দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ।

প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট

পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট
আসবাব খাতের নতুন প্রদর্শনী, অংশ নিচ্ছে ৯ দেশের প্রতিষ্ঠান

আসবাব, কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র খাতের উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরতে ঢাকায় একসঙ্গে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসবাব খাতের নতুন প্রদর্শনী, অংশ নিচ্ছে ৯ দেশের প্রতিষ্ঠান
স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের গ্রুপ-৩-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। মাদ্রিদে স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে এক ঘণ্টার মধ্যে তিন গোলের লিড নিয়ে...

স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড
পাঁচ দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি

পেশাগত মর্যাদা, আইনি সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিতসহ পাঁচ দাবিতে কক্সবাজারে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।

পাঁচ দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার
থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

সারা দেশ

View more
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Video news

Rss feed news

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে
কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

প্রতিবেদন থেকে জানা যায়, ২০৩০ সালের মধ্যে কিছু শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআইয়ের কারণে ৪০ শতাংশ পর্যন্ত নারী কর্মচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

নভেম্বর ১৬, ২০২৬
বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?
বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?

ঘর পরিষ্কারের স্প্রে বা জীবাণুনাশকের কড়া রাসায়নিক ফুসফুসের বড় ক্ষতি করতে পারে। অনেক সময় বাসা পরিষ্কারের ক্লিনার বা এয়ার ফ্রেশনার থেকেও ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ে, বাড়ায় কাশি ও শ্বাসকষ্ট। তাই অতিরিক্ত সুগন্ধি ও রাসায়নিক ব্যবহার না করে, পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখা জরুরি। আর ঘরে সব সময় হাওয়া চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

সারা দিন অফিস বা বাইরে ঘোরাঘুরি শেষে যখন বাড়ি ফেরেন, তখন নিজের ঘরটাকেই মনে হয় সবচেয়ে নিরাপদ। কিন্তু কখনো ভেবে দেখেছেন কী, নিজের বাসা ভেতর থেকে ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে কি না? বাইরের বাতাসের দূষণের কথা আমরা প্রায়ই খবরের দেখি। কিন্তু আমাদের ঘরের ভেতরের বাতাস যে বাইরের চেয়েও বেশি দূষিত হতে পারে, তা কি জানেন?

আমাদের শহরের ঘরবাড়িগুলো সাধারণত কেমন হয়? সারা দিন ফ্ল্যাট বা ঘরের দরজা-জানালা প্রায় বন্ধ থাকে। এসি বা ফ্যানের বাতাসে ঘর ঠান্ডা রাখা হয়। এ ছাড়া ঘরের মেঝে পরিষ্কার করার ক্লিনার, মশা তাড়ানোর কয়েল বা স্প্রে, প্লাস্টিকের জিনিসপত্র ও এয়ার ফ্রেশনারের মতো নানা জিনিস ব্যবহার করা হয়। এ কারণে প্রতিনিয়ত বাতাসে মিশছে নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

বাইরে বের হলে আমরা মুখে মাস্ক পরি, কিন্তু ঘরের ভেতরে তো আমরা খোলামেলা নিশ্বাস নিই। ঘরের বদ্ধ বাতাসে ঘুরে বেড়ানো এই অদৃশ্য বিষাক্ত কণাগুলো তখন শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে পড়ে। এ কারণে ছোটখাটো সর্দি-কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট বা অ্যালার্জির মতো নানা সমস্যা দেখা দিতে পারে।

২০২৪ সালে এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত ৭৭টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, অনেক পরিষ্কারক পণ্যে এমন সব রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এর মধ্যে কিছু পণ্য বাতাসে সূক্ষ্ম কণা ও মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে দেয়। আবার কিছু উপাদান এমন দূষণ তৈরি করে, যা সরাসরি আমাদের ফুসফুসের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

যেভাবে ঘর পরিষ্কারের রাসায়নিক ক্ষতি করছে

সস্তা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করা শরীরের জন্য ক্ষতিকর

জীবাণুনাশক ও এয়ার ফ্রেশনার থেকে একধরনের জৈব যৌগ বাতাসে ছড়িয়ে পড়ে। যাদের ফুসফুসে সমস্যা, এগুলো তাদের শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। এমনকি যাদের কোনো সমস্যা নেই, তাদেরও চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া করতে পারে।

