ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যায় অভিযুক্ত গণপিটুনিতে নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।

চুক্তি অধরা রেখেই শেষ হলো চীন-আসিয়ান শীর্ষ বৈঠক

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা আলোচনা সত্ত্বেও দক্ষিণ চীন সাগরের জন্য কোনো আচরণবিধি চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে চীন ও দক্ষিণ পূর্ব-এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ান।

চুক্তি অধরা রেখেই শেষ হলো চীন-আসিয়ান শীর্ষ বৈঠক
চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য গেল সংসদীয় প্রতিনিধিদল

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের...

চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য গেল সংসদীয় প্রতিনিধিদল
গাজীপুরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

তিনি জানান, সোমবার সকাল থেকে কোথাও আন্দোলন বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

গাজীপুরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
কোনাবাড়ীতে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কোনাবাড়ীতে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ঝিনাইদহে রেলস্টেশনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

ঝিনাইদহে রেলস্টেশনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ
শিক্ষার্থীদের দাবির মুখে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অপসারণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মুখে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অপসারণ

সারা দেশ

View more
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম
উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে: মীর শাহে আলম

বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Video news

Rss feed news

‘মাদকসহ আপনার ছেলে গ্রেপ্তার’—এরপর শুরু প্রতারণা
‘মাদকসহ আপনার ছেলে গ্রেপ্তার’—এরপর শুরু প্রতারণা

সন্তানের গ্রেপ্তারের কথা বলে পুলিশ বা ডিবি পরিচয়ে ফোন করছে প্রতারকেরা। এআই দিয়ে সন্তানের কণ্ঠ নকল করে কান্নার শব্দ শুনিয়ে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা বাড়ছে।

নভেম্বর ১৬, ২০২৬
সাংস্কৃতিক আয়োজনে নীলফামারীতে প্রথম আলোর জন্মদিন
সাংস্কৃতিক আয়োজনে নীলফামারীতে প্রথম আলোর জন্মদিন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন অতিথিরা। আজ রোববার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী বন্ধুসভা।

নভেম্বর ১৬, ২০২৬
গোপালগঞ্জের ডিসি–এসপির পর এবার তিন ওসিকে বদলি
গোপালগঞ্জের ডিসি–এসপির পর এবার তিন ওসিকে বদলি

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

নভেম্বর ১৬, ২০২৬
অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ
অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ

ওপেনার হিসেবে শুরুতেই নামবেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাঁকেই কেন প্রথম বল খেলতে দেওয়া হলো—এমন প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নভেম্বর ১৬, ২০২৬
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনি তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।

নভেম্বর ১৬, ২০২৬
গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ
গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ

দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।

নভেম্বর ১৬, ২০২৬
সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা
সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা

সৌরজগতের সামান্য দুলুনি বা বিচ্যুতির কারণে পৃথিবী বুধ, মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে ধাক্কা খেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রান্সের প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী জ্যাক লাস্কার এবং মিকেল গাস্তিনো। তবে তারা আশ্বস্ত করে জানিয়েছেন, শত শত কোটি বছরের মধ্যে এমন কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

বিজ্ঞানীদের তথ্যমতে, পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের কারণে গ্রহগুলোর কক্ষপথ পুরোপুরি স্থিতিশীল নয়। সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। বিষয়টি অনেকটা ভারসাম্যহীন চাকার মতো, যা চলন্ত গাড়ির অ্যাক্সেল থেকে একসময় ছিঁড়ে বেরিয়ে আসে। বৃহস্পতি ও শনির মতো গ্যাসীয় দানব গ্রহগুলোর তুলনায় পৃথিবীর মতো ছোট পাথুরে গ্রহগুলো অনেক কম স্থিতিশীল। ফলে গ্রহগুলো মহাকাশে ছিটকে পড়ে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষ হতে পারে।

নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, ২ হাজার ৫০১টি কম্পিউটার সিমুলেশনের মধ্যে প্রায় ২৫টিতে বুধ গ্রহের কক্ষপথ বিচ্যুত হয়ে আন্তগ্রহ সংঘর্ষের ঝুঁকির তথ্য পাওয়া গেছে। একটি ক্ষেত্রে দেখা গেছে সব পাথুরে গ্রহ অস্থিতিশীল হয়ে পড়েছে। এর ফলে বুধ, মঙ্গল বা শুক্র গ্রহের পৃথিবীর ওপর আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

