খুলনায় হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের যথাযথ পুনর্বাসনের দাবিতে সড়কে ব্যারিকেড দিয়ে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও হকাররা।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিটি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি উপজেলায় উপজেলা স্টেডিয়াম নির্মাণ করা হবে।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘কালোবাজারিদের ধরে ফেললে টিকিট পাব কোথায়?’ সিভিল সার্জনের বক্তব্যে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তার দেওয়া একটি বক্ত...

‘কালোবাজারিদের ধরে ফেললে টিকিট পাব কোথায়?’ সিভিল সার্জনের বক্তব্যে সমালোচনা
ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপেকে

ব্যালন ডি’অরের মঞ্চে প্রত্যাশিত সাফল্য না পেলেও মাঠের পারফরম্যান্সে তার জবাব দিতে শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার লামিন ইয়ামালকে পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদ...

ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপেকে
চাঁদ দেখা যায়নি, ১২ নভেম্বর থেকে পবিত্র জমাদিউস সানি শুরু

১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধ...

চাঁদ দেখা যায়নি, ১২ নভেম্বর থেকে পবিত্র জমাদিউস সানি শুরু
বিচ্ছেদ-বেদনা ও স্মৃতির তাড়ায় ক্লান্ত ‘কাবিলা’

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গল্প শেষ করার ঘোষণা আগেই দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি।

বিচ্ছেদ-বেদনা ও স্মৃতির তাড়ায় ক্লান্ত ‘কাবিলা’
লাল শাড়ি, গোলাপের মুকুট—সাফার ক্যাপশনে কীসের ইঙ্গিত?

লাল সাজ, গোলাপের মুকুট আর রহস্যময় এক ক্যাপশন—সব মিলিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছেন অভিনেত্রী সাফা কবির।

লাল শাড়ি, গোলাপের মুকুট—সাফার ক্যাপশনে কীসের ইঙ্গিত?

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?
এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। কিছুদিন আগে লিখেছিলাম, এবারের কপের বড় তাৎপর্য একটি কাকতালীয় সময়: যে মাসে সম্মেলন, সেই মাসেই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কথা ছিল। সেই হিসাব এখন বদলে গেছে।

২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে তিন বছরের বাড়তি প্রস্তুতিকাল দিয়েছে। উত্তরণ এখন হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর, নেপালও একই সুবিধা পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ আন্তালিয়ার টেবিলে বসছে এলডিসি পরিচয়েই, আর এই পরিচয়ে হাতে আছে গোনা কয়েকটি কপ।

ফলে প্রশ্নও বদলেছে। ‘উত্তরণের পর কী হারাব’ নয়, প্রশ্ন হলো এই তিন বছরে কী নিশ্চিত করা যায়। আমার উত্তর এক বাক্যে: এবার বাংলাদেশের লক্ষ্য বড় অঙ্কের নতুন প্রতিশ্রুতি নয়, বরং নিয়ম লেখার এই সময়ে ঝুঁকিভিত্তিক বরাদ্দ, অভিযোজনের অর্থ আর বিনিয়োগযোগ্য প্রকল্পে নিজের জায়গা পাকা করা।

কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়

কপ থেকে কী আসে, কী আসে না

কপ কোনো দাতা সম্মেলন নয়। সেখান থেকে কোনো দেশ চেক হাতে ফেরে না; আসে সিদ্ধান্ত, নিয়ম আর মাপকাঠি, যার ভিত্তিতে পরের বছরগুলোতে টাকা চলাচল করে। এবারের কপ চলছে দুই টেবিলে: আনুষ্ঠানিক দর-কষাকষি, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং যেখানে নিয়ম লেখা হয়; আর আয়োজক তুরস্কের নিজস্ব কর্মসূচি, যেখানে প্রকল্প ও অংশীদারত্বের আলোচনা।

গত বছরের বেলেম সম্মেলন দেখিয়েছে প্রতিশ্রুতির ফাঁক কোথায়। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার ঘোষণা এলেও খসড়ার ২০৩০ সাল চূড়ান্ত পাঠে হয়ে যায় ২০৩৫, ভিত্তিবছর স্পষ্ট হয়নি, টাকাটা কে দেবে তা–ও না। অথচ জাতিসংঘ পরিবেশ কর্মসূচির হিসাবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনে ২০৩৫ সাল নাগাদ বছরে ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার লাগবে, যেখানে ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার।

