গাজীপুরে পুলিশের কাভার্ডভ্যানে আগুন, গাড়ি ভাঙচুর

শ্রমিকদের বিক্ষোভ থেকে গাজীপুরে পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ ও দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন কমিটি গঠন

ফুটপাত দখলমুক্ত করার দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ঢাকা বাঁচাও’ থেকে এর প্রতিষ্ঠাতা সোহানী শিফাকে বহিষ্কার করা হয়েছে।

‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন কমিটি গঠন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গাজীপুর শিল্পাঞ্চল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
মুন্সীগঞ্জে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মুন্সীগঞ্জে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত ২
খুলনায় এবার দুই যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের পর এবার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের...

খুলনায় এবার দুই যুবকের মরদেহ উদ্ধার
মোটা মানেই কুৎসিত নয়, বরং ভাগ্যবান: ফারিয়া শাহরিন

শরীরের গড়ন নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি ও সৌন্দর্যের প্রচলিত ধারণা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

মোটা মানেই কুৎসিত নয়, বরং ভাগ্যবান: ফারিয়া শাহরিন
গাজীপুরে নতুন করে ১৫০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে নতুন করে আরও ১৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরে নতুন করে ১৫০ কারখানায় ছুটি ঘোষণা

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া
ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া

১ নভেম্বর ফিলিপাইনের উত্তরাঞ্চলের সাগাদা শহরের পাহাড়ি কবরস্থানে জ্বলতে দেখা যায় আগুন। পুরো কবরস্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। দেখুন ভিডিওতে...

নভেম্বর ২, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা প্রবল, তবে জরিপ নিয়ে আশঙ্কাও কি নেই

তবে মার্কিন রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে জনমত জরিপ, এমনকি নির্বাচনের মাত্র কয়েক দিন আগের জরিপও ভুল প্রমাণিত হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
১০ রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবারকেন্দ্রিক, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর: টিআইবি
১০ রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবারকেন্দ্রিক, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর: টিআইবি

নেতৃত্ব বাছাইয়ে সাংগঠনিক অভিজ্ঞতার চেয়ে পরিবার, অর্থ ও তারকাখ্যাতি প্রাধান্য পায়। ৩২টি রাজনৈতিক দলের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নভেম্বর ২, ২০২৬
ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ
ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

নভেম্বর ২, ২০২৬
ল্যাপটপের পাওয়ার বাটন চেপে বন্ধ করলে কেন আপনার দরকারি ফাইল নষ্ট হতে পারে
ল্যাপটপের পাওয়ার বাটন চেপে বন্ধ করলে কেন আপনার দরকারি ফাইল নষ্ট হতে পারে

হ্যাং হয়ে যাওয়া ল্যাপটপ বা পিসি বন্ধ করতে গিয়ে রাগের মাথায় পাওয়ার বাটন চেপে ধরে আপনিও কি নিজের অজান্তেই গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে ফেলছেন? আপনার একটিমাত্র ভুলের কারণে চোখের পলকে গায়েব হয়ে যেতে পারে ঘণ্টার পর ঘণ্টা ধরে করা মহামূল্যবান কাজ। কী এমন হয় পাওয়ার বাটন চেপে ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ করলে…

আপনি খুব জরুরি একটি ভিডিও কলে আছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন। হঠাৎ স্ক্রিনের কার্সরটা গোল হয়ে ঘুরতে শুরু করল। মাউসে ক্লিক করলেও কিছুই কাজ করছে না। ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। বিরক্ত হয়ে কম্পিউটারের পাওয়ার বাটনটি চেপে ধরলেন, স্ক্রিনটা কয়েক সেকেন্ড পরেই বন্ধ হয়ে গেল।

পরের দিন সকালে ল্যাপটপ চালু করে দেখলেন সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু যে ডকুমেন্টটি আপনি গতকাল এডিট করছিলেন, সেটিতে ঢুকে দেখলেন আপনার লেখা শেষ প্যারাটি পুরোপুরি উধাও! তখন মনে প্রশ্ন জাগতেই পারে, কেন পৃথিবীর সব আইটি এক্সপার্ট পাওয়ার বাটন চেপে পিসি বন্ধ করতে মানা করেন!

