ফুটবল

কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি

অক্টোবর ২৭, ২০২৬
কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি
কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি

ব্যালন ডি’অরে স্বাগতম

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার তারায় তারায় খচিত। ব্যালন ডি’অরের রাত বলে কথা!

কে জিতবেন এবার? উত্তরটি আগেভাগে আন্দাজ করতে ক্লিক করুন নিচের লিংকে।

হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর

এতদিন প্যারিসেই দেওয়া হয়েছে ব্যালন ডি’অর। এবার কেন লন্ডনে জানতে ক্লিক করুন নিচের লিংকে।

কেন এবার প্যারিসে হচ্ছে না ব্যালন ডি’অর, কোথায় হবে এবং কবে

জেনে নিতে পারেন ব্যালন ডি’অরে কীভাবে বিজয়ী বেছে নেওয়া হয়।

অভিমান কাটিয়ে এবার ব্যালন ডি’অর গালায় প্রতিনিধি দল পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।

ব্যালন ডি’অর গালায় মাইকেল ওয়েন। ইংল্যান্ডের সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী

ব্যালন ডি’অর গালায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও

ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল তারকা এমবাপ্পে

এমবাপ্পে, ইয়ামাল...

কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেল এক ঝলক। লামিনে ইয়ামালও এসেছেন। দুজনেই এবার ব্যালন ডি’অর জয়ে ফেবারিট।

ইয়ামাল মনোনয়ন পাওয়াদের মধ্যে সর্বকনিষ্ঠ। লিওনেল মেসি সবচেয়ে বয়স্ক।

সাবেকদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকে দেখা গেল। দুজনেই সাবেক ব্যালন ডি’অর জয়ী।

বান্ধবীর সঙ্গে লামিনে ইয়ামাল

ব্যালন ডি’অর গালায় মেয়েদের ক্যাটাগরিতে ট্রফি জয়ে ফেবারিট বার্সেলোনা তারকা অ্যালেক্সিস পুতেয়াস

গত বছর ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে। ব্যালন ডি’অর গালায়

হ্যারি কেইনও লাল গালিচায়

মেসি, এমবাপ্পে ও ইয়ামালের পরে এলেন হ্যারি কেইন। সঙ্গে তাঁর স্ত্রী। জটলা থেকে কেউ একজন বায়ার্ন মিউনিখ তারকাকে দেখে বলে উঠলেন, ‘ব্যালন ডি’অর’!

আসলেই কি এটাই হতে যাচ্ছে? বাতাসে জোর গুঞ্জন!

ভালো কথা, এবার ব্যালন ডি’অর গালায় সঞ্চালক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট।

গত বছর ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা ওসমান দেম্বেলেও লাল গালিচায় পা রাখলেন। স্যুট ও সানগ্লাসে দারুণ লাগছে!

স্ত্রীর সঙ্গে বায়ার্ন তারকা হ্যারি কেইন

কেইন বললেন, ‘নার্ভাস’

লাল গালিচায় দাঁড়িয়ে বললেন কেইন, ‘একটু নার্ভাস। মিথ্যে বলব না। এটা ম্যাচের থেকে আলাদা কারণ আমার নিয়ন্ত্রণের বাইরে।’

সে তো বটেই! ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারিত হয় ভোটে। আর কেইন মাঠে ম্যাচের ভাগ্য ঠিক করেন নিজে।

ব্যালন ডি’অরে ইংল্যান্ডের ২৫ বছরের খরা কি কাটাতে পারবেন কেইন

মূল অনুষ্ঠান শুরু হতে দেরি

ব্যালন ডি’অরে লাল গালিচা পর্ব এখনো চলছে। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ২টায়। কিন্তু এখনো মূল অনুষ্ঠান শুরু হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ‘তৃতীয়বারের মতো আমাদের বলা হলো, কিছুক্ষণের মধ্যেই আমরা (অনুষ্ঠান) শুরু করব।’

রোনালদো জানেন!

দুবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে লাল গালিচার এক সঞ্চালক জিজ্ঞেস করলেন,‘এবার কে জিততে পারে?’

রোনালদোর উত্তর,‘আমি দেওয়ার সময় দেখতে পাবেন।’

পাল্টা প্রশ্ন হলো,‘জানেন তাহলে কে জিতছেন?’

রোনালদো সারলেন এক কথায়,‘না।’

পাশের সঞ্চালকরা বললেন,‘সে অবশ্য জানে!’

মূল অনুষ্ঠান শুরু

নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হলো মূল অনুষ্ঠান।

ব্রিটিশ গায়িকা জোর্জা স্মিথের পারফরম্যান্সের পর মঞ্চে পা রাখলেন দুই সঞ্চালক থিয়েরি অঁরি ও কেট স্কট।

তরুণ উদীয়মান ইয়ামাল

ইউক্রেন কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কোর হাত থেকে ছেলেদের ২০২৬ তরুণ উদীয়মান খেলোয়াড়ের ট্রফি নিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।

ইয়ামাল অল্প কথায় বক্তব্য সারার পর তাঁকে অদ্ভুত এক প্রশ্ন করলেন অঁরি, ‘এই পুরস্কারটা সত্যিই চেয়েছিলে?’

ইয়ামাল বেশ লাজুক চাহনিতে বক্তব্য সারলেন। সবাই বুঝে নিলেন, ইয়ামাল আসলে ব্যালন ডি’অরের অপেক্ষায়।

মেয়েদের উদীয়মান লোপেজ

ইংল্যান্ডের ফুটবলার লুসি ব্রোঞ্জের কাছ থেকে মেয়েদের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিলেন বার্সেলোনার ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ।

ব্যালন ডি’অর মঞ্চে ভিকি লোপেজ

মেয়েদের সেরা কোচের ট্রফি বার্সার

প্রথম তিনটি পুরস্কারই উঠল বার্সার ঘরে!

ইয়ামাল জিতলেন ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের ট্রফি। ভিকি লোপেজ একই ট্রফি জিতলেন মেয়েদের ক্যাটাগরিতে। এর মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের ট্রফি জিতলেন বার্সা নারী দলের কোচ পেরে রোমেউ।

লিভারপুলের সাবেক কোচ রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফিটি নিলেন রোমেউ। এক স্প্যানিশ ট্রফি দিলেন আরেক স্প্যানিশকে।

এখন পর্যন্ত স্পেনের জয়জয়কার!

মঞ্চে বার্সা নারী দলের কোচ পেরে রোমেউ

ছেলেদের সেরা কোচের ট্রফিও স্পেনের!

স্পেনের জয়জয়কার!

ছেলেদের বর্ষসেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে। রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফি নিলেন। স্পেনকে ইউরো ও বিশ্বকাপ জিতিয়েছেন দে লা ফুয়েন্তে।

ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে তরুণ উদীয়মান বর্ষসেরা ট্রফি জিতেছেন দুজন স্প্যানিশ। মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরা কোচের ট্রফিও জিতেছেন একজন স্প্যানিশ। এবার একই ক্যাটাগরিতে ছেলেদের ট্রফিও জিতছেন স্প্যানিশ দে লা ফুয়েন্তে।

মনোনয়ন পাওয়া পাঁচ কোচের মধ্যে চারজনই ছিলেন স্প্যানিশ।

মঞ্চে দাঁড়িয়ে দে লা ফুয়েন্তে বলেন,‘এই পুরস্কার সম্মানের। মনোনয়ন পাওয়াটাই ছিল একটা পুরস্কার। মনোনয়ন পাওয়া বাকিদেরও অভিবাদন জানাই। আমার এ পুরস্কার গোটা দলের জন্য। দুনিয়ার সেরা কোচিং স্টাফের জন্য।’

ছেলেদের বর্ষসেরা কোচ স্পেনের লুইস দে লা ফুয়েন্তে

ছেলে ও মেয়েদের সেরা গোলকিপারের ট্রফিও স্পেনের!

