এ সময় নবজাতকের স্বাভাবিক যত্নের পাশাপাশি ক্যাঙারু মাদার কেয়ার (নবজাতকের ত্বকের সঙ্গে ত্বক লাগিয়ে রাখার বিশেষ ব্যবস্থা), মাতৃদুগ্ধ পান, প্রশিক্ষিত জনবল দিয়ে সেবার ব্যবস্থা নিতে হবে।
বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতির জন্য কর্মকর্তাদের বারবার আন্দোলন করতে হয়, অন্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি নিশ্চিত।
সন্তানের গ্রেপ্তারের কথা বলে পুলিশ বা ডিবি পরিচয়ে ফোন করছে প্রতারকেরা। এআই দিয়ে সন্তানের কণ্ঠ নকল করে কান্নার শব্দ শুনিয়ে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা বাড়ছে।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন অতিথিরা। আজ রোববার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী বন্ধুসভা।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।
ওপেনার হিসেবে শুরুতেই নামবেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাঁকেই কেন প্রথম বল খেলতে দেওয়া হলো—এমন প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনি তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।
দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।

ব্যবসার বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা, সরকারি সংস্থার অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার।

দুই বছর ধরে অর্থনীতিতে একধরনের ধীরগতি চলছে। এ অবস্থায় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবসা কেমন যাচ্ছে?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। এই বাড়তি দামের সঙ্গে আমাদের তাল মেলাতে কষ্ট হচ্ছে। তার কারণ কাঁচামালের দাম বাড়লেও তৈরি (প্রসেস ফুড) পণ্যের দাম বাড়ছে না। দাম বাড়াতে গেলে বিক্রি কমছে। শুধু ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে অনেক প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাচ্ছে। তাতে দিন শেষে অধিকাংশ প্রতিষ্ঠান মূলধন হারাচ্ছে। ২০২৪ সালের তুলনায় বর্তমানে স্থানীয় বাজারে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বিক্রি ৫০ শতাংশ কমে গেছে। আমাদের পণ্যগুলোর অধিকাংশ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য নয়। ভাত খাওয়ার পর টাকা থাকলে তবেই এসব পণ্য কেনেন ভোক্তারা। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় মানুষ এসব পণ্যের দিকে ঝুঁকছেন কম।

আপনারাও তো বাড়তি ব্যয় সামলাতে পণ্যের ওজন কমিয়েছেন...

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: কিছু পণ্যে ওজনের মাধ্যমে বাড়তি ব্যয় সমন্বয়ের চেষ্টা করছি। তবে প্যাকেটের আকার ছোট করেও পুরো খরচ সামাল দেওয়া যাচ্ছে না। কাঁচামাল, মোড়ক, কারখানার খরচ, বিক্রয় ব্যয়, কর-ভ্যাট—সব মিলিয়ে খরচ বেড়েছে। ঢাকার বাইরের কারখানাগুলোর পরিবহন খরচ এমনিতেই বেশি, তার ওপর তেলের মূল্যবৃদ্ধিতে পণ্য পরিবহন ব্যয় আরও বেড়েছে। আগে পণ্য গ্রাহকের কাছে পৌঁছাতে বিক্রয়মূল্যের ৩ শতাংশ খরচ হতো, এখন লাগছে ৫ শতাংশ।

রপ্তানির ক্ষেত্রে কী ধরনের সমস্যায় পড়ছেন?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: হঠাৎ করেই ২০২৪ সালে পণ্য রপ্তানিতে প্রণোদনা দুই দফায় কমিয়ে দেওয়া হয়। তারপর ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে এক লাফে বেড়ে ১৪ শতাংশ হয়ে যায়। এতে আমরা সরাসরি ধাক্কা খেয়েছি। এরপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরেকটি বড় সমস্যা তৈরি করেছে। আগে সৌদি আরবে পণ্য পৌঁছাতে ৩০-৪৫ দিন, কাতারে ৪০ দিন এবং দুবাইয়ে সর্বোচ্চ ২৫ দিন লাগত। এখন পণ্য পাঠাতে তিন মাস সময় লাগছে। আগে মাসে তিন লাখ ডলারের পণ্য রপ্তানি করতে পারলে ৪৫ দিনের মধ্যে সেই টাকা ফিরে আসত। এখন একই ব্যবসা চালাতে ৯ লাখ ডলারের পুঁজি দরকার। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ দিতে ব্যাংক অনেকটাই রক্ষণশীল। আমি গত সপ্তাহে দুবাই ও কাতার ঘুরে এসেছি। কাতারের ক্রেতারা বলছেন, রমজানে পণ্যের সংকট হতে পারে। নভেম্বরের মধ্যে পণ্য পাঠাতে বলছেন। এমনকি বাংলাদেশের মুড়ি, শর্ষের তেল, সেমাইয়ের জন্য ক্রেতারা অপেক্ষা করছেন। বাজার ঘুরে দুই কোম্পানির কিছু পণ্য ছাড়া অন্যদের পণ্য দেখিনি। মুড়ি, শর্ষের তেল বাংলাদেশের পণ্য, ক্রেতাও আমাদের প্রবাসী ভাইয়েরা, তবে মার্কেট গ্যাপের সুযোগে এই পণ্যগুলো বাংলা মোড়কে ভারত হতে আমদানি হচ্ছে। আমরা নিজেরা যে বাজার তৈরি করেছি, এখন সেই বাজার ধরে রাখতে পারছি না।

