ম্যাচিং পোশাকে আইজানের সঙ্গে শাবনূরের হ্যালোইন উদযাপন
এরপর থানা-পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরবর্তী সময়ে মামলার তদন্তভার সরাসরি পিবিআইয়ের পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে দেওয়া হয়।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।
সন্তানের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তই যেন জীবনের বড় আনন্দ। সেই আনন্দের ঝলক আবারো দেখা গেল চিত্রনায়িকা শাবনূরের সামাজিক যোগাযোগমাধ্যমে।
আমাদের চেষ্টা প্রতিদিনই আন্দোলন কর্মসূচি আয়োজন করার। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, সরকারের পক্ষ থেকে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে। আমাদের অনেক সহকর্মীকে গৃহবন্দি করে রাখা হচ্ছে।
আফগানিস্তানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ দিয়েছে পাকিস্তান। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আফগানিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের উদ্বেগের কথা ওয়াশিংটন ‘শ...
গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। ওই দিন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়।
ফরিদা বেগম বয়স ৭০ বছর। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে এখন তাঁর দিন কাটে একাকিত্ব আর অভাবের সঙ্গে লড়াই করে। স্বামী মারা যায় যখন সন্তানের বয়স মাত্র পাঁচ বছর।
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
হ্যামিল্টনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতের ১৯১ রান ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

একটি বল ছুড়ে দিলে সেটি কোথায় গিয়ে পড়বে, সুইচ দিলে ঘর কীভাবে আলোকিত হবে কিংবা কোনো দেয়াল টপকাতে হলে কতটা শক্তি দরকার—এসব প্রশ্নের উত্তর আমরা মোটামুটি জানি। আমাদের দৈনন্দিন জীবনের চেনা জগৎ চলে খুব পরিচিত কিছু নিয়ম মেনেই। কিন্তু বস্তুকে যদি ক্রমাগত ছোট করতে করতে একদম পরমাণু ও ইলেকট্রনের জগতে পৌঁছে যাওয়া যায়, তখন?

সেখানে দেখা যায়, প্রকৃতি যেন তার চেনা নিয়মগুলোই নতুন করে লিখেছে! ক্ষুদ্র কণিকারা কখনো কণার মতো, আবার কখনো তরঙ্গের মতো আচরণ করে। তারা এমন সব বাধাও পেরিয়ে যেতে পারে, যা টপকানোর মতো যথেষ্ট শক্তি তাদের নেই। কখনো তাদের অবস্থান সুনির্দিষ্ট করে বলা যায় না, আবার কখনো একটি কণার সঙ্গে বহুদূরে থাকা আরেকটি কণার এমন এক অদ্ভুত সম্পর্ক দেখা যায়, যা আমাদের সাধারণ বুদ্ধিতে ধরা সত্যিই কঠিন। এমনকি যে স্থানকে আমরা পুরোপুরি ফাঁকা বলে মনে করি, সেখানেও লুকিয়ে আছে বিচিত্র সব কোয়ান্টাম ঘটনা!

শুনতে যেন কল্পবিজ্ঞানের গল্প মনে হচ্ছে, তাই না? অথচ এগুলো নিছক কল্পনা নয়। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়া এগুলো একেকটি বাস্তব ঘটনা, যেগুলো বুঝতে গিয়ে বিজ্ঞানীদের বদলে ফেলতে হয়েছে মহাবিশ্ব সম্পর্কে তাঁদের বহু পুরোনো ধারণা।

কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত জগৎ

ক্ষুদ্র কণিকারা কখনো কণার মতো, আবার কখনো তরঙ্গের মতো আচরণ করে। তারা এমন সব বাধাও পেরিয়ে যেতে পারে, যা টপকানোর মতো যথেষ্ট শক্তি তাদের নেই।

এই রহস্যময় জগতের নাম কোয়ান্টাম জগৎ। এর নিয়মগুলো বুঝতে পারলে শুধু প্রকৃতির গভীর রহস্যই উন্মোচিত হয় না, খুলে যায় ভবিষ্যতের প্রযুক্তির দরজাও। কোয়ান্টাম কম্পিউটার থেকে শুরু করে অতিপরিবাহী পদার্থ—আমাদের পরিচিত পৃথিবীর অনেক বিস্ময়কর প্রযুক্তির পেছনেও রয়েছে এই জগতের অদ্ভুত সব আচরণ।

তাহলে কোয়ান্টাম জগতের এমন কী কী বৈশিষ্ট্য আছে, যা তাকে আমাদের চেনা জগৎ থেকে একেবারে আলাদা করে দেয়? একে একে পরিচিত হওয়া যাক সেই বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে। প্রতিটি পর্বে খুলবে নতুন একটি দরজা, আর তার ওপারে অপেক্ষা করবে প্রকৃতির এমন এক রহস্য, যা হয়তো তোমার চেনা বাস্তবতা সম্পর্কেই তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করবে!

