মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারী শ্রমিকেরা তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এ আন্দোলনে অংশ নিচ্ছেন। মিরপুর-১০ নম্বর গোলচত্বর একটি অত্যন্ত ব্যস্ত মোড় হওয়ায় অবরোধের কারণে চারপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুঃস্বপ্নের মতো কাটল বাংলাদেশের।

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ
জাতীয় যুব দিবসে ১৪ জন পাচ্ছেন যুব পুরস্কার

প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১ নভেম্বর দেশব্যাপী জাত...

জাতীয় যুব দিবসে ১৪ জন পাচ্ছেন যুব পুরস্কার
আগামী বছরের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধন হতে পারে

বহু প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজ ২০২৭ সালের নভেম্বরে উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আগামী বছরের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধন হতে পারে
জাককানইবিতে সংঘর্ষ: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জাককানইবিতে সংঘর্ষ: জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
যোগেন চৌধুরী ‘অবিচ্ছিন্ন রেখার রূপকার’

গত ১৬ অক্টোবর রক্তের বিরল প্রকৃতির কর্কটরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এই সময়ের প্রভাবশালী বাঙালি চিত্রশিল্পী যোগেন চৌধুরী। বাংলাদেশের ফরিদপুর জেলার দাহারপাড়া গ্রামে জন্মগ্রহণকারী যোগেন চৌধুরী ছি...

যোগেন চৌধুরী ‘অবিচ্ছিন্ন রেখার রূপকার’
শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক-অভিনেতা বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর।

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন
আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন

এখন থেকে সপ্তাহে পাঁচ দিন আশকোনা কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এর আগে সপ্তাহের প্রতিদিনই টিকিট বিক্রির সেবা দেওয়ার কথা জানিয়েছিল বিমান।

অক্টোবর ২৯, ২০২৬
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করেন সিইসি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

অক্টোবর ২৯, ২০২৬
‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন
‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। কাজের খবর থেকে শুরু করে দিনযাপনের নানা গল্প নিজের ফেসবুকে ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে।

অক্টোবর ২৯, ২০২৬
বলো তো এটা কী কাল?
বলো তো এটা কী কাল?

হেমন্তকাল এসে গেছে জানো তো? শিশিরভেজা ধানের পাতা আনত! কার্তিকের ১ তারিখে হেমন্ত! এসেই গেলেন, পঞ্জিকা কয় তেমন তো!

অক্টোবর ২৯, ২০২৬
যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন
যাঁদের আপ্যায়নে আল্লাহ হেসেছিলেন

আতিথেয়তার জন্য কোনটা জরুরি, প্রাচুর্য নাকি হৃদয়ের উদারতা—এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এক আনসার সাহাবি ও তাঁর স্ত্রীর জীবনের একটি ঘটনা থেকে।

অক্টোবর ২৯, ২০২৬
যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি
যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে বহুবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তবে প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, তাঁর রাজনৈতিক এপিটাফ বড্ড আগেই লিখে ফেলা হয়েছিল।

গত রোববার অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, প্রধানমন্ত্রীর বিরোধীরা হয়তো তাঁর দীর্ঘ রাজনৈতিক শাসনের ইতি টানার একটা সুযোগ পাচ্ছেন। তবে দেশটির নির্মম রাজনৈতিক ব্যবস্থায় এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তবে ইসরায়েলের শীর্ষ পদের জন্য কোনো স্পষ্ট বিজয়ী পাওয়া যায়নি। এর ফলে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসের জন্য একটি ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, যেখানে নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকা ঝুলন্ত অবস্থায় থাকছে।

ভোট গণনা শেষ হওয়ার কাছাকাছি হলেও ১২০ আসনের পার্লামেন্টে যুদ্ধবাজ নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৬টি আসন পেয়ে এখনো একক বৃহত্তম দল হিসেবে রয়েছে। তবে তাঁর ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি সংখ্যাগরিষ্ঠ আসনের বিপরীতে তারা ৫৩টি আসন জিততে চলেছে।

উগ্র ইহুদিবাদী এবার নেতানিয়াহু জেতেননি। তবে তিনি হেরেও যাননি, অন্তত এখন পর্যন্ত নয়। এখন তাঁকে তাঁর প্রতিদ্বন্দ্বীদের সরকার গঠন করা থেকে আটকাতে হবে, আর তাহলেই তিনি আবারও টিকে যেতে পারেন।

