ওয়ারীতে কুশ উৎপাদনের ল্যাব, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে তিনি দেশে স্থাপিত মাদকের ল্যাব পরিচালনা করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

তিতাসে দুই কূপ খননে খরচ ৫৯২ কোটি, দিনে মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস

দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাসে আরো দুটি কূপ খনন করতে চায় সরকার।

তিতাসে দুই কূপ খননে খরচ ৫৯২ কোটি, দিনে মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
সিরাজগঞ্জে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন।

সিরাজগঞ্জে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২
‘১২ বছরের বড় প্রকাশকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় আমার বন্ধুরা ক্ষুব্ধ হয়েছিল’

প্রথম সংসার ভাঙার পর অর্থাৎ দেড় দশক আগে ড্যান্স কোরিওগ্রাফার পোনি ভার্মার সঙ্গে ঘর বাঁধেন প্রকাশ রাজ।

‘১২ বছরের বড় প্রকাশকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় আমার বন্ধুরা ক্ষুব্ধ হয়েছিল’
প্রকৃতির পালাবদলে হারাতে বসেছে চেনা শীতের ছন্দ

শিশিরভেজা ঘাস, কুয়াশায় ঢাকা পথঘাট, ভোরের হিমেল বাতাস আর খেজুরের রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা—একসময় অগ্রহায়ণের শুরুতেই প্রকৃতি জানান দিত শীতের আগমনী বার্তা।

প্রকৃতির পালাবদলে হারাতে বসেছে চেনা শীতের ছন্দ
চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এস...

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এব...

মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ
সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ

বিয়ের পর বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা। ১৪ বছর পর আবার পড়াশোনায় ফিরে সংসার ও সন্তানের দায়িত্ব সামলে এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছেন রীতি খাতুন।

নভেম্বর ২, ২০২৬
ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব
ভারতের অন্ধ্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কী প্রভাব

‘মুরাসু’ নামটি দিয়েছে ভারতই। এটি আজ সোমবার সন্ধ্যার দিকে অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

নভেম্বর ২, ২০২৬
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, দাম ৫ কোটি টাকা

গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়।

নভেম্বর ২, ২০২৬
ত্রুটিপূর্ণ শিক্ষার ভুক্তভোগী শিক্ষার্থী কেন হবে
ত্রুটিপূর্ণ শিক্ষার ভুক্তভোগী শিক্ষার্থী কেন হবে

এবারের ফল বিপর্যয়ের বড় কারণ হলো ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ ফল। ঢাকা বোর্ড বাদে বাকি আটটি শিক্ষা বোর্ডে ইংরেজিতে গড় পাসের হার ৫৪ শতাংশ।

নভেম্বর ২, ২০২৬
সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন
সৈকতের নিরাপত্তা–ঘাটতি দূর করুন

সৈকতে এই প্রাণহানির পেছনে অন্যতম প্রধান কারণ অসচেতনতা ও প্রশাসনের সতর্কবার্তা না মানার প্রবণতা।

নভেম্বর ২, ২০২৬
খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক
খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক

সারা দিন উড়ে বেড়ায় বকটি। সন্ধ্যা হলেই ফিরে আসে মাছ বিক্রেতা জসিমের কোলে। খাঁচা ছাড়াই ছয় মাসের এই বন্ধুত্ব

নভেম্বর ২, ২০২৬
ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই, বললেন ‘আমি বলির পাঁঠা’
ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই, বললেন ‘আমি বলির পাঁঠা’

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর আগে ২০২৩ সালেই দেশ ছাড়েন তিনি। কোন মাসে ছেড়েছেন, তা তিনি বলেননি।

নভেম্বর ২, ২০২৬
সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছে
সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছে

কক্সবাজারের প্রবালসমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহের জন্য আশির দশকে জেনারেটরভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। দ্বীপের মধ্যভাগে পশ্চিম উত্তরপাড়ায় বাতিঘরের দক্ষিণ পাশে প্রায় পাঁচ একর জমিতে স্থাপিত ওই কেন্দ্রে ছিল দুটি জেনারেটর। সেখান থেকে তখন প্রায় ৬০০ গ্রাহককে সন্ধ্যায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হতো।

১৯৯৪ সালের মে মাসে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে দেড় শতাধিক খুঁটি, ছিঁড়ে যায় বিদ্যুতের তার। এরপর আর সচল করা হয়নি কেন্দ্রটি। টানা ৩২ বছর ধরে অচল পড়ে আছে সরকারি এই বিদ্যুৎকেন্দ্র।

এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বেসরকারি উদ্যোগে দ্বীপের কোনারপাড়া এলাকায় প্রায় দুই একর জমিতে স্থাপন করা হয় ২৫০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প। ৯১৫টি সৌর প্যানেল নিয়ে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে ব্লু মেরিন এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রায় এক হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গ্রাহকদের মধ্যে রয়েছে ১৪০টি হোটেল, ২০টি রেস্তোরাঁ, ৬০০টি বাসাবাড়ি, ১৫৭টি দোকানপাট, ছয়টি সেচপাম্প ও ১৫টি ইজিবাইক চার্জিং পয়েন্ট।

দ্বীপের বিদ্যুৎ সরবরাহ এখন মূলত এই বেসরকারি প্রকল্পের ওপর নির্ভরশীল। কিন্তু পর্যটন মৌসুম শুরু হলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। সেই বাড়তি চাহিদা মেটাতে জেনারেটর চালানোর খরচের কথা বলে ইউনিটপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

পর্যটন মৌসুমে বিদ্যুতের দাম বাড়ছে

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হয়েছে। পর্যটন মৌসুমে দ্বীপে দৈনিক বিদ্যুতের চাহিদা ৪০০ থেকে ৫০০ কিলোওয়াটে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। অথচ সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ। বাকি চাহিদা মেটাতে জেনারেটর চালাতে হবে। এ পরিস্থিতিতে ইউনিটপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর ঘোষণায় ক্ষুব্ধ গ্রাহকেরা।

গ্রাহকদের অভিযোগ, বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৪২ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের ৫২ টাকা দিতে হচ্ছে। ১ নভেম্বর থেকে উভয় শ্রেণির গ্রাহকের জন্য ইউনিটপ্রতি আরও ১০ টাকা বাড়ানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটের দাম হবে ৫২ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের ৬২ টাকা।

হঠাৎ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ২১ অক্টোবর বিকেলে দ্বীপের ইউরো বাংলা রিসোর্টের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন দেড় শতাধিক গ্রাহক। এতে বক্তব্য দেন সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল আলম, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ ইকবালসহ স্থানীয় ব্যক্তিরা।

দ্বীপের বিদ্যুৎ সরবরাহ এখন মূলত এই বেসরকারি প্রকল্পের ওপর নির্ভরশীল। কিন্তু পর্যটন মৌসুম শুরু হলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। সেই বাড়তি চাহিদা মেটাতে জেনারেটর চালানোর খরচের কথা বলে ইউনিটপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, ব্লু মেরিন এনার্জি বর্তমানে আবাসিক গ্রাহকদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৪২ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের কাছ থেকে ৫২ টাকা আদায় করছে। ১ নভেম্বর থেকে উভয় শ্রেণির গ্রাহকের জন্য আরও ১০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটের দাম ৫২ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের ৬২ টাকা হবে। এমনিতেই বিদ্যুতের দাম বেশি, তার ওপর নতুন করে দাম বাড়ানোর ঘোষণায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

হোটেলমালিক আবদুর রহিম ও রহিম উল্লাহ বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি প্রিপেইড মিটারে রিচার্জের টাকা থেকে বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া এবং মিটার চার্জ আদায় নিয়েও গ্রাহকদের অসন্তোষ রয়েছে। অথচ সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু করা হয়েছিল।

আরও কয়েকজন গ্রাহক বলেন, দ্বীপের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুতের উচ্চ মূল্যের কারণে ভোগান্তিতে রয়েছেন। একদিকে নিয়মিত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে দামও বাড়ছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটননির্ভর প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।

পর্যটক বাড়ছে, সেন্ট মার্টিন ঝুঁকিতে

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্লু মেরিন এনার্জি লিমিটেড ও ব্লু মেরিন রিসোর্টের মালিক জাফর আহমদ পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ২৫০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে সিস্টেম লস বাদ দিয়ে বর্তমানে দৈনিক প্রায় ১৩৮ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই বিদ্যুৎ দিয়ে এক হাজারের বেশি গ্রাহকের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