জুনে বনের প্রস্তুতিমূলক আলোচনাতেও অর্থায়ন ও অভিযোজনে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাস্তব প্রত্যাশা হলো, আন্তালিয়ায় নতুন বড় অঙ্ক আসবে না; লড়াই হবে খুঁটিনাটিতে, আর বাংলাদেশের আসল খেলাও সেখানেই।

তিন বছরের জানালা

উত্তরণ পেছানোর আলোচিত লাভ বাণিজ্যে: শুল্কমুক্ত বাজারসুবিধা থাকছে ২০২৯ সাল পর্যন্ত। জলবায়ু অর্থায়নেও এর গুরুত্ব কম নয়, যদিও সে কথা প্রায় শোনা যায় না।

লস অ্যান্ড ড্যামেজ তহবিল দিয়ে শুরু করি। তহবিলের সূচনাপর্বের অন্তত অর্ধেক অর্থ এলডিসি ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সংরক্ষিত, প্রতিটি উদ্যোগ পেতে পারে ৫০ লাখ থেকে ২ কোটি ডলার। চাহিদা দেখে বোর্ড জুলাইয়ে বরাদ্দ ২৫ কোটি থেকে বাড়িয়ে ৩৪ কোটি ২০ লাখ ডলার করেছে। কিন্তু জমা পড়েছে ১১৯টি দেশের ১৭৬টি প্রস্তাব, মোট চাওয়া ২৮০ কোটি ডলার; বর্তমান অর্থে বড়জোর ২২টি প্রস্তাব টাকা পেতে পারে।

এই প্রতিযোগিতায় আমাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুনের শেষে তহবিলের সারিতে বাংলাদেশের প্রস্তাব ছিল একটি, এফএওর মাধ্যমে ২ কোটি ডলারের; পাকিস্তানের প্রস্তাব তিনটি। নেপাল দুর্যোগের পর আবেদন করে অক্টোবরে ২ কোটি ১৬ লাখ ডলারের সাময়িক বরাদ্দ পেয়েছে। অথচ সরকার নিজেই বলছে, জলবায়ুজনিত ক্ষতি বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার, আর আন্তালিয়ায় তহবিল বাড়ানোর দাবি তুলবে। দাবির পাশাপাশি প্রস্তাব তৈরির সক্ষমতাও দেখাতে হবে।

জিসিএফ অভিযোজন বরাদ্দের অন্তত অর্ধেক এলডিসিসহ অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য রাখার লক্ষ্য নেয়; উত্তরণের পরও জিসিএফের দরজা খোলা থাকবে, তবে অগ্রাধিকারের স্বয়ংক্রিয় জায়গাটা যাবে। বৈশ্বিক পরিবেশ সুবিধার এলডিসি ফান্ডের নিয়ম আরও স্পষ্ট: উত্তরণের আগে অনুমোদিত প্রকল্প শেষ পর্যন্ত চলে, কিন্তু উত্তরণের পর নতুন প্রকল্প নেওয়া হয় না। অর্থাৎ ২০২৯ সালের নভেম্বরের আগে যত প্রকল্প অনুমোদন করানো যাবে, এলডিসি পরিচয়ের সুবিধা তত দিন টিকবে।

তাই কৌশল হওয়া উচিত দুই স্তরের। এক, এলডিসি গ্রুপের ভেতরে থেকে এখনকার সুবিধা পুরোপুরি কাজে লাগানো। দুই, নিয়ম লেখার এই সময়েই দাবি তোলা যে বরাদ্দের মাপকাঠি হোক ঝুঁকি, আয় নয়; মাথাপিছু আয় বাড়লেও বছরে ১৫ বিলিয়ন ডলারের বেশি জলবায়ু ক্ষতি কমে না। তিন বছর পর দরজার বাইরে দাঁড়িয়ে এই দাবি তোলার চেয়ে এখন ভেতরে বসে তোলা অনেক সহজ।

উত্তরণের বছরে কপ ৩১: বাংলাদেশ কী চাইবে, কী দেখাবে?