কারণ, কম্পিউটার বন্ধ করা মানেই কেবল সুইচ অফ করা নয়। পাওয়ার বাটনে একবার হালকা চাপ দেওয়া আর দীর্ঘক্ষণ চেপে ধরে রাখার পরিণতি সম্পূর্ণ আলাদা। এর মধ্যে কেবল একটি উপায়ই আপনার কম্পিউটারকে তার চলমান কাজগুলো ঠিকঠাক গুছিয়ে রাখতে পাড়ে। চলুন, পাওয়ার বাটন চেপে পিসি বন্ধ করার বিপদগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।

একটি ল্যাপটপ তৈরিতে কত কার্বন নিঃসরণ হয়

যখনই বিদ্যুৎ চলে যায়, এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই র‍্যাম পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। চার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেভ না করা প্যারাগ্রাফটিও মুছে যায় চিরতরে।

বিদ্যুৎ চলে গেলেই র‍্যাম কেন সব ভুলে যায়

যেকোনো কম্পিউটার মূলত দুটি জায়গায় তথ্য জমা রাখে। আপনার হার্ডড্রাইভ বা এসএসডি হলো সেই জায়গা, যেখানে আপনার ফাইলগুলো স্থায়ীভাবে থাকে। অন্যদিকে র‍্যাম হলো কম্পিউটারের অত্যন্ত দ্রুতগতির একটি অস্থায়ী মেমোরি, যা কম্পিউটার কোনো কাজ করার সময় ব্যবহার করে। আপনি কিবোর্ডে যে অক্ষরগুলো টাইপ করেন, তা সবার আগে এই র‍্যামেই গিয়ে জমা হয়। আপনি যখন সেই পরিবর্তনগুলো সেভ করে মূল ড্রাইভের দিকে পাঠান, কেবল তখনই আপনার ডিস্ক সেগুলো দেখতে পায়।

এই দুই ধরনের মেমোরি তথ্য ধরে রাখার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আচরণ করে। এসএসডির ফ্ল্যাশ মেমোরি একটি সুরক্ষিত সেলের ভেতরে বৈদ্যুতিক চার্জ আটকে রাখে, তাই বিদ্যুৎ চলে গেলেও সেই চার্জ বা তথ্য হারায় না।

যখনই বিদ্যুৎ চলে যায়, এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই র‍্যাম পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়

কিন্তু র‍্যাম প্রতিটি তথ্যকে অতি সামান্য চার্জ হিসেবে ধরে রাখে, যা মুহূর্তের মধ্যেই ফুরিয়ে যায়। তাই র‍্যামের চিপগুলোকে প্রতিনিয়ত বিদ্যুৎ দিয়ে সেই চার্জ রিফ্রেশ করতে হয়।

যখনই বিদ্যুৎ চলে যায়, এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই র‍্যাম পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। চার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেভ না করা প্যারাগ্রাফটিও মুছে যায় চিরতরে। আপনার ডকুমেন্ট ঠিক ততটুকুই সুরক্ষিত থাকে, যতটুকু তথ্য ইতোমধ্যেই র‍্যাম থেকে মূল ডিস্কে পৌঁছাতে পেরেছিল।

চার্জে দিয়ে ল্যাপটপ ব্যবহার করলে কি ক্ষতি হয়?

র‍্যাম প্রতিটি তথ্যকে অতি সামান্য চার্জ হিসেবে ধরে রাখে, যা মুহূর্তের মধ্যেই ফুরিয়ে যায়। তাই র‍্যামের চিপগুলোকে প্রতিনিয়ত বিদ্যুৎ দিয়ে সেই চার্জ রিফ্রেশ করতে হয়।

কম্পিউটার কেন ডিস্কে ফাইল সেভ করার জন্য অপেক্ষা করে

আপনার হয়তো মনে হতে পারে, সেভ বাটনে ক্লিক করা মাত্রই বুঝি ফাইলটি সোজা আপনার ডিস্কে চলে যায়। কিন্তু বেশিরভাগ সময়ই এমনটা হয় না! আপনার অপারেটিং সিস্টেম প্রথমে সেই সেভ করা ডেটাগুলোকে র‍্যামের একটি বিশেষ অংশে জমিয়ে রাখে। একে বলে রাইট ক্যাশ। এরপর এটি আপনার ব্যবহৃত অ্যাপটিকে জানিয়ে দেয় ‘কাজ শেষ’। অথচ ডেটাগুলো তখনো মূল ডিস্কে যায়নি; অপারেটিং সিস্টেম একটু সময় নিয়ে পরে সেগুলো ডিস্কে পাঠায়।

