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসিন জাহান বলেন, ‘এই পথচলা সেইসব জনগোষ্ঠীর, যাঁরা আমাদের কাজের দিশা দিয়েছেন; সেই সহকর্মীদের, যাঁরা আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়েছেন; এবং সেইসব সহযোগী ও প্রতিষ্ঠানের, যারা আমাদের পাশে থেকেছে। সবাই যেন নিরাপদ পানি, সম্মানজনক স্যানিটেশন ও স্বাস্থ্যকর অভ্যাসের সুযোগ পান, সেই ভবিষ্যৎ গড়তে আমরা একসঙ্গে কাজ করেছি।’

হাসিন জাহান আরও বলেন, ‘নারী, তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতামত ও নেতৃত্ব আমাদের কাজকে পথ দেখিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের কাজ আরও অন্তর্ভুক্তিমূলক হয়েছে, মানুষের জীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়েছে।’

ফিতা কেটে  ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করছেন ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হাসিন জাহান

১৯৮৬ সালে বাংলাদেশে কাজ শুরু করে ওয়াটারএইড। এর পর থেকে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জনগোষ্ঠী, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করছে সংস্থাটি। সেবাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া, প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো, নীতি প্রণয়নে ভূমিকা রাখা এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ুসহিষ্ণু সমাধান প্রসারে সহায়তা করে আসছে ওয়াটারএইড।

আজমান আহমেদ চৌধুরী বলেন, ‘ওয়াটারএইড বাংলাদেশের চার দশক নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনা এবং সেবাব্যবস্থা শক্তিশালী করার গল্প। এই অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন, এই আয়োজন তাঁদের সবার প্রতি সম্মান জানানোর উপলক্ষ। বিশেষ করে নারী, তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের কাজকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং মানুষের প্রয়োজনের প্রতি আরও সাড়া দিতে সক্ষম করেছে।’

প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে মানুষের নিজস্ব অভিজ্ঞতা। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর অভ্যাস কীভাবে স্বাস্থ্য, মর্যাদা ও জীবনের সম্ভাবনা বিকাশে ভূমিকা রাখে, আলোকচিত্রগুলো সেই গল্প বলছে।

উদ্বোধনী দিনের কর্মসূচিতে সহযোগী সংস্থা ও সাবেক কর্মীদের নিয়ে বিশেষ পর্বের পাশাপাশি তরুণদের সম্পৃক্ততা এবং আঞ্চলিক পর্যায়ে জেন্ডার সমতাবিষয়ক উদ্যোগ তুলে ধরার আয়োজন রয়েছে। ওয়াটারএইড বাংলাদেশের পথচলায় যুক্ত মানুষদের পুনর্মিলন, স্মৃতিচারণা ও মতবিনিময়ের সুযোগও তৈরি করেছে এই উদ্‌যাপন।

প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বন্ধু ও স্বজনদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছে ওয়াটারএইড বাংলাদেশ।

অক্টোবর ৩০, ২০২৬
এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা
এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা

প্রয়োজনীয় সব দক্ষতাই ‘সিলেবাসে’ থাকবে কিংবা শিক্ষক সব হাতে ধরিয়ে শিখিয়ে দেবেন, সেই আশায় বসে থাকলে আর চলছে না। অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেই ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। এআই–নির্ভর পৃথিবীতে এ কথা এখন আরও বেশি সত্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, খোঁজ নিয়েছেন আমিনা মুমতারিন

ইউটিউবে বিভিন্ন ফ্রি কোর্স পাওয়া যায়

শাহ্‌রিন ইসলাম, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

শাহ্‌রিন ইসলাম, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

এআইয়ের যুগে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া মানে প্রযুক্তির সঙ্গে নিজের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করে তোলা। তাই এআইয়ের সঙ্গে প্রতিযোগিতা নয়; বরং বন্ধুত্ব করে কৌশলে তাকে কাজে লাগাতে চাই। এআই কিছু চাকরির জন্য হুমকি হলেও মানুষের মতো যুক্তিনির্ভর চিন্তা করতে পারে না। এ কারণে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার পরিকল্পনা আছে। বিশেষ করে ইউটিউবে এখন বিভিন্ন ফ্রি কোর্স সহজেই পাওয়া যায়। পাশাপাশি নোটবুকএলএম, পারপ্লেক্সিটি ও জেস্টোরের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষণার দক্ষতাও বাড়াচ্ছি। কারণ, এআই তথ্য দিতে পারলেও কোনটি প্রয়োজনীয়, তা বোঝে না এবং সব সময় নির্ভুল তথ্যও দেয় না। তথ্যের প্রাসঙ্গিকতা, নির্ভরযোগ্যতা ও যথার্থতা যাচাইয়ে মানুষের নিজস্ব জ্ঞান ও বিচারবোধ অপরিহার্য।

