আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব, পাবেন হজযাত্রীরা

ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা।

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমনা) পরীক্ষায় নাটোরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, কারণ দর্শানোর নোটিশ
শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ

কম্পিউটার বরাদ্দ পাওয়া আদালতগুলোর মধ্যে রয়েছে- ঝালকাঠি, চাঁদপুর ও নাটোরের পারিবারিক আদালত; খাগড়াছড়ি ও রংপুরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল; কক্সবাজারের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং রাজবাড়ীর...

বিচারিক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে ১৮ আদালতে কম্পিউটার বরাদ্দ
নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের নিখোঁজ ভ্যানচালক লিটু জমাদ্দারের (৪০) সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ ভ্যানচালকের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত পুলিশ সুপার
চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম)।

চট্টগ্রাম বোর্ডে ১২২২ নম্বর পেয়ে সবার ওপরে তামযীদ
জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সরাসরি গন্তব্যে পৌঁছানোর চেয়ে প্রিয় মানুষের সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দেওয়াকেই বেশি আনন্দের মনে করেন হৃতিক রোশন।

জন্মদিনে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে যা বললেন হৃতিক

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/netaniyahuke-kshmtaczut-krte-israyeler-rajpthe-hajaro-manush

নভেম্বর ১, ২০২৬
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

নভেম্বর ১, ২০২৬
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ

ইসরায়েলের প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধিতা করে হাজারো মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছেন। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১, ২০২৬
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনসহ দিনভর যা ঘটল

নভেম্বর ১, ২০২৬
রামলীলায় লাখো মানুষের সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে
রামলীলায় লাখো মানুষের সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে

রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া জোটের বিক্ষোভ সমাবেশে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বিভিন্ন দলের নেতারা। নয়াদিল্লি, ভারত, ০১ নভেম্বর ২০২৬

ভোট চুরি রুখতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আদায় করে দেশ ও সংবিধান বাঁচানোর শপথ নিলেন ভারতের মোদিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। আজ রোববার রামলীলা ময়দানের ‘ভোট বাঁচাও দেশ বাঁচাও’ বিক্ষোভ সমাবেশে প্রত্যেকেই বললেন, এটা কোনো একটি দলের লড়াই নয়; কোনো বিশেষ মতাবলম্বীদের লড়াই নয়; এটা গণতন্ত্রপ্রিয় প্রত্যেক ভারতীয়র সংগ্রাম। জ্ঞানেশ কুমারকে সরানোর পর সেই সংগ্রামের লক্ষ্য নরেন্দ্র মোদি-অমিত শাহদের ক্ষমতাচ্যুত করে দেশের গণতন্ত্র রক্ষা করা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশদের দৌলতেই নরেন্দ্র মোদি-অমিত শাহরা রাজত্ব করতে পারছেন। সেই রাজত্ব করা সম্ভব হয়েছে ভোট চুরির জন্য। ১৫ শতাংশ ভোটারের নাম তাঁরা বাদ দিয়েছেন। এর শাস্তি তাঁদের পেতেই হবে। রাহুল বলেন, জ্ঞানেশকে কারাগারে যেতেই হবে। তিনি যা করেছেন, তা রাষ্ট্রদ্রোহ। মোদি-শাহকেও শাস্তির মুখোমুখি হতে হবেই। তাঁদের জেনে রাখা ভালো, যে যতই শক্তিশালী ও সম্পদশালী হোন, সংবিধানের চেয়ে কেউ বড় নন।

ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের জনসভা ছিল ভোট চুরির বিরুদ্ধে আন্দোলনের আরেক অধ্যায়। ভোট চুরির বিরুদ্ধে জনমত গঠন ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যের রাজধানীতে ইন্ডিয়া জোটের জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দিল্লির জনসভা ছিল সেই কর্মসূচির প্রথম। দিল্লি পুলিশ শর্তাধীন সেই জনসভার অনুমতি দিয়েছিল। সেসব শর্ত মেনেই বিরোধী নেতারা এই আয়োজন করেন। সেদিক থেকে বলা যায়, ইন্ডিয়া জোট সফল। নানা ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রামলীলা ময়দানে ভিড় উপচে পড়েছিল। যত মানুষ ময়দানের ভেতরে ছিলেন, তার চেয়েও বেশি মানুষ ছিলেন বাইরে। বলা যায়, এই সভা থেকে আগামী বছরের গোড়ায় পাঞ্জাব, উত্তরাখন্ড ও উত্তর প্রদেশ বিধানসভার ভোটের প্রচারও বিরোধীরা শুরু করে দিল।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ইন্ডিয়া' জোটের ডাকা বিক্ষোভে রামলীলা ময়দানে নেতা–কর্মী ও সমর্থকেরা। নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২৬

