ধর্ম

আজ লক্ষ্মীপূজা

অক্টোবর ২৫, ২০২৬
আজ লক্ষ্মীপূজা
আজ লক্ষ্মীপূজা
শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী।

Prothomalo

View more
এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর
এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর

লা লিগায় আগামীকাল রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের ফল ঠিক করে দিতে পারে পাঁচটি প্রশ্নের উত্তর।

অক্টোবর ২৫, ২০২৬
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন,
বিনিয়োগে নতুন গতির আশা
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা

জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক ২৭ অক্টোবর।

অক্টোবর ২৫, ২০২৬
পড়ে যাওয়া খাবার তুলে খাওয়ার পাঁচ সেকেন্ড নিয়মের কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে
পড়ে যাওয়া খাবার তুলে খাওয়ার পাঁচ সেকেন্ড নিয়মের কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে

অনেকে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, স্বীকার করতেই হবে, মাঝেমধ্যে আমরা এখনো এই ঝুঁকি নিই। অনেকের তো আবার এটি একধরনের অভ্যাসে পরিণত হয়েছে

অক্টোবর ২৫, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (২৫ অক্টোবর ২০২৬)

লা লিগায় আজ এল ক্লাসিকো, ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জাতীয় ক্রিকেট লিগে আজ মাঠে নামছে সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশাল।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–খুলনা

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ঢাকা–রাজশাহী

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

রংপুর–বরিশাল

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তান–ইংল্যান্ড

বেলা ২টা, টি-স্পোর্টস, পিটিভি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুল–ব্রাইটন

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

ইউনাইটেড–বোর্নমাউথ

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

সান্ডারল্যান্ড–লিডস

রাত ১০–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

লা লিগা

বিলবাও–হেতাফে

সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস, ট্যাপম্যাড

সেলতা ভিগো–বেতিস

রাত ৯–১৫ মি., টি স্পোর্টস, ট্যাপম্যাড

সোসিয়েদাদ–লেভান্তে

রাত ১১–৩০ মি., টি স্পোর্টস, ট্যাপম্যাড

বার্সেলোনা–রিয়াল

রাত ২টা, টি স্পোর্টস, ট্যাপম্যাড

অক্টোবর ২৫, ২০২৬
ট্রাম্পের সমাবেশে একদিন
ট্রাম্পের সমাবেশে একদিন

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কানসাসে সমাবেশে শতাধিক বিক্ষোভকারী দুর্নীতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগে প্রতিবাদ করেন। ট্রাম্প ইমিগ্র্যান্টদের দায়ী করেন এবং সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান

অক্টোবর ২৫, ২০২৬
মেঝেতে পড়ে যাওয়া খাবার ৫ সেকেন্ডের মধ্যে তুলে খাওয়া কি উচিত
মেঝেতে পড়ে যাওয়া খাবার ৫ সেকেন্ডের মধ্যে তুলে খাওয়া কি উচিত

হাত ফসকে মেঝেতে পড়ে যাওয়া প্রিয় খাবারটি মাত্র ৫ সেকেন্ডের মধ্যে তুলে মুখে পুরে দেওয়ার আগে কেউ কি কখনো ভেবে দেখেছে, সেখানে ওঁত পেতে আছে কোন ভয়ংকর অদৃশ্য ঘাতক? বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে আসা জুতোর তলায় লুকিয়ে থাকা সেই রোমহর্ষক ব্যাকটেরিয়াগুলোর গল্প কি তবে চিরতরে বদলে দেবে ছোটবেলার সেই নিরীহ বিশ্বাস...

ফাইভ-সেকেন্ড রুল। ছোটবেলায় এই নিয়মের সঙ্গে পরিচিত হয়েছি। ব্যাপারটি হলো, খুব সুস্বাদু কোনো খাবার হাত ফসকে হঠাৎ মেঝেতে পড়ে গেলে, ৫ সেকেন্ড পার হওয়ার আগেই যদি সেটি তুলে ফেলা যায়, তবে তা খাওয়া নিরাপদ! এর পেছনের যুক্তিটি শুনলে বেশ মজাই লাগে।

অনেকেরই বিশ্বাস, মেঝেতে ঘাপটি মেরে থাকা জীবাণু, ধুলোবালি বা পোষা প্রাণীর লোম নাকি হঠাৎ করে খাবারের আগমন দেখে হকচকিয়ে যায়। জীবাণুদেরও তো পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে! আর ঠিক সেই সুযোগে বিদ্যুৎগতিতে খাবার তুলে নিলে জীবাণুরা আর সেটিকে ‘নোংরা’ করার সময় পায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নিয়মের যৌক্তিকতা নিয়ে আমার সন্দেহ হয়েছে। তবুও খুব প্রিয় কোনো খাবার মেঝেতে পড়ে গেলে মনের অজান্তেই হাত নিশপিশ করত সেটি তুলে মুখে পুরে দেওয়ার জন্য। এটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি হয়ে গেছে।