আমার ধারণা, পাঁচ বছর পর যুক্তিনির্ভর চিন্তা ও সৃজনশীলতার পাশাপাশি এআইভিত্তিক দক্ষতাও আবশ্যক হয়ে উঠবে। একই সঙ্গে সৃজনশীল শিল্পক্ষেত্রের বিকাশ ঘটতে পারে। কারণ, এই ক্ষেত্র মানুষের প্রতিভা ও সৃজনশীলতার ওপর বেশি নির্ভরশীল। সর্বোপরি আমি মনে করি, ভবিষ্যৎ নির্ভর করবে আমরা প্রযুক্তি কতটা দায়িত্বশীলভাবে ব্যবহার করি, তার ওপর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম অনিক এখন কোথায়

এআইকে কনটেন্ট তৈরির কাজে লাগাচ্ছি

নুর হোসাইন, টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়

নুর হোসাইন, টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়

এআই–নির্ভর ভবিষ্যতের জন্য আমি প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, যোগাযোগ, গবেষণা ও সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী হিসেবে এআইকে কাজে লাগিয়ে কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ ও গল্প বলার নতুন পদ্ধতি শিখছি। চ্যাটজিপিটি ও জেমিনাই ব্যবহার করে সহজেই স্টোরিবোর্ড তৈরি ও প্রি–ভিজ্যুয়ালাইজেশন করতে পারছি, যা ফিল্ম স্টুডেন্ট হিসেবে আমার অনেক কাজে আসছে। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র উৎসবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে গবেষণার সুযোগ খুঁজছি।

আমার বিশ্বাস, আগামী পাঁচ বছরে এআই অনেক কাজ সহজ করবে, তবে মানুষের সৃজনশীলতা, নৈতিক বিচারবোধ ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব থাকবে। তাই এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে একে নিজের দক্ষতা ও সম্ভাবনা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই।

শুধু কোড লিখলে হবে না, সমস্যাকে গভীরভাবে বুঝতে হবে

মাইশা মুশতাক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, নর্থ সাউথ ইউনিভার্সিটি

মাইশা মুশতাক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, নর্থ সাউথ ইউনিভার্সিটি

সিএসইর শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি, শুধু একাডেমিক শিক্ষা অর্জনই ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় এআই ইতিমধ্যে যে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে আরও যা আনবে, তা আমরা ভালোভাবেই উপলব্ধি করছি। তাই প্রোগ্রামিং শেখার পাশাপাশি সেই জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। একই সঙ্গে টিমওয়ার্ক, যোগাযোগ ও সমস্যা সমাধানের মতো দক্ষতা বাড়ানোও জরুরি। এ কারণে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রকল্পে কাজ করছি, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা শাণিত করার চেষ্টা করছি। এআই টুল ব্যবহার করে নতুন প্রযুক্তি শেখা, কোড বোঝা ও সমস্যার সমাধান খোঁজার অভ্যাসও গড়ে তুলছি।

আগামী পাঁচ বছরে এআই কর্মক্ষেত্রের চিত্র অনেকটাই বদলে দেবে। এই পরিবর্তনের মধ্যে টিকে থাকতে হলে শুধু কোড লেখা নয়; বরং সমস্যাকে গভীরভাবে বোঝা, এআইয়ের দেওয়া উত্তর যাচাই করা এবং দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও জরুরি হবে। তাই এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে এর সঙ্গে কাজ করতে শেখা এবং নিজের চিন্তাশক্তি কাজে লাগানোই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এআই ব্যবহার ও সঠিকভাবে ব্যবহারের মধ্যে পার্থক্য আছে

তাসফিয়া তারাননুম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

তাসফিয়া তারাননুম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

আগামী পাঁচ বছরে চাকরি, শিক্ষা ও কাজের ধরন অনেক বদলে যাবে। তাই শুধু একটি দক্ষতা থাকাই যথেষ্ট নয়, সেটিকে কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারছি, সেটিই গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার একজন শিক্ষার্থী হিসেবে আমি লেখালেখি, গবেষণা, গ্রাফিকস, দৃশ্যগত যোগাযোগ ও ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা বাড়াতে চাই। পাশাপাশি গবেষণা, নতুন ধারণা তৈরি ও সৃজনশীল কাজে এআইয়ের কার্যকর ব্যবহার শেখার চেষ্টা করছি।