কোয়ান্টাম জগৎ কি আসলেই অদৃশ্য

চিরায়ত জগতে কোনো বস্তুর গতি বোঝাতে যেসব ভৌত রাশি ব্যবহার করা হয়—যেমন তার অবস্থান, ভরবেগ ও শক্তি—সেগুলো সাধারণত অবিচ্ছিন্নভাবে বা ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়।

কোয়ান্টাম জগৎ কণিকাময়

কোয়ান্টাম নামের মধ্যেই-বা কী আছে? আসলে কোয়ান্টাম শব্দটি এসেছে লাতিন কোয়ান্টাস শব্দ থেকে। এর অর্থ কতটা বা কতটুকু। প্রাচীন রোমে এক টুকরো রুটির দাম জানতে শব্দটি কাজে লাগত—এমনটা ভাবতে মজাই লাগে! তবে কোয়ান্টাম শব্দটি আসলে আরও গভীর একটি বিষয়ের ইঙ্গিত দেয়।

কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো, কিছু ভৌত রাশি আলাদা আলাদা নির্দিষ্ট পরিমাণে বা খণ্ডে পাওয়া যায়। সেগুলোকে ইচ্ছেমতো ছোট করা যায় না। একটি কোয়ান্টাম মানে কোনো কিছুর ক্ষুদ্রতম পরিমাণ। এর চেয়ে আর ছোট অংশে তাকে ভাগ করা যায় না। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নামের পেছনে এই ধারণাটি কীভাবে এল, সে কথায় আমরা একটু পরেই ফিরে আসব।

এবার ‘পার্থক্য খোঁজার’ খেলায় নামার আগে একটু ভেবে দেখি, আমাদের পরিচিত জগতে জিনিসপত্র কীভাবে আচরণ করে। চিরায়ত জগতে কোনো বস্তুর গতি বোঝাতে যেসব ভৌত রাশি ব্যবহার করা হয়—যেমন তার অবস্থান, ভরবেগ ও শক্তি—সেগুলো সাধারণত অবিচ্ছিন্নভাবে বা ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়। এ কথার মানে হলো, এক মান থেকে আরেক মানে যেতে হলে তাদের মাঝখানে আরও অসংখ্য মান থাকতে পারে।

ধরো, এক স্কেটবোর্ডার স্কেট পার্কের ঢেউখেলানো একটি বাটির মতো অংশে সামনে-পেছনে স্কেট করছে। বাটির একেবারে ওপরের কিনারায় যখন সে প্রায় ঝুলে থাকে, তখন তার গতি শূন্যের কাছাকাছি। সেখান থেকে সে নিচের দিকে নামতে থাকলে তার গতি ধীরে ধীরে বাড়তে থাকে। একেবারে নিচে পৌঁছে সে সর্বোচ্চ গতিতে চলে। এখানে তার গতিকে কয়েকটি নির্দিষ্ট মানের মধ্যে আটকে রাখার মতো কোনো নিয়ম নেই। সে চাইলে ধীরে ধীরে, একটু দ্রুত কিংবা আরও দ্রুত—যেকোনো গতিতে চলতে পারে।

কোয়ান্টাম গ্র্যাভিটি কেন প্রয়োজন

কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো, কিছু ভৌত রাশি আলাদা আলাদা নির্দিষ্ট পরিমাণে বা খণ্ডে পাওয়া যায়। সেগুলোকে ইচ্ছেমতো ছোট করা যায় না।

তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে পারো, কারণ সে খুব স্বাভাবিকভাবে সামনে-পেছনে মসৃণভাবে ঘুরে বেড়াচ্ছে। তার চলাফেরায় হঠাৎ কোনো অদ্ভুত ঝাঁকুনি নেই। নেই কোনো নির্দিষ্ট ধাপে আটকে যাওয়ার ব্যাপার। চিরায়ত জগতে এটাই স্বাভাবিক।

কিন্তু কোয়ান্টাম জগতে ব্যাপারটা একেবারেই আলাদা।

কোয়ান্টাম জগতে সবকিছুর আচরণ বেশ অন্য রকম। অতি ক্ষুদ্র পরিসরে জগৎ আর মসৃণ নয়, বরং খানাখন্দে ভরা। মানে হলো, সে জগৎ দানাদার বা কণিকাময়। কোয়ান্টাম কণার গতি বোঝাতে যেসব রাশি ব্যবহার করা হয়, সেগুলো ইচ্ছেমতো যেকোনো মান নিতে পারে না। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম তাদের বাধ্য করে কেবল নির্দিষ্ট কিছু মান নিতে। অর্থাৎ, তারা একটানা নয়, আলাদা আলাদা খণ্ডে বা ধাপে ধাপে থাকে।

