যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙল হাম সংক্রমণ

যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত করা হয়েছে, যা গত ৩৫ বছরের বেশি সময়ের মধ্যে বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

শত বছরের খলিষখালীর বাজারে দিনে বিক্রি হয় ২০০ মণ দুধ

ভোর থেকেই সাইকেল, ভ্যান বা বিভিন্ন ধরনের যানবাহনে আশপাশের গ্রামের কৃষক, খামারি ও গৃহস্থরা ড্রাম, বালতি ও হাড়িতে করে দুধ নিয়ে আসতে শুরু করেন।

শত বছরের খলিষখালীর বাজারে দিনে বিক্রি হয় ২০০ মণ দুধ
আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে প্রশ্ন জামায়াত আমিরের

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে প্রশ্ন জামায়াত আমিরের
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন

৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৩৮৪ জন নিয়োগ পেলেও ৪৫ জন যোগ দেননি, ফলে ৪৫ পদ ফাঁকা রয়েছে।

নভেম্বর ৭, ২০২৬
সান্তিয়াগো পেনা গ্রেপ্তার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো আলিয়ানার শপথ
সান্তিয়াগো পেনা গ্রেপ্তার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো আলিয়ানার শপথ

প্যারাগুয়ের ৪৫ সদস্যের সিনেটের মধ্যে ৪৪ জন সিনেটর সান্তিয়াগো পেনাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। একজন ভোটদানে বিরত থাকেন।

নভেম্বর ৭, ২০২৬
বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায়
বিরল রোগ এসএমএ কী, এর ওষুধ কি পাওয়া যায়

মানুষের শরীরে প্রতিনিয়ত প্রোটিন তৈরি হয়। প্রোটিন হলো রাসায়নিক অণু। আকারে বড় অণু। শরীরে বহু ধরনের প্রোটিন তৈরি হয়। একেক প্রোটিনের আকার একেক ধরনের। আবার একেক প্রোটিনের কাজ বা ফাংশনও আলাদা আলাদা। আপনি নিশ্চয়ই ইনসুলিনের নাম শুনেছেন। ইনসুলিন আসলে এক ধরনের প্রোটিন। তেমনি শরীরে একটা প্রোটিন আছে, যেটার নাম সারভাইভাল অব মোটর নিউরন। এই প্রোটিন পরোক্ষভাবে আমাদের পেশি সঞ্চালনে সাহায্য করে। হাঁটতে, দৌড়াতে, কথা বলতে, নিঃশ্বাস নিতে—আমাদের পেশির সঞ্চালন হয়। সুতরাং কারো শরীরে যদি পর্যাপ্ত পরিমাণের এসএমএন প্রোটিন তৈরি না হয়, তাহলে তাদের হাঁটতে কিংবা দৌড়াতে সমস্যা হয়। অন্যান্য পেশি সঞ্চালনে সমস্যা হয়। এমনকি নিঃশ্বাস নিতেও সমস্যা হতে পারে।

শরীরে পর্যাপ্ত পরিমাণে এসএমএন প্রোটিন তৈরি না হওয়ার কারণে, ওপরে উল্লেখিত লক্ষণ দেখা দিলে, এই রোগটিকে আমরা বলি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ। লক্ষণ শুরু হওয়ার বয়স এবং শিশুটি কতটুকু সক্ষমতা অর্জন করতে পারে—এই দুইয়ের ভিত্তিতে রোগটিকে চার-পাঁচটা টাইপে ভাগ করা হয়েছে। যেমন, টাইপ-১ এসএমএ হলো ছয় মাসের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে; এই শিশুরা কখনো একা বসতে পারে না। টাইপ-২ হলো ৬-১৮ মাসের বাচ্চাদের; এরা বসতে পারে, কিন্তু একা দাঁড়াতে বা হাঁটতে পারে না।

৫ লাখ মানুষের প্রাণ নেওয়া এক রহস্যময় রোগ

কারো শরীরে যদি পর্যাপ্ত পরিমাণের এসএমএন প্রোটিন তৈরি না হয়, তাহলে তাদের হাঁটতে কিংবা দৌড়াতে সমস্যা হয়। অন্যান্য পেশি সঞ্চালনে সমস্যা হয়। এমনকি নিঃশ্বাস নিতেও সমস্যা হতে পারে।

