জাতীয়

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রায় ৭ বছর পর ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) গ্রামের মো. নান্দু ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে রুহিয়ার দশম শ্রেণির এক ছাত্রী খালার বাড়ি যাওয়ার জন্য ঢোলারহাট বাজারের তিন রাস্তার মোড়ে অটোচার্জার স্ট্যান্ডে পৌঁছালে রুবেল তাকে বিয়ের প্রলোভন ও ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্থানীয়দের চাপের মুখে পরদিন রুবেল মেয়েটিকে অটোতে তুলে ফেরত পাঠালে ভুক্তভোগীর পরিবার রুহিয়া থানায় মামলা দায়ের করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় (অপহরণ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ বছর কারাদণ্ড) এবং ৯(১) ধারায় (ধর্ষণ) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ বছর কারাদণ্ড) প্রদান করেন। উভয় সাজা একইসঙ্গে কার্যকর হবে।

রায়ে আরও জানানো হয়, আসামির ওপর ধার্যকৃত অর্থদণ্ড ভিকটিমের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষতিপূরণ আদায়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসককে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী বাদল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবু নাঈম।

তানভীর হাসান তানু/এফএ

Popular post
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। 

নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নীরস কেন পুরুষ দিবস?

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। মূলত পরিবার, সমাজ ও পৃথিবীতে পুরুষদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ দিবসের প্রচলন। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস যতটা আলোচিত পুরুষ দিবস ততটা নয়।

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে আছেন। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত  

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর।

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্রের ভেতরে রাখা পুরনো কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।  আগুনে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্স পুড়েছে।

জাতীয়

View more
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। 

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

নীরস কেন পুরুষ দিবস?

নীরস কেন পুরুষ দিবস?

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

0 Comments