মঞ্চে চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল। তাঁর কাছ থেকে ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা গোলকিপারের ট্রফি নিলেন দুজন স্প্যানিশ।

স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল ও স্পেন ছেলেদের দলের গোলকিপার উনাই সিমোন।

২০২৬ ব্যালন ডি’অরের কোনো কিছু এখনো স্পেনের বাইরে যেতে পারেনি। সব ট্রফিই স্প্যানিশদের!

স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল

স্পেন ছেলেদের জাতীয় দলের গোলকিপার উনাই সিমোন

সক্রেটিস ট্রফি বুকায়ো সাকার

ব্রাজিলের কিংবদন্তি সক্রেটিসের নামে এ ট্রফিটি দেওয়া শুরু হয় ২০২২ সালে। মানবহিতকর কাজে অবদানের জন্য এই ট্রফি দেওয়া হয়। এবার পেলেন ইংল্যান্ড ও আর্সেনাল তারকা বুকায়ো সাকা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের কাছ থেকে ট্রফি নিলেন সাকা।

মঞ্চে রুয়ান্ডার ১৪ বছর বয়সী এক শিশুর চিঠি পড়ে শোনান সাকা। একদিন সে ইংরেজির শিক্ষক হতে চায়।

মঞ্চে বুকায়ো সাকা

ছেলেদের সেরা ক্লাব পিএসজি

ম্যাচ থাকায় পিএসজি প্রতিনিধি দল পাঠাতে পারেনি। তাঁদের পক্ষ থেকে ছেলেদের বর্ষসেরা ক্লাবের ট্রফি নিলেন উসমান দেম্বেলে। গত বছর ব্যালন ডি’অর জেতেন পিএসজি তারকা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ধরে রাখার পাশাপাশি ঘরোয়া লিগ শিরোপাও ধরে রেখেছে লুইস এনরিকের পিএসজি। টানা দ্বিতীয় বছর ট্রফিটি জিতল।

মঞ্চে উসমান দেম্বেলে

সেরা স্ট্রাইকার কেইন ও কোবরাল

বছরের সেরা স্ট্রাইকারের ট্রফি দিতে মঞ্চে এলেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালান শিয়ারার ও অভিনেত্রী সোফি টার্নার।

মেক্সিকান ক্লাব পাচুয়া নারী দলের স্ট্রাইকার শার্লিন কোবরাল জিতেছেন বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি।

ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের। মঞ্চে কেইন ওঠার সঙ্গে সঙ্গে শিষের আওয়াজ বাড়ল। বর্ষসেরা ফুটবলারের ট্রফি জয়ের যে বড় দাবিদার!

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন।

মঞ্চে হ্যারি কেইন। সেরা স্ট্রাইকার ক্যাটাগরিতে ট্রফি জেতেন

মেয়েদের সেরা স্ট্রাইকারের ট্রফি জেতেন শার্লিন কোবরাল

মেয়েদের ২০২৬ ব্যালন ডি’অর জয়ী পুতেয়াস

২০০১ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন মঞ্চে। ঘোষণা করলেন মেয়েদের ২০২৬ সালে ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

স্পেন তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস!

শীষে ফেটে পড়ছে হলরুম।

বার্সেলোনার সাবেক এ মিডফিল্ডার ২০২১ ও ২০২২ সালের পর এবার তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন।

ব্যালন ডি’অর ট্রফি হাতে পুতেয়াস

গত মৌসুমে বার্সার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন। ৫৩ বলে ২৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেন। স্পেনের হয়ে জেতেন নেশনস লিগ।

আইতানা বোনমাতির সমান তৃতীয় ব্যালন ডি’অর জিতে তাঁর রেকর্ডে ভাগ বসালেন গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেস ক্লাবে যোগ দেওয়া পুতেয়াস। উইমেন্স সুপার লিগের ক্লাবের (লন্ডন সিটি) প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি।

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

মঞ্চে ডেকে আনা হলো ব্রাজিলের কিংবদন্তি ও ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো নাজারিওকে। সাবেক এ স্ট্রাইকার দেবেন এবারের ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

রোনালদো এখনো সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ডধারী।

এবং রেকর্ডটি অক্ষত থাকল।

রোনালদো খাম খুলে ঘোষণা করলেন এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। হল রুমে শীষ ও চিৎকারের প্লাবন বইছে। হ্যারি কেইন! শীষের আওয়াজ আরও বাড়ল।

রোনালদো নাজারিওর কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফি নেন হ্যারি কেইন

ওয়েনের ২৫ বছর পর কেইন

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মাইকলে ওয়েন। ২৫ বছর পর ইংলিশদের অপেক্ষা ঘোচালেন হ্যারি কেইন। ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতলেন ব্যালন ডি’অর ট্রফি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মঞ্চে গিয়ে বর্ষসেরার ট্রফি তুলে দেন কেইনকে।

স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। ১৯৮১ সালে কার্ল হেইঞ্জ রুমেনিগের পর বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবেও বর্ষসেরার ট্রফিটি জিতলেন কেইন।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন। এর মধ্যে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেন ৬১ গোল। এক মৌসুমে বায়ার্নের আর কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি। ইংল্যান্ডকে বিশ্বকাপে ও বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তোলেন কেইন।

কেইনের হাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর

লড়াইটা তাঁর ছিল মূলত ইয়ামাল ও এমবাপ্পের সঙ্গে। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে তাঁদের হারিয়ে লন্ডনে ঘরের মাটিতে ট্রফটি জিততে পারা কেইনের জন্য সত্যিই বিশেষ এক ব্যাপার।

মঞ্চে দাঁড়িয়ে ইংল্যান্ড তারকা বললেন সে কথাই,‘আমি প্রায় ভাষাহীন। লন্ডনে এটা হওয়ায় আরও বিশেষ হয়ে উঠল। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। জানি এ বছরটা অনেক কঠিন ছিল। এই কক্ষে বিশ্বমানের সব খেলোয়াড়। তাদের এবং বিজয়ী ও মনোনয়ন পাওয়া সবাইকে অভিনন্দন।’

এক নজরে ২০২৬ ব্যালন ডি’অর

ছেলেদের ব্যালন ডি’অর জয়ী: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের ব্যালন ডি’অর জয়ী: অ্যালেক্সিস পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

মেয়েদের ফুটবলে সেরা গোলকিপার: কাতা কোল (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা গোলকিপার: উনাই সিমোন (স্পেন)

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের সেরা ক্লাব: পিএসজি

ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুয়া)

Prothomalo

View more
আজ টিভিতে যা দেখবেন (২৭ অক্টোবর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (২৭ অক্টোবর ২০২৬)

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু আজ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। নিউজিল্যান্ড–ভারত তৃতীয় টি–টুয়েন্টিও আজ।

অক্টোবর ২৭, ২০২৬
রায়ট কারের সুবিধা
রায়ট কারের সুবিধা

রাজধানীর বাজারে এখন হীরা-মুক্তা বাদ দিয়ে সবচেয়ে হট আইটেম ‘রায়ট কার’ বা সাঁজোয়া যান!