অন্য আরেকটি কম্পিউটার সিমুলেশনে দেখা গেছে, মঙ্গল গ্রহ এবং পৃথিবী একে অপরের মাত্র ৭৯৪ কিলোমিটার দূরত্বের মধ্যে চলে এসেছে। বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের এত কাছাকাছি চলে আসা পৃথিবীর প্রাণের জন্য বিপর্যয়কর হবে। এর ফলে মঙ্গল গ্রহের জোয়ার-ভাটাজনিত ভাঙন এবং পরবর্তী সময়ে পৃথিবীতে একাধিক আঘাতের সম্ভাবনা তৈরি হবে। মঙ্গল গ্রহের কাছাকাছি চলে আসার এই ঘটনা সামান্য পরিবর্তন করে কম্পিউটার সিমুলেশনে দেখা যায়, মঙ্গল গ্রহ সৌরজগৎ থেকেই ছিটকে বেরিয়ে গেছে। এ ছাড়া আরও ১৯৬টি ফলাফলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৮টি ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট সান্তা ক্রুজের গবেষক গ্রেগরি লাফলিন জানান, সূর্য ছাড়া অন্য নক্ষত্রের চারপাশে থাকা গ্রহগুলোর জনসংখ্যার ক্ষেত্রেও এই গবেষণার তাৎপর্য রয়েছে। ৯৯ শতাংশ নিশ্চয়তার সঙ্গে আমরা মহাজাগতিক ছন্দের ওপর ভরসা করতে পারি। তবে বাকি ১ শতাংশ আমাদের বিপদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। এখন আমাদের যা বুঝতে হবে তা হলো গতিশীল বিশৃঙ্খলার এই হাত আমাদের সৌরজগৎকে এত হালকাভাবে স্পর্শ করে কীভাবে ছায়াপথের গ্রহগুলোর বিন্যাসকে গড়ে তুলেছে।

মহাকাশবিজ্ঞানীদের এই দীর্ঘমেয়াদি গাণিতিক বিশ্লেষণ সৌরজগতের ভবিষ্যৎ নিয়ে নতুন চিন্তার খোরাক জুগিয়েছে। সাধারণ মানুষের দৃষ্টিতে মহাকাশের গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে চিরকাল একইভাবে ঘুরছে বলে মনে হলেও বাস্তবে মহাকর্ষীয় টানাপোড়েন প্রতিনিয়ত সূক্ষ্ম পরিবর্তন ঘটাচ্ছে। বিশেষ করে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার হওয়ায় বৃহস্পতির মহাকর্ষীয় প্রভাবে এটি সবচেয়ে বেশি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। বুধের কক্ষপথের এই বিচ্যুতি ডমিনো প্রভাবের মতো মঙ্গল, শুক্র এবং পৃথিবীর কক্ষপথকেও ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির হওয়ায় মানবসভ্যতার বর্তমান বা অদূর ভবিষ্যতে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে গবেষকেরা স্পষ্ট করেছেন।

সূত্র: ডেইলি মেইল

নভেম্বর ১৬, ২০২৬
নিজেদের তৈরি বাজার ধরে রাখতে পারছি না আমরা
নিজেদের তৈরি বাজার ধরে রাখতে পারছি না আমরা

ব্যবসার বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা, সরকারি সংস্থার অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার।

দুই বছর ধরে অর্থনীতিতে একধরনের ধীরগতি চলছে। এ অবস্থায় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসা কেমন যাচ্ছে?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। এই বাড়তি দামের সঙ্গে আমাদের তাল মেলাতে কষ্ট হচ্ছে। তার কারণ কাঁচামালের দাম বাড়লেও তৈরি (প্রসেস ফুড) পণ্যের দাম বাড়ছে না। দাম বাড়াতে গেলে বিক্রি কমছে। শুধু ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে অনেক প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাচ্ছে। তাতে দিন শেষে অধিকাংশ প্রতিষ্ঠান মূলধন হারাচ্ছে। ২০২৪ সালের তুলনায় বর্তমানে স্থানীয় বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিক্রি ৫০ শতাংশ কমে গেছে। আমাদের পণ্যগুলোর অধিকাংশ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য নয়। ভাত খাওয়ার পর টাকা থাকলে তবেই এসব পণ্য কেনেন ভোক্তারা। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় মানুষ এসব পণ্যের দিকে ঝুঁকছেন কম।

আপনারাও তো বাড়তি ব্যয় সামলাতে পণ্যের ওজন কমিয়েছেন...