টেবিলে চোখ রাখার তিন জায়গা

আন্তালিয়ার শতাধিক আলোচ্য বিষয়ের সবগুলোতে সমান নজর দেওয়ার দরকার নেই। নিয়ম লেখার টেবিলে বাংলাদেশের জন্য তিনটি দর-কষাকষিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রথমটি অভিযোজন। বেলেমে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য (জিজিএ) মাপার জন্য ৫৯টি সূচক গৃহীত হয়েছে, ২০২৭ সালে আদ্দিস আবাবার কপ৩২-এর আগে সেগুলো ঘষামাজার কাজ চলছে। তবে চূড়ান্ত পাঠেই বলা আছে, সূচকগুলো স্বেচ্ছামূলক এবং নতুন কোনো আর্থিক দায় তৈরি করে না। বিপদ এখানেই: সূচক যদি শুধু অগ্রগতি মাপে, বাংলাদেশ নিজের খরচে অভিযোজন করবে আর বিশ্ব তা গুনে খাতায় তুলবে। আমাদের দাবি হওয়া উচিত, ঘষামাজার সময় আন্তর্জাতিক অর্থপ্রবাহ মাপার সূচক জোরালো হোক, আর তিন গুণ অভিযোজন অর্থায়নের ভিত্তিবছর স্পষ্ট হোক।

দ্বিতীয়টি অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলোর চাপে এবার আলোচ্যসূচিতে জলবায়ু অর্থায়নের একটি কর্মসূচি উঠেছে, যার উদ্দেশ্য প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর সরকারি অর্থের দায় সামনে আনা; কেউ কেউ দায় ভাগাভাগির সূত্রও প্রস্তাব করছে। অথচ এর মধ্যেই যুক্তরাজ্যসহ বড় দাতারা সহায়তা কাটছে। ২৪ অক্টোবর প্রকাশিত দেশের ৩৩টি সংগঠনের অবস্থানপত্র বলছে, ২০২৬ থেকে ২০৩৫ সালের এনডিসি ৩ দশমিক শূন্য বাস্তবায়নে লাগবে প্রায় ১১৬ বিলিয়ন ডলার, যার ৯০ বিলিয়নের বেশি আন্তর্জাতিক সহায়তা। এই অর্থ ঋণ হয়ে এলে আমরা জলবায়ু ঝুঁকি থেকে ঋণঝুঁকিতে গিয়ে পড়ব। তাই ৯.১ অনুচ্ছেদের লড়াই আমাদের ঋণ-টেকসইতারও লড়াই।

তৃতীয়টি ন্যায্য রূপান্তর। বেলেমে যে ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছিল, জুনে বনে তার মূল কাঠামো ঠিক হলেও পরিধি আর অর্থায়নের সংযোগ নিয়ে মতভেদ রয়ে গেছে; আন্তালিয়ায় এটি চালু করা অন্যতম প্রত্যাশিত ফল। বাংলাদেশের প্রশ্ন পরিষ্কার: ক্রেতাদের কার্বন শর্ত আর কারখানার জ্বালানি রূপান্তরের চাপে থাকা তৈরি পোশাক খাতের লাখো নারী শ্রমিক কি এর আওতায় আসবেন, নাকি ব্যবস্থাটি কয়লাখনির শ্রমিকেই সীমিত থাকবে?

৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১ উপলক্ষে সংবাদ সম্মেলন। তুরস্ক।

প্রধানমন্ত্রীর দুই দিন

১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি অনুদানভিত্তিক অর্থায়ন ও বড় নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহির দাবি তুলবেন, আর তুলে ধরবেন গত ছয় মাসের খাল খনন, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুতের উদ্যোগ।

দাবির পাশাপাশি নিজের কাজ দেখানোর কৌশলটি ঠিক। একটি ঘোষণা এই মঞ্চকে আরও কাজে লাগাতে পারে: নেট জিরোর লক্ষ্যবর্ষ। ভারত ২০৭০, ইন্দোনেশিয়া ২০৬০, আয়োজক তুরস্ক ২০৫৩ আর নেপাল ২০৪৫ সালের লক্ষ্য ঘোষণা করেছে; বাংলাদেশের এখনো কোনো লক্ষ্যবর্ষ নেই। ভারতের প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্য ঘোষণা করেছিলেন কপের নেতাদের মঞ্চেই। বাংলাদেশ বলতে পারে, আন্তর্জাতিক অর্থায়ন পেলে ২০৬০, নিজের সামর্থ্যে ২০৭০। দীর্ঘমেয়াদি নিম্ন-নিঃসরণ কৌশল তৈরির কাজ শুরু হয়েছে; সেই কৌশলের সঙ্গে বাঁধা থাকলে ঘোষণাটি ফাঁকা বুলি হবে না, বরং রপ্তানিমুখী শিল্প আর বিনিয়োগকারীর কাছে দেশের পরিচয় হয়ে উঠবে।