আরব দলগুলোসহ কাগজে-কলমে নেতানিয়াহুর বিরোধী শিবিরের কাছে প্রায় ৬৭টি আসন রয়েছে। তবে সেই হিসাব মতাদর্শিক, জাতীয় ও ব্যক্তিগত দ্বন্দ্বে খণ্ডিত। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল ২১টি আসন জিতেছে। তবে তাঁর শিবিরের অন্য ইহুদি দলগুলোর আসন মিলিয়ে মোট আসন ৪৮টি। যা বিজয়ের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশ কম।

৬১ আসনের কোটায় পৌঁছাতে তাঁদের দুটি আরব দল রাআম এবং জয়েন্ট লিস্ট-এর সমর্থন লাগবে। এসব আরব দল যৌথভাবে রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, আরব বা ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকদের রেকর্ডসংখ্যক উপস্থিতির পেছনে ছিল মূলত চার বছর ধরে দায়িত্বে থাকা উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন–গভিরের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর মেয়াদে উগ্রপন্থী ইহুদিরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। তিনিও হামেশা আরব ও মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।

ঠিক এই জায়গাতেই অঙ্কের হিসাব জটিল হয়ে উঠেছে। রাআম হলো ইসলামপন্থী দল, যারা মূলত ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২১ সালের নির্বাচনের পর এই দলের নেতা মানসুর আব্বাস প্রথম আরব রাজনীতিবিদ হিসেবে ইসরায়েলি সরকারে যোগ দিয়েছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের টেডি হলে নির্বাচনের রাতের অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করছেন। ২৮ অক্টোবর, ২০২৬, জেরুজালেম

জয়েন্ট লিস্ট বড় আরব দল হতে যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। এটি মূলত কয়েকটি ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত। কমিউনিস্ট হাদাশ, ধর্মনিরপেক্ষতাবাদী তাল ও জাতীয়তাবাদী বালাদ গোষ্ঠী এই জোটে রয়েছে।

গতকাল বুধবার বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তাঁর সহযোগীদের আরব দলগুলোকে তাঁদের জোটে টানার আহ্বান জানান। তিনি নেতানিয়াহুর ‘ইহুদি ও আরব ভোটের মধ্যে বর্ণবাদী বিভাজন’-এর নীতি প্রত্যাখ্যান করেন।

তবে আইজেনকটের দুই ডানপন্থী মিত্র নাফতালি বেনেট এবং অবিগদোর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভরশীল যেকোনো সরকারের বিরোধিতা করেছেন।

জয়েন্ট লিস্ট বুধবার জানিয়েছে, তারা রাজনৈতিক সহযোগিতার জন্য প্রস্তুত। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে তাঁরা সবকিছু করতে ইচ্ছুক।

নেতানিয়াহু কী করবেন

নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নির্বাচন–পরবর্তী তাঁর প্রধান লক্ষ্য হলো ইহুদি-আরব রাজনৈতিক সহযোগিতাকে অবৈধ ঘোষণা করা ও এর মাধ্যমে বিরোধীদের প্রতিহত করা। কারণ, বিরোধীরা আরব দলগুলোর সমর্থন পেলে তাঁকে ক্ষমতার বাইরে চলে যেতে হবে।

সূত্রটি জানায়, নেতানিয়াহু সংখ্যালঘু একটি সরকার নিয়ে অত্যন্ত চিন্তিত। নেতানিয়াহু এমনকি একক বিরোধী আইনপ্রণেতাদের আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা না করতে চাপ দেওয়ার পরিকল্পনা করছেন। নির্বাচনজুড়ে তিনি আরব দলগুলোর বিরুদ্ধে প্রচার চালানোর পর লিকুদ পার্টি বুধবার এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আরব দলগুলোর বিরুদ্ধে ঘুষ, হুমকি, সহিংসতা ও জালিয়াতির মাধ্যমে ‘নির্বাচন ছিনতাই’ করার অভিযোগ তোলা হয়েছে।

২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে হেরে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন, সেই একই কৌশল নিয়েছে নেতানিয়াহুর দল।

সেন্ট্রাল ইলেকশন কমিটি বুধবার জানিয়েছে, তারা লিকুদ পার্টির অভিযোগ পরীক্ষা করে দেখছে। তবে কমিটি নির্বাচনের দিনই বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার অভিযোগ খারিজ করে দিয়েছিল।

সূত্রটি সিএনএনকে জানিয়েছে, নেতানিয়াহু ‘ইরানে হামলা চালানো বা তাঁর পক্ষ হয়ে ইসরায়েলি রাজনীতিতে হস্তক্ষেপ করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিযুক্ত করাসহ যেকোনো উপায়ে এই সম্ভাবনাকে নিষ্ক্রিয় করার’ পরিকল্পনা করছেন।