জাফর আহমদ পাটোয়ারী বলেন, দ্বীপে ব্যাটারিচালিত ইজিবাইক বা টমটমের সংখ্যা পাঁচ শতাধিক। এসব যানবাহনের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। তবে তাঁর অভিযোগ, টমটমের ব্যাটারি চার্জের তিন ভাগের দুই ভাগই চোরাই সংযোগের মাধ্যমে নেওয়া হয়। এ ছাড়া প্রায় ৬০০টি বাসাবাড়ির মিটার থেকে কয়েক শ বাসাবাড়িতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে কর্মীরা বাসাবাড়ি কিংবা ব্যাটারি চার্জের গ্যারেজে গেলে তাঁদের মারধর করা হয়।

প্রকল্পের ব্যাটারির অবস্থাও খারাপ বলে জানান জাফর আহমদ পাটোয়ারী। তিনি বলেন, প্রকল্পের অধিকাংশ ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ১০ বছর মেয়াদের ব্যাটারিগুলো সাড়ে পাঁচ বছরের মধ্যেই অচল হয়ে পড়েছে। নতুন ব্যাটারি চীন থেকে আনার জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। ব্যাটারি আসতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে।

সেন্ট মার্টিন দ্বীপ

ইউনিটপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে জাফর আহমদ পাটোয়ারী বলেন, সম্প্রতি টানা সাত দিনের বৃষ্টিতে সৌরবিদ্যুৎ উৎপাদন অনেক কমে যায়। কখনো সফটওয়্যার বা সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণেও উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকে। তখন উচ্চক্ষমতার দুটি জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হয়।

জাফর আহমদ পাটোয়ারী বলেন, পর্যটন মৌসুমে দ্বীপে পর্যটক আসবেন। তখন ২৩০টির বেশি হোটেল-রিসোর্ট, ২০০টির বেশি রেস্তোরাঁ ও দোকানপাট চালু হবে। এতে দৈনিক বিদ্যুতের চাহিদা ৫০০ থেকে ৬০০ কিলোওয়াটে পৌঁছাতে পারে। সৌরবিদ্যুৎ থেকে পাওয়া যাবে প্রায় ১৮০ কিলোওয়াট। বাকি বিদ্যুৎ জেনারেটর চালিয়ে সরবরাহ করতে হবে। বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা। টেকনাফ থেকে দ্বীপে ডিজেল আনতে লিটারে আরও ৪০ টাকা খরচ হয়। এসব ব্যয় বিবেচনায় নিয়েই ইউনিটপ্রতি ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাফর আহমদ পাটোয়ারীর দাবি, প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেও এখন পর্যন্ত লাভের মুখ দেখেননি তিনি। সরকারি-বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে দ্বীপে আরও সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হলে বিদ্যুৎ সরবরাহের চাপ কমত, তাঁরাও লোকসানের মুখে পড়তেন না।

জেনারেটরের শব্দে কাছিমের প্রজননে বাধা

বঙ্গোপসাগরের মধ্যে প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপ নানা কারণে পরিবেশগত সংকটে রয়েছে। ১৯৯৯ সালে দ্বীপের জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কাছিমের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, এ এলাকায় পরিবেশের ক্ষতি করে—এমন কার্যক্রম নিষিদ্ধ।

তবে দ্বীপের বিভিন্ন এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ নির্মিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিকল্প জ্বালানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হয়। গভীর রাত পর্যন্ত জেনারেটরের একটানা শব্দ ও কম্পনে সৈকতে ডিম পাড়তে আসা মা কাছিমের স্বাভাবিক প্রজননপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের।

পরিবেশ অধিদপ্তরের সেন্ট মার্টিনে পরিচালিত কাছিম প্রজনন কেন্দ্রের স্বেচ্ছাসেবীদের সুপারভাইজার আবদুল আজিজ বলেন, জেনারেটরের শব্দ ও কম্পনে ভয় পেয়ে অনেক সময় মা কাছিম ডিম না পেড়েই গভীর সমুদ্রে ফিরে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের জেনারেটর বড় ধরনের ক্ষতি করছে। তাঁর হিসাবে, বিদ্যুতের চাহিদা মেটাতে বর্তমানে দ্বীপে ৩০০টির বেশি জেনারেটর রয়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, ১ নভেম্বর থেকে তিন মাসের জন্য সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সময় জেনারেটরের শব্দদূষণ এবং ব্যাটারিচালিত ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আবদুল কাদের গণি, নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজারনানা কারণে সেন্ট মার্টিনের অচল বিদ্যুৎকেন্দ্রটি সচল করা সম্ভব হয়নি। সেখানে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপের বিদ্যুৎ সংকট দূর হবে।

