এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে নিজ জেলার বাইরে থেকে নিজ জেলায় আসার সুযোগ রাখা হলেও একই জেলার এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ না রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ বিষয়ে ২০২৬ সালের বদলি নীতিমালার ৩.৪ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন আদালত।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
হান্নান মাসউদের আসন শূন্য চেয়ে করা রিট খারিজ

নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণার আবেদন জানিয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে সোমবার (৯ নভেম্বর) এ...

হান্নান মাসউদের আসন শূন্য চেয়ে করা রিট খারিজ
নোবিপ্রবিতে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নোবিপ্রবিতে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: মাসুদ

পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

মিনি স্টেডিয়ামের নামে দুটি টয়লেট নির্মাণ, ৩৮ লাখ টাকা লোপাট: মাসুদ
এক নবজাতকের ২ যুবকের পিতৃত্ব দাবি, চাঞ্চল্য

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে মায়ের কোলজুড়ে জন্ম নিয়েছে এক নবজাতক। সেই নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুই যুবক। তাও একজন হিন্দু এবং আরেকজন মুসলিম।

এক নবজাতকের ২ যুবকের পিতৃত্ব দাবি, চাঞ্চল্য
দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল

উপজেলা পর্যায়ে বিগত সরকারের আমলে নির্মিত প্রথম পর্যায়ের মিনি স্টেডিয়ামগুলোকে নিছক ‘দুই রুমের স্থাপনা’ হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, “একটি টয়লেট ও ড্রেসিং রুমের...

দুই রুমের স্থাপনাকে মিনি স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছে: আমিনুল

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আরামদায়ক পোশাক তৈরিতে ইল্লিয়ীনের নতুন ফেব্রিক টেকনোলজি
আরামদায়ক পোশাক তৈরিতে ইল্লিয়ীনের নতুন ফেব্রিক টেকনোলজি

নিজেদের পোশাকে নতুন তিনটি ফেব্রিক প্রযুক্তি যুক্ত করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। কটোকুল, কুলটেক ও সুপারএয়ার নামের এই তিন প্রযুক্তি কাপড়ের তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, শীতল অনুভূতি এবং বাতাস চলাচলের সুবিধার দিকে গুরুত্ব দেয়।

নভেম্বর ৯, ২০২৬
এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার নিয়ে সংসদকে জানালেন স্পিকার
এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার নিয়ে সংসদকে জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ইস্যু নিয়ে সংসদকে অবহিত করেছেন স্পিকার

নভেম্বর ৯, ২০২৬
বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি
বাংলাদেশের ফাইনালের স্বপ্ন এখনো ভাঙেনি

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর বাংলাদেশের প্রায় ১০ পয়েন্ট কমে গেছে। তবে এখনো বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে।

নভেম্বর ৯, ২০২৬
তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নভেম্বর ৯, ২০২৬
এনভিডিয়াপ্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো কে এই অ্যালিস, কেন তাঁকে ‘চীনের গুপ্তচর’ বলা হচ্ছে
এনভিডিয়াপ্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো কে এই অ্যালিস, কেন তাঁকে ‘চীনের গুপ্তচর’ বলা হচ্ছে

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সম্পর্ক চলাকালে অ্যালিসের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। হুয়াং লে নামেও পরিচিত এই নারী সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রকাশ্যে তাঁর সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়।

কে এই অ্যালিস হুয়াং

যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এই গুপ্তচরবৃত্তির খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধানের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য বেইজিং অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন।

নামের শেষাংশে মিল থাকলেও তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কোনো পারিবারিক সম্পর্ক নেই। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস সাবলীল ইংরেজি বলতে পারেন। এ ছাড়া বৈশ্বিক এআই চিপ শিল্পের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে।

অ্যালিস হুয়াং আবার হুয়াং লি নামেও পরিচিত। তিনি চীনের নাগরিক। তিনি সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের শীর্ষ নির্বাহী ছিলেন।

চীনের একটি তহবিল ডেটাবেসে অ্যালিসের ছবিসহ একটি প্রোফাইল পাওয়া যায়। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আগে এইচএসবিসিতে চাকরি করতেন। এ ছাড়া চীনের সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তবে প্রোফাইলের তথ্য এবং এটি কে তৈরি করেছেন, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

দুজনের সম্পর্ক যেভাবে সামনে এল

গত সপ্তাহে প্রকাশিত গণমাধ্যমের খবরে বলা হয়, এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং ও অ্যালিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি ‘অবিশ্বস্ত’ ছিলেন। এই ভুলের জন্য তিনি পরিবার ও কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের প্রথম কখন দেখা হয়েছিল বা তাঁদের প্রেমের সম্পর্ক কত দিন স্থায়ী ছিল, তা এখনো অস্পষ্ট। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে প্রথম তাঁদের একসঙ্গে পাশাপাশি বসে থাকার ছবি পাওয়া গেছে। যেখানে গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে তাঁদের পানীয় পান করতে দেখা গিয়েছিল।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঠিক একই সময়ে অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড কোটি কোটি ডলার মূল্যের উন্নত এআই মাইক্রোচিপ কেনা শুরু করে।

