স্কুল সকালেই শুরু করতে হয় কেন

ঢাকার বিদ্যালয়গুলোতে শীতকালীন সময়ে সকাল আটটা এবং গ্রীষ্মকালীন সময়ে সকাল সাড়ে সাতটায় কার্যক্রম শুরু হওয়ার সময়সূচি রয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে একক কোনো সময়সূচি নেই। কোনো স্কুলে সকালে ক্লাস শুরু হয়, আবার কোনো স্কুলে রয়েছে প্রভাতি ও দিবা শাখা। অর্থাৎ স্কুলভেদে সময় আলাদা হলেও দিনের প্রথম ভাগেই পড়াশোনা শুরু করার চল বেশ পরিচিত।

ইউক্রেনে মানবিক সহায়তা কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে মানবিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে মানবিক সহায়তা কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
‘আমি নাহিদ ইসলামের ভক্ত’— এনসিপির অনুষ্ঠানে শিল্পী আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, তিনি সংসদ সদস্য ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের ভক্ত।

‘আমি নাহিদ ইসলামের ভক্ত’— এনসিপির অনুষ্ঠানে শিল্পী আসিফ
বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো

বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের ৮৬ শতাংশের বিচার হয়নি। ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বে ১৮৯ জন সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নিহত...

বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
স্বর্ণের দামে বড় লাফ, আজ প্রতি ভরি যত টাকায় বিক্রি

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

স্বর্ণের দামে বড় লাফ, আজ প্রতি ভরি যত টাকায় বিক্রি
গাজীপুরে শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর গুজব: পুলিশ

গাজীপুরে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে দাবি করেছে জেলা পুলিশ।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর গুজব: পুলিশ
‘মধুবালা আপার কবরের ভেতর আব্বা প্রচুর আতর ঢেলেছিলেন’

বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুবালা। রুপালি পর্দায় সবাই তাকে এই নামে চিনলেও তার আসল নাম মমতাজ জাহান বেগম।

‘মধুবালা আপার কবরের ভেতর আব্বা প্রচুর আতর ঢেলেছিলেন’

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর
আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর

মাজিদ তাঁদের সামনে টাকার বান্ডিল গুনলেন। জানালেন, লর্ডস টেস্টে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ কখন নো বল করবেন, সেটিও ঠিক করা আছে।

নভেম্বর ৩, ২০২৬
যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া
যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া

রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে গত শনিবার বিকেলে বাসে করে কারওয়ান বাজার আসেন শিহাব উদ্দিন। উদ্দেশ্য কারওয়ান বাজারে বাটার একটি বিক্রয়কেন্দ্র থেকে ভালোমানের জুতা কেনা। কিন্তু বাটার জুতা কিনতে সেই মিরপুর থেকে কারওয়ান বাজারে কেন?

শিহাব বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি টিউশনি করে নিজের খরচ চালান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নতুন জুতা কেনা প্রয়োজন। কিন্তু হাতে বেশি টাকা নেই। এক বন্ধুর কাছে শুনেছেন যে কারওয়ান বাজারে মেট্রোস্টেশনের পাশে বাটার শোরুমে বিশেষ ছাড়ে সারা বছর জুতা বিক্রি হয়। এ জন্য এখানে এসেছেন।

অবশ্য জুতা কিনতে শিহাবের লম্বা পথ আসার কষ্ট একেবারে বৃথা যায়নি। মাত্র ৬০০ টাকায় এক জোড়া জুতা কিনেছেন তিনি। জুতা কিনে ফেরার পথে শিহাব প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে আমার খুবই উপকার হলো। এই জুতা অন্য শোরুম থেকে কিনলে প্রায় এক থেকে দেড় হাজার টাকা লাগত। প্রায় ৬০ শতাংশ ছাড়ে কিনতে পেরেছি।

শিহাবের মতো অনেকেই এখানে আসেন কম দামে জুতা কিনতে। বাটার এই শোরুমটি কারওয়ান বাজারে বিএসইসি ভবন এবং মেট্রোস্টেশনের পাশে অবস্থিত। বিক্রয়কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের জুতার প্রকৃত মূল্যের ওপরে ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে।

কারা কেনেন এই জুতা

শোরুমটিতে জুতার দরদামের খোঁজখবর নেওয়ার সময় কথা হয় হাফিজুর রহমানের সঙ্গে। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা। থাকেন সাভারে। গত শনিবার বন্ধের দিনে প্রয়োজনীয় কাজে কারওয়ান বাজার এলাকায় এসেছিলেন। কাজ শেষে ফেরার পথে এই শোরুমে ঢুঁ মেরেছেন।