কিন্তু বিজ্ঞান আসলে কী বলে? যুক্তরাষ্ট্রের বিখ্যাত ল্যাবরেটরি টেস্টিং, পরিবেশগত পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক পরামর্শদাতা প্রতিষ্ঠান গিলসন সায়েন্সেসের ডিরেক্টর অফ অপারেশনস এরিন থেন জানিয়ে দিয়েছেন, ৫ সেকেন্ডের নিয়মের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে এই এককথায় ‘না’ বলার পেছনে লুকিয়ে আছে অনেকগুলো ছোট ছোট শর্ত ও পরিবেশের ভিন্নতা।

মেঝেতে পড়ে যাওয়া খাবার তুলে খাবেন কি

মেঝের ধরনও খুব গুরুত্বপূর্ণ। শুনতে অবাক লাগলেও, একদম মসৃণ টাইলস বা কাঠের মেঝের চেয়ে কার্পেটের ওপর খাবার পড়লে তাতে জীবাণু সংক্রমণের হার তুলনামূলক কম থাকে।

জ্যাম মাখানো পাউরুটি ও শুকনো বিস্কুট মাটিতে পড়া এক কথা নয়

এরিন থেনের মতে, খাবারটি মেঝেতে পড়লে কতটা দূষিত হবে, তা পুরোপুরি নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের ওপর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারটি কতটা ভেজা বা চটচটে এবং মেঝের ধরন কেমন। একটি শুকনো ক্র্যাকার বিস্কুট এবং এক টুকরো আঠালো জ্যাম মাখানো পাউরুটি যদি একই মেঝেতে পড়ে, তবে বিজ্ঞান বলছে, শুকনো বিস্কুটের চেয়ে ওই ভেজা পাউরুটিতে জীবাণু আক্রমণ করবে কয়েক গুণ বেশি! কারণ ভেজা বা আর্দ্র খাবার স্পঞ্জের মতো কাজ করে, যা মেঝের সব ময়লা ও জীবাণুকে মুহূর্তের মধ্যে শুষে নেয়। আবার মেঝের ধরনও খুব গুরুত্বপূর্ণ। শুনতে অবাক লাগলেও, একদম মসৃণ টাইলস বা কাঠের মেঝের চেয়ে কার্পেটের ওপর খাবার পড়লে তাতে জীবাণু সংক্রমণের হার তুলনামূলক কম থাকে। কারণ কার্পেটের তন্তুগুলোর ফাঁকে জীবাণুরা আটকে থাকে, তাই খাবারের সঙ্গে ওদের সরাসরি সংস্পর্শ কিছুটা কম হয়।

ভেজা বা আর্দ্র খাবার স্পঞ্জের মতো কাজ করে, যা মেঝের সব ময়লা ও জীবাণুকে মুহূর্তের মধ্যে শুষে নেয়

এর পাশাপাশি আরও কিছু সূক্ষ্ম বিষয় এখানে কাজ করে। খাবারটি কোথায় পড়ল, সেটিও সমানভাবে বিবেচ্য। সেটি কি পরিষ্কার-পরিচ্ছন্ন কোনো রাজপ্রাসাদের মেঝে, নাকি রাস্তার পাশের কোনো পাবলিক টয়লেটের ফ্লোর? মেঝেতে পড়ার পর খাবারটি যে ব্যক্তি খাচ্ছেন, তার শারীরিক অবস্থা কেমন? একজন সুস্থ-সবল ও পূর্ণবয়স্ক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যে জীবাণুকে সহজেই ধ্বংস করতে পারে, একজন দুর্বল বা আগে থেকেই অসুস্থ মানুষের জন্য সেই সামান্য জীবাণুই হয়তো মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তারিখ পার হয়ে যাওয়া খাবার খাব কি

কোরিনেব্যাকটেরিয়াম থেকে ডিপথেরিয়ার মতো জটিল রোগ হওয়ার ঝুঁকি থাকে। মানুষের অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ব্যাকটেরয়ডেসও জুতো বা ব্যাগের মাধ্যমে মেঝেতে চলে আসে।

