পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের কলকাতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে বাংলাদেশের আরেকটি ছবি সম্মাননা পেয়েছে। মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্র বিভাগে পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
‘জয়া আর শারমিন’র প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বীকৃতি এবং উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের উষ্ণ সাড়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই পুরস্কারকে ছবির সব শিল্পী ও কলাকুশলীর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের একটি অর্জন হিসেবে দেখছেন তিনি।
ছয় দিনের উৎসবে প্রদর্শিত হয়েছে মোট ৩৮টি চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি ছবি। উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র অংশ নেয়। তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। ছবিটি পরিচালনা করেছেন পঙ্কজ বরা। এই বিভাগে জুরি মেনশন পেয়েছে নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চি পরিচালিত শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘প্যানট্রাম’।
প্রামাণ্যচিত্র বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।
স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’পেয়েছে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘সাডেনলি রাইজ’।
মহামারির সময়কার লকডাউনের পটভূমিতে নির্মিত ‘জয়া আর শারমিন’ বাংলা ভাষার ৮৬ মিনিটের একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। অভিনেত্রী জয়া ও তার গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনকে ঘিরে ছবির গল্প। একই ছাদের নিচে আটকে থাকা দুই নারীর নিঃসঙ্গতা, পরস্পরের ওপর মানসিক নির্ভরতা এবং তাদের সম্পর্কের মধ্যে থাকা শ্রেণি ও ক্ষমতার ব্যবধান উঠে এসেছে ছবিতে।
জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শারমিনের ভূমিকায় রয়েছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার। গল্প রাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন, সি-তে সিনেমার জয়া আহসান ও অ্যাপলবক্স ফিল্মসের পিপলু আর খান যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন।
এমআই/এমএমএফ
বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দুদকের প্রস্তুত করা অভিযোগপত্রে নাম এসেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার স্ত্রী, ছেলে ও শ্যালকসহ ছয়জনের।
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে হাকিম জেফ্রিসকে স্পিকার পদের জন্য মনোনীত করেছে। এর মাধ্যমে তিনি এই কক্ষের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হওয়ার পথে এগিয়ে গেলেন।
বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।
এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন দেওয়া হয়। এতে রোগীরা দুর্ভোগে পড়েন ও অন্যত্র চলে যেতে বাধ্য হন।
বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।