খাদ্যপণ্যের কারখানায় বিভিন্ন সরকারি সংস্থার অভিযান নিয়ে আপনারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন। আসলে আপনাদের আপত্তি কোথায়?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: আমরা মোবাইল কোর্ট বা অভিযানের বিপক্ষে নই। কারখানায় সমস্যা আছে, তা অস্বীকার করছি না। তবে প্রথম কথা হচ্ছে, ‘অভিযান’ শব্দটি বাদ দেওয়া দরকার। এটিকে সার্ভিল্যান্স অডিট বা তদারকি নিরীক্ষায় রূপান্তর করতে হবে। কর্মকর্তারা কারখানায় এসে সমস্যা চিহ্নিত করবেন, লিখিতভাবে জানাবেন ও ঠিক করার সময় দেবেন। এখানে দুটি বিষয় আছে। একটি কারখানার পরিচ্ছন্নতা ও পরিবেশের সমস্যা, অন্যটি পণ্যে ভেজাল। কেউ জেনে-বুঝে ভেজাল দিলে তাঁর শাস্তি হওয়া উচিত। ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্ষতিকর খাবার খাওয়ানোর অপরাধের বিচার হওয়া দরকার। কিন্তু কোনো পণ্যের মান নির্ধারিত মানের সামান্য নিচে থাকলেই সেটিকে ভেজালের সঙ্গে এক করে দেখা যাবে না। যেমন নুডলসে আর্দ্রতার মাত্রা ১০ শতাংশ থাকার কথা, কোনো কারণে তা ১২ শতাংশ হলো। এতে প্রতারণার প্রশ্ন থাকতে পারে, তবে সেটি সরাসরি মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করবে না।

তাহলে খাদ্যপণ্য উৎপাদনে কী ধরনের তদারকি আপনারা চাচ্ছেন?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: ভারতে অনেক সংস্থা থাকলেও এখন খাদ্যপণ্যের বিষয়গুলো মূলত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) দেখছে। আমাদেরও এমন একটি সমন্বিত ব্যবস্থা দরকার। বাংলাদেশে বিএসটিআইসহ ১৮টি সংস্থার কাছে দৌড়াতে দৌড়াতে উদ্যোক্তাদের দিন চলে যায়। খাদ্যপণ্যের বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে তদারকির জন্য এককভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে। তাদের আলাদা পরীক্ষাগার না করলেও চলে। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো যেতে পারে। মূল কথা হচ্ছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে কারখানার ভেতরে ও বাইরে তদারকি বাড়াতে হবে। তবে প্রথমেই শাস্তি নয়, সমস্যার সমাধানের সুযোগ দিতে হবে। পণ্যে ক্ষতির আশঙ্কা বেশি থাকলে তা তুলে নিতে হবে বাজার থেকে। তবে ক্ষতির মাত্রা কম হলে উদ্যোক্তাকে ডেকে সমস্যাটি সংশোধনের সময় দেওয়া যেতে পারে। তারপর কেউ সংশোধন না করলে অবশ্যই শাস্তি দিতে হবে।

বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি কেন বাড়ছে না?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: প্রক্রিয়াজাত খাদ্য উপেক্ষা করার সুযোগ নেই। জনসংখ্যা ও বাজার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ ধরনের খাবারের চাহিদাও বাড়ছে। তাই আমাদের পণ্যের প্রতি আস্থা তৈরি করতে হবে। ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা বা ট্রেসেবিলিটি নিশ্চিত করা জরুরি। কৃষক কী কীটনাশক ব্যবহার করছেন, কোন সার ব্যবহার করছেন, কাঁচামাল কোথা থেকে আসছে—এসব তথ্য থাকতে হবে। এ জন্য সরকারের কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের কাজে লাগানো যেতে পারে। প্রতিটি ব্লকে কৃষি তদারকির ব্যবস্থা আছে। তাঁরা যদি কোন জমিতে কী কীটনাশক ও সার ব্যবহার হচ্ছে, তা নথিবদ্ধ করেন, তাহলে পণ্যের উৎস শনাক্ত করা সহজ হবে। স্থানীয় বাজার কিংবা রপ্তানি—দুই ক্ষেত্রেই ট্রেসেবিলিটি দরকার।

কৃষি প্রক্রিয়াজাত পণ্য তৈরির সঙ্গে জড়িত অনেক প্রতিষ্ঠান থাকলেও রপ্তানিতে ভালো করছে গুটিকয়েক প্রতিষ্ঠান। এই খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকারের কী করা দরকার?

ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান: এ ক্ষেত্রে আমার দুটি প্রস্তাব আছে। প্রথমত, খাদ্যপণ্যের উদ্যোক্তাদের জন্য ক্লাস্টার বা শিল্পগুচ্ছ তৈরি করা যেতে পারে। সেখানে একজন চানাচুর উৎপাদনে দক্ষ হলে তিনি বড় পরিসরে শুধু চানাচুর তৈরি করবেন। অন্য উদ্যোক্তারা তাঁর কাছ থেকে পণ্য নেবেন। কেউ জেলি তৈরি করলে তিনি সেটি বড় পরিসরে উৎপাদন করবেন। এতে উৎপাদন খরচ কমবে।

দ্বিতীয়ত, অর্থায়ন সহজ করতে হবে। ব্যাংক উদ্যোক্তার ব্যবসার সম্ভাবনার চেয়ে জামানতকে বেশি গুরুত্ব দেয়। ঋণের সুদ ১৪ শতাংশ হলে অন্যান্য খরচসহ কার্যকর ব্যয় আরও বেড়ে যায়। উদ্যোক্তা যদি জামানত জোগাড় করতেই সব টাকা ব্যয় করেন, তাহলে পণ্য উন্নয়নের অর্থ পাবেন কোথায়? তাই সুদের হার কমানো এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা দরকার।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।