আজ বিকেল পাঁচটার মধ্যে রামলীলা ময়দানের সভা শেষ করার নির্দেশ দিয়েছিল দিল্লি পুলিশ। ফলে ইন্ডিয়া জোটের নেতাদের পাঁচ মিনিটের বেশি ভাষণ দেওয়ার সুযোগ ছিল না। শুধু জোটের নেতারাই নন, নাগরিক সমাজের প্রতিনিধিরাও মঞ্চে ছিলেন। তাঁরাও ভাষণ দিয়েছেন। প্রত্যেকেই বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে। জ্ঞানেশ ও তাঁর রাজনৈতিক চালকদের সরিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে হবে।

আজ দুপুর ১২টায় হুড খোলা গাড়িতে চেপে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, সুপ্রিয়া সুলে, কল্পনা সোরেন, সঞ্জয় রাউত, দীপংকর ভট্টাচার্য, এম এ বেবিদের মতো ইন্ডিয়া জোটের নেতা–নেত্রীরা কনট প্লেস-মিন্টো রোড ক্রসিং থেকে রামলীলা ময়দান অভিমুখে রওনা দেন। তাঁদের সঙ্গে হাঁটতে থাকেন হাজারো কর্মী-সমর্থক। অন্য নেতারাও একই রকম গাড়িতে চেপে এগোতে থাকেন।

রাহুল গান্ধী মিছিল নিয়ে রামলীলা ময়দানে যান। নয়াদিল্লি, ভারত, ০১ নভেম্বর ২০২৬

মিছিল করে রামলীলা ময়দানে যাওয়ার জন্য ইন্ডিয়া জোট পুলিশের অনুমতি চায়নি। কাজেই পুলিশের মধ্যে একটা দোলাচল ছিল। কিন্তু নেতারা হুড খোলা গাড়িতে থাকায় পুলিশ আপত্তি জানায়নি। মিছিলের পাশাপাশি চলতে থাকেন পুলিশের সদস্যরাও। সোয়া এক কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগে দুই ঘণ্টার বেশি। যদিও এর আগেই ময়দান ভর্তি হয়ে যায় লাখো মানুষে। তাই রাহুলদের পৌঁছানোর আগেই কর্মী-সমর্থকদের ঢোকার দরজা বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ ছড়িয়ে–ছিটিয়ে পড়েন ময়দানের আশপাশে।

ভারতে সাড়া ফেলা ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা কে এই অভিজিৎ

রাহুলসহ ইন্ডিয়া জোটের নেতারা পৌঁছানোর আগেই রামলীলায় পৌঁছান সোনিয়া গান্ধী। শারীরিক কারণে অন্যদের মতো তিনি মিছিলে অংশ নেননি। কংগ্রেস নেতৃত্বের সুরে কথা না বলে মাঝেমধ্যেই বিতর্কে জড়ান যিনি, সেই শশী থারুর এই সমাবেশে সবাইকে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছিলেন। জনসভায় তিনি বলেন, জ্ঞানেশের বিরুদ্ধে জনতা আওয়াজ তুলেছে। সেই আওয়াজ শুনে তাঁর সরে যাওয়া উচিত। জ্ঞানেশের বোঝা উচিত, দেশের মানুষের বিন্দুমাত্র আস্থা তাঁর প্রতি নেই।

রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া জোটের বিক্ষোভ সমাবেশে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি ভেনুগোপাল, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বিভিন্ন দলের নেতারা। নয়াদিল্লি, ভারত, ০১ নভেম্বর ২০২৬

সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন দিল্লি কংগ্রেসের নেতা অজয় মাকেন। বিকেল পাঁচটার মধ্যে জনসভা শেষ করতে হবে বলে ঘড়ি ধরে প্রত্যেক নেতা পাঁচ মিনিট ভাষণ দেন।

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেন, ‘এসআইআরে মুসলমান ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, কেননা মুসলমান মানেই নাকি পাকিস্তানপন্থী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, তাঁর রাজ্যে দেড় কোটি হিন্দুর নাম কাটা গেছে। তাঁদের নাম তোলার দাবি জানিয়েছেন তিনি। তা হলে হিন্দুরাও কি পাকিস্তানপন্থী?’