এক হাজার পিস রায়ট কার কেনার বিশাল ধুম পড়েছে। প্রতিটির দাম মাত্র সোয়া দুই কোটি টাকা! শুনে সাধারণ মানুষের হার্টবিট বাড়লেও নীতিনির্ধারকদের বাজেটে তো আর টান পড়েনি। তাই বেশ আয়েশ করেই চলছে এই মেগা প্রজেক্ট।

গাড়ির স্পেশালিটি শুনলে যেকোনো সচেতন নাগরিকের চোখ কপালে উঠবে। ভেতরে বুলেটপ্রুফ গ্লাস, স্পেশাল এয়ারকন্ডিশনের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘জনতা তাড়ানো’ হর্ন।

সেই হর্ন বাজলেই নাকি মানুষ নিমেষেই উত্তেজনা ভুলে সোজা বাড়ি গিয়ে মায়ের হাতের গরম খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরবে!

গবেষণায় আরও প্রমাণিত হয়েছে, এই গাড়ির উপস্থিতি মাত্রই মানুষের মাথা ঠান্ডা হয়ে মুখে একধরনের মায়াবী হাসি ফুটে ওঠে। এর কারণ বিশেষ রং। গাড়ির রং দেখলেই মানুষের মনে শান্তি নেমে আসে।

সরকার এই ধারণা সম্ভবত ‘The Perfume’ সিনেমা থেকে পেয়েছে। শুধু পারফিউমের বদলে এবার ব্যবহার হবে রায়ট কার!

তবে আসল টুইস্ট লুকিয়ে আছে অন্য জায়গায়। এই গাড়িগুলো আসলে কোনো রাজনৈতিক দলের মিছিল বা মিটিং ঠেকানোর জন্য নয়। এগুলো কেনা হয়েছে আমাদের নিত্যদিনের আসল জাতীয় দুর্যোগ মোকাবিলার জন্য।

সরকার অবশ্য বেশ মহৎ উদ্দেশ্যেই গাড়িগুলো আনছে। আমাদের দেশে এখন যেকোনো ছুঁতোয় মানুষ রাস্তায় নামে।

ফুটপাতের বাদাম বিক্রেতা থেকে শুরু করে পিএইচডি করা বেকার যুবক—সবাই ব্যস্ত রাজপথ গরম রাখতে।

সরকার ভাবল, এভাবে চলতে থাকলে তো রাজপথের পিচগুলো অতিরিক্ত চাপে নষ্ট হয়ে যাবে! তাই দেশের রাস্তা, পিচ ও নাগরিকদের ধৈর্য—সবকিছু বাঁচাতেই এই গাড়িগুলোর আমদানি।

গাড়ির রঙেও এসেছে আধুনিক নান্দনিক ছোঁয়া। একঘেয়ে কালো বা জলপাই রঙের পরিবর্তে গাড়িগুলো রাঙানো হয়েছে আকর্ষণীয় গোলাপি আর বেবি ব্লু রঙে।

যাতে মারামারি বা ধস্তাধস্তির সময়ও একটু ফ্যাশনেবল বাটিক প্রিন্টের ফিল পাওয়া যায়!

বিরোধী দলের নেতারা অবশ্য ব্যঙ্গ করে বলেছেন, ‘সরকার আসলে দাঙ্গা দমন করতে চায় না, তারা দেশের কার মার্কেটে একধরনের বিলাসবহুল বিপ্লব ঘটাতে চায়!’

তবে আসল টুইস্ট লুকিয়ে আছে অন্য জায়গায়। এই গাড়িগুলো আসলে কোনো রাজনৈতিক দলের মিছিল বা মিটিং ঠেকানোর জন্য নয়। এগুলো কেনা হয়েছে আমাদের নিত্যদিনের আসল জাতীয় দুর্যোগ মোকাবিলার জন্য।

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় অফিসগামী যাত্রীরা যখন প্রতিদিন সিএনজি বা বাসের ড্রাইভারের সঙ্গে মিটারে না যাওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হন, অথবা ট্রাফিক জ্যামে পড়ে দুই বাসের কন্ডাক্টরের মধ্যে রক্তক্ষয়ী ঝগড়া শুরু হয়—ঠিক সেই মুহূর্তেই মাঠে নামবে রায়ট কার।

‘আজ ধানমন্ডিতে অসাধারণ একটা গাড়ি দেখলাম। দেশের উন্নয়ন চোখে দেখা যাচ্ছে!'

কারণ, আমাদের দেশের আসল বড় দাঙ্গাগুলো কোনো রাজনৈতিক মঞ্চে নয়।

দাঙ্গা হয় কাওরান বাজারে ইলিশ মাছের দাম নিয়ে।

দাঙ্গা হয় ২৫০ গ্রাম কাঁচা মরিচ বেশি চাওয়া নিয়ে।

দাঙ্গা হয় ফুটপাতে ফুচকার প্লেটে টক কম দেওয়া নিয়ে।

আর সবচেয়ে ভয়ংকর সংঘর্ষটা হয় ধানমন্ডি লেকের পাড়ে—যখন প্রেমিক-প্রেমিকা দুজন মিলে ফুচকাওয়ালাকে বলে, ‘ভাই, টকটা একটু বেশি দেন।’

ফুচকাওয়ালা তখন বলে, ‘আপা, বেশি টক দিলে পেটের সমস্যা হবে।’

ব্যস!

এরপর প্রেমিক বলে, ‘আপনি জানেন আমি কে?’

ফুচকাওয়ালা বলে, ‘না।’

এই ‘না’ বলাটাই হয়ে যায় পরিস্থিতির মোড় ঘোরানো মুহূর্ত।

সঙ্গে সঙ্গে রায়ট কারের হর্ন বাজবে।

প্রেমিক-প্রেমিকা, ফুচকাওয়ালা, পথচারী—সবাই শান্ত।

কেউ আর ফুচকা নিয়ে কথা বলবে না।

সবাই মিলে রায়ট কারের গোলাপি রং দেখে মুগ্ধ হয়ে ছবি তুলবে।

তারপর ফেসবুকে স্ট্যাটাস দেবে—‘আজ ধানমন্ডিতে অসাধারণ একটা গাড়ি দেখলাম। দেশের উন্নয়ন চোখে দেখা যাচ্ছে!'

এভাবেই একদিন আমাদের দেশের সব দাঙ্গা শেষ হবে।

রাজপথে আর কোনো মিছিল থাকবে না।

থাকবে শুধু রায়ট কার।

আর তার পাশে দাঁড়িয়ে এক হাতে ফুচকা, অন্য হাতে মোবাইল নিয়ে জনগণ শান্তিপূর্ণ সেলফি তুলবে।

সম্পাদকের শুভবিবাহ

Breaking Good

আমি ভুল করিনি

চাঁদ দখল

বন্ধু ফার্মেসি

ডাব সমাচার

Lieসেন্স

অজুহাতের কামব্যাক

চাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন

এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ

কোথায় কোথায় কালি মাখানো যায়?

রস+আলো নোবেল ২০২৬

স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন

বিবাহিত পুরুষ চেনার সহজ উপায়

দুটি কলেজের সংঘর্ষ বন্ধ করার বিভিন্ন পদ্ধতি

অক্টোবর ২৭, ২০২৬
নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ...
নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ...

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী

অক্টোবর ২৭, ২০২৬
সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবে
সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবে

রাতের প্যাঁচা থেকে সকালের পাখি হওয়া কি সম্ভব? শরীরের জৈবঘড়ি কীভাবে কাজ করে, আর ঘুমের সময় বদলাতে কোন অভ্যাসগুলো সাহায্য করতে পারে?