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: কিছু পণ্যে ওজনের মাধ্যমে বাড়তি ব্যয় সমন্বয়ের চেষ্টা করছি। তবে প্যাকেটের আকার ছোট করেও পুরো খরচ সামাল দেওয়া যাচ্ছে না। কাঁচামাল, মোড়ক, কারখানার খরচ, বিক্রয় ব্যয়, কর-ভ্যাট—সব মিলিয়ে খরচ বেড়েছে। ঢাকার বাইরের কারখানাগুলোর পরিবহন খরচ এমনিতেই বেশি, তার ওপর তেলের মূল্যবৃদ্ধিতে পণ্য পরিবহন ব্যয় আরও বেড়েছে। আগে পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে বিক্রয়মূল্যের ৩ শতাংশ খরচ হতো, এখন লাগছে ৫ শতাংশ।

রপ্তানির ক্ষেত্রে কী ধরনের সমস্যায় পড়ছেন?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: হঠাৎ করেই ২০২৪ সালে পণ্য রপ্তানিতে প্রণোদনা দুই দফায় কমিয়ে দেওয়া হয়। তারপর ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে এক লাফে বেড়ে ১৪ শতাংশ হয়ে যায়। এতে আমরা সরাসরি ধাক্কা খেয়েছি। এরপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরেকটি বড় সমস্যা তৈরি করেছে। আগে সৌদি আরবে পণ্য পৌঁছাতে ৩০-৪৫ দিন, কাতারে ৪০ দিন এবং দুবাইয়ে সর্বোচ্চ ২৫ দিন লাগত। এখন পণ্য পাঠাতে তিন মাস সময় লাগছে। আগে মাসে তিন লাখ ডলারের পণ্য রপ্তানি করতে পারলে ৪৫ দিনের মধ্যে সেই টাকা ফিরে আসত। এখন একই ব্যবসা চালাতে ৯ লাখ ডলারের পুঁজি দরকার। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ দিতে ব্যাংক অনেকটাই রক্ষণশীল। আমি গত সপ্তাহে দুবাই ও কাতার ঘুরে এসেছি। কাতারের ক্রেতারা বলছেন, রমজানে পণ্যের সংকট হতে পারে। নভেম্বরের মধ্যে পণ্য পাঠাতে বলছেন। এমনকি বাংলাদেশের মুড়ি, শর্ষের তেল, সেমাইয়ের জন্য ক্রেতারা অপেক্ষা করছেন। বাজার ঘুরে দুই কোম্পানির কিছু পণ্য ছাড়া অন্যদের পণ্য দেখিনি। মুড়ি, শর্ষের তেল বাংলাদেশের পণ্য, ক্রেতাও আমাদের প্রবাসী ভাইয়েরা, তবে মার্কেট গ্যাপের সুযোগে এই পণ্যগুলো বাংলা মোড়কে ভারত হতে আমদানি হচ্ছে। আমরা নিজেরা যে বাজার তৈরি করেছি, এখন সেই বাজার ধরে রাখতে পারছি না।

