রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মুক্তি পেল লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান

কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান ‘হারিয়ে যাওয়া সেই দিন’ মুক্তি পেয়েছে।

মুক্তি পেল লাকী আখান্দের সুর করা অপ্রকাশিত গান
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, মরদেহ উদ্ধার
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু, নিখোঁজ মোটরসাইকেলও

তাহসিফ বাসায় না ফেরায় তার মা একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাকে পাননি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মুঠোফোনে একটি বার্তা পাঠান তাহসিফ। তাতে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে বার্তাটি প...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু, নিখোঁজ মোটরসাইকেলও
বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে হাসপাতালে আইসিইউ চালুর দাবি যুবকের

​উন্নত চিকিৎসার অভাবে বাবাকে হারানোর পর ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবি জানিয়েছেন নয়ন নামের এক যুবক।

বাবাকে হারিয়ে প্ল্যাকার্ড হাতে হাসপাতালে আইসিইউ চালুর দাবি যুবকের
কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়
ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। লাইনচ্যুত বগি পুনরুদ্ধার করায় প্রায় ছয় ঘণ্টা পর...

ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ
পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে সুলাইমান খান এক জরুরি সতর্কবার্তায় বলেছেন, দীর্ঘ কারাবাস ও নির্যাতনের কারণে তাঁর বাবার জীবন চরম ঝুঁকিতে। পরিবার দাবি করছে, গত আগস্ট থেকে ইমরান খানের সঙ্গে কাউকে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাঁকে চিকিৎসা নিতেও দেওয়া হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, তিনি আদালতের আদেশে সাজাপ্রাপ্ত কারাবন্দী।

ইমরান খানের ছেলে বলেছেন, আগস্টের পর থেকে কেউ তাঁর বাবার কোনো খোঁজ পাননি। ওই সময় সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর ওপর নির্যাতন করা হচ্ছে।

ইমরান খানের সাবেক স্ত্রী যুক্তরাজ্যের ধনকুবের জেমাইমা গোল্ডস্মিথের ঘরে জন্ম নেওয়া সুলাইমান খান অভিযোগ করেন, তাঁর বাবার জীবন বিপন্ন। এই দীর্ঘ কারাবাসের জন্য তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন।

৭৪ বছর বয়সী খান দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর রাওয়ালপিন্ডির কুখ্যাত আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। তাঁর পরিবার বারবার কারাগারে তাঁর ওপর হওয়া আচরণ এবং তাঁর আশঙ্কাজনক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

ইমরান খানের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তিনি তাঁর বিরুদ্ধে থাকা সব অভিযোগ অস্বীকার করেছেন। সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সুলাইমান খান বলেন, পরিবার ও তাঁর বাবার আইনজীবীরা কয়েক মাস ধরে তাঁর কাছ থেকে কোনো বার্তা পাচ্ছেন না।

ইমরান খানের ছেলে বলেন, তাঁর বাবা আগেই সতর্ক করেছিলেন, মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ মুরসির মতো তাঁরও একই পরিণতি হতে পারে। ২০১৯ সালে বিচার চলাকালে মুরসি আদালতে মারা যান।

সুলাইমান খান আরও লিখেছেন, ‘আগস্টের পর থেকে কেউ আমার বাবাকে দেখেননি বা তাঁর কাছ থেকে কিছু শোনেনি। আগস্টে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, তাঁর ওপর নির্যাতন করা হচ্ছে। মিসর সরকার যেভাবে মুরসিকে হত্যা করেছিল, এই শাসকগোষ্ঠীও সেভাবে তাঁকে হত্যা করার চেষ্টা করছে।’

গত আগস্টে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির উপেক্ষা করছেন বলে সুলাইমান অভিযোগ করেন। আদালত নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে বেসরকারি শিফা হাসপাতালে পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হোক। একই সঙ্গে তাঁর পরিবার ও আইনজীবীদের নিয়মিত দেখা করার অনুমতি দেওয়া হোক।

