মাদক নিয়ে বিরোধে দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৪
এদিন মামলার ২৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মোকতাদির। পরে তাকে জেরা করেন কারাগারে থাকা আসামিদের আইনজীবী আবুল হাসান এবং পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
কক্সবাজারের উখিয়ায় মাদক নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় বন্দুক, বন্দুকের ব্যারেলের অং...
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম বলেন,...
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
পশ্চিম সোনাকান্দার অধিগ্রহণ করা জমি মূল বন্যা প্রবাহ এলাকা, উপ-বন্যা প্রবাহ এলাকা ও প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত। ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত এসব জলাভূমি ঢাকা মহানগরের পানি নিষ্কাশনের প...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তর মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই সংসদ সদস্যের বাড়িতে আগুন লেগেছে, না কি লাগানো হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়ারিং পুরাতন হওয়ায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বিষয়টি তুলে ধরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রোল বোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়।

পরে বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগুন লেগেছে, না লাগিয়েছে— এটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার ব্রিগেড, প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে।

বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী— সবার সঙ্গে আলোচনা করে যেটা মূল্যায়ন– পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়াও কোন সাক্ষ্যের কাছ থেকে পেট্রোল বোমার কোন তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ সব আলামত থেকে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্ট সার্কিটের মত ঘটনা হতেও পারে। এটা অনুমান নির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেয়া যাবে। সালাহউদ্দিন আহমদ বলেন, সদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড আধা পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ২০ মিটার দূরত্বে তাঁর বাবা–মা একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন।

আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাড়িতে কেউ থাকে না। দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। সরজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গিয়েছেন। থানার ওসি গিয়েছেন। আজ সকালে তিনি (মন্ত্রী) নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছেন। বিজিবির টিম ওখানে গিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার ব্রিগেড ট্রিপল নাইনে খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণ আনে। ইতোমধ্যে এই ঘটনায় একটা জিডি করা হয়েছে। সেই জিডি অনুসারে পুলিশ তদন্ত করছে।

অনুষ্ঠানে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১০০ সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী অংশ নেবেন। এ ছাড়া অংশ নিচ্ছেন আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ভারতের উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে। আজ বৃহস্পতিবার লখনৌয়ে অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন (মিম) ও আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) জোটবদ্ধ হলো। দুই দলের নেতা আসাউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ ‘রাবন’ সংবাদ সম্মেলন করে তৃতীয় মোর্চা গঠনের ঘোষণা দিয়েছেন।

এই দুই নেতা জানিয়েছেন, রাজ্যের ৪০৩টি আসনেই মোর্চা প্রার্থী দেবে। ওয়েইসি ও আজাদ দুজনেই লোকসভার সদস্য। ওয়াইসি হায়দরাবাদ ও আজাদ উত্তর প্রদেশের নাগিনা আসন থেকে জিতেছেন।

চন্দ্রশেখর আজাদের উত্থান দলিত রাজনীতির মাধ্যমে। একদা কাঁসিরাম ও মায়াবতীর অনুগামী থাকলেও পরবর্তীতে তিনি নতুন দল গড়েন। আসাউদ্দিন ওয়াইসির দল ‘মিম’ অনেক দিন ধরেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে আসছে। বিহারেও তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়ে ব্যর্থ হয়েছিলেন, উত্তর প্রদেশেও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদবের মন জিততে পারেননি। মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিও (বিএসপি) তাঁর প্রস্তাবে আগ্রহ দেখায়নি।

ভারতে ‘আই লাভ মোদি’ বলা গেলেও ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ বলা যায় না: ওয়াইসি

ফলে শেষ পর্যন্ত চন্দ্রশেখর আজাদের সঙ্গে ওয়াইসি হাত মেলালেন। এই জোট বিজেপিকে যথেষ্ট খুশি করবে। কারণ, দলিত ও মুসলিম ভোট ভাগ হবে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের ভোটের ফল এতে কিছুটা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