জানতে চাইলে হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার চাকরির শুরুর দিকে যখন বেতন কম ছিল, তখন থেকে এখানে আসি। এটা তো বাটার জুতাই। কাজ চলে যায়। বাইরের নন-ব্র্যান্ড জুতার চেয়ে এটি তুলনামূলক ভালো। তবে সব সময় আমার পায়ের সাইজের জুতা পাওয়া যায় না। এ জন্য মাঝেমধ্যেই এখানে আসি।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘বিশেষ করে যাঁরা নতুন চাকরি শুরু করেছেন, (যাঁদের আয় কম) ও শিক্ষার্থীদের ফরমাল জুতার প্রয়োজন হয়, তাঁদের জন্য এটি খুব ভালো একটি জায়গা।’

আরেক ক্রেতা জাকির হোসেন কারওয়ান বাজারে একটি পাঁচতারকা হোটেলে চাকরি করেন। তিনি ৮০০ টাকায় একটি শু কিনেছেন। এটির মূল দাম ছিল ১ হাজার ৯৯৯ টাকা। জাকির হোসেন বলেন, ‘এ নিয়ে চারবার আমি এ শোরুম থেকে জুতা কিনেছি। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও এখান থেকে জুতা কিনেছি।’

এখান থেকে নেওয়া জুতার মান কেমন ছিল, জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘একটু উনিশ-বিশ হতে পারে। তবে মান ভালোই বলা যায়। অনেক দিন ধরে এখান থেকে কেনা জুতা ব্যবহার করছি।’

শোরুমের কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষই এখানে আসেন। বিশেষ করে অফিসগামী মানুষজনের আনাগোনা বেশি থাকে।

দাম কতটা কম

বাটার এই শোরুম ঘুরে দেখা যায়, এখানে চামড়ার তৈরি শু, জুতা, স্যান্ডেল, স্পঞ্জ বিক্রি হয়। আবার কৃত্রিম চামড়ার তৈরি কেডস, জুতাও রয়েছে এখানে। এই শোরুম থেকে বছরে ৮০ হাজার থেকে ১ লাখ জোড়া জুতা বিক্রি হয়।

বাটার এই শোরুমে বিভিন্ন ধরনের জুতার প্রকৃত মূল্যের ওপরে ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়। এই অফার সারা বছরই চলে। চামড়ার জুতা ও শুয়ের দাম সর্বনিম্ন ২৫০ টাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা (ছাড়কৃত মূল্যে) পর্যন্ত আছে। তবে বেশির ভাগ জুতা ২৫০-৬০০ টাকায় কেনা যায়। আর কেডস ও শু বিক্রি হয় ১০০০-১২০০ টাকায়।

শোরুমজুড়ে একটি উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে ছেলেমেয়েদের স্কুল জুতা। এসব জুতা ছাড়কৃত মূল্যে ৩০০-৪০০ টাকায় বিক্রি হয়, যার প্রকৃত দাম ৮৯৯-৯৯৯ টাকা। এ ছাড়া বিভিন্ন কারখানার কর্মীদের নিরাপত্তা জুতা বা সেইফটি শু বিক্রি হয় ৯০০ টাকা দামে, যার প্রকৃত মূল্য ২ হাজার ২০০ টাকা। বাটার শোরুমে হাস পাপিসের শু ও নর্থস্টারের স্নিকার দেখা গেল। এর মধ্যে হাস পাপিসের ছাড়কৃত মূল্য ২ হাজার এবং নর্থস্টারের দাম ৭০০ টাকা রাখা হচ্ছে। এ ছাড়া বাটার ঐতিহ্যবাহী চামড়ার জুতা ও ফ্লোর স্যান্ডেল ৩০০ টাকায় বিক্রি হয়। আর স্পঞ্জ স্যান্ডেলের দাম রাখা হয় মাত্র ৪৫ টাকা।

তবে জুতা কিনতে এসে সংশয়েও থাকেন অনেক গ্রাহক। গত শনিবার সন্ধ্যায় এই শোরুমে এসেছিলেন সানজিদা আক্তার নামের একজন ক্রেতা। তিনি শোরুমটিতে বেশ কিছুক্ষণ ঘুরেও জুতা না কিনে ফেরত যাচ্ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানতাম না যে এখানে এত ছাড়ে জুতা বিক্রি হয়। তবে এসে দেখলাম অনেক কম দাম। কিন্তু বেশ কিছু জুতার মান কমে গিয়েছে বলে মনে হয়েছে। টাকা খরচ করে কিনলে ভালো হবে কি না মনে এই সন্দেহ থাকায় শেষমেষ জুতা না কিনেই ফিরছিলাম।’

কেন এই মূল্যছাড়

বাটার শোরুমের এক কর্মী জানান, বাটার কারখানায় জুতা উৎপাদনের পরে সেগুলোর মান যাচাই করা হয়। মান যাচাইয়ে (কিউসি) যেসব জুতা আটকে যায়, সেগুলোর মধ্যে তুলনামূলক ভালো জুতাগুলো এই শোরুমে ছাড়কৃত মূল্যে বিক্রির জন্য পাঠানো হয়।