সুলাইমান আরও যোগ করেন, এটা স্পষ্ট, তারা তাঁর বাবাকে হত্যার চেষ্টা করছে। কারণ, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা তাঁকে ভয় পায়। যদি সবচেয়ে খারাপ কিছু ঘটে যায়, তবে দায় কার, তা নিয়ে কারও ভুল করা উচিত হবে না।’

পাকিস্তানের সরকার নির্যাতন ও নির্জন কারাবাসের সব অভিযোগ অস্বীকার করেছে।

তথ্য মন্ত্রণালয় গত আগস্টে বার্তা সংস্থা এপিকে দেওয়া এক লিখিত জবাবে জানিয়েছে, ইমরান খানকে সরকারের কোনো আদেশে আটকে রাখা হয়নি; বরং তিনি আইনি প্রক্রিয়ার পর আদালতের রায়ে সাজা ভোগকারী ‘দণ্ডপ্রাপ্ত’ বন্দী।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইমরান খানের সমর্থকদের মিছিল। ৪ অক্টোবর ২০২৬, লাকি মারওয়া

পরিবারের অন্যান্য সদস্যকে গ্রেপ্তারের পর সুলাইমান খান ও তাঁর ভাই কাসিম খানকে তাঁদের বাবার মুক্তির দাবিতে প্রচার চালাতে পাকিস্তানে না আসার পরামর্শ দেওয়া হয়েছে—এমন সংবাদের মুখেই এসব অভিযোগ সামনে এল।

পরিকল্পিত প্রতিবাদের আগেই গত সেপ্টেম্বরে ‘পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্স’-এর অধীনে ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিকে আটক করা হয়েছিল।

পাকিস্তানের পাঞ্জাব সরকারের কর্মকর্তাদের মতে, গত সোমবার তাঁদের আটকাদেশ আরও ৩০ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে।

কারাবন্দী থাকা সত্ত্বেও ইমরান খান পাকিস্তানে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছেন। চলতি মাসের শুরুতে তাঁর মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে হাজার হাজার সমর্থক অংশ নিয়েছিলেন।

প্রতিবাদকারীরা ইমরান খানের মুক্তি, কারাগারে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ এবং তাঁর পছন্দের চিকিৎসকদের দিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগের দাবিতে ইসলামাবাদ অভিমুখে দিকে ‘লংমার্চ’-এর আয়োজন করেছিল।

১১ অক্টোবরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকার স্থগিত করেন।

সরকার আফগানিস্তান সীমান্ত–সংলগ্ন ওই প্রদেশে সশস্ত্র জঙ্গিদের তৎপরতাকে জরুরি অবস্থার কারণ হিসেবে দেখায়। তবে পিটিআই এই পদক্ষেপকে ‘জরুরি অবস্থার ছদ্মবেশে একধরনের অভ্যুত্থান’ বলে বর্ণনা করেছে। তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে ইমরান খানের মুক্তির আন্দোলনকে দুর্বল করার চেষ্টার অভিযোগ এনেছে।

অক্টোবর ২৯, ২০২৬
বন্ধুর ডাকে বের হয়ে লাশ বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ, বাইক কোথায়?
বন্ধুর ডাকে বের হয়ে লাশ বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ, বাইক কোথায়?

বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে খোঁজ মেলেনি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটির। বিস্তারিত ভিডিওতে—

অক্টোবর ২৯, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে, কোন কোন দেশের নাম বলছেন কট্টর ইহুদি নেতারা
ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে, কোন কোন দেশের নাম বলছেন কট্টর ইহুদি নেতারা

ইসরায়েলে নির্বাচনের সময় আরব অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার উপস্থিতি প্রভাবিত করতে কাতার ও তুরস্কসহ বিদেশি কোনো পক্ষ অর্থ পাঠিয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গের নির্দেশে বিদেশি অর্থায়ন ও নির্বাচনে হস্তক্ষেপসংক্রান্ত অভিযোগ নিয়ে এই তদন্ত চলছে।