লখনৌয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ওয়াইসি ও আজাদ বলেন, তাঁদের নতুন জোটের নাম ‘সামাজিক পরিবর্তন মোর্চা’। এই মোর্চা দলিত, মুসলিম, যুব সমাজ, কৃষক ও সমাজের প্রান্তিক মানুষদের অধিকার রক্ষায় লড়াই করবে। তাঁরা বলেন, এটা শুধু তৃতীয় রাজনৈতিক বিকল্প নয়, সামাজিক পরিবর্তন ঘটানোই এই মোর্চার লক্ষ্য।

ওয়াইসির দল এর আগে বিহার ও মহারাষ্ট্রেও ভোটে দাঁড়িয়েছিল। দুই রাজ্যে তারা কিছু আসনও জিতেছিল। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেও গত নির্বাচনে তারা প্রার্থী দিয়েছিল। সমাজবাদী পার্টি, কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস—সবাই মনে করে ‘মিম’ বিজেপির বি টিম। ওয়েইসিকেও বারবার ওই কথা শুনতে হয়েছে। যদিও তিনি প্রতিবারই বলেছেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি রোখাই তাঁর লক্ষ্য। সেজন্যই তিনি বিরোধী জোটে শামিল হতে চান।

আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম) নেতা চন্দ্রশেখর আজাদ

এবার উত্তর প্রদেশ বিধানসভা ভোটেও ওয়াইসি জোট বাঁধার জন্য অখিলেশ যাদবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন। আসন সমঝোতার জন্য সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেসকে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু কোনো পক্ষ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি। উপেক্ষিত ওয়েইসির কাছে বিকল্প হিসেবে ছিলেন মায়াবতী ও চন্দ্রশেখর আজাদ। মায়াবতীও অনাগ্রহ দেখানোয় শেষ পর্যন্ত তিনি আজাদের সঙ্গে হাত মেলালেন।

পরিসংখ্যান অনুযায়ী, উত্তর প্রদেশে মুসলিম জনসংখ্যা ২০ শতাংশ, দলিত ২১ শতাংশ। দলিতদের মধ্যে জাটভরা এখনো মায়াবতীর অন্ধ অনুগামী। ক্ষমতাসীন বিজেপিকে সরাতে কংগ্রেস ও এসপি এই দুই ভোটব্যাংকের পাশাপাশি অনগ্রসরদের ওপর নির্ভরশীল। সেই সঙ্গে রয়েছে এসপির যাদব ভোট ব্যাংক। এবার ব্রাক্ষ্মণ ভোটও বিরোধীদের নজরে রয়েছে।

ওয়াইসি ও আজাদের মোর্চা মুসলিম ও দলিত ভোটে ভাগ বসালে এসপি–কংগ্রেসের অংক গুলিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বিজেপির হাসি চওড়া হবে।

শপথ অনুষ্ঠানে ওয়াইসি কেন ‘জয় ফিলিস্তিন’ বললেন, কী হবে তাঁর

উত্তর প্রদেশের লড়াই এখন প্রধানত দ্বিমুখী। একদিকে শাসক বিজেপির সঙ্গে রয়েছে নিষাদ পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোক দল ও আপনা দলের মতো ছোট ছোট জাতভিত্তিত দল। অন্য দিকে রয়েছে এসপি ও কংগ্রেসের জোট। মায়াবতীর দল বিএসপি দলিতদের একমাত্র ত্রাতা হিসেবে গণ্য হত। বিএসপির ভোট শেয়ার এখন কমতে কমতে ১০ শতাংশে ঠেকেছে।

ওয়াইসি বা আজাদ এর আগে আলাদাভাবে লড়েছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। ২০২২ সালের বিধানসভা ভোটে ‘মিম’ ৯৫ আসনে প্রার্থী দিয়েছিল। একটাতেও জেতেনি। ভোট পেয়েছিল শূণ্য দশমিক ৪৯ শতাংশ। আজাদের দলের অবস্থাও ছিল তেমনই। এবার তারা যৌথভাবে লড়ে কিছু কি করতে পারবে? প্রশ্ন সেটাই।

অযোধ্যার লোকসভার সদস্য এসপি নেতা অবধেশ প্রসাদ বলেছেন, এই জোটের কোনো প্রভাবই পড়বে না। তাদের কোনো গুরুত্বই নেই। বিজেপি শাসনে বীতশ্রদ্ধ মানুষ বিকল্প হিসেবে অখিলেশ ও তাঁর দল এসপিকেই চান।