বিরোধীদের আশঙ্কা, নেতানিয়াহু নতুন সরকার গঠন স্থগিত বা ব্যর্থ করার জন্য যেকোনো ধরনের নিরাপত্তা–সংকটকে ব্যবহার করতে পারেন। নির্বাচনের আগে নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাতে চাপ দিয়েছিলেন। কিন্তু ওয়াশিংটন তাঁর অনুরোধে সাড়া দেয়নি। কারণ, আংশিকভাবে ইসরায়েলের সামরিক চিফ অব স্টাফ ইয়াল জামির সতর্ক করেছিলেন, এটি নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারে।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইরানে হামলার পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সম্ভবত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এই হামলা চালানো হতে পারে।

একটি বিরোধী সূত্র সিএনএনকে বলেছে, ‘নেতানিয়াহু কী করবেন, তা জানার কোনো উপায় নেই। আমাদের মনে হচ্ছে, তিনি নতুন করে আরেকটি উত্তেজনা তৈরি করার চেষ্টা করতে পারেন।’

আরেকটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশৃঙ্খলা তৈরি করাসহ প্রধানমন্ত্রীর কার্যালয় না ছাড়তে যা যা করা সম্ভব, তার সবই করবেন।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সাবেক প্রধান আইজেনকট মঙ্গলবার রাতে ইসরায়েলের নিরাপত্তাপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে মনে করিয়ে দেন, ‘জনগণের রায় ও ম্যান্ডেট ছাড়া নেতানিয়াহু কেবল একজন অন্তর্বর্তী (কেয়ারটেকার) প্রধানমন্ত্রী।’ বুথফেরত জরিপের ফল প্রকাশের পরপরই সমর্থকদের উদ্দেশে আইজেনকট ঘোষণা করেন, জনগণ ‘পরিবর্তনকে বেছে নিয়েছে’।

মঙ্গলবার রাতের ভাষণের পর হালনাগাদ ফলাফল জানার পর আইজেনকট প্রথম প্রতিক্রিয়ায় বলেন, তিনি ‘ইসরায়েলে পরিবর্তন আনার’ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছেন।

এরপর কী ঘটতে যাচ্ছে

সংখ্যার হিসাব এখনো পরিবর্তিত হতে পারে। বুধবার সন্ধ্যার মধ্যে সেন্ট্রাল ইলেকশন কমিটি বেশির ভাগ ব্যালট গণনা শেষ করেছে। এ পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা শেষ। এখন সেনাসদস্য, বন্দী, হাসপাতালের রোগী ও কর্মী, বিদেশের কূটনীতিক এবং প্রতিবন্ধী ভোটারদের ডাবল-এনভেলপ ব্যালট গণনার দিকে মনোযোগ দিচ্ছে কমিটি।

কমিটির অনুমান, ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ডাবল এনভেলপ রয়েছে, যা ১০টির বেশি আসনের ভোটের কাছাকাছি। এগুলো একটি বিশেষ যাচাইকরণ প্রক্রিয়ায় আলাদাভাবে গণনা করা হয় এবং চূড়ান্ত ফলাফল আজ বৃহস্পতিবার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এরপর মূল রাজনৈতিক চালবাজি শুরু হবে। পরবর্তী পদক্ষেপটি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ওপর নির্ভর করছে। নির্বাচন–পরবর্তী তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তাঁর কাজ হলো, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন যিনি অর্জন করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন, তিনি সরকার গঠনে তাঁদের পরামর্শ দেবেন। তাঁকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করার আগে নির্বাচিত সব দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। এই প্রার্থী বাধ্যতামূলকভাবে একক বৃহত্তম দলের নেতা হবেন তা নয়, বরং যাঁর জোট গঠনের বাস্তবসম্মত পথ রয়েছে, তিনিই মনোনীত হবেন।

ইয়াশার পার্টির প্রধান আইজেনকট নেতানিয়াহুর চেয়ে বেশি সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, আরব দলগুলো তাঁকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে

‘ইসরায়েলিরা ক্লান্ত’

মিশ্র নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। মনোনীত প্রার্থীর কাছে সরকার গঠনের জন্য অন্যান্য দলের সঙ্গে মন্ত্রিসভার পদ, বাজেট ও নীতি নিয়ে আলোচনা করার জন্য ২৮ দিন সময় থাকে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যায়। তিনি ব্যর্থ হলে, অন্য একজন প্রার্থীর কাছে পরবর্তী চার সপ্তাহের জন্য সেই দায়িত্ব হস্তান্তর করা হয়। তিনিও যদি ব্যর্থ হন, তবে নেসেট একটি বিকল্প প্রার্থী দিতে অল্প সময় পায়।

