একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি এখন কোথায়?
সম্প্রতি সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস ২০’ থেকে বাদ পড়েছেন ‘পঞ্চায়েত’ সিরিজের অভিনেতা আসিফ খান।
বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ` নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সাথে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদ...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুরাইয়া হুদা রাত্রি। মঞ্চনাটক দিয়ে তার অভিনয়ের হাতেখড়ি। নব্বই দশকের শেষ লগ্নে টিভি নাটকে পা রাখেন।
সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্টের বৈধতা এবং এসব পর্যটন স্থাপনার কারণে বনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হচ্ছে কি না, সরেজমিনে খতিয়ে দেখেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণাল...
মাগুরায় স্বর্ণ ডাকাতির ঘটনায় লুট করা স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা শাকের হোসেনকে ভাড়াটে খুনি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ও স্বর্ণ ডাক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট যাচ্ছেন।
কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর ভাঙা কাচের টুকরা সাইদার মিয়ার বাম হাতে ঢুকে যায়। চিকিৎসা নিতে তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাতের ভেতর...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬’ মূল্যায়ন ও যাচাই–বাছাই। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বন্ধুসভাগুলোর বছরব্যাপী ধারাবাহিক কাজের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।

নাফিউল আলম

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের দাবি ছিল রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক বদলানোর দাবি। মানুষ এমন পুলিশ চেয়েছিল, যার কাছে অভিযোগ জানাতে রাজনৈতিক পরিচয় লাগে না, যার হেফাজতে নিরাপত্তা থাকে এবং যার অপরাধেরও বিচার হয়। দুই বছর পর আইন বদলেছে, কিছু প্রশাসনিক পদক্ষেপ এসেছে, র্যাবের জায়গায় এসআরবি হয়েছে। কিন্তু দৈনন্দিন পুলিশিংয়ে কতটা পরিবর্তন এসেছে?

জুলাই ও আগস্টের ঘটনাবলি নিয়ে জাতিসংঘের অনুসন্ধান রাজনৈতিক নির্দেশনায় দমন, বেআইনি হত্যাকাণ্ড, নির্বিচার আটক ও নির্যাতনের তথ্য তুলে ধরেছে। ফলে সমস্যা কেবল কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত বিচ্যুতি ছিল না। এমন একটি ব্যবস্থাও দায়ী ছিল, যেখানে ক্ষমতাসীনদের নির্দেশ অমান্য করার ঝুঁকি নাগরিকের অধিকার লঙ্ঘনের ঝুঁকির চেয়ে বড় হয়ে উঠেছিল। সংস্কারের লক্ষ্য হওয়া দরকার সেই প্রণোদনা ও দায়মুক্তির ব্যবস্থা বদলানো।

পুলিশ আইন, ১৮৬১-এর ৩ ধারায় পুলিশের তত্ত্বাবধান সরকারের হাতে ন্যস্ত। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত সরকারের নীতিগত তত্ত্বাবধান প্রয়োজন। কিন্তু নীতিগত কর্তৃত্ব আর নির্দিষ্ট মামলায় হস্তক্ষেপ এক বিষয় নয়। নিয়োগ, পদোন্নতি ও বদলির সিদ্ধান্ত রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হয়ে উঠলে নিরপেক্ষ তদন্তের পরিবেশ নষ্ট হয়। যে কর্মকর্তা জানেন আইন মানার চেয়ে প্রভাবশালী ব্যক্তিকে সন্তুষ্ট করা তাঁর কর্মজীবনের জন্য নিরাপদ, তাঁর কাছে প্রশিক্ষণের মানবাধিকার পাঠ কতটা কার্যকর হবে?

বাংলাদেশে এই সংকটের সমাধান খোঁজা হচ্ছে বহুদিন। ইউএনডিপি-সমর্থিত পুলিশ সংস্কার কর্মসূচির প্রথম পর্যায় চলে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত; পরে দ্বিতীয় পর্যায় আসে। প্রশিক্ষণ, তদন্তের সক্ষমতা, কমিউনিটি পুলিশিং ও নারীর অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ইউএনডিপির পরবর্তী আলোচনায়ও গভীর রাজনৈতিক বাধার কথা উঠে এসেছে। এসব অভিজ্ঞতা দেখায়, দক্ষতা ও অবকাঠামো বাড়ানো প্রয়োজন হলেও তা দিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং দায়মুক্তির সমস্যার সমাধান হয় না।

এক–এগারোর সরকারের সময় তৈরি পুলিশ অধ্যাদেশের ২০০৭ সালের খসড়া ঔপনিবেশিক আইন প্রতিস্থাপনের সুযোগ দিয়েছিল। স্বাধীন কমিশন এবং আনুষ্ঠানিক অভিযোগ ব্যবস্থার ধারণা সেখানে ছিল। খসড়ার সীমাবদ্ধতা নিয়ে আলোচনাও হয়েছিল; কিন্তু তা আইনে পরিণত হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার উদ্যোগটি গ্রহণ করেনি; ২০১৩ সালের পর্যালোচনাও রাজনৈতিক পর্যায়ে আটকে যায়। সংস্কারের ধারণা গ্রহণযোগ্য ছিল, অথচ পুলিশ নিয়ন্ত্রণের সুবিধা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এই ইতিহাস বর্তমান মূল্যায়নে বিশেষভাবে প্রাসঙ্গিক।

২০২৪ সালের ৩ অক্টোবর গঠিত পুলিশ সংস্কার কমিশন পরের বছরের ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। গায়েবি মামলা বন্ধ, বলপ্রয়োগ নিয়ন্ত্রণ, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা এবং মানবাধিকার কমিশনের তদন্তক্ষমতা বাড়ানোর সুপারিশ সেখানে ছিল। তবে স্থায়ী পুলিশ কমিশনের প্রশ্নে প্রতিবেদনটি নীতিগত ঐকমত্য জানিয়ে তার গঠন, ক্ষমতা ও পরিধি বৃহত্তর আলোচনার জন্য রেখে দেয়। সবচেয়ে প্রয়োজনীয় কাঠামোগত সিদ্ধান্তটির কার্যকর রূপ তাই পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল থেকে যায়।

২০২৫-২৬ সালে ফৌজদারি কার্যবিধির সংশোধনে গ্রেপ্তারকারী কর্মকর্তার পরিচয় প্রদর্শন, গ্রেপ্তার স্মারক, আহতের চিকিৎসা ও আইনজীবীর পরামর্শের সুযোগ নিশ্চিত করা হয়েছে। ১৬৭(২) ধারায় একই মামলায় সব মিলিয়ে ১৫ দিনের বেশি পুলিশ হেফাজত নিষিদ্ধ। অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে আসামিকে আদালতে হাজির করে শুনানি করতে হবে। তদন্তের সময়সীমা ৬০ কার্যদিবস, তবে যুক্তিসংগত কারণে আদালত তা বাড়াতে পারেন। এসব গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি।

প্রশাসনিক পর্যায়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ৮ অক্টোবর ২০২৬ প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ১৩৫ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং ২৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। পদায়নের জন্য কমিটি গঠন, পুলিশ ভেরিফিকেশন সহজ করা এবং তল্লাশির সময় কর্মকর্তার পরিচয় নিশ্চিত করার উদ্যোগের কথাও বলেছেন তিনি। তবে এগুলোর ফলাফল স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

কারণ, পদক্ষেপের সংখ্যা দিয়ে ব্যবস্থার পরিবর্তন বোঝা যায় না। বিভাগীয় শাস্তি হয়েছে মানেই নির্যাতনের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত হয়েছে, এমন নয়। জানতে হবে, মানুষ নিরাপদে অভিযোগ করতে পারছে কি না, কতটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ভুক্তভোগীরা কী প্রতিকার পেয়েছেন। পদায়ন কমিটির সিদ্ধান্তের মানদণ্ড ও আপিলের ব্যবস্থা স্পষ্ট না হলে রাজনৈতিক প্রভাব কমার দাবিও যাচাই করা কঠিন। এসব তথ্য প্রকাশের পাশাপাশি জন-আস্থা ও সেবার মান বুঝতে স্বাধীন নাগরিক জরিপ প্রয়োজন।

আস্থা ফেরাতে পুলিশের অভ্যন্তরীণ উদ্যোগের সঙ্গে স্বাধীন তদারকির স্থায়ী ব্যবস্থাও প্রয়োজন। কিন্তু পুলিশ কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ সেই জায়গায় দুর্বল থেকে গেছে।