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর অভাবনীয় সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি।

সোলবার্গ শিন বেতের প্রধান ডেভিড জিনিকে সংস্থাটির তদন্তের ক্ষমতা ব্যবহার করে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

সোলবার্গ এক নির্দেশনায় লিখেছেন, ‘নির্বাচনের সময় ইসরায়েলের স্বার্থবিরোধী পক্ষগুলো বিদেশি অর্থায়নের মাধ্যমে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছে—এমন গুরুতর সন্দেহের কথা আমার সামনে এসেছে।’

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল আরব জোট

সোলবার্গ বলেন, ‘তাই আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, ওপরের অভিযোগগুলো তদন্ত করতে আপনার ক্ষমতার সবটুকু প্রয়োগ করুন এবং এসব সন্দেহের পক্ষে-বিপক্ষে প্রমাণ সংগ্রহ করতে জেনারেল সিকিউরিটি সার্ভিসের ক্ষমতা ব্যবহার করুন।’

শিন বেতের তদন্তে অভিযোগ ওঠা আর্থিক লেনদেনের পথগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে আগে সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিল—এমন নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আরব দলগুলোর একটি রাআম পার্টির পক্ষে নগদ টাকা ও ভোটের স্লিপ থাকা খাম আটক (জব্দ) করার ঘটনাও রয়েছে।

নোয়াম সোলবার্গ, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যানআমি আপনাকে নির্দেশ দিচ্ছি, ওপরের অভিযোগগুলো তদন্ত করতে আপনার ক্ষমতার সবটুকু প্রয়োগ করুন এবং এসব সন্দেহের পক্ষে বা বিপক্ষে প্রমাণ সংগ্রহ করতে জেনারেল সিকিউরিটি সার্ভিসের ক্ষমতা ব্যবহার করুন।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন নিউজ জানিয়েছে, মঙ্গলবারের (২৭ অক্টোবর) নির্বাচনের আগেই নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছিলেন।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র কেএএন নিউজকে বলেন, ‘গত দুই সপ্তাহের মধ্যে পাওয়া নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু করা হয়েছে। আমরা বুঝতে পারছি, কোথাও কিছু একটা সমস্যা আছে। বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখতে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আগামী দিনগুলোতে বিষয়টি আরও পরিষ্কার হবে।’

ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

নেতানিয়াহুর লিকুদ পার্টির নির্বাচনী প্রচারের একটি ব্যানারে লেখা: ‘ডানপন্থা নাকি ফিলিস্তিন’

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর অভাবনীয় সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে নেতানিয়াহুর দল। ব্যাপক ভোট জালিয়াতি, অর্থ লেনদেন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানায়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার শুরুতে পুলিশ লিকুদ পার্টির এই অভিযোগ খারিজ করে বলেছিল, আরব দলগুলো নির্বাচন ‘কারচুপি করে নিজেদের পক্ষে নিয়েছে’—এমন দাবির পক্ষে ‘কোনো প্রমাণ নেই’।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার শুরুতে পুলিশ লিকুদ পার্টির এই অভিযোগ খারিজ করে বলেছিল, আরব দলগুলো নির্বাচন ‘কারচুপি করে নিজেদের পক্ষে নিয়েছে’—এমন দাবির পক্ষে ‘কোনো প্রমাণ নেই’।

পরে ইসরায়েল পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, পুলিশ নির্বাচনের সুষ্ঠুতা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

জাতীয় নির্বাচনে ভোট দিতে একটি কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। উত্তর ইসরায়েলের তাইবে গ্রাম, ২৭ অক্টোবর ২০২৬

লেভি আরও বলেন, ‘নির্বাচনের সুষ্ঠুতা লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো অপরাধ সংঘটনের সন্দেহ হলে তা নিরপেক্ষভাবে ও পুরোপুরি খতিয়ে দেখা হবে এবং তদন্ত করা হবে। নির্বাচনের সুষ্ঠুতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না।’