জুতার তলায় লুকিয়ে থাকা অদৃশ্য শত্রুর দল

সবচেয়ে ভয়ংকর ও চমকপ্রদ তথ্যটি হলো, ঘরের সাধের চকচকে মেঝে আর বাইরের পাবলিক স্পেসের মেঝের মধ্যে পরিচ্ছন্নতার খুব একটা পার্থক্য নেই! সাধারণ মানুষের ধারণা থাকে, নিজের ঘরের মেঝে বাইরের রাস্তার চেয়ে অনেক বেশি পরিষ্কার। কিন্তু গবেষকেরা বলছেন ভিন্ন কথা। মানুষ যখন বাইরে বের হয়, তখন জুতোর তলায় বা মোজায় করে হাজারো অদৃশ্য জীবাণু তুলে নিয়ে আসে। এরপর সেই একই জুতো বা মোজা পায়ে দিয়ে ঘরের রান্নাঘর থেকে শুরু করে বাথরুম, ড্রয়িংরুমসহ সব জায়গায় হেঁটে বেড়ানো হয়। এভাবেই এক জায়গার জীবাণু খুব সহজেই আরেক জায়গায় ছড়িয়ে পড়ে পুরো বাড়িকে দূষিত করে তোলে।

এখন প্রশ্ন হলো, সাধারণ ধুলোবালির বাইরে মেঝেতে ঠিক কী ধরনের ভয়ংকর জীবাণু ওঁত পেতে থাকে? বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ঘরের মেঝেতে প্রচুর পরিমাণে ত্বকে বসবাসকারী ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে অন্যতম হলো স্ট্যাফিলোকক্কাস। এই ব্যাকটেরিয়া ত্বকের ভয়ংকর ইনফেকশন ঘটাতে পারে। এছাড়া থাকে কোরিনেব্যাকটেরিয়াম। এটি থেকে ডিপথেরিয়ার মতো জটিল রোগ হওয়ার ঝুঁকি থাকে। মানুষের অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ব্যাকটেরয়ডেসও জুতো বা ব্যাগের মাধ্যমে মেঝেতে চলে আসে। এর সঙ্গে যোগ হয় ব্যাসিলাস, বিভিন্ন ধরনের ছত্রাক বা ইস্ট। এগুলো পেটে গেলে তীব্র বমি, ডায়রিয়া ও বমি বমি ভাব তৈরি হতে পারে।

খাবার নিয়ে কিছু মজার বিজ্ঞান

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ঘরের মেঝেতে প্রচুর পরিমাণে ত্বকে বসবাসকারী ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে অন্যতম হলো স্ট্যাফিলোকক্কাস।

সব মিলিয়ে হিসাব করলে দেখা যায়, ওই ৫ সেকেন্ডের ভরসায় মেঝে থেকে তুলে খাওয়াটা আসলে নিজের শরীরের সঙ্গে এক ধরনের জুয়া খেলার মতোই। বিশেষ করে ভেজা বা আঠালো খাবার মেঝেতে পড়লে তা থেকে ১০০ হাত দূরে থাকাই সবচেয়ে নিরাপদ।

এরিন থেন সতর্ক করে দিয়েছেন, ভেজা খাবার মেঝের সংস্পর্শে আসামাত্রই স্পঞ্জের মতো সব নোংরা টেনে নেয়। তাই সব শেষে একটি অলিখিত নিয়মই মেনে চলা উচিত—মেঝেতে পড়া কোনো খাবারই খাওয়ার উপযুক্ত থাকে না। ৫ সেকেন্ড তো দূরের কথা, ১ সেকেন্ডে তুলে নিলেও জীবাণুর আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় নেই।

সূত্র: পপুলার সায়েন্স

বিশ্বের সবচেয়ে পুষ্টিকর কয়েকটি খাবার

অক্টোবর ২৫, ২০২৬
শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন, বর্ণিতার সামনে কী
শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন, বর্ণিতার সামনে কী

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন বিদুষী বর্ণিতা। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার পর শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’–তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অক্টোবর ২৫, ২০২৬
ব্ল্যাক কফি কি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে?
ব্ল্যাক কফি কি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে?

চিনি ছাড়া ব্ল্যাক কফি কম ক্যালরির পানীয় হিসেবে জনপ্রিয়। রক্তে শর্করা, কোলেস্টেরল ও লিভারের স্বাস্থ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে রয়েছে নানা গবেষণা। তবে উপকার পেতে কী জানা জরুরি?

অক্টোবর ২৫, ২০২৬
আজ লক্ষ্মীপূজা
আজ লক্ষ্মীপূজা

শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী।

অক্টোবর ২৫, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন