দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।

মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা
রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম

বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জ...

উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম
ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কিয়ারা, কেমন ছিল সিদ্ধার্থের প্রতিক্রিয়া?

ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার ব্যর্থতা, ছবিটি ঘিরে সমালোচনা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কিয়ারা, কেমন ছিল সিদ্ধার্থের প্রতিক্রিয়া?
একজনের আয়ে সন্তানদের সুন্দর একটা জীবন দেয়া অনেক কঠিন: শবনম ফারিয়া

ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

একজনের আয়ে সন্তানদের সুন্দর একটা জীবন দেয়া অনেক কঠিন: শবনম ফারিয়া

সারা দেশ

View more
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম

বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Video news

Rss feed news

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী
হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়ির আঙিনায় বড় পর্দা বসিয়েছেন তাঁর বাবা। সেখানে খেলা দেখছেন গ্রামের মানুষ।

নভেম্বর ১৪, ২০২৬
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের

বিবৃতিতে বলা হয়, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।

নভেম্বর ১৪, ২০২৬
আইএইচটি ও ম্যাটসে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
আইএইচটি ও ম্যাটসে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এতে সরকারি ২৩টি আইএইচটির বিভিন্ন অনুষদে ভর্তির জন্য ৩ হাজার ৬১৯ জন এবং সাতটি সরকারি ম্যাটসে ভর্তির জন্য ৬৬৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিষ্ঠানে মোট ৪ হাজার ২৮৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নভেম্বর ১৪, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর চালু হবে ও অন্যান্য খবর
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর চালু হবে ও অন্যান্য খবর

পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

নভেম্বর ১৪, ২০২৬
এরদোয়ানও যার মুক্তির পক্ষে, তবু তিনি কেন কারাগারে
এরদোয়ানও যার মুক্তির পক্ষে, তবু তিনি কেন কারাগারে

সেই নির্বাচন ছিল স্মরণীয়। ২০০২ সাল থেকে ক্ষমতায় থাকা এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়।

নভেম্বর ১৪, ২০২৬
বাবা ও দুই মেয়ের মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট
বাবা ও দুই মেয়ের মরদেহের পাশে পড়ে ছিল চিরকুট

দেখা যায়, শিশুদের একজনের মরদেহের পাশে একটি টিকা কার্ড এবং অন্যজনের পাশে চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র পড়ে রয়েছে। সেখানে একটি চিরকুটও পাওয়া যায়।

নভেম্বর ১৪, ২০২৬
দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য
দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য

দেশীয় উদ্যোক্তাদের তৈরি পোশাক, জুতা, ব্যাগ, গয়না, প্রসাধনী, পাটপণ্য, হস্তশিল্প, ইলেকট্রনিকসহ নানা ধরনের পণ্য এক ছাদের নিচে কেনার সুযোগ আসছে।২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের এসএমই মেলায় চার শতাধিক উদ্যোক্তা তাঁদের প্রতিষ্ঠানের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ করতে কোনো টাকা লাগবে না।

এসএমই ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ও তৈরি পোশাক, হারবাল পণ্য ও প্রসাধনী, অলংকার, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক ও রাবারজাত পণ্য, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন।

মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। কোনো বিদেশি বা আমদানি করা পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না।

ঋণের আবেদনের সুযোগ

এসএমই ফাউন্ডেশন জানায়, মেলায় পণ্য কেনাবেচার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য থাকছে ব্যাংকঋণ সম্পর্কে জানার বিশেষ সুযোগ। মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে এসএমই ঋণের শর্ত, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন উদ্যোক্তারা।

এমনকি ব্যাংক ও উদ্যোক্তা একমত হলে মেলা প্রাঙ্গণেই ঋণের আবেদন করা যাবে। এ ছাড়া ঋণ পাওয়ার সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তারা।

সাত দিনের মেলায় উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য সহজ শর্তে অর্থায়ন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন উদ্যোক্তা তৈরি এবং নারী উদ্যোক্তা উন্নয়ন নিয়ে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে এসব সেমিনারের আয়োজন করা হবে।

আগের ১২ মেলায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি

এসএমই ফাউন্ডেশন ২০১২ সাল থেকে ঢাকায় জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করে আসছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১২টি মেলায় প্রায় সাড়ে তিন হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় উদ্যোক্তারা প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন।

জাতীয় মেলার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও এসএমই পণ্য মেলার আয়োজন করে সংস্থাটি। এখন পর্যন্ত ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন।

এ ছাড়া উদ্যোক্তাদের উৎসাহিত করতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দিয়ে আসছে এসএমই ফাউন্ডেশন। এখন পর্যন্ত ৭১ জন উদ্যোক্তা এ পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং একজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা।

২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এ খাতে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন তিন কোটির বেশি মানুষ।

নভেম্বর ১৪, ২০২৬
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা, পরিবর্তনের আহ্বান
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা, পরিবর্তনের আহ্বান

সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে নতুন যে খসড়া করা হয়েছে, তাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। খসড়া আইনটির বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানিয়ে সংশোধনীতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

আজ শনিবার এক বিবৃতি দিয়ে প্রতিষ্ঠান দুটি বলেছে, সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) বিতর্কিত কিছু বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের সংবাদ প্রকাশের কারণে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও ফৌজদারি মামলা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধান রাখা হয়েছে।

খসড়া আইনে ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে উল্লেখ করে সিজিএস ও সিএফজে বলেছে, কোনো তথ্যকে ‘অযাচাইকৃত’ বা ‘বিভ্রান্তিকর’ বিবেচনা করে সাংবাদিকদের বিরুদ্ধে এই বিধান প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে। এমনকি জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সাংবাদিকেরা ঝুঁকিতে পড়বেন।

অনলাইন মাধ্যমে মানহানি, হেয় করা বা হয়রানির অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখার বিষয়টি নিয়েও উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগী নারী বা শিশু হলে সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর। মানহানির অভিযোগে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের সুযোগও রাখা হয়েছে, যা আগের ডিজিটাল নিরাপত্তা আইনের বিধানের চেয়েও কঠোর।

সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়ায় সংবাদ তৈরিতে সরাসরি যুক্ত না থাকলেও সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানকে দায়ী করার সুযোগ এবং দোষী সাব্যস্ত হলে পুরো সংবাদপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধানের বিষয় নিয়েও উদ্বেগ জানিয়েছে সিজিএস ও সিএফজে।

বিবৃতিতে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত সিজিএস ও সিএফজের যৌথ গবেষণার তথ্য তুলে ধরা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ থেকে ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে ২২২টি মামলা পর্যালোচনা করে প্রতিষ্ঠান দুটি। এসব মামলায় ৩৯৬ জন সাংবাদিককে আসামি করা হয়েছিল। মামলাগুলোর ১০৭টির বাদী ছিলেন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা।

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় আবার পরিবর্তন, কী কী নতুন আসছে

গবেষণায় দেখা যায়, এসব মামলার অর্ধেকের বেশি ক্ষেত্রে সাংবাদিকদের গ্রেপ্তার করে বিচার শুরুর আগে আটকে রাখা হয়েছিল। বেশির ভাগ মামলার বিচারও শুরু হয়নি। ফলে আইনি প্রক্রিয়াই সাংবাদিকদের জন্য একধরনের শাস্তিতে পরিণত হয়েছিল। উদাহরণ হিসেবে (সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদের) কথা উল্লেখ করা হয়। করোনার সময় খাদ্যসংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তাঁকে আট মাস কারাগারে থাকতে হয়েছিল। আটকের প্রায় তিন বছর পর তিনি ওই মামলা থেকে খালাস পান।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে মাত্র একটিতে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অথচ এসব মামলায় প্রায় ৪০০ সাংবাদিককে ফৌজদারি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। নতুন সংশোধনীতে সেই বিতর্কিত বিধানগুলো ফিরিয়ে আনার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

আইন, বিচার ও সংসদবিষয়কসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে প্রতিষ্ঠান দুটি ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোকে ফৌজদারি অপরাধ গণ্য করার প্রস্তাব এবং মানহানির জন্য ফৌজদারি শাস্তির বিধান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। আর জনপরিচিত ব্যক্তিদের সম্পর্কে সৎ উদ্দেশ্যে দেওয়া বক্তব্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে এতে।

সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে আগ্রহের কথা জানিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। সাংবাদিকদের গ্রেপ্তার বা তাঁদের ডিভাইস জব্দের আগে আদালতের অনুমোদন নেওয়ার মতো সুরক্ষা আইনে যুক্ত করার প্রস্তাব দিয়েছে তারা।

প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে এইচআরএসএস

ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী মানেকা খান্না বিবৃতিতে বলেন, সমালোচনা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের জন্য দমনমূলক সাইবার অপরাধ আইন ব্যবহার করে শাস্তি দেওয়ার ইতিহাস থেকে বেরিয়ে আসার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, মানহানির জন্য কারাদণ্ড উপযুক্ত শাস্তি নয় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো বিধিনিষেধ স্পষ্ট, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব না করে, সে বিষয়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশন।

সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে: মতিউর রহমান চৌধুরী

নভেম্বর ১৪, ২০২৬
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশেল তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় আন্দোলনে নামছেন অনেক শ্রমিক। পরিস্থিতি পরিবর্তন না হলে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কারখানা মালিকরা।

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে
বাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে

নতুন করে আলোচনায় এসেছে ভারত-বাংলাদেশ পঞ্চম দফার কনস্যুলার বৈঠক স্থগিত হওয়ার খবর। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে বৈঠকটি স্থগিত হওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ই-মেইল আবেদনের আগেই হয়েছে। তারপরেও এটি সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতার বহিঃপ্রকাশ কিনা সেই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ১৪, ২০২৬
ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন
ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহে চীনে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং বৈঠক করার পরিকল্পনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবেন বলে একজন মুখপাত্র জানিয়েছেন।