আন্তর্জাতিক বিনিয়োগকারীর কাছে এমন ঘোষণার মূল্য বাড়ে তখনই, যখন তার সঙ্গে প্রকল্প তালিকা, সময়সূচি আর নীতির স্থায়িত্বের নিশ্চয়তা থাকে। এই খাতে কাজের অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা সূর্যালোকের চেয়ে বেশি নির্ভর করে নীতি সহায়তা আর অর্থায়নের কাঠামোর ওপর। কারখানার ছাদে তৃতীয় পক্ষের বিনিয়োগে সৌর বসানোর মডেলে বিনিয়োগকারী জানতে চান, দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি কতটা সুরক্ষিত, বিদেশি মুদ্রার ঋণের বিনিময় ঝুঁকি কে বহন করবে, আর দেশীয় ব্যাংকঋণের উচ্চ সুদের বিকল্প কী। রেয়াতি জলবায়ু অর্থায়নের আসল কাজ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। মধ্যপ্রাচ্যের সংকটে আমদানি করা জ্বালানির খরচ যখন বাজেটকে চাপে ফেলছে, তখন সৌরবিদ্যুৎ শুধু জলবায়ুর নয়, জ্বালানি নিরাপত্তারও গল্প।

২০২৯ সালে আমরা এলডিসি পরিচয় হারাব, কিন্তু জলবায়ু ঝুঁকি হারাব না। তাই আন্তালিয়ার আসল প্রশ্ন অর্থের অঙ্ক নয়; প্রশ্ন হলো, বাংলাদেশ এই তিন বছরকে দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষার সময় হিসেবে নেবে, নাকি আগামী দশকের নিয়ম নিজের পক্ষে লেখার সময় হিসেবে।

টেবিলের বাইরের কপ

আয়োজক তুরস্কের কর্মসূচির কেন্দ্রে আছে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ২০ শতাংশের কিছু বেশি থেকে ৩৫ শতাংশে তোলার লক্ষ্য। ছাদের সৌর, সৌরচালিত সেচপাম্প আর বৈদ্যুতিক যানবাহন—তিনটিই এর সঙ্গে খাপ খায়। সঙ্গে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে মিলে তৈরি ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’, যার কাজ দেশগুলোর জলবায়ু পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিয়ে অর্থদাতার সঙ্গে জুড়ে দেওয়া।

এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব সুযোগ, কারণ আমাদের সমস্যা কখনো শুধু টাকার অভাব ছিল না, ছিল প্রস্তুত প্রকল্পের অভাব। জাতীয় অভিযোজন পরিকল্পনার ১১৩টি উদ্যোগে প্রায় ২৩০ বিলিয়ন ডলার লাগবে বলে হিসাব আছে। কিন্তু অর্থদাতার দরজায় শুধু তালিকা নিয়ে গেলে হয় না; লাগে সম্ভাব্যতা যাচাই, আয় ও ঝুঁকি বণ্টনের কাঠামো, জমি ও গ্রিড সংযোগের ছাড়পত্র, পরিবেশ ও সামাজিক সুরক্ষা, আর টাকা ফেরতের পরিষ্কার পথ। জলবায়ু অর্থায়নের জগতে ভালো প্রকল্প অনেক সময় টাকার চেয়েও দুর্লভ।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১০ নভেম্বর ২০২৬

উদ্বেগের কথা, সেপ্টেম্বরে ঘোষিত ব্রিজের প্রথম পাঁচ পাইলট দেশ ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান; বাংলাদেশ নেই। আয়োজকেরা বলছেন, পাইলটের অভিজ্ঞতা দেখে উদ্যোগটি অন্য দেশে বাড়ানো হবে। আন্তালিয়াতেই পরের দফায় জায়গা পাওয়ার আলোচনা শুরু করা উচিত, আর সেখানে জিসিএফের স্বীকৃত দুই দেশীয় প্রতিষ্ঠান পিকেএসএফ ও ইডকলকে সামনে রাখা যায়, যাতে অর্থ সরাসরি দেশে নামানোর পথও তৈরি থাকে।