একই সুরে কথা বলেছেন কংগ্রেসদলীয় লোকসভার সদস্য ইমরান মাসুদও। তিনি বলেছেন, জোট যে কেউ গড়তে পারেন। ভোটের মুখে এই ধরনের সুবিধাবাদী জোট গঠন ভোটারদের মনে কোনো প্রভাব ফেলে না।

কংগ্রেসের সঙ্গে এসপির আনুষ্ঠানিক জোট এখনো হয়নি। তবে শিগগিরই তা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

উত্তর প্রদেশে ২০২২ সালের ভোটে ৫৮টি আসনে জিতে বিজেপি দ্বিতীয় হয়েছিল। সেই আসনগুলোতে মুসলিম, দলিত ও অনগ্রসরদের ভোট জয়পরাজয়ের নির্ণায়ক ভূমিকা নিয়েছিল। ওই আসনগুলোতে ওয়েইসি–আজাদের তৃতীয় মোর্চা অনেক হিসেব গুলিয়ে দিতে পারে। এই মোর্চার প্রার্থীরা ৫–৬ হাজার ভোট টেনে নিলে বিজেপির জয়ের পথ প্রশস্ত হতে পারে।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোকদল ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি বিজেপির জোটে ছিল না। ভোটের পর তারা এনডিএতে এসেছে। এবার এখনো এনডিএর কোনো শরিকের সঙ্গে বিজেপির আসন সমঝোতা হয়নি। নিষাদ পার্টি ও সুহেলদেব সমাজ এবার বাড়তি আসন দাবি করেছে।

পাশাপাশি, বিহারের লোক জনশক্তি পার্টির নেতা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান উত্তর প্রদেশে ভোটে উপযুক্ত আসনের দাবি জানিয়ে রেখেছেন। বলেছেন, এনডিএর জোট হিসেবে আসন না পেলে তাঁরা সব আসনে প্রার্থী দেবেন। এই পরিস্থিতিতে এনডিএ জোটের ছবিও এখনো স্পষ্ট নয়। অথচ ভোটের বাকি আর মাত্র তিন মাস।

রামমন্দিরে অর্থ আত্মসাতে কোনো মুসলিম জড়িত থাকলে যোগী সরকার এতক্ষণে এনকাউন্টারে হত্যা করত: ওয়াইসি

টানা তিন দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী।

ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের নানা নিদর্শন দেখতে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ বা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থীরা প্রতি মঙ্গলবার প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে জাতীয় জাদুঘরে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে

এখন থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা বিনা মূল্যে জাতীয় জাদুঘর ঘুরে দেখতে পারবে। শুধু তা-ই নয়, শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য থাকছে গাইডের মাধ্যমে গ্যালারি পরিদর্শন, হালকা নাশতা ও কুইজের আয়োজন। গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

১১ নভেম্বর বুধবার জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন প্রশিক্ষক ইকবাল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই জাতীয় জাদুঘরের অন্যতম প্রধান লক্ষ্য। মঙ্গলবার বিনা মূল্যে প্রবেশের এই সুযোগ এবং শিক্ষাসফরের বিশেষ আয়োজন মূলত তাদের জাদুঘরমুখী করতেই নেওয়া হয়েছে। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসুক এবং নিজেদের শিকড়কে কাছ থেকে জানুক।’

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন

জাতীয় জাদুঘর সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ বা শিশু দিবস হিসেবে ঘোষণা করেছে

মঙ্গলবার ‘চিলড্রেন ডে’

প্রতি মঙ্গলবার প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বা আইডি কার্ড দেখিয়ে জাতীয় জাদুঘরে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা। দলগতভাবে এলে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা থাকতে হবে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। তাদের সঙ্গে আসা শিক্ষকেরাও বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

শিক্ষার্থীদের জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখানোর জন্য থাকবেন নির্ধারিত গাইড। তাঁদের সহায়তায় শিক্ষার্থীরা ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা নিদর্শন সম্পর্কে জানতে পারবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।