এসএমএ একটি জিনগত রোগ। আমরা কথায় কথায় অনেক সময় বলি বংশগত সমস্যা! এটা দ্বারা বুঝানো হয়, বাবা-মা কিংবা দাদা-দাদী, নানা-নানী অর্থাৎ বংশের কারো যদি কোনো রোগ থেকে থাকে কিংবা রোগ হওয়ার কারণ লুকায়িত (সুপ্ত) থাকে, তাহলে বংশ পরম্পরায় সে রোগ কেউ পেতে পারে।

জিনগত রোগ নিয়ে কথা বলতে গেলে কয়েকটা শব্দ উচ্চারণ করতেই হয়। মানুষের শরীরের কোষের ভিতর থাকে নিউক্লিয়াস এবং তার ভিতর থাকে ডিএনএ। এই লেখায় আপনি জিন এবং ডিএনএ, এই দুটো শব্দকে একই মনে করতে পারেন। জিনগত রোগ বংশপরম্পরায় প্রবাহের দুইটা ধরন আছে। কিছু জিনগত রোগের জন্য শুধুমাত্র মা কিংবা বাবার যে কোনো একজনের ত্রুটিপূর্ণ বা পরিবর্তিত জিন সন্তানের শরীরে প্রবাহিত হলেই রোগের লক্ষণ দেখা দিতে পারে। আবার কিছু কিছু জিনগত রোগের ক্ষেত্রে মা এবং বাবা উভয়েরই ত্রুটিপূর্ণ জিন সন্তানের শরীরে যেতে হয়। এসএমএ দ্বিতীয় ধরনের রোগ। অর্থাৎ যারা এসএমএ রোগী, তাদের মা-বাবার শরীরে রোগের কোনো লক্ষণ থাকে না; তাঁরা কেবল বাহক। কিন্তু মা এবং বাবা দুজনের জিনেই যদি একই ত্রুটি সুপ্ত অবস্থায় থাকে, তাহলে তাঁদের প্রতিটি সন্তানের ক্ষেত্রে রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে চার ভাগের এক ভাগ, অর্থাৎ ২৫ শতাংশ।

জিহ্বা দেখেই রোগ বলে দেবে এআই

কিছু জিনগত রোগের জন্য শুধুমাত্র মা কিংবা বাবার যে কোনো একজনের ত্রুটিপূর্ণ বা পরিবর্তিত জিন সন্তানের শরীরে প্রবাহিত হলেই রোগের লক্ষণ দেখা দিতে পারে।

জিন মিউটেশন বিষয়টা একটু সহজ করে বলি। মনে করেন আপনি যুদ্ধ করছেন। যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে বার্তা বা মেসেজ দেয়া হয় কোড ব্যবহার করে। যেন শত্রুরা সেই মেসেজ থেকে কিছু না বুঝে। মনে করুন, আপনি একটা কোড পাঠাবেন, যেটা পড়তে এমন–CGATGAAGTCGA; এই কোড দ্বারা বুঝানো হয়, তোমরা এগিয়ে যাও এবং শত্রুদের ফায়ার করো। কিন্তু ঠিক অনুরূপ একটি কোড (হুবহু একই না) হলো এমন: CGATGAAGTCGT; এবং এই কোড দ্বারা বুঝানো হয় তোমরা যেখানে আছো, সেখানেই থাকো। শত্রুরা তোমাদের খুব কাছে।

একটু লক্ষ্য করলে দেখবেন, দ্বিতীয় কোডটিতে শেষের একটা অক্ষর বদলে গেছে—A-এর জায়গায় T। মাত্র একটা অক্ষর, কিন্তু এতে দুইটা কোড বদলে গেল। মানুষের শরীরের কোষে এরকম একটা বিষয় ঘটে। শরীরের কোষে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আর আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এখন ডিএনএকে আপনি এমন কোডের সঙ্গে তুলনা করতে পারেন। ওপরে, কোডের সামান্য হেরফেরের কারণে যেমন পুরো মেসেজটাই বদলে গেলো, ঠিক তেমনি কোষের ডিএনএর কোডে একটু হেরফের হলেই প্রোটিনের গঠনে সমস্যা হয়।

সব রোগের টিকা নেই কেন

যাদের এসএমএ রোগটি আছে, তাদের ক্ষেত্রে এসএমএন প্রোটিন তৈরির মূল জিন—যার নাম SMN1—হয় পুরোপুরি অনুপস্থিত, নয়তো মিউটেশনের কারণে অকেজো।