জম্মু ও কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, জ্ঞানেশ ইস্তফা না দিলে ভারত অটুট থাকবে না। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, মহাভারতে শকুনি মামার মতো ভোট চুরির পাশার চাল দিয়েছে বর্তমান শাসক। এদের উৎখাত করাই প্রত্যেকের লক্ষ্য।

পুলিশকে ফাঁকি দিয়েছেন ঠিকই, মোদির জন্য কি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারবেন নেহা বোরা

উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, দেশবাসী পশ্চিমবঙ্গে ভোট লুট হতে দেখেছে। বিজেপি চায় তাদের সমর্থকেরাই শুধু ভোট দিন। সে জন্যই জ্ঞানেশকে দিয়ে ভোট চুরির চক্রান্ত হয়েছে। তিনি বলেন, বিজেপির উত্থান হয়েছিল উত্তর প্রদেশ থেকে। বিসর্জনও সেখান থেকেই শুরু হবে। ওদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। বারানসির ভোটের ফল তার প্রমাণ।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের ভোটে আমরা হারিনি। আমাদের হারানো হয়েছে।’ জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ অভিহিত করে তিনি বলেন, ‘উনি যাবেন, বিজেপিকেও যেতে হবে।’

সমাবেশে সোনিয়া গান্ধী ভাষণ দেননি। সংক্ষিপ্ত ভাষণ দেন মল্লিকার্জুন খাড়গে, সিপিএম নেতা এম এ বেবি, সিপিআই (এমএল) লিবারেশন নেতা দীপংকর ভট্টাচার্য ও ওই দলের ছাত্রসংগঠন ‘আইসা’ নেত্রী নেহা বোরা। সবার শেষে ভাষণ দেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার ছাড়া মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন না। জেনে রাখুন, জ্ঞানেশকে জেলে যেতে হবেই।’ রাহুল বলেন, ‘কদিন আগে অমিত শাহ বলেছিলেন, মোদি কোথাও যাবেন না। আমি বলছি, আমরা ওঁকে কোথাও যেতে দেব না। জ্ঞানেশের ইস্তফার পর ওঁদের অপরাধের বিচার হবে।’

মোদিবিরোধী জোটের বিক্ষোভে লাখো মানুষ, রামলীলা ময়দানের ভেতরে যত জন, বাইরে তার দ্বিগুণ

নভেম্বর ১, ২০২৬
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক

পুলিশের দাবি, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলন পাঠিয়েছিল। এরাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে
শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন আবারও দেশের অর্থনীতি ও রপ্তানিনির্ভর শিল্পের গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। আশুলিয়ায় ৫০টির বেশি পোশাক কারখানায় ছুটি ঘোষণা এবং শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি কেবল বেতন-ভাতার বিষয় নয়; এটি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থানের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

গত তিন বছরে মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষয় হয়েছে। ফলে নতুন মজুরি কাঠামোর দাবিকে নিছক অতিরিক্ত বেতন চাওয়ার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি শ্রমিকদের জীবনধারণের ন্যূনতম সক্ষমতা পুনরুদ্ধারের দাবি। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। ১৫ অক্টোবর নতুন মজুরি বোর্ড গঠনের পরিকল্পনা ঘোষণা করা হলেও কার্যকর উদ্যোগ নিতে দেরি হয়েছে। শ্রমিকদের আন্দোলন, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের পর মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া সরকারের আগাম পরিস্থিতি মোকাবিলা ও অংশীজনদের সঙ্গে কার্যকর সংলাপের ঘাটতিকেই নির্দেশ করে। সময়মতো উদ্যোগ নেওয়া হলে হয়তো বর্তমান পরিস্থিতির অবনতি এবং উৎপাদনজনিত ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হতো।

তবে অর্থনৈতিক ও শিল্পের দৃষ্টিকোণ থেকে এক ধাপে বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করা তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে সীমিত মুনাফার ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে পোশাক রপ্তানিতে মন্দাভাব, জ্বালানি ব্যয়ের ঊর্ধ্বগতি, বৈশ্বিক অর্থনৈতিক মন্থরতা এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতি শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কারখানার আর্থিক সক্ষমতার মধ্যে গ্রহণযোগ্য সমন্বয় প্রতিষ্ঠা করা সহজ হবে না। উৎপাদন ব্যয় বাড়লে রপ্তানি মূল্যও বাড়তে পারে, যা ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের মূল্য–প্রতিযোগিতামূলক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তা ছাড়া আন্তর্জাতিক ক্রেতারা অনেক ক্ষেত্রে বাড়তি উৎপাদন ব্যয়ের সমপরিমাণ মূল্য দিতে আগ্রহী না হওয়ায় অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত কারখানামালিকদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। তবে মালিকদের ব্যবসায়িক সংকটের যুক্তি দেখিয়ে শ্রমিকদের প্রকৃত আয় কমে যাওয়ার বিষয়টি উপেক্ষা করাও গ্রহণযোগ্য নয়। শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত হওয়া এবং সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থতা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও বাংলাদেশের রপ্তানি সক্ষমতাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।