অক্টোবর ২৭, ২০২৬
ভালোবাসার আলিঙ্গন, অপ্রত্যাশিত বিপদ: এক আলিঙ্গনেই ভাঙল পাঁজরের ৫ হাড়
ভালোবাসার আলিঙ্গন, অপ্রত্যাশিত বিপদ: এক আলিঙ্গনেই ভাঙল পাঁজরের ৫ হাড়

মানসিক প্রশান্তি দিতে পারে, কাছের মানুষের সঙ্গে তৈরি করতে পারে আবেগের সংযোগ। কিন্তু সেই পরিচিত আলিঙ্গনই যদি গুরুতর শারীরিক আঘাতের কারণ হয়, তাহলে অবাক হওয়ারই কথা।

অক্টোবর ২৭, ২০২৬
যে প্রাইভেসি দুর্লভ রোগীদের অস্তিত্বহীন করে দেয়
যে প্রাইভেসি দুর্লভ রোগীদের অস্তিত্বহীন করে দেয়

একটা জাতীয় স্বাস্থ্য ডেটাবেজ কল্পনা করুন। কোনো এক জেলায় বছরে মাত্র সাত-আটজন রোগী বিরল কোনো এক জটিলতায় ধরা পড়ছে। সংখ্যাটা খুব ছোট, কিন্তু ওই সাত-আটজন মানুষের জন্য এটাই তাঁদের পুরো বাস্তবতা। এখন কল্পনা করুন, এই ডেটাবেজে রোগীর পরিচয় গোপন রাখার জন্য একটা গাণিতিক পদ্ধতি বসানো হলো, যার কাজ হলো প্রতিটি সংখ্যার সঙ্গে সামান্য একটু এলোমেলো ‘শব্দ’ বা ‘নয়েজ’ যোগ করে দেওয়া। বড় সংখ্যার জন্য এই নয়েজ কিছুই না। কিন্তু সাত বা আটের মতো ছোট সংখ্যার ক্ষেত্রে এই সামান্য নয়েজই পুরো সংখ্যাকে গিলে ফেলতে পারে। ডেটাবেজ তখনো ঠিকই ‘গোপনীয়’ থাকে, কিন্তু ওই জেলার রোগীরা যেন কাগজে-কলমে অস্তিত্বহীন হয়ে যায়!

এই ব্যাপারটার একটা কেতাবি নাম আছে—ডিফারেনশিয়াল প্রাইভেসি। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী সিনথিয়া ডোয়ার্ক ২০০৬ সালে এই ধারণাটা প্রথম গাণিতিকভাবে দাঁড় করান। আর গত এক দশকে এটা বিশ্বজুড়ে স্বাস্থ্য ডেটা, আদমশুমারি, এমনকি বড় বড় এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহৃত হচ্ছে। সমস্যাটা হলো, যে গণিত আমাদের গোপনীয়তা রক্ষা করে, সেটিই কিছু মানুষকে পরিসংখ্যানের জগৎ থেকে একেবারে মুছে দিতে পারে। আর এই ঘটনা ঘটে নিয়মিতভাবে এবং প্রায় সব সময় একই ধরনের মানুষের সঙ্গে।

হেডফোনে নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি কীভাবে কাজ করে

সমস্যাটা গাণিতিকভাবেই অনিবার্য। ধরুন, একটা এলাকায় কোনো একটি বিরল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৫। শক্তিশালী প্রাইভেসি সেটিংসে নয়েজ যোগ করলে সেই ৫ হয়ে যেতে পারে ২ কিংবা ৯।

নয়েজ যেভাবে কাজ করে

ডিফারেনশিয়াল প্রাইভেসির মূল কৌশলটা বেশ সহজ। কোনো একটি প্রশ্নের সত্যিকারের উত্তরের সঙ্গে এলোমেলো একটা সংখ্যা যোগ করে দেওয়া হয়, যাতে কোনো একজন ব্যক্তির রেকর্ড ডেটাবেজে থাকুক বা না থাকুক, চূড়ান্ত উত্তরে খুব বেশি পার্থক্য না হয়। এই নয়েজের পরিমাণ নিয়ন্ত্রণ করে একটি প্যারামিটার।  একে বলা হয় এপসাইলন (ε)। এপসাইলন যত ছোট হবে, প্রাইভেসি বা গোপনীয়তা হবে তত শক্তিশালী; কিন্তু সেই সঙ্গে নয়েজও তত বাড়বে।

সমস্যাটা গাণিতিকভাবেই অনিবার্য। ধরুন, একটা এলাকায় কোনো একটি বিরল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৫। শক্তিশালী প্রাইভেসি সেটিংসে নয়েজ যোগ করলে সেই ৫ হয়ে যেতে পারে ২ কিংবা ৯। অন্যদিকে বড় শহরে, যেখানে একই রোগে আক্রান্ত হাজারো মানুষ আছে, সেখানে একই পরিমাণ নয়েজ সংখ্যাটিকে প্রায় অপরিবর্তিতই রাখে। অর্থাৎ নয়েজ সব জায়গায় সমানভাবে কাজ করলেও তার প্রভাব কিন্তু সব জায়গায় সমান নয়।

কম্পিউটারের ক্যাবলের মাথায় প্লাস্টিকের মোটা অংশ থাকে কেন

নয়েজের পরিমাণ নিয়ন্ত্রণ করে একটি প্যারামিটার, যাকে বলা হয় এপসাইলন। এই এপসাইলন যত ছোট হবে, প্রাইভেসি বা গোপনীয়তা তত শক্তিশালী হবে; কিন্তু সেই সঙ্গে নয়েজও তত বাড়বে।

২০১৯ সালে এই ঘটনাটা একটি মেশিন লার্নিং মডেলে হুবহু করে দেখান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষক ইউজিন বাগদাসারিয়ান ও তাঁর সহকর্মীরা। তাঁরা ছবি চেনার দুটি মডেল তৈরি করেন। একটি সাধারণভাবে এবং অপরটি ডিফারেনশিয়াল প্রাইভেসি দিয়ে। যে সংখ্যাটার ছবি ডেটাসেটে বেশি ছিল (যেমন ‘২’), দুটি মডেলই সেটা প্রায় সমান নির্ভুলতায় (৯৮-৯৯ শতাংশ) চিনতে পেরেছিল। কিন্তু যে সংখ্যার ছবি কম ছিল (যেমন ‘৮’-এর মাত্র ৫০০টি নমুনা), সাধারণ মডেল সেটা ৯৭ শতাংশ নির্ভুলতায় চিনতে পারলেও প্রাইভেসি-সুরক্ষিত মডেলটি চিনতে পেরেছিল মাত্র ৭৭ শতাংশ। অর্থাৎ একই নয়েজ, কিন্তু কম উপস্থাপিত গ্রুপের ওপর তার নেতিবাচক প্রভাব ছিল বহুগুণ বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য বৈষম্য ও আমাদের ভবিষ্যৎ

যে সংখ্যার ছবি কম ছিল, সাধারণ মডেল সেটা ৯৭ শতাংশ নির্ভুলতায় চিনতে পারলেও প্রাইভেসি-সুরক্ষিত মডেলটি চিনতে পেরেছিল মাত্র ৭৭ শতাংশ।