একটু ধীর গতিতে পড়লে, বিষয়টা মোটেও জটিল মনে হবে না। এই পর্যন্ত আপনি যখন পড়েছেন, তার মানে হলো জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি শিখে গেছেন। আপাতত এতটুকু পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, মানুষের শরীরে কোষের ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এবং আরএনএর মাধ্যমে তৈরি হয় প্রোটিন।

ডিএনএতে মিউটেশন হলে, সেটা আরএনএতেও দেখা দেয়। আর আরএনএতে সেই ভুল থেকে গেলে সঠিক প্রোটিনটা তৈরি হয় না। কিংবা কার্যকর বা ফাংশনাল প্রোটিন তৈরি হয় না। যাদের এসএমএ রোগটি আছে, তাদের ক্ষেত্রে এসএমএন প্রোটিন তৈরির মূল জিন—যার নাম SMN1 (সারভাইবাল অব মোটর নিউরন ১)—হয় পুরোপুরি অনুপস্থিত, নয়তো মিউটেশনের কারণে অকেজো। ফলে কার্যকর এসএমএন প্রোটিন পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। এখন আরএনএর কোডে যে গোলমাল দেখা যায়, সেটা বস্তুত ডিএনএর কোডের গোলমালের কারণেই হয়। কারণ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। অর্থাৎ ডিএনএতে যদি কোনো পরিবর্তন থাকে, সেটা মূলত আরএনএ এবং প্রোটিন পর্যন্ত গড়ায়। কোথাকার পানি কোথায় এসে পড়লো, বিষয়টা এমনই!

আপনারা যারা খুব মনোযোগ দিয়ে এ পর্যন্ত পড়েছেন, তারা নিশ্চয়ই ভাবছেন, আচ্ছা, ডিএনএর কোডে যদি পরিবর্তন থেকে থাকে, তাহলে সেটা শুধরে দিলেই তো হলো। আপনাকে অভিনন্দন, এত সুন্দর ভাবনার জন্য। আপনি বস্তুত একজন বিজ্ঞানীর মতোই ভেবেছেন।

মস্তিষ্কের রোগ জিএসএস

ডিএনএতে মিউটেশন হলে, সেটা আরএনএতেও দেখা দেয়। আর আরএনএতে সেই ভুল থেকে গেলে সঠিক প্রোটিনটা তৈরি হয় না। কিংবা কার্যকর বা ফাংশনাল প্রোটিন তৈরি হয় না।

ডিএনএকে শুধরে দেয়া একটু জটিল। তবে এখানে সৌভাগ্যের একটা বিষয় আছে। প্রকৃতি মানুষকে এসএমএন প্রোটিন তৈরির জন্য একটা বাড়তি জিন দিয়েছে, যার নাম SMN2। SMN1 আর SMN2—এই দুই জিন প্রায় হুবহু এক, তবে একেবারে এক না। ছোট্ট একটা পার্থক্যের কারণে SMN2 জিন থেকে যে আরএনএ তৈরি হয়, কোষ সেটাকে জোড়া লাগানোর সময় একটা গুরুত্বপূর্ণ টুকরো—এক্সন-৭—বাদ পড়ে যায়। ফলে যে প্রোটিনটা তৈরি হয় সেটা খাটো এবং দুর্বল, শরীরে বেশিক্ষণ টেকে না। অর্থাৎ ব্যাকআপ জিনটা আছে, কিন্তু সে ঠিকমতো কাজ করছে না।

বিজ্ঞানীরা তো বসে থাকে না। এসএমএ রোগের জন্য একটা ওষুধ আছে, যেটার নাম রিসডিপ্লাম। রিসডিপ্লাম ঠিক এই জায়গাটাতেই কাজ করে। ওষুধটি SMN2 জিনের আরএনএর সাথে বাইন্ড করে, বন্ধনযুক্ত হয়, এবং কোষকে বাধ্য করে যেন এক্সন-৭ টুকরোটা বাদ না পড়ে (চিত্র দেখুন)। ফলে ওই ব্যাকআপ জিন থেকেই পূর্ণাঙ্গ ও কার্যকর এসএমএন প্রোটিন তৈরির পরিমাণ কিছুটা বাড়ে। ফলে এসএমএ রোগী কিছুটা স্বস্তি পায়, শান্তি পায়। একটা বিষয় লক্ষ্য করুন—ওষুধটি ডিএনএকে শুধরায় না। শরীরের ভিতরে থাকা একটা অকেজো ব্যাকআপ কপিকে সে চালু করে দেয় মাত্র। ওষুধ আবিষ্কারের সৌন্দর্য এখানেই।