তবে এআইয়ের তথ্য যাচাই, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা ও মানুষের অভিজ্ঞতা গল্পের মাধ্যমে তুলে ধরার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। কারণ, এআই ব্যবহার করতে পারা আর সঠিকভাবে ব্যবহার করতে পারা এক বিষয় নয়। আমার লক্ষ্য শুধু প্রযুক্তি শেখা নয়; বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে একজন দক্ষ লেখক, সাংবাদিক ও সৃজনশীল যোগাযোগকর্মী হয়ে ওঠা। আমি বিশ্বাস করি, আগামী দিনে প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক গুণাবলির সমন্বয়ই হবে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি।

গতকালও যে দক্ষতা গুরুত্বপূর্ণ ছিল, আজ তা অকেজো

আরাফাত নাফিজ, লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরাফাত নাফিজ, লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা এআই। শিল্পবিপ্লবের চেয়ে এটি কোনো অংশে কম নয়। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই প্রভাব ফেলছে, আর একে অগ্রাহ্য করে সামনে এগোনো এখন কঠিন। তাই এআই যথাযথভাবে শেখার চেষ্টা করছি। প্রতিদিনের কাজ থেকে শুরু করে পড়াশোনা—সবখানেই এআইয়ের সাহায্য নিচ্ছি।

এআইয়ের কারণে প্রচলিত দক্ষতাগুলো প্রায়ই বদলে যাচ্ছে। গতকালও যে দক্ষতা বেশ মূল্যবান ছিল, আজ তা অকেজো। তাই সময়ের সঙ্গে মিল রেখে প্রতিনিয়ত নতুন দক্ষতা রপ্ত করার চেষ্টা করছি, আর সেই শেখার কাজেও ব্যবহার করছি এআই।

পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে লেখালেখি করি বলে নতুন তথ্য থেকে শুরু করে পুরোনো গবেষণা খুঁজে পেতে এআই আমাকে সাহায্য করছে। এআই দিয়ে নিজেকে কীভাবে আরও পরিণত করা যায়, সেটি নিয়েও কাজ করছি। এআই এখন আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এআই হয়তো অনেক পেশাকেই পুরোপুরি শেষ করে দেবে, তবে একই সঙ্গে খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। তাই পাঁচ বছর পর পৃথিবী ঠিক কোথায় দাঁড়াবে, তা বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত, আগামী পাঁচ বছরে পৃথিবী এআইয়ের প্রভাবে বড়ভাবে বদলে যাবে।

আমরা প্রত্যেকে এআই এজেন্টদের লিডার হয়ে উঠব

শ্রাবণ দেবনাথ, অ্যাকাউন্টিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্রাবণ দেবনাথ, অ্যাকাউন্টিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এই দ্রুত বদলে যাওয়া সময়ে নিজেকে মানিয়ে নিতে আমি প্রথমে এআই এজেন্ট ও এলএলএম সম্পর্কে জানার চেষ্টা করছি। এগুলো কীভাবে কাজ করে, কীভাবে সেরা ফলাফল ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, সেটাই আমার ফোকাস। ব্যক্তিগতভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখছি, কারণ ভালো প্রম্পট ও এআইয়ের কার্যপদ্ধতির স্পষ্ট ধারণা থাকলে আউটপুটও ভালো হয়। পাশাপাশি বিশ্লেষণী চিন্তা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার দিকেও মনোযোগ দিচ্ছি।

পড়াশোনায় চ্যাটজিপিটি, ক্লড ও নোটবুকএলএম ব্যবহার করি। ক্লাসে বা নিজে পড়তে গিয়ে কিছু না বুঝলে, কিংবা ইউটিউবে ভিডিওতে ব্যাখ্যা না পেলে এআইয়ের সাহায্য নিই। প্রশ্ন বিশ্লেষণে নোটবুকএলএম, আর গভীর বিশ্লেষণধর্মী বিষয়ে ক্লড বেশ কাজের। গুজব ও ভুয়া খবরের এই সময়ে কোনো তথ্য অস্বাভাবিক মনে হলেও চ্যাটজিপিটি দিয়ে ফ্যাক্ট-চেক করে তবেই শেয়ার করি।

আমার মনে হয়, আগামী পাঁচ বছরে পুরো বিশ্ব এআইকে ঘিরেই আবর্তিত হবে। তখন প্রম্পটিং হবে বড় দক্ষতা, আর আমরা প্রত্যেকে এআই এজেন্টদের লিডার হয়ে উঠব। আমাদের কাজ হবে নির্দেশনা দেওয়া, সঠিক ডেটা বেছে নেওয়া এবং বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। প্রতিটি পেশায় তাই বিচারক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের দক্ষতার চাহিদা থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআইকে নিয়ন্ত্রণে রাখা, অপব্যবহার ঠেকানো এবং এর অপ্রত্যাশিত আচরণ কমানো।

