টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ইলিয়াস খান

দেশবরেণ্য সাংবাদিক ইলিয়াস খান টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন।

৩২৭ রানে দিন শেষ করল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে...

৩২৭ রানে দিন শেষ করল বাংলাদেশ
আবারো বাহরাইনে ইরানের হামলা

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রবিবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিন দিনের মধ্যে এটি ছিল দেশটির পক্ষ থেকে চালানো দ্বিতীয় হামলা। খবর বিবিসির।

আবারো বাহরাইনে ইরানের হামলা
‘চাঁদা দাবির জেরে’ রামপুরায় ইন্টারনেট সেবা অফিসে গুলি, আহত ২

চাঁদা দাবির জেরে রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে সশস্ত্র হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

‘চাঁদা দাবির জেরে’ রামপুরায় ইন্টারনেট সেবা অফিসে গুলি, আহত ২
রংপুরে সড়কে ঝরল ৫ প্রাণ

রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

রংপুরে সড়কে ঝরল ৫ প্রাণ
সাবেক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

বগুড়ার সোনাতলায় মোয়াজ্জেম হোসেন মন্ডল (৭৫) না‌মের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে।  এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুটের দাবি করেছেন মোয়াজ্জেম হ...

সাবেক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ লুটের অভিযোগ
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায়...

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

সারা দেশ

View more
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম

বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Video news

Rss feed news

এনভিডিয়ার ৬ শীর্ষ কর্মকর্তার সম্পদ কমল ৫৬০ কোটি ডলার
এনভিডিয়ার ৬ শীর্ষ কর্মকর্তার সম্পদ কমল ৫৬০ কোটি ডলার

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/envidiyar-6-seersh-krmkrtar-smpd-kml-560-koti-dlar-nvidia-prothomalo

নভেম্বর ১৫, ২০২৬
ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধিদিল আইপিইউ
ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধিদিল আইপিইউ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা পর্যবেক্ষণ করতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। আইপিইউ হলো সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর বৈশ্বিক সংগঠন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ চলার সময় আইপিইউর প্রতিনিধি হেলেন মাসিন উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট আসামি ২২ জন। এর মধ্যে ফজলে করিমসহ পাঁচজন আসামি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ, নওফেলসহ মামলার বাকি ১৭ আসামি পলাতক।

আজ সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মামলাটি ভালোভাবে পরিচালিত হচ্ছে কি না, সবকিছু ঠিক আছে কি না—এসব দেখার জন্য আইপিইউ পর্যবেক্ষক পাঠিয়েছে।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রামের এই মামলার প্রসিডিংস (বিচারিক কার্যক্রম) পর্যবেক্ষণ করতে মানবাধিকারকর্মী ও ফ্রান্সের আইনজীবী হেলেন এসেছেন। তিনি শুরু থেকেই মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। হেলেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সেসব ক্লারিফাই (পরিষ্কার) করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তাঁদের জবাবে ওই পর্যবেক্ষক আশ্বস্ত হয়েছেন বলেই তাঁর মনে হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এই মামলার আসামিপক্ষের আইনজীবীরা আজ কেন সময় চেয়েছেন—বিদেশি পর্যবেক্ষক হেলেন বারবার সে বিষয়ে জানতে চান। এর জবাবে তিনি হেলেনকে বলেন, আজ আসামিপক্ষের করা তিনটি আবেদনের একটিরও কোনো সারবস্তু নেই। মূলত নানা অজুহাতে আসামিপক্ষ মামলাটির বিচার বিলম্বিত করতে চাইছে।

পর্যবেক্ষকের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, আসামির সঙ্গে তাঁর আইনজীবীর একান্ত পরামর্শ করার জন্য ট্রাইব্যুনালে কোনো ‘প্রাইভেট রুম’ আছে কি না, তা হেলেন জানতে চেয়েছিলেন। তখন তাঁকে সরেজমিনে দেখানো হয়েছে যে ট্রাইব্যুনালে আসামিদের রাখার জায়গার পাশেই একটি নির্দিষ্ট কক্ষ রয়েছে। সেখানে ‘প্রিভিলেজ কমিউনিকেশন’-এর জন্য আদালতের বাড়তি অনুমতির প্রয়োজন হয় না বলে স্থায়ী আদেশ (স্ট্যান্ডিং অর্ডার) রয়েছে। প্রতিদিন যেকোনো সময় আসামিরা তাঁদের আইনজীবীদের সঙ্গে দরজা বন্ধ করে যতক্ষণ ইচ্ছা পরামর্শ করতে পারেন।

চিফ প্রসিকিউটর জানান, বিদেশি পর্যবেক্ষক হেলেন তাঁর কার্যালয়েও গেছেন এবং ট্রাইব্যুনাল ঘুরে দেখেছেন। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষককে বিস্তারিত বলেছেন।