নেসেটও যদি ব্যর্থ হয়, তবে দেশটিতে স্বয়ংক্রিয়ভাবে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর কাছে একটি সহজাত সুবিধা রয়েছে। আইজেনকট যদি প্রথমে সরকার গঠনের সুযোগ পেয়ে ব্যর্থ হন, তবে নেতানিয়াহুকে শুধু নিজের সময়ের অপেক্ষায় থাকতে হবে। আর ইসরায়েল যদি নতুন নির্বাচনের পথে যায়, তাহলে নেতানিয়াহু মাসের পর মাস অন্তর্বর্তী প্রধান হিসেবে ক্ষমতায় বহাল থাকবেন।

এমনকি সরকার গঠন না করেও বিরোধীরা নেসেটে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে স্পিকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নতুন কাউকে নিয়োগ দিতে পারবে। এতে নেতানিয়াহুর শাসন করার ক্ষমতা সীমিত হতে পারে এবং এমনকি বিরোধীদের আইন প্রণয়নের সুযোগ করে দিতে পারে।

তবে সাবেক লেফটেন্যান্ট জেনারেল আইজেনকট তাঁর পছন্দের যুদ্ধক্ষেত্রে নেই। নেতানিয়াহুর জোট অত্যন্ত অনুগত ও দলত্যাগের বিষয়ে তাঁকে প্রকৃতপক্ষে খুব বেশি ভাবতে হয় না। তবে আইজেনকটের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। তাঁর বৈচিত্র্যময় জোটের মতাদর্শিক মিল বেশ কম, আর সামান্যতম ভুল পদক্ষেপও জোটটিকে ভেঙে চুরমার করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিতে পারে।

আপাতত সব নজর হারজগের দিকে। বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে যাঁর ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি হয়তো নেতানিয়াহু ও আইজেনকটকে একটি জাতীয় ঐক্য সরকার গঠনে চাপ দেওয়ার চেষ্টা করতে পারেন।

গত বুধবার হারজগ বলেন, ‘নির্বাচনের আরেকটি ধাপ এড়াতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে।’ তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের ‘উন্মুক্ত মন নিয়ে’ আলোচনায় আসার আহ্বান জানান।

অক্টোবর ২৯, ২০২৬
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

যমুনা সেতু রেল সংযোগপথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি
যুক্তরাষ্ট্রে পৌঁছে ফ্লাভিও বোলসোনারোর দাবি, ব্রাজিল থেকে তিনি পালাননি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার হেরে যাওয়ার পর দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গেছেন। সেখানে পৌঁছেই তিনি দাবি করেছেন যে, মাতৃভূমি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না।

অক্টোবর ২৯, ২০২৬
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'

চিকিৎসাবাবদ খরচের চাপে দারিদ্র্যের হার বৃদ্ধি; আইইডিসিআরে 'মব' করে পরিচালককে মারধর; আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন– আরো যেসব খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২
বরিশালে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২

বরিশাল নগরীতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিসি ও বডি অর্ন ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিসি ও বডি অর্ন ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে থাকা বডি অর্ন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

অক্টোবর ২৯, ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এ জ্বালানি সরবরাহ শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এ জ্বালানি সরবরাহ শুরু

রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে।

অক্টোবর ২৯, ২০২৬
সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত
সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অক্টোবর ২৯, ২০২৬
বাবা-ছেলের পাল্টাপাল্টি অভিযোগের অবসান, নতুন ভিডিওতে যা বললেন তাশরীফ
বাবা-ছেলের পাল্টাপাল্টি অভিযোগের অবসান, নতুন ভিডিওতে যা বললেন তাশরীফ

ভবিষ্যতে বাবার ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন তিনি। জুবায়ের বলেন, বাবার যে ভুলগুলো হয়েছে, সেগুলো যেন তার নিজের জীবনে না ঘটে। তিনি এমন ভুল করতে চান না বলেও জানান।

অক্টোবর ২৯, ২০২৬
মজুরি বোর্ড গঠন ঘিরে সহিংসতা-নৈরাজ্যের প্রতিবাদ, জড়িতদের শাস্তির দাবি
মজুরি বোর্ড গঠন ঘিরে সহিংসতা-নৈরাজ্যের প্রতিবাদ, জড়িতদের শাস্তির দাবি

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার শ্রম আইনে সংশোধন এনে তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান ছিল। সরকারের এই সিদ্ধান্তে শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, এর মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের পথ আরো সুগম হবে।

অক্টোবর ২৯, ২০২৬
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা

জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৯, ২০২৬