মোটামুটি বলা যায়, ২০২৪ ও ২০২৫ সালে প্রযুক্তি শিল্প খাতের বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং সরাসরি ভিডিওতে এই দুজনকে একসঙ্গে দেখা গেছে।

এনভিডিয়া পর্ষদের স্বাধীন তদন্ত

জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। গত রোববার প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়। তদন্তে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন হুয়াং। তবে পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানের ব্যবসায়িক গোপনীয়তা বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে মনে করার মতো কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি।

মেগাস্পিড কী ধরনের প্রতিষ্ঠান

নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা গত বছর এই সিদ্ধান্তে পৌঁছান, অ্যালিস হুয়াং গুপ্তচর হিসেবে জেনসেন হুয়াংকে লক্ষ্যবস্তু করেছিলেন।

সে সময় অ্যালিস মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ নির্বাহী ছিলেন বলে জানা যায়। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে এআই মডেল পরিচালনার জন্য কম্পিউটিং ক্ষমতা ভাড়া দেয়।

মেগাস্পিড এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ক্লাউড ব্যবসার অন্যতম প্রধান অংশীদার হিসেবে নিজেদের দাবি করে। সিঙ্গাপুর সরকারের নথি অনুযায়ী, এই প্রতিষ্ঠানটি আগে ‘সেভেনরোড ইন্টারন্যাশনাল’ নামে পরিচিত ছিল। এতে চীনের গেমিং কোম্পানি সেভেনরোডের সঙ্গে প্রতিষ্ঠানটির যোগসূত্র থাকার ইঙ্গিত পাওয়া যায়।

মেগাস্পিডের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে চীনে এনভিডিয়ার সবচেয়ে উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেগাস্পিডের মাধ্যমে চীনে এনভিডিয়ার চিপ সরবরাহ করা হচ্ছিল কি না, তা নিয়ে ২০২৪ সাল থেকেই তদন্ত করছে ওয়াশিংটন। এ ছাড়া সিঙ্গাপুরের কর্তৃপক্ষও ২০২৫ সালে প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজখবর নেয় এবং অ্যালিস হুয়াংকে জিজ্ঞাসাবাদ করে।

চিপ পাচারের এই তদন্ত নিয়ে গত বছর প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। তবে ২০২৫ সালের ডিসেম্বরে সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে মেগাস্পিড। তাদের দাবি, প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকর ইঙ্গিত দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেগাস্পিডের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে জানা যায়, সেটি আসলে একটি আবাসিক বাসার নম্বর। ফোন ধরা ব্যক্তি জানান, তিনি এই কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না। এ বিষয়ে মন্তব্যের জন্য সিঙ্গাপুর পুলিশ ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

নভেম্বর ৯, ২০২৬
নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি
নিচে বাসে আগুন, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে ধোঁয়া, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়।

নভেম্বর ৯, ২০২৬
জলে, পাহাড়ে, তারার ছায়ায়
জলে, পাহাড়ে, তারার ছায়ায়

লঞ্চের ডেকে দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়ছে, আর আমরা ছবি তুলতে তুলতে হেসে গড়িয়ে পড়ছি। রিজাব বাজার থেকে পৌঁছালাম লংগদু উপজেলার কাপ্তাই ইকো ভ্যালি রিসোর্টে। আমাদের থাকার জায়গা ছিল জুমঘর, বাঁশ আর খড়ের তৈরি, লেকের ওপর দাঁড়িয়ে আছে। কাঠের সাঁকো বেয়ে ঘরে যেতে হয়, নিচে টলটলে কাপ্তাই লেকের জল।

নভেম্বর ৯, ২০২৬
পাকিস্তানে বাসা থেকে টিভি অ্যাঙ্করের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
পাকিস্তানে বাসা থেকে টিভি অ্যাঙ্করের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে রাবিয়া আহসান নামে এক টিভি অ্যাঙ্কর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল রোববার নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান সুখেরা সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে চলতি বিষয়সংক্রান্ত টক শো সঞ্চালনা করা রাবিয়ার মরদেহ গতকাল গুলশানাবাদের নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর ঘাড়ের নিচের অংশে গুলির ক্ষত পাওয়া গেছে। তাঁর ভাইয়ের করা অভিযোগের ভিত্তিতে স্বামী আহসানকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার সদর বেরুনী থানায় এফআইআর করা হয়েছে। আজ অভিযুক্ত আহসানকে এরিয়া ম্যাজিস্ট্রেট তালাত ওয়াহিদের আদালতে হাজির করে পুলিশ তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা তদন্তকারীদের ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেবে।

আদালতের নির্দেশের পর পুলিশ তদন্তের স্বার্থে আসামি আহসানকে হেফাজতে নেয়। এই মামলার প্রধান অভিযুক্ত আহসান ২ দিন পুলিশ হেফাজতে থাকবেন।

রিমান্ডের মেয়াদ শেষ হলে আসামিকে আবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশের মতে, ৪১ বছর বয়সী রাবিয়ার দুটি কন্যাসন্তান রয়েছে। গুলির ঘটনার সময় তারা নানির সঙ্গে বাড়ির উঠানে বসে ছিল।

এর আগে পুলিশ জানিয়েছিল, তাঁদের বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, নিহত রাবিয়ার স্বামী দাবি করেছেন গুলিটি দুর্ঘটনাবশত বেরিয়ে গিয়েছিল।

সিপিও সুখেরা জানিয়েছেন, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির টিম দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। রাবিয়ার মৃত্যুর খবরে ব্যাপক শোকের ছায় নেমে এসেছে। তাঁর বহু সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

আসিফা ভুট্টো-জারদারি ‘এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন’ এবং সত্য প্রকাশ ও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

গত আগস্টে রাওয়ালপিন্ডির বাসভবনে ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া এক্সিকিউটিভ হিনা জাভেদের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রেসিডেন্ট জারদারি বলেন, একই শহর এলাকায় আরেকজন কর্মজীবী নারীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ধরন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি।

নভেম্বর ৯, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে
সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ৯, ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।

নভেম্বর ৯, ২০২৬
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।

নভেম্বর ৯, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'
পত্রিকা: 'রাজধানী জুড়ে বোমার ছক'

আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।

নভেম্বর ৯, ২০২৬
দুই মামলায় জামিন পেলেন শাহজাহান ওমর
দুই মামলায় জামিন পেলেন শাহজাহান ওমর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী ও মিরপুরে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা পৃথক দুই মামলায় ঝালকাঠি-১ আসনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে আদাবরে জুলাই যোদ্ধা ইসহাক জমাদ্দার হত্যা মামলায় তার জামিনের বিষয়ে রুল জারি করেছেন আদালত।

নভেম্বর ৯, ২০২৬
‘আমি প্রস্তুত’ কীসের ইঙ্গিত দিলেন ঐশী?
‘আমি প্রস্তুত’ কীসের ইঙ্গিত দিলেন ঐশী?

হলুদ শাড়ি, স্নিগ্ধ সাজ আর ভাবনাময় দুটি ইংরেজি বাক্য; সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নজর কেড়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।

নভেম্বর ৯, ২০২৬
শ্রমিকদের চিকিৎসায় ৬ শিল্পাঞ্চলে হবে বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
শ্রমিকদের চিকিৎসায় ৬ শিল্পাঞ্চলে হবে বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

নভেম্বর ৯, ২০২৬
নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

নভেম্বর ৯, ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ‘ঘরভর্তি পণ্য’ উপহার পেলেন শতরুপা
ওয়ালটন ফ্রিজ কিনে ‘ঘরভর্তি পণ্য’ উপহার পেলেন শতরুপা

খুলনায় ওয়ালটন ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস।

নভেম্বর ৯, ২০২৬
সার পাওয়া নিয়ে শঙ্কা, মহাসড়ক অবরোধ কৃষকদের
সার পাওয়া নিয়ে শঙ্কা, মহাসড়ক অবরোধ কৃষকদের

রাজশাহীর গোদাগাড়ীতে চাহিদা অনুযায়ী ডিএপি সার না পাওয়ার আশঙ্কায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নভেম্বর ৯, ২০২৬
গাজী নজরুলকে গ্রেপ্তারের তথ্য সংসদকে জানালেন স্পিকার
গাজী নজরুলকে গ্রেপ্তারের তথ্য সংসদকে জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নভেম্বর ৯, ২০২৬
বগুড়ায় রঙিন ফুলকপির চারা উৎপাদনে সাফল্য, বাড়ছে কৃষকদের আগ্রহ
বগুড়ায় রঙিন ফুলকপির চারা উৎপাদনে সাফল্য, বাড়ছে কৃষকদের আগ্রহ

বাংলাদেশে সাধারণত সাদা রঙের ফুলকপি দেখা যায়। সাম্প্রতিক সময়ে রঙিন ফুলকপি, বিশেষ করে হলুদ ও বেগুনি রঙের ফুলকপির দেখা মিলছে ক্ষেতে ও বাজারে। এসব ফুলকপির প্রতি মানুষের আগ্রহ বেশি, তাই বাড়ছে চাহিদাও। এ কারণেই রঙিন ফুলকপি চাষে আগ্রহ বাড়ছে চাষিদেরও।

নভেম্বর ৯, ২০২৬