নভেম্বর ১৫, ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি
বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড সুইট ড্রপের সৌজন্যে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন কুমার রায়, মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার বিমল চন্দ্র সাহা ও সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার পুলক কুমার পলসহ কোম্পানির অন্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও এ ধরনের সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী ডায়াবেটিস সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নভেম্বর ১৫, ২০২৬
ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক
ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক

মাদক সেবনের অভিযোগ ওঠার পর ডোপ টেস্ট করা হয়েছিল পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের। ফল পজিটিভ এলে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত হয়। একই সঙ্গে সংযুক্ত করা হয় জেলা পুলিশ লাইনসে। এবার তাঁকে মাদক সেবনের আসর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয় লোকজন। পরে বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় থাকেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় মেহেদীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়, যার তদন্ত এখনো চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। এ কারণে সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, বিভাগীয় পুলিশ হাসপাতালে মেহেদীর ডোপ টেস্ট করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। এ বিষয়ে প্রতিবেদন দিয়ে তাঁকে জেলা পুলিশ লাইনসে পাঠানো হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় মেহেদীকে কয়েক মাস আগে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। নতুন করে মাদক সেবনের আসর থেকে তাঁকে আটকের বিষয়টি তিনি শুনেছেন।

নভেম্বর ১৫, ২০২৬
‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম
‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

২৬ দিনে এ জে আর কুরিয়ারে ২০ হামলা। এক হামলায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম। গ্রেপ্তার ২১ জন। তবু থামছে না আক্রমণ।

নভেম্বর ১৫, ২০২৬
আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে
আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে

দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থাটি চলতি বছর দেশের সেরা ১২ জন কারুশিল্পীকে পুরস্কৃত করবে।

মোট পাঁচটি শ্রেণিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী পাবেন এক লাখ টাকা। অন্য চারটি শ্রেণিতে নির্বাচিত ১১ জন কারুশিল্পীর প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে। এর মধ্যে দক্ষ কারুশিল্পী শ্রেণিতে পাঁচজন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজন, দক্ষ নারী কারুশিল্পী শ্রেণিতে দুজন ও তরুণ দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজনকে পুরস্কৃত করা হবে। সব মিলিয়ে ১২ জন কারুশিল্পীকে মোট সাড়ে ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ পাবেন।

আগামী ২৯ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত কারুশিল্পীদের এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে বিসিক। সংস্থাটি ইতিমধ্যে আগ্রহী কারুশিল্পীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের প্রচার, প্রসার এবং গুণী কারুশিল্পীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

যেসব কারুশিল্পের জন্য আবেদন করা যাবে

দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী ও মৌলিক কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

পুরস্কারের জন্য নির্ধারিত শিল্পের মধ্যে রয়েছে জামদানি শাড়ি, মণিপুরি পোশাক, বস্ত্রবয়ন, টাঙ্গাইল শাড়ি, খদ্দর, পাতা ও হোগলা শিল্প, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কারুশিল্প, শঙ্খ ও ঝিনুক শিল্প, বাঁশবেত শিল্প, প্রাকৃতিক উপাদানে তৈরি বিভিন্ন কারুপণ্য, মৃৎশিল্প (কোড ও নকশিসহ), কাঠখোদাই শিল্প, কার্পেটশিল্প, চামড়াজাত শিল্প, গয়না (স্বর্ণ ও রুপা), গয়না (ধাতু, অব্র, মিঠি), শীতলপাটি, কাগজশিল্প, শতরঞ্জি, তাঁতশিল্প, পাটজাত শিল্প, নকশিকাঁথা, সূচিশিল্প ও ধাতব শিল্প।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী কারুশিল্পীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ২৬ নভেম্বরের মধ্যে বিসিকের যেকোনো জেলা কার্যালয়ে অথবা প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র, বিসিক, ১৩৭–১৩৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০ ঠিকানায় পাঠাতে হবে।

বিসিকের ওয়েবসাইট থেকে বিস্তারিত নির্দেশিকা ও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

নভেম্বর ১৫, ২০২৬
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর সেই নারী ‘নিখোঁজ’
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর সেই নারী ‘নিখোঁজ’

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে অবস্থান করা সেই মধ্যবয়সী নারীকে আজ রোববার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত তাঁকে সেখানে অবস্থান করতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা।

