আবারো বাহরাইনে ইরানের হামলা
দেশবরেণ্য সাংবাদিক ইলিয়াস খান টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে...
বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রবিবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিন দিনের মধ্যে এটি ছিল দেশটির পক্ষ থেকে চালানো দ্বিতীয় হামলা। খবর বিবিসির।
চাঁদা দাবির জেরে রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে সশস্ত্র হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
বগুড়ার সোনাতলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুটের দাবি করেছেন মোয়াজ্জেম হ...
গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায়...
বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হয়েছিল কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সকালে রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। হেগে অবস্থিত শীর্ষ এই আদালতের রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।

এর আগে আইসিজে কখনোই কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের প্রভাব ইসরায়েলের বিরুদ্ধে চলমান আরেকটি আলোচিত জাতিগত নিধনের মামলার ওপরও প্রভাব ফেলবে।

প্রায় এক দশক আগে মিয়ানমারের সামরিক জান্তা অভিযান শুরু করলে লাখ লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালাতে বাধ্য হয়। এদের বেশির ভাগই বাংলাদেশে আশ্রয় নেয়। এ ঘটনায় গাম্বিয়ার করা মামলাটি সাত বছর ধরে বিচার-বিশ্লেষণ করেছেন আইসিজের বিচারকেরা।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক তদন্তকারী ইয়াংহি লি বলেন, ৯ বছর আগে নৃশংসতা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের ন্যায়বিচার দিতে ও নিজেদের ব্যর্থতার হিসাব মেলাতে এবার সুযোগটি কাজে লাগাতে হবে।

উদ্দেশ্য প্রমাণ ও যৌন সহিংসতা

জাতিগত নিধনের মামলায় বড় চ্যালেঞ্জ হলো, কোনো গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ প্রমাণ করা। বলকান অঞ্চলের দুটি মামলায় আইসিজে রাষ্ট্রকে সরাসরি দায়ী করতে পারেনি, তবে স্রেব্রেনিকার জাতিগত নিধন ঠেকাতে ব্যর্থতার জন্য সার্বিয়াকে দায়ী করেছিল।

রোহিঙ্গা ভুক্তভোগীদের সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (ল) প্রতিষ্ঠাতা অ্যান্টোনিয়া মালভে বলেন, গ্রামগুলোতে একই কায়দায় হামলা, অগ্নিসংযোগ, নারী-পুরুষ আলাদা করা, যৌন সহিংসতা ও পালানোর সময় হত্যার মাধ্যমে ধ্বংসের স্পষ্ট উদ্দেশ্য ফুটে উঠেছে। তাঁর দল নারীদের গোপনাঙ্গ বিকৃত করা ও মুখে কামড় দেওয়ার বিবরণ সংগ্রহ করেছে, যার লক্ষ্য ছিল চিহ্নিত করা ও সন্তান জন্মদান বন্ধ করা।

চলতি বছরের জানুয়ারিতে আইসিজে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে যাওয়া রোহিঙ্গাদের সাক্ষ্য নেয়। এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ছুরিকাঘাত করে আগুনে ফেলা হয়েছিল; আরেকজন গণকবরে মরদেহের স্তূপ দেখার কথা বলেন। গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আদালতে বলেন, এটি আইনি জটিলতার নয়, বরং ধ্বংসের লক্ষ্যবস্তু হওয়া বাস্তব মানুষের বিষয়।

জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করেছে, তারা বিদ্রোহীদের সশস্ত্র অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গণহত্যার রায় এলে ২০১৬-১৭ সালের হামলার সময়কার সেনাপ্রধান ও বর্তমান নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। তিনি ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করেন, যা হাজার হাজার মানুষের প্রাণহানির গৃহযুদ্ধের জন্ম দেয়। বিতর্কিত নির্বাচনের পর গত এপ্রিলে বেসামরিক প্রেসিডেন্ট হওয়া এই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের আলাদা তদন্ত চালাচ্ছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরারি আসামিদের প্রতি ইঙ্গিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেছেন, সীমান্ত দিয়ে ফাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের তথ্য দিলে, তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাইফুল আলম এ কথা বলেন।

৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং আমরা যারা ব্যাটালিয়নের সিও হিসেবে আছি, আমরা একটি ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব ওই ব্যক্তির জন্য, যিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।’

অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও জানান সাইফুল আলম। তিনি বলেন, এ জন্য যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী এলাকায় ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি বসানো হয়েছে।

৪৯ বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে নজরদারির জন্য সার্চলাইট বসানো হচ্ছে। থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সড়কে কয়েক স্তরে ব্যারিকেড বসানো হবে।

এ সময় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা উল্লেখ করে সাইফুল আলম বলেন, ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন হয়েছে। যশোর রিজিওন থেকেই প্রথমে তিন প্লাটুন এবং আজ আরও তিন প্লাটুন মিলিয়ে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান।

গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়া মনিরুল ইসলাম আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।

মনিরুল ইসলাম একজন অভিজ্ঞ প্রকৌশলী, শিক্ষাবিদ ও গবেষক। দীর্ঘদিন ধরে তিনি প্রকৌশলশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত জ্ঞানচর্চা এবং প্রকৌশল পেশার মানোন্নয়নে কাজ করে আসছেন। আইইউবিএটির চারটি প্রকৌশল বিভাগে তিনি একাডেমিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘রাগ অঞ্জলি–২০২৬’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়। এটি নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিভা বিকাশ, শাস্ত্রীয় সংগীতের প্রসার এবং গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার প্রয়াস।
একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত ভিডিও প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। সেই ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, তিনি একটি বক্তব্যের সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছেন না।