ওই কর্মী আরও বলেন, ‘আপনি সাধারণ চোখে জুতা তৈরির এই ভুল হয়তো ধরতে পারবেন না। মান পরীক্ষায় উত্তীর্ণ জুতার মতোই অনেকটা টেকসই হয়। তবে কোনো জুতায় খুব বড় ত্রুটি থাকলে সেটি এখানেও বিক্রির জন্য আনা হয় না।’

জানা গেছে, রাজধানীতে বাটার মূল্যছাড়ের এমন দোকান একটিই। এর বাইরে টঙ্গীতে বাটার কারখানার সামনে এমন আরেকটি শোরুম রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত কারওয়ান বাজারের বিক্রয়কেন্দ্রটি খোলা থাকে। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ।

নভেম্বর ৩, ২০২৬
জানালা ও জলের ক্ষুধা
জানালা ও জলের ক্ষুধা

ক্ষুধার তীব্রতা—তোমার ঘর গেরস্থালি
জানালা ও জলেদের বাহারি আহারের!

জেলেদের মতো বুকের জালে মাছেদের মতো কত দিন তুলে নাও না,
কত দিন শীতের রাতের পাখি হয়ে গা ঘেষো না।

কতগুলো চাঁদ ক্ষয়ে রাত গেল দিনের ভোগে
কেবল আমাদের সময়ের সময় ভাগে হলো না!

ক্ষুধারা দিন দিন বেড়ে চলছে..
বেড়ে চলছে জুতোর গ্লানির মতো
পায়ের প্রতিধ্বনি...

তবু পা ও জুতো আলাদা হয় না!
আলাদা হয় না চুম্বন ও চুম্বক
আলাদা হয় না থাল ও ভাতের মাখামাখি!

তেমনই তুমি–আমি দূর বনে আঁধারে ঝাউ পাতা
দুলছি বাতাসের প্রহসনে, ঘড়ির অনশনে
কাঁটার কটাক্ষে অপেক্ষার উপেক্ষাই!

নভেম্বর ৩, ২০২৬
নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন
নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে চারটি পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা, ভিসার আবেদনপ্রক্রিয়া এবং কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদেও পরিবর্তন আনা হয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নিয়ম অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। ছুটির সময়ে পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে। আগে এ ধরনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের ক্ষেত্রে সীমাহীন সুযোগ ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স

ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন—

নতুন নিয়মে ভিসার শর্ত পূরণে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলতে পারবেন কি না, তা নির্ধারণে এ বিষয়টি বিবেচনা করা হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় থাকলে ভিসার আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে স্থগিত করতে পারবে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আগে যে পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়া যেত, তার পরিধিও বাড়ানো হয়েছে।

এ পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার শর্ত পূরণের পাশাপাশি নিউজিল্যান্ডের নিয়ম মেনে চলে, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হার্ভার্ডের লিড ফেলোশিপ, অনলাইনের পাশাপাশি কেমব্রিজে ছয় সপ্তাহের প্রশিক্ষণ

কোর্স শেষে বাড়ল অতিরিক্ত সময়—

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের সময় এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার যে নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত থাকছে।

আগের নিয়মে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর নির্ভর করে ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হতো। এখন প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পর অতিরিক্ত দুই মাস সময় পাবেন শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন নিয়ম অনুযায়ী নিজেদের ভিসার শর্ত, কাজের অনুমতি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনায় নতুন সীমার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা

নভেম্বর ৩, ২০২৬
চাকরির অভিজ্ঞতা নেই, সিভিতে তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ের যে যে কাজ
চাকরির অভিজ্ঞতা নেই, সিভিতে তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ের যে যে কাজ

‘অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না, কিন্তু চাকরি না করলে অভিজ্ঞতা হবে কীভাবে?’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি পরিচিত এক প্যারাডক্স। বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতার চাহিদা থাকে। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রারম্ভিক পর্যায়ের চাকরি পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব অভিজ্ঞতা সঠিকভাবে সিভিতে তুলে ধরতে হবে।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় করা গবেষণা, জরিপ ও মাঠকাজ, কর্মশালা এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা চাকরির আবেদনে কাজে লাগতে পারে। এ ছাড়া ক্লাবের কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতাও নিয়োগদাতাদের কাছে গুরুত্বপূর্ণ।

কোর্সের কাজও হতে পারে অভিজ্ঞতার প্রমাণ

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অংশ হিসেবে লেখা গবেষণাপত্র বা টার্ম পেপার সিভিতে যুক্ত করা যায়। তবে সব অ্যাসাইনমেন্টের তালিকা না দিয়ে চাকরির সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য কাজগুলো বেছে নেওয়া ভালো।

যেমন একজন শিক্ষার্থী শ্রমবাজার, সামাজিক বৈষম্য বা জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন বিষয়ে গবেষণা করতে পারেন। তবে চাকরির আবেদনের সময় সংশ্লিষ্ট পদের সঙ্গে প্রাসঙ্গিক কাজগুলোই সিভিতে তুলে ধরা উচিত।

যুক্তরাষ্ট্রের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার নির্দেশিকায় সিভিতে গবেষণার অভিজ্ঞতা তুলে ধরার বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এতে গবেষণার শিরোনাম, প্রতিষ্ঠানের নাম, নিজের দায়িত্ব, কাজের সময়কাল ও ব্যবহৃত পদ্ধতি উল্লেখ করতে বলা হয়েছে।

পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন

গবেষণা ও মাঠকাজের অভিজ্ঞতা—

শিক্ষার্থীরা একাডেমিক কাজের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ ও জরিপে অংশ নেন। এসব কাজের মাধ্যমে অর্জিত দক্ষতা সিভিতে উল্লেখ করা যেতে পারে। তবে সিভিতে শুধু ‘মাঠকাজ করেছি’ লিখলে হবে না। কাজের স্থান, গবেষণার উদ্দেশ্য, ব্যবহৃত পদ্ধতি এবং ফলাফল বিশ্লেষণে নিজের ভূমিকা কী ছিল, তা উল্লেখ করা উচিত।

আশরাফুল ইসলাম, এসিআইয়ের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক‘বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কাজ গুরুত্বপূর্ণ। যেমন ডিবেট ক্লাব, ক্যারিয়ার ক্লাবসহ অন্যান্য ক্লাবে কী কী দায়িত্ব পালন করেছেন, কোন পদে ছিলেন এগুলো দেখা হয়।’

শিক্ষকের সঙ্গে কাজের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ—

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষকদের সঙ্গে গবেষণা বা অন্যান্য একাডেমিক কাজে যুক্ত হওয়ার সুযোগ থাকে শিক্ষার্থীদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টিচিং অ্যাসিস্ট্যান্ট (টিএ) বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (আরএ) হিসেবে কাজ করতে পারেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যাপক তাঁদের কাজের অভিজ্ঞতার সনদ দিতে পারেন।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এ-সংক্রান্ত নীতিমালা থাকলে ভালো হতো। এ ছাড়া কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতার সনদও শিক্ষার্থীদের কাজে লাগবে।

শিক্ষকের সঙ্গে গবেষণা, পাঠদান-সহায়ক কাজ বা কোনো প্রকল্পে যুক্ত থাকার অভিজ্ঞতা সিভিতে আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে।

সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ: ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ প্রস্তুতিতে করণীয়

নিয়োগদাতারা কীভাবে দেখেন—

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ সিভিতে তুলে ধরার পাশাপাশি নিয়োগদাতারা এসব অভিজ্ঞতাকে কীভাবে মূল্যায়ন করেন, সেটিও গুরুত্বপূর্ণ।

এসিআইয়ের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেশির ভাগ সদ্য স্নাতকের কাজের অভিজ্ঞতা থাকে না। এ ক্ষেত্রে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও প্রাসঙ্গিক দক্ষতা, বিশেষ করে কারিগরি দক্ষতা আমরা বিবেচনা করি। মাঠকাজ ও গবেষণা কার্যক্রমও গুরুত্বপূর্ণ। প্রারম্ভিক পর্যায়ের পদে প্রার্থীদের অভিজ্ঞতা না থাকলেও একাডেমিক ও গবেষণা কার্যক্রম তাঁদের প্রতিযোগিতায় এগিয়ে রাখে।’

মো. আকতার হোসেন আরও বলেন, এগুলো পেশাগত অভিজ্ঞতার বিকল্প নয়, তবে প্রারম্ভিক পর্যায়ের চাকরির ক্ষেত্রে এগুলোর গুরুত্ব রয়েছে।

সহশিক্ষা কার্যক্রমও গুরুত্বপূর্ণ—

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করে। নিয়োগদাতারা শুধু শিক্ষাগত যোগ্যতা বা ফলাফল দেখেন না। তাঁরা প্রার্থীর যোগাযোগের দক্ষতা, দায়িত্ব নেওয়ার মানসিকতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতাও বিবেচনা করেন। সহশিক্ষা কার্যক্রমে অর্জিত অভিজ্ঞতা এসব দক্ষতার প্রমাণ হিসেবে সিভিতে তুলে ধরা যায়।

এসিআইয়ের মানবসম্পদ বিভাগের আরেক সহকারী ব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কাজ গুরুত্বপূর্ণ। যেমন ডিবেট ক্লাব, ক্যারিয়ার ক্লাবসহ অন্যান্য ক্লাবে কী কী দায়িত্ব পালন করেছেন, কোন পদে ছিলেন এগুলো দেখা হয়। তবে এসব কাজের প্রমাণপত্র বা সনদ সংগ্রহ করে রাখা গুরুত্বপূর্ণ।’

নভেম্বর ৩, ২০২৬
আর্জেন্টিনাকে ‘মিথ্যে’ বলেছে মেসির পা জোড়া
আর্জেন্টিনাকে ‘মিথ্যে’ বলেছে মেসির পা জোড়া

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর দুর্দান্ত খেলছেন লিওনেল মেসি। সেই আগের মতোই আলো ছড়ানো পারফরম্যান্স।

নভেম্বর ৩, ২০২৬
ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার
ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার

একসময় তাঁদের মূল পারিবারিক ব্যবসা ছিল ঘি। সময়ের সঙ্গে সেই ব্যবসার পরিসর বদলেছে, ঘিয়ের গণ্ডি পেরিয়ে মিষ্টির জগতে পা রেখেছেন তাঁরা। দুধ, ছানা, ক্ষীর আর চিনির মিশেলে তৈরি হয়েছে নতুন পরিচয়। বেড়েছে কর্মীর সংখ্যা, বিস্তৃত হয়েছে ব্যবসা। ঘি থেকে মিষ্টির জগতে আসা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে এখন তৈরি হয় প্রায় ১৮৫ ধরনের মিষ্টি। সারা দেশে রয়েছে প্রায় ৪৫টি শাখা। মুন্সিগঞ্জের বালাশুরে প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের পারিবারিক পূজার আয়োজন দেখতে গিয়ে তাঁদের এই দীর্ঘ মিষ্টির যাত্রার গল্প শুনলেন তারেক হাসান সরকার

পুরান ঢাকার ভোর, দুধ চা আর প্রাণহরা

দুধ ও দুগ্ধজাত পণ্যের সঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের উদ্যোক্তাদের দীর্ঘদিনের সম্পর্ক। ব্রিটিশ আমলে ঘিয়ের ব্যবসা করতেন তাঁদের পূর্বপুরুষেরা। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বর্তমান পরিচালকদের একজন দীপক কুমার ঘোষ জানালেন, দুধ ও ঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসাকে আরও বিস্তৃত করার চিন্তা থেকেই মিষ্টি তৈরির উদ্যোগ। ঘি দিয়ে শুরু হয়েছিল যে ব্যবসা, সেখানে একসময় জায়গা করে নেয় রসগোল্লা, চমচম, কালোজামসহ নানা ধরনের মিষ্টি।

অভিজ্ঞ কারিগরের হাতের গুণেই অনেক সময় একটি মিষ্টি অন্যটির চেয়ে আলাদা হয়ে ওঠে

তাঁদের আদি দোকানটির নাম কিন্তু বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার নয়। পুরান ঢাকায় গড়ে ওঠা প্রথম দোকানটির নাম ছিল ‘দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডার’। একসময় প্রতিষ্ঠানটির সকালের নাশতা ছিল বেশ জনপ্রিয়। নাশতার সঙ্গে থাকত দুধ চা। তবে তখনো দোকানটির সবচেয়ে জমজমাট পণ্য ছিল ঘি। আর ছিল বিশেষ ধরনের ‘প্রাণহরা’, স্বাদে ও প্রস্তুতপ্রণালিতে যা ছিল অন্য সব মিষ্টির চেয়ে আলাদা। এই মিষ্টির ইতিহাস প্রায় শত বছরের পুরোনো। সাগরকলা দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হতো এই মিষ্টি। তবে এর প্রস্তুতপ্রণালির সঙ্গে যুক্ত দক্ষ কারিগরেরা এখন আর বেঁচে নেই। এ কারণে আগের মতো করে প্রাণহরা তৈরি করাও কঠিন হয়ে পড়েছে।

পরবর্তী ধাপে ১৯৮১ সালে প্রয়াত রমেশচন্দ্র ঘোষের হাত ধরে কলাবাগানে যাত্রা শুরু করে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার’।

কম কেনার নতুন চ্যালেঞ্জ ‘নো-বাই’ কী, টাকা সঞ্চয়ে উপকারী?

১৮৫ রকম মিষ্টির ভিড়ে চেনা স্বাদ

ঘোষ পরিবারের আরেক সদস্য প্রমিত কুমার ঘোষের ভাষ্য অনুযায়ী, ঠাকুরদার বাবার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত চার প্রজন্ম মিষ্টান্ন ভান্ডারের ব্যবসার সঙ্গে যুক্ত। এক প্রজন্ম যে অভিজ্ঞতা অর্জন করেছে, পরের প্রজন্ম তা ধারণ করেছে নিজেদের মতো করে। সময়ের সঙ্গে ব্যবসার পরিসর বদলেছে, ব্যবসার মূল ভিত্তি এখনো পারিবারিক সম্পর্ক। এখনো ব্যবসাটি পরিবারের ২৪ সদস্য মিলে পরিচালনা করছেন।

দুধের মান, ছানার ঘনত্ব, ক্ষীরের প্রস্তুতি, চিনির পরিমাণ কিংবা রসের মিশ্রণ—সবকিছুর ওপর নির্ভর করে মিষ্টির চূড়ান্ত স্বাদ

সময়ের সঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির তালিকায় যুক্ত হয়েছে নতুন মিষ্টি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৮৫ ধরনের মিষ্টি তৈরি হয় বলে জানিয়েছেন এর প্রতিনিধি। পরিচিত মিষ্টির পাশাপাশি রয়েছে নানা ধরনের মালাই, ক্ষীর ও বিশেষ প্রণালিতে তৈরি মিষ্টান্ন। রসগোল্লা, লালমোহন, কালোজাম, চমচম ও ক্ষীর চমচমের মতো মিষ্টি সারা বছরই ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে। এ ছাড়া রসমালাই, সরমালাই, ক্ষীরমালাই, মালাই চপ, ইন্দ্রাণী ভোগ, জাফরানি ভোগ ও কাশ্মীরি চমচমের মতো মিষ্টিও তৈরি করা হয়। এত বৈচিত্র্যের মধ্যেও কিছু মিষ্টি রয়েছে, যেগুলোর সঙ্গে ঋতুর সম্পর্ক গভীর। সেগুলো সারা বছর পাওয়া যায় না। উপকরণের স্বাভাবিক বৈশিষ্ট্য ও নিজস্ব প্রস্তুতপ্রণালি বজায় রাখতে নির্দিষ্ট মৌসুমেই তৈরি করা হয় কয়েক ধরনের মিষ্টি। যেমন শীত এলে ক্ষীর কদমের চাহিদা বাড়ে।

আপনি কি মিষ্টি খেতে পছন্দ করেন? জেনে নিন, আপনি মানুষ হিসেবে কেমন

আর কমলাভোগের গল্পটি আরও আলাদা। প্রমিত কুমার ঘোষের ভাষ্য অনুযায়ী, কমলার খোসা বেটে ছানার সঙ্গে বিশেষ প্রক্রিয়ায় মিশিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। কমলার মৌসুমেই এটি তৈরি করা হয়। অনেক দোকানে সারা বছর কমলাভোগ বিক্রি হলেও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার নিজস্ব প্রস্তুতপ্রণালি অনুসরণ করে নির্দিষ্ট মৌসুমে এটি তৈরি করে বলে জানান তিনি। এখানে মিষ্টির স্বাদ শুধু চিনি, দুধ কিংবা ছানার ওপর নির্ভরশীল নয়; নির্ভর করে উপকরণের মৌসুম, তার বৈশিষ্ট্য এবং তৈরির পদ্ধতির ওপরও। কমলাভোগ তাই শুধু একটি মিষ্টি নয়; বরং একটি নির্দিষ্ট ঋতুর স্বাদকে ধরে রাখার প্রচেষ্টা। আবার পূজা-পার্বণ এলে বাড়ে লাড্ডুর চাহিদা।

দুধ, ছানা আর কারিগরের হাত

সময়ের সঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির তালিকায় যুক্ত হয়েছে নতুন মিষ্টি

মিষ্টি তৈরির প্রস্তুতপ্রণালি সম্পর্কে প্রমিত কুমার ঘোষ জানান, দুধের মান, ছানার ঘনত্ব, ক্ষীরের প্রস্তুতি, চিনির পরিমাণ কিংবা রসের মিশ্রণ—সবকিছুর ওপর নির্ভর করে মিষ্টির চূড়ান্ত স্বাদ। মিষ্টিতে দুধের ব্যবহার বেশি। এ ছাড়া অধিকাংশ কাঁচামাল যেমন দুধ, ছানা, ক্ষীর ও মাওয়া মুন্সিগঞ্জ থেকে ঢাকায় কলাবাগান ও ইংলিশ রোডে তাঁদের কারখানায় আনা হয়। মিষ্টির ধরন অনুযায়ী এলাচি, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ ও চিনি ব্যবহার করা হয়। কোনো মিষ্টিতে দুধ ও ছানার স্বাদ প্রাধান্য পায়, আবার কোনো মিষ্টিতে ক্ষীর ও বিশেষ মসলার ব্যবহার স্বাদে আনে ভিন্নতা।

পূজা-পার্বণ এলে বাড়ে লাড্ডুর চাহিদা

প্রমিত কুমারের দাবি, মিষ্টি তৈরিতে তাঁরা কোনো প্রিজারভেটিভ ব্যবহার করেন না। তবে তিন-চার ধরনের মিষ্টিতে খাবারের রং ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ড্রাগন সুইটস, অরেঞ্জ লাড্ডু ও কমলাভোগ। তিনি জানান, ড্রাগন সুইটস ও মাল্টি লাড্ডুতে ফুড রেড কালার ব্যবহার করা হয়।

প্রমিত কুমারের ভাষ্য, চিনির পরিমাণ তুলনামূলক বেশি হলে মিষ্টি কিছুটা বেশি সময় ভালো থাকে। তবে মিষ্টির সংরক্ষণকাল শুধু চিনির পরিমাণের ওপর নির্ভর করে না; উপকরণের মান, তৈরির পরিচ্ছন্নতা ও সংরক্ষণের তাপমাত্রাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুধ ও ছানার তৈরি মিষ্টির ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল

শতাধিক কারিগর, তিন শ কর্মীর সংসার

প্রতিটি মিষ্টির জন্য প্রয়োজন হয় আলাদা দক্ষতা

মিষ্টি তৈরির পেছনে থাকে নানা উপকরণের সমন্বয়। কিন্তু সেই সমন্বয়কে সঠিক স্বাদ ও গঠনে রূপ দেন কারিগরেরা। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সব মিলিয়ে প্রায় তিন শ কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে মিষ্টি তৈরির কাজে যুক্ত কারিগরই আছেন শতাধিক। প্রতিটি মিষ্টির জন্য প্রয়োজন হয় আলাদা দক্ষতা। কোথাও ছানাকে নির্দিষ্ট ঘনত্বে আনতে হয়, কোথাও ক্ষীর তৈরি করতে হয় যত্ন নিয়ে, আবার কোথাও নিশ্চিত করতে হয় রসের সঙ্গে মিষ্টির সঠিক সমন্বয়। অভিজ্ঞ কারিগরের হাতের গুণেই অনেক সময় একটি মিষ্টি অন্যটির চেয়ে আলাদা হয়ে ওঠে। এই কারিগরি দক্ষতা শুধু বর্তমান উৎপাদনের জন্য নয়, প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার জন্যও গুরুত্বপূর্ণ। প্রাণহরার মতো মিষ্টির প্রস্তুতপ্রণালি হারিয়ে যাওয়া প্রমাণ করে, কারিগরদের অভিজ্ঞতা সংরক্ষণ করা, লিখে রাখা এবং নতুনদের শেখানো কতটা প্রয়োজন।

৪৫ শাখার বিস্তার, সামনে নতুন পথ

মাছ সন্দেশ

পুরান ঢাকায় একটা দোকান থেকে শুরু হওয়া ব্যবসা এখন অনেক বড় হয়েছে। প্রমিত কুমারের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তাঁদের প্রায় ৪৫টি শাখা। সামনে আরও কয়েকটি শাখা চালুর পরিকল্পনা রয়েছে।

এই বিস্তার একদিকে প্রতিষ্ঠানের পরিচিতি ও ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি করছে, অন্যদিকে বাড়াচ্ছে দায়িত্ব ও চ্যালেঞ্জ। এক শাখার মিষ্টির স্বাদ অন্য শাখায় অক্ষুণ্ন রাখা, কাঁচামালের মান নিশ্চিত করা, কারিগরদের দক্ষতা বজায় রাখা এবং উৎপাদনপ্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা করা—সবই বড় পরিসরে ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

সেই সঙ্গে যুক্ত হয়েছে নকল মিষ্টির সমস্যা। প্রমিত কুমার ঘোষ জানান, তাঁদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা নকল মিষ্টি বিক্রি করছেন। এমন প্রায় ৩০০ ঘটনা শনাক্ত করেছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিশেষ করে যে প্রতিষ্ঠানের পরিচয়ের সঙ্গে ঐতিহ্যবাহী স্বাদ ও মৌসুমি মিষ্টির সম্পর্ক রয়েছে, তাদের জন্য এই ভারসাম্য আরও তাৎপর্যপূর্ণ। নতুন শাখা বাড়ানোর পাশাপাশি পুরোনো প্রস্তুতপ্রণালি সংরক্ষণ, হারিয়ে যেতে বসা মিষ্টি ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা এবং অভিজ্ঞ কারিগরদের জ্ঞান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কাজ হতে পারে।

পূর্বাচলে মিষ্টিমুখের নতুন ঠিকানা, পাবেন নানা স্বাদের মিষ্টি

নভেম্বর ৩, ২০২৬
কেন নিজেদের সরকারের বিরুদ্ধে রাজপথে ইউরোপের মানুষ?
কেন নিজেদের সরকারের বিরুদ্ধে রাজপথে ইউরোপের মানুষ?

কেন নিজেদের সরকারের বিরুদ্ধে রাজপথে ইউরোপের মানুষ?

নভেম্বর ৩, ২০২৬
গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল
গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবারো বাড়ানো হয়েছে। অন্যদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

নভেম্বর ৩, ২০২৬
পত্রিকা: 'পোশাকশ্রমিক-হকারদের মাঠে নামিয়ে আ'লীগের ভয়ঙ্কর ছক'
পত্রিকা: 'পোশাকশ্রমিক-হকারদের মাঠে নামিয়ে আ'লীগের ভয়ঙ্কর ছক'

বাংলাদেশে ৬৯০টির মতো পোশাক কারখানা বন্ধ এবং এই অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার- এ ধরনের খবর আজ প্রায় সব পত্রিকার প্রথম পাতায় জায়গা পেয়েছে।

নভেম্বর ৩, ২০২৬
ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে  কি বৈধ হয়?
ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?

বাংলাদেশে মুসলিমদের এমন অনেকেই আছেন, যারা শুধু কবুল পড়ে অথবা নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিড করে বিয়ে করেন। আইনজীবী এবং কাজী অফিস সংশ্লিষ্টরা বলছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, দুইজন সাক্ষীর উপস্থিতিতে মসজিদে গিয়ে বর-কনে কবুল বলে বিয়ে করলে সেটি রেজিস্ট্রি না করলেও শরীয়তসম্মত। কিন্তু আইনের দৃষ্টিতে এ ধরনের বিয়ে কী বৈধ?

নভেম্বর ৩, ২০২৬
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ

হিমালয় অঞ্চলের কিছু অংশে নেপাল ও ভারত জুড়ে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।

নভেম্বর ২, ২০২৬
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
রামলীলা ময়দানের সমাবেশে মমতা ব্যানার্জীর উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?
রামলীলা ময়দানের সমাবেশে মমতা ব্যানার্জীর উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের রোববারের সমাবেশ একদিকে যেমন ছিল বিজেপি-বিরোধী শিবিরের ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ, অন্যদিকে শরিক দলগুলোর কাছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ সাজানোর একটা সুযোগ বলে অনেকে মনে করছেন।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কী, কখন হবে, কেন দেশটির ভোটাররা ভোট দিচ্ছেন আর নির্বাচনে ভোটারদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে - এক নজরে তাই দেখে নিতে পারবেন এখানে।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
২৩ প্রতিভাবান বোলারের দায়িত্ব নিলেন তামিম ইকবাল
২৩ প্রতিভাবান বোলারের দায়িত্ব নিলেন তামিম ইকবাল

দেশের ক্রিকেটে নতুন পেস ও স্পিন বোলিং প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর পর্দা নামল।

নভেম্বর ৩, ২০২৬
ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার, তরুণী নিখোঁজ
ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার, তরুণী নিখোঁজ

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার হয়েছে।

নভেম্বর ৩, ২০২৬
ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট
ক্যালিফোর্নিয়ার ব্যালট নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের আইন ধাক্কা খেলো ট্রাম্প প্রশাসন।

নভেম্বর ৩, ২০২৬
শিক্ষকসংকটে বিপর্যস্ত বান্দরবানের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো
শিক্ষকসংকটে বিপর্যস্ত বান্দরবানের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এমনিতেই কঠিন। এর মধ্যে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে তীব্র শিক্ষকসংকট। সাতটি উপজেলার আটটি সরকারি উচ্চবিদ্যালয়ে অনুমোদিত ২২৩টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭৩ জন। শূন্য রয়েছে ১৫০টি পদ, যা মোট পদের প্রায় ৬৭ শতাংশ। অর্থাৎ অনুমোদিত পদের এক-তৃতীয়াংশ শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম।

নভেম্বর ৩, ২০২৬
ভোমরায় স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
ভোমরায় স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

নভেম্বর ৩, ২০২৬
‘মধুবালা আপার কবরের ভেতর আব্বা প্রচুর আতর ঢেলেছিলেন’
‘মধুবালা আপার কবরের ভেতর আব্বা প্রচুর আতর ঢেলেছিলেন’

বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুবালা। রুপালি পর্দায় সবাই তাকে এই নামে চিনলেও তার আসল নাম মমতাজ জাহান বেগম।

নভেম্বর ৩, ২০২৬
গাজীপুরে শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর গুজব: পুলিশ
গাজীপুরে শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর গুজব: পুলিশ

গাজীপুরে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে দাবি করেছে জেলা পুলিশ।

নভেম্বর ৩, ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, আজ প্রতি ভরি যত টাকায় বিক্রি
স্বর্ণের দামে বড় লাফ, আজ প্রতি ভরি যত টাকায় বিক্রি

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

নভেম্বর ৩, ২০২৬