তবে আজ সকাল থেকে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই নারী কোথায় গেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না স্থানীয় লোকজনও।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। গতকাল রাতেও তাঁকে সেখানে দেখা গেছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় পাঁচ দিন ধরে ওই নারী কোনো দেশে প্রবেশ করতে পারেননি। তীব্র রোদ ও সীমান্তে কড়া নজরদারির মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে তাঁকে। এতে ওই নারীকে ঘিরে মানবিক সংকট তৈরি হয়। তবে আজ সকালে স্থানীয় লোকজন জানতে পারেন, ওই নারী আর সেখানে নেই। তাঁকে কেউ সরিয়ে নিয়েছেন কি না বা তিনি নিজে অন্য কোথাও চলে গেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে পাথরের চর এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘ওই নারী গতকাল রাতেও সেখানে ছিলেন। আজ সকালে গ্রামবাসীর মাধ্যমে জানতে পারলাম, গতকাল রাতেই বাংলাদেশের প্রশাসনের লোকজন তাঁকে সেখান থেকে নিয়ে গেছেন। কিন্তু তাঁকে কোথায় নিয়ে গেছেন, এ বিষয়ে কিছুই জানি না।’

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল। আজ সকাল সাতটার দিকে গ্রাম পুলিশ আমাকে জানান, ওই নারীকে আর সেখানে দেখা যাচ্ছে না। তিনি কোথায় গিয়েছেন, তা কেউ বলতে পারছেন না।’

এ বিষয়ে বক্তব্য জানতে আজ রাত সাড়ে আটটার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

নভেম্বর ১৫, ২০২৬
গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার ও অন্যান্য খবর
গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার ও অন্যান্য খবর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

নভেম্বর ১৫, ২০২৬
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিনদিনের মধ্যে ওই দেশে এটি তাদের দ্বিতীয় হামলা। অন্যদিকে বাংলাদেশের গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর সেখানকার ডিসি-এসপিকে সরিয়ে নেওয়া হয়েছে।

নভেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দের দায়িত্ব কী বিএনপি'র?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দের দায়িত্ব কী বিএনপি'র?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

নভেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে

বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার। এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

নভেম্বর ১৫, ২০২৬
হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?
হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

হিজাব বা হেলমেট পরলে কি মাথার চুল পড়ে যায়? চুল পড়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। প্রচলিত ধারণাগুলো আসলে কতটা সঠিক, এ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা?

নভেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন?
বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন?

বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

নভেম্বর ১৫, ২০২৬
আইজেনকোটের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু
আইজেনকোটের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানি হুমকি নির্মূল করার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন।

নভেম্বর ১৫, ২০২৬
পত্রিকা: 'গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে'
পত্রিকা: 'গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে'

আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর। এর বাইরে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আইনমন্ত্রীর নানা বক্তব্য গুরুত্ব পেয়েছে খবরের কাগজে।

নভেম্বর ১৫, ২০২৬
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

বাংলাদেশে সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। ফলে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে?

নভেম্বর ১৫, ২০২৬
১৮ পদে লোক নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
১৮ পদে লোক নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ছয় ক্যাটাগরির পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নভেম্বর ১৫, ২০২৬
সুন্দরবন থেকে ১০ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি
সুন্দরবন থেকে ১০ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ১০ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতদের প্রত্যেকের পরিবারের কাছে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

নভেম্বর ১৫, ২০২৬
‘বালু ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
‘বালু ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীতে ‘বালু ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে বিরোধের জের ধরে সুরুজ জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নভেম্বর ১৫, ২০২৬
চেক প্রজাতন্ত্রে কয়েক লাখ মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে কয়েক লাখ মানুষের বিক্ষোভ

সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টার প্রতিবাদে চেক প্রজাতন্ত্রের কয়েক লাখ মানুষ রাজধানী প্রাগে সমবেত হয়েছেন। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ১৫, ২০২৬
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসঙ্গতি, সংসদে রুমিনের প্রশ্ন
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসঙ্গতি, সংসদে রুমিনের প্রশ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া নিয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

নভেম্বর ১৫, ২০২৬
জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা আসামিদের
জামিন পেয়েই আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা আসামিদের

রাজশাহীতে আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলী নামে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ হামলা হয়।

নভেম্বর ১৫, ২০২৬
অতিরিক্ত বিভাগীয় কমিশনার হ‌লেন ৪ কর্মকর্তা
অতিরিক্ত বিভাগীয় কমিশনার হ‌লেন ৪ কর্মকর্তা

প্রশাসনের চার জন যুগ্ম সচিবকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

নভেম্বর ১৫, ২০২৬
নেতানিয়াহুর প্রতিশ্রুতি রাখার কোনো অভিপ্রায় ছিল না: বাইডেন
নেতানিয়াহুর প্রতিশ্রুতি রাখার কোনো অভিপ্রায় ছিল না: বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি গাজায় বেসামরিক প্রাণহানি কমানোর প্রতিশ্রুতি বারবার দিলেও বাস্তবে ইসরায়েলি সামরিক অভিযানে ফিলিস্তিনিদের মৃত্যু অব্যাহত রয়েছে।

নভেম্বর ১৫, ২০২৬