এটি কিন্তু অপারেটিং সিস্টেমের কোনো অলসতা নয়, বরং কাজ দ্রুত করার একটি কৌশল। র‍্যামের তুলনায় হার্ডডিস্ক বা এসএসডিতে কোনো কিছু লিখতে অনেক বেশি সময় লাগে। তাই অপারেটিং সিস্টেম ছোটখাটো অনেকগুলো লেখাকে একসঙ্গে জমিয়ে তারপর বড় একটি বান্ডেল হিসেবে ডিস্কে পাঠায়।

র‍্যামের তুলনায় হার্ডডিস্ক বা এসএসডিতে কোনো কিছু লিখতে অনেক বেশি সময় লাগে

মাইক্রোসফট তাদের নিজস্ব ডকুমেন্টে পরিষ্কার জানিয়েছে, এই ‘ডিস্ক রাইট ক্যাশিং’ পিসির পারফরম্যান্স বহুগুণ বাড়িয়ে দেয়। তবে একই সঙ্গে তারা এও সতর্ক করেছে, বিদ্যুৎ চলে গেলে এর কারণে আপনার গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যেতে পারে।

এখন প্রশ্ন হলো, এই ক্যাশ মেমোরিতে ডেটা কতক্ষণ অপেক্ষা করে? লিনাক্স অপারেটিং সিস্টেমে এর ডিফল্ট সময় হলো ৫ সেকেন্ড। অর্থাৎ, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আপনার সর্বশেষ ৫ সেকেন্ডের কাজ পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে। উইন্ডোজ এবং ম্যাকওএসের ক্ষেত্রে এই সময়ের হিসাবটা একটু আলাদা। সোজা কথায়, স্ক্রিনে ‘সেভ হয়েছে’ দেখার পরও কয়েক সেকেন্ডের জন্য আপনার ফাইলটি মূল ডিস্কে সেভ হয় না!

চার্জিং অবস্থায় ল্যাপটপ ব্যবহার করলে কি ক্ষতি হয়?

আপনার অপারেটিং সিস্টেম প্রথমে সেভ করা ডেটাগুলোকে র‍্যামের একটি বিশেষ অংশে জমিয়ে রাখে। একে বলে রাইট ক্যাশ। এরপর এটি আপনার ব্যবহৃত অ্যাপটিকে জানিয়ে দেয় কাজ শেষ।

সঠিকভাবে শাটডাউন করলে কী সুবিধা পাওয়া যায়

আপনি যখন নিয়ম মেনে ‘Shut Down’-এ ক্লিক করেন, তখন অপারেটিং সিস্টেম একটি বিশাল চেকলিস্ট ধরে কাজ শুরু করে। এটি ব্যাকগ্রাউন্ডে চলা প্রতিটি প্রোগ্রামকে বন্ধ হওয়ার নির্দেশ দেয়। ঠিক তখনই আপনার সামনে সেই পরিচিত পপ-আপ মেসেজটি ভেসে ওঠে—‘আপনি কি ফাইলটি সেভ করতে চান?’ এরপর এটি রাইট ক্যাশে জমে থাকা সব তথ্য মূল ডিস্কে লিখে ফেলে।

সবশেষে এটি এমন একটি কাজ করে, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। অপারেটিং সিস্টেম ড্রাইভকে জানিয়ে দেয়, একটু পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছে।

এসএসডি ড্রাইভের নিজস্ব একটি ছোট্ট মেমোরি বাফার থাকে। অনেক সময় ফ্ল্যাশ মেমোরিতে ডেটা পুরোপুরি পৌঁছানোর আগেই ড্রাইভটি কম্পিউটারকে জানিয়ে দেয়, তার কাজ শেষ। তাই কম্পিউটার ড্রাইভটিকে একটি স্ট্যান্ডবাই কমান্ড পাঠিয়ে তার উত্তরের জন্য অপেক্ষা করে।

এসএসডি ড্রাইভের নিজস্ব একটি ছোট্ট মেমোরি বাফার থাকে

উত্তর দেওয়ার আগেই এসএসডি তার অসমাপ্ত কাজগুলো শেষ করে ফেলে এবং কোন ডেটা কোথায় রাখা হয়েছে, তার একটি আপডেট ম্যাপ তৈরি করে সেভ করে রাখে। এই পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার পরই কেবল কম্পিউটারের পাওয়ার অফ হয়।

এই এতসব গুরুত্বপূর্ণ কাজ নিখুঁতভাবে শেষ করতে কয়েক সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আপনি যখন পাওয়ার বাটন চেপে ধরে রাখেন, তখন মাত্র ৪ সেকেন্ডের মধ্যে এর কোনোটিই সম্পন্ন হওয়ার সুযোগ পায় না।