গবেষকদের মতে, স্প্রে করার পণ্যগুলো আমাদের ফুসফুসের জন্য বেশি ক্ষতিকর। কারণ, এগুলোয় থাকা কৃত্রিম সুগন্ধি, সাবানজাতীয় উপাদান বা সারফ্যাক্ট্যান্ট এবং অ্যাসিড সহজেই নিশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে পড়ে। ক্লোরিন, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো রাসায়নিকগুলো অত্যন্ত ক্ষতিকর। কারণ, এগুলো শরীরের ভেতরের কোষ ও টিস্যুর মারাত্মক ক্ষতি করতে পারে।

আর সস্তা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার ব্যবহার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। এগুলো দিয়ে রান্নাঘর বা বাথরুম পরিষ্কার করার সময় বাতাসে ওড়া কণাগুলো নাক ও গলার ভেতরের পাতলা শ্লেষ্মাঝিল্লিতে জ্বালাপোড়া তৈরি করতে পারে।

ঘরের মেঝে প্রতিদিন পরিষ্কার করলে জীবানু কম হবে

ক্লিনিং স্প্রেতে রাসায়নিকের কটু গন্ধ ঢাকতে যে সুগন্ধি মেশানো হয়, তাতে আবার অনেকের অ্যালার্জি থাকতে পারে। আর যদি একাধিক পণ্য একসঙ্গে ব্যবহার করা হয়, তবে বিপদ আরও বাড়ে। তবে সবার শরীর সব উপাদানের প্রতি সমানভাবে সংবেদনশীল নয়, তাই সবার এমন সমস্যা হয় না।

যুক্তরাজ্যের পরিবেশবান্ধব হোমকেয়ার ও ক্লিনিং পণ্য উৎপাদক প্রতিষ্ঠান ‘স্মোল’ দুই হাজার মানুষের ওপর একটি জরিপ করে। সেই জরিপে দেখা গেছে, পরিষ্কারের জিনিস কেনার সময় ৩৮ শতাংশ মানুষ ভেতরের রাসায়নিক উপাদানগুলো দেখে নেন। অনেকে প্রাকৃতিক উপাদান লেখা ক্লিনার দেখে কেনেন।

কিন্তু প্রাকৃতিক জিনিসও শরীরের ক্ষতি করতে পারে। ইউনিভার্সিটি অব ইয়র্কের অধ্যাপক নিকোলা কার্সল বলেন, অনেকের ধারণা উদ্ভিদ থেকে আসা মানেই কারখানার রাসায়নিকের চেয়ে ভালো। কিন্তু পরিষ্কারের পণ্যের ক্ষেত্রে সব সময় এই ধারণা সত্যি নয়।

বিজ্ঞানীরা যেভাবে ঘর পরিষ্কার করেন

শুকনো সুতি কাপড় দিয়ে ওভেন পরিষ্কার করুন

এর মানে এই নয় যে ঘরদোর পরিষ্কার করা বাদ দিতে হবে। পরিবেশ ও ফুসফুস বাঁচাতে ময়লা জমিয়ে রাখার চেয়ে ঘর পরিষ্কার রাখাটাই অনেক বেশি নিরাপদ। তবে ভারসাম্য রাখতে হবে। পরিবেশের কথা ভাবতে হবে, আবার ঘর নোংরা রাখাও চলবে না।

ঘর পরিষ্কার ও পরিপাটি রাখতে বিশেষজ্ঞরা ঠিক কী ধরনের উপায় বা জিনিস ব্যবহার করেন, চলুন, সেটাই জেনে নেওয়া যাক। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লেস্টারের মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক প্রিমরোজ ফ্রিস্টোন এ বিষয়ে কিছু সহজ পরামর্শ দিয়েছেন—

ব্লিচ ব্যবহার করতে পারেন
ব্লিচ সবকিছু খুব ভালোভাবে পরিষ্কার করে। এটি ব্যবহারের পর প্রকৃতিতে দ্রুত মিশে যায়, তাই পরিবেশের জন্যও এটি বেশ ভালো। নির্দেশনা মতো ব্যবহার করলে এটি নিরাপদ।