ছবি ৮: আমাদের চোখে পদার্থকে একটানা মনে হলেও, কোয়ান্টাম জগৎ গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র, বিচ্ছিন্ন কণা দিয়ে। যেন প্রকৃতি সবকিছু তৈরি করেছে অতি ক্ষুদ্র দানা দিয়ে—এটাই কোয়ান্টাম জগতের দানাদার বৈশিষ্ট্যের এক ঝলক

বিষয়টা একটু অন্যভাবে ভাবা যাক। বিশাল মরুভূমিতে দূর থেকে তাকালে বালুর ঢিবিগুলোকে মনে হয় যেন একটানা ঢেউখেলানো বালুর সমুদ্র। অথচ কাছ থেকে দেখলে বোঝা যায়, সেই ঢিবিগুলো আসলে অসংখ্য আলাদা বালুকণা দিয়ে তৈরি। আমাদের জগৎটাও অনেকটা তেমন। বড় পরিসরে সবকিছু মসৃণ ও ধারাবাহিক বলে মনে হলেও, একেবারে ক্ষুদ্রতম স্তরে গিয়ে দেখা যায়, প্রকৃতি আসলে আলাদা আলাদা ক্ষুদ্র খণ্ডে বিভক্ত।

কোয়ান্টাম কণাদের পথ পাড়ি দিতে কি সময় লাগে না

কোয়ান্টাম কণার গতি বোঝাতে যেসব রাশি ব্যবহার করা হয়, সেগুলো ইচ্ছেমতো যেকোনো মান নিতে পারে না। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম তাদের বাধ্য করে কেবল নির্দিষ্ট কিছু মান নিতে।

বাস্তবতার এই বৈশিষ্ট্যটি প্রথম আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। আগেই বলেছি, ১৯০০ সালে কৃষ্ণবস্তুর তাপীয় বিকিরণ নিয়ে বহুল আলোচিত একটি অমীমাংসিত রহস্যের সমাধান করতে গিয়ে তিনি এই ধারণার মুখোমুখি হন।

গরম কোনো বস্তু—যেমন আমাদের সূর্য—কেন আলো বা বিকিরণ ছড়ায়, তা ব্যাখ্যা করতে তখনকার চিরায়ত পদার্থবিজ্ঞান বেশ বিপদে পড়েছিল। এই বিকিরণকে বলা হয় কৃষ্ণবস্তু বিকিরণ বা ব্ল্যাকবডি রেডিয়েশন। তখন ধারণা করা হতো, কোনো গরম বস্তু বিদ্যুৎচুম্বকীয় বর্ণালির সব তরঙ্গদৈর্ঘ্য বা সব রঙেই বিকিরণ ছড়ায়। সেই বিকিরণ ছড়ানোর ধরন হওয়ার কথা ছিল একেবারে মসৃণ ও ধারাবাহিক। অর্থাৎ অবিচ্ছিন্ন।

কিন্তু চিরায়ত তত্ত্বে পাওয়া ব্যাখ্যায় একটা বিশাল সমস্যা ছিল। সমস্যাটা এতই বড় যে পরে এর নামই হয়ে গেল ‘অতিবেগুনি বিপর্যয়’ বা আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। পদার্থবিজ্ঞানীরা অবশ্য নাটকীয় নাম দিতে বেশ পছন্দ করেন! সে জন্য পদার্থবিদদের দোষও দেওয়া যায় না। কারণ চিরায়ত পদার্থবিজ্ঞানের হিসাব বলছিল, তাপীয় সাম্যাবস্থায় থাকা একটি আদর্শ কৃষ্ণবস্তু থেকে নিঃসৃত শক্তির বর্ণালির অতিবেগুনি প্রান্তে যেতে যেতে অবিশ্বাস্যভাবে বাড়তে থাকবে। শেষ পর্যন্ত সেইশক্তির পরিমাণ অসীমে গিয়ে ঠেকবে!

কোয়ান্টাম বলবিদ্যায় সবকিছুই কি অনিশ্চিত

তখন ধারণা করা হতো, কোনো গরম বস্তু বিদ্যুৎচুম্বকীয় বর্ণালির সব তরঙ্গদৈর্ঘ্য বা সব রঙেই বিকিরণ ছড়ায়। সেই বিকিরণ ছড়ানোর ধরন হওয়ার কথা ছিল একেবারে মসৃণ ও ধারাবাহিক। অর্থাৎ অবিচ্ছিন্ন।

কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সূর্য অতিবেগুনি রশ্মি হিসেবে অসীম পরিমাণ শক্তি ছড়াচ্ছে না। তাই-ই যদি হতো, তাহলে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যেত সবকিছু। তোমাকে কোনো সানস্ক্রিনই বাঁচাতে পারত না! আবার চিরায়ত পদার্থবিজ্ঞানের নিয়মমতো তোমার ঘরের উনুন বা একটা গরম লোহার টুকরো থেকে যদি অসীম পরিমাণ শক্তি বা আলো বের হতে শুরু করে, তাহলে তো মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী জ্বলেপুড়ে ছারখার হয়ে যাওয়ার উচিত! তুমি-আমি তো দূরের কথা, আস্ত মহাবিশ্বটাই এক পলকে উবে যাওয়ার কথা।