পুরো জাদুঘর ঘুরে দেখতে সময় লাগবে দেড় থেকে দুই ঘণ্টা। পরিদর্শন শেষে সবাই এক জায়গায় জড়ো হলে শুরু হবে আনন্দ আয়োজন। শিক্ষার্থীদের জন্য থাকবে পানি, চকলেট, শিঙাড়া, সমুচাসহ হালকা নাশতার ব্যবস্থা। এরপর জাদুঘর ঘুরে যা দেখা হয়েছে, তার ওপর আয়োজন করা হবে তাৎক্ষণিক কুইজ। বিজয়ী তিনজনকে জাতীয় জাদুঘরের লোগো–সংবলিত বিশেষ পানির বোতলসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

একসঙ্গে সর্বোচ্চ ২৫০ শিক্ষার্থী জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে। শিক্ষার্থীর সংখ্যা ৫০০ বা তার কাছাকাছি হলে তাদের আনুপাতিক হারে দুটি দলে ভাগ করা হবে। এক দলের পরিদর্শন শেষ হলে অন্য দল জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে।

ঢাকার কাছেই আপনার জন্য অপেক্ষা করছে এই নদীর পাড়, পূজার ছুটিতে ঘুরে আসতে পারেন

একসঙ্গে সর্বোচ্চ ২৫০ শিক্ষার্থী জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে

দলগত শিক্ষাসফরে আসার নিয়ম

আবেদন করতে হবে আগেই: স্কুল বা মাদ্রাসার শিক্ষার্থীরা দলগতভাবে জাদুঘর পরিদর্শনে আসতে চাইলে অন্তত এক সপ্তাহ আগে বাংলাদেশ জাতীয় জাদুঘর বরাবর লিখিত আবেদন করতে হবে। আবেদনে কতজন শিক্ষার্থী ও শিক্ষক আসবেন এবং কোন তারিখে আসবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

অভিভাবকদের জন্য টিকিট: শিক্ষার্থীরা দলগতভাবে বন্ধুদের সঙ্গে কিংবা মা-বাবার সঙ্গেও জাদুঘর ঘুরে দেখতে পারবে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের নির্ধারিত প্রবেশমূল্য দিয়ে টিকিট কাটতে হবে।

গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা: জাদুঘর প্রাঙ্গণে সর্বোচ্চ চার থেকে ছয়টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। মূল ফটকের সামনে বাস রাখার জায়গা সীমিত। তাই দূরপাল্লার বাস নিয়ে আসার ক্ষেত্রে শাহবাগের নির্ধারিত স্থান অথবা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পার্কিং জোনে বাস রাখার ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে।

ব্যাগ ও জিনিসপত্র রাখার ব্যবস্থা: জাদুঘরের ভেতরে বড় ব্যাগ বা খাবার নেওয়া নিষেধ। শিক্ষার্থীদের বড় ব্যাগ বা লাগেজ প্রবেশপথের লকারে জমা রাখতে হবে। সঙ্গে শুধু মুঠোফোন বা মানিব্যাগের মতো প্রয়োজনীয় ছোট জিনিস রাখা যাবে।

গ্যালারি পরিদর্শনের নিয়ম: গ্যালারির ভেতরে খাবার বা পানি খাওয়া, ছবি তোলা ও প্রদর্শিত নিদর্শনে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষাসফরে আসা সব শিক্ষার্থীকে এসব নিয়ম মেনে চলতে হবে।

ঘুরে আসুন ঢাকার নতুন বিনোদনকেন্দ্র অ্যাকুয়ারিয়াম পার্কে, যেখানে আছে মাছ, পাখি ও জলপ্রপাত

নির্ধারিত গাইড শিক্ষার্থীদের জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখাবে

যোগাযোগ করবেন যেভাবে

জাতীয় জাদুঘরে দলগত শিক্ষাসফরের আয়োজন বা অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়—

১. ইকবাল হাসান, ঊর্ধ্বতন প্রশিক্ষক, জাতীয় জাদুঘর

ফোন: ০১৭১১২৮১২১৩

ই-মেইল: hassan.tultul@gmail.com

২. ই-মেইল: dgmuseum@yahoo.com

৩. ওয়েবসাইট: www.bangladeshmuseum.gov.bd

এ ছাড়া জাতীয় জাদুঘরের ফেসবুক পেজের ইনবক্সেও যোগাযোগ করা যাবে।

ছেলেকে পাঁচ বছর টিভি-মোবাইল থেকে দূরে রেখেছিলেন অমৃতা, কী করতেন বিকল্প হিসেবে?