আদমশুমারিতে যা সত্যি প্রমাণিত হয়েছে

এটি শুধু ল্যাবের কোনো পরীক্ষা নয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো প্রথমবারের মতো পুরো দেশের ডেটাতে ডিফারেনশিয়াল প্রাইভেসি প্রয়োগ করে। তার ফলাফল ছিল ঠিক এই নমুনারই একটি বাস্তব সংস্করণ।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির জে টি মিউলার এবং পেন স্টেট ইউনিভার্সিটির আলেকজান্ডার আর সান্তোস-লোজাদার ২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, বড় কাউন্টির মোট জনসংখ্যার হিসাব প্রায় নিখুঁত থাকলেও গ্রামীণ ও ছোট জনগোষ্ঠীর উপাত্তে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয়েছে। মিনিয়াপোলিস ফেডারেল রিজার্ভের সেন্টার ফর ইন্ডিয়ান কান্ট্রি ডেভেলপমেন্টের ২০২৩ সালের এক গবেষণাপত্র অনুযায়ী, মার্কিন আদিবাসী ও আলাস্কা নেটিভ এলাকাগুলোর মধ্যে যেসব উপজাতি গোষ্ঠী আগে বয়স ও লিঙ্গভিত্তিক সম্পূর্ণ তথ্য পেত, তাদের প্রায় ৮০ শতাংশই নতুন নিয়মে আর সেই তথ্য পাবে না। কারণ, তাদের জনসংখ্যা কম হওয়ায় তা বেঁধে দেওয়া সীমার নিচে পড়ে গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি গান বানাতে পারে

২০২০ সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো প্রথমবারের মতো পুরো দেশের ডেটাতে ডিফারেনশিয়াল প্রাইভেসি প্রয়োগ করে। তার ফলাফল ছিল ঠিক এই নমুনারই একটি বাস্তব সংস্করণ।

হুবহু একই জিনিস ঘটেছে স্বাস্থ্যের হিসাবের ক্ষেত্রেও। হাওয়ার ও সান্তোস-লোজাদার ২০২১ সালের গবেষণা দেখিয়েছে, ডিফারেনশিয়াল প্রাইভেসি প্রয়োগ করলে কোভিড-১৯-এর বয়সভিত্তিক মৃত্যুহারে এমন বিকৃতি আসতে পারে যে হিসাব করা মৃত্যুহার ১০০ ভাগের বেশিও দেখাতে পারে! বিশেষ করে হাজারেরও কম জনসংখ্যার গ্রুপগুলোতে। তাঁদের হিসাবমতে, কাউন্টি পর্যায়ের প্রায় ৪০ শতাংশ বয়স-লিঙ্গ গ্রুপ এবং ৬০ শতাংশ জাতিগত গ্রুপ এই মারাত্মক বিকৃতির শিকার হতে পারে। সান্তোস-লোজাদা, হাওয়ার্ড ও ভার্ডেরির ২০২০ সালের আরেকটি গবেষণা আরও নির্দিষ্ট করে দেখিয়েছে, এই বিকৃতি শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর তুলনায় কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মৃত্যুহারের হিসাবে বেশি প্রভাব ফেলে।

এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, কেউ কিন্তু ইচ্ছা করে এই বৈষম্য বা পক্ষপাত তৈরি করেনি। গণিতটাই এমন। যে গ্রুপে মানুষ কম, সেই গ্রুপে একই পরিমাণ নয়েজের আপেক্ষিক প্রভাব সব সময় বেশি। প্রাইভেসি রক্ষা করার এই পদ্ধতি নিরপেক্ষভাবেই কাজ করে, কিন্তু তার ফলাফল আর নিরপেক্ষ থাকে না।

কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল: অ্যালগরিদম কি আসলেই নিরপেক্ষ

হাওয়ার ও সান্তোস-লোজাদার হিসাবমতে, কাউন্টি পর্যায়ের প্রায় ৪০ শতাংশ বয়স-লিঙ্গ গ্রুপ এবং ৬০ শতাংশ জাতিগত গ্রুপ এই মারাত্মক বিকৃতির শিকার হতে পারে।

বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চিন্তার পরীক্ষা

বাংলাদেশে এখনো জাতীয় স্বাস্থ্য নিবন্ধনে ডিফারেনশিয়াল প্রাইভেসি প্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ হয়নি। কিন্তু দেশ যেটাই হোক না কেন, গণিতটা তো একই থাকবে! তাই একে বাংলাদেশের নিজস্ব ও আসল ডেটা দিয়ে একটি চিন্তার পরীক্ষা হিসেবে দেখা যাক।

২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন মানুষ। আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। ২০০০ সালের পর থেকে সেটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। এর আগের বছরগুলোতে সংখ্যাটা ছিল অনেক কম। যেমন ২০২০ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫ হাজার ২১৬ জন। এই বড় সংখ্যাগুলো কোনো প্রাইভেসি প্রযুক্তির নয়েজেই হারিয়ে যাবে না। কিন্তু ডেঙ্গুর মধ্যেও কিছু বিরল ও জটিল উপপ্রকার আছে—যেমন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা প্লাজমা লিকেজের মতো জটিলতা—যেগুলো একটি নির্দিষ্ট জেলায় হয়তো বছরে হাতে গোনা কয়েকটি কেসেই সীমাবদ্ধ থাকে।

যদি কখনো এই ধরনের ছোট, জেলাভিত্তিক জটিলতার তথ্য শক্তিশালী প্রাইভেসি সুরক্ষার আওতায় প্রকাশ করা হয়, তাহলে ওপরের গবেষণাগুলো যা দেখিয়েছে, তার পুনরাবৃত্তি ঘটার একটি চরম বাস্তব সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ ছোট সংখ্যাগুলো স্রেফ নয়েজের নিচে চাপা পড়ে যাবে।

এটি একটি আশঙ্কা মাত্র, এখনো প্রমাণিত কোনো সত্য নয়। কিন্তু এই আশঙ্কাটা করার জন্য খুব বেশি কল্পনাশক্তির দরকার নেই, শুধু ওপরের গবেষণাগুলোর সংখ্যাগুলো এক জায়গায় বসিয়ে মিলিয়ে দেখলেই চলে।

কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের নতুন যোগাযোগ

২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন মানুষ। আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা ২০০০ সালের পর থেকে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব।

গোপনীয়তা এবং দৃশ্যমানতার মধ্যে একটি পছন্দ

এর মানে এই নয় যে আমাদের প্রাইভেসি প্রযুক্তি পুরোপুরি বাদ দিতে হবে। রোগীর তথ্য সুরক্ষা পাওয়াটা একটি মৌলিক অধিকার। আর সেটি ছাড়া তো স্বাস্থ্য ডেটা শেয়ার করাই যেত না। আসল প্রশ্নটা হলো, নয়েজের পরিমাণ সব জায়গায় একই রকম হওয়া উচিত কি না। একটি বড় শহরের সাধারণ রোগের হিসাবের ক্ষেত্রে যতটা নয়েজ নিরাপদ, একটি প্রত্যন্ত জেলার বিরল রোগের হিসাবে ঠিক ততটাই নয়েজ প্রয়োগ করলে ফলাফল কখনোই সমান হয় না।

সংখ্যা দিয়ে মানুষকে সুরক্ষা দেওয়ার এই পদ্ধতিটা তখনই ন্যায্য থাকে, যখন আমরা মনে রাখি যে প্রতিটি ছোট সংখ্যার পেছনে আসলে নির্দিষ্ট কিছু মানুষ আছেন, যাঁরা পরিসংখ্যানের নিয়মে না বুঝেই সবচেয়ে সহজে অদৃশ্য হয়ে যান।

লেখক: গবেষক ও মেশিন লার্নিং বিজ্ঞানী, ট্রাস্টওয়ার্দি এআই

সূত্র: ১. Dwork, C. (2006). Differential Privacy. Proceedings of the 33rd International Colloquium on Automata, Languages and Programming (ICALP).

২. Bagdasaryan, E., Poursaeed, O., & Shmatikov, V. (2019). Differential Privacy Has Disparate Impact on Model Accuracy. Advances in Neural Information Processing Systems (NeurIPS), 32, 15479–15488.

৩. Mueller, J. T., & Santos-Lozada, A. R. (2022). The 2020 US Census Differential Privacy Method Introduces Disproportionate Discrepancies for Rural and Non-White Populations. Population Research and Policy Review, 41(4), 1417–1430.

৪. Hauer, M. E., & Santos-Lozada, A. R. (2021). Differential Privacy in the 2020 Census Will Distort COVID-19 Rates. Socius, 7.

৫. Santos-Lozada, A. R., Howard, J. T., & Verdery, A. M. (2020). How Differential Privacy Will Affect Our Understanding of Health Disparities in the United States. Proceedings of the National Academy of Sciences, 117(24), 13405–13412.

৬. Gregg, M., Trostle, H., & Liebler, C. A. (2023). New 2020 Census Rules Make It Harder to Navigate Native American Data. Federal Reserve Bank of Minneapolis, Center for Indian Country Development, CICD Working Paper 2023-05.

৭. Bhowmik, K. K., et al. (2023). Recent outbreak of dengue in Bangladesh: A threat to public health. Health Science Reports, 6(4), e1210.

৮. Araf, Y., et al. (2024). Emerging health implications of climate change: dengue outbreaks and beyond in Bangladesh. The Lancet Microbe, 5(3), e213.

এজেন্টিক এআই কীভাবে বদলাচ্ছে চিকিৎসাবিজ্ঞান

অক্টোবর ২৭, ২০২৬
নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। প্রতিদ্বন্দ্বী দুই শিবিরের কারও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।

অক্টোবর ২৭, ২০২৬
ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা
ব্যবসায় বরকত লাভে মুমিনের ৩ অভিজ্ঞতা

পুঁজিবাদী অর্থনীতিতে আমাদের শেখানো হয় যে ব্যবসা–বাণিজ্যের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা কিংবা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। ইসলামি জীবনদর্শনে ব্যবসার সংজ্ঞা শুধু লাভ–ক্ষতির অঙ্কে সীমাবদ্ধ নয়।

ব্যবসা হলো সমাজকে সেবা দেওয়ার এবং সেখানে কল্যাণ ও ইতিবাচক পরিবর্তন যুক্ত করার অন্যতম মাধ্যম।

একটি ব্যবসা যদি অঢেল অর্থ উপার্জন করে কিন্তু পরিবেশ ধ্বংস করে, ভেজাল পণ্য সরবরাহ করে কিংবা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, তবে ইসলামি দৃষ্টিকোণ থেকে সেই ব্যবসা তার মূল উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে।

একজন মুসলিম উদ্যোক্তা যখন এই নিয়ত নিয়ে ব্যবসা শুরু করেন যে তাঁর কাজ দিয়ে সমাজের মানুষের উপকার হবে এবং তিনি সৎ উপায়ে হালাল রিজিক অন্বেষণ করবেন, তখন সেই ব্যবসাই তাঁর জন্য ইবাদতে পরিণত হয়।

সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীদের মর্যাদা সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী পরকালে নবী, সত্যনিষ্ঠ এবং শহীদদের সঙ্গে অবস্থান করবেন। (সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯)

মুমিনের ব্যবসায় কীভাবে বরকত আসতে পারে, তার ৩টি কারণ দেখানো হলো।

১. ক্ষতি স্বীকার করেও মানুষের পাশে দাঁড়ানো

উপার্জন করার চেয়েও ব্যবসা পরিচালনার সবচেয়ে কঠিন দিক হলো প্রাত্যহিক কার্যক্রমে ‘ইহসান’ (সৌহার্দ্য ও সৌন্দর্য) এবং ‘আদল’ (ইনসাফ) বজায় রাখা—এমনকি যদি তা করতে গিয়ে সাময়িক আর্থিক ক্ষতিও মেনে নিতে হয়।

প্রচলিত ব্যবসায়িক লাভ–ক্ষতির গণনায় একে ‘অযৌক্তিক আর্থিক ক্ষতি’ মনে হতে পারে, কিন্তু মহান আল্লাহর বিচারে এই ভালোবাসাই ব্যবসাকে বরকতময় করে তোলে।

আয়রোজগারে বরকত পেতে কোরআনের অপূর্ব ‘ফর্মুলা’

ব্যবসায়ী বন্ধুদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখা যায়, কোনো প্রজেক্টে কাজ করার সময় চুক্তিবদ্ধ শ্রমিক বা সাব–কন্ট্রাক্টর দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়ে পড়লে প্রচলিত আইন তাঁকে বাড়তি টাকা দেওয়ার বাধ্যবাধকতা দেয় না বটে।

কিন্তু একজন মুমিন উদ্যোক্তা শুধু আত্মিক দায়বদ্ধতা থেকে সেই কর্মীর সহায়তা চালিয়ে যান।

প্রচলিত ব্যবসায়িক লাভ–ক্ষতির গণনায় একে ‘অযৌক্তিক আর্থিক ক্ষতি’ মনে হতে পারে, কিন্তু মহান আল্লাহর বিচারে এই ভালোবাসাই ব্যবসাকে বরকতময় করে তোলে।

কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, ইহসান (উত্তম আচরণ) এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।’ (সুরা নাহল, আয়াত: ৯০)

২. নিয়োগে সততা, বিদায়ে সম্মান

প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ বা এইচআর পলিসির ক্ষেত্রে ইসলাম দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়—দক্ষতা ও সততা।

কোরআনে নবী শোআইবের কন্যার উক্তি উল্লেখ করে কর্মী নিয়োগের মূলনীতি তুলে ধরা হয়েছে, ‘তাদের (কন্যাদের) একজন বলল: বাবা, আপনি তাঁকে মজুরি দিয়ে নিযুক্ত করুন; নিশ্চয়ই আপনার মজুর হিসেবে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে সেই উত্তম, যে শক্তিশালী (দক্ষ) ও বিশ্বস্ত।’ (সুরা কাসাস, আয়াত: ২৬)

কোনো কর্মী যখন প্রতিষ্ঠানের সঙ্গে আর খাপ খাইয়ে নিতে পারেন না কিংবা তাঁকে বাদ দেওয়ার প্রয়োজন হয়, তখন আকস্মিক চাকরিচ্যুত না করে বরং মর্যাদার সঙ্গে বিদায় জানানো উচিত।

ইসলামে ব্যবসা হালাল হওয়ার ৭ মূলনীতি

একইভাবে, কোনো কর্মী যখন প্রতিষ্ঠানের সঙ্গে আর খাপ খাইয়ে নিতে পারেন না কিংবা তাঁকে বাদ দেওয়ার প্রয়োজন হয়, তখন আকস্মিক চাকরিচ্যুত না করে বরং মর্যাদার সঙ্গে বিদায় জানানো উচিত। তাঁকে নতুন কাজ খুঁজে নিতে সুনির্দিষ্ট সময় ও সুযোগ দেওয়া এক মহৎ মানবিকতার পরিচয়।

৩. বরকতের প্রার্থনা করা

ব্যবসা শুধু অর্থ কামানোর যন্ত্র নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এবং বান্দাদের সেবা করার এক ইবাদত। ব্যবসা ও উপার্জনে বরকত লাভের জন্য মহানবী (সা.) প্রতিদিন সকালে একটি দোয়া পাঠ করার শিক্ষা দিয়েছেন:

বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়্যিবা, ওয়া আমালান মুতাকাব্বালা।’

বাংলা অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র ও হালাল রিজিক এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।’ (সুনান ইবনে মাজাহ, হাদিস: ৯২৫)

আসুন, আমাদের প্রাত্যহিক ব্যবসা–বাণিজ্য ও কর্মক্ষেত্রে শুধু বস্তুগত লাভের পেছনে না ছুটে নীতি, আমানতদারি, কর্মচারীদের প্রতি দয়া এবং সামাজিক কল্যাণের এই ‘বরকত কালচার’ গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের উপার্জনে ও ব্যবসায়িক প্রচেষ্টায় বরকত দান করুন।

পরামর্শ সভায় বরকত আনার কৌশল

অক্টোবর ২৭, ২০২৬
কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি
কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসি

ব্যালন ডি’অরে স্বাগতম

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার তারায় তারায় খচিত। ব্যালন ডি’অরের রাত বলে কথা!