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধের ঘটনা ঘটার সন্দেহ দেখা দিলে ‘পুলিশ সত্য উদ্‌ঘাটনে দৃঢ়ভাবে তদন্ত করবে এবং জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনবে’ বলেও জোর দিয়ে বলেন তিনি।

ড্যানিয়েল লেভি, ইসরায়েল পুলিশ কমিশনারনির্বাচনের সুষ্ঠুতা-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো অপরাধ সংঘটনের সন্দেহ হলে তা নিরপেক্ষভাবে ও পুরোপুরি খতিয়ে দেখা হবে এবং তদন্ত করা হবে। নির্বাচনের সুষ্ঠুতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

বিরোধী জোটের নেতা এবং ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট বলেছেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি জোর দিয়ে বলেন, সব অভিযোগ অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ২৬তম নেসেটের শপথ গ্রহণের তারিখ প্রভাবিত করতে রাজনৈতিক পক্ষগুলো যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়।

জাতীয় নিরাপত্তামন্ত্রী উগ্রবাদী ইতামার বেন-গভির গোয়েন্দা সংস্থা শিন বেতকে ‘কাতারের অর্থায়নের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরব দলগুলোর নেতাদের’ গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বেন গভির এ ঘটনার সঙ্গে মুসলিম ব্রাদারহুড ও এর সহযোগী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার বিষয়েও সন্দেহ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহুর কপালে কী আছে—ক্ষমতা, নাকি কারাগার

অক্টোবর ২৯, ২০২৬
এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি
এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি

বদলি করা চার কর্মকর্তাকে আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথা একই তারিখে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার হয় অজ্ঞাতনামা হিসেবে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার হয় অজ্ঞাতনামা হিসেবে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার হয় অজ্ঞাতনামা হিসেবে

অক্টোবর ২৯, ২০২৬
সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে।

রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও ফিরে আসছেন হকাররা। অভিযান শেষ হতে না হতেই আবার বসছে দোকানপাট। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি।

আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

অভিযান চলাকালে সাংবাদিকেরা জানতে চান, বারবার উচ্ছেদের পরও হকাররা কীভাবে ফিরে আসছেন। জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।’

গতকাল বুধবারও ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পরদিনই আবার অভিযান চালানো হলো। তবে বারবার অভিযান চালিয়েও হকারদের ফিরে আসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

আজকের অভিযানে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছে ডিএসসিসি।

এদিকে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ‘গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকেরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন।’

পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।

আবদুস সালাম বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’ কোনো যুক্তি বা অজুহাত দেখিয়ে সড়ক ও ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় উপস্থিত পথচারীরা স্বস্তি প্রকাশ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

অক্টোবর ২৯, ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো

এসআরবি-১৩ জানায়, আবদুস সালামের বিরুদ্ধে বিমার নামে অর্থ হাতিয়ে নেওয়া এবং টিউবওয়েল স্থাপনের কথা বলে টাকা আত্মসাতেরও অভিযোগও রয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট পড়ার হার সম্পর্কে ইসি সচিব বলেন, বেলা দুইটা পর্যন্ত তাঁরা যে তথ্য পেয়েছেন, সে অনুযায়ী তখন পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ। বিকেল চারটা পর্যন্ত হিসাবে ভোটের পরিমাণ আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে ভোট পড়ার প্রকৃত হার বলা যাবে। তিনি বলেন, ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষ হওয়ার পর ফলাফল পাওয়া গেলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি। আমি বিশ্বাস করি, আপনাদের কাছে এমন কোনো খবর নেই, যেটা আমাদের উদ্বিগ্ন করতে পারে। কাজেই আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোগিতায় একটা ভালো নির্বাচন সম্পন্ন করলাম।’

নির্বাচন কমিশন সন্তুষ্ট কি না, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ আছে কি?’