ল্যাপটপের বিকিরণ কি ক্ষতিকর

এসএসডি ড্রাইভের নিজস্ব একটি ছোট্ট মেমোরি বাফার থাকে। অনেক সময় ফ্ল্যাশ মেমোরিতে ডেটা পুরোপুরি পৌঁছানোর আগেই ড্রাইভটি কম্পিউটারকে জানিয়ে দেয়, তার কাজ শেষ।

পাওয়ার বাটন ৪ সেকেন্ড চেপে ধরে রাখলে ঠিক কী ঘটে

আধুনিক পিসির পাওয়ার বাটনটি সাধারণ বৈদ্যুতিক সুইচের মতো নয়। এটি কিবোর্ডের বোতামের মতোই একটি ইনপুট মাত্র। এই বাটনে একবার হালকা চাপ দিলে অপারেটিং সিস্টেমের কাছে একটি সিগন্যাল যায়। এর থেকে বোঝা যায়, কম্পিউটার শাটডাউন হতে পারে। তখনই আগের বলা চেকলিস্ট ধরে কাজ শুরু করে কম্পিউটার বা ল্যাপটপ।

কিন্তু বাটনটি দীর্ঘক্ষণ চেপে ধরে রাখার বিষয়টি একদম আলাদা। আর এর পেছনের কলকাঠি নাড়ে হার্ডওয়্যার নিজেই। মাদারবোর্ডে পাওয়ার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চিপটি একটি নির্দিষ্ট টাইমার মেনে চলে। ইন্টেলের ডেটাশিটে এর নিয়ম খুব স্পষ্ট করে লেখা আছে—পাওয়ার বাটনটি টানা অন্তত চার সেকেন্ড চেপে ধরে রাখলে হার্ডওয়্যার বাধ্য হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে। তখন সিস্টেম কী কাজ করছিল, তা মোটেও দেখা হয় না। এক্ষেত্রে অপারেটিং সিস্টেমের কাছে কোনো অনুমতিই চাওয়া হয় না, ফলে এটি ক্যাশ খালি করার বা ড্রাইভকে সতর্ক করার কোনো সুযোগই পায় না। একে বলা হয় পাওয়ার বাটন ওভাররাইড। প্রতিটি পিসিতেই এই ব্যবস্থা থাকে।

ইন্টেলের ডেটাশিটের নিয়ম খুব স্পষ্ট করে লেখা আছে—পাওয়ার বাটনটি টানা অন্তত চার সেকেন্ড চেপে ধরে রাখলে হার্ডওয়্যার বাধ্য হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে

তবে এই ওভাররাইড ব্যবস্থাটি কিন্তু ইচ্ছে করেই রাখা হয়েছে। ঘুরতে থাকা অপারেটিং সিস্টেম যেহেতু নিজের শাটডাউন চেকলিস্ট চালাতে পারে না, তাই এমন একটি বিকল্প সুইচ থাকা জরুরি যা সফটওয়্যারের ওপর নির্ভরশীল নয়। অ্যাপলের ম্যাক কম্পিউটারেও ঠিক একই ব্যবস্থা রয়েছে।

সুতরাং, দীর্ঘক্ষণ পাওয়ার বাটন চেপে ধরা মানে আক্ষরিক অর্থেই প্লাগ টেনে খুলে ফেলার সমান। এর ফলে আপনার ডেটা বাঁচানোর সমস্ত নিরাপত্তাব্যবস্থাই এড়িয়ে যাওয়া হয়।

কতক্ষণ পরপর কম্পিউটার রিস্টার্ট দিতে হয়

ইন্টেলের ডেটাশিটের নিয়ম খুব স্পষ্ট করে লেখা আছে—পাওয়ার বাটনটি টানা অন্তত চার সেকেন্ড চেপে ধরে রাখলে হার্ডওয়্যার বাধ্য হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।

ফোর্স শাটডাউন কি আপনার ফাইল নষ্ট করতে পারে

প্রথমে ভালো খবরটি দিয়ে শুরু করা যাক। পরের দিন সকালে আপনার ল্যাপটপটি যে একদম ঠিকঠাকভাবে চালু হয়, তার পেছনে রয়েছে জার্নালিং নামের একটি চমৎকার ফিচার। ফাইল সিস্টেম তার নিজস্ব কাঠামো পরিবর্তন করার আগেই জার্নাল নামক একটি লগে সেই পরিকল্পনাটি লিখে রাখে। কাজ অর্ধেক হওয়ার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, পরের বার পিসি চালু হওয়ার সময় এটি সেই জার্নালটি পড়ে নেয়। এরপর এটি হয় সেই অর্ধেক হওয়া কাজটি শেষ করে, অথবা সেটি পুরোপুরি বাতিল করে দেয়। ফলে ফাইল সিস্টেমের কোনো বড় ক্ষতি হয় না।