অক্টোবর ৩০, ২০২৬
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে

সম্প্রতি সে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফেলোশিপ ‘ইডব্লিউওআর’-এ যুক্ত হয়েছে। এর মাধ্যমে সে এই ফেলোশিপের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিষ্ঠাতা হওয়ার রেকর্ড গড়েছে

অক্টোবর ৩০, ২০২৬
রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

সরকারি চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথিতে দেখা গেছে, তিনি ২০০২ সাল থেকে এর সদস্য। তবে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন বলে দাবি করেছেন ওসি।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। পুলিশ সূত্র জানায়, মনজুর কাদের ভূঁইয়া সরাইলে যোগদানের আগে চট্টগ্রাম জেলা ও কক্সবাজারে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়।

জানতে চাইলে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ২০০২ সালে সমিতির সদস্য হলেও ২০০৪ সালে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পর সদস্যপদ স্থগিতের জন্য আবেদন করেছি।’

ওসি আরও বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নোটিশ পেয়েছেন। সদস্যপদ স্থগিতের জন্য আগে করা আবেদনটির অনুলিপিও তিনি সমিতিতে পাঠিয়েছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির আইনজীবী সমিতির সদস্য থাকার বিষয়টি সামনে আসে। ২০০২ সাল থেকে তিনি সদস্য। চাকরিতে থাকার পরও কেন আইনজীবী সমিতির সদস্যপদ ছাড়েননি এ বিষয়ে ব্যাখ্যা করতে ২৬ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

সদস্যপদ স্থগিতের আবেদন প্রসঙ্গে মো. মঈনুদ্দীন বলেন, স্থগিতের আবেদন করলে সদস্যপদ থাকার কথা নয়। সদস্যপদ আছে বলেই নোটিশ করা হয়েছে।

মো. মঈনুদ্দীন বলেন, সরকারি চাকরিতে থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার বিষয়টি সমিতির বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য পেশায় যুক্ত থেকেও যাঁরা সদস্যপদ বহাল রেখেছেন, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সমিতি সূত্রে জানা গেছে, আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ লক্ষ্যে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির গঠনতন্ত্রের পরিচ্ছেদ ৩-এর ৭(১) বিধি অনুযায়ী, আইন বিষয়ে শিক্ষকতা ও কোনো প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে সদস্যপদ বহাল রাখতে পারবেন। অন্যথা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষ্ক্রিয় সদস্যদের শনাক্ত করতে অভিযোগ বাক্সে নাম-ঠিকানাসহ তথ্য জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া

সংসদ সদস্য রুমিন ফারহানা ও ওসির মধ্যে বাগ্‌বিতণ্ডা

২২ অক্টোবর সন্ধ্যায় সরাইল থানার ওসির কক্ষে সংসদ সদস্য রুমিন ফারহানা ও ওসি মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সংসদ সদস্যের সঙ্গে তাঁর নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁদের কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া তিনটি ভিডিওর একটি ৭ মিনিট ৮ সেকেন্ডের, আরেকটি ৫৭ সেকেন্ডের এবং অন্যটি ২ মিনিট ২৩ সেকেন্ডের।

ভিডিওতে দেখা যায়, ওসি মনজুর কাদের ভূঁইয়া তাঁর কক্ষে বসে আছেন। তাঁর পাশের চেয়ারে বসে আছেন রুমিন ফারহানা। ওসির টেবিলের চারপাশে সংসদ সদস্যের নেতা-কর্মীরা দাঁড়িয়ে আছেন। সংসদ সদস্য, তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) ও নেতা-কর্মীরা বিভিন্ন বিষয়ে ওসিকে প্রশ্ন করছেন। বারবার ফোন করেও সংসদ সদস্যের ফোন না ধরা এবং তাঁকে কেন নিরাপত্তা দেওয়া হয়নি—এসব বিষয় নিয়ে তাঁদের সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডা হয়।

সরাইল থানায় এমপি রুমিন ও ওসির মধ্যে বাগ্‌বিতণ্ডা, ফেসবুকে ভিডিও ভাইরাল

একপর্যায়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, ওসি ইটভাটা, মাটি কাটা ও বালু উত্তোলন থেকে টাকা নেন। দুই পক্ষের মধ্যে উত্তপ্ত কথোপকথন চলতে থাকে। একপর্যায়ে ওসি পুলিশ সুপারকে ফোন করে বিষয়টি জানান। তিনি মব সৃষ্টির আশঙ্কার কথা বলেন এবং ভিডিও কলে কক্ষে উপস্থিত নেতা-কর্মীদের পুলিশ সুপারকে দেখান। এ সময় সংসদ সদস্য পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে চাইলে ওসি সাড়া দেননি।