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও–১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮।

নির্বাচনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে।

জয়ের আশা বিএনপির প্রার্থীর, প্রিসাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকার অভিযোগ জামায়াতের

অক্টোবর ২৯, ২০২৬
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৯, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় বিপুল ক্ষয়ক্ষতি, পশ্চিমবঙ্গে 'দুর্বল অর্ণবের' প্রভাব চলবে কতদিন?

সাইক্লোন অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। তবে পশ্চিবমঙ্গের কিছু এলাকায় বৃষ্টি চলবে।

অক্টোবর ২৯, ২০২৬
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন
ইলন মাস্ককে 'রিয়েল জিনিয়াস' বললেন পুতিন

ইলন মাস্কের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বলেছেন যে তারা 'ঘনিষ্ঠ' যোগাযোগের মধ্যে আছেন।

অক্টোবর ২৯, ২০২৬
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়
বিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়

দৈনন্দিন কার্যকলাপ আমাদের হৃদরোগ এবং এমনকি মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। আপনি কোনো মিটিংয়ে আছেন, বিমানে বসে আছেন বা এই নিবন্ধটি পড়ছেন, এ সময়ও এর কিছু সহজ উপায় চেষ্টা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২৬
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।

অক্টোবর ২৯, ২০২৬
‘রান ৪৫০-৫০০ হতে পারত’, ব্যাটিং ব্যর্থতায় সাদমানের আক্ষেপ
‘রান ৪৫০-৫০০ হতে পারত’, ব্যাটিং ব্যর্থতায় সাদমানের আক্ষেপ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন সাদমান ইসলাম। তবে ব্যক্তিগত এই অর্জনের পরও স্বস্তিতে নেই বাংলাদেশের বাঁহাতি ওপেনার। তার আক্ষেপ, সেঞ্চুরির পর ইনিংসটা আরও বড় করতে পারলে বাংলাদেশের সংগ্রহ হতে পারত ৪৫০ কিংবা ৫০০ রান।

অক্টোবর ২৯, ২০২৬
বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট
বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেলো রূপপুরের প্রথম ইউনিট

বায়েরা চেয়ারম্যান এম মাহমুদুল হাসান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন।

অক্টোবর ২৯, ২০২৬
নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী
নির্বাচন বিতর্কিত করতে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেও তা বিতর্কিত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও স্বচ্ছতাকে আড়াল করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

অক্টোবর ২৯, ২০২৬
পানি-গ্যাস-নিরাপত্তা সংকটে নোবিপ্রবির আবাসিক কোয়ার্টার্স, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা
পানি-গ্যাস-নিরাপত্তা সংকটে নোবিপ্রবির আবাসিক কোয়ার্টার্স, ভোগান্তিতে শিক্ষক-কর্মকর্তারা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার্সে বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়েছেন বসবাসরক শিক্ষক-কর্মকর্তারা।

অক্টোবর ২৯, ২০২৬
ব্যাটিং ধসের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ, চাপে উইন্ডিজ
ব্যাটিং ধসের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ, চাপে উইন্ডিজ

সকালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে মাত্র ২৭২ রানে! তবে দিনের শেষটা হয়েছে স্বাগতিকদের জন্য স্বস্তির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ঘুরে দাঁড়িয়ে চারটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

অক্টোবর ২৯, ২০২৬
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

গাজীপুরের কাশিমপুর উজেলার সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

অক্টোবর ২৯, ২০২৬
আরব নেতাদের গ্রেপ্তারের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
আরব নেতাদের গ্রেপ্তারের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আরব রাজনৈতিক দলগুলোর নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। তিনি গ্রেপ্তারের সপক্ষে বিদেশি অর্থায়নের অভিযোগ তুলেছেন। তবে এ বিষয়ে কোনো প্রমাণ দেননি। বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।

অক্টোবর ২৯, ২০২৬