নড়াইলে ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার ইরান যুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে অভিশংসিত করার প্রচেষ্টাকে একটি ‘প্রহসন’ এবং ‘অন্তর্ঘাত’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন, এটি প্রতিপক্ষদেরই সুবিধা করে দিচ্ছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও ভ্যান চালক আজিবার শেখ (৫০)।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় ব্যস্ত সড়কে প্রকাশ্যে ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামে ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছ...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করছেন এবং ইরানের ওপর পুনরায় হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ফিন্যান্সি...
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিজিবি, পুলিশ ও এপিবিএনের মতো বাহি...
এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে নেপালকে ১০১ রানের...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জনমনে উদ্বেগ বেড়েছে। বিস্তারিত ভিডিওতে—

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/deser-bivinn-sthane-kktel-bisforn-garite-agun-ekjner-mrritzu

পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে সভাপতির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে।

জামায়াত আমির বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় সংসদ সদস্যরা বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।

ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দেশটিতেই অবস্থান করছেন। তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ওই দেশ ত্যাগ করতে পারবেন না।

জাতীয় সংসদে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে, বেনজীর আহমেদ জামিনে মুক্ত হয়েছেন। তবে তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের গত অধিবেশনে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক তথ্য ও সরকারের নেওয়া কার্যক্রম সম্পর্কে সংসদকে আজ অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে গত বছরের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন ২০২৬ তারিখে ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এনসিবিকে জানিয়েছে, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়। বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতের চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত তথ্য ও প্রমাণাদিও পাঠানো হয়।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুবাইয়ে জামিন মানেই প্রত্যাবর্তন শেষ নয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে আরও জানান, বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতে চলমান প্রত্যর্পণ কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানতে সংসদে প্রস্তাবটি গ্রহণের আগেই বাংলাদেশের এনসিবির পক্ষ থেকে এনসিবি আবুধাবির কাছে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবির একটি চিঠি এনসিবি ঢাকায় আসে।

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ (সেন্ট্রাল অথরিটি) ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

বেনজীর যেভাবে দেশ ছেড়েছিলেন

দুবাইতে বেনজীরের জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির জামিনপ্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রম করতে হয়। এ কারণে প্রক্রিয়াটিকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথি দিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।

সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাইহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর বিষয়ে অগ্রগতি কী, প্রশ্নে দুদক মহাপরিচালক যা বললেন

পাসপোর্ট জালিয়াতির মামলাও তদন্তাধীন

বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথকভাবে একটি মামলা করেছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট—এমএলএআর) পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী এই বিষয়ে বলেন, প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্যপ্রমাণ পাওয়ার পর সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ‘আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মজিবুর রহমান এসব কথা বলেন। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মজিবুর রহমান বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতা-কর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন।

আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে। বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিতে বিপরীত হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে মজিবুর রহমান বলেন, ‘আপনাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’

এ বি পার্টির চেয়ারম্যান বলেন, সরকার যদি মনে করে তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। তারা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করবেন।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহন বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান প্রমুখ।

দু-একটা ‘সিম্বলিক’ (বিচ্ছিন্ন) ঘটনাকে একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তে হোক, বাইরে হোক বা সম্মিলিত হোক, কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁরা দুজনেই এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে চক্রান্ত হচ্ছে। এটা দৃশ্যমান। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এর পেছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রেগুলার আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য কিছু কিছু তথাকথিত কর্মসূচি সীমান্তের ওপার থেকে তারা ঘোষণা করে থাকে। আজকেও সে রকম একটা দিবস ছিল। তারা এটাকে নাকি ধর্মঘট নাম দিয়েছে। এগুলো সব সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে দেখা যায়, কিন্তু রাস্তার মধ্যে নাই।’

বিরোধীদলীয় নেতার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে চারজনকে হাতেনাতে ধরা হয়েছে। গতকাল সিএমএম কোর্টের ওখানে তিনজনের মধ্যে দুজনকে ধরে থানায় হস্তান্তর করা হয়েছে, একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বিবৃতি দেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির ওখানে একটা গাড়ির ছাদের ওপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না, মাননীয় স্পিকার। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়িচালক এবং হেলপার থাকেন না, ও রকম আনঅ্যাটেন্ডেড ভেহিকেলে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুতরাং এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য একটা নীলনকশা প্রণয়ন করা হয়েছে দেশের বাইরে থেকে। দেশের ভিতরে অনেক বিনিয়োগ করা হয়েছে। সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রচেষ্টাকে ভন্ডুল করে দিয়েছে।

এই দেশে শিল্পবান্ধব সব পরিবেশ নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করেন সালাহউদ্দিন। তিনি বলেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। এই দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বিরাজ থাকবে ইনশা আল্লাহ।

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঘনবসতিপূর্ণ ভবনের মাঝখানে অবস্থিত একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার মঙ্গলবার (১০ নভেম্বর) রাত প্রায় পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
যেসব ক্ষেত্রে যৌক্তিক ও বিধিসম্মত বিষয় থাকবে, সেসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। বেআইনি কোনো দাবির সুযোগ নেই।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপুটে জয় তুলে নিয়ে একই দিনে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়েছে ভারত। অন্যদিকে নেপালকে ১০১ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। দুই দলের জয়ে জমে উঠেছে এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লড়াই।
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিজিবি, পুলিশ ও এপিবিএনের মতো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা বোধগম্য নয়।