এবার আসা যাক খারাপ খবরে। ডিফল্টভাবে, জার্নালিং ব্যবস্থাটি কেবল ফাইল সিস্টেমের মূল কাঠামোকে রক্ষা করে, আপনার ফাইলের ভেতরের তথ্যকে নয়। ফোল্ডারটি হয়তো ঠিকই থাকবে, ফাইলটির নামও সেখানে দেখাবে। কিন্তু ঠিক পাওয়ার কাটের মুহূর্তে যে ফাইলটি রাইট করা হচ্ছিল, সেটি অর্ধেক গায়েব হয়ে যেতে পারে বা আগের ও নতুন ভার্সন মিলে একটা জগাখিচুড়ি অবস্থা হতে পারে। রাইট ক্যাশে থাকা যেকোনো তথ্য চিরতরে হারিয়ে যায়। আর যে কাজ আপনি সেভই করেননি, তা তো র‍্যাম থেকে কখনো বেরই হতে পারেনি!

পিসি কেন ধীর গতিতে চলে, গতি ফিরে পেতে কী করবেন

ডিফল্টভাবে, জার্নালিং ব্যবস্থাটি কেবল ফাইল সিস্টেমের মূল কাঠামোকে রক্ষা করে, আপনার ফাইলের ভেতরের তথ্যকে নয়। ফোল্ডারটি হয়তো ঠিকই থাকবে, ফাইলটির নামও সেখানে দেখাবে।

এসএসডি ড্রাইভের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। সার্ভার-গ্রেডের এসএসডিতে ক্যাপাসিটর থাকে, যার জমানো শক্তি দিয়ে পাওয়ার কাটের পরও অসমাপ্ত কাজ শেষ করা যায়। কিন্তু সাধারণ মানুষের ব্যবহারের ড্রাইভগুলো সাধারণত ‘ইন ফ্লাইট’ বা চলন্ত ডেটাকে সুরক্ষিত করতে পারে না। একটি ল্যাব টেস্টে ১৫টি এসএসডির পাওয়ার হাজারবার হঠাৎ করে কেটে দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৩টি ড্রাইভেই ডেটা নষ্ট হওয়া থেকে শুরু করে মারাত্মক সব সমস্যা দেখা দিয়েছিল। এমনকি একটি ড্রাইভ পুরোপুরি ডেড হয়ে গিয়েছিল!

হার্ডওয়্যারের ক্ষতির কথা বললে, শুধু পাওয়ার কাটের কারণে ল্যাপটপের যন্ত্রাংশ পুড়ে যাওয়ার ভয় নেই। এর জন্য অতিরিক্ত তাপ বা বজ্রপাতের প্রয়োজন হয়। তবে হঠাৎ পাওয়ার কাটে আপনার অমূল্য ডেটা হারানোর ঝুঁকি ষোলো আনা থেকেই যায়।

কম্পিউটার রিস্টার্ট দিলে প্রায়ই ঠিক হয়ে যায় কেন

একটি ল্যাব টেস্টে ১৫টি এসএসডির পাওয়ার হাজারবার হঠাৎ করে কেটে দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৩টি ড্রাইভেই ডেটা নষ্ট হওয়া থেকে শুরু করে মারাত্মক সব সমস্যা দেখা দিয়েছিল।

তাহলে কি পাওয়ার বাটন চেপে ধরে পিসি বন্ধ করা ঠিক

একেবারে শেষ উপায় হিসেবে, হ্যাঁ, এটি ঠিক। এই ওভাররাইড ব্যবস্থাটি মূলত এই বিপদের জন্যই তৈরি। পিসি পুরোপুরি হ্যাং করলে জোর করে কর্ড টেনে খোলার চেয়ে বাটন চেপে ধরে বন্ধ করা অনেক ভালো। জার্নালিংয়ের কল্যাণে বেশিরভাগ সময়ই ড্রাইভ এবং এর ভেতরের ডেটা নিরাপদে ফিরে আসে।

কিন্তু এটিকে প্রতিদিনের অভ্যাস বানানো মোটেও ঠিক নয়। যতবার আপনি বাটন চেপে পিসি বন্ধ করবেন, ততবারই আপনি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকবেন এই আশায় যে, ক্যাশ মেমোরিতে তখন গুরুত্বপূর্ণ কিছু নেই।

