সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে স্বামী মো. হারুনকে (৩২) হত্যার ঘটনায় প্রথম স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ...

স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে খুন করেন রত্না
জন্মের ছয় বছর আগেই দেখা, গুগলের তথ্য নিয়ে বললেন সাদিয়া

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে, নিজের বয়স নিয়ে এবার আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

জন্মের ছয় বছর আগেই দেখা, গুগলের তথ্য নিয়ে বললেন সাদিয়া
গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের কোন রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।

গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের কোন রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু
সিলেট বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ১৪ হাজার শিক্ষার্থীর আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য সিলেট শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সিলেট বোর্ডে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ১৪ হাজার শিক্ষার্থীর আবেদন
কিশোরগঞ্জে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখ...

কিশোরগঞ্জে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
স্বাস্থ্য খাত আধুনিকায়নে বরাদ্দে সরকারের সদিচ্ছা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় বরাদ্দ দিতে সরকারের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্য খাত আধুনিকায়নে বরাদ্দে সরকারের সদিচ্ছা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

জামায়াতকে চাপে রাখবে এনসিপি, নেপথ্যে দর–কষাকষির কৌশল
জামায়াতকে চাপে রাখবে এনসিপি, নেপথ্যে দর–কষাকষির কৌশল

জামায়াতকে চাপে রাখবে এনসিপি, নেপথ্যে দর–কষাকষির কৌশল

নভেম্বর ৯, ২০২৬
জামায়াতকে চাপে রাখবে এনসিপি, নেপথ্যে দর–কষাকষির কৌশল
জামায়াতকে চাপে রাখবে এনসিপি, নেপথ্যে দর–কষাকষির কৌশল

জামায়াতকে চাপে রাখবে এনসিপি, নেপথ্যে দর–কষাকষির কৌশল

নভেম্বর ৯, ২০২৬
এক নবজাতকের পিতৃত্ব দাবি দুই যুবকের, তড়িঘড়ি করে হাসপাতাল ছাড়লেন প্রসূতি
এক নবজাতকের পিতৃত্ব দাবি দুই যুবকের, তড়িঘড়ি করে হাসপাতাল ছাড়লেন প্রসূতি

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তানসম্ভবা এক নারীকে (২৭) ভর্তি করান এক যুবক। তিনি নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দেন। অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। পরদিন ওই হাসপাতালে হাজির হন আরেক যুবক। তিনিও ওই নবজাতকের পিতৃত্ব দাবি করেন।

এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নবজাতকের পিতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি দাবিতে বিব্রতকর অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই প্রসূতির বাবা তড়িঘড়ি করে মেয়েকে বাড়ি নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী পরিবারের এক নারীর সন্তান প্রসব করানো হয়। ওই নারীর বাবার বাড়ি বরিশাল সদর উপজেলায়। এর আগে শুক্রবার স্বামী পরিচয় দিয়ে ওই নারীকে হাসপাতালে ভর্তি করান বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাস চন্দ্র দাস।

তবে সন্তান জন্মের পরদিন গতকাল রোববার সকালে হাসপাতালে হাজির হন ঢাকার গাজীপুরের বাসিন্দা এমদাদুল হক। তিনিও নিজেকে ওই নারীর স্বামী দাবি করে বলেন, নবজাতকের বাবা তিনি।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। বিয়ের পর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। গর্ভে সন্তান আসার পর তিন মাস আগে ওই নারী বাবার বাড়ি বরিশালে আসেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের জেরার মুখে এমদাদুল বিয়ের কাবিননামা ও বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে দেখান।

তবে এমদাদুলের এসব দাবি অস্বীকার করেন প্রসূতি। তাঁর দাবি, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন।

এদিকে এমদাদুল হাসপাতালে উপস্থিত হওয়ার পর স্বামী পরিচয় দেওয়া সুভাস চন্দ্র দাস হাসপাতাল থেকে চলে যান। এ জন্য তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ওই নারীর প্রতিবেশী সঞ্জীব দাস দাবি করেন, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও ওই নারীর বাবার বাড়িতে যাতায়াত ছিল। ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা সুভাস চন্দ্র দাসের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিয়ে হয়। সুভাস জানতেন, চাকরির কারণে তাঁর স্ত্রী আগে ঢাকায় থাকতেন।

এ বিষয়ে বেসরকারি ওই হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত হয়েছি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উৎসুক লোকজন হাসপাতালে ভিড় করছিল। পরে ওই নারীর বাবা রোববার মেয়েকে বাড়িতে নিয়ে গেছেন।’

নভেম্বর ৯, ২০২৬
দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের
দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের

রাওয়ালপিন্ডি টেস্টে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে পাকিস্তান। তবে সেঞ্চুরি পাননি কেউ।

নভেম্বর ৯, ২০২৬
‘ফোকাস’ পেতে থানা-পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ
‘ফোকাস’ পেতে থানা-পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ

পুলিশের স্থাপনাকে লক্ষ্য করে ককটেল হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত পুলিশের তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, পুলিশের স্থাপনা বা এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে তা বেশি আলোচনায় আসে। অন্য স্থানে একই ঘটনা ঘটলে ততটা আলোচনা হয় না। এ কারণে হামলাকারীরা পুলিশের স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছেন।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে পল্লবী থানার ফটক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে গত শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