সুতরাং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং শিল্পের আর্থিক সক্ষমতার মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য প্রতিষ্ঠা করা জরুরি। মজুরি বোর্ডের দায়িত্ব হবে শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতামূলক বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ও টেকসই মজুরি কাঠামো প্রস্তাব করা। এককালীন বড় ধরনের মজুরি বৃদ্ধির পরিবর্তে প্রয়োজনে ধাপে ধাপে মজুরি সমন্বয়, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, কারখানা ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে কার্যকর আলোচনা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার ব্যয় বহনে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

সরকারেরও উচিত কেবল সংকট তৈরি হওয়ার পর প্রতিক্রিয়া দেখানো নয়, বরং নিয়মিত সংলাপ, সময়মতো মজুরি পর্যালোচনা এবং কার্যকর শ্রমনীতি নিশ্চিত করা। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা কেবল কম মজুরির ওপর নির্ভরশীল থাকা উচিত নয়; বরং উৎপাদনশীলতা, পণ্যের গুণগত মান, দক্ষ ব্যবস্থাপনা এবং স্থিতিশীল শ্রমিক-মালিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা প্রয়োজন। মনে রাখতে হবে শ্রমিকদের ন্যায্য জীবনযাত্রা নিশ্চিত করা এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি পরস্পরবিরোধী নয়; বরং দীর্ঘ মেয়াদে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক পোশাকশিল্প গড়ে তোলার জন্য উভয়ই অপরিহার্য।

# সেলিম রায়হান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সানেম

নভেম্বর ১, ২০২৬
প্রবেশপত্র জালিয়াতির দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা পিএসসির
প্রবেশপত্র জালিয়াতির দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা পিএসসির

প্রবেশপত্র জালিয়াতি করার দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিনি পিএসসির আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশ প্রবেশপত্র পরিবর্তন বা টেম্পারিং করেছেন। এই অপরাধে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করা হলো।

অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ভবিষ্যতে কমিশনের অনুষ্ঠেয় পরবর্তী কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন

নভেম্বর ১, ২০২৬
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা
তাহসিফ সাউরির বিষয়ে দীপের কাছ থেকে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

অক্টোবর ৩১, ২০২৬
১৪ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী একজন, তবু ফেল
১৪ শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী একজন, তবু ফেল

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার জগন্নাথপুর আইডিয়াল কলেজে শিক্ষক ১৪ জন। এই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন একজন। সেই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। একই অবস্থা মিরপুর উপজেলার হাজী নুরুল ইসলাম কলেজেরও। প্রতিষ্ঠানটি থেকে আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

নভেম্বর ১, ২০২৬
মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুজন আটক
মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুজন আটক

মেহেরপুরে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৬)। বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটেলিয়নের অধীন মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সময় এ দুজনকে আটক করা হয়।

নভেম্বর ১, ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু
শেকৃবির দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ অনুষ্ঠিত হবে।

নভেম্বর ১, ২০২৬
জাতীয় যুব পুরস্কার পেলেন উদ্যোক্তা রায়হান
জাতীয় যুব পুরস্কার পেলেন উদ্যোক্তা রায়হান

নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করেছেন।

নভেম্বর ১, ২০২৬
হামলা হলে যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা ট্রাম্পের হাতে থাকবে না: ইরান
হামলা হলে যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা ট্রাম্পের হাতে থাকবে না: ইরান

ইরান সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং এই যুদ্ধের সময়কাল নির্ধারণের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকবে না। রবিবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন।

নভেম্বর ১, ২০২৬
জুলাইয়ে হামলায় অভিযুক্ত সাবেক রেজিস্ট্রারকে সংবর্ধনা, জাবি ছাত্রশক্তির নিন্দা
জুলাইয়ে হামলায় অভিযুক্ত সাবেক রেজিস্ট্রারকে সংবর্ধনা, জাবি ছাত্রশক্তির নিন্দা

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক রেজিস্ট্রার আবু হাসানকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাবি শাখা।

নভেম্বর ১, ২০২৬
জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।”

নভেম্বর ১, ২০২৬
হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিং নিয়ে সেমিনার
হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিং নিয়ে সেমিনার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ে গবেষণার নতুন ক্ষেত্র এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নভেম্বর ১, ২০২৬