কিন্তু বাস্তবে কি তা হয়? কখনোই না! একটা গরম চুল্লি থেকে ঠিক যতটুকু তাপ বা আলো বের হওয়ার কথা, ঠিক ততটুকুই বের হয়—পৃথিবীও দিব্যি টিকে আছে। তাহলে রহস্যটা কী? বিজ্ঞানীদের খাতার কলমের সুন্দর হিসাব আর বাস্তব জগতের এই বিশাল অমিল দেখে পদার্থবিদদের মাথায় হাত পড়ে গেল। তাই তাত্ত্বিক হিসাব আর বাস্তবতার এই চরম সংঘাত বা বিপর্যয়কেই বিজ্ঞানীরা নাম দিলেন অতিবেগুনি বিপর্যয়!

ছবি ৯: কৃষ্ণবস্তুর বিকিরণসংক্রান্ত একটি অমীমাংসিত সমস্যার সমাধান করতে গিয়ে ১৯০০ সালে নতুন এক পদার্থবিজ্ঞান—কোয়ান্টাম তত্ত্বের জন্ম দেন জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্ক

এই বিপর্যয় থেকে পদার্থবিজ্ঞান বাঁচাতে এগিয়ে এলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি একটা সমাধান নিয়ে হাজির হলেন। তাঁর সমাধানটা ছিল চমৎকার এবং বেশ সাহসী। তিনি ধরে নিলেন, বিদ্যুৎচুম্বকীয় বিকিরণ ইচ্ছেমতো যেকোনো পরিমাণে শোষিত বা নিঃসৃত হতে পারে না। তা কেবল শোষিত বা নিঃসৃত হতে পারে নির্দিষ্ট আকারের ছোট ছোট প্যাকেট বা কোয়ান্টা হিসেবে। আর প্রতিটি প্যাকেটের শক্তি নির্ভর করবে নিঃসৃত আলোর কম্পাঙ্কের ওপর। প্ল্যাঙ্কের হিসাবে, কম্পাঙ্ক যত বেশি, প্রতিটি প্যাকেটের শক্তিও তত বেশি

কোয়ান্টাম মেকানিকস কেউ বোঝে না, বিজ্ঞানীরাও নয়!

ম্যাক্স প্ল্যাঙ্ক একটা সমাধান নিয়ে হাজির হলেন। তাঁর সমাধানটা ছিল চমৎকার এবং বেশ সাহসী। তিনি ধরে নিলেন, বিদ্যুৎচুম্বকীয় বিকিরণ ইচ্ছেমতো যেকোনো পরিমাণে শোষিত বা নিঃসৃত হতে পারে না।

সেই সময় আলোর এই খণ্ডিত বা কোয়ান্টায়িত হওয়ার ধারণাটি ছিল ভীষণ বিতর্কিত। কারণ, কোনো ভৌত রাশি যে কেবল নির্দিষ্ট কিছু খণ্ডে থাকতে পারে—এমন ধারণার পক্ষে তখন কোনো যুক্তিই ছিল না। ব্যাপারটা অনেকটা এমন, যেন কেউ বলছে—একটি কল খুললে তা দিয়ে শুধু পুরো গ্লাস পানি ভরা যাবে, তার চেয়ে কম পানি নয়! কিন্তু এই অদ্ভুত ধারণাটিই প্ল্যাঙ্ককে কৃষ্ণবস্তু থেকে নির্গত বিকিরণের সঠিক বণ্টন বের করতে সাহায্য করল। মানে, কোনো গরম বস্তু কোন রঙে কতটা উজ্জ্বল হয়ে জ্বলবে, তার সঠিক হিসাব তিনি করতে পারলেন।

শক্তি বা আলোকে গুচ্ছ গুচ্ছ কোয়ান্টায় ভাগ করার ধারণার মাধ্যমে অতিবেগুনি বিপর্যয়ের সমাধান করলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। সেই সঙ্গে ঘটল এর চেয়েও বড় কিছু ব্যাপার। কারণ, এর মাধ্যমে তিনি বিজ্ঞানীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য এত দিনের চিরায়ত সূত্রগুলো পুরো ছবিটা তুলে ধরতে পারছে না। এত দিন পর্যন্ত মহাবিশ্বকে বেশ যুক্তিসংগত ও নিয়মমাফিক বলেই মনে হচ্ছিল। হঠাৎ তার ভেতরের প্রথম আভাস পাওয়া গেল একেবারেই অন্য রকম প্রকৃতির। এভাবে কোয়ান্টাম জগতের আসল চেহারাটা প্রথমবারের মতো একটু একটু করে প্রকাশ পেতে শুরু করল। আর বিজ্ঞানের জগৎও এরপর আর কখনো আগের মতো রইল না।