পরে কথোপকথনের এক পর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেন, ‘আপনি (ওসি) যখন বলতেছেন, ওনার নিরাপত্তা ওনার লোকজন দিবেন। তার মানে, আমি দিব না।’ উত্তরে ওসি বলেন, ‘এটাই তো স্বাভাবিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাস্তাঘাটে হাঁটি বেড়ায়...।’ তখন রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। জি স্যার, আপনার হিস্ট্রি তো আমি জানি।’

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের রেকর্ড ভাঙতে পারে

সামগ্রিক ভোটদানের হার ২০২০ সালকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলে মনে হচ্ছে, এমনকি সম্ভবত ২০১৮ সালকেও ছাড়িয়ে যাবে, যা মধ্যবর্তী নির্বাচনে ১৯১৪ সালের সামগ্রিক ভোটদানের হারের রেকর্ড ভেঙেছিল।

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নানা প্রশ্ন সামনে আসছে। এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তুরাগ নদের ওই এলাকায় তারা কেন গিয়েছিল সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

অক্টোবর ৩০, ২০২৬
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অন্যতম একটি পর্যটন স্পট সাজেকে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। সরেজমিনে খাগড়াছড়ি ঘুরে পাহাড়ের আন্দোলনকারী, ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং পাহাড়ি নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

অক্টোবর ৩০, ২০২৬
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে "প্রজন্মের সবচেয়ে সম্মানিত ও প্রিয় অভিনেতা" বলে অভিহিত করেছেন স্যার ইয়ান ম্যাকেলান।

অক্টোবর ৩০, ২০২৬
নেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদের
নেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদের

ইসরায়েলের আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। যদিও এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের আরব দলগুলো।

অক্টোবর ৩০, ২০২৬
'যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ', আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা
'যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ', আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা

ভারতের পশ্চিমবঙ্গে খ্রিস্টান ধর্মের মানুষের উপর একের পর এক হামলার অভিযোগ উঠছে। এদিকে, দেশটির বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা বলেছেন,"আমাদের লক্ষ্য, যতজন খ্রিস্টান আছেন, তাদের হিন্দু বানিয়ে দেব।"

অক্টোবর ৩০, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
নভেম্বরের প্রথম সপ্তাহে সেন্টমার্টিন যাবে জাহাজ, দুই জেটি কতটা নিরাপদ?
নভেম্বরের প্রথম সপ্তাহে সেন্টমার্টিন যাবে জাহাজ, দুই জেটি কতটা নিরাপদ?

দীর্ঘ অপেক্ষার পর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটক বরণে দ্বীপের হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একইসঙ্গে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য সেন্টমার্টিন ও কক্সবাজারের নুনিয়ারছড়া জেটির প্রস্তুতি নিয়েও চলছে আলোচনা।

অক্টোবর ৩০, ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

অক্টোবর ৩০, ২০২৬
ওড়িশায় গ্রামের পর গ্রাম প্লাবিত
ওড়িশায় গ্রামের পর গ্রাম প্লাবিত

ভারতের ওড়িশা রাজ্যে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুক্রবার আনন্দবাজার অনলাইন এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ৩০, ২০২৬
লোহাগড়ায় তিনদিন ধরে ভ্যানচালক নিখোঁজ
লোহাগড়ায় তিনদিন ধরে ভ্যানচালক নিখোঁজ

নড়াইলে লোহাগড়া উপজেলার চাচই গ্রামের নিটু জমাদ্দার (৪০) অটোভ্যান চালাতে গিয়ে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

অক্টোবর ৩০, ২০২৬
জাহাজের ধাক্কায় ডুবেছে ৫ স্পিডবোট, ভিজেছে অনেক গম
জাহাজের ধাক্কায় ডুবেছে ৫ স্পিডবোট, ভিজেছে অনেক গম

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবে গেছে এবং ৩০০ মেট্রিক টন গম বহনকারী অপর একটি জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।

অক্টোবর ৩০, ২০২৬
বরিশালে নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা
বরিশালে নারী ভুয়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা

অভিযোগ রয়েছে, কথিত ওই নারী চিকিৎসক দীর্ঘদিন ধরে এমবিবিএস বা বিডিএস সনদ ছাড়াই মা ও শিশুবিষয়ক রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ ছাড়া তার নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অক্টোবর ৩০, ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অক্টোবর ৩০, ২০২৬
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। শুক্রবার উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

অক্টোবর ৩০, ২০২৬