দ্বিপক্ষীয় প্রাপ্তির জায়গাও আছে। গত মে মাসে তুরস্কের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় একটি সমঝোতা স্মারক কপ৩১-এ সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। সই হলে সাফল্যের মাপকাঠি একটাই: পরের এক বছরে কয়টি যৌথ প্রকল্প মাঠে নামল।

ফিরে এসে কী মাপব

২০ নভেম্বর সম্মেলন শেষ হলে সাফল্য মাপতে হবে ঘোষণার সংখ্যায় নয়, চারটি প্রশ্নে। লস অ্যান্ড ড্যামেজ তহবিলের দীর্ঘমেয়াদি বরাদ্দে ঝুঁকিভিত্তিক মাপকাঠি কি জায়গা পেল? অভিযোজনে আন্তর্জাতিক অর্থপ্রবাহ মাপার পথ তৈরি হলো কি, আর তিন গুণ অর্থায়নের ভিত্তিবছর স্পষ্ট হলো কি? ন্যায্য রূপান্তর ব্যবস্থা কি চালু হলো, এবং তাতে পোশাকশ্রমিকের জায়গা আছে কি? আর ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজের পরের দফায় বাংলাদেশ কি ঢুকতে পারল?

এবার আমি নিজেও আন্তালিয়ায় থাকব। এই চার প্রশ্ন আমার নিজের জন্যও চেকলিস্ট। সঙ্গে খুঁজব, শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুতের জন্য কোন অর্থদাতা কোন শর্তে আগ্রহী, আর অভিযোজনের কোন প্রকল্প আন্তর্জাতিক অর্থায়নের যোগ্য হয়ে উঠতে পারে। ফিরে এসে সেই হিসাব পাঠকের সামনে রাখব আশা করি।

২০২৯ সালে আমরা এলডিসি পরিচয় হারাব, কিন্তু জলবায়ু ঝুঁকি হারাব না। তাই আন্তালিয়ার আসল প্রশ্ন অর্থের অঙ্ক নয়; প্রশ্ন হলো, বাংলাদেশ এই তিন বছরকে দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষার সময় হিসেবে নেবে, নাকি আগামী দশকের নিয়ম নিজের পক্ষে লেখার সময় হিসেবে।

সুবাইল বিন আলম প্রকৌশল অর্থনীতিবিদ এবং টেকসই উন্নয়নবিষয়ক লেখক

ইমেইল: contact@subail.com

নভেম্বর ১০, ২০২৬
আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস
আর্জেন্টিনার জার্সি ছেড়ে জন্মভূমির ডাকে কিকি রামোস

ভূমিকম্পে বিপর্যয়ের সময় একটি অনাথ আশ্রমে বেঁচে যাওয়া শিশুদের একজন ছিলেন কিকি রামোস। বয়স তখন মাত্র ৮-৯ মাস। তারপর?

নভেম্বর ১০, ২০২৬
বিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএ
বিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএ

আমার দীর্ঘদিনের মানবসম্পদ ব্যবস্থাপনা ও নিয়োগ কার্যক্রমের অভিজ্ঞতায় একটি বিষয় স্পষ্ট—শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে চাকরির দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে তাঁর টিকে থাকা, ভালো করা এবং ধীরে ধীরে নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও শেখার মানসিকতা।

নভেম্বর ১০, ২০২৬
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী

রংপুর তথা উত্তর জনপদের ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর কারমাইকেল কলেজ। অবিভক্ত বাংলার যে কটি শিক্ষাপ্রতিষ্ঠান বিপুল খ্যাতি অর্জন করেছিল, তার মধ্যে কারমাইকেল কলেজের স্থান প্রথম সারিতে। ১৯১৬ সালের ১০ নভেম্বর স্থাপিত এই কলেজের রয়েছে সমৃদ্ধ গৌরবোজ্জ্বল ইতিহাস। এই কলেজ রংপুর অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কলেজে চলছে দিনব্যাপী নানা আয়োজন। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণে এক অন্য রকম মিলনমেলায় পরিণত হয়েছে পুরো কলেজ চত্বর। দিনভর নানা আয়োজনের ছবি নিয়ে ছবির গল্প।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও কলেজের পতাকা তোলা হয়