আজ রোববার জাতীয় সংসদে ৭১ বিধির আলোচনায় রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।

রুমিন বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাচ্ছেন না। যেমন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান ৩ নভেম্বর বলেছেন, ‘হাসিনা নিজে ফিরুন বা তাঁকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই— সরকার তাঁর আসা ঠেকাতে চায় না।

কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না, এ কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ৯ নভেম্বর আবার বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। অন্য একটি প্রতিবেদনে তিনি বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন।

রুমিন ফারহানা আরও বলেন, ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সত্যতা আমি এখনো যাচাই করতে পারি নাই।’ আবেদনের আইনগত ভিত্তি যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, এখন বাকি সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনার আপিলের কোনো সুযোগ নেই।

রুমিন ফারহানার বক্তব্যের জন্য সময় ছিল দুই মিনিট। নির্ধারিত সময় শেষে তাঁর মাইক বন্ধ হয়ে যায়, ফলে তিনি বক্তব্য শেষ করতে পারেনি।

২২ রানে ৩ উইকেট হারিয়েও টেস্টের প্রথম দিনটাকে বাংলাদেশের করে দিয়েছে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। তিন অঙ্কের অপেক্ষায় লিটন দাসও।

বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর ব্যয়ের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, গত ছয় মাসে তাদের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে এই খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের।

মূলত জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে ব্যবসার খরচ বাড়ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে আয় কমার চ্যালেঞ্জেও পড়েছে অনেক প্রতিষ্ঠান।

বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের ১০ হাজার শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর মতামতের ভিত্তিতে জরিপটি তৈরি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জরিপটি পরিচালনা করে ব্রিটিশ পোলিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান সাভান্তা।

জরিপে দেখা গেছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও তারল্যসংকট স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। দেশের ৫০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে। ৪৯ শতাংশ প্রতিষ্ঠান কাঁচামালের দাম বৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে দেখছে। দেশের ৬৪ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের পর থেকে তাদের কার্যকর মূলধনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো একই ধরনের চাপের মধ্যে রয়েছে। জরিপ অনুযায়ী, বিশ্বের ৪৪ শতাংশ প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে খরচ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। এর পরেই রয়েছে শুল্ক (৪৩ শতাংশ) ও পণ্য পরিবহন ব্যয় (৪১ শতাংশ)। বিশ্বব্যাপী ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার খরচ বেড়েছে। আগামী দুই বছরে খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করছে ৭২ শতাংশ প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও নীতিগত অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আয়েও নেতিবাচক প্রভাব ফেলছে। জরিপে অংশ নেওয়া ৩১ শতাংশ বাংলাদেশি প্রতিষ্ঠান জানিয়েছে, শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত অনিশ্চয়তার কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ৩২ শতাংশ প্রতিষ্ঠান রাজস্ব বা আয় কমার কথা জানিয়েছে। আগামী দুই বছরে আয় আরও কমতে পারে বলে আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান। বৈশ্বিক পর্যায়ে এ হার ২৮ শতাংশ।

তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা। জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ বাংলাদেশি ব্যবসায়ী আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।

জরিপে সরবরাহব্যবস্থা পুনর্বিন্যাসে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অবস্থানের চিত্র উঠে এসেছে। উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে তোলার কৌশল ‘চায়না প্লাস ওয়ান’ গ্রহণ করেছে বাংলাদেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান।

দেশের ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে অগ্রগতি হয়েছে। দেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অন্তত একটি বাণিজ্যসংশ্লিষ্ট কার্যক্রমে এআই ব্যবহার করে। তবে এআই ব্যবহারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তাও উঠে এসেছে জরিপে।

জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান অন্তত একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) ব্যবহার করে। তবে এসব চুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানের ৯৭ শতাংশ জানিয়েছে, চুক্তির পূর্ণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে বাংলাদেশের ৯৬ শতাংশ প্রতিষ্ঠান।

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিনদিনের মধ্যে ওই দেশে এটি তাদের দ্বিতীয় হামলা। অন্যদিকে বাংলাদেশের গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর সেখানকার ডিসি-এসপিকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার। এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
হিজাব বা হেলমেট পরলে কি মাথার চুল পড়ে যায়? চুল পড়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। প্রচলিত ধারণাগুলো আসলে কতটা সঠিক, এ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা?
বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানি হুমকি নির্মূল করার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন।
আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর। এর বাইরে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আইনমন্ত্রীর নানা বক্তব্য গুরুত্ব পেয়েছে খবরের কাগজে।
বাংলাদেশে সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। ফলে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে?
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
রাজশাহীতে আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলী নামে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ হামলা হয়।
প্রশাসনের চার জন যুগ্ম সচিবকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি গাজায় বেসামরিক প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি বারবার দিলেও বাস্তবে ইসরায়েলি সামরিক অভিযানে ফিলিস্তিনিদের মৃত্যু অব্যাহত রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর।
গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রেলপথে চলাচলকারী একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।
বগুড়ার সোনাতলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুটের দাবি করেছেন মোয়াজ্জেম হোসেন মন্ডল।
রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।