সরকারি উদ্যোগে বিদ্যুৎ চান দ্বীপবাসী

সেন্ট মার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে দ্বীপের পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশের সৈকত এলাকায় বায়ুবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা গেলে বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। বর্তমানে ব্যক্তিমালিকানাধীন সৌরবিদ্যুৎ প্রকল্প ছাড়া দ্বীপে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের বিকল্প ব্যবস্থা নেই।

সেন্ট মার্টিনের সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পিডিবির পরিত্যক্ত পাঁচ একর জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রভাবশালী একটি মহলের বাধায় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি বলে তাঁর অভিযোগ। ১৯৯৪ সালের ২ মে ঘূর্ণিঝড়ে সরকারি বিদ্যুৎকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ৩২ বছরে সেটি আর সংস্কার করা হয়নি। দ্বীপের প্রায় ১১ হাজার বাসিন্দার দুর্ভোগ কমাতে ওই জায়গায় সৌরবিদ্যুৎ বা বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা প্রয়োজন।

যে কারণে ১ নভেম্বর সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গণি প্রথম আলোকে বলেন, নানা কারণে সেন্ট মার্টিনের অচল বিদ্যুৎকেন্দ্রটি সচল করা সম্ভব হয়নি। সেখানে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপের বিদ্যুৎ সংকট দূর হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সদস্য লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনকে পরিকল্পিতভাবে সাজাতে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে। মহাপরিকল্পনায় দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে নির্দেশনা থাকবে।

আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, দ্বীপে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করতে হলে বিপুল পরিমাণ জমির প্রয়োজন, যা সেখানে পাওয়া কঠিন। এ ক্ষেত্রে দ্বীপের চারপাশের সমুদ্রে ১০টি বায়ুকল বা উইন্ড টারবাইন স্থাপন করা গেলে পুরো দ্বীপের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। এতে পরিবেশও সুরক্ষিত থাকবে।

নভেম্বর ২, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার

সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
বনানীতে দগ্ধ ফিলিপাইনি নারীর মৃত্যু
বনানীতে দগ্ধ ফিলিপাইনি নারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন।

নভেম্বর ২, ২০২৬
পায়ে লিখে এইচএসসি পাস, কলির স্বপ্ন বিসিএস জয়
পায়ে লিখে এইচএসসি পাস, কলির স্বপ্ন বিসিএস জয়

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। স্বাভাবিকভাবে কলম ধরার সুযোগও হয়নি কখনো। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ। ডান পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৫০ অর্জন করেছেন কলি রানী। রংপুরের কাউনিয়া কলেজের এই শিক্ষার্থীর লক্ষ্য এখন উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হওয়া।

নভেম্বর ২, ২০২৬
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নভেম্বর ২, ২০২৬
দিল্লির আধিপত্য থেকে মুক্তি ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না: জাবের
দিল্লির আধিপত্য থেকে মুক্তি ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না: জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, “দিল্লির আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা না গেলে রক্তের বিনিময়েও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত এখনো এর প্রত্যেকটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”

নভেম্বর ২, ২০২৬
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

ন্যূনতম মাসিক বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

নভেম্বর ২, ২০২৬
সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিলেন শ্রমিকরা
সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিলেন শ্রমিকরা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। এ সময় তাকে মারধর করে ব্যাগ, ক্যামেরা ও সাংবাদিকতার কাজে ব্যবহৃত মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে।

নভেম্বর ২, ২০২৬
সংসার-জনপ্রতিনিধির দায়িত্ব সামলে ৪৭ বছর বয়সে এইচএসসি পেরোলেন আমিনুল
সংসার-জনপ্রতিনিধির দায়িত্ব সামলে ৪৭ বছর বয়সে এইচএসসি পেরোলেন আমিনুল

বয়স তখন ২০ বছর। এসএসসি পাসের পর জীবিকার তাগিদ ও পারিবারিক দায়িত্বের কারণে থেমে যায় পড়াশোনা। এরপর কেটে গেছে ২৭ বছর। এই দীর্ঘ সময়ে সংসার সামলানোর পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে মনের ভেতর উচ্চশিক্ষার স্বপ্নটি কখনো হারিয়ে যায়নি। অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে বড় এক ধাপ এগিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম।

নভেম্বর ২, ২০২৬