হ্যাং হয়ে যাওয়া পিসির পাওয়ার বাটনে হাত দেওয়ার আগে অন্তত এক মিনিট অপেক্ষা করুন

বেশিরভাগ সময় আপনি বেঁচে গেলেও, হঠাৎ একদিন দেখবেন আপনার ঘণ্টার পর ঘণ্টা ধরে করা স্প্রেডশিট বা গেমের সেভ ফাইলটি গায়েব হয়ে গেছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপারটি ঘটে তখন, যখন ব্যাকগ্রাউন্ডে অপারেটিং সিস্টেমের কোনো সিস্টেম আপডেট চলাকালীন আপনি পিসি জোর করে বন্ধ করে দেন।

তাই হ্যাং হয়ে যাওয়া পিসির পাওয়ার বাটনে হাত দেওয়ার আগে অন্তত এক মিনিট অপেক্ষা করুন। অনেক সময় কম্পিউটার সহজেই ঠিক হয়ে যায়। একটু সময় লাগে এই যা। পাওয়ার বাটন খুব বিপদের সময় ব্যবহার করুন, কিন্তু রোজ এই বাটন ব্যবহার করলে বিপদে পড়তে খুব বেশি সময় লাগবে না!

সূত্র: সায়েন্স এবিসি

আপডেট দেওয়ার সময় কম্পিউটার রিস্টার্ট নেয় কেন?

নভেম্বর ২, ২০২৬
এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক
এক জোড়া ছোট্ট মাছের দাম ১৫ হাজার টাকা, মেলায় ছিল আরও কত চমক

কাচের ঘরে রঙিন মাছের ছোটাছুটি। কোথাও মাথায় ঝুঁটি, কোথাও চোখের পাশে বেলুন। পানির নিচে সাজানো বাগান, এমনকি কাচের পাত্রে এক টুকরা অরণ্য। এসব নিয়েই রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বসেছিল তিন দিনের ‘অ্যাকুয়ারিয়াম ফিশ ফেয়ার ২০২৬’। ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত মেলায় ৪৫টির বেশি স্টলে ছিল রঙিন মাছ, জলজ উদ্ভিদ, অ্যাকুয়ারিয়াম ও সাজসজ্জার নানা উপকরণ। শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা গেল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ মাছের ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার ভিডিও কলে প্রিয়জনকে দেখাচ্ছেন রঙিন মাছের দুনিয়া। মেলায় ঘুরে দেখা বিচিত্র সব আয়োজনের কিছু ঝলক থাকল এখানে

কত রঙের কত মাছ

গাপ্পি, বেলুন মলি, ব্ল্যাক মলি, ব্লু পান্ডা, অ্যাভাটার, গোল্ডফিশ, সিকলিড, টেট্রা, অ্যাঞ্জেলফিশ, ফ্লাওয়ার হর্ন, পার্ল গোরামি থেকে শুরু করে নানা জাতের নানা রঙের বেটা বা ফাইটার মাছ। সঙ্গে ছিল রঙিন চিংড়ি, ক্রেফিশ ও লোনাপানির ক্লাউনফিশ। নাম না–জানা আরও কত মাছ যে ছিল মেলায়!

মাথায় ঝুঁটি নিয়ে ফ্লাওয়ার হর্ন

মাথায় বিশাল ঝুঁটির মতো উঁচু অংশ। দেখতে যেমন বিচিত্র, স্বভাবেও তেমন চঞ্চল ফ্লাওয়ার হর্ন। কাচের বাইরে আঙুল নাড়ালেই সেদিকে ছুটে আসে মাছটি। আকারভেদে একেকটির দাম ১২ হাজার টাকা পর্যন্ত।

চোখের সামনে ‘ফাইন্ডিং নিমো’

২০০৩ সালের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘ফাইন্ডিং নিমো’র সেই কমলা-সাদা ক্লাউনফিশও ছিল মেলায়। অ্যাকোয়া টেক বিডির স্টলে কমলা ও কালো রঙের এক জোড়া ক্লাউনফিশের দাম ছিল ১৪ হাজার টাকা। মাছগুলো দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি অনেক দর্শনার্থী।

চোখের পাশে দুই বেলুন

মুখের দুই পাশে বেলুনের মতো দুটি থলে। বিচিত্র চেহারার এই মাছের নাম বাবল আই গোল্ডফিশ। সোনালি ও লাল রঙের মাছগুলো বিক্রি হচ্ছিল দেড় হাজার থেকে দুই হাজার টাকায়।

৪০০ টাকায় ২৪ ক্যারেট গোল্ড!