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

শোভাযাত্রায় অংশ নিতে বিভাগ হিসেবে মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড

শোভাযাত্রাটি সবুজে ঘেরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ধরে এগিয়ে যায়

বিশেষ দিনটিকে স্মৃতির পাতায় রাখতে একদল শিক্ষার্থী সেলফি তুলছেন

কেউ বাজাচ্ছেন ভুভুজেলা

নিয়ন বাতি দিয়ে সাজানো হয়েছে কলেজের মূল ভবন

সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করছেন এই কলেজেরই এক শিক্ষার্থী

মাঠে দাঁড়িয়ে শিল্পীর সুরের সঙ্গে সুর মেলাচ্ছেন দর্শকেরা

নভেম্বর ১০, ২০২৬
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পাওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পাওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা

রাতের খাবার খেয়ে পেট ভরা, তবু ঘুমাতে যাওয়ার আগে চকলেট, বিস্কুট কিংবা স্ন্যাকস খেতে ইচ্ছে করে? নিজেকে সামলাতে পারেন না কেন? এর পেছনে কি কেবল জিভের স্বাদ, নাকি কলকাঠি নাড়ে শরীরের হরমোন? জানুন কারণ ও সামলানোর উপায়।

নভেম্বর ১০, ২০২৬
আমলাদের যা ইচ্ছা তা করার চর্চা এখনো চলমান: হান্নান মাসউদ
আমলাদের যা ইচ্ছা তা করার চর্চা এখনো চলমান: হান্নান মাসউদ

আমলারা যেন এমপিদের কোনো বৈধ নির্দেশনা উপেক্ষা করতে না পারেন, সেই বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
নিয়োগ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রশ্ন ছুড়লেন হাসনাত আবদুল্লাহ
নিয়োগ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রশ্ন ছুড়লেন হাসনাত আবদুল্লাহ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিরুদ্ধে একই রকম উত্তর দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে
এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে ঘিরে কথিত চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে শুরু হয়েছে তদন্ত। এদিকে শেয়ারদর কমেছে, চীনে চিপ বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপও বেড়েছে।

নভেম্বর ১০, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার প্রস্তাব কংগ্রেসে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?
শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?

নভেম্বর ১০, ২০২৬
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?
কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন?

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।

নভেম্বর ১০, ২০২৬
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে
সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যা জানা যাচ্ছে

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে এখনো অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”

নভেম্বর ১০, ২০২৬
ইনানীতে গ্যাসের বড় মজুত থাকতে পারে: বিশেষজ্ঞ
ইনানীতে গ্যাসের বড় মজুত থাকতে পারে: বিশেষজ্ঞ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইনানী এলাকায় গ্যাস উদ্‌গিরণের স্থানটিতে ভূগর্ভে গ্যাসের বড় মজুত থাকতে পারে বলে ধারণা করছেন ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা।

নভেম্বর ১০, ২০২৬
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে গ্রেটার সঙ্গে বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে গ্রেটার সঙ্গে বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা

গ্রেটার সঙ্গে সাক্ষাৎ এবং সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তাদের মতে, জলবায়ু সংকট নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা শিশু ও তরুণদের অভিজ্ঞতা এবং দাবিকে গুরুত্ব দিতে হবে।

নভেম্বর ১০, ২০২৬
২২ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না
২২ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আকতারকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে (৪৮) ২২ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

নভেম্বর ১০, ২০২৬
স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে হামলায় আহত ছাত্রশক্তি নেতা হাসিবুল
স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে হামলায় আহত ছাত্রশক্তি নেতা হাসিবুল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলাম (হাসিবুল ইসলাম)।

নভেম্বর ১০, ২০২৬
ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সারা দেশে সর্বাত্মক ধর্মঘটে নাশকতার প্রতিবাদে গোপালগঞ্জে ও গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নভেম্বর ১০, ২০২৬
ফুটবল ম্যাচ ঘিরে হাবিপ্রবিতে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল ম্যাচ ঘিরে হাবিপ্রবিতে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ শেষে স্লেজিংকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে।

নভেম্বর ১০, ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি সংবর্ধনা দেওয়া হয়। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নভেম্বর ১০, ২০২৬