রিসডিপ্লামের মুড অব একশন

রিসডিপ্লাম আবিষ্কারের শুরুটা হয়েছে আমেরিকার একটি বায়োটেক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির নাম পিটিসি থেরাপিউটিকস। সে প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিন ড্রাগ ডিসকভারি টিমে গবেষণার সুযোগ হয়েছিলো। আমি যেহেতু একজন মেডিসিনাল কেমিস্ট, ফলে গবেষণার জন্য ল্যাবরেটরিতে রিসডিপ্লাম তৈরিও করেছি। এই প্রকল্পে শুরুর দিক থেকেই পিটিসির সহযোগী ছিলো সুইজারল্যান্ডের ওষুধ প্রতিষ্ঠান রোশ (Roche) এবং মার্কিন এসএমএ ফাউন্ডেশন। পরবর্তীতে রোশ ওষুধটির ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট ও বাজারজাতকরণের দায়িত্ব নেয়।

রোগ প্রতিরোধে জিনের তথ্য

রিসডিপ্লাম আবিষ্কারের শুরুটা হয়েছে আমেরিকার একটি বায়োটেক প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির নাম পিটিসি থেরাপিউটিকস। সে প্রতিষ্ঠানে আমার দীর্ঘদিন ড্রাগ ডিসকভারি টিমে গবেষণার সুযোগ হয়েছিলো।

জিনগত অনেক রোগকে আমরা বিরল বলে থাকি। অর্থাৎ সচরাচর সবার হয় না বলেই বিরল শব্দটা ব্যবহার করা হয়। সুতরাং এসএমএ হলো একটা বিরল জিনগত রোগ। বিরল রোগ অনেক আছে। যেমন ডুশেন মাসকুলার ডিসট্রফি, হান্টিংটনস ডিজিজ, সিসটিক ফাইব্রোসিস ইত্যাদি। আমি দীর্ঘদিন হান্টিংটনস ডিজিজের ওষুধ আবিষ্কারের গবেষণার সঙ্গে জড়িত ছিলাম। আমাদের টিমের আবিষ্কৃত একটি ওষুধ, যেটা ভটোপ্লাম নামে পরিচিত, সেটার ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

একটা রোগ বিরল, কিন্তু বিরল রোগের সংখ্যা কয়েক হাজার। সব মিলিয়ে হিসাব করলে যেকোনো জনগোষ্ঠীর শতকরা কয়েকজন কোনো একটি বিরল রোগে আক্রান্ত থাকেন। বাংলাদেশের মতো জনবহুল দেশে সেই হিসাব কয়েক লাখে থামে না, কয়েক মিলিয়নে গিয়ে দাঁড়ায়।

সৃষ্টিকর্তা মানুষকে রোগ দিয়েছেন। আবার মানুষের ভিতর মেধাও দিয়েছেন সেই রোগের বিরুদ্ধে ওষুধ আবিষ্কারের। ওষুধ তৈরি করার। আবার ডাক্তারদের বিদ্যা দিয়েছেন, যেন রোগীর রোগের লক্ষণ পর্যবেক্ষণ করে, পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক ওষুধ সেবনের পরামর্শ দেন। রোগীর জন্য ওষুধ হলো একটা বিষয়। কিন্তু রোগীর সঙ্গে আশার কথা বলা, রোগীর মনে শক্তি দেয়া, রোগীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করা; এগুলো কিন্তু কম শক্তিশালী ওষুধ নয়। মানুষকে সাহস দেয়া, মানুষের মনে আশার সঞ্চার করা, এগুলো তো আশীর্বাদ কিংবা দোয়ার মতোই।

অস্বাভাবিক উচ্চতা কি রোগ?

