রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হি‌সে‌বে নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, বিজিবি সদস্য ও সাংবাদিকসহ আহত ৩০

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে সংঘর্ষ, ধাওয়া-পাল...

কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, বিজিবি সদস্য ও সাংবাদিকসহ আহত ৩০
‘কিং’ সিনেমায়ও দীপিকার গেরুয়া পোশাক, ফের ‘বেশরম রং’ বিতর্ক

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘তু মিল জায়ে’ প্রকাশের পর আলোচনায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক।

‘কিং’ সিনেমায়ও দীপিকার গেরুয়া পোশাক, ফের ‘বেশরম রং’ বিতর্ক
ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট হ্রাস এবং নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নি...

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু
সরেজমিন সাভার-আশুলিয়া: শ্রমিক আন্দোলনে দিনভর যা যা ঘটল

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ সোমবার (২ নভেম্বর) বিকেলের পর অনেকটাই থেমে গেছে।

সরেজমিন সাভার-আশুলিয়া: শ্রমিক আন্দোলনে দিনভর যা যা ঘটল
অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও: ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা, ভীত মিঠু

নাটকের শুটিং সেটে গোপনে ধারণকৃত অভিনয়শিল্পীদের নানা মুহূর্তের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।

অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও: ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা, ভীত মিঠু
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর, ৩ মামলায় আসামি ৪ হাজার

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৪ হ...

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর, ৩ মামলায় আসামি ৪ হাজার

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আর্মি স্টেডিয়ামে চলছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ ডিসপ্লের অনুশীলন
আর্মি স্টেডিয়ামে চলছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ ডিসপ্লের অনুশীলন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিশেষ ডিসপ্লের প্রস্তুতি চলছে। প্রায় তিন হাজার বিএনসিসি ক্যাডেট অংশ নিচ্ছেন এ মহড়ায়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

নভেম্বর ২, ২০২৬
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়

প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

নভেম্বর ২, ২০২৬
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ ভাড়া বেশি কেন, সংসদীয় কমিটিতে প্রশ্ন
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ ভাড়া বেশি কেন, সংসদীয় কমিটিতে প্রশ্ন

ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া তুলনামূলক বেশি কেন, তা জানতে চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। ভাড়া নির্ধারণের নীতিমালা করা যায় কি না, তা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দেখার পরামর্শ দিয়েছে কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্ব যতটুকু ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় সমান; কিন্তু উড়োজাহাজের ভাড়ার ক্ষেত্রে দেখা যায়, ঢাকা–কুয়ালালামপুরের টিকিটের দাম কুয়ালালামপুর–ম্যানিলার টিকিটের দামের চেয়ে কয়েক গুণ বেশি। এই তারতম্যের কারণ কী, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কোনো নীতিমালা আছে কি না, তা কমিটি জানতে চায়।

জবাবে বলা হয়, আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বেবিচকের নীতিমালা নেই। এয়ারলাইন কোম্পানিগুলো ভাড়া নির্ধারণ করে থাকে। তখন কমিটির পক্ষ থেকে ভাড়া নির্ধারণের নীতিমালা করা যায় কি না, তা দেখার পরামর্শ দেওয়া হয়।

সূত্র জানায়, বৈঠকে বিমানের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ১৮টি আপত্তির বিপরীতে প্রমাণসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা দিতে পারবে কি না; ত্রুটিযুক্ত উড়োজাহাজ, অচল যন্ত্রপাতি, অপ্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় ও পুরোনো উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না; এবং জানতে চায় ঢাকা–গুয়াংজু–ঢাকা রুটে চার্টার্ড কার্গো ফ্লাইট ও রাজস্ব আদায়ে ৭৩৬ কোটি টাকার অনিয়ম কীভাবে হয়েছে?

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে মোট কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ি রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়। প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনের ওপরও গুরুত্বারোপ করা হয়। উত্থাপিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ বারবার যান্ত্রিক ত্রুটির শিকার হওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি সিস্টেমের দুর্বলতার কারণে সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানের পক্ষ থেকে বলা হয় সব সময় বহরের আধুনিক উড়োজাহাজ প্রধানমন্ত্রীর ভ্রমণের ক্ষেত্রে দেওয়া হয়। এ ক্ষেত্রে এর আগের এক মাসের ফ্লাইট পর্যবেক্ষণ করা হয় কোনো ধরনের ত্রুটি আছে কি না। এবারের কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের লিফট, সেবা ও পরিবেশ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন। একজন সদস্য বৈঠকে বলেন, অনলাইনে দেখা যায়, বাংলাদেশ বিমানের টিকিট নেই; কিন্তু বিমানে ওঠার পর দেখা যায়, অনেক সিট ফাঁকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিমানের পক্ষ থেকে সংস্থাটির কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়। সেখানে বিমানের ফ্লাইট বিলম্বিত হওয়ার কিছু কারণ তুলে ধরা হয়। তাতে বলা হয়, আন্তর্জাতিক চেক-ইন কাউন্টার পর্যাপ্ত না হওয়ায় সময়মতো কাউন্টার বন্ধ হয় না। এতে ফ্লাইট বিলম্বিত হয়। একই গেটে একাধিক ফ্লাইট দেওয়া হয়, বোর্ডিং ব্রিজের স্বল্পতা আছে। ডিপারচার ব্যাগেজ এরিয়ায় জায়গার স্বল্পতা আছে, আগমনী বেল্টও কম। অভ্যন্তরীণ টার্মিনালে মাত্র চারটি চেক-ইন কাউন্টার আছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।

নভেম্বর ২, ২০২৬
জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব
জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব

ফ্যাশনে কখনো কখনো খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। সঠিক রং, মানানসই পোশাক আর সামান্য কিছু অ্যাকসেসরিজেই তৈরি হতে পারে নজরকাড়া লুক। তেমনই এক ক্যাজুয়াল স্টাইলিশ সাজে ধরা দিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

নভেম্বর ২, ২০২৬
৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ
৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া প্রয়োজন—কোথায় কতজন নিরাপত্তাকর্মী থাকবেন, কীভাবে দর্শক প্রবেশ করবেন, কোন পথে বের হবেন, জরুরি পরিস্থিতিতে কী ব্যবস্থা নেওয়া হবে।

নভেম্বর ২, ২০২৬
এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস
এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস

সবই ঠিকঠাক চলছিল। কিন্তু রাজা-রানি স্টেডিয়ামে পৌঁছে যখন অভ্যর্থনা মঞ্চে উঠেছেন, ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। অঝোর ধারায় ভিজতে শুরু করলেন দুজন।

নভেম্বর ২, ২০২৬
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি)

আশপাশের লোকদের ওস্তাদ আমীর খাঁ ৩০-৪০ ফুট দূরত্বে বসতে বলেছিলেন। সুর তোলার সঙ্গে সঙ্গে ওই ফাঁকা জায়গায় ঝড়, বৃষ্টি, জল বইতে শুরু করল।

নভেম্বর ২, ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে
সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) জ্ঞানেশ কুমারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে মুম্বাই হাইকোর্টের কড়া কড়া মন্তব্য শুনতে হলো অভিনেতা ইমরান খানকে। প্রধান বিচারপতি এমসি ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চ আজ সোমবার তাঁকে বলেন, ‘বহু বছর ভারতে বসবাস করলেও আপনি মার্কিন নাগরিক। ভারতীয় কোনো নাগরিক আমেরিকায় সরকারবিরোধী আন্দোলনে যোগ দিলে পরের ফ্লাইটেই তাঁকে ভারতে পাঠিয়ে দিত।’

তীব্র ভর্ৎসনা সত্ত্বেও মুম্বাই হাইকোর্ট জানান, এ দেশে থাকার বিষয়ে অভিনেতাকে লিখিত বন্ড বা মুচলেকা জমা দিতে হবে। ইমরান খানের আইনজীবী তা দিতে রাজি হয়েছেন। তাঁকে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে।

জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগনে ইমরান খানের ভারত ত্যাগের আদেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাঁকে মনে করিয়ে দেওয়া হয়, যতই তিনি এ দেশে থাকুন, তিনি আদতে মার্কিন নাগরিক। ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী। তাই ভারতীয় নাগরিকের মতো অধিকার তাঁর নেই।

মার্কিন নাগরিক হয়েও ইমরান খান গত ১০ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) গত ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ পাঠিয়েছিল। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান। তাঁর বক্তব্য ছিল, ওসিআই কার্ডধারী হলেও তিনি এই দেশেই বসবাস করছেন। মুম্বাইয়ের নাগরিক হিসেবে তিনি যাতায়াতের সুবিধা-অসুবিধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আজ শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, ‘ভুলে যাবেন না আপনি একজন ওসিআই কার্ডধারী। অধিকার–সংক্রান্ত বিষয়ে আপনি ভারতীয় নাগরিকের মতো আচরণ করতে পারেন না। এ দেশের ভোটার তালিকা, তার সংশোধন নিয়ে আপনার কিছু বলার থাকতে পারে না। কারণ, আপনি ভোটার নন। তাই প্রতিবাদে যোগ দেওয়ার অধিকারও আপনার নেই। আপনি তা করে ভুল করেছেন।’

ইমরানের আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড বলেন, অভিনেতা তাঁর জীবনের পুরোটাই প্রায় ভারতে কাটিয়েছেন। জন্মসূত্রে মার্কিন নাগরিক হলেও তাঁর বেড়ে ওঠা এই দেশেই। এই সওয়ালের জবাবে বিচারপতিরা বলেন, ‘তা সত্ত্বেও এটা মেনে নিতে হবে, আপনি ভারতীয় নাগরিক নন।’ এ সময় বিচারপতিরা বলেন, কোনো ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে গিয়ে এভাবে সে দেশের সরকারবিরোধী আন্দোলনে যোগ দিলে পরের বিমানেই তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হতো।

বিচারপতিরা ইমরানের আইনজীবীকে প্রশ্ন করেন, তিনি সারা জীবন ভারতেই কাটাচ্ছেন। এখানেই অভিনয়জগতে পরিচিতি পেয়েছেন। তা হলে কেন তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করছেন না? আদালতের পর্যবেক্ষণ, কয়েক দশক ধরে ভারতে থাকার ফলে তিনি সম্ভবত ভুলে গেছেন, তিনি ওসিআই কার্ডধারী।

ইমরানের আইনজীবী আদালতকে জানান, প্রতিবাদে যোগ দেওয়া কোনো সংগঠন বা নেতাদের সঙ্গে তাঁর কোনো যোগসাজশ নেই। তিনি কাউকে চেনেনও না। ভবিষ্যতে এ ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগও দেবেন না। এ বিষয়ে আদালতে মুচলেকা বা লিখিত প্রতিশ্রুতি দিতে তিনি রাজি।

এফআরআরওর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং ইমরানের যুক্তির বিরোধিতা করেন। তাঁর দাবি, ইমরান আগেও এ ধরনের কর্মসূচিতে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। একটি সাক্ষাৎকারও দিয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁর অনেক অনুসারী। ফলে তাঁর বক্তব্য বহু মানুষের কাছে পৌঁছে যায়। অতিরিক্ত সলিসিটর জেনারেলের বক্তব্য, ক্ষমা চাইলেই অভিযোগ উপেক্ষা করা যায় না।

প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, ইমরান খানের মনে রাখা উচিত তিনি একজন জনপ্রিয় তারকা। তাঁর বক্তব্যের প্রভাব বহু মানুষের ওপর পড়ে। বিচারপতিরা বলেন, ‘আপনি একজন ওসিআই কার্ডধারী। বিদেশি নাগরিক। অথচ এই দেশের উদারতা দেখুন, আপনার সব পরিচিতি এই মহারাষ্ট্র দিয়েছে। এই দেশ দিয়েছে। এই দেশের অধিকার আছে বিদেশি নাগরিকদের বহিষ্কার করারও।’

এফআরআরওর উদ্দেশে প্রধান বিচারপতির বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেলকে বলেন, ‘আপনারা সার্বভৌম ক্ষমতার অধিকারী। বহিষ্কারের পূর্ণ অধিকার আপনাদের রয়েছে। সেই ক্ষমতা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই।’

বিদেশি নাগরিকদের প্রতি ভারতের মনোভাব নিয়ে পর্যবেক্ষেণের সময় বিচারপতিরা বলেন, ভারত ‘বসুধৈব কুটুম্বকম’ নীতিতে বিশ্বাসী। বেঞ্চ জানান, ইমরান খান লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। তবে একে এ ধরনের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুমতি হিসেবে দেখা যাবে না।

লিখিত মুচলেকা ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর ইমরান খানকে ভারত থেকে চলে যেতে হবে কি না, তা নির্ধারিত হবে ৭ ডিসেম্বর।

নভেম্বর ২, ২০২৬
গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল
গ্রাহকদের জন্য এলপি গ্যাসের দাম আবারো বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আবারো বাড়ানো হয়েছে। অন্যদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে সোমবারও, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

নভেম্বর ২, ২০২৬
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ
হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ

হিমালয় অঞ্চলের কিছু অংশে নেপাল ও ভারত জুড়ে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, এমনটা জানাচ্ছে একটি নতুন গবেষণা।

নভেম্বর ২, ২০২৬
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকদফা দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
রামলীলা ময়দানের সমাবেশে মমতা ব্যানার্জীর উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?
রামলীলা ময়দানের সমাবেশে মমতা ব্যানার্জীর উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে?

দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের রোববারের সমাবেশ একদিকে যেমন ছিল বিজেপি-বিরোধী শিবিরের ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ, অন্যদিকে শরিক দলগুলোর কাছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ সাজানোর একটা সুযোগ বলে অনেকে মনে করছেন।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ভোট বিষয়ক তথ্য

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কী, কখন হবে, কেন দেশটির ভোটাররা ভোট দিচ্ছেন আর নির্বাচনে ভোটারদের কাছে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে - এক নজরে তাই দেখে নিতে পারবেন এখানে।

নভেম্বর ২, ২০২৬
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার
রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপগুলো সাইবার হামলার শিকার

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেরই ইমারজেন্সি ওয়ার্নিং সিস্টেম বা জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। মস্কোর ইমারজেন্সি বা দূর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অ্যালার্ট অ্যাপে একটি "বড় ধরনের সাইবার হামলা" চালানো হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারতো।

নভেম্বর ২, ২০২৬
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'
পত্রিকা: 'শ্রম অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় প্রাধান্য পেয়েছে তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষে ঢাকা, সাভার ও গাজীপুরে সহংসিতার খবর। এর বাইরে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এখনও চলছে বিশ্লেষণ। সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনার তদন্তও আছে আলোচনায়।

নভেম্বর ২, ২০২৬
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ
মুড়িকাটা পেঁয়াজ নিয়ে কৃষকদের আগ্রহ কেন, এটি কেমন পেঁয়াজ

বাংলাদেশে যেসব এলাকায় শীত বেশি থাকে সেসব এলাকায় পেঁয়াজ বেশি জন্মায়। এর মধ্যে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও মাদারীপুরসহ বেশ কিছু জেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে এবং এটি প্রতিবছরই বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজ আসলে কেমন? এ নিয়ে কেন আগ্রহী কৃষকরা?

নভেম্বর ২, ২০২৬
২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন
২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

আগামী বছরের জন্য ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নভেম্বর ২, ২০২৬
মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন, আকাশপথে বিমান বা‌হিনীর নজরদারি
মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন, আকাশপথে বিমান বা‌হিনীর নজরদারি

মা ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ আকাশপথে নজরদারি চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

নভেম্বর ২, ২০২৬
পদ্মায় ধরা পড়া ২ কাতল ও ১ বাঘাইড় ১ লাখ ৬০ হাজারে বিক্রি
পদ্মায় ধরা পড়া ২ কাতল ও ১ বাঘাইড় ১ লাখ ৬০ হাজারে বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জে‌লের জা‌লে ধরা পড়া দুটি কাতল ও এক‌টি বাঘাইড় মাছ ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি।

নভেম্বর ২, ২০২৬
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর, ৩ মামলায় আসামি ৪ হাজার
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর, ৩ মামলায় আসামি ৪ হাজার

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৪ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশের পক্ষ থেকে দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও: ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা, ভীত মিঠু
অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও: ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা, ভীত মিঠু

নাটকের শুটিং সেটে গোপনে ধারণকৃত অভিনয়শিল্পীদের নানা মুহূর্তের ভিডিও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে।

নভেম্বর ২, ২০২৬
সরেজমিন সাভার-আশুলিয়া: শ্রমিক আন্দোলনে দিনভর যা যা ঘটল
সরেজমিন সাভার-আশুলিয়া: শ্রমিক আন্দোলনে দিনভর যা যা ঘটল

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ সোমবার (২ নভেম্বর) বিকেলের পর অনেকটাই থেমে গেছে।

নভেম্বর ২, ২০২৬
ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু
ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট হ্রাস এবং নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
‘কিং’ সিনেমায়ও দীপিকার গেরুয়া পোশাক, ফের ‘বেশরম রং’ বিতর্ক
‘কিং’ সিনেমায়ও দীপিকার গেরুয়া পোশাক, ফের ‘বেশরম রং’ বিতর্ক

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘তু মিল জায়ে’ প্রকাশের পর আলোচনায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক।

নভেম্বর ২, ২০২৬