ভিনেগার ও লেবুর রস
এগুলো প্রাকৃতিক উপাদান ও খুব দ্রুত ভেঙে যায়। জীবাণু মারতে ভিনেগার বেশ ভালো, আর লেবুর রসের ঘ্রাণও দারুণ। তবে ভুলেও ব্লিচের সঙ্গে লেবুর রস মেশাবেন না। এতে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হতে পারে।

ঘরের সিঙ্ক হলো জীবাণুর সবচেয়ে বড় আস্তানা, তাই নিয়মিত পরিষ্কার করুন

নিয়মিত সিঙ্ক পরিষ্কার রাখুন
ঘরের সিঙ্ক হলো জীবাণুর সবচেয়ে বড় আস্তানা। এখানে হাত ধোয়া হয়, নোংরা থালা-বাসন মাজা হয় এবং শাকসবজি ধোয়া হয়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক গবেষণায় দেখা গেছে, কাঁচা খাবার ও ফলমূল ধোয়ার পর সিঙ্ক মারাত্মকভাবে জীবাণুতে ভর্তি থাকে। তাই সিঙ্ক নিয়মিত পরিষ্কার বা ব্লিচ করা দরকার।

ডিশওয়াশার হতে পারে অস্বাস্থ্যকর
অনেকে মনে করেন ডিশওয়াশারে থালা-বাসন ধোয়া সবচেয়ে স্বাস্থ্যকর। কিন্তু এতে খাবার আটকে গিয়ে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আস্তরণ বা বায়োফিল্ম তৈরি হতে পারে।
অনেক সময় ধোয়ার পর প্লেটগুলো আগের চেয়েও বেশি জীবাণুযুক্ত হয়ে বের হতে পারে। তাই সাধারণ থালাবাটি লিকুইড সাবান ও স্পঞ্জ দিয়ে ধোয়া অনেক নিরাপদ।
তবে স্পঞ্জ একদিনের বেশি ব্যবহার করা উচিত নয়। কারণ, এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে।

টেবিল মোছার জন্য কিচেন টিস্যু ব্যবহার
রান্নাঘরের টেবিল বা স্ল্যাব পরিষ্কারের জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল পণ্য ব্যবহার করা ভালো।

টেবিল মোছার কাজে স্পঞ্জ বা কাপড় ব্যবহার না করাই ভালো। কারণ একটি স্পঞ্জের ময়লা বা জীবাণু খুব সহজেই অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এর চেয়ে রান্নাঘরের জন্য কিচেন টিস্যু ব্যবহার করা অনেক নিরাপদ।

মেঝে যতটা সম্ভব পরিষ্কার রাখা
পায়ের মাধ্যমে নানা রকম জীবাণু ও ময়লা ঘরে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। তাই প্রতিদিন হালকা ব্লিচ বা সাধারণ জীবাণুনাশক দিয়ে ঘরের মেঝে মুছে ফেলা উচিত।

রান্নাঘর যেহেতু খাবার তৈরির জায়গা, তাই মেঝেতে কিছু পড়লে দ্রুত তা পরিষ্কার করতে হবে। বাড়িতে পোষা প্রাণী থাকলে মেঝে প্রতিদিন পরিষ্কার করা আরও জরুরি।

সপ্তাহে কয়েকবার কার্পেট ভ্যাকুয়াম করা
যাঁদের বাসায় কার্পেট আছে, তাঁদের জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কার্পেটের ভেতরে মানুষের মৃত ত্বকের কোষ, ধুলাবালুসহ নানা রকম ময়লা জমে থাকে। এগুলো পরিষ্কার করার জন্য শক্তিশালী ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে প্রতিদিন বা নিয়মিত কার্পেট পরিষ্কার করা প্রয়োজন এবং প্রতি মাসে একবার তা ধুয়ে ফেলা দরকার।

১৫টি ছবিতে দেখুন নয়নতারার চমৎকার হোম স্টুডিওর অন্দর

বিশেষজ্ঞদের আরও কিছু পরামর্শ

বেসিনের কলও নিয়মিত পরিষ্কার করা জরুরি

পরিবেশবান্ধব লেবেল দেখে ভুল করবেন না। পরিষ্কারের পণ্যের অনেক বিজ্ঞাপন বিভ্রান্তিকর।

‘রাসায়নিক মুক্ত’ কথাটি সম্পূর্ণ মিথ্যা
পানি, বাতাস থেকে শুরু করে দুনিয়ার সবকিছুই কোনো না কোনো রাসায়নিক দিয়ে তৈরি। তাই কোনো পরিষ্কারক পণ্য রাসায়নিক মুক্ত হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব। কোম্পানিগুলো আকর্ষণ করার জন্য এ ধরনের শব্দ ব্যবহার করে।

অপ্রয়োজনীয় রাসায়নিকের ব্যবহার কমাতে হবে
পরিষ্কারের পণ্যে ফেনা তৈরির জন্য অতিরিক্ত সোডিয়াম লরিল সালফেট বা অপ্রয়োজনীয় রং মেশানো হয়। এই রঙিন জিনিসগুলো পরিষ্কার করার কাজে কোনো বাড়তি সাহায্য করে না। উল্টো রাসায়নিকের পরিমাণ বাড়ায়। তাই সাধারণ ও কম রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

পানি ও ব্লিচের ব্যবহার
অনেক কাজ শুধু পানি দিয়েই ভালোভাবে করা সম্ভব। আর দাগ বা জীবাণু মারার জন্য ব্লিচ বেশ কার্যকর।

শেষ কথা

স্প্রে করলে তরল পদার্থ বাতাসে খুব সূক্ষ্ম কণা হিসেবে ছড়িয়ে পড়ে, যা সহজে আমাদের নিশ্বাসের সঙ্গে ফুসফুসে ও রক্তে প্রবেশ করে। তাই স্প্রে ব্যবহার না করে ক্রিমজাতীয় ক্লিনার ব্যবহার করা নিরাপদ।

যতটা সম্ভব সুগন্ধহীন পণ্য ব্যবহার করুন। লেবু বা সাইট্রাসের গন্ধযুক্ত পণ্যে লিমোনিন নামক যৌগ থাকে। এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্যানসারের জন্য দায়ী ‘ফরমালডিহাইড’ তৈরি করতে পারে। সুগন্ধি উদ্ভিদ থেকে আসুক বা ল্যাবরেটরিতে তৈরি হোক, এর ক্ষতিকর প্রভাব একই রকম।

এয়ার ফ্রেশনার বা সুগন্ধি স্প্রে ব্যবহার বেশি না করাই ভালো। ঘরের দুর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনার স্প্রে না করে বরং গন্ধের উৎস খুঁজে তা পরিষ্কার করা উচিত। ঘর সব সময় হাওয়া চলাচলের উপযোগী রাখলে এগুলোর কোনো দরকারই পড়ে না।

অনেকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিষ্কারক পণ্য বা স্প্রে ব্যবহার করেন। এতে বাতাসে ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ বেড়ে যায়।

ঘর পরিষ্কার রাখা জরুরি, তবে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করে নিয়মিত ও পরিমিত উপায়ে ঘর পরিষ্কার রাখাই সবচেয়ে ভালো।

সূত্র: দ্য টাইম ম্যাগাজিন ও দ্য গার্ডিয়ান

অভিনেত্রী মালবিকা মহাননের বাড়ি ঘুরে দেখুন ১০টি ছবিতে

নভেম্বর ১৬, ২০২৬
আর্মি আইবিএর আয়োজনে সাভার বন্ধুসভা
আর্মি আইবিএর আয়োজনে সাভার বন্ধুসভা

সাভার বন্ধুসভার পক্ষ থেকে একটি বিশেষ স্টল স্থাপন করা হয়। স্টলটির মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে পরিচালিত হয় বিশেষ সদস্য নিবন্ধন ক্যাম্পেইন।

নভেম্বর ১৬, ২০২৬
মনোক্রোম লুকে আধুনিক আভিজাত্য ছড়ালেন নুসরাত ফারিয়া
মনোক্রোম লুকে আধুনিক আভিজাত্য ছড়ালেন নুসরাত ফারিয়া

আড়ম্বর ছাড়াও যে রং, নকশা ও অনুষঙ্গের সঠিক সমন্বয়ে আকর্ষণীয় হয়ে ওঠা যায়, নুসরাত ফারিয়ার সাজ যেন তারই উদাহরণ। সম্প্রতি রাজধানীর একটি ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানে স্নিগ্ধ অথচ আধুনিক সাজে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

নভেম্বর ১৬, ২০২৬
আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ
আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ।

নভেম্বর ১৬, ২০২৬
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী
চীন প্রস্তাবিত করিডর বাংলাদেশে আসবে কোন পথে, ভবিষ্যৎ কী

গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে করিডরটির প্রস্তাব দেন।

নভেম্বর ১৬, ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে, ভারতের নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াটি সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বিতাড়নের লক্ষ্যে কীভাবে অভিযান চালানো হচ্ছে।

নভেম্বর ১৬, ২০২৬
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ

গত এক দশকে দেশে কৃষিঋণ দ্বিগুণের বেশি বেড়েছে। তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। এক দশকের ব্যবধানে কৃষি খাতে ঋণ যতটা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।

নভেম্বর ১৬, ২০২৬
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিনদিনের মধ্যে ওই দেশে এটি তাদের দ্বিতীয় হামলা। অন্যদিকে বাংলাদেশের গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর সেখানকার ডিসি-এসপিকে সরিয়ে নেওয়া হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
নভেম্বর রেইন: তিন দশক পরও জনপ্রিয় যে গান, কীভাবে তৈরি হয়েছিল এটি?
নভেম্বর রেইন: তিন দশক পরও জনপ্রিয় যে গান, কীভাবে তৈরি হয়েছিল এটি?

১৬ বছর আগে গানস এন রোজেসের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় আড়াই বিলিয়ন বা ২৫০ কোটি বার।

নভেম্বর ১৬, ২০২৬
নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোট
নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোট

"নেতানিয়াহু জানেন যে, তিনি নির্বাচনে হেরে গেছেন এবং জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাবটি আসলে সময়ক্ষেপণের একটি প্রচেষ্টা," বলেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।

নভেম্বর ১৬, ২০২৬
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'

আজ সোমবার ১৬ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। এছাড়া তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন বিষয়ে খবর গুরুত্ব পেয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?

বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মীর চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন বাংলাদেশের কর্মীরা। ফলে বিদেশি ভাষা শেখাকে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও দেখা হচ্ছে।

নভেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

নভেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে

বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার। এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

নভেম্বর ১৫, ২০২৬
হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?
হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

হিজাব বা হেলমেট পরলে কি মাথার চুল পড়ে যায়? চুল পড়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। প্রচলিত ধারণাগুলো আসলে কতটা সঠিক, এ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা?

নভেম্বর ১৫, ২০২৬
স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

স্লিপার বাস পরিচালনার জন্য পৃথক নীতিমালা বা প্রবিধান প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নভেম্বর ১৬, ২০২৬
ঝুঁকি বাড়াচ্ছে সড়কের পাশের শতাধিক মরা গাছ
ঝুঁকি বাড়াচ্ছে সড়কের পাশের শতাধিক মরা গাছ

গাজীপুরের শ্রীপুরে ব্যস্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে শত শত মরা ও ঝুঁকিপূর্ণ গাছ।

নভেম্বর ১৬, ২০২৬
অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে মধুটিলা
অব্যবস্থাপনায় আকর্ষণ হারাচ্ছে মধুটিলা

প্রবেশমূল্য বাড়ানো হয়েছে পাঁচ গুণ। ২০ টাকার টিকিট এখন ১০০ টাকা। কিন্তু বাড়তি টাকায় বাড়েনি পর্যটকদের সুযোগ-সুবিধা।

নভেম্বর ১৬, ২০২৬
লিটনের ব্যাটেও সেঞ্চুরি, ভিন্নধর্মী উদযাপন
লিটনের ব্যাটেও সেঞ্চুরি, ভিন্নধর্মী উদযাপন

পুল করে বল বাউন্ডারি লাইন পার হওয়ার পর ব্যাট তুলে ধরলেন লিটন, পকেট থেকে একটা কাগজ বের করলেন...

নভেম্বর ১৬, ২০২৬
সিলেটের ষষ্ঠ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর
সিলেটের ষষ্ঠ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর

সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
সিলেটে প্রবাসীদের জমি চাষের আওতায় আনতে চায় প্রশাসন
সিলেটে প্রবাসীদের জমি চাষের আওতায় আনতে চায় প্রশাসন

সিলেটে প্রবাসীদের মালিকানাধীন বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমি চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

নভেম্বর ১৬, ২০২৬
থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

নভেম্বর ১৬, ২০২৬
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