কয়েকটি ককটেল হামলার ধরন বিশ্লেষণ করে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা মোটরসাইকেলে ঘোরাফেরা করেন। সুবিধাজনক স্থানে পৌঁছে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। পুলিশের স্থাপনাগুলো লক্ষ্য করে উড়ালসড়কের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, উড়ালসড়কে পুলিশ সদস্যদের নিয়মিত টহল থাকে না। এই সুযোগ কাজে লাগাচ্ছেন হামলাকারীরা।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘ফোকাস’ পেতে পুলিশের স্থাপনাগুলোতে হামলা করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে ডিএমপি। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির ডিসি আকতার হোসেন গতকাল সাংবাদিকদের বলেছিলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে দাবি করেন তিনি।

পুলিশের একটি সূত্রের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিদেশে পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মসূচির অংশ হিসেবে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটছে বলে মনে করছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

দুই দিনে ১৫ স্থানে ককটেল, তিন যানে আগুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, আজ সকালে বনশ্রীর জে ব্লক এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বনশ্রীর জি-ব্লক এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকার সি এম এম কোর্টের সামনের রোডে ককটেল বিষফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রথম আলোকে আটক দুই ব্যক্তি হলেন—ফয়সাল ও সুকুমার হালদার। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ এর মধ্যে হবে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

পরে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শনিবার রাত ১০টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এভাবে বাসসহ বিভিন্ন যানে আগুনের ঘটনায় তারা উদ্বিগ্ন। এই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে তারা। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে করণীয় নিয়ে বৈঠকও হয়েছে।

পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা, গ্রেপ্তার ১২

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে গত ৫ নভেম্বর পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ডিএমপির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ১২।

অন্যদিকে ডিএমপি আজ পৃথক খুদে বার্তায় জানায়, গতকাল রোববার রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ককটেল উদ্ধার করার দাবি করেছে পুলিশ। এ ছাড়া গতকাল দিবাগত রাতে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লব নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নভেম্বর ৯, ২০২৬
‘গ্রাম্য গানবাজনা’ নিজ এলাকায়  বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ
‘গ্রাম্য গানবাজনা’ নিজ এলাকায় বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ

জি কে গউছের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

নভেম্বর ৯, ২০২৬
বলিউড তারকাদের দিওয়ালি উদ্‌যাপন, পরিবারের সঙ্গে অদেখা আনন্দময় মুহূর্ত
বলিউড তারকাদের দিওয়ালি উদ্‌যাপন, পরিবারের সঙ্গে অদেখা আনন্দময় মুহূর্ত

এবারের দিওয়ালি উদ্‌যাপনে বলিউড তারকাদের বেশির ভাগই সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। অন্তত তারকাদের নিজস্ব সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলো সে কথাই বলে।

নভেম্বর ৯, ২০২৬
১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২
১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান ও মোহাম্মদ মিঠুন। সেঞ্চুরি পেয়েছেন সৈকত আলীও। টানা ষষ্ঠ ম্যাচে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক।

নভেম্বর ৯, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।

নভেম্বর ৯, ২০২৬
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।

নভেম্বর ৯, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'

আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।

নভেম্বর ৯, ২০২৬
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি
২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনি

ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।

নভেম্বর ৯, ২০২৬
নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন
নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনা খরচে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও ডিজিটাল লেনদেনের সুযোগ নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

নভেম্বর ৯, ২০২৬
দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল
দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল

উপজেলা পর্যায়ে বিগত সরকারের আমলে নির্মিত প্রথম পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে নিছক ‘দুই রুমের স্থাপনা’ হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, “একটি টয়লেট ও ড্রেসিং রুমের মতো ছোট ঘর বানিয়ে সেটিকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল।

নভেম্বর ৯, ২০২৬
এক নবজাতকের ২ যুবকের পিতৃত্ব দাবি, চাঞ্চল্য
এক নবজাতকের ২ যুবকের পিতৃত্ব দাবি, চাঞ্চল্য

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে মায়ের কোলজুড়ে জন্ম নিয়েছে এক নবজাতক। সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুই যুবক। তাও একজন হিন্দু এবং আরেকজন মুসলিম।

নভেম্বর ৯, ২০২৬
মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: মাসুদ
মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: মাসুদ

পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

নভেম্বর ৯, ২০২৬
নোবিপ্রবিতে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
হান্নান মাসউদের আসন শূন্য চেয়ে করা রিট খারিজ
হান্নান মাসউদের আসন শূন্য চেয়ে করা রিট খারিজ

নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণার আবেদন জানিয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে সোমবার (৯ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।

নভেম্বর ৯, ২০২৬
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ৯, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল
এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে নিজ জেলার বাইরে থেকে নিজ জেলায় আসার সুযোগ রাখা হলেও একই জেলার এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ না রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ বিষয়ে ২০২৬ সালের বদলি নীতিমালার ৩.৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন আদালত।

নভেম্বর ৯, ২০২৬