অবাক হওয়ার কিছু নেই। এ গোল্ড কোনো সোনার গয়না নয়, অ্যাকুয়ারিয়ামের মাছের নাম। ঝকঝকে সোনালি রঙের ‘২৪ ক্যারেট গোল্ড’ নামের এক জোড়া মাছের দাম ছিল মাত্র ৪০০ টাকা।

রঙিন ক্রেফিশ ও চিংড়ি

ছোট ছোট কাচের পাত্রে লাল, গোলাপি, বাদামি ও সাদা রঙের ক্রেফিশ। দেখতে অনেকটা গলদা চিংড়ির মতো। দেশি ছোট চিংড়ির জোড়া যেখানে ৭০ টাকা, সেখানে রঙিন ক্রেফিশের দাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।

৫০ থেকে ১৫ হাজার টাকার মাছ

মেলায় এক জোড়া গাপ্পিসহ কিছু প্রজাতির মাছ পাওয়া যাচ্ছিল মাত্র ৫০ টাকায়। অন্যদিকে আমদানি করা বিশেষ জাতের সাদা, বাদামি ও ছোপযুক্ত মলির এক জোড়ার দাম ছিল সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

মাছের সঙ্গী শামুক

মাছের মেলায় শামুকও বিক্রি হচ্ছিল। অ্যাকুয়ারিয়ামের কাচ বেয়ে ওঠানামা করে এরা। দেখতে আকর্ষণীয়, অ্যাকুয়ারিয়ামের শেওলা পরিষ্কার রাখতেও কিছু প্রজাতির শামুক সহায়ক। একেকটির দাম মাত্র ২০ টাকা।

কাচের পাত্রে জলজ গাছ

কিছু স্টলে মাছের পরিবর্তে ছিল শুধু জলজ উদ্ভিদ। অ্যাকুয়ারিয়াম সাজাতে এসব গাছের বেশ চাহিদা। মেলায় এক আঁটি জলজ উদ্ভিদ বিক্রি হচ্ছিল ৮০ থেকে ১০০ টাকায়।

পানির নিচে গাছের টব

পানির নিচে গালে হাত দিয়ে বসে আছে একদল তরুণী! আদতে এগুলো মানুষের আদলে তৈরি টব। মাথার চুলের জায়গায় গজিয়েছে সবুজ গাছ। পানিতে দুলছে সেই গাছের পাতা। গাছসহ এমন প্রতিটি টবের দাম ৫০০ টাকা।

গাছে ঝুলছে মাছের ঘর

টাকার গাছ নয়, এ যেন মাছের গাছ! ডালে ডালে ঝুলছে কাচের বয়াম, আর তার ভেতরে সাঁতার কাটছে ফাইটার বা বেটা মাছ। অভিনব এই ‘ফাইটার ট্রি’র দাম ৫ হাজার টাকা।

কাচের ঘরে একটুকরা অরণ্য

কাচের পাত্রের ভেতর পাহাড়, ঝরনা, নদী আর সবুজের সমারোহ। ছোট্ট এক প্রাকৃতিক দৃশ্য যেন। মেলায় এমন টেরারিয়াম ও প্রাকৃতিক দৃশ্যের আদলে তৈরি কাচের সাজসজ্জার দাম ছিল ৭০০ থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

কাচের ঘরে মাংসাশী উদ্ভিদ

মাছের পাশাপাশি মেলায় ছিল মাংসাশী উদ্ভিদের সংগ্রহও। পাঁচ ধরনের পোকাখেকো উদ্ভিদ দিয়ে সাজানো একটি টেরারিয়ামের দাম চাওয়া হচ্ছিল ২২ হাজার টাকা।

অ্যাকুয়ারিয়াম সাজানোর যত উপকরণ

শুধু মাছ নয়, অ্যাকুয়ারিয়াম ও টেরারিয়াম সাজানোর উপকরণও ছিল মেলায়। ছোট-বড় পাথর, বালু, মাটি, মস ও ড্রিফটউড বা শুকনা কাঠ—সবই বিক্রি হচ্ছিল খুচরা ও পাইকারি দরে।

৫৫ হাজার টাকার বনসাই

ইনডোর গাছের স্টলেও ছিল দর্শনার্থীদের আগ্রহ। নজর কাড়ে গোলাপি রঙের ছোট ছোট ফলভরা একটি ফাইকাস বনসাই। চায়না বট নামে পরিচিত এই বনসাইয়ের দাম হাঁকা হচ্ছিল ৫৫ হাজার টাকা।