আমি দীর্ঘদিন হান্টিংটনস ডিজিজের ওষুধ আবিষ্কারের গবেষণার সঙ্গে জড়িত ছিলাম। আমাদের টিমের আবিষ্কৃত একটি ওষুধ, যেটা ভটোপ্লাম নামে পরিচিত, সেটার ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

বিরল রোগের ওষুধের দাম অনেক। দাম বেশি হওয়ার কারণ হলো, যেসব প্রতিষ্ঠান গবেষণা করে এই ওষুধ আবিষ্কার করে, তাদেরকে আবিষ্কারের জন্য অনেক টাকা খরচ করতে হয়। উন্নত দেশে যেহেতু মেডিক্যাল ইন্সুরেন্স এই খরচ বা ব্যয় বহন করে, ফলে রোগীর পরিবারের ওপর আর্থিক চাপ কম পড়ে। কিন্তু বাংলাদেশে এসব ওষুধের দাম অনেক বেশি। ফলে বাংলাদেশে বিরল রোগের ওষুধ আবিষ্কারের গবেষণা এবং ওষুধ তৈরির প্রক্রিয়া শুরু করতে হবে। এজন্য সরকার এগিয়ে আসলে এসব রোগী এবং রোগীর পরিবারের মুখে হাসি ফুটানো সম্ভব। আমি স্বপ্ন দেখি, দেশের সরকার বিরল রোগের ওষুধ আবিষ্কারের ও উন্নয়নের উদ্যোগ নেবে এবং সে উদ্যোগে আমরা আমাদের অভিজ্ঞতাকে, জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের রোগীদের জীবনকে কিছুটা সহজ করতে পারবো। বাংলাদেশের রোগী ও তাদের পরিবারদের চাওয়াও সেটাই।

লেখক: ড্রাগ ডিসকভারি সায়েন্টিস্ট, সেন্টার ফর কেমিক্যাল বায়োলজি অ্যান্ড থেরাপিউটিকস, ইউনিভার্সিটি অব শিকাগো, যুক্তরাষ্ট্র

সূত্র:

১.  J. Med. Chem. 2018, 61, 11021–11036; https://doi.org/10.1021/acs.jmedchem.8b01291

২. Science, 2014, 345, 6197, 624–625; https://doi.org/10.1126/science.1258444

৩. Nat Chem Biol., 2019, 15, 1191–1198; https://doi.org/10.1038/s41589-019-0384-5

শিশুদের কোয়াশিওরকর রোগ কেন হয়, লক্ষণ কী

নভেম্বর ৭, ২০২৬
অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে
অমলকান্তিদের স্বপ্ন একদিন পূরণ হবে, খোঁয়ারি কেটে যাবে

মেদহীন এই ঝরঝরে বইটা পড়ে বিষণ্নতা চেপে বসেছে। কিন্তু তৃপ্তি আছে। কবিগুরুর মতো বলতে ইচ্ছে করে, শেষ হইয়াও হইল না শেষ। হয়তো মঞ্জুর উপন্যাস লেখা অধরা থেকে গেছে, কিন্তু হিমেল একদিন বিশ্বকে চেনাবে, ‘আমাদের একজন আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন।’

নভেম্বর ৭, ২০২৬
২০০০ সাল থেকে ব্যালন ডি’অরজয়ী ফুটবলারদের তালিকা
২০০০ সাল থেকে ব্যালন ডি’অরজয়ী ফুটবলারদের তালিকা

২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত তারকা ফুটবলাররা ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত হয়েছেন। কারা রয়েছেন এ তালিকায়? দেখুন ভিডিওতে…

নভেম্বর ৭, ২০২৬
অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা?
অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা?

পর্তুগালকে বিদায় বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঝলমলে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অসংখ্য অর্জন। সেসব আপনার কতটা জানা?

নভেম্বর ৭, ২০২৬
জামায়াতের ৭৭ শাখার ৫১টিতেই আগের আমির
জামায়াতের ৭৭ শাখার ৫১টিতেই আগের আমির

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও মহানগর আমিরের মেয়াদ দুই বছর। দলের রুকনরা গোপন ব্যালটে তাঁদের নির্বাচিত করেন।

নভেম্বর ৭, ২০২৬
খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল
খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল

২০১৮ কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পান অস্ট্রেলিয়া দলের স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।

নভেম্বর ৭, ২০২৬
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে  ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট অভিশংসনে ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি

পেনিয়াকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে সিনেটের ৪৫ সদস্যের মধ্যে ৪৪ জন ভোট দেন। একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের প্রেসিডেন্ট বাসিলিও নুনিয়েজ বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে পেনিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এরপর প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

নভেম্বর ৭, ২০২৬
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'
পত্রিকা: 'হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা'

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে ফিরছেন; বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন মাশুল বৃদ্ধির পরিকল্পনায় বিমান ভাড়া বৃদ্ধির শঙ্কা এবং এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

নভেম্বর ৭, ২০২৬
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসের শেষ সপ্তাহে টোকিও সফরে গিয়েছিলেন, সেখানে দুই দেশের যৌথ ঘোষণায় নতুন করে উঠে এসেছে জাপানের বিগ-বি প্রকল্প। এতে ভারতকে নিয়ে সংশয় কেন?