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অন্যতম বড় অভিশাপ গঙ্গার ভাঙন। দশকের পর দশক ধরে নদীর এই সর্বগ্রাসী রূপের কারণে লক্ষাধিক মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন। গঙ্গার ভাঙন রোধের দাবিতে বাংলা ও বিহারের দুটি আন্দোলনকারী সংগঠন সম্প্রতি যৌথভাবে প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছে।

বিহার রাজ্যের ‘গঙ্গা মুক্তি আন্দোলন’ এবং মালদার ‘গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন প্রতিরোধ কমিটির’ কর্মীরা নৌকায় ও হেঁটে পঞ্চানন্দপুর, সুলতানতলা থেকে গোপালপুর, কামালদিপুর পর্যন্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শক দলে ছিলেন মহেন্দ্র বাদল, যোগেন্দ্র সাইনি, উদয়জি, তারিকুল ইসলাম, খিদির বক্স ও সঞ্জয় বসাকের মতো কর্মীরা। কোন কোন গ্রাম বিপদের মুখে রয়েছে এবং নদী কতটা পূর্ব দিকে সরে এসেছে, তাঁরা তা সরেজমিনে দেখেন।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অতীতে রাজনগর, বীরনগর, পারলালপুর, পঞ্চানন্দপুর ও গোপালপুরের মতো বহু এলাকা ভাঙনের কবলে পড়ে স্থানীয় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ থেকে প্রায় ২২ বছর আগে মানিকচক বা বানিয়াচক দুই ব্লকের কেবি ঝাউবোনা গ্রাম পঞ্চায়েত পুরোপুরি নদীগর্ভে তলিয়ে গেছে। এমনকি ২০০৩ সালে ঐতিহাসিক গঙ্গা ভবনও নদীতে বিলীন হয়েছে। এসব সোনালি স্মৃতি হারিয়ে মানুষ এখন কেবল একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছেন।

পরিদর্শনের পর দুই সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট দাবি তোলা হয়েছে, শুধু ভূতনি এলাকায় ভাঙন রোধের চেষ্টা করলে কোনো লাভ হবে না। ভূতনি থেকে ফরাক্কা পর্যন্ত গঙ্গার মূল প্রবাহ বা মিডল স্ট্রিমে খননকাজ চালিয়ে নদীর গভীরতা বৃদ্ধি হবে। একই সঙ্গে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টন পলি তুলে টিউবের মাধ্যমে পূর্ব প্রান্তে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিদর্শকোরা মনে করেন, সেচ দপ্তরের মাধ্যমে পাথর কিংবা বাঁশ ফেলে কোনো অস্থায়ী কাজ নয় বরং নদী খননই হলো ভাঙন সমস্যার একমাত্র স্থায়ী প্রতিকার।

বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, গঙ্গার বিভিন্ন জায়গায় পলি তোলা বা খননের বিষয়টি আসন্ন ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তিতে রাখার কথা ভাবা হয়েছে। চুক্তি সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গঙ্গা থেকে পলি তুলতে যে অর্থ খরচ হয়, ভারত এবারে তা বাংলাদেশের কাছে চাইতে পারে। বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলে জানা গেছে।

একটি স্থায়ী সমাধানের রূপরেখা তুলে ধরে ফারাক্কা ব্যারাজ প্রকল্পের মহাব্যবস্থাপকের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, আগের সরকারগুলো ভাঙন রোধের নামে কেবল প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই করেনি। তবে বর্তমান সরকারের ওপর তাঁদের পূর্ণ ভরসা রয়েছে।