খাদ্যপণ্যের কারখানায় বিভিন্ন সরকারি সংস্থার অভিযান নিয়ে আপনারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন। আসলে আপনাদের আপত্তি কোথায়?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: আমরা মোবাইল কোর্ট বা অভিযানের বিপক্ষে নই। কারখানায় সমস্যা আছে, তা অস্বীকার করছি না। তবে প্রথম কথা হচ্ছে, ‘অভিযান’ শব্দটি বাদ দেওয়া দরকার। এটিকে সার্ভিল্যান্স অডিট বা তদারকি নিরীক্ষায় রূপান্তর করতে হবে। কর্মকর্তারা কারখানায় এসে সমস্যা চিহ্নিত করবেন, লিখিতভাবে জানাবেন ও ঠিক করার সময় দেবেন। এখানে দুটি বিষয় আছে। একটি কারখানার পরিচ্ছন্নতা ও পরিবেশের সমস্যা, অন্যটি পণ্যে ভেজাল। কেউ জেনে-বুঝে ভেজাল দিলে তাঁর শাস্তি হওয়া উচিত। ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্ষতিকর খাবার খাওয়ানোর অপরাধের বিচার হওয়া দরকার। কিন্তু কোনো পণ্যের মান নির্ধারিত মানের সামান্য নিচে থাকলেই সেটিকে ভেজালের সঙ্গে এক করে দেখা যাবে না। যেমন নুডলসে আর্দ্রতার মাত্রা ১০ শতাংশ থাকার কথা, কোনো কারণে তা ১২ শতাংশ হলো। এতে প্রতারণার প্রশ্ন থাকতে পারে, তবে সেটি সরাসরি মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করবে না।

তাহলে খাদ্যপণ্য উৎপাদনে কী ধরনের তদারকি আপনারা চাচ্ছেন?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: ভারতে অনেক সংস্থা থাকলেও এখন খাদ্যপণ্যের বিষয়গুলো মূলত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) দেখছে। আমাদেরও এমন একটি সমন্বিত ব্যবস্থা দরকার। বাংলাদেশে বিএসটিআইসহ ১৮টি সংস্থার কাছে দৌড়াতে দৌড়াতে উদ্যোক্তাদের দিন চলে যায়। খাদ্যপণ্যের বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে তদারকির জন্য এককভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে। তাদের আলাদা পরীক্ষাগার না করলেও চলে। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো যেতে পারে। মূল কথা হচ্ছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে কারখানার ভেতরে ও বাইরে তদারকি বাড়াতে হবে। তবে প্রথমেই শাস্তি নয়, সমস্যার সমাধানের সুযোগ দিতে হবে। পণ্যে ক্ষতির আশঙ্কা বেশি থাকলে তা তুলে নিতে হবে বাজার থেকে। তবে ক্ষতির মাত্রা কম হলে উদ্যোক্তাকে ডেকে সমস্যাটি সংশোধনের সময় দেওয়া যেতে পারে। তারপর কেউ সংশোধন না করলে অবশ্যই শাস্তি দিতে হবে।

বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি কেন বাড়ছে না?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: প্রক্রিয়াজাত খাদ্য উপেক্ষা করার সুযোগ নেই। জনসংখ্যা ও বাজার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ ধরনের খাবারের চাহিদাও বাড়ছে। তাই আমাদের পণ্যের প্রতি আস্থা তৈরি করতে হবে। ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা বা ট্রেসেবিলিটি নিশ্চিত করা জরুরি। কৃষক কী কীটনাশক ব্যবহার করছেন, কোন সার ব্যবহার করছেন, কাঁচামাল কোথা থেকে আসছে—এসব তথ্য থাকতে হবে। এ জন্য সরকারের কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের কাজে লাগানো যেতে পারে। প্রতিটি ব্লকে কৃষি তদারকির ব্যবস্থা আছে। তাঁরা যদি কোন জমিতে কী কীটনাশক ও সার ব্যবহার হচ্ছে, তা নথিবদ্ধ করেন, তাহলে পণ্যের উৎস শনাক্ত করা সহজ হবে। স্থানীয় বাজার কিংবা রপ্তানি—দুই ক্ষেত্রেই ট্রেসেবিলিটি দরকার।

কৃষি প্রক্রিয়াজাত পণ্য তৈরির সঙ্গে জড়িত অনেক প্রতিষ্ঠান থাকলেও রপ্তানিতে ভালো করছে গুটিকয়েক প্রতিষ্ঠান। এই খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারের কী করা দরকার?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: এ ক্ষেত্রে আমার দুটি প্রস্তাব আছে। প্রথমত, খাদ্যপণ্যের উদ্যোক্তাদের জন্য ক্লাস্টার বা শিল্পগুচ্ছ তৈরি করা যেতে পারে। সেখানে একজন চানাচুর উৎপাদনে দক্ষ হলে তিনি বড় পরিসরে শুধু চানাচুর তৈরি করবেন। অন্য উদ্যোক্তারা তাঁর কাছ থেকে পণ্য নেবেন। কেউ জেলি তৈরি করলে তিনি সেটি বড় পরিসরে উৎপাদন করবেন। এতে উৎপাদন খরচ কমবে।

দ্বিতীয়ত, অর্থায়ন সহজ করতে হবে। ব্যাংক উদ্যোক্তার ব্যবসার সম্ভাবনার চেয়ে জামানতকে বেশি গুরুত্ব দেয়। ঋণের সুদ ১৪ শতাংশ হলে অন্যান্য খরচসহ কার্যকর ব্যয় আরও বেড়ে যায়। উদ্যোক্তা যদি জামানত জোগাড় করতেই সব টাকা ব্যয় করেন, তাহলে পণ্য উন্নয়নের অর্থ পাবেন কোথায়? তাই সুদের হার কমানো এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা দরকার।

নভেম্বর ১৬, ২০২৬
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিনদিনের মধ্যে ওই দেশে এটি তাদের দ্বিতীয় হামলা। অন্যদিকে বাংলাদেশের গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর সেখানকার ডিসি-এসপিকে সরিয়ে নেওয়া হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোট
নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোট

"নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন এবং জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাবটি আসলে সময়ক্ষেপণের একটি প্রচেষ্টা," বলেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।

নভেম্বর ১৬, ২০২৬
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'

আজ সোমবার ১৬ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। এছাড়া তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন বিষয়ে খবর গুরুত্ব পেয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?

বিভিন্ন দেশের শ্রমবাজারে কর্মীর চাহিদা থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন বাংলাদেশের কর্মীরা। ফলে বিদেশি ভাষা শেখাকে এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও দেখা হচ্ছে।

নভেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও পুলিশে সোপর্দে বিএনপি সক্রিয় কেনো?

গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।

নভেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে

বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার। এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

নভেম্বর ১৫, ২০২৬
হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?
হিজাব বা হেলমেট পরার সাথে কি চুল পড়ার কোনো সম্পর্ক আছে?

হিজাব বা হেলমেট পরলে কি মাথার চুল পড়ে যায়? চুল পড়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। প্রচলিত ধারণাগুলো আসলে কতটা সঠিক, এ নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা?

নভেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন?
বাংলাদেশের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কম কেন?

বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

নভেম্বর ১৫, ২০২৬
জাবিতে যানবাহন ও বহিরাগত প্রবেশে নতুন বিধিনিষেধ
জাবিতে যানবাহন ও বহিরাগত প্রবেশে নতুন বিধিনিষেধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নভেম্বর ১৬, ২০২৬
মই যখন ভেঙে পড়ে
মই যখন ভেঙে পড়ে

সমাজ কি এখনো পরিশ্রমের মূল্যায়ন করে? পড়াশোনা কি মানুষের জীবনের সম্ভাবনাকে এখনো উন্নত করে?

নভেম্বর ১৬, ২০২৬
রামিসা হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু
রামিসা হত্যা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও জেল আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

নভেম্বর ১৬, ২০২৬
আমার লেভেলে এসে আমাকে নিয়ে যেন পোস্ট দেয়, পরীমণির স্ট্যাটাস প্রসঙ্গে অপু
আমার লেভেলে এসে আমাকে নিয়ে যেন পোস্ট দেয়, পরীমণির স্ট্যাটাস প্রসঙ্গে অপু

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও পরীমণি। গত কয়েক দিন ধরে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।

নভেম্বর ১৬, ২০২৬
কমিউনিটি ব্যাংকের সিএসই-সিসিইদের সঙ্গে এমডির মতবিনিময়
কমিউনিটি ব্যাংকের সিএসই-সিসিইদের সঙ্গে এমডির মতবিনিময়

প্রতিষ্ঠানের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে মতবিনিময় করেছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

নভেম্বর ১৬, ২০২৬
ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে ইসি
ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে ইসি

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

নভেম্বর ১৬, ২০২৬
শিক্ষার্থীদের দাবির মুখে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অপসারণ
শিক্ষার্থীদের দাবির মুখে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অপসারণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
ঝিনাইদহে রেলস্টেশনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ
ঝিনাইদহে রেলস্টেশনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

নভেম্বর ১৬, ২০২৬