নভেম্বর ৭, ২০২৬
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?

ডা. তাসনিম জারা এবং তাজনূভা জাবীন এর পর জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এনসিপি থেকে আলোচিত নারী নেতাদের এই পদত্যাগের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। কেন তারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, এই প্রশ্ন সামনে আসছে।

নভেম্বর ৬, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে

ইরান তার অন্তত দুটি প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উল্লেখযোগ্য পরিমাণে নতুন নির্মাণকাজ চালাচ্ছে এবং মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করছে- স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নভেম্বর ৬, ২০২৬
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে। নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি।

নভেম্বর ৬, ২০২৬
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'
সুন্দরবনে দস্যুতা: 'দশ টাকার একটা নোট পেতে দিতে হয়েছে ২০ হাজার টাকা'

স্থানীয় জেলেরা বলছেন ৫ই অগাস্টের পর থেকেই সুন্দরবনে দস্যুবৃত্তি বেড়েছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ব্যাপক চাপ সৃষ্টি করলে দস্যুরা অনেকে আত্মসমর্পণ করেছিল।

নভেম্বর ৬, ২০২৬
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?
'পৃথিবীর ধ্বংস ১৩ই নভেম্বর'- ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও বিতর্ক কেন?

যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তার ভিত্তি হলো ১৯৬০ সালের ৪ঠা নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ তিনজন গবেষকের প্রকাশিত একটি গবেষণা, যার চাঞ্চল্যকর শিরোনাম ছিল- "ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩"। যার মানে দাঁড়ায়- ১৩ই নভেম্বর, শুক্রবার, মহাপ্রলয় বা কেয়ামতের দিন।

নভেম্বর ৬, ২০২৬
হৃদয়ের প্রথম ফিফটির পর একই ফাঁদে কাটা পড়লেন মুশফিক-লিটন
হৃদয়ের প্রথম ফিফটির পর একই ফাঁদে কাটা পড়লেন মুশফিক-লিটন

দিনের শুরুটা হয়েছিল আশার আলো নিয়ে। আগের দিনের ৯৭ রানের সঙ্গে আরও কিছু রান যোগ করে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

নভেম্বর ৭, ২০২৬
সাতকানিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে ২ শিক্ষক নিহত
সাতকানিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে ২ শিক্ষক নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পিকনিকের বাস খাদে পড়ে দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

নভেম্বর ৭, ২০২৬
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে প্রশ্ন জামায়াত আমিরের
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে প্রশ্ন জামায়াত আমিরের

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

নভেম্বর ৭, ২০২৬
আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ৭, ২০২৬
শত বছরের খলিষখালীর বাজারে দিনে বিক্রি হয় ২০০ মণ দুধ
শত বছরের খলিষখালীর বাজারে দিনে বিক্রি হয় ২০০ মণ দুধ

ভোর থেকেই সাইকেল, ভ্যান বা বিভিন্ন ধরনের যানবাহনে আশপাশের গ্রামের কৃষক, খামারি ও গৃহস্থরা ড্রাম, বালতি ও হাড়িতে করে দুধ নিয়ে আসতে শুরু করেন।

নভেম্বর ৭, ২০২৬
যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙল হাম সংক্রমণ

যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত করা হয়েছে, যা গত ৩৫ বছরের বেশি সময়ের মধ্যে বছরে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

নভেম্বর ৭, ২০২৬
খাগড়াছড়িতে বাসে আগুন, দুর্বৃত্তদের কাজ ধারণা পুলিশের
খাগড়াছড়িতে বাসে আগুন, দুর্বৃত্তদের কাজ ধারণা পুলিশের

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসির বাস আগুনে পুড়ে গেছে।

নভেম্বর ৭, ২০২৬
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

নভেম্বর ৭, ২০২৬