জাতীয়

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মাগুরার আট বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও ইমাম হোসেন তারেক।

যেভাবে ঘটে নির্মম ঘটনা

মাগুরা সদর উপজেলায় ঘটে এই নির্মম ঘটনা। রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশু। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পাশাপাশি হত্যারও চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেফতার করে। ১৩ কার্যদিবসে বিচার শেষ আলোচিত এ মামলায় ২০২৫ সালের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল।

রাষ্ট্রপক্ষে মামলায় মোট ২৯ জন সাক্ষ্য দেন। গত বছরের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় মামলাটির বিচারিক কার্যক্রম। এরপর ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে একই বছরের ১৭ মে রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন

মাগুরায় শিশু হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

রায়ে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে মামলার অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন—নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই (১৭) এবং সজীবের মা জাহেদা বেগম (৪০)।

যেভাবে হাইকোর্টে আসে মামলা

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা অনুমোদনের জন্য মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে হয়। সে অনুযায়ী এ মামলার নথি গত বছরের ২১ মে হাইকোর্টে পাঠানো হয়। পরে যাচাই-বাছাই শেষে মামলার পেপারবুক তৈরির জন্য নথি বিজি প্রেসে পাঠানো হয়।

পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত ৮ জুন তা হাইকোর্টে পাঠানো হয়। এরপর মামলাটি শুনানির জন্য হাইকোর্টের বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে গত ৩১ আগস্ট হাইকোর্ট হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হলো।

এফএইচ/এমআইএইচএস

Popular post
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। 

নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নীরস কেন পুরুষ দিবস?

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। মূলত পরিবার, সমাজ ও পৃথিবীতে পুরুষদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ দিবসের প্রচলন। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস যতটা আলোচিত পুরুষ দিবস ততটা নয়।

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে আছেন। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত  

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর।

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্রের ভেতরে রাখা পুরনো কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।  আগুনে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্স পুড়েছে।

জাতীয়

View more
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। 

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

নীরস কেন পুরুষ দিবস?

নীরস কেন পুরুষ দিবস?

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

0 Comments