গঙ্গা মুক্তি আন্দোলনের প্রধান উদয় যাদব বলেছেন, নদী যেহেতু একাধিক রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই সব রাজ্যকে এক টেবিলে বসে বৈজ্ঞানিক উপায়ে যৌথভাবে এই সমস্যার মোকাবিলা করতে হবে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবও সব রাজ্যকে একসঙ্গে কেন্দ্রীয়ভাবে কাজ করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের ওপর ভর করেই ভাঙনকবলিত অঞ্চলের মানুষের আশা, এবার হয়তো স্থায়ীভাবে গঙ্গার ভাঙনের হাত থেকে রক্ষা মিলবে।

দেশের যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আরও তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। যে তিনটি শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে এই যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও এবং কোম্পানি সচিব।

বাংলাদেশ ব্যাংক বলছে, এখন থেকে এই তিন পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ওই কর্মকর্তার ব্যক্তিগত সততা, আর্থিক অবস্থা বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনের ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।

উল্লেখিত তিন পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ডের এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগেরও যোগ্যতা ও মানদণ্ড বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারই ধারাবাহিকতায় এবার সিএফও, সিটিও এবং কোম্পানি সচিব নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হলো।

নির্দেশনায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, কোনো নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান বা আইন লঙ্ঘনের কারণে শাস্তি হওয়া, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনজনিত কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত কোনো ব্যক্তি এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

এ ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে বা আদালত থেকে দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত কোনো ব্যক্তিও এসব পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না। এমনকি এসব পদে নিয়োগ পাওয়া কোনো কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না।

সিএফওর যোগ্যতা

এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঋণ ও বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে অভিজ্ঞতার মেয়াদ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএফও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ১০ বছরের মধ্যে ৩ বছর অবশ্যই হিসাবায়ন ও কর সম্পর্কিত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। আর যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ ১ হাজার কোটি টাকার কম, সে ক্ষেত্রে সিএফও কাজের অভিজ্ঞতা লাগবে ৮ বছরের। যার মধ্যে ৩ বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজের অভিজ্ঞতা লাগবে।

এ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যোকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনা (এমবিএম), ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী। তবে এ পদে নিয়োগের ক্ষেত্রে সিএ, সিএমএ, সিএফএর মতো পেশাগত ডিগ্রীধারীদের অগ্রাধিকার দিতে হবে।

সিটিওর যোগ্যতা

এই পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রীধারীদের অগ্রাধিকার দিতে হবে।

কোম্পানি সচিবের যোগ্যতা

নির্দেশনা অনুযায়ী কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে ন্যূনতম ৪ বছর বা তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বা আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রীসহ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত যোগ্যতা মেনে চলতে হবে। তবে এসব পদে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের দরকার হবে না।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে দীর্ঘদিন ধরে শিল্পায়নে পিছিয়ে রয়েছে খুলনা অঞ্চল। এ অবস্থার পরিবর্তনে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এই সাফল্যকে কাজে লাগিয়ে পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) কানাডার বাজারে নিয়ে যেতে একটি প্রকল্প শুরু হয়েছে।
হেলমেট কেনার সময় সবার আগে এর গায়ে আসল আইএসআই মানচিহ্ন রয়েছে কি না, তা দেখে নিন। অনেক অসাধু বিক্রেতা নকল মানচিহ্ন ব্যবহার করে নিম্নমানের হেলমেট বিক্রি করেন। তাই শুধু মানচিহ্ন দেখেই নিশ্চিন্ত হবেন না।
ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দেওয়াকে ঘুষ নয় বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মূলত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।
ভারত তার নিজের নীতিকে পাশ কাটিয়ে একটি ইসরায়েলি ফোন-হ্যাকিং কোম্পানিকে নয়াদিল্লির নিজস্ব নিয়মাবলি থেকে অব্যাহতি দিয়েছে। এর ফলে কোম্পানিটি সরকারি সংস্থাগুলোর কাছে ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি ও নজরদারি সরঞ্জাম বিক্রি করার সুযোগ পেয়েছে, যা মানবাধিকার গোষ্ঠী ও কর্মীদের মধ্যে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টার পর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে অবস্থান করছেন এক নারী। ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা বলতে পারছে না। খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে তার।