নভেম্বর ১৪, ২০২৬
শুধু ফুসফুসেই নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলে বায়ুদূষণ
শুধু ফুসফুসেই নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলে বায়ুদূষণ

বায়ুদূষণ শুধুমাত্র পরিবেশগত সমস্যাই নয় আমাদের স্বাস্থ্যের উপরও তা গুরুতর প্রভাব ফেলে। দূষণের কারণে বায়ুর গুণমান খারাপ হলে ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্ক-সহ শরীরের অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে। দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ও হৃৎপিণ্ড।

নভেম্বর ১৪, ২০২৬
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়, কয়েক ঘণ্টা বন্ধের পর আবার চালু
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়, কয়েক ঘণ্টা বন্ধের পর আবার চালু

রাউটার থেকে আসা তথ্যে অসংগতি দেখা দেওয়ার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হয়েছিল। এর ফলে সেগুলো থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়।

নভেম্বর ১৪, ২০২৬
পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ'
পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ'

বিশ্ব ডায়াবেটিস দিবস ঘিরে এ নিয়ে নানা খবর; সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক এবং ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চাওয়ায় ইসলামী ব্যাংকের ৭৮.৮ শতাংশ মালিকানা চলে যেতে পারে সরকারের হাতে— এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ১৪, ২০২৬
ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন?
ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন?

প্রতি বছর বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের পায়ে গুরুতর সমস্যা দেখা দেয় এবং অনেকেরই পা বা পায়ের একটি অংশ কেটে বাদ দিতে হয়।

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী
বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী

সীমান্তবর্তী জামালপুরের- পাথরের চর সীমান্তের শূন্য রেখায় চারদিন ধরে আটকে আছেন এক নারী। তাকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই। বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।

নভেম্বর ১৩, ২০২৬
খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় রায়হান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নভেম্বর ১৪, ২০২৬
টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে গ্রেপ্তার চার সাংবাদিক
টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে গ্রেপ্তার চার সাংবাদিক

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতার করা মামলায় গ্রেপ্তার হয়েছেন চার সাংবাদিক।

নভেম্বর ১৪, ২০২৬
ইরানে নতুন করে হামলা করতে আইজেনকোটের সঙ্গে আলোচনা করেছেন নেতানিয়াহু
ইরানে নতুন করে হামলা করতে আইজেনকোটের সঙ্গে আলোচনা করেছেন নেতানিয়াহু

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরবর্তী সরকার গঠনের দায়িত্ব প্রাপ্ত গাদি আইজেনকোটের সঙ্গে ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
গোলের দেখা নেই, প্রথমার্ধে পাকিস্তানের সঙ্গে সমানে সমান বাংলাদেশ
গোলের দেখা নেই, প্রথমার্ধে পাকিস্তানের সঙ্গে সমানে সমান বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে, ম্যাচের শুরুতে পাকিস্তানের আক্রমণাত্মক ফুটবলে কিছুটা চাপে পড়তে হয় হামজা চৌধুরীদের। প্রথম দুই মিনিটেই দুটি ভালো আক্রমণ তৈরি করে পাকিস্তান। শমিত সোমের মিস পাস থেকে পাওয়া সুযোগে লক্ষ্যে শটও নেয় তারা। তবে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত সেভে রক্ষা পায় বাংলাদেশ।

নভেম্বর ১৪, ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৩ দিন পর পুলিশ কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৩ দিন পর পুলিশ কর্মকর্তার মৃত্যু

দুর্ঘটনার ১৩ দিন পর শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

নভেম্বর ১৪, ২০২৬
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ২৭ নভেম্বর, পুরস্কার পেলেন ৮ বিশিষ্ট ব্যক্তি
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ২৭ নভেম্বর, পুরস্কার পেলেন ৮ বিশিষ্ট ব্যক্তি

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ২৭ নভেম্বর। সম্মেলনে কবিতা, কথাসাহিত্য, গবেষণা, প্রবন্ধ, ফটো সাংবাদিকতাসহ সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আট বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ দেওয়া হবে।

নভেম্বর ১৪, ২০২৬
কপ-৩১ এর অভিজ্ঞতায় গ্রীন ক্যাম্পাস ও গ্রীন সিটি গড়তে চায় ছাত্রদল
কপ-৩১ এর অভিজ্ঞতায় গ্রীন ক্যাম্পাস ও গ্রীন সিটি গড়তে চায় ছাত্রদল

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘গ্রীন ক্যাম্পাস’ এবং নগর এলাকায় ‘গ্রীন সিটি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. কাজী জিয়াউদ্দিন বাসিত।

নভেম্বর ১৪, ২০২৬
অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নয়, প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ
অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নয়, প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

অপরাধ সংঘটনের পর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

নভেম্বর ১৪, ২০২৬