কোয়ান্টাম মেকানিকস কেন বলে অতীত সত্যি নয়

কোনো পরমাণুর নিউক্লিয়াস ঘিরে ঘুরতে থাকা ইলেকট্রনও ইচ্ছেমতো যেকোনো শক্তি নিয়ে থাকতে পারে না। তাদের শক্তি কেবল নির্দিষ্ট কিছু স্তরেই থাকতে পারে।

১৯০৫ সালে আরও এক ধাপ এগিয়ে গেলেন আলবার্ট আইনস্টাইন। তিনি দেখালেন, কোয়ান্টায়িত হওয়া শুধু একটি সুন্দর গাণিতিক কৌশল নয়, বরং আলো সত্যিসত্যিই নির্দিষ্ট ছোট ছোট প্যাকেট হিসেবে শোষিত ও নিঃসৃত হয়। তিনি আলোক-তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে তা প্রমাণ করেন। এই ঘটনায় আলো কোনো ধাতুর পৃষ্ঠে পড়লে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। চিরায়ত পদার্থবিজ্ঞান দিয়ে এই ঘটনা কোনোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছিল না। কিন্তু আইনস্টাইন দেখালেন, এই ঘটনা ঘটতে হলে আলোকে অবশ্যই আলাদা আলাদা শক্তির কোয়ান্টা হিসেবে ধাতুর ওপর এসে পড়তে হবে। আলোর এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেটগুলোকে এখন বলা হয় ফোটন।

ছবি ১০: আলোক-তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যা করতে গিয়ে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেন আইনস্টাইন

পরমাণুর গোটা জগৎজুড়েই ছড়িয়ে আছে এই কণিকাময় বা দানাদার কোয়ান্টাম রূপ। শুধু আলোই যে নির্দিষ্ট প্যাকেট বা ফোটন হিসেবে নিঃসৃত ও শোষিত হয়, তা নয়; বরং পদার্থ ও বৈদ্যুতিক চার্জও কোয়ান্টায়িত। পদার্থ তৈরি হয়েছে অবিভাজ্য কণা দিয়ে। যেমন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে কোয়ার্ক রয়েছে। সেই কোয়ার্কগুলোকে একসঙ্গে ধরে রাখে গ্লুয়ন।

বৈদ্যুতিক চার্জ বা আধানের ক্ষেত্রেও একই ব্যাপার। আধান কেবল ইলেকট্রনের আধানের পূর্ণসংখ্যা গুণ হিসেবে থাকতে পারে। তুমি একটি ইলেকট্রনকে টুকরো টুকরো করে এমন ছোট ছোট অংশে ভাগ করতে পারবে না, যেগুলোর প্রতিটির চার্জ হবে ইলেকট্রনের আধানের ভগ্নাংশ।

শুধু তা-ই নয়, কোনো পরমাণুর নিউক্লিয়াস ঘিরে ঘুরতে থাকা ইলেকট্রনও ইচ্ছেমতো যেকোনো শক্তি নিয়ে থাকতে পারে না। তাদের শক্তি কেবল নির্দিষ্ট কিছু স্তরেই থাকতে পারে।

কোয়ান্টাম টানেলিং কীভাবে হয়?

পদার্থ তৈরি হয়েছে অবিভাজ্য কণা দিয়ে। যেমন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকা প্রোটন ও নিউট্রনের মধ্যে কোয়ার্ক রয়েছে। সেই কোয়ার্কগুলোকে একসঙ্গে ধরে রাখে গ্লুয়ন।

এই বিষয়টি প্রথম জানা যায় ১৯১৩ সালে। সে বছর ডেনমার্কের পদার্থবিদ ও দার্শনিক নীলস বোর পরমাণুর জন্য তাঁর বিখ্যাত সৌর মডেল বা প্ল্যানেটারি মডেল প্রকাশ করেন। বোরের এই মডেলে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন কেবল নির্দিষ্ট কিছু কক্ষপথ বা কোয়ান্টাম শক্তিস্তরে থাকতে পারে। ব্যাপারটা অনেকটা অদ্ভুত এক সৌরজগতের মতো। সেখানে গ্রহগুলো কেন্দ্রীয় নক্ষত্রকে ঘিরে যেকোনো দূরত্বে ঘুরতে পারে না। তাদের জন্য শুধু নির্দিষ্ট কিছু দূরত্বই অনুমোদিত। বোরের মডেল সেই সময়ের পরমাণু সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় ধারণাকে অনেকটাই ছাড়িয়ে গেল। সেই ধারণাটি ছিল রাদারফোর্ডের মডেল।