কে জিতবেন এবার? উত্তরটি আগেভাগে আন্দাজ করতে ক্লিক করুন নিচের লিংকে।

হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর

এতদিন প্যারিসেই দেওয়া হয়েছে ব্যালন ডি’অর। এবার কেন লন্ডনে জানতে ক্লিক করুন নিচের লিংকে।

কেন এবার প্যারিসে হচ্ছে না ব্যালন ডি’অর, কোথায় হবে এবং কবে

জেনে নিতে পারেন ব্যালন ডি’অরে কীভাবে বিজয়ী বেছে নেওয়া হয়।

অভিমান কাটিয়ে এবার ব্যালন ডি’অর গালায় প্রতিনিধি দল পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।

ব্যালন ডি’অর গালায় মাইকেল ওয়েন। ইংল্যান্ডের সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী

ব্যালন ডি’অর গালায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও

ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল তারকা এমবাপ্পে

এমবাপ্পে, ইয়ামাল...

কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেল এক ঝলক। লামিনে ইয়ামালও এসেছেন। দুজনেই এবার ব্যালন ডি’অর জয়ে ফেবারিট।

ইয়ামাল মনোনয়ন পাওয়াদের মধ্যে সর্বকনিষ্ঠ। লিওনেল মেসি সবচেয়ে বয়স্ক।

সাবেকদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকে দেখা গেল। দুজনেই সাবেক ব্যালন ডি’অর জয়ী।

বান্ধবীর সঙ্গে লামিনে ইয়ামাল

ব্যালন ডি’অর গালায় মেয়েদের ক্যাটাগরিতে ট্রফি জয়ে ফেবারিট বার্সেলোনা তারকা অ্যালেক্সিস পুতেয়াস

গত বছর ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে। ব্যালন ডি’অর গালায়

হ্যারি কেইনও লাল গালিচায়

মেসি, এমবাপ্পে ও ইয়ামালের পরে এলেন হ্যারি কেইন। সঙ্গে তাঁর স্ত্রী। জটলা থেকে কেউ একজন বায়ার্ন মিউনিখ তারকাকে দেখে বলে উঠলেন, ‘ব্যালন ডি’অর’!

আসলেই কি এটাই হতে যাচ্ছে? বাতাসে জোর গুঞ্জন!

ভালো কথা, এবার ব্যালন ডি’অর গালায় সঞ্চালক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট।

গত বছর ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা ওসমান দেম্বেলেও লাল গালিচায় পা রাখলেন। স্যুট ও সানগ্লাসে দারুণ লাগছে!

স্ত্রীর সঙ্গে বায়ার্ন তারকা হ্যারি কেইন

কেইন বললেন, ‘নার্ভাস’

লাল গালিচায় দাঁড়িয়ে বললেন কেইন, ‘একটু নার্ভাস। মিথ্যে বলব না। এটা ম্যাচের থেকে আলাদা কারণ আমার নিয়ন্ত্রণের বাইরে।’

সে তো বটেই! ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারিত হয় ভোটে। আর কেইন মাঠে ম্যাচের ভাগ্য ঠিক করেন নিজে।

ব্যালন ডি’অরে ইংল্যান্ডের ২৫ বছরের খরা কি কাটাতে পারবেন কেইন

মূল অনুষ্ঠান শুরু হতে দেরি

ব্যালন ডি’অরে লাল গালিচা পর্ব এখনো চলছে। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ২টায়। কিন্তু এখনো মূল অনুষ্ঠান শুরু হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ‘তৃতীয়বারের মতো আমাদের বলা হলো, কিছুক্ষণের মধ্যেই আমরা (অনুষ্ঠান) শুরু করব।’

রোনালদো জানেন!

দুবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে লাল গালিচার এক সঞ্চালক জিজ্ঞেস করলেন,‘এবার কে জিততে পারে?’

রোনালদোর উত্তর,‘আমি দেওয়ার সময় দেখতে পাবেন।’

পাল্টা প্রশ্ন হলো,‘জানেন তাহলে কে জিতছেন?’

রোনালদো সারলেন এক কথায়,‘না।’

পাশের সঞ্চালকরা বললেন,‘সে অবশ্য জানে!’

মূল অনুষ্ঠান শুরু

নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হলো মূল অনুষ্ঠান।

ব্রিটিশ গায়িকা জোর্জা স্মিথের পারফরম্যান্সের পর মঞ্চে পা রাখলেন দুই সঞ্চালক থিয়েরি অঁরি ও কেট স্কট।

তরুণ উদীয়মান ইয়ামাল

ইউক্রেন কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কোর হাত থেকে ছেলেদের ২০২৬ তরুণ উদীয়মান খেলোয়াড়ের ট্রফি নিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।

ইয়ামাল অল্প কথায় বক্তব্য সারার পর তাঁকে অদ্ভুত এক প্রশ্ন করলেন অঁরি, ‘এই পুরস্কারটা সত্যিই চেয়েছিলে?’

ইয়ামাল বেশ লাজুক চাহনিতে বক্তব্য সারলেন। সবাই বুঝে নিলেন, ইয়ামাল আসলে ব্যালন ডি’অরের অপেক্ষায়।

মেয়েদের উদীয়মান লোপেজ

ইংল্যান্ডের ফুটবলার লুসি ব্রোঞ্জের কাছ থেকে মেয়েদের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিলেন বার্সেলোনার ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ।

ব্যালন ডি’অর মঞ্চে ভিকি লোপেজ

মেয়েদের সেরা কোচের ট্রফি বার্সার

প্রথম তিনটি পুরস্কারই উঠল বার্সার ঘরে!

ইয়ামাল জিতলেন ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের ট্রফি। ভিকি লোপেজ একই ট্রফি জিতলেন মেয়েদের ক্যাটাগরিতে। এর মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের ট্রফি জিতলেন বার্সা নারী দলের কোচ পেরে রোমেউ।

লিভারপুলের সাবেক কোচ রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফিটি নিলেন রোমেউ। এক স্প্যানিশ ট্রফি দিলেন আরেক স্প্যানিশকে।

এখন পর্যন্ত স্পেনের জয়জয়কার!

মঞ্চে বার্সা নারী দলের কোচ পেরে রোমেউ

ছেলেদের সেরা কোচের ট্রফিও স্পেনের!

স্পেনের জয়জয়কার!

