জাতীয়

সুইডেনের নির্বাচনে এগিয়ে বামপন্থিরা

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
সুইডেনের নির্বাচনে এগিয়ে বামপন্থিরা
সুইডেনের নির্বাচনে এগিয়ে বামপন্থিরা

ইউরোপের রাজনীতিতে আবারও বদলের আভাস দেখা যাচ্ছে। সম্প্রতি ডানপন্থি ও কট্টর ডানপন্থি দলগুলোর জনপ্রিয়তা বাড়লেও কিছু দেশে বামপন্থিরাও ঘুরে দাঁড়াচ্ছেন। সে ধারাবাহিকতায় সুইডেনের সাধারণ নির্বাচনেও দেখা যাচ্ছে টানটান লড়াই। প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ডানপন্থি জোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থি বিরোধী জোট।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় সুইডেনে ভোট গ্রহণ শেষ হয়। সোমবার পর্যন্ত ৯৪ দশমিক ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষের হিসাবে, ৩৪৯ আসনের পার্লামেন্টে বিরোধী জোট ১৭৬টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন ডানপন্থি জোট পেতে পারে ১৭৩টি আসন। তবে, মাত্র তিনটি আসনের ব্যবধানে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা এখনো অনিশ্চিত।

আরও পড়ুন

জার্মানিতে কট্টর ডানপন্থিদের উত্থান, অভিবাসন নিয়ে বড় বার্তা

সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন গত রোববার সমর্থকদের উদ্দেশে বলেন, ভোট গণনায় বিরোধী জোট এগিয়ে রয়েছে। এ ফল শেষ পর্যন্ত বহাল থাকলে সুইডেনে নতুন সরকার গঠন হবে বলেও জানান তিনি।

তবে, বিরোধী জোট এগিয়ে থাকলেও অ্যান্ডারসনের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবার ভালো ফল করতে পারেনি। দলটি প্রায় ২৮ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি দলটির সবচেয়ে খারাপ ফল হতে পারে। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার দলটির ভোট কমেছে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট।

আরও পড়ুন

সুইডেনে রুশ দূতাবাসে ফের ড্রোন হামলার অভিযোগ

এদিকে, ক্ষমতাসীন জোটের নেতা ও প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনও ফলাফল নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চূড়ান্ত ফল পাওয়ার পর অন্য দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর সরকার গঠনের সম্ভাব্য সমীকরণ নিয়ে আলোচনা করা হবে।

তবে, এখনো ভোটগণনা শেষ হয়নি। সুইডেনে ডাকযোগে পাঠানো কিছু ভোট গণনা করা এখনো বাকি। বিদেশে দেশটির দূতাবাসগুলোতে দেওয়া ভোটও এখনো গণনা করা হয়নি। এসব ভোটের গণনা শুরু হবে আগামী বুধবার। ফলে, চূড়ান্ত ফল পেতে সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এবারের নির্বাচনের আগে বছরের শুরুতে বিরোধী জোট প্রায় ১০ শতাংশীয় পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। তবে, ভোটের সময় যত ঘনিয়ে এসেছে, সে ব্যবধানও তত কমেছে। নির্বাচনের শেষদিকে দুই জোটের ব্যবধান নেমে আসে মাত্র ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্টে। ফলে, শুরুতে এগিয়ে থাকা বিরোধী জোটের জন্য শেষ সময়ের লড়াই কঠিন হয়ে ওঠে।

আরও পড়ুন

জার্মানির কট্টর ডানপন্থি এএফডির বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

অন্যদিকে, ডানপন্থি জোটের গুরুত্বপূর্ণ শরিক সুইডেন ডেমোক্র্যাটস এবার ১৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। ২০২২ সালের নির্বাচনে দলটি পেয়েছিল ২০ দশমিক ৫ শতাংশ ভোট। অর্থাৎ এবার দলটির ভোট কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট। দলটির নেতা জিমি অ্যাকেসন বলেছেন, পরবর্তী সরকার কে গঠন করবে, তা এখনই বলা সম্ভব নয়।

তবে, সুইডেন ডেমোক্র্যাটসকে ঘিরে দেশটির রাজনীতিতে বিতর্কও রয়েছে। অতীতে নিও-নাৎসি আন্দোলনের সঙ্গে দলটির যোগসূত্র ছিল। ২০২২ সালের নির্বাচনের পর দলটি ডানপন্থি শিবিরের সবচেয়ে বড় দল হয়ে ওঠে। এরপর প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের সংখ্যালঘু সরকারকে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে আসছে দলটি। তবে, এখন পর্যন্ত সরকারে সরাসরি অংশ নেয়নি তারা।

সূত্র: আল-জাজিরা
এমডিআরএইচ/

Popular post
ভারত সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’ বলে মন্তব্য করেছেন তিনি।

ফের ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

আবারো ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক করেছে বিজিবি। ১৭ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে উপজেলার মিশনমোড় এলাকা থেকে তাদের আটক করেন ৩৯ বিজিবি ময়মনসিংহের চৌকিদারটিলা কম্পের সদস্যরা। 

অ্যামাজন থেকে লোকালয়ে ‘আভা’ আদিবাসী জনগোষ্ঠী, চাইল খাবার

অবৈধ গাছ কাটা, শিকার এবং গবাদিপশুর খামার প্রসারের কারণে অস্তিত্ব সংকটে পড়ে ব্রাজিলের অ্যামাজন বন থেকে বেরিয়ে লোকালয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী ‘আভা’ (Awa)-র সদস্যরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ তাদের বিরল কিছু ছবি ও ঘটনার কথা প্রকাশ করেছে।

জুলাই সনদ বাস্তবায়নসহ সংসদে যেসব বিষয়ে কথা বললেন বিরোধীদলীয় নেতা

বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

পরীক্ষায় সাফল্য, এবার উৎপাদন বাড়ানোর প্রস্তুতি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জাতীয়

View more
ভারত সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা
ভারত সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে বাংলাদেশ: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভারত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ খাদ্য সংকটে পড়ে ‘না খেয়ে মারা যাবে’ বলে মন্তব্য করেছেন তিনি।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
ফের ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

ফের ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

অ্যামাজন থেকে লোকালয়ে ‘আভা’ আদিবাসী জনগোষ্ঠী, চাইল খাবার

অ্যামাজন থেকে লোকালয়ে ‘আভা’ আদিবাসী জনগোষ্ঠী, চাইল খাবার

বরিশালে পার্কিং করা বাসে আগুন
বরিশালে পার্কিং করা বাসে আগুন

বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।

RIPOTER NEWS নভেম্বর ১৮, ২০২৬ 0
গোপালগঞ্জে বিএনপি এমপির ক্লিনিকে ভাঙচুর-আগুন, দুর্ভোগে রোগীরা

গোপালগঞ্জে বিএনপি এমপির ক্লিনিকে ভাঙচুর-আগুন, দুর্ভোগে রোগীরা

বগুড়ায় মাছের মেলায় জমজমাট নবান্ন উৎসব

বগুড়ায় মাছের মেলায় জমজমাট নবান্ন উৎসব

কাজ শেষ, তবু মাথা থেকে অফিস বের হয় না কেন?

কাজ শেষ, তবু মাথা থেকে অফিস বের হয় না কেন?

0 Comments