১৯১১ সালে এই মডেল প্রস্তাব করেছিলেন নিউজিল্যান্ডের বিখ্যাত পদার্থবিদ ও রসায়নবিদ আর্নেস্ট রাদারফোর্ড। তাঁর মডেলে পরমাণুর ইলেকট্রনগুলো কেন্দ্রীয় নিউক্লিয়াসকে ঘিরে যেকোনো কক্ষপথে ঘুরতে পারত। অনেকটা আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশ বড়সড় এক সমস্যা ছিল। সেটি উপেক্ষা করা কঠিন। এই মডেল অনুযায়ী সব পরমাণু খুবই অস্থিতিশীল হওয়ার কথা। এমনকি তাদের অস্তিত্বই থাকার কথা নয়! কারণ চিরায়ত পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো চার্জিত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তাকে বিদ্যুৎচুম্বকীয় বিকিরণ ছড়াতেই হবে। আর বিকিরণ ছড়াতে ছড়াতে সে শক্তি হারাতে থাকবে। তাহলে রাদারফোর্ডের চিরায়ত পরমাণু মডেল অনুযায়ী কী হওয়ার কথা।

কোয়ান্টাম ডিকোহেরেন্স : নিশ্চয়তা আর অনিশ্চয়তার দ্বন্দ্ব

রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশ বড়সড় এক সমস্যা ছিল। সেটি উপেক্ষা করা কঠিন। এই মডেল অনুযায়ী সব পরমাণু খুবই অস্থিতিশীল হওয়ার কথা। এমনকি তাদের অস্তিত্বই থাকার কথা নয়!

নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকা ইলেকট্রনগুলো অবিরাম ফোটন হিসেবে বিকিরণ ছড়াবে। ফলে ক্রমাগত শক্তি হারাতে থাকবে ইলেকট্রনগুলো। আর শক্তি হারাতে হারাতে সেগুলো সর্পিল পথে নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে ইলেকট্রনগুলো কমতে থাকা শক্তির ফোটনের একটি ধারাবাহিক বর্ণালিও ছড়াবে। কিন্তু আমরা চারপাশে যা দেখি, তার সঙ্গে এই ছবির কোনো মিল নেই। ইলেকট্রন নিজের ইচ্ছেমতো যেকোনো চিরায়ত কক্ষপথ বেছে নিতে পারে না। যদি পারত, তাহলে মহাবিশ্বের সব পরমাণু ধসে পড়ত চোখের পলকে! আর পরমাণুই যদি না থাকে, তাহলে আকাশ-বাতাস, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর কিংবা আমি-তুমিসহ এই মহাবিশ্বের অস্তিত্ব থাকে কীভাবে!

পরমাণু সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও জানা ছিল। কোনো পরমাণু ইচ্ছেমতো যেকোনো শক্তির আলো শোষণ বা নিঃসরণ করতে পারে না। তারা কেবল নির্দিষ্ট কিছু শক্তির ফোটন শোষণ বা নির্গত করতে পারে। এ কারণেই তাদের শোষণ ও নিঃসরণ বর্ণালিতে আলোর নির্দিষ্ট কিছু রেখা বা ব্যান্ড দেখা যায়। সেখানে আলো নির্দিষ্ট কিছু কম্পাঙ্কে থাকে। চিরায়ত পদার্থবিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী যে একটানা বর্ণালি থাকার কথা, তা দেখা যায় না।

বোরের মডেল পদার্থবিজ্ঞানের জন্য ছিল এক বড় সাফল্য। কারণ, এটি এমন একটি রহস্যের সমাধান করেছিল, যা কয়েক দশক ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছিল। হাইড্রোজেন গ্যাসের মধ্য দিয়ে যখন বৈদ্যুতিক প্রবাহ চালানো হতো, তখন তা দৃশ্যমান আলোর বর্ণালিতে মাত্র চারটি নির্দিষ্ট রঙে জ্বলত। আমাদের মনে থাকা রংধনুর মতো একটানা সাত রঙের বর্ণালি সেখানে দেখা যেত না। রংধনুর রংগুলো একটির পর একটি মসৃণভাবে বদলে যায়, হাইড্রোজেনের আলো তেমন ছিল না।

কোয়ান্টাম মেকানিকস নিয়ে ৭টি ভুল ধারণা

কোনো পরমাণু ইচ্ছেমতো যেকোনো শক্তির আলো শোষণ বা নিঃসরণ করতে পারে না। তারা কেবল নির্দিষ্ট কিছু শক্তির ফোটন শোষণ বা নির্গত করতে পারে।

বোরের মডেল বলছে, হাইড্রোজেন পরমাণুর প্রোটনকে ঘিরে থাকা ইলেকট্রন কেবল নির্দিষ্ট কিছু কক্ষপথেই থাকতে পারে। একটি কক্ষপথ বা শক্তিস্তর থেকে আরেকটিতে যাওয়ার সময় ইলেকট্রন একটি ‘কোয়ান্টাম লাফ’ দেয়। আর সেই লাফের সময় সে কেবল নির্দিষ্ট শক্তির আলোই নিঃসরণ করতে পারে। আর তার ফলেই দেখা যায় স্রেফ নির্দিষ্ট কিছু রঙের আলো।