ছেলেদের বর্ষসেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে। রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফি নিলেন। স্পেনকে ইউরো ও বিশ্বকাপ জিতিয়েছেন দে লা ফুয়েন্তে।

ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে তরুণ উদীয়মান বর্ষসেরা ট্রফি জিতেছেন দুজন স্প্যানিশ। মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরা কোচের ট্রফিও জিতেছেন একজন স্প্যানিশ। এবার একই ক্যাটাগরিতে ছেলেদের ট্রফিও জিতছেন স্প্যানিশ দে লা ফুয়েন্তে।

মনোনয়ন পাওয়া পাঁচ কোচের মধ্যে চারজনই ছিলেন স্প্যানিশ।

মঞ্চে দাঁড়িয়ে দে লা ফুয়েন্তে বলেন,‘এই পুরস্কার সম্মানের। মনোনয়ন পাওয়াটাই ছিল একটা পুরস্কার। মনোনয়ন পাওয়া বাকিদেরও অভিবাদন জানাই। আমার এ পুরস্কার গোটা দলের জন্য। দুনিয়ার সেরা কোচিং স্টাফের জন্য।’

ছেলেদের বর্ষসেরা কোচ স্পেনের লুইস দে লা ফুয়েন্তে

ছেলে ও মেয়েদের সেরা গোলকিপারের ট্রফিও স্পেনের!

মঞ্চে চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল। তাঁর কাছ থেকে ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা গোলকিপারের ট্রফি নিলেন দুজন স্প্যানিশ।

স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল ও স্পেন ছেলেদের দলের গোলকিপার উনাই সিমোন।

২০২৬ ব্যালন ডি’অরের কোনো কিছু এখনো স্পেনের বাইরে যেতে পারেনি। সব ট্রফিই স্প্যানিশদের!

স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল

স্পেন ছেলেদের জাতীয় দলের গোলকিপার উনাই সিমোন

সক্রেটিস ট্রফি বুকায়ো সাকার

ব্রাজিলের কিংবদন্তি সক্রেটিসের নামে এ ট্রফিটি দেওয়া শুরু হয় ২০২২ সালে। মানবহিতকর কাজে অবদানের জন্য এই ট্রফি দেওয়া হয়। এবার পেলেন ইংল্যান্ড ও আর্সেনাল তারকা বুকায়ো সাকা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের কাছ থেকে ট্রফি নিলেন সাকা।

মঞ্চে রুয়ান্ডার ১৪ বছর বয়সী এক শিশুর চিঠি পড়ে শোনান সাকা। একদিন সে ইংরেজির শিক্ষক হতে চায়।

মঞ্চে বুকায়ো সাকা

ছেলেদের সেরা ক্লাব পিএসজি

ম্যাচ থাকায় পিএসজি প্রতিনিধি দল পাঠাতে পারেনি। তাঁদের পক্ষ থেকে ছেলেদের বর্ষসেরা ক্লাবের ট্রফি নিলেন উসমান দেম্বেলে। গত বছর ব্যালন ডি’অর জেতেন পিএসজি তারকা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ধরে রাখার পাশাপাশি ঘরোয়া লিগ শিরোপাও ধরে রেখেছে লুইস এনরিকের পিএসজি। টানা দ্বিতীয় বছর ট্রফিটি জিতল।

মঞ্চে উসমান দেম্বেলে

সেরা স্ট্রাইকার কেইন ও কোবরাল

বছরের সেরা স্ট্রাইকারের ট্রফি দিতে মঞ্চে এলেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালান শিয়ারার ও অভিনেত্রী সোফি টার্নার।

মেক্সিকান ক্লাব পাচুয়া নারী দলের স্ট্রাইকার শার্লিন কোবরাল জিতেছেন বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি।

ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের। মঞ্চে কেইন ওঠার সঙ্গে সঙ্গে শিষের আওয়াজ বাড়ল। বর্ষসেরা ফুটবলারের ট্রফি জয়ের যে বড় দাবিদার!

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন।

মঞ্চে হ্যারি কেইন। সেরা স্ট্রাইকার ক্যাটাগরিতে ট্রফি জেতেন

মেয়েদের সেরা স্ট্রাইকারের ট্রফি জেতেন শার্লিন কোবরাল

মেয়েদের ২০২৬ ব্যালন ডি’অর জয়ী পুতেয়াস

২০০১ সালে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন মঞ্চে। ঘোষণা করলেন মেয়েদের ২০২৬ সালে ব্যালন ডি’অর বিজয়ীর নাম।

স্পেন তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস!

শীষে ফেটে পড়ছে হলরুম।

বার্সেলোনার সাবেক এ মিডফিল্ডার ২০২১ ও ২০২২ সালের পর এবার তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন।

ব্যালন ডি’অর ট্রফি হাতে পুতেয়াস

গত মৌসুমে বার্সার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন। ৫৩ বলে ২৬ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেন। স্পেনের হয়ে জেতেন নেশনস লিগ।

আইতানা বোনমাতির সমান তৃতীয় ব্যালন ডি’অর জিতে তাঁর রেকর্ডে ভাগ বসালেন গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেস ক্লাবে যোগ দেওয়া পুতেয়াস। উইমেন্স সুপার লিগের ক্লাবের (লন্ডন সিটি) প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি।

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

মঞ্চে ডেকে আনা হলো ব্রাজিলের কিংবদন্তি ও ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো নাজারিওকে। সাবেক এ স্ট্রাইকার দেবেন এবারের ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

রোনালদো এখনো সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ডধারী।

এবং রেকর্ডটি অক্ষত থাকল।

রোনালদো খাম খুলে ঘোষণা করলেন এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। হল রুমে শীষ ও চিৎকারের প্লাবন বইছে। হ্যারি কেইন! শীষের আওয়াজ আরও বাড়ল।

রোনালদো নাজারিওর কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফি নেন হ্যারি কেইন

ওয়েনের ২৫ বছর পর কেইন

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মাইকলে ওয়েন। ২৫ বছর পর ইংলিশদের অপেক্ষা ঘোচালেন হ্যারি কেইন। ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতলেন ব্যালন ডি’অর ট্রফি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মঞ্চে গিয়ে বর্ষসেরার ট্রফি তুলে দেন কেইনকে।

স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। ১৯৮১ সালে কার্ল হেইঞ্জ রুমেনিগের পর বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবেও বর্ষসেরার ট্রফিটি জিতলেন কেইন।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন। এর মধ্যে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেন ৬১ গোল। এক মৌসুমে বায়ার্নের আর কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি। ইংল্যান্ডকে বিশ্বকাপে ও বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তোলেন কেইন।

কেইনের হাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর

লড়াইটা তাঁর ছিল মূলত ইয়ামাল ও এমবাপ্পের সঙ্গে। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে তাঁদের হারিয়ে লন্ডনে ঘরের মাটিতে ট্রফটি জিততে পারা কেইনের জন্য সত্যিই বিশেষ এক ব্যাপার।

মঞ্চে দাঁড়িয়ে ইংল্যান্ড তারকা বললেন সে কথাই,‘আমি প্রায় ভাষাহীন। লন্ডনে এটা হওয়ায় আরও বিশেষ হয়ে উঠল। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। জানি এ বছরটা অনেক কঠিন ছিল। এই কক্ষে বিশ্বমানের সব খেলোয়াড়। তাদের এবং বিজয়ী ও মনোনয়ন পাওয়া সবাইকে অভিনন্দন।’

এক নজরে ২০২৬ ব্যালন ডি’অর

ছেলেদের ব্যালন ডি’অর জয়ী: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের ব্যালন ডি’অর জয়ী: অ্যালেক্সিস পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

মেয়েদের ফুটবলে সেরা গোলকিপার: কাতা কোল (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা গোলকিপার: উনাই সিমোন (স্পেন)

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের সেরা ক্লাব: পিএসজি

ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুয়া)

অক্টোবর ২৭, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”