মাছের মেলায় পাখির কিচিরমিচির

রঙিন মাছের পাশাপাশি ছিল পাখির স্টলও। বাজরিগার, লাভবার্ডসহ নানা প্রজাতির পাখির দাম ছিল ৬০০ থেকে ১৫ হাজার টাকা। কোনো কোনো শিশু পাখি হাতে নিয়ে ছবি তোলার সুযোগও পেয়েছে।

শিশুদের চোখে বিস্ময়

মেলায় সবচেয়ে বেশি কৌতূহল ছিল শিশুদের চোখেমুখে। আজিমপুর থেকে মা-বাবার সঙ্গে এসেছিল দুই ভাইবোন আজমাঈন ও মুনতাহা। মাছ দেখে মুগ্ধ দুই শিশু কথা বলছিল টেলিভিশন ক্যামেরার সামনে। আর সেই মুহূর্ত মুঠোফোনে ধারণ করছিলেন তাদের বাবা।

মেলা মিস করেছেন? আবারও সুযোগ আছে

এই মেলায় যেতে না পারলেও মন খারাপের কিছু নেই। ৫ থেকে ৮ নভেম্বর রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে বসছে ‘বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো ২০২৬’। চার দিনের এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি লাগবে না। থাকবে রঙিন মাছ, অ্যাকুয়ারিয়াম ও নানা সরঞ্জাম দেখার এবং কেনার সুযোগ।

শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

নভেম্বর ২, ২০২৬
আবারও শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, গাজীপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার
আবারও শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, গাজীপুরে ব্যাপক নিরাপত্তা জোরদার

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের তৃতীয় দিনের বিক্ষোভকে কেন্দ্র করে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদন…

নভেম্বর ২, ২০২৬
আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন
আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন

টাইমস অব ইসরায়েল জানায়, ওই ঘটনার পর সৌদি আরব থেকে ফ্লাই দুবাইয়ের যাত্রীবোঝাই উড়োজাহাজটির ফেরত আসার পথেও ছুটিতে থাকা হেনসন ও রোয়ান দায়িত্ব পালন করেছেন।

নভেম্বর ২, ২০২৬
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ
গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়া ও মিরপুরেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক পরিচয় ছিল, তারা পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে কাজ করছে বলে সরকারের কাছে প্রমাণ রয়েছে। রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ২, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কী, কখন হবে, কেন দেশটির ভোটাররা ভোট দিচ্ছেন আর নির্বাচনে ভোটারদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে - এক নজরে তাই দেখে নিতে পারবেন এখানে।

নভেম্বর ২, ২০২৬
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।

নভেম্বর ২, ২০২৬
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার

সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
শ্রমিক অসন্তোষে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী
শ্রমিক অসন্তোষে পরাজিত শক্তির ইন্ধন আছে: রিজভী

সিলেটে শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নভেম্বর ২, ২০২৬
‘১৬৮০’ দিয়ে কী ফিরছেন মোশাররফ-ফারুকী?
‘১৬৮০’ দিয়ে কী ফিরছেন মোশাররফ-ফারুকী?

একটি ছবি আর কয়েকটি শব্দ; এতেই নতুন করে আলোচনায় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম।

নভেম্বর ২, ২০২৬
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ রায়
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ রায়

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রুমী।

নভেম্বর ২, ২০২৬
মোটা মানেই কুৎসিত নয়, বরং ভাগ্যবান: ফারিয়া শাহরিন
মোটা মানেই কুৎসিত নয়, বরং ভাগ্যবান: ফারিয়া শাহরিন

শরীরের গড়ন নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি ও সৌন্দর্যের প্রচলিত ধারণা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

নভেম্বর ২, ২০২৬
খুলনায় এবার দুই যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় এবার দুই যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের পর এবার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকার একটি কলাবাগানের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের মাথায় রক্তাক্ত ক্ষত দেখা গেছে।

নভেম্বর ২, ২০২৬
মুন্সীগঞ্জে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত ২
মুন্সীগঞ্জে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নভেম্বর ২, ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গাজীপুর শিল্পাঞ্চল।

নভেম্বর ২, ২০২৬
‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন কমিটি গঠন
‘ঢাকা বাঁচাও’ থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন কমিটি গঠন

ফুটপাত দখলমুক্ত করার দাবিতে গড়ে ওঠা সংগঠন ‘ঢাকা বাঁচাও’ থেকে এর প্রতিষ্ঠাতা সোহানী শিফাকে বহিষ্কার করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