কোনো পরমাণুর ইলেকট্রনের সবচেয়ে কম শক্তির অবস্থা হলো তার ভূমি অবস্থা বা গ্রাউন্ড স্টেট। এই অবস্থায় ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অনুমোদিত কক্ষপথে। তবে সেই কক্ষপথের ব্যাসার্ধ শূন্য নয়; বরং এর একটি নির্দিষ্ট, ক্ষুদ্র কিন্তু সসীম আকার রয়েছে। তাই ইলেকট্রনটি এর চেয়ে আর নিউক্লিয়াসের কাছে যেতে পারে না।

ছবি ১১: নীলস বোরের প্রস্তাবিত পরমাণু মডেল। এর সঙ্গে সৌরজগতের বেশ মিল ছিল। মডেলটি পরমাণুসংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান দিয়েছিল ঠিকই, কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল

এক ঢিলে দুই পাখি মারার মতো, বোরের এই কোয়ান্টায়িত পরমাণু মডেল একই সঙ্গে দুটি রহস্যের সমাধান করে ফেলল। প্রথমত, ইলেকট্রন কেন তার নিউক্লিয়াসের দিকে ক্রমাগত পড়ে গিয়ে পরমাণুকে ধ্বংস করে না, তার ব্যাখ্যা পাওয়া গেল। দ্বিতীয়ত, হাইড্রোজেন কেন কেবল নির্দিষ্ট কিছু রঙের আলো শোষণ ও নিঃসরণ করে, উত্তর মিলল তারও।

জেনোর প্যারাডক্স ও কোয়ান্টাম মেকানিকস

কোনো পরমাণুর ইলেকট্রনের সবচেয়ে কম শক্তির অবস্থা হলো তার ভূমি অবস্থা বা গ্রাউন্ড স্টেট। এই অবস্থায় ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অনুমোদিত কক্ষপথে।

এবার আমাদের সেই স্কেটবোর্ডারের কথায় ফিরে আসা যাক। ধরো, স্কেটবোর্ডারকে এতই ছোট করে ফেলা হলো যে তার আকার হয়ে গেল একটি ইলেকট্রনের সমান। সে স্কেট করছে একটি পরমাণুর সমান বড় বাটির ভেতর। তাহলে সে আর ইচ্ছেমতো যেকোনো শক্তি নিয়ে চলাফেরা করতে পারবে না। তার শক্তির জন্য কেবল নির্দিষ্ট কিছু মানই বরাদ্দ থাকবে। তার জন্য বাটির এক পাশ থেকে অন্য পাশে ইচ্ছেমতো সামনে-পেছনে ঘুরে বেড়ানোর দিন শেষ। তার বদলে তার চলাফেরা সীমাবদ্ধ থাকবে স্রেফ নির্দিষ্ট কিছু শক্তিস্তরের মধ্যে। তুমি বরং এমনটা কল্পনা করতে পারো—বাটির তলার ওপর বিভিন্ন উচ্চতায় কয়েকটি সমকেন্দ্রিক বৃত্ত আঁকা আছে। স্কেটবোর্ডারটির কেবল ওই বৃত্তগুলোর ওপর দিয়েই তার স্কেটিং করার অনুমতি আছে।

এখন ধরো, সে নিচের একটি বৃত্ত থেকে এক লাফে ওপরের আরেকটি বৃত্তে যেতে চায়। তার জন্য তাকে ঠিক নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করতে হবে। ধরো, তার এক বন্ধু এমন একটি বল ছুড়ে দিল, যার মধ্যে ঠিক সেই পরিমাণ শক্তি রয়েছে। বলটি স্কেটবোর্ডারের গায়ে লাগল। তাতে সে এক লাফে নিচের শক্তিস্তর থেকে উঠে গেল ওপরের শক্তিস্তরে। এমন কাণ্ড করতে পারলে সেটি সত্যিই দারুণ এক স্কেটবোর্ডিং কৌশল হতো, তাই না!

কোয়ান্টাম জেনো ইফেক্ট

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তামযীদ তাহসিন। পরীক্ষার ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন।

তামযীদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসচি পাস করেছেন। তিনি রেজাউল করিম ও শামছুন্নাহার বেগম দম্পতির ছেলে। তাঁদের বাড়ি গাইবান্ধায়। তবে বাবার কর্মসূত্রে চুয়েট ক্যাম্পাসেই থাকেন তামযীদ।

নিজের ফলের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামযীদ বলেন, ‘সর্বোচ্চ নম্বর পেয়ে বেশ ভালো লাগছে।’ পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম অনুসরণ করেছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করেছি। যে প্রশ্নগুলোর উত্তর ভালো পারি, সেগুলোই আগে লিখেছি। পরে অপেক্ষাকৃত কঠিনগুলোর উত্তর দিতাম।’

