মাদক নিয়ে বিরোধে দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৪
এদিন মামলার ২৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মোকতাদির। পরে তাকে জেরা করেন কারাগারে থাকা আসামিদের আইনজীবী আবুল হাসান এবং পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
কক্সবাজারের উখিয়ায় মাদক নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় বন্দুক, বন্দুকের ব্যারেলের অং...
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম বলেন,...
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
পশ্চিম সোনাকান্দার অধিগ্রহণ করা জমি মূল বন্যা প্রবাহ এলাকা, উপ-বন্যা প্রবাহ এলাকা ও প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত। ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত এসব জলাভূমি ঢাকা মহানগরের পানি নিষ্কাশনের প...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সংসদে তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে জাতীয় সংসদে এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’

আক্রমণের লক্ষ্য কারা তা স্পষ্ট এমন মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’

কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুন

সংরক্ষিত নারী আসনে এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত সদস্য নুসরাত তাবাসসুম। গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তাঁর বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে আগুন দেওয়া হয় অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, চারটি পেট্রোল বোমা মেরে সেখানে আগুন লাগানো হয়। স্থানীয় থানার ওসি বলেছেন, সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। কিন্তু তিনি (নাহিদ) এসপির সঙ্গে কথা বলে জেনেছেন, সেখানে কোনো ফরেনসিক টিম দুপুর পর্যন্ত যায়নি। ওসি কীভাবে এ মন্তব্য করেছেন, সে প্রশ্ন করেন নাহিদ।

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

এনসিপির নেতা নাহিদ বলেন, সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা এটা কিন্তু স্পষ্ট। গত পরশুদিনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে আক্রমণ হয়। ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। একজনও গ্রেপ্তার হয়নি। সারা দেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ মুহুর্মুহু হচ্ছে।

নাহিদ ইসলাম বলনে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। তিনি জানতে চান, সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না?

নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা। আজ বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সকালে বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) সদস্যরা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও স্থাপনাগুলোর কিছু মালামাল ও অংশ সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আজ সকালে হঠাৎ বুলডোজার নিয়ে অভিযান শুরু করে পৌরসভা। স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের একটি শহীদ বেদি এবং অভিষেকের নিরাপত্তার জন্য এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বাঁশ ও লোহা দিয়ে তৈরি হয়েছিল স্থাপনাগুলো।

উচ্ছেদ অভিযানে তৃণমূলের শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিটিও ভেঙে ফেলা হয়। ভাঙা হয় স্থাপনাগুলোর মধ্যে তৈরি করা একটি লোহার গেটও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পথচারীদের চলাচলের জন্য তৈরি ফুটপাত আটকে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কোনো বুলডোজার তা থামাতে পারবে না।’

অন্যদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, ফুটপাত দখলমুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য। তবে এসব অবৈধ স্থাপনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নির্মাণ করা হয়েছিল। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তখন তাঁর নিরাপত্তার জন্য এসব স্থাপনা তৈরি করা হয়। বর্তমানে তিনি সাধারণ ক্যাটাগরির নিরাপত্তা পান।

জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ অংশও ভাঙা হচ্ছে

এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ নির্মাণও ভাঙার কাজ চলছে। গতকাল থেকে পৌর কর্তৃপক্ষ এ অভিযান শুরু করেছে। গতকাল দিনভর ভাঙার কাজ চলার পর আজ সকাল থেকে আবারও তাঁর বাড়ির অবৈধ অংশ ভাঙা শুরু হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেই কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্পিকার এর কারণ জানতে চাইলে তিনি কী বললেন? দেখুন ভিডিওতে...

এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কোম্পানির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার পাঁচজন কর্মী জানিয়েছেন, হুয়াংয়ের সঙ্গে পাওয়েলের সম্পর্ক ছিল। তবে তাঁরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তাঁদের ভাষ্য অনুযায়ী, হুয়াংয়ের অধীনে কাজ করেন পাওয়েল। দুজনই অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার সম্মেলন চলাকালে একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এ ঘটনার ভিডিও ধারণ করেছিলেন সেখানে উপস্থিত একজন। তবে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ওই ভিডিও দেখেনি।

কিম্বারলি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। এনভিডিয়ার চিপ প্রযুক্তি উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের বিভিন্ন কর্মসূচি তদারক করেন তিনি।

কিম্বারলি পাওয়েল কে

কিম্বারলি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। এনভিডিয়ার চিপ প্রযুক্তি উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের বিভিন্ন কর্মসূচি তদারক করেন তিনি।

এনভিডিয়ায় যোগ দেওয়ার পর ধাপে ধাপে পদোন্নতি পেয়েছেন পাওয়েল। তাঁর লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হন। ২০১৭ সালের শেষ দিকে তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট করা হয়।

এনভিডিয়ার প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে অংশ নেন পাওয়েল। সেখানে বক্তৃতাও দেন। গত জুনে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেনে অনুষ্ঠিত ‘ফরচুন ব্রেইনস্টর্ম টেক ২০২৬’ সম্মেলনেও বক্তব্য দেন তিনি।

গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক প্রযুক্তি সম্মেলন জিটিসিতে বক্তব্য দেন পাওয়েল। স্বাস্থ্যসেবা ও জীববিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কথা বলেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্মেলন চলাকালে এনভিডিয়ার কর্মকর্তারা কাছের একটি হোটেলে বৈঠক করছিলেন। সেখানে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠভাবে দেখেছেন কয়েকজন। তাঁদের একজন মুঠোফোনে ওই দৃশ্য ধারণ করেন বলে ঘটনাটি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তির হাতে মুঠোফোন দেখতে পান। পরে তাঁকে নির্জনে নিয়ে গিয়ে একটি গোপন চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং

পাওয়ালের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে গতকাল বুধবার জেনসেন হুয়াংয়ের ফোনে দ্য নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে এনভিডিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাওয়েলের কাছেও মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

কোম্পানির নীতিমালা

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার আচরণবিধিতে কর্মীদের এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে, যেখানে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক বা আচরণের কারণে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। অসদাচরণের অভিযোগ পেলে দ্রুত তদন্ত করার কথাও কোম্পানির নীতিমালায় রয়েছে। অনেক বড় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তন কর্মীর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিধিনিষেধ থাকে।

এনভিডিয়ার ভেতরে হুয়াং ও পাওয়েলের সম্পর্ক নিয়ে আগে থেকেই আলোচনা ছিল বলে জানিয়েছেন কোম্পানিটির পাঁচ কর্মী।

হুয়াংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা অ্যালিস হুয়াং নামের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে।

একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি গুরুত্বপূর্ণ কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ নিয়ে তাঁকে রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগে এর আগেও যুক্তরাষ্ট্রের বড় কোম্পানির প্রধান নির্বাহীদের পদ ছাড়তে হয়েছে। ২০১৮ সালে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রজানিচ এক কর্মীর সঙ্গে অতীতে সম্পর্কের কথা স্বীকার করার পর পদত্যাগ করেন।

পরের বছর ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুক একাধিক কর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর মাধ্যমে কোম্পানির নীতিমালা ভঙ্গ করেছেন বলে জানা যায়। এরপর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলাও করে প্রতিষ্ঠানটি।

এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে

দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’।

সংসারের শত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম। সানিডেইলের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছেন তিনি। সাঈম এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছেন। এর আগে ২০২৪ সালে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছিলেন তিনি। তাঁর বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায় মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈমের বাবা মো.নূর উদ্দিন ছিলেন বর্গাচাষী। সাত বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বিধবা মা হেনা আক্তারের দর্জির কাজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে ইংরেজি বিষয়ে মাস্টার্স সম্পন্নকারী তাঁর আপন বড় ভাইয়ের টিউশনির আয়ে চলে তাঁদের পাঁচ সদস্যের সংসার। সংসারের অভাব নিত্যদিনের সঙ্গী হলেও অভাব তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর বড় বোন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কুমিল্লায় ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।পরিবারের কনিষ্ঠ ছোট ভাই মো.জাকারিয়া আল নূর (১০) স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী।

মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথ সহায়কের ভূমিকা পালন করে থাকে। আমি এসএসসিতে শিক্ষাবৃত্তি পাওয়ায় কলেজে আমার লেখাপড়ার কোনো ব্যঘাত ঘটেনি। এতে আমার খুবই উপকার হয়েছে। আমি এখন ময়মনসিংহ শহরের একটি কোচিং সেন্টারে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’

হেনা আক্তার বলেন, ‘আমার স্বামী অন্যের জমিতে চাষ করতেন। আর এই আয় দিয়ে চলতো আমাদের সংসার। সাতবছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। দর্জিগিরি ও আমাদের বড় ছেলের টিউশনির উপার্জনে চলে আসছে পাঁচ সদস্যের সংসার। নিজেরার বসতবাড়ির ৬শতক ভিটে বাড়ি ছাড়া আর কোনো জমি জমা নাই। আমার ছেলের স্বপ্ন হে ডাক্তার অইয়া মানুষের সেবা করব। শিক্ষাবৃত্তি পাওয়ার কারণে ছেলেডার এইচএসসি পর্যন্ত লেখাপড়া সুন্দর ভাবেই চলেছে। আমার এই ছেলের শিক্ষাবৃত্তি চালু রাখলে এটি তাঁর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম আলোর কাছে আমরা চিরঋণী।’

সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাজন কান্তি দাস শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পাওয়া মো.আবু সাঈম অত্যন্ত শান্ত ও মেধাবী। লেখাপড়া করার সুষ্ঠু পরিবেশ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতে সে অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস।’

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছে ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদনের বিষয়টি নিয়ে বর্তমান সরকার কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি কী সরকার কিংবা বিএনপিকে চাপে ফেলছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনা ইস্যুতে কি চাপে পড়েছে বিএনপি?
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার নির্বাচন নিয়ে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আহ্বান জানিয়ে বলেছেন, “নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি।”
তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অনলাইনে প্রেমের আড়ালে প্রতারণা, ভুয়া পরিচয়ে মানুষকে ফাঁদে ফেলা, ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, সাইবার অপরাধের ভয়াবহতা নিয়ে নির্মিত হয়েছে ‘ফিল্টার’ সিনেমা।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস ‘জিয়াবাড়ি’র আদলে একটি ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করেছেন কাওছার আলী নামে এক তরুণ শিল্পী। শিল্পকর্মটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়ার বাসনা তার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তাঁতের কাপড়, যমুনার টাটকা মাছ আর মিষ্টির সঙ্গে সিরাজগঞ্জের মানুষের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে। এই জনপদের পরিচয় শুধু তাঁতের শাড়ি কিংবা যমুনার বিস্তীর্ণ জলরাশিতে সীমাবদ্ধ নয়, এখানে খাবারের থালায়ও রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, নিজস্ব স্বাদ আর রসনার বৈচিত্র্য।
সন্তান জন্মের পর মাতৃত্ব ও ক্যারিয়ার একসঙ্গে সামলাতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।