জন-আস্থা যে এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি, একই সাক্ষাৎকারে আইজিপিও তা স্বীকার করেছেন। মানুষের দৈনন্দিন অভিজ্ঞতায়ও পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা এর একটি উদাহরণ। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষা করতে পারেনি। পরে আসামি গ্রেপ্তার করা প্রয়োজনীয় হলেও তাতে হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা মুছে যায় না। বিপদে পুলিশ পাশে দাঁড়াবে এবং প্রভাবশালী অপরাধীর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, এই বিশ্বাস তৈরি হলেই আস্থা ফিরবে।

আস্থা ফেরাতে পুলিশের অভ্যন্তরীণ উদ্যোগের সঙ্গে স্বাধীন তদারকির স্থায়ী ব্যবস্থাও প্রয়োজন। কিন্তু পুলিশ কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ সেই জায়গায় দুর্বল থেকে গেছে। ২০২৫ সালের ৯ ডিসেম্বরের অধ্যাদেশে আইজিপি নিয়োগে নামের প্যানেল সুপারিশের বিধান থাকলেও নিয়োগ, বদলি ও পদোন্নতির কার্যকর নিয়ন্ত্রণ কমিশনকে দেওয়া হয়নি। দায়িত্বের বড় অংশ ছিল পরামর্শ ও সুপারিশের মধ্যেই সীমাবদ্ধ। পরে অধ্যাদেশটি সংসদে আইন হিসেবে পাস না হওয়ায় সাংবিধানিক সময়সীমা পেরিয়ে এর কার্যকারিতাও শেষ হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের দুর্বল প্রাতিষ্ঠানিক নকশার সঙ্গে নির্বাচিত সরকারের সময়ে উদ্যোগটির স্থায়ী আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ার ব্যর্থতাও যুক্ত হয়েছে।

এসআরবির ক্ষেত্রেও সংস্কারের মূল্যায়ন করতে হবে কাঠামো ও জবাবদিহির পরিবর্তন দিয়ে। ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর সংসদে আইন পাসের পর ১৬ সেপ্টেম্বর নতুন নামে এই বাহিনীর কার্যক্রম শুরু হয়। তবে র্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ ও নথিপত্র এসআরবিতে স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের যুক্তি, রাষ্ট্রীয় সম্পদ নতুন বাহিনীতে কাজে লাগানো প্রয়োজন। এই যুক্তি সম্পদ ব্যবহারের প্রয়োজন ব্যাখ্যা করলেও একই জনবল ও ক্ষমতা বহাল রাখার যৌক্তিকতা স্পষ্ট করে না।

নতুন ব্যবস্থায় পুলিশের বাইরে অন্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্য নেওয়ার সুযোগ রয়েছে। নতুন বিধিমালা হওয়ার আগপর্যন্ত পুরোনো বিভাগীয় শৃঙ্খলা ব্যবস্থাও বহাল থাকছে।

নতুন ব্যবস্থায় পুলিশের বাইরে অন্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্য নেওয়ার সুযোগ রয়েছে। নতুন বিধিমালা হওয়ার আগপর্যন্ত পুরোনো বিভাগীয় শৃঙ্খলা ব্যবস্থাও বহাল থাকছে। ফলে বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষা এবং তাদের জবাবদিহি নিশ্চিত করার পুরোনো প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। সদস্যদের অতীত ভূমিকা যাচাই, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন তদন্ত এবং অপরাধের দায় নির্ধারণ ছাড়া এই ধারাবাহিকতাকে কেবল প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখার সুযোগ নেই। র্যাবের যেসব কাঠামোগত দুর্বলতা সংস্কারের দাবি সৃষ্টি করেছিল, এসআরবিতে সেগুলোর কতটা সমাধান হয়েছে, সেটিই মূল বিবেচনা।

তবে মাসখানেকের কার্যক্রম দেখে এসআরবির দীর্ঘমেয়াদি আচরণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়াও সংগত নয়। বৃহত্তর পরিস্থিতির কিছু উন্নতিও বিবেচনায় নিতে হবে। ২০২৪-পরবর্তী পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের সেপ্টেম্বরের মূল্যায়নে হত্যাকাণ্ড ও গুম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নির্বিচার আটক অব্যাহত থাকার অভিযোগও রয়েছে। এই উন্নতি স্বীকার করেও মনে রাখতে হবে, মানবাধিকার লঙ্ঘন কমে আসা এবং ভবিষ্যতে তা ঠেকানোর স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠা এক বিষয় নয়।

বাংলাদেশ পুলিশের সদস্যরা গত জুলাই থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন। গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগে

স্থায়ী সুরক্ষার জন্যই স্বাধীন তদারকি জরুরি। হিউম্যান রাইটস ওয়াচ এসআরবির সদস্যদের অতীত ভূমিকা যাচাই, গ্রেপ্তার ও হেফাজতে অধিকার রক্ষা এবং পুরোনো নথিপত্র সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। সংস্থাটি একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও তদন্তক্ষমতা দুর্বল বলে উদ্বেগও জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের প্রতিষ্ঠান দুর্বল হলে বাহিনীর অভ্যন্তরীণ শুদ্ধাচার উদ্যোগ দিয়ে সেই ঘাটতি পূরণ করা যায় না। অভিযোগের তদন্ত ও প্রতিকার অভিযুক্ত প্রতিষ্ঠানের সদিচ্ছার ওপর নির্ভরশীল থাকলে জবাবদিহিও অনিশ্চিত থেকে যায়।

তাহলে কি এক–এগারো ও চব্বিশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের পরিণতি একই দিকে যাচ্ছে? দুই সরকার ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল। এবার কিছু আইনি সুরক্ষাও যুক্ত হয়েছে। তাই দুই উদ্যোগকে পুরোপুরি এক করে দেখা ঠিক হবে না। তবে উদ্বেগজনক মিল হলো, সংকটের সময়ে সংস্কারের সুযোগ তৈরি হলেও পুলিশের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কমানোর প্রশ্নে অগ্রগতি আটকে যায়। এই পরিণতি মূল্যায়নে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের পাশাপাশি পরবর্তী সরকারের সিদ্ধান্তও বিবেচনায় নিতে হবে। কারণ, সংস্কারের ধারাবাহিকতা রক্ষা করা ক্ষমতায় আসা প্রত্যেক সরকারের দায়িত্ব।

এই ধারাবাহিকতা নিশ্চিত করতে নতুন পুলিশ আইনে সরকারের নীতিগত তত্ত্বাবধানের সীমা স্পষ্ট করা এবং নির্দিষ্ট তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ করা প্রয়োজন। নিয়োগ, পদোন্নতি ও বদলিতে প্রকাশ্য মানদণ্ড, সিদ্ধান্তের লিখিত কারণ এবং আপিলের ব্যবস্থা থাকতে হবে। স্বাধীন কমিশনকে নিজস্ব তদন্তকারী ও সুরক্ষিত অর্থায়ন দিতে হবে। এসআরবিতে সদস্য নেওয়ার আগে তাঁদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যাচাই, গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত এবং অতীত অপরাধের নথি সংরক্ষণও জরুরি।

একই সঙ্গে পুলিশ সদস্যদের আইন মেনে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অবৈধ আদেশ প্রত্যাখ্যানকারী কর্মকর্তাদের সুরক্ষার পাশাপাশি যুক্তিসংগত কর্মঘণ্টা, আবাসন, মানসিক স্বাস্থ্যসেবা ও তদন্তের প্রয়োজনীয় ব্যয় দিতে হবে। কার্যকর সেবার জন্য এসব সুবিধা প্রয়োজন, আর ক্ষমতার অপব্যবহার ঠেকাতে প্রয়োজন স্বাধীন জবাবদিহি। সংস্কারে এই দুই দিককে একসঙ্গে গুরুত্ব দিতে হবে।

শেষ পর্যন্ত নাগরিকের অভিজ্ঞতাই হবে সংস্কারের মাপকাঠি। থানায় অভিযোগ দিতে টাকা লাগে কি না, পরিবার গ্রেপ্তারের খবর পায় কি না, হেফাজতে নির্যাতনের অভিযোগের স্বাধীন তদন্ত হয় কি না এবং রাজনৈতিক পরিচয় ছাড়াই সুরক্ষা মেলে কি না—এসব প্রশ্নের উত্তর চাই। সরকারকে সংস্কার বাস্তবায়নের সময়সূচি, বাজেট ও যাচাইযোগ্য ফলাফল প্রকাশ করতে হবে। এক–এগারোর অসমাপ্ত খসড়া ও জুলাই ২০২৪-এর রক্তক্ষয়ী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও দায়মুক্তির পুরোনো ব্যবস্থা বদলাতে না পারলে সংস্কারের সুযোগ আবারও হারিয়ে যাবে।

* নাফিউল আলম: আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী

সোনম ওয়াংচুক গণমাধ্যমকে বলেছেন, কেন হঠাৎ লাদাখ প্রশাসনের এই স্কুল বন্ধের নির্দেশ, বিরূপ মনোভাব, তা সহজেই অনুমান করা যায়।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেটের পর নিম্নকক্ষ অর্থাৎ প্রতিনিধি পরিষদেও প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের কারণ কী। বিস্তারিত ভিডিও বিশ্লেষণে…

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি হাজির হতে পারেননি।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে বলেন, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তাই তাঁর আইনজীবী এসে আজ সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর সময় আবেদন মঞ্জুর করেছেন।

১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেছিলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি লাইন তিনি বলেছেন যে এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে। এ ধরনের একটি কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে। পরে স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল এ নোটিশ দিয়েছেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি খেলাপি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), তাদের র্যাঙ্কিং ১৭৯তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে অবস্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের।

৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস। এই র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএসের র্যাঙ্কিং নির্ধারিত হয়। এবারের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের মধ্যে ৬৪ দশমিক ৭০ স্কোর করেছে। বুয়েটের স্কোর হচ্ছে ৫৭ দশমিক ৮০।

গত বছরের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং বুয়েট দ্বিতীয় অবস্থানে ছিল। সামগ্রিক র্যাঙ্কিংয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ১৩২তম, বুয়েট ছিল ১৬৫তম। এই দুই বিশ্ববিদ্যালয় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে পিছিয়েছে।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থান পেয়েছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। তাদের স্কোর হচ্ছে ৩২ দশমিক ৪০, র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫০৪তম। ৩১ দশমিক ২০ স্কোর নিয়ে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ (এআইইউবি)।

এসব বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলাদেশের আরও কিছু বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তবে তাদের সামগ্রিক স্কোর উল্লেখ করেনি কিউএস। এর মধ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৮১–৭৯০। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবস্থান ৮৫১–৯০০। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ১১০১–১২০০, ইউল্যাব ১২০১–১৩০০ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ১৫০১–এর পরে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে এখনো মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এটি এরইমধ্যে ইতিহাস গড়ার একটি রাতও হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।
ডোনাল্প ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা "বিপুল ভোটে" জয়ী হতো।
পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহেই তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে ডেমোক্র্যাটরা একের পর এক জয় তুলে নেওয়ায় আলিঙ্গন, উল্লাস ও হাসির ঢেউ বয়ে যাচ্ছে।
মিশিগান রাজ্যে জনমত জরিপগুলোও ইঙ্গিত দিচ্ছিলো, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হতে যাচ্ছেন।
এক বছর আগে যে দুটি সিনেট আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র বলে মনে করা হচ্ছিল, সেগুলো ডেমোক্র্যাটদের জন্য নিশ্চিত জয়ে পরিণত হয়েছে।
প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। এবার সেই সিনেমার নাম ও অভিনয়শিল্পীদের বিষয়ে জানালেন তিনি।
বিদেশ থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নিয়ে দেশে ফেরা শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৩০ শতাংশ চিকিৎসক রেজিস্ট্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
শীতের আগমনের সাথে সাথে ভারতের রাজধানী দিল্লিতে আবারো বায়ুদূষণ পরিস্থিতির অবনতি ঘটছে। ফুসফুসে প্রবেশ করতে সক্ষম সূক্ষ্ম ধূলিকণা বা ‘পিএম২ দশমিক ৫’ -এর মাত্রা ৩০০-এর ঘর অতিক্রম করেছে। বায়ুর এই মান সূচক ‘খুবই খারাপ’ পর্যায়ের অন্তর্ভুক্ত, যা লাখ লাখ বাসিন্দার স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিনেমার শুটিং লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে পড়েন বলে অভিযোগ করেছেন পরিচালক-প্রযোজক এমডি ইকবালসহ টিমের সদস্যরা।
নাটোরের নলডাঙ্গায় সারের জন্য কৃষকদের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ও ক্ষোভ বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পেয়ে অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এছাড়া শিকলে বাঁধা একটি বানর পুড়ে মারা গেছে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় তারকা মানের হোটেল ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র কর্মী ছিলেন।
কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর ভাঙা কাচের টুকরা সাইদার মিয়ার বাম হাতে ঢুকে যায়। চিকিৎসা নিতে তিনি চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাতের ভেতরে কাচের টুকরো রেখেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।