পরীক্ষার প্রস্তুতির বিষয়ে তামযীদ বলেন, ‘কত ঘণ্টা পড়ব, সে বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। যখন যে বিষয় পড়তে ভালো লাগত, সেটিই পড়তাম। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে শিক্ষকদের কাছ থেকে বুঝে নিতাম। প্রয়োজনে সরাসরি শিক্ষকদের কাছে যেতাম, আবার কখনো অনলাইনেও যোগাযোগ করতাম। শিক্ষকেরা স্বাচ্ছন্দ্যে সহযোগিতা করেছেন।’

রসায়ন তাঁর খুবই পছন্দের বিষয় বলে জানান তামযীদ। তিনি বলেন, ‘পদার্থবিজ্ঞান ও রসায়নের বিভিন্ন সমস্যা সমাধান করতে ভালো লাগে। এ আগ্রহ থেকেই ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে পড়তে চাই।’

বাবা–মায়ের সঙ্গে তামযীদ তাহসিন। সম্প্রতি তোলা

তামযীদের বাবা রেজাউল করিম চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক। ছেলের ফলের বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, মোট নম্বর অনুযায়ী ও বোর্ডে প্রথম হয়েছে। ছেলের ফল নিয়ে আমার অনুভূতি হলো—আলহামদুলিল্লাহ। বাবা-মা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, তাই সে অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’

চুয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার প্রথম আলোকে বলেন, ‘জেনেছি, ও শিক্ষা বোর্ডে মোট প্রাপ্ত নম্বরের দিক দিয়ে প্রথম হয়েছে। তামযীদের এমন ফলে আমরা উচ্ছ্বসিত। সে খুবই মেধাবী, বিনয়ী। তার অধ্যবসায়, পরিশ্রমের মাধ্যমে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বিষয়টি বর্তমান শিক্ষার্থীদের অণুপ্রাণিত করবে।’

প্রথম হওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘মেধাভিত্তিক কোনো তালিকা তৈরি করা হয়নি। তাই কার ফল সবচেয়ে ভালো, তা বলা যাচ্ছে না। তবে তাঁর ফল অবশ্যই প্রশংসনীয়।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ ও ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ।

শারীরিক-স্নায়বিক প্রস্তুতির আগে শুরু করলে প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং শিশুর মধ্যে ব্যর্থতাজনিত হতাশা তৈরি হতে পারে।

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/mirpure-posakshrmik-pulis-sngghrsh-metrostesner-nice-puliser-garite-agun

চীনের জিয়াংসি প্রদেশের ইচুন শহরে বসেছে কৃষিকাজভিত্তিক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা। কাদাপানিতে খালি হাতে মাছ ধরার চ্যালেঞ্জে অংশ নিয়েছেন শত শত মানুষ। ছিল আরও নানা মজার আয়োজন। বিস্তারিত ভিডিওতে...

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kadapanite-mach-dhrar-prtizogita-jhannp-dilen-550-jner-besi

চীনের জিয়াংসি প্রদেশের ইচুন শহরে বসেছে কৃষিকাজভিত্তিক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা। কাদাপানিতে খালি হাতে মাছ ধরার চ্যালেঞ্জে অংশ নিয়েছেন শত শত মানুষ। ছিল আরও নানা মজার আয়োজন। বিস্তারিত ভিডিওতে...

দফায় দফায় শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত ২৫ জন। এ ছাড়া শ্রমিকদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন।
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর এবং গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?
উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।
এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।
আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।
১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।
বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির বাবা এনায়েত করিম শুক্রবার রাতে যে মামলা করেছেন, সেই মামলায় দীপকে গ্রেফতার দেখানোর কথা জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘদিনের অপরাধজগতের অন্ধকার ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্য। তাদের আইনি পরামর্শ, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে মণিপুরকে ২০২৭ সালের আসন্ন জনগণনার নির্ধারিত কার্যক্রম থেকে আপাতত বাদ দেওয়ার কথা ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত মণিপুরে জনগণনা কার্যক্রম স্থগিত থাকবে।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিক্ষোভরত পোশাক শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যায়।
সেই খবর পৌঁছেছে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। বাবুপুর গ্রামের বাসিন্দাদের এমন মহান উদ্যোগে গড়ে ওঠা খেলার মাঠ আরও সম্প্রসারণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান নির্বাচন কমিশনারকে জেলে যেতে হবে উল্লেখ করে রাহুল বলেন, “আর আমি ভারতের প্রতিটি নাগরিক ও প্রতিটি তরুণকে বলছি: জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। জ্ঞানেশ কুমারকে জেলে যেতে হবে।”
র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দেশজুড়ে প্রতিভাবান বোলার খুজতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগ ‘রবি বোলার হান্ট’ নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় ওই মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩।